Category: দেশজুড়ে

  • মোংলায় চাঁদপাই ইউনিয়নে ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট ঘোষণা

    মোংলায় চাঁদপাই ইউনিয়নে ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট ঘোষণা

    মোংলা প্রতিনিধি।

    স্বচ্ছতা, জবাবদিহিতা-উন্মুক্ত বাজেট উন্নয়নের সফলতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মোংলার ১ নং চাঁদপাই ইউনিয়ন পরিষদের ২০২৪-২৫ অর্থ বছরের উম্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। শুক্রবার সকাল ১১ টায় ইউনিয়ন পরিষদ চত্বরে চাঁদপাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোল্লা মো. তারিকুল ইসলাম’র সভাপতিত্বে অনুষ্ঠিত উম্মুক্ত বাজেট সভায় বক্তৃতা উপস্থিত ছিলেন, ব্র্যাকের প্রজেক্ট ম্যানেজার শফিকুর রহমান স্বপন, জলবায়ু পরিবর্তন কর্মসূচি ব্র্যাক’র
    এরিয়া ম্যানেজার মো, শাহাবুদ্দিন, প্রজেক্ট অফিসার
    রবিউল ইসলাম, ফিল্ড ফ্যাসলিটেটর সিএন আর এস ইভলভ প্রকল্পের অমল বিশ্বাস, ইউপি সদস্য রোকন উদ্দিন হাওলাদার, মো. আনোয়ার হোসেন, মো. হারুন মল্লিক, মো. শফিকুল ইসলাম, মো. কামরুল ইসলাম, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য রাবেয়া বেগম, অর্পা মল্লিক, সহ অন্যান্যরা।

    এ সময় শিক্ষক, মুক্তিযোদ্ধা, স্থানীয় আওয়ামীলীগের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ সহ পরিষদে বর্তমান ও সাবেক ইউপি সদস্যরা ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    এ বছর ৩ কোটি ২১ লাখ ৭৯ হাজার ৯২৬ টাকা আয়, ৩ কোটি ২০ লাখ ৫৫ হাজার ৭৭৪ টাকা ব্যয়, এবং ১ লাখ ২৪ হাজার ১৫২ টাকা উদ্বৃত্ত রেখে বাজেট ঘোষণা করেন ইউপি চেয়ারম্যান মোল্লা মো. তারিকুল ইসলাম। ইউনিয়নের যোগাযোগ, অসহায় ও গরিব মানুষ সহায়তা, কর্মহীনদের কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও ক্রীয়া সাংস্কৃতি স্ব্যাস্থ্য ও স্যানিটেশন, প্রাকৃতিক সম্পদ ব্যাবস্থাপনা, (বৃক্ষরোপন), মানব সম্পদ উন্নয়ন, দুর্যোগ ব্যাবস্থাপন, ঘুর্ণিঝড়ে এলাকায় ক্ষয়-ক্ষতির সহায়তা ও ত্রান, তথ্য প্রযুক্তি, খেলাধুলা, বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধি, মাতৃত্বকালীন ভাতা এবং মুক্তিযোদ্ধা ভাতা সহ আরো অনেক দিক বিবেচনায় রেখে এবারের বাজেট ঘোষনা করা হয়। বাজেট ঘোষণা ও পরিকল্পনা সভা পরিচালনা করেন চাঁদপাই ইউনিয়নের সচিব অভিজিৎ দাস শাওন।

