আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহীর তানোর উপজেলা যুবলীগের সভাপতি,,সাংসদ প্রতিনিধি
ও চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়নাকে গণসংবর্ধনা দেয়া হয়েছে। জানা গেছে, উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে একটানা পর পর দু’বার চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় কামারগাঁ ইউনিয়নের (ইউপি) আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়নাকে গণসংবর্ধনা দেয়া হয়। এ উপলক্ষে গত ২৮মে মঙ্গলবার কামারগাঁ ইউপির মাদারীপুর বাজার ইউপি আওয়ামী লীগের দলীয় কার্যালয়
চত্ত্বরে আলোচনা সভা ও দোয়া আয়োজন করা হয়। এদিন উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির কামারগাঁ ইউপির আহ্বায়ক সুফি কামাল মিন্টুর সভাপতিত্বে ও ইউপি আওয়ামী লীগের সম্পাদক (উত্তর) নির্মল কুমার সরকারের সঞ্চালনায় আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাইনুল ইসলাম স্বপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সম্পাদক আবুল কালাম আজাদ প্রদিপ সরকার ও বাধাইড় ইউপি চেয়ারম্যান আতাউর রহমান। অন্যন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সহযোগী অধ্যাপক মুন্সেফ আলী, প্রচার সম্পাদক জিল্লুর রহমান, উপজেলা কৃষক লীগ সভাপতি রাম কমল সাহা, ইউপি সদস্য তোফায়েল আহম্মেদ, শিমুল, এরশাদ আলী,শিক্ষক জাহাঙ্গীর, মোর্শেদুল মোমেনিন রিয়াদ ও ইঞ্জিনিয়ার মাহাবুর রহমান মাহামপ্রমুখ। এ সময় দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।#
Category: দেশজুড়ে
-

তানোর উপজেলা চেয়ারম্যান ময়নাকে গণসংবর্ধনা
-

এমপি রশীদুজ্জামানের ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন
ইমদাদুল হক,পাইকগাছা (খুলনা)।।
পাইকগাছায় ঘূর্ণিঝড় রেমাল এর আঘাতে লন্ডভন্ড হয়ে গিয়েছে ওয়াপদার বেড়িবাঁধ। বাঁধ ভেঙ্গে ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভার কমপক্ষে ৪০ থেকে ৫০টি গ্রাম প্লাবিত হয়েছে। রাস্তা-ঘাট তলিয়ে গিয়ে ও পানির স্রোতের সাথে ভেসে গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে অনেক এলাকা। ৪ হাজার পুকুর-জলাশয় ও চিংড়ি ঘের ভেসে গিয়ে ৭২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক করতে হিমশিম খাচ্ছেন পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। ইতোমধ্যে বেশিরভাগ এলাকার ক্ষতিগ্রস্থ বাঁধ উপজেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় কর্তৃপক্ষ যৌথভাবে প্রাথমিক মেরামত করতে পারলেও কিছু কিছু এলাকার বাঁধ এখনো মেরামত করা সম্ভব হয়নি। অনেকেই বলছেন ঘূর্ণিঝড় রেমাল এর ক্ষয়ক্ষতি আইলা’র ক্ষয়ক্ষতি ছাড়িয়ে যেতে পারে। প্রায় সবগুলো ইউনিয়ন ক্ষতিগ্রস্থ হলেও সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে সোলাদানা ও দেলুটী ইউনিয়ন। ইতোমধ্যে ক্ষতিগ্রস্থ ইউনিয়ন সরকারের পক্ষ থেকে খাদ্য সহায়তা পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করে মেরামত কাজ দ্রæতগতিতে এগিয়ে নিয়েছেন স্থানীয় সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান ও উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। মূল ঘূণিঝড় আঘাত হানে রোববার রাত ১০-১১টার দিকে। প্রবল গতিবেগ নিয়ে ঘূর্ণিঝড় রেমাল রাত আড়াইটা পর্যন্ত স্থায়ী হয়। সোমবার সকালের দিকে আবহাওয়া কিছুটা পরিচ্ছন্ন দেখা গেলেও দুপুরের পর থেকে শুরু হয় প্রবল ঝড়-বৃষ্টি। ঘূর্ণিঝড় রেমাল এর ক্ষয়ক্ষতি অনেকটাই বাড়িয়ে দেয় সোমবারের ঝড়-বৃষ্টি। এতে সাধারণ মানুষের চরম দূর্ভোগ সৃষ্টি হয়। এদিকে রেমাল এর আঘাতে লন্ডভন্ড হয়ে যায় পানি উন্নয়ন বোর্ডের ওয়াপদার বেড়িবাঁধ। পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্র অনুযায়ী উপজেলার পৌরসভা সহ সবকটি ইউনিয়নে ওয়াপদার বেড়িবাঁধ ভেঙ্গে পোল্ডার অভ্যন্তরে লবণ পানি ঢোকে। বাঁধ ভেঙ্গে ৪০ থেকে ৫০টি গ্রাম প্লাবিত হয়েছে। পৌরসভার শিববাটী এলাকার একাধিক স্থানে বাঁধ ভেঙ্গে ভিতরে পানি ঢোকে। রাড়ূলী ইউনিয়নের জেলে পল্লী সহ কয়েকটি স্থান থেকে এলাকায় পানি প্রবেশ করে। অনুরূপভাবে গড়ইখালী, লস্কর, গদাইপুর সহ অন্যান্য ইউনিয়নে বাঁধ ভেঙ্গে বিভিন্ন এলাকা ক্ষতিগ্রস্থ হয়। সবচেয়ে ক্ষতিগ্রস্থ হয় উপজেলার সোলাদানা ও দেলুটী ইউনিয়ন। জেলা পরিষদ সদস্য রবিউল ইসলাম গাজী ও সিপিপি টিম লিডার আব্দুল্লাহ আল মামুন জানান, ঘূর্ণিঝড় রেমাল এর আঘাতে আইলার চেয়েও ভয়াবহ ক্ষতি হয়েছে সোলাদানা ইউনিয়নে। এ ইউনিয়নের বরই তলা সুধীরের বাড়ী, ভাঙ্গাড়িয়া, সোলাদানা বাজার সংলগ্ন নতুন গেট-পুরাতন গেট, হরিখালী, পশ্চিম কাইনমুখী, বেতবুনিয়া খেয়াঘাট ও সোনাখালী এলাকা সহ অসংখ্য স্থানে ওয়াপদার বাঁধ ভেঙ্গে ইউনিয়নের প্রায় ২০ গ্রাম তলিয়ে গেছে। পানির প্রবল স্রোতে নতুন গেট ও পুরাতন গেট এলাকার প্রধান সড়কের পিচ ভেসে গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে প্রধান সড়ক। সোলাদানা মাধ্যমিক বিদ্যালয় সহ অসংখ্য শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান পানিতে তলিয়ে গেছে বলে জানান প্রধান শিক্ষক আমিনুর রহমান। এলাকাবাসীকে সাথে নিয়ে এ ইউনিয়নের কয়েকটি ক্ষতিগ্রস্থ বাঁধ মেরামত করেছেন বলে জানান, সাবেক ইউপি চেয়ারম্যান এসএম এনামুল হক। অনুরূপভাবে দেলুটী ইউনিয়নের তেলিখালী, কালিনগর, দারুন মল্লিক, দেলুটী, জিরবুনিয়া, গেওয়াবুনিয়া, চকরিবকরি ও মধুখালী সহ কয়েকটি স্থানের বাঁধ ভেঙ্গে ইউনিয়নের ১৫ গ্রাম পানিতে তলিয়ে গেছে বলে জানান ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল। এদিকে ঘূর্ণিঝড়ের তান্ডবে লন্ডভন্ড হয়ে যায় বিদ্যুৎ ব্যবস্থা। বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক করতে হিমশিম খাচ্ছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম রেজায়েত আলী জানান, ঝড়ে বিদ্যুতের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অসংখ্য খুঁটি ভেঙ্গে দুমড়ে মুচড়ে ও তার ছিড়ে যায়। মঙ্গলবারের মধ্যে প্রায় ৯০ ভাগ বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক হলেও কিছু ক্ষতিগ্রস্থ এলাকা রয়েছে যেখানে স্বাভাবিক হতে একটু সময় লাগবে। উপজেলা চিংড়ি চাষী সমিতির সভাপতি গোলাম কিবরিয়া রিপন জানান, এমনিতেই চিংড়ি চাষীরা বিপাকে রয়েছে এরপর ঘূর্ণিঝড় রেমাল চাষীদের সর্বশান্ত করে দিয়েছে। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী উপজেলায় ৪ হাজার পুকুর জলাশয় ও মৎস্য ঘের পানিতে তলিয়ে গেছে। এতে কমপক্ষে ৭২ কোটি টাকার ক্ষতি হয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস জানান, ক্ষতিগ্রস্থ এলাকায় খাদ্য সহায়তা অব্যাহত রয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার সবচেয়ে ক্ষতিগ্রস্থ ইউনিয়ন সোলাদানা ও দেলুটী ইউনিয়ন পরিদর্শন করে ক্ষতিগ্রস্থ বাঁধ ও সড়ক মেরামত কাজ তদারকি করার মাধ্যমে এগিয়ে নেন স্থানীয় সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পাউবো’র উপ-বিভাগীয় প্রকৌশলী এসএম রিফাত বিন রফিক, ওসি ওবাইদুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মলঙ্গী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, যুগ্ম-সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ^াস, জেলা পরিষদ সদস্য রবিউল ইসলাম গাজী, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, প্রভাষক আব্দুল ওয়াহাব বাবলু, ময়না বেগম, অনিতা রানী মন্ডল, জেলা ছাত্রলীগনেতা মৃণাল কান্তি বাছাড়, উপজেলা ছাত্রলীগের সভাপতি পার্থ প্রতীম চক্রবর্তী, ছাত্রলীগনেতা রিপন রায়, রাকিব, আবির আক্তার আকাশ, আরিফ আহম্মেদ জয় ও ময়নুল ইসলাম বাবু। ইতোমধ্যে বেশিরভাগ ক্ষতিগ্রস্থ বাঁধ প্রাথমিক মেরামত করা গেলেও কিছু এলাকার বাঁধ মেরামত করা সম্ভব হয়নি। এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী এসএম রিফাত বিন রফিক জানান, কি পরিমাণ বাঁধের ক্ষয়ক্ষতি হয়েছে তা নিরুপনের কাজ চলমান রয়েছে। তবে বেশিরভাগ ক্ষতিগ্রস্থ বাঁধ প্রাথমিক মেরামত করা হয়েছে, অবশিষ্ট বাঁধের কাজ দ্রæত মেরামত করা হবে। উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন বলেন, ঘূর্ণিঝড় রেমাল এর আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির নিরুপনের কাজ অব্যাহত রয়েছে। ঝড়ে প্রায় ২ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্থ হয়েছে। ১ হাজার ২শ বসত ঘর সম্পূর্ণ এবং দেড় হাজার বসত বাড়ী আংশিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ধারণা করছি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ এলাকায় খাদ্য সহায়তা প্রদান সহ সবধরণের সহযোগিতা করা হচ্ছে। আশা করছি সকলের প্রচেষ্টায় সবাই মিলে ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠবো। সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান বলেন, ঝড়ের আগে থেকেই নির্বাচনী এলাকার দু’উপজেলায় অবস্থান করছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে দুর্যোগে ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে ক্ষতিগ্রস্থদের সবধরণের সহায়তা ও সহযোগিতা করা হবে বলে স্থানীয় এ সংসদ সদস্য জানান।
ইমদাদুল হক,
পাইকগাছা, খুলনা।
-

