Category: দেশজুড়ে

  • ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের ইতিহাস

    ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের ইতিহাস

    স্টাফ রিপোর্টারঃ
    ১৯৪৯ সালে ২৩শে জুন ৭৫ বছর আগে, আওয়ামী মুসলিম লীগ দলটি প্রতিষ্ঠা লাভ করে। প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন মাওঃ আব্দুল হামিদ খান ভাষানী ও সাধারণ সম্পাদক ছিলেন শামছুল হক। ১৯৪৯ সালে ময়মনসিংহের ভালুকার মোঃ হোছেন আলী খান বাদেশী আওয়ামী মুসলিম লীগে যোগদান করেন। তৎকালীন দলের সভাপতি মৌখিকভাবে তাকে ময়মনসিংহ জেলার আহবায়ক ঘোষণা করেন। দল সম্প্রসারণ করতে ব্যপক ভাবে কাজ করার নির্দেশ দেন। ১৯৫০ সালে লেখক আবুল মনসুর আহমেদ দলে যোগদান করলে দল শক্তিশালী হয়ে উঠে এবং গণজোয়ার দেখা দেয় ময়মনসিংহ জেলা আওয়ামী লীগে। ময়মনসিংহ জেলার ১ম সম্মেলনে আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সভাপতি হন লেখক আবুল মনসুর আহম্মেদ ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হন মোঃ হোছেন আলী খান বাদেশী। পরবর্তীতে ১মে লেখক আবুল মনসুর আহমেদ ও পরে মোঃ হোছেন আলী খান বাদেশী কেন্দ্রীয় আওয়ামী লীগের সহঃ সভাপতি হয়েছিলেন। ২য় সম্মেলনে সভাপতিঃ লেখক আবুল মনসুর, সাঃ সম্পাদক হাসিম উদ্দিন, ৩য় সম্মেলনে সভাপতিঃ জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক হাসিম উদ্দিন, ৪র্থ সম্মেলনে সভাপতিঃ সৈয়দ নজরুল ইসলাম, সাঃ সম্পাদক রফিক উদ্দিন ভূইয়া, ৫ম ও ৬ষ্ঠ সম্মেলনে সভাপতিঃ রফিক উদ্দিন ভূইয়া, সাঃ সম্পাদক শামছুল হক, ৭ম সম্মেলনে সভাপতিঃ রফিক উদ্দিন ভূইয়া, সাঃ সম্পাদক এড. আজিজুল হক, ৮ম সম্মেলনে সভাপতিঃ রফিক উদ্দিন ভূইয়া, সাঃ সম্পাদক অধ্যক্ষ মতিউর রহমান, ৯বম সম্মেলনে সভাপতিঃ শামছুল হক, সাঃ সম্পাদক অধ্যক্ষ মতিউর রহমান, ১০ম সম্মেলনে সভাপতিঃ অধ্যক্ষ মতিউর রহমান, সাঃ সম্পাদক নাজিম উদ্দীন, ১১ তম সম্মেলনে সভাপতিঃ অধ্যক্ষ মতিউর রহমান, সাঃ সম্পাদক আঃ মতিন সরকার, ১২ তম সম্মেলনে সভাপতিঃ এড. জহিরুল হক খোকা, সাঃ সম্পাদক এড. মোয়াজ্জেম হোসেন বাবুল, ১৩ তম সম্মেলনে সভাপতিঃ এহতেশামুল আলম, সাঃ সম্পাদক এডঃ মোয়াজ্জেম হোসেন বাবুল। বর্তমানে সর্বশেষ কমিটি চলমান রয়েছে। ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ কর্তৃক প্রকাশিত- “যে ছবি মানচিত্র সমান-৪”, প্রবীণ আওয়ামী লীগ নেতা, বিভিন্ন অনুলিপি, সর্বশেষ দৈনিক স্বজন, দৈনিক সবুজ বাংলাদেশ, দৈনিক বিশ্বের মুখপাত্র এর রিপোর্টসহ বিভিন্ন মাধ্যম থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে।