    । উম্মুক্ত বাজেট ও পরিকল্পনা সভায় ইউনিয়নের সকল শ্রেণীর পেশার মানুষ অংশগ্রহণ করেন। চেয়ারম্যান মোল্লা মো. তারিকুল ইসলাম বলেন, প্রতি বাজেট ঘোষণার সময়ই আমি চেষ্টা করি একটি জনবান্ধব বাজেট উপস্থাপন করার। আমরা যে বাজেট তৈরি করি তা সব সময় আমাদের ইউনিয়নের মানুষের কথা মাথা রেখেই করি। চেয়ারম্যান বলেন, এ বাজেট যোগাযোগ ব্যবস্থা ও অবকাঠামো উন্নয়ন থেকে শুরু করে অর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে সহায়ক হবে। আমি চাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী এ ইউনিয়নকে একটি স্মার্ট ইউনিয়নে পরিনত করতে। সেই সাথে আধুনিক মডেল ও সেরা ইউনিয়ন হিসাবে গড়ে তুলতে চাই, এই জন্য ইউনিয়নবাসীর মান উন্নয়নের কথা বিবেচনা করেই এবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। এলাকার সাধারণ জনগণ মনে করেন তার ভেতর স্বচ্ছতা আছে বলেই তিনি বিগত কয়েক বছর যাবত একইভাবে এলাকার বিভিন্ন শ্রেনী পেশার মানুষের উপস্থিতিতে বাজেট ঘোষণা করে আসছেন। তাই এলাকাবাসী উপজেলার প্রতিটি ইউনিয়নেই এধরনের অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে বাজেট ঘোষণা ও ইউপি চেয়ারম্যানদের কাজের স্বচ্ছতা দেখতে চান।

    বাজেট অনুষ্ঠান শেষে চাঁদপাই ইউপি পরিষদের পক্ষ থেকে উপস্থিত আগাত অতিথি বৃন্দকে আপ্যায়নের ব্যাবস্থা করা হয় ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে।

  • পঞ্চগড়ে ১ লাখ ৬৪ হাজার শিশু পাবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

    পঞ্চগড়ে ১ লাখ ৬৪ হাজার শিশু পাবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড় জেলা প্রতিনিধি :
    জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে এবার পঞ্চগড়ের পাঁচ উপজেলা এবং একটি পৌরসভায় এক লাখ ৬৪ হাজার ৩৭৫ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
    আগামী ১ জুন দিনব্যাপি ৬ থেকে ১১ মাস বয়সী ১৯ হাজার ৪৭৫ জনকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ৪৪ হাজার ৯০০ জনকে লাল রঙের এই ক্যাপসুল খাওয়ানো হবে। এ দিন ১ হাজার ৭৭টি কেন্দ্রে ২ হাজার ১৫৪ স্বেচ্ছাসেবক কাজ করবেন।
    বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে পঞ্চগড় সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে অবহিতকরণ সভায় সাংবাদিকদের এ সব তথ্য জানান সিভিল সার্জন ডা. মোস্তফা জামান চৌধুরী।
    সিভিল সার্জন জানান, ১ লাখ ৬৪ হাজার ৩৭৫ জন শিশুর মধ্যে সদর উপজেলায় ৬ থেকে ১১ মাস বয়সি শিশু ৪ হাজার ৫০০ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সি শিশু ৩৪ হাজার জন; আটোয়ারী উপজেলায় ৬ থেকে ১১ মাস বয়সি শিশু ১ হাজার ৮৭৫ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সি শিশু ১৬ হাজার ৯০০ জন; বোদা উপজেলায় ৬ থেকে ১১ মাস বয়সি শিশু ৪ হাজার ৩০০ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সি শিশু ৩৪ হাজার ৫০০ জন; দেবীগঞ্জ উপজেলায় ৬ থেকে ১১ মাস বয়সি শিশু ৪ হাজার ৫০০ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সি শিশু ৩৩ হাজার জন; তেঁতুলিয়া উপজেলায় ৬ থেকে ১১ মাস বয়সি শিশু ৩ হাজার ৫০০ জন ও ১২ থেকে ৫৯ মাস বয়সি শিশু ১৯ হাজার ৫০০ জন এবং পঞ্চগড় পৌরসভায় ৬ থেকে ১১ মাস বয়সি শিশু ৮০০ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সি শিশু ৭ হাজার জন।
    ডা. মোস্তফা জামান চৌধুরী বলেন, ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল রাতকানা, চোখের পানি শূণ্যতা, শারীরিক বৃদ্ধি ও ক্ষয়পূরণে কার্যকরি। শিশুদের জন্য এই ক্যাপসুল খাওয়া নিরাপদ এবং কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। তবে ৬ মাসের কম বয়সী শিশু, ৫ বছরের বেশি বয়সী শিশু, ৪ মাসের মধ্যে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়া শিশু এবং অসুস্থ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানো হবে না। সকল শিশুকে অবশ্যই ভরাপেটে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর জন্য যথাসময়ে কাছের কেন্দ্রে নিয়ে আসতে হবে।
    সভায় জেলা ইপিআই সুপারিনটেনডেন্ট হাসিবুর রহমান শাহ লাবু, জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. শাহ জালালসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