নড়াইলে চাঞ্জল্যকর হত্যাকান্ডের রহস্য উন্মোচন, আসামি গ্রেফতার ও স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইলে চাঞ্জল্যকর হত্যাকান্ডের রহস্য উন্মোচন, আসামি গ্রেফতার ও স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান। নড়াইল জেলার লোহাগড়া থানাধীন মুচড়া বায়তুল নূর জামে মসজিদের ইমামতি করেন। মাঝে মধ্যে তিনি তার গ্রামের বাড়ি নড়াইল সদর থানাধীন গোবরা গ্রামে আসা-যাওয়া করতেন। তার স্ত্রী মোছাঃ ইতি বেগম (৪২) গ্রামের বাড়িতে একা থাকতেন। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, আনুমানিক ১০ মাস পূর্বে মোঃ মনিরুল ইসলাম মনি নামের এক ব্যক্তি একচালা টিনশেড পাটকাঠির বেড়াযুক্ত একটি ছাপড়া ঘর মাসিক পাঁচশত টাকা চুক্তিতে ভাড়া নেন। গত ২০/০৪/২০২৪ অনুমান ২০.৩০ মিনিটের সময় ইমামের ভাগ্নে মোঃ ফেরদৌস মোল্যা (১৮) তাকে ফোন করে বলে তার স্ত্রী মোছাঃ ইতি বেগম (৪২) কে খুঁজে পাওয়া যাচ্ছে না এবং তাদের ভাড়াটিয়া মোঃ মনিরুল ইসলাম মনি এর ঘরে তালা লাগানো । গত ২১/০৪/২০২৪ সন্ধ্যা অনুমান ১৮.০০ সময় ইমামের আত্মীয় মোঃ জুয়েল বিশ্বাস তার বাড়িতে একটা গন্ধ পাওয়া যাচ্ছে বলে জানায়। তখন ইমাম মোঃ শফিকুল ইসলাম তার আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের সাথে নিয়ে তার বাড়িতে খোঁজাখুঁজির একপর্যায়ে ভাড়াটিয়া মোঃ মনিরুল ইসলাম মনি এর ঘরের তালা ভেঙ্গে ঘরের মধ্যে প্রবেশ করে এবং চৌকির নিচে বস্তা দিয়ে ঢাকা অবস্থায় তার স্ত্রী মোছাঃ ইতি বেগম (৪২) এর গলাকাটা লাশ ও পাশে একটি কাঁচি দেখতে পান। চৌকির উপর বিছানার চাদর, কাঁথা ও কাঁপড়ে রক্ত মাখা অবস্থায় দেখতে পান।
উক্ত ঘটনার প্রেক্ষিতে ভুক্তভোগী মোঃ শফিকুল ইসলাম নড়াইল সদর থানায় মোঃ মনিরুল ইসলাম মনি(৪৮) সহ অজ্ঞাতনামা ১/২ জন’কে আসামি করে এজাহার দায়ের করলে নড়াইল সদর থানার মামলা নং-২১, তারিখ- ২২/০৪/২০২৪ খ্রিঃ, ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোড আইনে একটি হত্যা মামলা রুজু হয়। মামলা রুজু হওয়ার পর নড়াইল জেলার পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান’র নির্দেশে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিরস্ত্র) এসএম রেজাউল করিমসহ একাধিক টিম আসামি গ্রেফতার ও মামলার রহস্য উদঘাটনের জন্য মাঠে নামে। এরই ধারাবাহিকতায় তথ্য প্রযুক্তির সহায়তায় জনাব তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) এর প্রত্যক্ষ নেতৃত্বে নড়াইল সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ সাজেদুল ইসলাম, এসআই(নিরস্ত্র) মোঃ সাইফুল ইসলাম ও মির্জাপুর পুলিশ ক্যাম্পের এএসআই (নিরস্ত্র) মোঃ সাইফুল ইসলামসহ গঠিত একটি চৌকস টিম গতকাল ২৭/০৫/২০২৪ রাত অনুমান ২২.০০ সময় অভিযান পরিচালনা করে আসামি জিয়াউর রহমান (৪২), পিতা-মৃত নেছার বিশ্বাস, সাং-গোবরা, থানা-নড়াইল সদর, জেলা- নড়াইলকে নিজ বাড়ি গোবরা হতে গ্রেফতার করেন। আসামি জিয়াউর রহমানকে জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, পলাতক আসামি মোঃ মনিরুল ইসলাম মনি ভিকটিম ইতি বেগমের নিকট হতে আনুমানিক পাঁচ মাস পূর্বে বিশ হাজার টাকা এবং তিন মাস পূর্বে ত্রিশ হাজার টাকা ইট কিনে দেওয়ার কথা বলে