Category: দেশজুড়ে

  • নলডাঙ্গায় বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নে উন্মুক্ত বাজেট ঘোষণা

    নলডাঙ্গায় বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নে উন্মুক্ত বাজেট ঘোষণা

    এ,কে,এম,খোরশেদ আলম
    জেলা প্রতিনিধি, নাটোর।

    বাজেট সভায় অংশগ্রহন করবো, নিজের চাহিদা নিজেই বলবো এই প্রতিপাদ্য নিয়ে নাটোরের নলডাঙ্গা উপজেলার বিপ্রবেলঘড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চলতি ২০২৪-২৫ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
    বুধবার (২৯ মে) দুপুর ১২টার দিকে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চেয়ারম্যান শাহজাহান আলী এই বাজেট ঘোষণা করেন। এসময় উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, ইউপি সদস্য আমিনুল ইসলাম বিদ্যুৎ, মোজাম্মেল হক, মাসুদ রানা, জাহেরুল ইসলাম, আব্দুল আলিম, মুকুল হোসেন, সংরক্ষিত মহিলা সদস্য হালিমা বেগম, নাসিমা বেগম, নুর নাহার আঙ্গুরা, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম বাবু, ইউপি সচিব মাহফুজ আলম, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর আরিফুল ইসলাম সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের গন্যমান্য ব্যক্তিবর্গ।
    বিপ্রবেলঘড়িয়া ইউপি সচিব মাহফুজ আলম জানান,বাজেটে রাজস্ব ও উন্নয়ন খাতে মোট আয় ধরা হয়েছে ৩৩ লাখ ৯০ হাজার ৫০০ টাকা এবং মোট ব্যয় ধরা হয়েছে ৩৩ লাখ ৭ হাজার ১০০ টাকা। এছাড়া বাজেটে মোট উদ্বৃত্ত ধরা হয়েছে ৮৩ হাজার ৪০০ টাকা। তিনি বলেন, এবারের বাজেটে ভৌত অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ উন্নয়ন, নারী, শিশু, যুব উন্নয়ন ও দুর্যোগ ব্যবস্থাপনাসহ যোগাযোগ উন্নয়নের প্রতি বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে।

