Category: দেশজুড়ে

  • নড়াইলে হানিফ পরিবহের বাস নিয়ন্ত্রন হারিয়ে উল্টে খাদে পড়ে আন্তত ১৫ যাত্রি আহত

    নড়াইলে হানিফ পরিবহের বাস নিয়ন্ত্রন হারিয়ে উল্টে খাদে পড়ে আন্তত ১৫ যাত্রি আহত

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি

    নড়াইলে যাত্রিবাহী বাস নিয়ন্ত্রন হারিয়ে উল্টে খাদে পড়ে আন্তত ১৫ যাত্রি আহত হয়েছে। সোমবার(১জুলাই) বিকেলে নড়াইল শহরতলীর তুলারামপুর এলাকায় এ দূর্ঘটনা ঘটে। এতে অহতদের নড়াইল সদর হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেয়া হয়েছে। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, ফায়ারসার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে যশোরগামী হানিফ পরিবহের একটি বাস বেপরোয়া গতির ফলে যশোর ঢাকা মহাসড়কে নড়াইল সদর উপজেলার তুলারামপুর এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে ফেলে। বাসটি পাশের খাদে গিয়ে উল্টে পড়ে দুমড়ে মুচড়ে যায়। এতে অন্তত ১৫জন যাত্রী আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছে গুরুত্বর আহত ৫জনকে নড়াইল সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। বাকিরা বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা নিয়ে ঘরে ফিরেছে।###

  • “স্টুডেন্ট ট্যুরিজম সিকিউরিটি” বিষয়ক সেমিনার ব্র্যাক ইউনিভার্সিটিতে টুরিস্ট পুলিশ ঢাকা রিজিয়নের

    “স্টুডেন্ট ট্যুরিজম সিকিউরিটি” বিষয়ক সেমিনার ব্র্যাক ইউনিভার্সিটিতে টুরিস্ট পুলিশ ঢাকা রিজিয়নের

    বি এম মনির হোসেন সিনিয়র স্টাফ রিপোর্টারঃ-

    আজ সকাল ১১ ঘটিকায় রাজধানীর বাড্ডা তে অবস্থিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ব্র্যাক ইউনিভার্সিটি ও টুরিস্ট পুলিশ ঢাকা রিজিয়নের যৌথ উদ্যোগ “স্টুডেন্ট ট্যুরিজম সিকিউরিটি” বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়।

    উক্ত সেমিনারে প্রধান অতিথি এবং মূল স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন টুরিস্ট পুলিশ ঢাকা রিজিয়নের পুলিশ সুপার জনাব মোঃ নাইমুল হক পিপিএম। তাছাড়া আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ঢাকা রিজিয়ন মোমেনা আক্তার, ঢাকা জোন ইনচার্জ ইন্সপেক্টর রাকিবুর রহমান। অনুষ্ঠানে গেস্ট অফ অনর হিসাবে উপস্থিত ছিলেন উক্ত বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার মিস্টার ড.ডেভিড ডোলান্ড, মিস্টার শামীম আহমেদ ডেপুটি রেজিস্টার, মিস তাহসিনা রহমান জয়েন্ট ডিরেক্টর স্টুডেন্ট লাইফ, মোহাম্মদ মশিউর রহমান এসিস্ট্যান্ট ডিরেক্টর স্টুডেন্ট লাইফ, মিস সাজেদা জোহরা ঠাকুর সিনিয়র লেকচারার, দীপ্তি সরকার-টিম লিডার আউট রিচ এন্ড রিক্রুটমেন্ট, খাইরুল বাশার ডিরেক্টর কমিউনিকেশনস সহ ব্র্যাক ইউনিভার্সিটি এবং টুরিস্ট পুলিশের বিভিন্ন সদস্যবৃন্দ।

    গেস্ট অফ অনর মিস্টার ড.ডেভিড ডোলান্ড রেজিস্টার ব্রাক বিশ্ববিদ্যালয় তার বক্তব্যে টুরিস্ট পুলিশ ঢাকা রিজিয়ন কে তাদের কর্মকাণ্ডের জন্য ধন্যবাদ জানান। বিশেষ করে বাংলাদেশের ট্যুরিজম খাতের উন্নয়নে টুরিস্ট পুলিশের ভূমিকা ব্যাপক বলে তিনি মনে করেন।

    অনুষ্ঠানের প্রধান অতিথি এবং মুল স্পিকার পুলিশ সুপার জনাব মোঃ নাইমুল হক পিপিএম তার বক্তব্যে বলেন ” স্টুডেন্টরাই দেশের ভবিষ্যৎ। আর তাই ট্যুরিজম খাতের উন্নয়নে ছাত্রদের ব্যাপকভাবে এগিয়ে আসতে হবে। বিশেষ করে বাংলাদেশের আকর্ষণীয় টুরিস্ট স্পটগুলো পরিদর্শন করে সেই সম্পর্কে পত্রপত্রিকা এবং সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রচার-প্রচারণা চালাতে হবে। তাহলে দেশি- বিদেশি পর্যটকের ব্যাপক সমাগম ঘটবে। আর বিভিন্ন ট্যুরিজম স্পটের সিকিউরিটির বিষয়ে অবশ্যই টুরিস্ট পুলিশের সাথে যোগাযোগ করতে হবে। ”