  • জয়পুরহাট র‍্যাব-৫ এর অভিযানে মাইক্রোবাসে ৬৪ কেজি গাঁজা জব্দ,৩ জন আটক

    জয়পুরহাট র‍্যাব-৫ এর অভিযানে মাইক্রোবাসে ৬৪ কেজি গাঁজা জব্দ,৩ জন আটক

    স্টাফ রিপোর্টার:- নিরেন দাস

    মাইক্রোবাসের সিটের নিচের পাটাতন কেটে বিশেষভাবে তৈরি করা বাক্সে ১৪টি প্যাকেটে লুকানো ছিল ৬৪ কেজি গাঁজা।শুক্রবার (২১ জুন) সকাল ৬টার দিকে নওগাঁ সদর উপজেলার ঠ্যাংভাঙার মোড় এলাকায় র‌্যাব-৫-এর একটি দল অভিযান চালিয়ে মাইক্রোবাসের আটকের পর ওই গাঁজা উদ্ধার করে।

    এ ঘটনায় মাইক্রোবাস জব্দসহ মাদক ব্যবসায় জড়িত থাকার অপরাধে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন, কুমিল্লার কোতয়ালী থানার বসন্তপুর গ্রামের সাদ্দাম হোসেন (২৮), কুটিশহর গ্রামের আলমগীর হোসেন (৩৮) ও বড় জ্বালা গ্রামের মো. শাওন (২১)।

    গত শুক্রবার(২১ জনু) সন্ধায় সিপিসি-৩, র‌্যাব-৫-এর জয়পুরহাট ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে দৈনিক ঢাকাকে এসব তথ্য জানানো হয়।

    র‌্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তির সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে, কুমিল্লা থেকে আসা একটি মাইক্রোবাসে করে গাঁজা পরিবহন করে নওগাঁর বদলগাছীর দিকে নিয়ে যাওয়া হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে শুক্রবার ভোর ৫ টা থেকে জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের একটি দল নওগাঁ সদর উপজেলার নওগাঁ-বদলগাছী সড়কের ঠ্যাংভাঙার মোড় এলাকায় অবস্থান নেয়। সকাল ৬টার দিকে নওগাঁ থেকে বদলগাছীগামী একটি মাইক্রোবাস ঠ্যাংভাঙার মোড় এলাকায় পৌঁছালে মাইক্রোবাসটি তল্লাশি করে র‌্যাব সদস্যরা। এ সময় মাইক্রোবাসের সিটের নিচের পাটাতনে কেটে বিশেষভাবে তৈরি করা বাক্সে কাগজ ও স্কচটেপ মোড়ানো অবস্থায় ১৪টি প্যাকেটে ৬৪ কেটি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদক ব্যবসায়ী সন্দেহে ওই মাইক্রোবাসে থাকা সাদ্দাম হোসেন, আলমগীর হোসেন ও শাওন নামের ৩ যুবককে আটক করা হয়।

    এবিষয়ে জয়পুরহাট র‌্যাব-৫, ক্যাম্প জানায়, আটক ব্যক্তিরা চিহ্নিত পেশাদার মাদক ব্যবসায়ী। তাঁরা দীর্ঘ দিন যাবৎ সীমান্তবর্তী এলাকা থেকে দেশের বিভিন্ন অঞ্চলে প্রাইভেট কার ও মাইক্রোবাসে করে মাদক সরবরাহ করে আসছিল। তাঁদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। গাঁজা উদ্ধারের ঘটনায় আটক তিন যুবকের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে এবং তাঁদেরকে থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

    নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক দৈনিক ঢাকাকে বলেন, গাঁজা উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার আসামিদের আজ বিকেলে আদালতে নেওয়া হয়। পরে আদালতের নির্দেশে তাঁদেরকে কারাগারে পাঠানো হয়েছে।

