Category: দেশজুড়ে

  • লালমনিরহাটে সারে পাঁচকেজি গাজাসহ সফিকুল গ্রেফতার

    লালমনিরহাটে সারে পাঁচকেজি গাজাসহ সফিকুল গ্রেফতার

    মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।

    লালমনিরহাট জেলা গোয়েন্দা শাখার বিশেষ  অভিযানে  পাঁচকেজি পাচশত গ্রাম মাদকদ্রব্য গাজা, ১টি মিশুক অটো রিক্সাসহ এক জন কে গ্রেফতার করেন গোয়েন্দা পুলিশ।

    গত(২৫শে জুন)২০২৪ইং রাতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ আমিরুল ইসলাম, এর নেত্বতে এস আই নিজাম উদ দৌলা, এএসআই আব্দুল বারী সরকার ও সঙ্গীয়  ফোর্সসহ থানাধীন পৌরসভার ক্যান্টিন মোড় এলাকায় আল নাহিয়ান শিশূ পরিবার এর মূল ফটকের পশ্চিমে লালমনিরহাট টু পাটগ্রামগামী পাঁকা রাস্তার উপর বিশেষ অভিযানে চালিয়ে ৫কেজি ৫০০গ্রাম গাজা ও ১টি মিশুক অটো রিক্সাসহ একজন কে গ্রেফতার করেন গোয়েন্দা পুলিশ।

    গ্রেফতারকৃত আসামী সফিকুল ইসলাম (৩৮), পিতা-মৃত সোলায়মান আলী, সাং-বনগ্রমা (গতামারী)০৬ নং ওয়ার্ড, কুলাঘাট ইউপি, থানা+জেলা-লালমনিরহাট। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সদর থানায় একটি মামলা রুজু হয়। লালমনিরহাট জেলার গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ আমিরুল ইসলাম, জানান গোপন সংবাদের ভিত্তিতে সদর থানাধীন পৌরসভার এলাকার লালমনিরহাট টু পাটগ্রামগামী পাঁকা রাস্তায় অভিযানে চালিয়ে গাজা ও অটো রিক্সাসহ একজন কে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।

    হাসমত উল্লাহ 

  • সাজা প্রাপ্ত ২ জন আসামি ইপিজেড থানা পুলিশের হাতে গ্রেফতার.

    সাজা প্রাপ্ত ২ জন আসামি ইপিজেড থানা পুলিশের হাতে গ্রেফতার.

    মোঃ শহিদুল ইসলাম
    বিশেষ সংবাদদাতাঃ

    চট্টগ্রাম নগরীর সিএমপির ইপিজেড থানা পুলিশের অভিযানে সিআর সাজা পলাতক দুই আসামি কে আটক করা হয়েছে।

    ইপিজেড থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মাদ হোসাইন এর নির্দেশনায়
    এএসআই (নি.) রাসেদ উদ্দিন সঙ্গীয় অফিসার ফোর্সসহ ইপিজেড থানা এলাকায় পুলিশের অভিযানে সিআর সাজা প্রাপ্ত পলাতক দুই আসামি কে আটক করা হয়েছে।
    ইপিজেড থানার সূত্র মতে, গত সোমবার জাহেদ হাসান বাপ্পাকে গ্রেফতার করা হয়।
    এর আগে গত ২৩ জুন ইপিজেড থানার এএসআই (নি.) মোঃ রাসেদ উদ্দিন এর টিম অত্র এলাকায় অভিযান পরিচালনা করে সিআর মামলায়‌ সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ হোসাইনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন থানার কর্তব্যরত ডিউটি অফিসার।

    উক্ত আটক কৃত দুই জন আসামি কে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন।

  • রাজশাহীর চারঘাটে উপজেলা নব-নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের দ্বায়িত্ব গ্রহণ

    রাজশাহীর চারঘাটে উপজেলা নব-নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের দ্বায়িত্ব গ্রহণ

    চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ

    রাজশাহীর চারঘাট উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান কাজী মাহমুদুল হাসান মামুন, পুরুষ ভাইস চেয়ারম্যান কাজী ফিরোজ আহম্মেদ লনি ও মহিলা ভাইস চেয়ারম্যান জমেলা বেগম দ্বায়িত্ব গ্রহণ করেছেন।

    এই উপলক্ষে বুধবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদা খানম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, 

    চারঘাট উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আরিফ হোসেন, চারঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার প্রণব কুমার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষি বীদ আল মামুন হাসান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ওয়ালি উল্লা মোল্লা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সরকার এনায়েত কবির, চারঘাট মডেল থানার (ওসি) এ এস এম সিদ্দিকুর রহমান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস এম শামীম আহমেদ সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।

    সবশেষে নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।

    মোঃ মোজাম্মেল হক
    চারঘাট, রাজশাহী। 

  • ঝালকাঠির নলছিটিতে রাতের আধারে বালু উত্তোলনের মহোৎসব চলছে

    ঝালকাঠির নলছিটিতে রাতের আধারে বালু উত্তোলনের মহোৎসব চলছে

    ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    রাতের আধারে চলছে বালু উত্তোলন ফলে ভাঙছে নদী, আতংকে দিন কাটাচ্ছেন নদীর তীরবর্তী এলাকায় বসবাসকারী বাসিন্দারা। ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার সুগন্ধা ও বিষখালি নদী থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে রাতের আধারে অব্যাহতভাবে বালু উত্তোলনের মহোৎসব চলছে। দুই নদীর বিভিন্ন তীরে রাত হলেই ডজন ডজন ড্রেজার দিয়ে চলছে অবাধে বালু উত্তোলন। যার ফলে নদী ভাঙ্গন তীব্র হচ্ছে। গিলে খাচ্ছে ফসলী জমি আর মানুষের বসতবাড়ি। নদীর তীরবর্তী মানুষরা ভাঙ্গন আতংকে দিন পার করছেন।
    জানা গেছে, নলছিটি পৌর এলাকার অনুরাগ সংলগ্ন সুগন্ধা নদী থেকে দীর্ঘদিন ধরে রাতের আধারে বালু উত্তোলন চলছে। রাত দশটা থেকে ভোর রাত চারটা পর্যন্ত চলে এই বালু উত্তোলন ফলে এই এলাকায় নদী ভাঙ্গন তীব্র হচ্ছে। অপরদিকে উপজেলার রানাপাশা ইউনিয়নের চরইসলামাবাদ সংলগ্ন বিষখালি নদী থেকে সন্ধ্যা হলেই ড্রেজার দিয়ে বালু উত্তোলন চলে। আবার রাত পোহাবার আগেই তারা চলে যায়। এ যেন ‘মরার উপর ফোড়ার ঘা, এমনিতেই এইসব এলাকায় বর্ষা মৌসুমে নদী ভাঙন প্রবল আকার ধারন করে তার উপর অবাধে বালু কাটার ফলে ভাঙ্গন আরও তীব্র হয়। রানাপাশার চরইসলামাবাদ এলাকায়ই তৈরি করা হয়েছে মুজিব কেল্লা, বালু উত্তোলনের ফলে হুমকির মুখে পরতে পারে সরকারী এই স্থাপনা।
    স্থানীয় ইউপি সদস্য সাইদুল ইসলাম মন্টু জানান, দীর্ঘদিন ধরেই পাশের উপজেলার একটি প্রভাবশালী মহলের ছত্রছায়ায় একটি চক্র নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে যাচ্ছে। সন্ধা হলেই সাত থেকে আটটি ড্রেজার দিয়ে দেদারসে বালু উত্তোলন চলে। তাই এখন বিষখালি নদী সংলগ্ন চর এলাকার বাসিন্দারা নিজেদের ঘরবাড়ী ফসলি জমি নদীতে বিলিন হয়ে যাওয়ার শংকা করছেন। বালু উত্তোলনের ফলে নদীর দুই তীরে ভাঙ্গনের তীব্রতা আংশকাজনক হারে বৃদ্ধি পেয়েছে। তিনি আরও জানান, এর প্রতিকার চেয়ে গত এপ্রিল মাসের ২৪তারিখ স্থানীয় বাসিন্দাদের সাথে নিয়ে একটি অভিযোগ লিখিতভাবে নলছিটি উপজেলা নির্বাহী বরাবরে দাখিল করেছিলাম। তবে লিখিত অভিযোগ করার পরেও বালু উত্তোলন থামে নি।
    পৌর এলাকার বাসিন্দা ইশরাক মাহমুদ জানান, আমাদের অনুরাগ গ্রামের শতশত পরিবার তাদের ঘরবাড়ি নদীতে হারিয়ে এলাকা ছাড়তে বাধ্য হয়েছে। আমরাও একাধিক বার বাড়ি হারিয়ে নতুন বাড়ি তৈরি করেছি। এখন নদী থেকে আমাদের ঘরের দুরত্ব সামান্য কয়েক মিটার। বিগত সময়ে নদী ভাঙ্গনের তীব্রতা কম হলেও নদী থেকে বালু উত্তোলনের ফলে ভাঙ্গন আবারও বৃদ্ধি পেয়েছে। রাত হলেই এক ডজন ড্রেজার নদীর দুই পাশ থেকে বালু উত্তোলন করে। আবার রাত পোহাবার আগেই সটকে পরে। এনিয়ে স্থানীয়রা প্রতিবাদ করলেও তাতে তারা কর্নপাত করে না। আমাদের গ্রামে এরকম শতশত ভুক্তভোগী আছে যারা একাধিক বার নদীতে তাদের বাড়িঘর বিলীন হতে দেখেছেন আবার অনেকে ভীটে মাটি হারিয়ে নিঃস্ব হয়ে সরকারি আশ্রয় প্রকল্পের ঘরে আশ্রয় নিয়েছেন। তাই আমরা প্রশাসনের কাছে নদী থেকে ড্রেজারে দিয়ে বালু উত্তোলন বন্ধ করার জোর দাবি জানাচ্ছি।
    এ ব্যাপারে নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মো. নজরুল ইসলাম বলেন, নদী থেকে অবৈধ ভাবে ড্রেজার দিয়ে বালু তোলার কোন সুযোগ নাই। এরকম যদি হয়ে থাকে তাহলে আমরা খুব শীঘ্রই বালু উত্তোলন কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিবো।