নেয়। কিন্তু মোঃ মনিরুল ইসলাম মনি ইট কিনে না দিয়ে তাকে ঘোরাতে থাকে। ভিকটিম মোছাঃ ইতি বেগম (৪২) পরবর্তীতে জমি ক্রয়ের জন্য ব্রাক ব্যাংক হতে দুই লক্ষ টাকা লোন করে যা আসামি মোঃ মনিরুল ইসলাম মনি ও জিয়াউর রহমান জানতে পারে। আসামিদ্বয় ভিকটিম মোছাঃ ইতি বেগমের উক্ত লোনের টাকা আত্মসাত করতে গোবরা কাকুর মোড়ে হাফিজ মিয়ার চায়ের দোকানে বসে পরিকল্পনা করে। ঐ সময় তারা স্পিড, চানাচুর, চকলেট, কেক ও ঘুমের ঔষুধ ক্রয় করে নিজ নিজ বাড়িতে চলে যায়। মোঃ মনিরুল ইসলাম মনি একটি স্পিডের বোতলে ঘুমের ঔষুধ মিশিয়ে রাখে এবং রাত অনুমান ২২.০০ সময় আসামি জিয়াউর রহমানকে বাড়ি থেকে ডেকে নিয়ে এসে তার ঘরে একত্রিত হয়। এর কিছুক্ষণ পর মোঃ মনিরুল ইসলাম মনি ভিকটিম মোছাঃ ইতি বেগমকে ডেকে চানাচুর, চকলেট ও কেক খাওয়ানোর এক পর্যায়ে কৌশলে ঘুমের ঔষুধ মিশ্রিত স্পিড খাওয়ায়। এরপর আসামি মোঃ মনিরুল ইসলাম মনি প্রথমে তার ঘরের ফ্লোরের মাঝে ভিকটিম মোছাঃ ইতি বেগমকে ধর্ষণ করে এবং পরে আসামি জিয়াউর রহমান তাকে ধর্ষণ করে। ভিকটিম মোছাঃ ইতি বেগমকে ঘুমের ঔষুধ সেবন করানোর কারণে অচেতন হয়ে পরে। তখন রাত অনুমান ২.০০ টার সময় আসামি জিয়াউর কাঠের চৌকি উঁচু করে ধরে আর আসামি মোঃ মনিরুল ইসলাম মনি ভিকটিম মোছাঃ ইতি বেগমকে টেনে চৌকির নিচে নেয়। এরপর আসামি জিয়াউর ইতি বেগমের দুই পা চেপে ধরে রাখে আর আসামি মোঃ মনিরুল ইসলাম মনি তার ঘরে থাকা ধারালো কাঁচি দিয়ে ইতি বেগমের বুকের উপর বসে গলা কেটে হত্যা করে। রক্ত যাতে ঘরের বাইরে না যায় সেজন্য তারা ঘরের ভিতর থাকা কাঁথা, কম্বল ও কাপড় দিয়ে রক্ত মুছে ঘরের মধ্যে রাখে। এরপর ভিকটিম মোছাঃ ইতি বেগমের কাছে থাকা তার ঘরের চাবি নিয়ে আসামিদ্বয় ঘরের তালা খুলে তার ঘরে ঢুকে। ভিকটিম মোছাঃ ইতি বেগমের ঘরের মধ্যে থাকা শোকেজ ও অন্যান্য জায়গায় টাকা ও স্বর্ণালংকার খোঁজাখুঁজি করে কিন্তু কোন টাকা খুঁজে পায় না। পরে জিয়াউর রহমান তার বাসায় যায়। মোঃ মনিরুল ইসলাম@মনি ইতি বেগমের ঘরের মধ্যে থাকে এবং ভোর বেলা ঘরে তালা লাগিয়ে পালিয়ে যায়।
ধৃত আসামি জিয়াউর রহমাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হলে তিনি ফৌজদারি কার্যবিধি আইনের ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। পালাতক আসামি মোঃ মনিরুল ইসলাম মনিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। -

সাভার উপজেলা পরিষদে মাসিক উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত
হেলাল শেখঃ ঢাকা জেলার সাভার উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সফল সাধারণ সম্পাদক জনাব মঞ্জুরুল আলম রাজীব এর সভাপতিত্বে উপজেলা সভাকক্ষে মাসিক উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে (২৯ মে ২০২৪ইং) সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজগুলোর বিষয়ে খোঁজ খবর নেন এবং উপস্থিত নেতৃবৃন্দ সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন সাভার উপজেলার নির্বাহী কর্মকর্তা জনাব রাহুল চন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান মনিকা আক্তারসহ সাভার উপজেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তা ও সাভার উপজেলার অন্তর্গত বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ।