  • শারীরিক অসুস্থতায় দোয়া চেয়েছেন টারমিগান সম্পাদক

    শারীরিক অসুস্থতায় দোয়া চেয়েছেন টারমিগান সম্পাদক

    ডেস্ক রিপোর্ট : শারীরিক অসুস্থতার জন্য আত্মীয় স্বজনসহ শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চেয়েছেন ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক টারমিগান পত্রিকার সম্পাদক মুহাম্মদ সেলিম।
    জানা যায়, পারিবারিক বিষয় সম্পত্তি ভাগাভাগি ও ন্যায্য হিস্যা নিয়ে ভাই বোনদের সাথে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব কলহের কারণে শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন দৈনিক টারমিগান পত্রিকার সম্পাদক মুহাম্মদ সেলিম। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল নয়। এই সুস্থ ফের অসুস্থ অবস্থায় দিনাতিপাত করছেন তিনি। এমতাবস্থায় গতকাল ২১ জুন শুক্রবার বাদ মাগরিব তার অবস্থার অবনতি হলে দ্রুত তাকে ল্যাব এইডের মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক মোঃ শাখাওয়াত হোসেনের চেম্বারে নেওয়া হয়। সেখানে ইসিজিসহ অন্যান্য পরীক্ষা নিরীক্ষা করে ব্যবস্থাপত্র দেওয়া হয় পাশাপাশি তাকে সম্পূর্ণ দুঃশ্চিন্তামুক্ত থাকার পরামর্শ দেন চিকিৎসক।‌ বর্তমানে টারমিগান সম্পাদক ডাঃ শাখাওয়াত হোসেনের তত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।
    উল্লেখ্য, গত কিছুদিন ধরে পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠান সুলতান কোল্ডস্টোরেজের অন্যতম পরিচালক মুহাম্মদ সেলিমের সাথে শেয়ার নিয়ে কোম্পানির অন্যান্য পরিচালকদের ঝামেলা চলছে। অন্যান্য পরিচালকরা তার ন্যায্য পাওনা বুঝিয়ে না দিয়ে তাকে কোম্পানি থেকে বের করে দেওয়ায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন। এরই ধারাবাহিকতায় গতকাল তার অবস্থার অবনতি হলে দ্রুত তাকে ল্যবএইডে নেওয়া হয়।

    সহসা পারিবারিক ঝামেলা থেকে মুক্তি এবং শারীরিক অসুস্থতা কাটিয়ে তিনি যাতে সুস্থ জীবনে ফিরতে পারেন সেজন্য আত্মীয় স্বজনসহ শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চেয়েছেন টারমিগান সম্পাদক মুহাম্মদ সেলিম।

  • তানোরে  পুলিশের  অভিযানে আটক ৩

    তানোরে পুলিশের অভিযানে আটক ৩

    আলিফ হোসেন,
    তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ
    রাজশাহীর তানোর থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে তিন জনকে আটক করেছে।
    জানা গেছে, রাজশাহী পুলিশ সুপার (এসপি) ও সহকারী পুলিশ সুপারের (এএসপি) দিক-নির্দেশনায়। গত ২১ জুন বৃহস্পতিবার দিবাগত রাতে তানোর থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করেছেন।
    আটককৃতরা হলো উপজেলার পাঁচন্দর ইউনিয়নের (ইউপি) চিমনা গ্রামের সাইদুর রহমানের পুত্র বাদশা হোসেন(২৪)। তার বিরুদ্ধে তানোর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ একটি মামলা রয়েছে। অপর আসামি উপজেলার বাধাইড় ইউনিয়নের (ইউপি) গাল্লা গ্রামের ওয়াজেদ আলীর পুত্র শুভ আহম্মেদ(২৩) তাকে ৭৫ (পঁচাত্তর) লিটার অবৈধ মাদকদ্রব্য দেশীয় চোলাইমদসহ আটক করা হয়েছে। অপর আসামিকলমা ইউনিয়নের (ইউপি) অমৃতপুর গ্রামের নাজিমুদ্দিনের পুত্র কামরুল ইসলাম (৬০)। সে তিন মাসের সশ্রম কারাদন্ড প্রাপ্ত (জিআর সাজা পরোয়ানাভুক্ত) কিন্ত্ত দীর্ঘ প্রায় ২৩ বছর যাবৎ পলাতক ছিল। এবিষয়য়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম বলেন, আসামীদের গ্রেফতার পূর্বক ২২ জুন শনিবার বিধিমোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।#