  • সেনবাগে ঋণের চাপে আ.লীগ সভাপতির আত্মহ*ত্যা

    সেনবাগে ঋণের চাপে আ.লীগ সভাপতির আত্মহ*ত্যা

    রফিকুল ইসলাম সুমন (নোয়াখালী)
    নোয়াখালীর সেনবাগে গলায় ফাঁস দিয়ে এক আওয়ামী লীগ নেতা আত্মহত্যা করেছে।মঙ্গলবার (২৫ জুন) দুপুর সোয়া ‌১২টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।এর আগে, সোমবার দিবাগত গভীর রাতে উপজেলার কেশারপাড় ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের লুধুয়া দীঘির পাড় এলাকার মজুমদার বাড়িতে এই ঘটনা ঘটে।নিহত কামাল উদ্দিন মজুমদার (৬৫) উপজেলার কেশারপাড় ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের লুধুয়া দীঘির পাড় এলাকার মজুমদার বাড়ির মৃত ছলিম উদ্দিন মজুমদারের ছেলে।তিনি একই ওয়ার্ড আওয়ামী লীগের বর্তমান সভাপতি ছিলেন।
    কেশারপাড় ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) ও ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি আলেক হোসেন বলেন, ঋণের চাপে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তিনি ওয়ার্ড আওয়ামী লীগের বর্তমান সভাপতি ছিলেন।চিরকুটে তিনি ঋণের বিষয়টি উল্লেখ করে গেছেন।
    কেশারপাড় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো.বেলাল ভূঁইয়া বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছি।মূলত তার পিছনে তার পরিবারে হাল ধরার মত আর কেউ ছিলনা।তার আয়-রোজগারে সংসার চলত।ঋণের চাপে তিনি আত্মহত্যা করেন।
    সেনবাগ থানার উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন বলেন, কামাল মজুমদার পেশায় একজন কৃষক ছিলেন এবং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিল বলে জানান স্থানীয়রা।সোমবার দিবাগত গভীর রাতে তিনি পরিবারের সদস্যদের অগোচরে ঘরের সামনে কাঁঠাল গাছের সাথে রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছেন।মরদেহ উদ্ধারের সময় তার স্বজনদের কাছে ছয় পৃষ্টার একটি চিরকুট পাওয়া গেছে।তাতে তার মৃত্যুর কারণ হিসেবে ঋণের চাপ ও অভাব অনটনকে দায়ী করা হয়েছে।তবে চিরকুট নিহত কৃষকের হাতের লেখা কিনা তা খতিয়ে দেখা হবে। আজকে তার এক লক্ষ টাকার ওপরে ঋণের টাকা পরিশোধ করার কথা ছিল।এসআই জাকির হোসেন আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।এরপর ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হবে।