    এ,কে,এম, খোরশেদ আলম
    জেলা প্রতিনিধি, নাটোর।

  • পাবনার চরতারাপুরে ঘোড়া প্রতীকের সমর্থনে বিশাল নির্বাচনী সভা

    পাবনার চরতারাপুরে ঘোড়া প্রতীকের সমর্থনে বিশাল নির্বাচনী সভা

    এম,এ আলিম রিপন ঃ আগামী ২৯ মে তৃতীয় ধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে পাবনা সদর উপজেলা পরিষদ নির্বাচন। পাবনা সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ৩ বারের সদর উপজেলার নির্বাচিত সফল চেয়ারম্যান ও সাবেক ২ বারের পাবনা পৌরসভার নির্বাচিত সফল চেয়ারম্যান এবং বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ মোঃ মোশারফ হোসেনের ঘোড়া মার্কা প্রতীকে ভোট চেয়ে বিশাল নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের তারাবাড়িয়া মাদ্রাসা মাঠে রবিবার রাতে এ নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। বিভিন্ন শ্রেণী-পেশার অসংখ্য মানুষের উপস্থিতিতে সভাটি জনসভায় পরিণত হয়। চরতারাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জালাল উদ্দিন বিশ^াসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পাবনা সদর উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থী আলহাজ¦ মোঃ মোশারফ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য দেন পাবনা পৌরসভার মেয়র শরিফ উদ্দিন প্রধান। অন্যদের মাঝে বক্তব্য সাদুল্লাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মাজেদ মোল্লা, চরতারাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি সাইদুর রহমান বাদশা, আওয়ামীলীগ নেতা আব্দুস সামাদ জানু, শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনসুর আলী, চরতারাপুর ইউনিয়ন আ.লীগ নেতা মকছেদ আলী, কৃষকলীগ নেতা ইসলাম খা, নাসিম খান, ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি রেজা প্রাং,সাধারণ সম্পাদক মধু প্রাং, ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহজাহান প্রাং, ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ঝন্টু প্রাং,সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, ১ নং ওয়ার্ড আ,লীগের সভাপতি ও সাবেক ইউপি সদস্য আবর আলী, ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আজমত আলী, ইউনিয়ন যুবলীগ নেতা সাইফুল ইসলাম বাদশা, শ্রমীকলীগ নেতা আজমত বিশ^াস, আ.লীগ নেতা আহমেদ মোল্লা, খোকন জোয়াদ্দার, গফুর শেখ,হেলাল মোলা,সাদুল্লাপুর ইউনিয়ন আ.লীগের তরুণ নেতা জয় মাহমুদ জিয়া সহ চরতারাপুর ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ । সভায় পাবনা সদর উপজেলাকে একটি স্মার্ট উপজেলা গড়তে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করে প্রধান অতিথির বক্তব্যে পাবনা সদর উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আলহাজ¦ মোঃ মোশারফ হোসেন বলেন,আমি সাধারণ মানুষের প্রার্থী হয়েছি। উপজেলার সর্বস্তরের মানুষ আমার পক্ষে কাজ করছে। আপনারা আমাকে পূণরায় উপজেলা চেয়ারম্যান হিসেবে বিজয়ী করলে উন্নয়নের ধারা অব্যাহত রাখার পাশাপাশি এ উপজেলা থেকে মাদক,ইভটিজিং,বাল্যবিবাহ বন্ধ করা এবং নারীদের অর্থনৈতিক উন্নয়নে নানামূখী পদক্ষেপ গ্রহণ করা হবে।এছাড়া উপজেলার রাস্তাঘাট,শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নসহ উপজেলার সর্বস্তরের মানুষের কল্যাণে পূণরায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি । জয়ের ব্যাপারে ইনশআল্লাহ শতভাগ আশাবাদী উল্লেখ করে তিনি উপজেলার সর্বস্তরের মানুষের সহযোগিতা চান এবং তাদের মাধ্যমে উপজেলাবাসীর কাছে দোয়া ও তার নির্বাচনী প্রতীক ঘোড়া মার্কায় ভোট কামনা করেন। সভায় অন্যান্য বক্তারা তাদের বক্তব্যে বলেন, দিন-রাত উপজেলার আনাচে-কানাচে প্রচার-প্রচারণা চালিয়ে ভোটারদের মন জয় করে নিয়েছেন চেয়ারম্যান প্রার্থী আলহাজ¦ মোঃ মোশারফ হোসেন । ইতিমধ্যে ঘোড়া মার্কা ভোটারদের মাঝে গণজোয়ার সৃষ্টি করেছে। আলহাজ¦ মোঃ মোশারফ হোসেন সবসময় বিপদে আপদে জনগণের পাশে থাকেন ,তাই এবারে আমরা তাকেই ভোট দিয়ে বিপুল ভোটে বিজয়ী করবো ইনশআল্লাহ।সভা শেষে স্থানীয় তারাবাড়িয়া বাজারের বিভিন্ন দোকানে ও পথচারীদের মাঝে ঘোড়া প্রতীকে ভোট প্রার্থনা করে লিফলেট বিতরণ করা হয়।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।