  • নড়াইলে নবম শ্রেণির ছাত্রীকে বাল্যবিবাহ দেওয়ার অপরাধে বাবাকে বিশ হাজার টাকা জরিমানা

    নড়াইলে নবম শ্রেণির ছাত্রীকে বাল্যবিবাহ দেওয়ার অপরাধে বাবাকে বিশ হাজার টাকা জরিমানা

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
    নড়াইলের কালিয়ায় নবম শ্রেণির ছাত্রীকে বাল্যবিবাহ দেওয়ার অপরাধে মেয়ের বাবাকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, শুক্রবার (২১জুন) দুপুরে কালিয়া উপজেলার পেড়লি ইউনিয়নের জামরিলডাংগা গ্রামে পেড়লি ক্যাম্পের আই সি আজিজুর রহমানের সহযোগিতায় সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রদীপ্ত রায় (দীপন) এ রায় দেন।
    ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়,জামরিলডাংগা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী (১৫) কে বিয়ে দেওয়া হচ্ছে- এমন খবর পেয়ে বিকেলে বিয়ে বাড়িতে সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে পেড়লি ক্যাম্পের ইনচার্জ আই সি আজিজুর রহমান অভিযান চালিয়ে বিবাহ বন্ধ করা হয়। বাল্যা বিবাহ আয়োজন করায় ওই ছাত্রীর পিতা হাসান খন্দকার (৪০)কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
    পেড়লি ক্যাম্পের ইনচার্জ আই সি আজিজুর রহমান জানান, জামরিলডাংগা গ্রামে মেয়ের বিবাহ বাড়ি থেকে মেয়ের বাবা ও চাচাকে আটক করা হয়। পরে সহকারী কমিশনার (ভুমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট স্যার মেয়ের বাবাকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২০ হাজার টাকা জরিমানা করেন ও আটকৃত দুজনকে মুচলেকা দিয়ে ছেড়ে দেন।
    সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রদীপ্ত রায় (দীপন) বলেন,ওই মেয়ের বাবা ও চাচা এ বিয়েতে সহযোগিতা করায় তাদেরকে জরিমানা করাসহ মেয়ে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দেবে না এ মর্মে মুচলেকা নেওয়া হয়েছে।

  • তেঁতুলিয়ায় গাঁজা সেবনে বাধা দেওয়ায় হোটেল মালিকের বিরুদ্ধে মারধরের অভিযোগ

    তেঁতুলিয়ায় গাঁজা সেবনে বাধা দেওয়ায় হোটেল মালিকের বিরুদ্ধে মারধরের অভিযোগ

    মুহম্মদ তরিকুল ইসলাম,তেতুলিয়া প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় গাঁজা সেবনে বাধা দেওয়ায় হোটেল/রেস্তোরাঁ মালিক মনজুর বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠেছে। উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের শিলাইকুঠি গ্রামের আমিরুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম একই ইউনিয়নের রাজুগছ গ্রামের রাজুর ছেলে মনজুর বিরুদ্ধে মারধরের এই অভিযোগ করেন।

    শুক্রবার (২১ জুন) জুম্মার নামাযের পর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের শিলাইকুঠি বাজার সংলগ্ন শিলাইকুঠি বালাবাড়ি দাখিল মাদরাসার দক্ষিণ পার্শ্বে বাউন্ডারি ওয়ালের বাহিরে কাচা রাস্তার ওপর ‘মনজু হোটেল’ বা রেস্তোরাঁ মালিকের মেচিয়ার শকিল প্রকাশ্যে গাঁজা সেবনের সময় এই ঘটনাটি ঘটে।