  • শপথ নিলেন সুজানগর উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আব্দুল ওহাব

    শপথ নিলেন সুজানগর উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আব্দুল ওহাব

    এম,এ আলিম রিপন ঃ ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে অনুষ্ঠিত নির্বাচনে নির্বাচিত পাবনা জেলার সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ আব্দুল ওহাব শপথ গ্রহণ করেছেন। মঙ্গলবার রাজশাহী শিল্পকলা একাডেমিতে নব নির্বাচিত সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ আব্দুল ওহাব, উপজেলা ভাইস চেয়ারম্যান জুয়েল রানা ও মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার শিপরা এর শপথ ব্যক্য পাঠ করান রাজশাহী বিভাগীয় কমিশনার ড.দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর। শপথ বাক্য অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন স্থানীয় সরকার রাজশাহী বিভাগের পরিচালক পারভেজ রায়হান। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ আব্দুল ওহাব, উপজেলা ভাইস চেয়ারম্যান জুয়েল রানা ও মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার শিপরা সহ রাজশাহী বিভাগের ৮ জেলার ২৩টি উপজেলার নব নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানবৃন্দও শপথ গ্রহণ করেন। শপথ বাক্য অনুষ্ঠানে রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর তার বক্তব্যে নির্বাচিত জন প্রতিনিধিদের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনের পাশাপাশি সরকারকে সহযোগিতা ও জনগণের সবসময় পাশে থাকার কথা জানান নির্বাচিত জন প্রতিনিধিদের । অনুষ্ঠানে নব নির্বাচিত সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ আব্দুল ওহাবসহ নির্বাচিত জনপ্রতিনিধিরা অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ ভোট গ্রহণ করায় সরকার ও প্রশাসনের কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে সবসময় এলাকার জনগণের পাশে থেকে উন্নয়ন করার প্রতিশ্রুতি দেন। নির্বাচিত জনপ্রতিনিধিদের শপথবাক্য পাঠ শেষে বিভাগীয় কমিশনার প্রত্যেককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। শপথ বাক্য পাঠ অনুষ্ঠানে রাজশাহী রেঞ্জের এডিশনাল ডিআইজি ফয়সল মাহমুদ,আ লিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন,রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার অনির্বান চাকমাসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি

  • সরকার দুর্যোগে ক্ষতিগ্রস্থ মানুষের পাশে থাকবে….ভূমি মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ

    সরকার দুর্যোগে ক্ষতিগ্রস্থ মানুষের পাশে থাকবে….ভূমি মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ

    ইমদাদুল হক,পাইকগাছা (খুলনা)।।

    সরকারের ভূমি মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি বলেছেন, প্রাকৃতিক দুর্যোগ উপক‚লীয় অঞ্চলে জীবন যাপন কঠিন করে তুলছে। যদিও দুর্যোগ প্রশমনে সরকারের উদ্যোগ এবং আন্তরিকতার কোন অভাব নেই। ইতোমধ্যে উপকূলীয় অঞ্চল সহ দুর্যোগ প্রবণ এলাকার জন্য সরকার দুর্যোগ প্রতিরোধে নানামূখী পদক্ষেপ নিয়েছে। এসব পদক্ষেপের ফলে দুর্যোগের ক্ষয়ক্ষতি ও প্রাণহানী অতিতের চেয়ে অনেকাংশে কমে এসেছে। মন্ত্রী বলেন, ঘূর্ণিঝড় রেমাল এর আঘাতে যেসব স্থানে বাঁধ ভেঙ্গে পোল্ডারের ভিতরে প্লাবিত হয়েছে এর বেশির ভাগ বাঁধ দুর্বল ছিল বলে জানাগেছে। কেন দুর্বল ছিল এবং কেন মজবুত করা যায়নি সেটি খতিয়ে দেখা হবে। তিনি পানি উন্নয়ন কর্মকর্তাদের প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেন, ভূমি অধিগ্রহণের নামে কোন বাঁধ নির্মাণ কাজ আটকিয়ে রাখা যাবে না। সরকার এখন ভূমি অধিগ্রহণে স্বাভাবিকের চেয়ে ৩ গুণ বেশি মূল্য দেয়।

