উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইলে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫ তম জন্মবার্ষিকী উদযাপন। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫ তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে জেলা প্রশাসন, নড়াইলের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগদান করেন নড়াইল জেলা পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল “অসাম্প্রদায়িক চেতনা এবং নজরুল। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, শনিবার (২৫ মে) পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান তার বক্তব্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অসাম্প্রদায়িক চেতনার দিকগুলো তুলে ধরেন। তিনি বর্তমান প্রেক্ষাপটে অসাম্প্রদায়িক চেতনার গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন। পরবর্তীতে পুলিশ সুপার মহোদয় অন্যান্য অতিথিদের সাথে মঞ্চে আয়োজিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। এ সময়ে মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, জেলা প্রশাসক, নড়াইল; শাশ্বতী শীল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক); জুলিয়া সুকায়না, উপ-পরিচালক, স্থানীয় সরকার; বীর মুক্তিযোদ্ধাগণ সহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
Category: দেশজুড়ে
-

নড়াইলে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫ তম জন্মবার্ষিকী উদযাপন
-

পাবনার চরতারাপুরে কাপ-পিরিচ প্রতীকের সমর্থনে নির্বাচনী সভা
এম,এ আলিম রিপন ঃ আগামী ২৯ মে তৃতীয় ধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে পাবনা সদর উপজেলা পরিষদ নির্বাচন। পাবনা সদর উপজেলা পরিষদের এ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ¦ মোঃ কামিল হোসেনের কাপ-পিরিচ মার্কা প্রতীকে ভোট চেয়ে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের তারাবাড়িয়া মাদ্রাসা মাঠে গতকাল এ নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। বিভিন্ন শ্রেণী-পেশার অসংখ্য মানুষের উপস্থিতিতে সভাটি জনসভায় পরিণত হয়। চরতারাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.সিদ্দিকুর রহমান খানের সভাপতিত্বে সাবেক ছাত্রলীগ নেতা গোলাম মোস্তফার স ালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পাবনা সদর উপজেলা পরিষদ নির্বাচনে কাপ-পিরিচ প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থী ও জেলা আ.লীগের জনপ্রিয় নেতা আলহাজ¦ কামিল হোসেন। অন্যদের মাঝে বক্তব্য দেন জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক এ্যাডভোকেট আহাদ বাবু,আ.লীগ নেতা মোস্তাফিজুর রহমান সুইট,এ্যাডভোকেট আহসান হাবিব, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আহমেদ শরিফ ডাব্লু,জেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমমান সবুজ, চরতারাপুর ইউনিয়ন পরিষদের সদস্য রুহুল, আব্দুল আলিমসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ । সভায় পাবনা সদর উপজেলাকে একটি স্মার্ট উপজেলা গড়তে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করে প্রধান অতিথির বক্তব্যে পাবনা সদর উপজেলা পরিষদ নির্বাচনে কাপ-পিরিচ প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থী আলহাজ¦ কামিল হোসেন বলেন, আমি সাধারণ মানুষের প্রার্থী হয়েছি।