    সরে জমিনে গিয়ে জানা যায়, জুম্মার নামায শেষে আরিফুল ইসলাম বাড়ি ফেরার পথে মনজুর মেচিয়ার শাকিলের প্রকাশ্যে গাঁজা সেবনে বাধা দিলে প্রথমে উভয়ের মধ্যে ধস্তাধস্তি শুরু হয় এক পর্যায় হোটেল মালিকসহ আরিফুলকে মারধরের ঘটনা ঘটে। পরে মসজিদের মুসল্লিদের মধ্যে মফিজার রহমানসহ আরও কয়েকজন বিষয়টি নিয়ন্ত্রণে এগিয়ে এলে তাদেরও ওপর চড়াও হয়ে উঠেন হোটেল মালিক মনজু ইসলাম। পরে ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গগণ এ বিষয়ে প্রাথমিক অভিযোগের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় সালিশ ডাকলে হোটেল মালিক মনজু তার কর্মচারী শাকিলকে হাজির করার সময় চেয়েছেন।

    জানা যায়, মনজুর হোটেলে টুনিরহাটের শাকিল নামের ছেলেটি প্রায় বছর খানিক ধরে মেচিয়ারীর কাজ করে আসছেন। শাকিল মাদক সেবনকারী হিসেবেই চিহ্নিত তার একটি ভিডিও পাওয়া গেছে।

    হোটেল মালিক মনজু বলেন, শকিল ৯মাস ধরে তার হোটেলে কাজ করে আসছেন। সে গাঁজা সেবন করেন কথাটি সত্য। আজ (শুক্রবার) গাঁজা সেবনের সময় আরিফুল বাধা দিলে তাদের মধ্যে একটু ধস্তাধস্তি হয়। এই সামান্য বিষয়টি বড় আকার ধারন করে। এরই ফাঁকে কে যেন থানায় জানালে শাকিলকে হোটেল থেকে সটকে দেওয়া হয়। শাকিলকে আপাতত সরিয়ে রাখা হয়েছে প্রয়োজনে হাজির করবেন জানিয়েছেন।

    গাঁজা সেবনে বাধাদানকারী আরিফুল ইসলাম বলেন, গাঁজার গন্ধে মুসল্লিদের অসুবিধা হচ্ছে বা এভাবে গাঁজা খাওয়া যাবেন বাধা দিলে গাঁজা সেবনকারী শাকিল তাকে মারধর করেন। পরে হোটেলে মালিক মনজু ও তার বাবাও তাকে মারধর করেন বলে জানিয়েছেন। আরিফুলের পিতা-মাতা বলেন, গাঁজা সেবনকারীকে আইনের আওতায় আনা সহ হোটেল মালিকের সুষ্টু বিচারের দাবি জানিয়েছেন।

    এলাকাবাসি জানান, প্রকাশ্যে মাদক সেবন এর চেয়ে বড় প্রমাণ কি হতে পারে। তবুও মাদক সেবনকারী ও তার মালিকের বিরুদ্ধে থানা পুলিশ কোন ব্যবস্থা নেইনি। আমরা মাদক সেবনে বাধা দেওয়ায় যদি অপমান হতে হয় তাহলে বিচার পাব কথায়?
    ইউপি সদস্য আতাউর রহমানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ বলেন, যেহেতু গাঁজার বিষয় নিয়ে মারপিটের ঘটনা ঘটেছে তাই মনজুর কর্মচারী শাকিলকে উপস্থিত থাকতে হবে। শাকিলকে উপস্থিত করতে মনজু শনিবার সন্ধ্যা পর্যন্ত সময় চেয়েছেন।

    এ বিষয়ে তেঁতুলিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) মানিক চন্দ্র বলেন, ‘তিনি আসার আগেই ঘটনাটি ঘটে। ঘটনাস্থলে গিয়ে গাঁজা সেবনকারী শাকিলকে খুঁজে পাননি এবং মারধরের শিকার আরিফুলের পরিবারকে একটি লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলেই আইগত ব্যবস্থা নেওয়া হবে।