    তিনি বুধবার দুপুরে ঘূর্ণিঝড় রেমাল এর আঘাতে পাইকগাছা উপজেলার দেলুটী ইউনিয়নে ক্ষতিগ্রস্থ তেলিখালী এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ শেষে ফুলবাড়ী বাজারে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। মন্ত্রী নারায়ণ চন্দ্র বলেন, দেলুটীর ২২ নং পোল্ডার কৃষিতে অত্যন্ত সমৃদ্ধ এলাকা। এখানে লবণ পানি ওঠানো হয় না। কৃষি ফসল হয়, সবুজে ভরা গাছ-পালা, গবাদি পশু ও মিষ্টি পানির মাছ চাষ করে এখানকার মানুষ সুন্দর জীবন যাপন করতো। এখান থেকে বছরে কোটি কোটি টাকার তরমুজ বিক্রি হয়। দুর্যোগ এখানকার সবকিছু শেষ করে দিয়েছে। দুর্যোগে ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সরকার ক্ষতিগ্রস্থ মানুষের পাশে থাকবে। অর্থের কারণে বাঁধ মেরামত কাজ আটকে থাকবে না। মাননীয় প্রধানমন্ত্রী দুর্যোগ সম্পর্কে অবহিত আছেন। তিনি ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করবেন। দ্রæত মেরামত এবং মজবুত বাঁধ যাতে হয় সে ব্যাপারে পানি সম্পদ প্রতিমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রীকে অবহিত করা হবে। আশা করছি খুব দ্রুত সময়ের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে। উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় এমপি রশীদুজ্জামান ভূমি মন্ত্রীর মাধ্যমে দ্রুত বাঁধ মেরামত, ক্ষতিগ্রস্থ এলাকার লবণ পানি নিষ্কসন ও দুর্গত মানুষকে যতদ্রæত সম্ভব তাদের ঘরে ফিরিয়ে দিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত কুমার, অতিরিক্ত জেলা প্রশাসক পিতান কুমার মন্ডল, ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার আল-আমিন, সহকারী কমিশনার (ভূমি) ইফতেখারুল ইসলাম শামীম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অসীম কুমার দাস, উপজেলা প্রকৌশলী শাফিন শোয়েব, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, জনস্বাস্থ্যের উপ-সহকারী প্রকৌশলী শাহাদাৎ হুসাইন, ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল, কয়রা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিশিত রঞ্জন ও দেলুটী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নির্মল মন্ডল।

    ইমদাদুল হক,

    পাইকগাছা, খুলনা।

  • পঞ্চগড়ের তেঁতুলিয়ায় টিসিবি’র পণ্য বিতরণে ওজনে কম দেওয়ার অভিযোগ

    পঞ্চগড়ের তেঁতুলিয়ায় টিসিবি’র পণ্য বিতরণে ওজনে কম দেওয়ার অভিযোগ

    মুহম্মদ তরিকুল ইসলাম, তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)’র পণ্য বিতরণের সময় ওজনে কম দেওয়ার অভিযোগ উঠেছে। বুধবার (২৯ মে) উপজেলার বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদে নগদ ৪৭০টাকা গ্রহন পূর্বক টিসিবি পণ্য বিতরণের সময় এ ঘটনা ঘটে। জানা যায়, মেসার্স রিপা ট্রেডার্স নামীয় প্রতিষ্ঠানের ডিলার সাদেকুল তার বরাদ্দকৃত টিসিবি পণ্য বিতরণের সময় ওজনে কম দিয়েছেন।

    সরেজমিনে গিয়ে দেখতে ও জানতে পারা যায়, সকাল ১০টার দিকে যখন পণ্য বিতরণ শুরু করা হয় তখন ট্যাক টীমের সদস্য সচিব মোজাম্মেল হক, ভারপ্রাপ্ত আহবায়ক আইবুল হক ও সদস্য আতাউর রহমান উপস্থিত থেকে পরিমাপ দিলে প্রতি ৫কেজি চালের প্যাকেটে ৫গ্রাম ও মসুর ডালে ১কেজিতে ১০গ্রাম কম দেখতে পান। এসময় ডিলারের সঙ্গে প্যানেল চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত আহবায়ক আইবুলের মতানৈক্য দেখা দিলে সদস্য সচিব উপজেলা নির্বাহী মহোদয়কে বিষয়টি অবগত করেন। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবেল ইসলামকে চালের বিষয়ে দেখতে ঘটনাস্থলে পাঠিয়ে দেন। এদিকে বাজারের দোকানগুলোতে চাল ও মসুর ডাল ওজন করলে দেখা যায় ৭কেজিতে ৩০ থেকে ৪০গ্রাম কম বিতরণ করা হয়েছে।