  • নাটোরের নলডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত -২, আহত ৩

    নাটোরের নলডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত -২, আহত ৩

    এ,কে,এম,খোরশেদ আলম
    নাটোর প্রতিনিধি।
    নাটোরের নলডাঙ্গা সড়ক দুর্ঘটনায় খলিলুর রহমান নামের একজন অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা এবং মুক্তাদির আলম নামে নওগাঁ বিজিবিতে কর্মরত মাগুরার বাসিন্দা নিহত হয়েছেন। 
    আহত হয়েছেন ৩জন। আহতদের মধ্যে নিহত খলিলুর রহমানের স্ত্রী  রিনা বেগম। আহত অপরজনের নাম পরিচয় জানা যায়নি। উপজেলার বাসুদেবপুর সাজিপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 
    এলাকাবাসী জানায়, বিকেল সোয়া তিনটার দিকে নওগাঁ থেকে যাত্রীবাহী একটি সিএনজি অটোরিক্সা নাটোরের দিকে যাচ্ছিল। একই সময় বিপরীত দিক থেকে একটি ট্রাক নাটোর থেকে নলডাঙ্গার দিকে যাচ্ছিল। দুটি যান উপজেলার বাসুদেবপুর সাজি পাড়া এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে সিএনজি অটো রিক্সাটি দুমড়ে-মুচরে যায় এবং এতে থাকা চালকসহ ৫ যাত্রী গুরুতর আহত হয়। 
    এবিষয়ে কথা হয় নলডাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন ভারপ্রাপ্ত অফিসার হাবিবুর রমামানের সাথে তিনি বলেন খবর পেয়ে নলডাঙ্গা ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা আহতদের দ্রুত উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসে। সেখানে তাদের মধ্যে খলিলুর রহমানকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। বাকিরা চিকিৎসাধীন রেখে চলে আসি পরে শুনতে পারলাম আরেকজন মৃত্যুবরণ  করেছেন।

    এবিষয়ে নলডাঙ্গা অফিসার ইনচার্জ  মোনোয়ারুজ্জামান বলেন এই দুর্ঘটনায়  ঘাতক  সিএনজি এবং ট্রাক জব্দ করা হয়েছে। ট্রাক ও সিএনজির ড্রাইভাররা পলাতক রয়েছে। ঘটনাস্থান থেকে ফায়ার সার্ভিসের একটিদল ঘটনাস্থলে একজনকে নিহত অবস্থায় পায়। গুরুতর আহত অবস্থায় ২জন ও একজন মুমূর্ষ অবস্থায় মোট তিনজনকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে আরেকজনের মৃত্যু হয় এ নিয়ে মৃত্যুর সংখ্যা দুই। নিহত ও আহতদের সঠিক পরিচয় পাওয়া যায়নি। 
    জেলা প্রতিনিধি, নাটোর।

  • ধামইরহাটে জয়িতা ও দুঃস্থ নারীদের মাঝে ঋন বিতরণ

    ধামইরহাটে জয়িতা ও দুঃস্থ নারীদের মাঝে ঋন বিতরণ

    আবুল বয়ান, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:

    নওগাঁর ধামইরহাটে জয়িতা অন্বেশনে বাংলাদেশ কার্যক্রমে নির্বাচিত জয়িতা ও দুস্থ্য নারীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষে ক্ষুদ্র ঋণ বিতরণ করা হয়েছে। গতকাল দুপুর ২ টায় উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে ৩ জন জয়িতা ও ৪ জন দুঃস্থ নারীর মাঝে ২ লক্ষ ৯০ হাজার টাকার ক্ষুদ্র ঋণের চেক প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন। এ সময় উপজেলা মহিলা বিষয়ক অফিসার মো. মিজানুর রহমান, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু মুছা স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন।
    উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, ‘আত্মকর্মসংস্থানের জন্য ধামইরহাট উপজেলার নির্বাচিত জয়িতা ডলি দাস, লাভলী হেমরম ও মরিয়ম খাতুনসহ ৩ জন জয়িতাকে ১ লাখ ৪০ হাজার টাকা ও ৪ জন দুস্থ্য নারীদের মাঝে দেড় লক্ষ টাকা বিতরণ করা হয়, লাভজনক এই ঋণ কার্যক্রমে আগামী ২ বছরে ২২টি কিস্তিতে স্বল্পসূদে ঋণের টাকা পরিশোধ করতে পারবেন।
    উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন বলেন,‘ সমাজের অসহায় নারীদের এগিয়ে নিতে সরকারের মহিলা বিষয়ক অধিদপ্তর কাজ করে যাচ্ছে, ধামইরহাট উপজেলা প্রশাশন মাননীয় প্রধানমন্ত্রী’র ভিশন বাস্তবায়নে ও স্মার্ট বাংলাদেশ গড়তে জয়িতা ও অসহায় নারীদের স্বাবলম্বী করতে সর্বাত্বক সহযোগিতা প্রদানের লক্ষে কাজ করে যাচ্ছি।’#

    আবুল বয়ান
    ধামইরহাট নওগাঁ।

  • ত্রিশাল উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানদের শপথ

    ত্রিশাল উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানদের শপথ

    ময়মনসিংহের ত্রিশাল উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এবং পুরুষ ও মহিলা ভাইস চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার (২৬জুন) দুপুরে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ঢাকা বিভাগের সম্মেলন কক্ষে এ শপথ বাক্য পাঠ করান ঢাকা বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া।

    অনুষ্ঠানে শপথ গ্রহণ করেন নবনির্বাচিত ত্রিশাল উপজেলা চেয়ারম্যান আনোয়ার সাদাত , পুরুষ ভাইস চেয়ারম্যান ইব্রাহিম খলিল নয়ন ও মহিলা ভাইস চেয়ারম্যান শিরীন ইসলাম চায়না। শপথ গ্রহণ শেষে বিভাগীয় কমিশনারের সাথে ফুলের শুভেচ্ছা বিনিময় করেন ভাইস চেয়ারম্যান ইব্রাহিম খলিল নয়ন। পরে ত্রিশাল পৌছলে তাদের সঙ্গে ফুলের শুভেচ্ছা বিনিময় করেন উপজেলা আওয়ামীলীগের, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ, ছাত্রলীগের নেতাকর্মী সহ অন্যান্যরা।

  • পটুয়াখালী জেলায় “উত্তাম কাজের পুরুষ্কার” পেলেন এস আই নাজমুল হোসেন

    পটুয়াখালী জেলায় “উত্তাম কাজের পুরুষ্কার” পেলেন এস আই নাজমুল হোসেন

    রফিকুল ইসলাম,

    মে মাসে জেলা জুড়ে পুলিশের কার্যক্রম পর্যবেক্ষণ শেষে বিভিন্ন ক্যাটাগরিতে পুরুষ্কার ঘোষণা করেছে পটুয়াখালী জেলা পুলিশ সুপারের কার্যালয়। এতে জেলার কাম কাজের বিশেষ পুরুষ্কার পেয়েছেন পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (এস আই) নাজমুল হাসান। উত্তম কাজের স্বীকৃতি স্বরুপ মঙ্গলবার বেলা ১২ টায় জেলা পুলিশ সুপারের কার্যালয় হতে তিনি এ পুরুষ্কার গ্রহণ করেন।