    মুুহম্মদ তরিকুল ইসলাম।

  • নড়াইলে কনস্টেবল ও নায়েকদের ১৭তম দক্ষতা উন্নয়ন কোর্সের উদ্বোধন

    নড়াইলে কনস্টেবল ও নায়েকদের ১৭তম দক্ষতা উন্নয়ন কোর্সের উদ্বোধন

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

    নড়াইলে কনস্টেবল ও নায়েকদের ১৭তম দক্ষতা উন্নয়ন কোর্সের উদ্বোধন। নড়াইল জেলা পুলিশের আয়োজনে এবং ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, ঝিনাইদহ এর সহযোগিতায় পুলিশ লাইনস্ ড্রিলসেডে সাতদিন মেয়াদী কনস্টেবল/নায়েকদের ১৭তম দক্ষতা উন্নয়ন কোর্সের আয়োজন করা হয়। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, শনিবার (২২ জুন) সকলে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান। পুলিশ সুপার বলেন, পুলিশ সদস্যদের কর্তব্য কর্মে দক্ষতা অর্জন করানো এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য। প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে দক্ষতা অর্জন করতে হবে।” তিনি প্রশিক্ষণার্থীদের মনোযোগ দিয়ে ক্লাস করার জন্য নির্দেশ প্রদান করেন। পুলিশ সুপার মহোদয় বলেন, প্রশিক্ষণ শেষে পরীক্ষা গ্রহণের মাধ্যমে মূল্যায়ন করা হবে। মূল্যায়নের রিপোর্ট ইন-সার্ভিস ট্রেনিং, ঝিনাইদহে প্রেরণ করা হবে এবং প্রত্যেকের সার্ভিস বুকে লিপিবদ্ধ করা হবে। তিনি পুলিশ সদস্যদের ড্রেস-আপ এবং সঠিকভাবে ডিউটি পালন করতে নির্দেশনা প্রদান করেন। পরিশেষে পুলিশ সুপার ডিউটিতে অমনোযোগী ও কর্তব্যে অবহেলার কারণে পুলিশ সদস্যদের শাস্তির আওতায় আনা হবে বলে হুঁশিয়ারি দেন। তিনি এই প্রশিক্ষণের মধ্য দিয়ে প্রশিক্ষণার্থীদের দক্ষতা উন্নয়নের আশাবাদ ব্যক্ত করে ট্রেনিংয়ের শুভ উদ্বোধন ঘোষণা করেন। এ সময়ে মোহাম্মদ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত; তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), নড়াইল সহ জেলা পুলিশের অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সুন্দরগঞ্জে “জাগো বাহে” এর ঈদ সংখ্যার মোড়ক উন্মোচন

    সুন্দরগঞ্জে “জাগো বাহে” এর ঈদ সংখ্যার মোড়ক উন্মোচন

    গাইবান্ধা থেকেঃ

    গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় সাহিত্য সংসদ’র ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা ‘জাগো বাহে’ ঈদ সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়েছে।

    শুক্রবার সন্ধ্যায় সুন্দরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের মিলনায়তনে এ উপলক্ষ্যে সাহিত্য সংসদের সভাপতি নাসরিন সুলতানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কুশল রায়ের সঞ্চালনায় সাহিত্য আসর ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ড. শফিউল ইসলাম ভূঁইয়া, উপজেলা প্রেসক্লাবের সভাপতি শাহজাহান মিঞা, সবুজ শিক্ষালয়ের পরিচালক একরামুল হক, সহকারী অধ্যাপক আব্দুল আজিজ, সাংবাদিক আবু নাসের সিদ্দিক তুহিন, সাংবাদিক আনিসুর রহমান আগুন, সংগঠক ফয়সাল সাকিদার আরিফ, প্রভাষক আবু বকর সিদ্দিক, জাগো বাহে’র নির্বাহী সম্পাদক সুদীপ্ত শামীম, সংগঠক এরশাদুল আলম প্রমূখ।

    কবিতা ও ছড়া পাঠ করেন সরকার হোজায়ফা হাবিব, আল আমিন মোহ, আব্দুর রাজ্জাক আল রোহান, সাবরিনা জাহান সুমি, ফাইয়াজ ইসলাম ফাহিম, সাইফুল ইসলাম তারাপুরী, আলমগীর আকন্দ কাব্যকীট, মোহাম্মদ হাসান, জান্নাতুল ফেরদৌসি জিনাত, মোরসালিন সুলতানা মিম প্রমূখ।