    জানা যায়, ওই ইউনিয়নে উপকারভোগীর কার্ড সংখ্যা ৮০০টি। প্রত্যেককের কাছ থেকে নগদ ৪৭০টাকা গ্রহন করে সয়াবিন ২লিটার, মসুর ডাল ২লিটার ও ৫কেজি চাল বিতরণ করার কথা থাকলেও ডাল ও চালে ওজনে কম দেওয়ার অভিযোগ ওঠে।

    টিসিবি ডিলার সাদেকুল ইসলাম বলেন, চাল অপচয় হওয়া ও নষ্ট থাকার কারণে সামান্য ওজনে কম দেওয়ার বিষয়টি স্বীকার করেন। তিনি বলেন, এই সামান্য ওজনের কম দেওয়া ধরাছোঁয়ার মধ্যে পড়ে না।

    ট্যাক টীমের ভারপ্রাপ্ত আহবায়ক এবং সাধারন সদস্য ও প্যানেল চেয়ারম্যান আইবুল হক বলেন, তিনি ওজনে কম দেওয়ার বিষয়ে ডিলারকে বলতে গেলে ডিলার তাকে হেয় মনে সারাদিন বসে থাকতে বলেন। পড়ে বিষয়টি সদস্য সচিবকে জানালে সদস্য সচিব বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়কে অবগত করেন।

    এ বিষয়ে ট্যাক টীমের সদস্য সচিব ও ওই ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক বলেন, তিনি ওজনে কম দেখার পর ইউএনও কে অবগত করেছেন। তিনি বলেন, টিসিবির পণ্য ওজনে কম দেওয়ার কোনো সুযোগ নেই। কম পাওয়ার পরও বিতরণ চালু থাকার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আপনি তখন আসেননি এমন সময় ঘটনাস্থলে থাকা সাংবাদিক ও ইউপি সদস্য আতাউর রহমানসহ আরও কয়েকজনের কথায় এবারের মতো বাদ দেওয়ার সুপারিশক্রমে বিতরণ করতে দেওয়া হয়েছে।

    এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে রাব্বি বলেন, তিনি বিষয়টি অবগত হওয়ার পর ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠিয়েছেন। কম দেওয়ার বিষয়ে নিশ্চিত হলেই ডিলারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

    মুহম্মদ তরিকুল ইসলাম।

  • নড়াইলে মানব পাচারকারী চক্রের দুই সদস্য চারশোটি অবৈধ মোবাইল সিম ও আটটি মোবাইল ফোনসহ গ্রেফতার

    নড়াইলে মানব পাচারকারী চক্রের দুই সদস্য চারশোটি অবৈধ মোবাইল সিম ও আটটি মোবাইল ফোনসহ গ্রেফতার