  • মোহনপুর উপজেলা নির্বাচনে দ্বিমুখী লড়াই,এগিয়ে গাবরু

    মোহনপুর উপজেলা নির্বাচনে দ্বিমুখী লড়াই,এগিয়ে গাবরু

    আলিফ হোসেন,তানোরঃ
    রাজশাহীর মোহনপুর উপজেলা পরিষদ নির্বাচন তৃতীয় ধাপে অনুষ্ঠিত হবে।
    রাজশাহীর (পবা-মোহনপুর) এই দুটি উপজেলা নিয়ে সংসদীয় আসন ৫৪, রাজশাহী-৩।
    স্থানীয় সুত্রে জানা গেছে এই আসনের বর্তমান সাংসদ আসাদুজ্জামান আসাদ এবং সাবেক সাংসদ আয়েন উদ্দিন। স্থানীয় রাজনৈতিক অঙ্গনের এই দুই হেভিওয়েট নেতা তাদের পচ্ছন্দের প্রার্থীকে সমর্থন জানিয়েছেন।
    মোহনপুর উপজেলা জুড়ে সাধারণ ভোটারদের মাঝে চলছে চুলচেরা বিশ্লেষণ। আগামী ২৯ মে উপজেলা নির্বাচনে কে হচ্ছেন উপজেলা চেয়ারম্যান ? অনেকে বলছে,এ নির্বাচন হচ্ছে বর্তমান ও সাবেক সাংসদের অঘোষিত লড়াই।
    স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষক মহলের অভিমত, যেহেতু সাবেক এমপি আয়েন উদ্দিন জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক, তার বাড়ি মোহনপুর উপজেলায় এবং তিনি নিজেও মাঠে নেমে এক প্রার্থীর পক্ষে ভোট চাওয়াসহ সমানতালে প্রচার-প্রচারণা ও গণসংযোগ চালাচ্ছেন। এছাড়াও তার সঙ্গে প্রকাশ্যে মাঠে নেমেছেন ৪ জন ইউপি চেয়ারম্যান ও এক পৌর মেয়র। সেহেতু তার সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আল-মোমিন শাহ্ গাবরুর (কাপ-পিরিচ) বিজয়ী হবার উজ্জ্বল সম্ভবনা দেখা দিয়েছে।
    অপরদিকে অনেকের ধারণা, বর্তমান এমপি আসাদুজ্জামান আসাদের সমর্থিত প্রার্থী আফজাল হোসেন বকুলের (আনারস) বিজয়ী হবার সম্ভবনা রয়েছে। তবে বর্তমান এমপি দলীয় নির্দেশনার কারণে ভোটের মাঠে নামতে না পারায় আফজাল কিছুটা বিপাকে পড়েছে। এদিকে চেয়ারম্যান প্রার্থী গাবরু ব্যতিত সকলেই সাধারণ ভোটার ও দলীয় নেতাকর্মীদের কাছে দাবি করছেন তাদের প্রতি বর্তমান এমপির সমর্থন রয়েছে। যদিও বর্তমান এমপির ছোট ভাই রফিকুজ্জামান রফিককে (আনারস) প্রতীকের প্রার্থী আফজাল হোসেন বকুলের পক্ষে বিভিন্ন নির্বাচনী প্রচারণার মাঠে ভোট চাইতে দেখা গেছে।
    সংশ্লিষ্ট এলাকার সাধারণ ভোটারদের বিশ্লেষণ বর্তমান এমপি আসাদুজ্জামান আসাদ প্যানেলের প্রার্থী আলহাজ্ব এনামুল হক (ঘোড়া), মেহেবুব হাসান রাসেল(দোয়াত-কলম) ও আলমগীর মোরশেদ রনজু (মোটরসাইকেল)
    নিজেদের বিজয় অর্জনের জন্য ব্যাপক প্রচার-প্রচারণা চালাচ্ছেন।
    জানা গেছে,
    মোহনপুর উপজেলা পরিষদ নির্বাচনে প্রতীক বরাদ্দের দিন থেকেই প্রার্থীদের পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে উপজেলার বিভিন্ন এলাকা। একটি পৌরসভা ও ৬টি ইউনিয়ন(ইউপি)নিয়ে মোহনপুর উপজেলা গঠিত। নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন না থাকায় আগ্রহী প্রায় সব প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেছেন। অন্যদিকে ভাইস চেয়ারম্যান পদে অন্য দলের প্রার্থীরাও রয়েছেন। ৫ জন চেয়ারম্যান প্রার্থী, ৫ জন পুরুষ ভাইস চেয়ারম্যান এবং ৫ জন নারী ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীরা গোটা উপজেলা জুড়ে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ চালাচ্ছেন। বিভিন্ন এলাকায় ছোট ছোট নির্বাচনী জনসভা করছেন। আইন অনুযায়ী, ভোট গ্রহণ শুরুর ৩২ ঘণ্টা আগ পর্যন্ত চলবে প্রচার-প্রচারণা ও গণসংযোগ। গত ১৩ই মে সোমবার ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের ভোটে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে। আগামী ২৯ মে বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। উপজেলায় মোট ভোটার সংখ্যা এক লাখ ৪৫ হাজার ৫৪৩ জন।
    এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৭২ হাজার ৭০৪ জন এবং নারী ভোটার সংখ্যা ৭২ হাজার ৮৩৯ জন। উপজেলা নির্বাচনের মাঠে প্রচার-প্রচারণায় জামাত-বিএনপি বা অন্যকোন দলের চেয়ারম্যান প্রার্থী না থাকায় এই নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা দু’ভাগে বিভক্ত হয়ে চেয়ারম্যান নির্বাচনে মাঠে কাজ করছেন। এবিষয়ে মোহনপুর উপজেলা পরিষদ নির্বাচনে সহকারি রিটার্নিং ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আয়েশা সিদ্দিকা বলেন, এখন পর্যন্ত নির্বাচনের মাঠে প্রার্থীদের ভক্ত-সমর্থকদের মধ্যে ছোট ছোট কিছু বিচ্ছিন্ন ঘটনা ব্যতীত তেমন কোন বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
    এদিকে সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, এই উপজেলার নির্বাচনী মাঠে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের প্রার্থীদের মধ্যে প্রচারণাসহ নির্বাচনে বিজয়ী হবার দৌড়ে এখন পর্যন্ত অনেকটা এগিয়ে রয়েছেন সাবেক সাংসদ আয়েন উদ্দিন সমর্থিত প্রার্থী আল-মোমিন শাহ গাবরু (কাপ-পিরিচ)। তবে শক্ত অবস্থানেও রয়েছেন সাংসদ আসাদুজ্জামান আসাদ সমর্থিত প্রার্থী আফজাল হোসেন বকুল (আনারস)। ফলে মোহনপুর উপজেলা পরিষদ নির্বাচনে দুই এমপির সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর মধ্যে হবে তীব্র লড়াই বলে একাধিক সুত্র নিশ্চিত করেছে।
    সরেজমিন ২৬মে রোববার উপজেলার কেশরহাট পৌরসভা,ঘাষিগ্রাম, রায়ঘাটি, বাকশিমইল ও ধুরইল ইউপির বিভিন্ন এলাকার সাধারণ মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রচার-প্রচারণায় এগিয়ে থেকে ভোটারদের কাছে পচ্ছন্দের শীর্ষে রয়েছেন আল-মোমিন শাহ গাবরু (কাপ-পিরিচ)।#