উপজেলার সর্বস্তরের মানুষ আমার পক্ষে কাজ করছে। আপনারা আমাকে উপজেলা চেয়ারম্যান হিসেবে বিজয়ী করলে এ উপজেলা থেকে মাদক,ইভটিজিং,বাল্যবিবাহ বন্ধ করার পাশাপাশি নারীদের অর্থনৈতিক উন্নয়নে নানামূখী পদক্ষেপ গ্রহণ করা হবে।এছাড়া উপজেলার রাস্তাঘাট,শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নসহ উপজেলার সর্বস্তরের মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি । জয়ের ব্যাপারে ইনশআল্লাহ শতভাগ আশাবাদী উল্লেখ করে তিনি উপজেলার সর্বস্তরের মানুষের সহযোগিতা চান এবং তাদের মাধ্যমে উপজেলাবাসীর কাছে দোয়া ও তার নির্বাচনী প্রতীক কাপ-পিরিচ মার্কায় ভোট কামনা করেন। সভাপতির বক্তব্যে চরতারাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.সিদ্দিকুর রহমান খান বলেন, দিন-রাত উপজেলার আনাচে-কানাচে প্রচার-প্রচারণা চালিয়ে ভোটারদের মন জয় করে নিয়েছেন চেয়ারম্যান প্রার্থী আলহাজ¦ কামিল হোসেন। ইতিমধ্যে কাপ-পিরিচ মার্কা ভোটারদের মাঝে গণজোয়ার সৃষ্টি করেছে। আলহাজ¦ কামিল হোসেন সবসময় বিপদে আপদে জনগণের পাশে থাকেন ,তাই এবারে আমরা তাকেই ভোট দিয়ে বিপুল ভোটে বিজয়ী করবো ইনশআল্লাহ।সভা শেষে স্থানীয় তারাবাড়িয়া বাজারের বিভিন্ন দোকানে ও পথচারীদের মাঝে কাপ-পিরিচ প্রতীকে ভোট প্রার্থনা করে লিফলেট বিতরণ করেন নেতাকর্মীরা।
এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি। -

বাগেরহাটের মোংলায় যাত্রীবাহী ট্রলারডুবি
শেখ সাইফুল ইসলাম কবির বিশেষ প্রতিনিধি:
বাগেরহাটের মোংলা ঘাসিয়া খালি চ্যানেলের মামার ঘাটে যাত্রীবাহী ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় একজন শিশু নিখোঁজ রয়েছে। আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে ১২ জন। আর ভর্তি রয়েছে ৩ জন।রোববার (২৬ মে) সকালে মোংলা নদীর ঘাটে অতিরিক্ত যাত্রী তোলার কারণে নৌকা ডুবে যায়। ডুবে যাওয়া ট্রলারটিতে ৫০ থেকে ৬০ জন যাত্রী ছিলেন।
জানা গেছে, দুর্ঘটনাকবলিত সকলেই মোংলার ইপিজেড এলাকায় চাকরি করেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ইপিজেড ছুটি দেয়ার পর সবাই বাসায় ফিরছিল। অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে দুইটি ট্রলারের দুর্ঘটনা ঘটেছে। তবে এঘটনায় কয়জন নিখোঁজ রয়েছে, তা সঠিকভাবে জানাতে পারেনি কেউ।
খবর পেয়ে স্থানীয় ডুবরি দল, ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের ডুবুরি দল নদীতে তল্লাশি চালাচ্ছেন।
মোংলা উপজেলার নির্বাহী অফিসার নিশাত তামান্না বলেন, ট্রলার দূর্ঘটনার পরপরই খোঁজ খবর নেয়া হচ্ছে। কোন যাত্রী নিখোঁজ আছে কিনা, এ ব্যাপারে ডুবুরি দল ও ফায়ার সার্ভিস তল্লাশি চালিয়ে যাচ্ছে।
এদিকে সকাল থেকে রেমালের প্রভাব পরিলক্ষিত হচ্ছে বাগেরহাটের আকাশে। রোববার (২৬ মে) সকাল থেকেই বাগেরহাটে গুমোট আবহাওয়া বিরাজ করছে। এছাড়া মোংলা বন্দর ও তৎসংলগ্ন এলাকায় ১০ নম্বর মহাবিপদ সংকেত দেওয়া হয়। এর আগে শনিবার (২৫ মে) বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ এবং সম্ভাব্য ঘূর্ণিঝড় রেমালকে কেন্দ্র করে উপকূলীয় এলাকায় লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধের নির্দেশ দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
-

পায়রা মোংলা সমুদ্রবন্দরসহ ৯ জেলায় ১০ নম্বর মহাবিপদ সংকেত
শেখ সাইফুল ইসলাম কবির. বিশেষ প্রতিনিধি:
পায়রা ও মোংলা সমুদ্রবন্দরসহ দেশের ৯ জেলাকে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরে ৯ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