    পরবর্তীতে ছাত্র-ছাত্রীদের মাঝে উক্ত সেমিনারে অংশগ্রহণের সার্টিফিকেট প্রদান করা হয় ও আমন্ত্রিত অতিথিবৃন্দকে শুভেচ্ছা উপহার দেওয়া হয়।

  • শার্শার গোগা সীমান্তে বিএসএফের ছোড়া রাবার বুলেটে বাংলাদেশী যুবক আহত

    শার্শার গোগা সীমান্তে বিএসএফের ছোড়া রাবার বুলেটে বাংলাদেশী যুবক আহত

    আজিজুল ইসলামঃ যশোরের শার্শা উপজেলার গোগা ইউনিয়নের হরিশচন্দ্রপুর সীমান্তে বিএসএফের ছুড়া রাবার বুলেটে শামিম হোসেন (৩০) নামে এক যুবক আহত হয়েছে। সে গোগা ইউনিয়নের হরিশ্চন্দ্র পুর গ্রামের মৃত মহিউদ্দীন এর ছেলে। সোমবার সকাল ১১ টার দিকে হরিশচন্দ্রপুর সীমান্তে ৫৪ নম্বর সীমান্ত পিলার বরাবর খড়ের মাঠ এলাকায় ইছামতি নদীতে এ গুলির ঘটনা ঘটে। তাৎক্ষণিক ভাবে তাকে চিকিৎসার জন্য যশোর ইবনেসিনা হাসপাতালে নেয়া হয়েছে বলে সুত্র মারফত জানা গেছে।

    হরিশ্চন্দ্র পুর গ্রামের সাবেক ইউপি সদস্য বাবুল হোসেন জানান, শামিম হোসেন সোমবার সকাল ১১ টার দিকে হরিশচন্দ্রপুর সীমান্তের খড়ের মাঠ এলাকা দিয়ে অন্যান্যদের সাথে ইছামতি নদী পার হয়ে ভারতে যাওয়ার সময় ভারতীয় বিএসএফ তাদের ধাওয়া করে। এসময় তারা সকলে ইছামতি নদীতে ঝাপদেয়। ভারতীয় বিএসএফ তাদের লক্ষ্য করে রাবার বুলেট নিক্ষেপ করে। এতে শামীম মারাত্মক আহত হয়। এসময় তার সহকর্মীরা তাকে উদ্ধার করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। সেখানে তাকে চিকিৎসা দেয়া হচ্ছে বলে তিনি জানান। তবে কোথায় চিকিৎসা নিচ্ছে সেটা তিনি জানেননা বলে জানিয়েছেন।

    এ ব্যাপারে ২১ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেঃ কর্ণেল খুরশিদ আনোয়ার মোবাইল ফোনে জানান, বিএসএফের রাবার বুলেটে গোগা সীমান্তে শামিম হোসেন নামে এক যুবক আহত হয়েছে।খবর পেয়ে তার বাড়ি বিজিবির একটি টিম পাঠানো হয়েছিল। বাড়িতে কেউ না থাকায় সে কোথায় চিকিৎসা হচ্ছে তা জানা যায়নি।

  • বেতাগী রেমালে ক্ষতিগ্রস্থদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা

    বেতাগী রেমালে ক্ষতিগ্রস্থদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা

    বেতাগী (বরগুনা) প্রতিনিধি

    বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি,বরগুনা ইউনিটের আয়োজনে বেতাগীতে ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্থদের মাঝে বিনামূল্যে  জরুরি চিকিৎসা সেবা প্রদান ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ করা হয়েছে।

    সোমবার (১ জুলাই) সকাল থেকে দিনব্যাপি উপজেলার প্রত্যন্তপল্লী বিবিচিনি ইউনিয়নের দেশান্তরকাঠী এলাকায় খ্রিষ্টান পাড়ার মিশনারি স্কুলে ২০০ অসহায়, গরীব, দুঃস্থ ও শিশুদের এ চিকিৎসা সেবা ও  ঔষধ দেওয়া হয়।

    বিনামূল্যে চিকিৎসা সেবা করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জাতীয় সদর দপ্তরের সহকারী পরিচালক মোঃ মিজানুর রহমান জীবন, ঢাকার হলিফ্যামেলী মেডিকেল কলেজ এন্ড হসপিটালের ডা. মোঃ আদিব সিদ্দিকী, বৈরব রেড ক্রিসেন্ট মাতৃশোধন কেন্দ্রের কমিউনিটি নিউওয়াইফ আইরিন আক্তার।  