  • ত্রিশালে জনপ্রিয়তায় চেয়ারম্যান প্রার্থী জুয়েল সরকার  এগিয়ে: কৈ মাছ মার্কার গনজোয়ার

    ত্রিশালে জনপ্রিয়তায় চেয়ারম্যান প্রার্থী জুয়েল সরকার এগিয়ে: কৈ মাছ মার্কার গনজোয়ার

    ময়মনসিংহ প্রতিনিধি.
    ময়মনসিংহের ত্রিশাল উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণের সময় যতোই ঘনিয়ে আসছে ততোই কৈ মাছ প্রতীকের চেয়ারম্যান প্রার্থী জাহিদুল ইসলাম জুয়েল সরকার কে বিজয়ী করতে তার পক্ষে গণজোয়ার সৃষ্টি হচ্ছে। জনপ্রিয় এই চেয়ারম্যান প্রার্থীর বিজয়ের সম্ভাবনা দেখছেন সাধারণ ভোটাররা।অন্যদিকে প্রচার-প্রচারণায় তিনি যেখানেই যাচ্ছেন সেখানে দীর্ঘদিনের বেশ পরিচিত মুখ হিসেবে জুয়েলকে দেখামাত্র মানুষ তার কাছে ছুটে আসছেন, বুকে জড়িয়ে আশ্বস্ত করছেন ভোট দিয়ে বিজয়ী করার। হেভিওয়েট চেয়ারম্যান প্রার্থী জুয়েল সরকারের (কৈ মাছ ) সমর্থনে প্রতিটি পথ সভায় ভোটারদের ব্যাপক উপস্থিতিতে গণজোয়ার সৃষ্টি হচ্ছে। ভালোবাসা ও কঠোর পরিশ্রমে অসহায় মানুষের স্বপ্ন পূরণ করে তিনি জনগণের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। উপজেলার হাট-বাজার, পথে-প্রান্তরে ও পাড়া-মহল্লায় সর্বত্র নির্বাচনকে কেন্দ্র করে ব্যাপক গণজোয়ারে সৃষ্টি হচ্ছে। উক্ত নির্বাচনকে কেন্দ্র করে সমর্থকদের আয়োজনে প্রতিদিন থাকছে ৬-৭টি করে পথসভা হচ্ছে আর প্রতিটি পথ সভায় হাজার হাজার মানুষের উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে। তরুণ প্রার্থী হিসাবে তরুন ভোটারদের পছন্দের শীর্ষে রয়েছে জুয়েল সরকার । পাড়া মহল্লায় আলোচনায় তার বিকল্প কাউকে দেখছে না স্থানীয় বাসিন্দারা। ত্রিশাল উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী জুয়েল সরকার বলেন, আমি নির্বাচিত হলে কোন ব্যক্তি পরিষদ থেকে খালি হাতে ফেরত আসবে না। সরকারি বরাদ্দকৃত অর্থের সুষম বন্টন হবে ইনশাআল্লাহ । সেটি ত্রিশাল উপজেলার রাস্তাঘাট মসজিদ- মাদ্রাসা কবরস্থান মন্দির , শ্মশান সর্বত্রই উপজেলা পরিষদের উন্নয়নের ছোঁয়া থাকবে। উপজেলা জুড়ে আমার পক্ষে যে গনজোয়ার সৃষ্টি হয়েছে তার দৃষ্টান্ত দলমত নির্বিশেষে আগামী ২৯ মে নির্বাচনে কৈ মাছ মার্কায় ভোট দিয়ে উপজেলা বাসী আমাকে চেয়ারম্যান পদে বিজয়ী করবে, এটাই আমার বিশ্বাস । ত্রিশাল উপজেলা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫জন, ভাইস চেয়ারম্যান পদে ৫জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জুয়েল সরকার ছাত্রলীগের নেতৃত্ব দেওয়ার পর বর্তমানে উপজেলা যুবলীগের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছে। তার বাবা বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল মতিন সরকার উপজেলার সংসদীয় আসনের সাবেক বিপুল ভোটে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক ছিলেন,বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করছেন।