রোববার (২৬ মে) সকালে ঘূর্ণিঝড় রেমাল নিয়ে দেওয়া ১০ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
রেমালের প্রভাবে উপকূলীয় জেলা খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চর ১০ নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। বিশেষ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘রিমাল’ উত্তর দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে একই এলাকায় প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এটি রোববার সকাল ছয়টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৪০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৩৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৩৩০ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ২৯৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। এটি আরো উত্তর দিকে অগ্রসর হয়ে রোববার সন্ধ্যা বা মধ্যরাত নাগাদ মোংলার কাছ দিয়ে সাগর আইল্যান্ড (পশ্চিমবঙ্গ) ও বাংলাদেশের পটুয়াখালীর খেপুপাড়া উপকূল অতিক্রম করতে পারে। বাংলাদেশের উপকূলীয় এলাকায় প্রবল ঘূর্ণিঝড়ের অগ্রভাগের প্রভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি শুরু হয়েছে। প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৯০ কিলোমিটার, যা দমকা বা ঝড়ো হাওয়ার আকারে ১২০ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর বিক্ষুব্ধ রয়েছে।
আবহাওয়া অধিদপ্ততর আরো জানিয়েছে, পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে ৭ নম্বর বিপদসংকেত নামিয়ে এর পরিবর্তে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। উপকূলীয় জেলা খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চর ১০ নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে। কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্রবন্দরকে ৬ নম্বর বিপদ সংকেত নামিয়ে এর পরিবর্তে ৯ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে।
উপকূলীয় জেলা চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চর ৯ নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে।আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানান, খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী, ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার নদীবন্দরগুলোকে ৪ নম্বর নৌ-মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। প্রবল ঘূর্ণিঝড়টির অগ্রবর্তী অংশ ও বায়ুচাপ পার্থক্যের আধিক্যের প্রভাবে উপকূলীয় জেলা খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী, ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, চট্টগ্রাম, কক্সবাজার এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ৮ থেকে ১২ ফুটের বেশি উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে বলেও বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমানের স্বাক্ষর করা ১০ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘূর্ণিঝড়টির প্রভাবে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ ভারী (৪৪-৮৮ মিমি/২৪ ঘণ্টা) থেকে অতিভারী (৮৯ মিমির বেশি/২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে। অতিভারী বর্ষণের প্রভাবে কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলের কোথাও কোথাও ভূমিধস হতে পারে। তাদের কাছাকাছি দ্বীপ ও চরগুলোর নিচু এলাকা স্বাভাবিক জোয়ারের চেয়ে ৩ থেকে ৫ ফুটের বেশি উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।