-

অবাধ সুষ্ঠু উপজেলা নির্বাচন উপলক্ষে চারঘাটে সংবাদ সম্মেলন
চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ
আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে সংঘাত ও সহিংসতা পরিহার করে সৎ, যোগ্য ও জনকল্যাণে নিবেদিত প্রার্থীকে নির্বাচিত করার আহব্বানে পিএফজি’র আয়োজনে রাজশাহীর চারঘাটে সংবাদ সম্মেলন ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১০ টায় চারঘাট টিডিসি হলরুমে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
পিএফজি’র চারঘাট উপজেলার সমন্নয়কারী আবুল কালাম আজাদ সনি’র সঞ্চালনায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, চারঘাট উপজেলার সুজনের সভাপতি অধ্যাপক কামরুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন, চারঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবর, সাংগঠনিক সম্পাদক আবু হানিফ, চারঘাট প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম বাচ্চু, সাংগঠনিক সম্পাদক ময়েন উদ্দিন পিন্টু, সিনিয়র সদস্য ইসরাইল হোসেন, বিশিষ্ট সমাজ সেবক আনোয়ার হোসেন, বিএনএম’র জেলা সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রায়হান, চারঘাট ইউপি’র সাবেক মহিলা সদস্য পিয়ারি বেগম।
সব শেষে, চারঘাট চৌরাস্তা মোড়ে একটি পথ সভা অনুষ্ঠিত হয়।
মোঃ মোজাম্মেল হক
চারঘাট, রাজশাহী। -

জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে শিক্ষা উপকরণ মেলায় প্রথম ময়মনসিংহ সদর
ময়মনসিংহ প্রতিনিধি:
শিশু বান্ধব শিক্ষা স্মার্ট বাংলাদেশের দীক্ষা এই শ্লোগানকে ধারণ করে প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষে ময়মনসিংহে দিনব্যাপী শিক্ষা উপকরণ মেলা, মিনা চলচ্চিত্র প্রদর্শনী, র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।শিক্ষা উপকরণ মেলা, মিনা চলচ্চিত্র প্রদর্শনীতে ময়মনসিংহ সদর উপজেলা শিক্ষা অফিস প্রথম স্থান অর্জন করে।ময়মনসিংহ বিভাগীয় প্রাথমিক শিক্ষা অফিস ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের যৌথ আয়োজনে
রবিবার ২৬মে সকালে ময়মনসিংহের প্রাইমারি টিচার্স ট্রেনিং ইন্সটিটিউট (পিটিআই) চত্ত্বরে আনুষ্ঠানিকভাবে এই মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ওআইসিটি) মাহফুজুল আলম মাসুম,। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সহকারী পরিচালক তাহমিনা আক্তার প্রাইমারি টিচার্স ট্রেনিং ইন্সটিটিউট (পিটিআই) ময়মনসিংহের সুপারিনটেনডেন্ট
(ভারপ্রাপ্ত),মো:জয়নাল আবেদীন প্রমুখ।জেলা প্রাথমিক শিক্ষা অফিসার,মো:শফিউল হক এর সভাপতিত্বে এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, উপজেলা শিক্ষা অফিসার, সহকারী উপজেলা শিক্ষা অফিসার এবং ময়মনসিংহ সদর উপজেলার বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণ। এছাড়াও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীরা র্যালী ও মেলায় অংশগ্রহণ করেন।