    উল্লেখ্য-ব্রিটিশ শাসনামলে ১৯০৯ সালে ত্রিশাল থানা প্রতিষ্ঠা করা হয়। পরবর্তীতে ১৯৮৩ সালে ত্রিশাল থানাকে ১২টি ইউনিয়ন ও ৯১টি মৌজা নিয়ে উপজেলায় রূপান্তর করা হয়। এই উপজেলায়
    মোট ভোটার সংখ্যা ২,৫৭,০৫২ জন;তার মাঝে পুরুষ ভোটার সংখ্যা ১,২৮,৫৯৫ জন এবং মহিলা ভোটার সংখ্যা ১,২৮,৪৫৭ জন। তৃতীয় ধাপে এ উপজেলায় আগামী ২৯ মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

  • এমপি আনার বেঁচে নেই, প্রমাণ চান তার মেয়ে ডরিন

    এমপি আনার বেঁচে নেই, প্রমাণ চান তার মেয়ে ডরিন

    ঝিনাইদহ প্রতিনিধি
    ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল আজীম আনারকে হত্যা করা হয়েছে, সেটি বিশ্বাস করতে পারছেন না তার মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। রবিবার (২৬ মে) দুপুরে কালীগঞ্জের নিজ বাড়ির সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি করেন। ডরিন বলেন, ‘আমার বাবার ব্যবহৃত শার্ট-প্যান্ট, জুতা, হাতের দুটি আংটি, ব্রেসলেট, চশমা ও পকেটে থাকা চিরুনির কিছু একটা প্রমাণস্বরূপ আমাদের দেখাতে হবে। তার ব্যবহৃত আরো অনেক জিনিস ছিল।কিছু না কিছু একটা তো পাওয়া যাবেই। তা না হলে আমার বাবার শরীরের এক টুকরো মাংস ডিএনএ টেস্টের মাধ্যমে প্রমাণ হিসেবে আমাকে দিতে হবে। আমি বিশ্বাস করব কিভাবে যে আমার বাবাকে হত্যা করা হয়েছে?’তিনি বলেন, ‘পুলিশ কর্মকর্তারা বলছেন, শ্বাসরোধ করে তাকে মেরে ফেলা হয়। পরে ছুরি বা চাকু কিছু একটা দিয়ে তার শরীরের চামড়া ছাড়ানো হয়।তবে এখন পর্যন্ত হত্যাকাণ্ডে ব্যবহৃত কোনো কিছুই উদ্ধার করতে পারেননি তারা।’গত ১২ মে চিকিৎসার জন্য ঝিনাইদহের কালীগঞ্জ থেকে চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে ভারতে যান সংসদ সদস্য আনার। ওঠেন পশ্চিমবঙ্গে বরাহনগর থানার মণ্ডলপাড়া লেনে গোপাল বিশ্বাস নামের এক বন্ধুর বাড়িতে। পরদিন ডাক্তার দেখানোর কথা বলে সেখান থেকে বের হন।এর পর থেকেই রহস্যজনকভাবে নিখোঁজ ছিলেন আনোয়ারুল আজীম। বুধবার হঠাৎ খবর ছড়ায়, কলকাতার পার্শ্ববর্তী নিউটাউন এলাকায় বহুতল সঞ্জিভা গার্ডেনস নামের একটি আবাসিক ভবনের বিইউ ৫৬ নম্বর রুমে সংসদ সদস্য আনার খুন হয়েছেন।