-

বানরীপাড়ায় প্রচার প্রচারণায় এগিয়ে চেয়ারম্যান প্রার্থী সানা
নিউজ ডেস্ক ঃ আগামী ৫ জুন চতুর্থ ধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে বানারপাড়া উপজেলা পরিষদ নির্বাচন। এ নির্বাচনে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রচার প্রচারণায় এগিয়ে আছেন চেয়ারম্যান প্রার্থী মাওলাদ হোসেন সানা বলে ভোটারেরা জানিয়েছেন। নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে সরগম হয়ে উঠেছে ভোটের মাঠ। প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীদের নির্বাচনী পোস্টারে ছেয়ে গেছে গ্রাম-গঞ্জের হাট-বাজার,অলিগলি শহরের গুরুত্বপূর্ন সড়কগুলো। গণসংযোগসহ উঠান বৈঠক ও পথসভা চলছে প্রতিদিন। জমজমাট হয়ে উঠেছে নির্বাচনের প্রচারণা। এ উপজেলার সাধারণ ভোটারদের সাথে কথা বলে জানা জানাগেছে,দুজন চেয়ারম্যান প্রার্থী এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তার মধ্যে ভোটযুদ্ধে ও জনমত জরিপে এগিয়ে রয়েছেন বানারীপাড়া উপজেলা আওমীলীগের সাধারন সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা,নির্বাচনে তিনি মোটরসাইকেল প্রতীক নিয়ে এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। দিন যত ঘনিয়ে আসছে মোটরসাইকেল প্রতীকের পক্ষে জনসমর্থন লক্ষ্য করা গেছে। উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায়,গ্রহণযোগ্যতা ও প্রচারণায় বহুগুণ এগিয়ে রয়েছেন চেয়ারম্যান প্রার্থী মাওলাদ হোসেন সানা।
সাধারন ভোটাদের মধ্যে মো.মিঠু বলেন বানারীপাড়া উপজেলাকে একটি স্মার্ট উপজেলা গড়তে মাওলাদ হোসেন সানার বিকল্প নেই। সানা ভাই সবসময় বিপদে আপদে জনগণের পাশে থাকেন,তাই এবারে আমরা তাকেই ভোট দিয়ে বিজয়ী করবো। মটরসাইকেল মার্কা ভোটারদের মাঝে গণজোয়ার সৃষ্টি করেছে। তিনি আরও বলেন মাওলাদ হোসেন সানা দিনরাত উপজেলার আনাচে-কানাচে প্রচার-প্রচারণা চালিয়ে ইতিমধ্যে ভোটারদের মন জয় করে নিয়েছেন।
মাওলাদ হোসেন সানা বলেন, আমি সাধারণ মানুষের প্রার্থী হয়েছি। উপজেলার মানুষ আমার পক্ষে কাজ করছে।আপনারা আমাকে উপজেলা চেয়ারম্যান হিসেবে বিজয়ী করলে এ উপজেলা থেকে মাদক,ইভটিজিং, বাল্যবিবাহ বন্ধ করার পাশাপাশি নারীদের অর্থনৈতিক উন্নয়নে নানামূখী পদক্ষেপ গ্রহণ করা হবে। এছাড়া উপজেলার রাস্তাঘাট,শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নসহ উপজেলার সর্বস্তরের মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। জয়ের ব্যাপারে ইনশআল্লাহ শতভাগ আশাবাদী উল্লেখ করে তিনি উপজেলার সর্বস্তরের মানুষের সহযোগিতা চান এবং তাদের মাধ্যমে উপজেলাবাসীর কাছে দোয়া ও ভোট কামনা করেন।
-

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বাগেহাটে ঝড়ো হাওয়া ও বৃষ্টি
শেখ সাইফুল ইসলাম কবির. বিশেষ প্রতিনিধি:
ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বৃষ্টি ও ঝড়ো হাওয়া বইতে শুরু করেছে বাগেরহাটের মোংলা. রামপাল. ফকিরহাট. মোল্লাহাট. চিতলমারী.শরনখোলা.ও মোরেলগঞ্জ । শনিবার সন্ধ্যা ৭টার পর থেকে শুরু হয় ঝড়ো হাওয়া। ঝড়ের কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে।
ঝড় মোকাবিলার জন্য উপকূলীয় এ উপজেলার ৮৬টি আশ্রয় কেন্দ্র খুলে রাখা হয়েছে।
উপজেলা সদরের কন্ট্রোল রুমসহ সকল ইউনিয়নে প্রস্তুত রাখা হয়েছে উদ্ধারকারী দল।