এই উপলক্ষে ময়মনসিংহ জেলার মোট উপজেলার অংশগ্রহণে শিক্ষা উপকরণ মেলার আয়োজন করা হলে মেলায় দশটি উপজেলার ১০টি উপকরণ প্রদর্শনীতে প্রথম নির্বাচিত হয়ে পুরস্কার অর্জন করে ময়মনসিংহ সদর উপজেলা। পরে সদর উপজেলা শিক্ষা অফিসার মদিকা পারভীন এর হাতে এই পুরস্কার তুলে দেন বিভাগীয় ও জেলা শিক্ষা কর্মকর্তারা।
-

চৌহালীতে স্বেচ্ছাসেবকলীগ নেতার হাতে সাংবাদিক লাঞ্চিত
অভিজিৎ কুমার সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জের চৌহালীতে পর্যবেক্ষক কার্ড আনতে যাওয়ার পথে স্বেচ্ছাসেবকলীগ নেতা ও ভাইস চেয়ারম্যান প্রার্থীর ভাইয়ের হাতে লাঞ্চিত হয়েছেন দুই সাংবাদিক।
মঙ্গলবার (২৮ মে) সকালে উপজেলার কুর্কি বেবিষ্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। লাঞ্চিত সাংবাদিকরা হলেন, কালবেলা ও এশিয়ান টেলিভিশনের চৌহালী প্রতিনিধি ইমরান হোসেন আপন ও দৈনিক দেশবাংলার সিরাজগঞ্জ প্রতিনিধি আল ইমরান মনু। অভিযুক্ত ভিপি রবিউল চৌহালী উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়া ভাইস চেয়ারম্যান প্রার্থী মোল্লা বাবুল আক্তারের চাচাতো ভাই। সাংবাদিক ইমরান হোসেন আপন জানান, আমরা দুজন উপজেলা নির্বাচনের সাংবাদিক পর্যবেক্ষক কার্ডের জন্য উপজেলা পরিষদে যাচ্ছিলাম। কুর্কি বেবিষ্ট্যান্ড এলাকায় পৌঁছলে ভাইস চেয়ারম্যান প্রার্থী মোল্লা বাবুল আক্তারের চাচাতো ভাই ভিপি রবিউল আমাদের পথরোধ করে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। এক পর্যায়ে কলার টেনে ধরে এবং ঘার ধাক্কা দিয়ে আমাকে ফেলে দেয়। আমার সাথে থাকা আল ইমরান মনুকেও মারতে উদ্যত হন রবিউল।চৌহালী থানার ওসি শ্যামল কুমার দত্ত জানান, দুই সাংবাদিককে লাঞ্চিত করার ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগের তদন্তপূর্বক পরবর্তী আইনী ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে জানতে অভিযুক্ত স্বেচ্ছাসেবকলীগ নেতা ভিপি রবিউলের সাথে যোগাযোগের চেষ্টা করলে তার ফোন বন্ধ পাওয়া যায়।
-

হবিগঞ্জে এলজিইডি অফিসের উপ সহকারী প্রকৌশলী এমদাদুল হকের মৃত্যু
হবিগঞ্জ প্রতিনিধি।।
হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে সহকারী প্রিজাইডিং অফিসার এমদাদুল হকের মৃত্যু হয়েছে।জানা যায় ২৯ মে সকাল সাড়ে নয়টায় ৬ষ্ট উপজেলা পরিষদ নির্বাচনে সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে দ্বায়িত্ব পালন করছিলেন এলজিইডি অফিসের উপ সহকারী প্রকৌশলী এমদাদুল হক।
উমেদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল সাড়ে নয়টায় হঠাৎ বুকে ব্যাথা অনুভব হওয়ায় ভোট কেন্দ্রের লোকজন হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ দেবাশীষ এমদাদুল হককে মৃত ঘোষণা করেন। এসময় উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোতাছিরুল ইসলাম, মশিউর রহমান শামীম ও ভাইস চেয়ারম্যান প্রার্থী মাহবুবুর রহমান আউয়াল গভীর শোক প্রকাশ করেন। -

আগৈলঝাড়া, গৌরনদীসহ স্থগিত ২০টি উপজেলা পরিষদের ভোট গ্রহন ৯ জুন
বি এম মনির হোসেন সিনিয়র স্টাফ রিপোর্টারঃ-