    আতিকুর রহমান
    ঝিনাইদহ।

  • উজিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে আটক ১

    উজিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে আটক ১

    মোঃ জুনায়েদ খান সিয়াম,উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুরে ৬ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে সুমন গোমস্তা (২০) নামে একজনকে আটক করেছে পুলিশ। রবিবার (২৬ মে) সকাল ৮ টার দিকে ওই শিশুর বাড়ির পাশের একটি ঘরে কৌশলে ধর্ষণ করা হয়।এ ঘটনায় ওই শিশুকে উদ্ধারের পরে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    পুলিশ ও ভুক্তভোগীর স্বজনরা জানান, রবিবার সকালে একই বাড়ির চাচা সম্পর্কের সুমন গোমস্তার বাড়িতে নিয়ে যায় শিশুটিকে। এ সময় সুমন গোমস্তা কৌশলে তাকে ঘরের মধ্যে ডেকে নিয়ে ধর্ষণ করেন। এতে ৬ বছর বয়সী শিশুটির রক্তক্ষরণ হয়ে গুরুতর আহত হয়ে পড়ে।

    পরে পরিবারের লোকজন ও আহত শিশুটির বাবা হাতেনাতে ধরেফেলে এবং উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করেন। স্থানীয় লোকজনের সহায়তায় সুমন গোমস্তাকে আটক করে পুলিশে খবর দেন। খবর পেয়ে উজিরপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত সুমন গোমস্তাকে আটক করে।

    উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাফর আহমেদ জানান, অভিযুক্তকে আটক করা হয়েছে। শিশুটির ডাক্তারি পরীক্ষা করা হবে।

  • ঘূর্ণিঝড় রেমাল এর প্রভাবে উপকুলের শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত

    ঘূর্ণিঝড় রেমাল এর প্রভাবে উপকুলের শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত

    রফিকুল ইসলাম, রাঙ্গাবালী পটুয়াখালী
    ঘূর্ণিঝড় রেমাল এর প্রভাবে ফুঁসে উঠেছে বঙ্গোপসাগর। উপকূলের চরঅঞ্চলে আছড়ে পড়ছে বড় বড় ঢেউ। ঢেউয়ের তান্ডবে ভেঙে যাচ্ছে আশপাশের ঘরবাড়ি ও দোকানপাট। পানির উচ্চতা বৃদ্ধি আর তীব্র ঢেউয়ের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে রাস্তাঘাট।

    পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বাঁধ ভেঙে রাঙ্গাবালী উপজেলার চরআন্ডা, মোল্লা গ্রাম, হিন্দু গ্রাম ও চালিতাবুনিয়ার বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। এছাড়াও বেড়িবাঁধের বাইরের গ্রাম কাউখালী চরের মানুষ জোয়ারের পানিতে ডুবে আছে।
    এসব এলাকার মানুষ চরম ভোগান্তিতে রয়েছেন। ঘর থেকে বের হতে পারছেন না অনেকে।
    এদিকে ঘূর্ণিঝড়টি রাতে আঘাতহানার খবরে উপকূলবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ৫ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হওয়ার কথা জানিয়েছেন আবহাওয়া অফিস। সেক্ষেত্রে মানুষের জান মালের ব্যপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। তবে ঘূর্ণিঝড়ের ক্ষতি এড়াতে কাজ করছে সিপিপি রেডক্রিসেন্ট সোসাইটি সহ সেচ্ছাসেবীরা। নিম্ন এলাকার মানুষকে আশ্রয় কেন্দ্র নেয়ার জন্য কাজ করছে উপজেলা প্রশাসন।

    মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আমরা সকাল থেকে কাজ করতেছি এবং বেশ কিছু জায়গায় আমরা শুকনা খাবার পৌঁছে দিয়েছি রাতে সকল মানুষকে আমরা সাইক্লোন সেন্টারে

    ঘূর্ণিঝড়ের কারণে আতঙ্কে আছেন বিচ্ছিন্ন দ্বীপের হাজার হাজার মানুষ।
    খয় খতির পরিমান আরো বারতে পারে বলে ধারনা করেছেন আনেকে ।

  • নড়াইলে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫ তম জন্মবার্ষিকী উদযাপন

    নড়াইলে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫ তম জন্মবার্ষিকী উদযাপন

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
    নড়াইলে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫ তম জন্মবার্ষিকী উদযাপন। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫ তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে জেলা প্রশাসন, নড়াইলের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগদান করেন নড়াইল জেলা পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল “অসাম্প্রদায়িক চেতনা এবং নজরুল। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, শনিবার (২৫ মে) পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান তার বক্তব্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অসাম্প্রদায়িক চেতনার দিকগুলো তুলে ধরেন। তিনি বর্তমান প্রেক্ষাপটে অসাম্প্রদায়িক চেতনার গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন। পরবর্তীতে পুলিশ সুপার মহোদয় অন্যান্য অতিথিদের সাথে মঞ্চে আয়োজিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। এ সময়ে মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, জেলা প্রশাসক, নড়াইল; শাশ্বতী শীল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক); জুলিয়া সুকায়না, উপ-পরিচালক, স্থানীয় সরকার; বীর মুক্তিযোদ্ধাগণ সহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

  • পাবনার চরতারাপুরে কাপ-পিরিচ প্রতীকের সমর্থনে নির্বাচনী সভা

    পাবনার চরতারাপুরে কাপ-পিরিচ প্রতীকের সমর্থনে নির্বাচনী সভা

    এম,এ আলিম রিপন ঃ আগামী ২৯ মে তৃতীয় ধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে পাবনা সদর উপজেলা পরিষদ নির্বাচন। পাবনা সদর উপজেলা পরিষদের এ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ¦ মোঃ কামিল হোসেনের কাপ-পিরিচ মার্কা প্রতীকে ভোট চেয়ে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের তারাবাড়িয়া মাদ্রাসা মাঠে গতকাল এ নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। বিভিন্ন শ্রেণী-পেশার অসংখ্য মানুষের উপস্থিতিতে সভাটি জনসভায় পরিণত হয়। চরতারাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.সিদ্দিকুর রহমান খানের সভাপতিত্বে সাবেক ছাত্রলীগ নেতা গোলাম মোস্তফার স ালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পাবনা সদর উপজেলা পরিষদ নির্বাচনে কাপ-পিরিচ প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থী ও জেলা আ.লীগের জনপ্রিয় নেতা আলহাজ¦ কামিল হোসেন। অন্যদের মাঝে বক্তব্য দেন জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক এ্যাডভোকেট আহাদ বাবু,আ.লীগ নেতা মোস্তাফিজুর রহমান সুইট,এ্যাডভোকেট আহসান হাবিব, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আহমেদ শরিফ ডাব্লু,জেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমমান সবুজ, চরতারাপুর ইউনিয়ন পরিষদের সদস্য রুহুল, আব্দুল আলিমসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ । সভায় পাবনা সদর উপজেলাকে একটি স্মার্ট উপজেলা গড়তে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করে প্রধান অতিথির বক্তব্যে পাবনা সদর উপজেলা পরিষদ নির্বাচনে কাপ-পিরিচ প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থী আলহাজ¦ কামিল হোসেন বলেন, আমি সাধারণ মানুষের প্রার্থী হয়েছি।উপজেলার সর্বস্তরের মানুষ আমার পক্ষে কাজ করছে। আপনারা আমাকে উপজেলা চেয়ারম্যান হিসেবে বিজয়ী করলে এ উপজেলা থেকে মাদক,ইভটিজিং,বাল্যবিবাহ বন্ধ করার পাশাপাশি নারীদের অর্থনৈতিক উন্নয়নে নানামূখী পদক্ষেপ গ্রহণ করা হবে।এছাড়া উপজেলার রাস্তাঘাট,শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নসহ উপজেলার সর্বস্তরের মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি । জয়ের ব্যাপারে ইনশআল্লাহ শতভাগ আশাবাদী উল্লেখ করে তিনি উপজেলার সর্বস্তরের মানুষের সহযোগিতা চান এবং তাদের মাধ্যমে উপজেলাবাসীর কাছে দোয়া ও তার নির্বাচনী প্রতীক কাপ-পিরিচ মার্কায় ভোট কামনা করেন। সভাপতির বক্তব্যে চরতারাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.সিদ্দিকুর রহমান খান বলেন, দিন-রাত উপজেলার আনাচে-কানাচে প্রচার-প্রচারণা চালিয়ে ভোটারদের মন জয় করে নিয়েছেন চেয়ারম্যান প্রার্থী আলহাজ¦ কামিল হোসেন। ইতিমধ্যে কাপ-পিরিচ মার্কা ভোটারদের মাঝে গণজোয়ার সৃষ্টি করেছে। আলহাজ¦ কামিল হোসেন সবসময় বিপদে আপদে জনগণের পাশে থাকেন ,তাই এবারে আমরা তাকেই ভোট দিয়ে বিপুল ভোটে বিজয়ী করবো ইনশআল্লাহ।সভা শেষে স্থানীয় তারাবাড়িয়া বাজারের বিভিন্ন দোকানে ও পথচারীদের মাঝে কাপ-পিরিচ প্রতীকে ভোট প্রার্থনা করে লিফলেট বিতরণ করেন নেতাকর্মীরা।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।