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
    নড়াইলে মানব পাচারকারী চক্রের দুই সদস্য চারশোটি অবৈধ মোবাইল সিম ও আটটি মোবাইল ফোনসহ গ্রেফতার। নড়াইল জেলার লোহাগড়া থানাধীন নওয়াপাড়া গ্রামের জনৈক মোঃ আরিফুর জ্জামান (২৬) এর বড় ভাই মোঃ আল আমিন শেখ (২৮) দুই বছর পূর্বে লিবিয়ায় গমন করে। গত মার্চ/২০২৪ মাসে মোঃ আল আমিন শেখ তার ভাইকে জানায় যে, ৪/৫ জন অজ্ঞাতনামা ব্যক্তি তাদের একটি বাড়িতে আটকে রেখে নির্যাতন করছে। অতঃপর অজ্ঞাতনামা এক ব্যক্তি তাদের মোবাইল ফোনের মাধ্যমে জানায় যে, তার ভাইকে বাঁচাতে হলে বিকাশের মাধ্যমে দশ লক্ষ টাকা দিতে হবে। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, এছাড়া আরো বলে যে, টাকা না দিলে তার ভাইকে তারা মেরে ফেলবে। এরপর উক্ত ব্যক্তি মোঃ আল আমিন শেখকে মারধর করার কিছু অডিও, ভিডিও এবং ছবি প্রেরণ করে। এজন্য ভিকটিমের পরিবার উক্ত ব্যক্তির দেওয়া বিকাশ নাম্বারে তিনবারে তাদের দাবিকৃত দশ লক্ষ টাকা প্রেরণ করে। কিন্তু উক্ত মানব পাচারকারী চক্রটি আরো টাকা দাবি করে। টাকা না দিলে ভিকটিম মোঃ আল আমিন শেখকে আবারও মারধর করতে থাকে।
    উক্ত ঘটনার প্রেক্ষিতে ভিকটিমের ছোটভাই মোঃ আরিফুর জামান লোহাগড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে লোহাগড়া থানার মামলা নং-৮, তারিখ-৬/৫/২০২৪, ধারা-২০১২ সালের মানব পাচার প্রতিরোধ ও দমন আইনের ৬/৭ ধারায় রুজু হয়। মামলা রুজু হওয়ার পর নড়াইল জেলা পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান’র নির্দেশনায় জেলার সিসিআইসি ও গোয়েন্দা টিম মাঠে নামে। গত ২৮/০৫/২০২৪ তারিখ তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস), জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ ছাব্বিরুল আলম এবং সিসিআইসি শাখার ইনচার্জ মোঃ শাহ দারা খানের নেতৃত্বে লোহাগড়া থানার টিমসহ যৌথ আভিযানিক টিম অভিযান পরিচালনা করে কুষ্টিয়া জেলার সদর থানাধীন দহকোলা গ্রাম হতে রাত আনুমানিক ২১.৩০ মিনিটের সময় সন্দিগ্ধ আসামি মোঃ তরিকুল ইসলাম (৩৫) পিতা-মোঃ আয়ুব আলী এবং কুবাদ আলী (৪২) পিতা- মসারত মন্ডল দ্বয়কে গ্রেফতার করে। তাদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা পলাতক অন্যান্য আসামি এবং লিবিয়ায় অবস্থানকারী মানবপাচার চক্রের অন্যান্য সদস্যদের সহযোগিতায় লিবিয়াতে মানুষকে আটক রেখে মারধর করে অডিও, ভিডিও ও ছবি প্রেরণ করে মুক্তিপণ আদায় করে থাকে। গ্রেফতারকৃত আসামিদের কাছ থেকে চারশো টি অন্যের নামে নিবন্ধিত অবৈধ মোবাইল সিম এবং আটটি মোবাইল ফোন জব্দ করা হয়। মানব পাচার চক্রের অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

  • মহেশপুরে ফতেপুর ইউনিয়ন পরিষদ ২০২৪/২০২৫ অর্থ  উন্মুক্ত বাজেট ঘোষণা ও কৃতি শিক্ষার্থীদার সংবর্ধনা

    মহেশপুরে ফতেপুর ইউনিয়ন পরিষদ ২০২৪/২০২৫ অর্থ উন্মুক্ত বাজেট ঘোষণা ও কৃতি শিক্ষার্থীদার সংবর্ধনা

    মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতাঃ-
    ফতেপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে ২০২৪ – ২০২৫ অর্থ বছরের ২নং ফতেপুর ইউনিয়ন পরিষদের অর্থ ও সংস্থাপন এবং হিসাব রক্ষক ও নিরীক্ষা সংক্রান্ত স্থায়ী কমিটি এবং জন সাধারণের উপস্থিত্বে প্রকাশ্যে ২৯ মে সকালে ঝিনাইদহের মহেশপুর উপজেলার ফতেপুর ইউনিয়ন পরিষদ হল রুমে ইউপি চেয়ারম্যান মোঃ গোলাম হায়দার নান্টু এর সভাপতিত্বে ২০২৪/২০২৫ ইং অর্থ বছরের ১কোটি ৭৩ লক্ষ ৪ হাজার ৮শত ১০ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা সহ ইউপির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২২ জন কৃতি (এস’এস’সি) শিক্ষার্থীর মাঝে ক্রেস্ট দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