    এর আগে পটুয়াখালী জেলা পুলিশ সুপার কার্যালয়ের এক স্মারক বিজ্ঞপ্তিতে জানানো হয়, উত্তম কাজের স্বীকৃতি স্বরুপ পুরুষ্কারের নিমিত্তে মে/২০২৪ খ্রি. মাসে বিভিন্ন ক্যাটাগরিতে অফিসারদের নির্বাচিত করা হয়েছে। পুরুষ্কার গ্রহণের জন্য নির্বাচিত অফিসারদের ২৫শে মে মঙ্গলবার বেলা ১২ টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ে উপস্থিত থাকতে বলা হয়। পাচটি ক্যাটাগরিতে অফিসারদের পুরুষ্কারের জন্য নির্বাচিত করা হয়েছে। এরই প্রেক্ষিতে জেলা পুলিশ সুপার সাইদুল ইসলাম বিপিএম পিপিএম এর হাত থেকে জেলার উদ্ধারে বিশেষ পুরুষ্কার গ্রহণ করেন চরমোন্তাজ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ, এস আই নাজমুল হাসান।

    পুরুষ্কার প্রাপ্তির বিষয়ে এস আই নাজমুল হোসেন বলেন, উপকূলীয় একটি বিচ্ছিন্ন চরে অনেক ঝুঁকি নিয়ে কাজ করি, এ পুরুষ্কার সেই শ্রম ও সততারই প্রতিফলন। ভবিষ্যতেও উদ্ধারকার্যে এমন সফলতার ধারা অব্যাহত থাকবে বলে আশা করি।

    উল্লেখ্য, গত এপ্রিল মাসেও জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার হিসেবে নির্বাচিত হয়ে পুরুষ্কার পেয়েছিলেন এস আই নাজমুল হাসান।

  • মহাকালী গার্লস স্কুল ও কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

    মহাকালী গার্লস স্কুল ও কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

    স্টাফ রিপোর্টারঃ
    ময়মনসিংহের ঐতিহ্যবাহী মহাকালী গার্লস স্কুল এন্ড কলেজের ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা উপলক্ষে বার্ষিক সিরাতুন্নবী (সাঃ) সম্মেলন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার (২৬,,জুন) বেলা ১১টায় মহাকালী গার্লস কলেজ মিলনায়তনে এই বিদায় সংবর্ধনার আয়োজন করে কলেজ কর্তৃপক্ষ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিদায়ি ছাত্র-ছাত্রীদের উদ্দেশে বক্তব্য দেন ময়মনসিংহ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুব লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আবু সাঈদ।

    প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, তোমাদেরকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে। তিনি সকল ছাত্র-ছাত্রীকে পড়ালেখার পাশাপাশি খেলাধুলা করারও পরামর্শ দেন।

    কলেজের অধ্যক্ষ জিয়াউদ্দীন শাকিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজে গভর্নিং বডির সভাপতি অধ্যাপক আব্দুস সাত্তার। এর আগে সকাল ৯টায় প্রথম অধিবেশনে বিদায়ী শিক্ষার্থীদের সফলতা কামনায় বার্ষিক সিরাতুন্নবী (সাঃ) সম্মেলন ও দোয়া মাহফিলের আয়োজন করা হলে উক্ত আয়োজনে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন জামিয়া ফয়জুর রহমান (রহঃ) এর মোহতামিম ও বড় মসজিদ ময়মনসিংহের পেশ ইমাম হযরত মাওলানা আল্লামা আব্দুল হক এবং প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন জামিয়া মাখযামুল উলুম মোমেনশাহী এর মোহতামিম পীরে কামেল হযরত মাওলানা আল্লামা আব্দুর রাহমান হাফেজ্জী হুজুর। এছাড়াও উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের অভিভাবকসহ বিভিন্ন পেশাশ্রেণীর গণমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।