কন্ট্রোল রুম থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম তারেক সুলতান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী পুলিশ, ফায়ার সার্ভিস, সিপিপির টিম ও কোস্ট গার্ডের সদস্যরা প্রস্তুত রয়েছেন। পর্যাপ্ত শুকনো খাবারও মজুদ করা হয়েছে।নদীর তীরবর্তী গ্রামগুলোর বৃদ্ধ, নারী, শিশু, অসুস্থ মানুষ ও গবাদি পশু আগেভাগেই নিরাপদে সরিয়ে নেওয়ার নির্দেশনা প্রচার করা হয়েছে বলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল জাবির জানিয়েছেন।
-

সুন্দরগঞ্জে রাস্তার পাশের নালার পানিতে পরে শিশুর মৃত্যু
মোঃ আনিসুর রহমান আগুন, গাইবান্ধা থেকেঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম ইউনিয়নে নালার পানিতে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে।পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার সকাল আনুমানিক ১০টার সময় উপজেলার খামার ধুবনি গ্রামের আমিনুল শেখের শিশু সন্তান ওমর ফারুক(৩) রাস্তার পাশে খেলতে গিয়ে সবার অজান্তে ফুটের ( নালার) পানিতে পড়ে মৃত্যুবরণ করে। শিশু ওমর ফারুকের এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ মোঃ মাহবুব আলমের সাথে কথা হলে তিনি মৃত্যুর খবরটি নিশ্চিত করে জানান, আমাদের অভিভাবকদের শিশুর প্রতি খেয়াল রাখতে হবে। পাশাপাশি তাদের প্রতি বিশেষ যত্নবান হতে হবে।
-

বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর স্ত্রীদের নির্বাচনী গণসংযোগ
এস মিজানুল ইসলাম, বিশেষ সংবাদদাতা: বানারীপাড়ায় ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপের নির্বাচন ৫ জুন। ইতিমধ্যে নির্বাচনী প্রচার-প্রচারনা শুরু হয়েছে। উপজেলা পরিষদের নির্বাচনী প্রচারনায় চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থির স্ত্রীদের নির্বাচনী গণসংযোগ লক্ষ্যনীয়। চেয়ারম্যান প্রার্থী সদ্য চারবারের নির্বাচিত এবং উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ গোলাম ফারুক এর “দোয়াদকলম” প্রতীক নিয়ে তাঁর সহধর্মী জেসমিন ফারুক গণসংযোগে নেমেছেন। তিনি উপজেলার ৮ টি ইউনিয়ন এবং একটি পৌরসভার বিভিন্ন স্থানে ভোটারদের কাছে ভোট চাইছেন। অপর প্রার্থী সাবেক ভাইচ চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ মাওলাদ হোসেন সানা’র স্ত্রী আনারকলি ঝুমুর স্বামীর পক্ষে “মোটর সাইকেল ” প্রতীক নিয়ে বিভিন্নস্থানে গণসংযোগে নেমেছেন।
বানারীপাড়ায় এবছরে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী দু’জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৬ জন এবং সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৪২ হাজার ৩৬০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭২ হাজার ৭৫৪ এবং নারী ভোটার ৬৯ হাজার ৬০৬ জন।# -

ফুলবাড়ীয়া প্রচার-প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা, ঘুরছেন ভোটারদের দ্বারে দ্বারে
মো. সেলিম মিয়া ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
তৃতীয় ধাপে ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলা পরিষদের নির্বাচনকে সামনে রেখে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে গণসংযোগে ব্যাস্ত সময় পার করছেন প্রার্থীরা। পোস্টার, ব্যানার আর ফেস্টুনে ডাকা পড়ছে স্থানীয় হাটবাজার, রাস্তাঘাট ও পাড়া-মহল্লা। সকাল থেকে রাত পর্যন্ত প্রার্থীদের সমর্থনে বাজানো হচ্ছে মাইক ও সাউন্ড সিস্টেম। স্থানীয় চায়ের দোকানগুলোতে বেড়েছে মানুষের ভিড়। ভোটারদের বাড়িতে বাড়িতে ঘুরে পছন্দের প্রাথীদের পক্ষে দল বেঁধে ভোট চাইছেন কর্মী-সমর্থকরা। ভোটারদের সাথে কুশলাদি বিনিময় করছেন প্রার্থীরা। এমনকি দিচ্ছেন জয়ের প্রতিশ্রুতি।