    উক্ত সংবর্ধনা ও বাজেট অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাবা, ইয়াসমিন মনিরা। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মহেশপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি জনাব, ময়জদ্দীন হামীদ, মহেশপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ হাসিনা হেনা, শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ অধ্যক্ষ মোঃ শওকত আলী প্রমুখ। জনসাধারণের মধ্যে বক্তব্য রাখেন ফতেপুর গ্রামের কৃতি সন্তান আজিজুল হক, কৃতি এক শিক্ষার্থী প্রমুখ।

    উল্লেখ্য গত ২০২৩/২০২৪ ইং অর্থ বছরের আয় দেখানো হয়েছিলো ১কোটি ৫৭ লাখ ৩৩ হাজার ৬শত ৬৬ টাকা ব্যয় দেখানো হয়েছিলো।
    অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউপি সচিব কাজী মোঃ- ইনছাদুর রহমান। এসময বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ইউপির সকল ওয়ার্ড সদস্য / সদস্যা / মহল্লাদারগণ, ইউনিয়ন আওয়ামী লীগের লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মফিজউদ্দীন, যুবলীগের সভাপতি মোঃ শফিকুর রহমান সহ অত্র এলাকার বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধিজন উপস্থিত ছিলেন।

  • নড়াইলের দুর্বাজুড়ি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে তুলারামপুর হাইওয়ে পুলিশ

    নড়াইলের দুর্বাজুড়ি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে তুলারামপুর হাইওয়ে পুলিশ

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে//

    নড়াইলের দুর্বাজুড়ি এলাকা থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার। নড়াইল সদর উপজেলায় মহাসড়কের পাশ থেকে রেজানুর রহমান জালাল (৭৩) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, বুধবার (২৯ মে) সকালে নড়াইল-যশোর মহাসড়কের দুর্বাজুড়ি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে তুলরামপুত হাইওয়ে থানা পুলিশ। তুলারামপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। রেজানুর রহমান জালাল যশোরের শার্শা উপজেলার শ্যামলগাছী এলাকার হারুন অর রশিদের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকাল ৭টার দিকে নড়াইল-যশোর মহাসড়কের দুর্বাজুড়ি এলাকায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে তুলারামপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে মর্গে পাঠায়। পরে যশোর পিবিআই এর একটি দল নিহতের হাতের ছাপ সংগ্রহ করে তথ্য প্রযুক্তির সহায়তায় পরিচয় শনাক্ত করে।
    ওসি শওকত হোসেন জানান, ধারণা করা হচ্ছে, ভোর রাতের দিকে দুর্ঘটনায় তিনি নিহত হয়েছেন। খবর পেয়ে লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