    এর আগে সুন্দরগঞ্জ সাহিত্য সংসদ’র ত্রৈমাসিক প্রকাশনা ‘জাগো বাহে’ এর ঈদ সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়।

  • উজিরপুরে  সড়ক দুর্ঘটনায় রাজমিস্ত্রি নিহত

    উজিরপুরে সড়ক দুর্ঘটনায় রাজমিস্ত্রি নিহত

    উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে থ্রি-হুইলারের (মাহেন্দ্র) ব্রেক ফেল করে নিয়ন্ত্রন হারিয়ে ধানক্ষেতে উল্টে পড়েছে। এতে মাহেন্দ্র’র যাত্রী রাজমিস্ত্রি নিহত হয়েছে। আহত হয়েছে অপর যাত্রীর নিহতের ছোট ভাই বলে উজিরপুর মডেল থানার পরিদর্শক মো. তৌহিদুজ্জামান জানান।
    নিহত মোস্তফা খান (৪৫) উজিরপুর উপজেলার বারৈকাঠি এলাকার মো. আতাহার আলীর ছেলে। আহত অবস্থায় তার ছোট ভাই নজরুল ইসলাম বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
    পরিদর্শক তৌহিদুজ্জামান জানান, সকালে কাজের উদ্দেশ্যে দুই ভাই মাহেন্দ্রতে রওনা দেয়। উপজেলার নারায়নপুর ও সাইনবোর্ড এলাকার মাঝখানে মাহেন্দ্রর ব্রেক ফেল হওয়ায় চালক নিয়ন্ত্রন হারিয়ে ফেলে রাস্তার পাশে ধানক্ষেতে উল্টে পড়ে। এতে দুইভাই গুরুতরভাবে মাথায় আঘাত পায়। দুই জনকে স্থানীয়রা উদ্ধার করে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে।
    হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্য এসআই বিজয় মন্ডল জানান, হাসপাতালে আনার পর চিকিৎসক মোস্তফাকে মৃত ঘোষনা করেন। আহত নজরুল ইসলাম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
    এসআই বিজয় আরো জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ বিনা ময়না তদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • ভেসে আসা পলিব্যাগে মিলল নারীর ২ বিচ্ছিন্ন কবজি

    ভেসে আসা পলিব্যাগে মিলল নারীর ২ বিচ্ছিন্ন কবজি

    স্টাফ রিপোর্টার:- নিরেন দাস

    বগুড়ায় করতোয়া নদীর পার থেকে এক নারীর দুই হাতের কবজি উদ্ধার করছে পুলিশ। শনিবার বেলা ১১টার দিকে শহরের মাটিডালি এলাকা থেকে পলিথিনের ভেতর কাপড়ে মোড়ানো কবজি দুটি উদ্ধার করা হয়।

    বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহিনুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

    তিনি জানান, শহরের মাটিডালি এলাকায় করতোয়া নদীর বেইলি ব্রিজের নিচে একটি পলিথিনের ব্যাগ নদীতে ভেসে যাচ্ছিল। এ সময় স্থানীয় কয়েকজন কিশোর ব্যাগটি পারে তুলে খুলে দেখতে পায় লাল রঙের কাপড়ে মোড়ানোর ভেতর হাতের দুটি কবজি। পরে পুলিশ খবর পেয়ে কবজি দুটি উদ্ধার করে।

    শাহিনুজ্জামান আরও জানান, কবজি দুটি কোনো নারীর। এটি দুই–তিন দিন আগের হতে পারে। কার হাতের কবজি তা শনাক্তের জন্য ফিঙ্গার প্রিন্ট নেওয়া হয়। কিন্তু ফিঙ্গারপ্রিন্টে পরিচয় শনাক্ত করা যাচ্ছে না। এ জন্য উন্নত প্রযুক্তি ব্যবহার করে পরিচয় শনাক্তের জন্য সিআইডির একটি টিম ঢাকা থেকে রওনা করেছে। কবজি দুটি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।