আগামী ২৯ মে অনুষ্ঠিত হবে ফুলবাড়ীয়া উপজেলা পরিষদ নির্বাচন। এরই ধারাবাহিকতায় উপজেলার মধ্যে থাকা একটি পৌরসভা ও ইউনিয়ন গুলোর পাড়া মহল্লায় বয়ে বেড়াচ্ছে নির্বাচনী আমেজ। তৃতীয় ধাপের ২৯ মে এই নির্বাচন যত ঘনিয়ে আসছে, ততই ত্রিমুখী লড়াইয়ের দিকে ধাবিত হচ্ছে।
চেয়ারম্যান পদে মোঃ হারুন অর রশিদ (ঘোড়া), ডাঃ কামরুজ্জামান (আনারস), অধ্যক্ষ মোহাম্মদ আনোয়ার হোসেন বাদশা -(মোটর সাইকেল), এডঃ মফিজ উদ্দিন মন্ডল (কাপ-পিরিচ) সেলিমা বেগম সালমা( চিংড়ি মাছ) ।প্রথমেই ডাঃ মোঃ কামরুজ্জামান (আনারস) ও হারুন অর রশিদ হারুন (ঘোড়া) প্রতিকের মধ্যে দ্বিমুখী লড়াই মনে করা হলেও এখন চিংড়ি ও মটর সাইকেল প্রতীকও মূল লড়াইয়ে অবতীর্ণ হয়েছে। ভোটারদের অনেকেই ধারণা করছেন এখন এ পদে ভোটের মাঠে চৌমূখী লড়াই হবে।
অপরদিকে ভাইস চেয়ারম্যান পদে রফিকুল ইসলাম রাকিব (মাইক),কামরুজ্জামান পারভেজ (টিয়া পাখি), কামরুজ্জামান ভিপি জামান(তালা), সাইদুল ইসলাম (টিউবওয়েল), আব্দুল কুদ্দুছ- (চশমা) । ভোটাদের ধারণা করা হচ্ছে- রফিকুল ইসলাম রাকিব (মাইক) ও কামরুজ্জামান ভিপি জামান (তালা) সঙ্গে ভাইস চেয়ারম্যান পদে ভোটের লড়াই হবে দ্বিমুখী।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে পারভীন সুলতানা(হাস) সংঙ্গীতা রানী সাহা(কলসী) নাছিমা আকন্দ (ফুটবল) আছমা খাতুন( প্রজাপতি), তৃতীয় লিঙ্গ রুপা আক্তার ( বৈদ্যুতিক পাখা)। তবে স্থানীয় ভোট বিশ্লেষকরা মনে করছেন- মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাঁস, কলসি ও ফুটবল প্রতীকের মধ্যে ভোটের লড়াই হবে ত্রিমুখী।
উল্লেখ, আগামী ১৩ মে প্রতীক বরাদ্দ এবং ২৯ মে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহন অনুষ্ঠিত হবে। এ উপজেলায় একটি পৌরসভা ও ১৩টি ইউনিয়ন।মোট ভোটার ২ লাখ ৯২ হাজার ১৬৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৪৫ হাজার ৭৫৭ জন এবং মহিলা ভোটার ১ লাখ ৪৬ হাজার ৪০৬ জন। -

নড়াইলে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে//
নড়াইলে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার। নড়াইলের লোহাগড়া উপজেলায় হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. জাকারিয়া নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, শনিবার (২৫ মে) ভোরের দিকে গোপালগঞ্জ জেলার সদর থানাধীন মিয়াবাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতার মো. জাকারিয়া লোহাগড়া উপজেলার মাইগ্রামের মুক্তার বুড়োর ছেলে। তিনি গ্রেফতার এড়াতে দীর্ঘ দিন ভারতে পালিয়ে ছিলেন।
লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, মো.জাকারিয়া নামে ওই ব্যক্তিকে একটি হত্যা মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করে আদালত। এ মামলায় গ্রেফতারের ভয়ে জাকারিয়া দীর্ঘ দিন ভারতে পালিয়ে ছিলেন। সম্প্রতি তিনি দেশে ফিরে এলে লোহাগড়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) এফ এম হাসিবুর রহমান ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আকিজুর রহমান অভিযান চালিয়ে গোপালগঞ্জ জেলার সদর থানা এলাকার মিয়াবাড়ী গ্রাম থেকে তাকে গ্রেফতার করেন।
এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় জানান, গ্রেফতারের পর আসামিকে শনিবার দুপুরে আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ আদালত তাকে কারাগারে পাঠান।