  • বাগেরহাটের মোংলায় যাত্রীবাহী ট্রলারডুবি

    বাগেরহাটের মোংলায় যাত্রীবাহী ট্রলারডুবি

    শেখ সাইফুল ইসলাম কবির বিশেষ প্রতিনিধি:
    বাগেরহাটের মোংলা ঘাসিয়া খালি চ্যানেলের মামার ঘাটে যাত্রীবাহী ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় একজন শিশু নিখোঁজ রয়েছে। আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে ১২ জন। আর ভর্তি রয়েছে ৩ জন।

    রোববার (২৬ মে) সকালে মোংলা নদীর ঘাটে অতিরিক্ত যাত্রী তোলার কারণে নৌকা ডুবে যায়। ডুবে যাওয়া ট্রলারটিতে ৫০ থেকে ৬০ জন যাত্রী ছিলেন।

    জানা গেছে, দুর্ঘটনাকবলিত সকলেই মোংলার ইপিজেড এলাকায় চাকরি করেন।

    প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ইপিজেড ছুটি দেয়ার পর সবাই বাসায় ফিরছিল। অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে দুইটি ট্রলারের দুর্ঘটনা ঘটেছে। তবে এঘটনায় কয়জন নিখোঁজ রয়েছে, তা সঠিকভাবে জানাতে পারেনি কেউ।

    খবর পেয়ে স্থানীয় ডুবরি দল, ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের ডুবুরি দল নদীতে তল্লাশি চালাচ্ছেন।

    মোংলা উপজেলার নির্বাহী অফিসার নিশাত তামান্না বলেন, ট্রলার দূর্ঘটনার পরপরই খোঁজ খবর নেয়া হচ্ছে। কোন যাত্রী নিখোঁজ আছে কিনা, এ ব্যাপারে ডুবুরি দল ও ফায়ার সার্ভিস তল্লাশি চালিয়ে যাচ্ছে।

    এদিকে সকাল থেকে রেমালের প্রভাব পরিলক্ষিত হচ্ছে বাগেরহাটের আকাশে। রোববার (২৬ মে) সকাল থেকেই বাগেরহাটে গুমোট আবহাওয়া বিরাজ করছে। এছাড়া মোংলা বন্দর ও তৎসংলগ্ন এলাকায় ১০ নম্বর মহাবিপদ সংকেত দেওয়া হয়। এর আগে শনিবার (২৫ মে) বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ এবং সম্ভাব্য ঘূর্ণিঝড় রেমালকে কেন্দ্র করে উপকূলীয় এলাকায় লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধের নির্দেশ দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।