ঘূর্ণিঝড় রিমালের কারণে উপজেলা পরিষদের তৃতীয় ধাপের ভোট স্থগিত হওয়া ২২টি উপজেলা পরিষদে ভোট গ্রহণের নতুন তারিখ নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। বরিশালের আগৈলঝাড়া, গৌরনদীসহ ২০টিতে ভোট হবে ৯ জুন। বাকি দুটিতে হবে ৫ জুন।যে ২০ উপজেলায় ৯ জুন ভোট হবে, সেগুলো হলো বাগেরহাটের শরণখোলা, মোরেলগঞ্জ, মোংলা; খুলনার কয়রা, পাইকগাছা ও ডুমুরিয়া বরিশালের আগৈলঝাড়া, গৌরনদী, পটুয়াখালীর পটুয়াখালী সদর, মির্জাগঞ্জ ও দুমকি,পিরোজপুরের মঠবাড়িয়া, ভোলার তজুমদ্দিন, লালমোহন, ঝালকাঠির রাজাপুর, কাঠালিয়া, বরগুনার বামনা, পাথরঘাটা, রাঙামাটির বাঘাইছড়ি ও নেত্রকোনার খালিয়াজুরী।এর আগে ঘূর্ণিঝড় রেমালের তান্ডবে তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে আগৈলঝাড়া, গৌরনদী উপজেলাসহ দক্ষিণাঞ্চলীয় ১৯টি উপজেলার ২৯মে ভোট গ্রহন ২৭মে স্থগিত করেছিল নির্বাচন কমিশন। সহকারী রিটানির্ং অফিসার ও আগৈলঝাড়া উপজেলা নির্বাচন অফিসার বাসুদেব সরকার বুধবার সন্ধ্যায় জানান, আগৈলঝাড়া ও গৌরনদী উপজেলাসহ স্থগিত করা ১৯টি উপজেলার সাথে আরও একটি উপজেলাসহ মোট ২০টি উপজেলায় তৃতীয় ধাপের নির্বাচনের ভোট গ্রহন অনুষ্ঠিত হবে ৯জুন।
-

মহালছড়িতে উপজেলা পরিষদ নির্বাচনে পুরাতনরাই চেয়ারে
রিপন ওঝা,মহালছড়ি
জেলার মহালছড়িতে আজ ২৯মে বুধবার অনুষ্ঠেয় ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে কাপ পিরিচ প্রতীকে বিমল কান্তি চাকমা চেয়ারম্যান, বই প্রতীকে মোঃ জসিম উদ্দিন পুরুষ ভাইস চেয়ারম্যান, প্রজাপতি প্রতীকে সুইনুচিং চৌধুরী মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে পূর্বের ন্যায় এবার চমক দেখিয়ে জনগণের প্রত্যেক্ষ ভোটে
বেসরকারি ভাবে জয় পেয়েছেন।মহালছড়িতে আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে হালকা রোদ ও বৃষ্টিবিঘ্নিত ঘূর্নিঝড় “রেমাল” বৈরি আবহাওয়ার মধ্যেও আজ নিরিবিলি পরিবেশে ১৪টি কেন্দ্রে জনগণের প্রত্যেক্ষ ভোটে প্রত্যেক প্রার্থী জয়লাভ করেন।
উক্ত নির্বাচনে চেয়ারম্যান হিসেবে বিমল কান্তি চাকমা(মূর্ত বাবু) কাপ পিরিচ প্রতীকে পেয়েছেন ১০১৩৬ ভোট নিকটতম প্রতিদ্বন্ধী কংজরী চৌধুরী আনারস প্রতীকে পেয়েছেন ৭৮৫২ ভোট, ভাইস চেয়ারম্যান হিসেবে মোঃ জসিম উদ্দিন বই পেয়েছেন ১১১০৭ভোট নিকটতম প্রতিদ্বন্ধী টিউবওয়েল প্রতীকে মোঃ জিল্লুর রহমান রহমান পেয়েছেন ৬৪৪২ ভোট এবং মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে সুইনুচিং চৌধুরী প্রজাপতি প্রতীকে পেয়েছেন ১১৮২৯ভোট ও নিকটতম প্রতিদ্বন্ধী হিসেবে মোছাঃ জাহানারা বেগম সেলাই মেশিন প্রতীকে পেয়েছেন ৫৯৪৭ ভোট।
৩য় ধাপে অনুষ্ঠেয় মহাছড়ি উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শেষে অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকতা চট্টগ্রাম অঞ্চল, চট্টগ্রাম ও রিটার্নিং অফিসার ৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন ২০২৪ মহালছড়ি উপজেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রাজু আহমেদ ও উপজেলা নির্বাচন কর্মকর্তা সুসমিকা চাকমা নির্বাচন অফিস কক্ষে নির্বাচনের এ ফলাফল ঘোষণা করেন।