  • মহেশপুরের নিজ ঘরে গলাকেটে হত্যা করা হয় শাহাজান ফকীরকে

    মহেশপুরের নিজ ঘরে গলাকেটে হত্যা করা হয় শাহাজান ফকীরকে

    ঝিনাইদহ প্রতিনিধি
    ঝিনাইদহের মহেশপুর উপজেলার বামুনগাছি গ্রামের বেলেমাঠ বাজারে শাহাজান আলী মন্ডল (৬৫) নামে এক ব্যক্তি নিজের ঘরে খুন হয়েছেন। তাকে গলাকেটে হত্যা করা হয়েছে। শাহাজান আলী মন্ডল ওই গ্রামের আকালে মন্ডলের ছেলে। মঙ্গলবার মধ্যরাতে এই হত্যাকান্ড সংঘটিত হতে পারে বলে মহেশপুর থানা পুলিশ মনে করছে। নিহত’র স্ত্রী নিমি বেগম বুধবার বিকালে জানান, মঙ্গলবার রাতের খাবার খেয়ে তিনি শুয়ে পড়েন। বুধবার সকালে ঘুম থেকে উঠে দেখেন তার ঘরের দরজা বাইরে থেকে দেয়া। তিনি জানালা ভেঙ্গে বাইরে এসে দেখের তার স্বামীকে গলাকেটে হত্যা করা হয়েছে। বিছানায় রক্ত শুকিয়ে গেছে। এরপর তিনি তার ননদ শেফালী খাতুনকে ডাকেন। চাচাতো ভাই আব্দুল্লাহ মামুন জানান, নিহত শাহাজান আলী নিজ বাড়িতে প্রতিবছর ওরস দিতেন। এছাড়া প্রতি বৃহস্পতিবার তিনি রান্না করে মানুষকে খাওয়াতেন। এলাকায় তার অনেক ভক্ত আছে। ঘটনার দিন রাতে রাজুসহ দুই যুবক শাহাজান আলীর বাড়িতে এসে রাতের খাবার খান। রাজুর পিতা শাহাজান আলী ফকীরের ভক্তপুত্র বলে জানা গেছে। হত্যাকান্ডের মোটিভ নিয়ে মহেশপুর থানার ওসি মাহবুবুর রহমান কাজল জানান, “ব্যক্তি আক্রোশ বা ক্ষোভ থেকে এই হত্যাকান্ড সংঘটিত হতে পারে। ধারণা করছি মঙ্গলবার রাত ১২টার দিকে কে বা করা এই হত্যাকান্ড ঘটাতে পারে। তদন্ত চলছে। হত্যাকান্ড নিয়ে গুরুত্বপুর্ন তথ্য পাওয়া গেছে। খুব দ্রæত হত্যার মোটিভ ও ক্লু উদ্ধার করা সম্ভব হবে।

    আতিকুর রহমান
    ঝিনাইদহ।

  • র‌্যাব-১২ সদর কোম্পানির অভিযানে

    র‌্যাব-১২ সদর কোম্পানির অভিযানে

    প্রেস বিজ্ঞপ্তি

    র‌্যাব-১২, সদর কোম্পানি, সিরাজগঞ্জ এবং র‌্যাব-৪, সিপিসি-২, নবীনগর এর যৌথ অভিযানে অপহরণ মামলার প্রধান আসামি গ্রেফতারসহ ভিকটিম উদ্ধার।

    র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

    ১। এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন বিপিএম, পিপিএম, অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর দিকনির্দেশনায় র‌্যাব-১২, সদর কোম্পানি এবং র‌্যাব-৪, সিপিসি-২, নবীনগর এর যৌথ অভিযানিক দল গত ২৮/০৫/২০২৪ তারিখ ২২.১০ ঘটিকার সময় ‘‘ঢাকা জেলার সাভার মডেল থানাধীন হেমায়েতপুর শ্যামপুর বাজার এলাকায়” একটি অভিযান পরিচালনা করে সিরাজগঞ্জ জেলার সদর থানার মামলা নং-৬৪/২৭১, তারিখ ২৩ এপ্রিল ২০২৪ খ্রি. ধারা- ৭/৩০, ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩; অপহরণ ও সহায়তা করার অপরাধ মূলে অপহৃত ভিকটিম এস এম সুমাইয়া (১৪), পিতা-মোঃ শাহীন, সাং-নওগাঁ, থানা-তাড়াশ, জেলা-সিরাজগঞ্জ’কে উদ্ধার পূর্বক উক্ত মামলার প্রধান আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।

    ২। গ্রেফতারকৃত আসামি মোঃ রক্তিম (১৯), পিতা-মোঃ আফজাল হোসেন, সাং-পংরৌহালী, থানা-তাড়াশ, জেলা-সিরাজগঞ্জ।

    ৩। গ্রেফতারকৃত আসামি এবং উদ্ধারকৃত ভিকটিমকে সুস্থ অবস্থায় অফিসার ইনচার্জ সদর থানা, সিরাজগঞ্জ এর নিকট হস্তান্তর করা হয়েছে।

    র‌্যাবের এ ধরণের চাঞ্চল্যকর অপহরণ মামলার অপহৃত ভিকটিম উদ্ধার ও পলাতক আসামি গ্রেফতার অভিযান কার্যক্রম চলমান থাকবে। আইন শৃঙ্খলা বাহিনীর এ ধরণের তৎপরতা বাংলাদেশকে একটি অপরাধ মুক্ত দেশ হিসেবে গড়ে তুলতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।

    মোহাম্মদ ইলিয়াস খান

    স্কোয়াড্রন লীডার

    কোম্পানি কমান্ডার

    র‌্যাব-১২, সিরাজগঞ্জ।