    এতে ভলান্টিয়ার হিসাবে সহযোগিতা করেন,  যুব রেড ক্রিসেন্ট বরগুনা ইউনেট এর বিভাগীয় প্রধান আইসিটি মো. জিসানুর রহমান তানিম,  বেতাগী উপজেলা  বিভাগীয় প্রধান প্রশাসন মোঃ খাইরুল ইসলাম মুন্না, ভলান্টিয়ার পিএসএস মো. সাইফুল ইসলাম পারভেজ ও জান্নাতুল ফেরদৌসী।

  • উজিরপুর পৌরসভায় আর সি সি রাস্তার নির্মাণ কাজের উদ্ভোধন

    উজিরপুর পৌরসভায় আর সি সি রাস্তার নির্মাণ কাজের উদ্ভোধন

    মোঃ জুনায়েদ খান সিয়াম, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর পৌরসভার ৪ নং ওয়ার্ডের জনগুরুত্বপূর্ণ বি এন খান ডিগ্রি কলেজের পশ্চিম পাশের পুরাতন আরসি অফিসের সামন থেকে দাসের বাড়ী ব্রীজ পর্যন্ত আর সি সি রাস্তা নির্মাণ কাজের শুভ উদ্ভোধন করলেন পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারি। ১ জুলাই সোমবার বেলা সাড়ে ১১ টায় উদ্ভোধন শেষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ ফারুক হোসেন , পৌর সহকারী প্রকৌশলী মোঃমিজানুজ্জামান, আওয়ামীলীগ নেতা মোঃ ইকবাল হোসেন বালী, ৫ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মজিবুর রহমান, ৪ নং ওয়ার্ড কাউন্সিল মোঃ নজরুল ইসলাম মামুন ,৩ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নাসির উদ্দীন সিকদার ,স্থানীয় সিদ্দিকুর রহমান বালীসহ অনেকে। দোয়া মোনাজাত পরিচালনা করেন উজিরপুর আলিম মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল আলহাজ্ব মাওলানা আবু হানিফ। পৌরসভা সুত্রে জানা যায় কাজটির ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স লুৎফুল কবির। কোভিড – ১৯ প্রকল্পের আওতায় প্যাকেজ – ২ , ৪৭ লক্ষ টাকায় প্যাকেজের ২ কাজের কার্যাদেশ পান ঠিকাদারি প্রতিষ্ঠান। এ প্যকেজের আওতায় শেরে বাংলা বালিকা বিদ্যালয়ের পশ্চিম পাশের কালভার্ট থেকে দক্ষিণ দিকে থানার পুর্ব পাশ থেকে পাকা সড়ক পর্যন্ত রয়েছে।

  • নড়াইলের রামনগরচর এলাকায় শুকর চড়াতে এসে বজ্রপাতে নিহত ৩

    নড়াইলের রামনগরচর এলাকায় শুকর চড়াতে এসে বজ্রপাতে নিহত ৩

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি
    নড়াইলে বজ্রপাতে ৩জন নিহত হয়েছে। এসময় আরও একজন আহত হয়। রোববার (৩০ জুন) মধ্যরাতে উপজেলার কলোড়া ইউনিয়নের রামনগরচর এলাকায় এ ঘটনা ঘটে। তারা সবাই মাঠে শুকর চরাতেন বলে জানা গেছে।

    নিহতরা হলেন যশোরের মনিরামপুর উপজেলার কাজীয়াড়া গ্রামের রতন রায় (৫৫), খুলনার নিজগ্রাম এলাকার মিল্টন রায় ও সাতক্ষীরার তালা উপজেলার কাশিয়াডাঙ্গা গ্রামের নন্দ ঢালি (৫০)। আহত চিত্ত মালো একই এলাকার বাসিন্দা। তিনি নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, জানা গেছে, গত ২৫ দিন আগে বাড়ি থেকে শুকর চড়াতে বের হয়েছিলেন তারা। বিভিন্ন এলাকা ঘুরে তিন দিন আগে তারা নড়াইল সদর উপজেলার রামনগরচর বিলে এসেছিলেন। রোববার মধ্যরাতে বৃষ্টির সময় বজ্রপাতে চারজনের মধ্যে তিনজনের মৃত্যু হয়। অন্যজন গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই পড়ে ছিল। সকালে স্থানীয়রা মাঠে যাওয়ার সময় তাদের দেখতে পেয়ে আহত ব্যক্তিকে উদ্ধার করে নড়াইল আধুনিক সদর হাসপাতালে পাঠায়।

    কলোড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য প্রদিপ কুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে স্থানীয়রা জানায় রাতে বজ্রপাতে ৩জন নিহত হয়েছে। এসময় ১জন আহত হয়। আহতকে উদ্ধার করে নড়াইল আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি(তদন্ত) সাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে নড়াইল আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আইনগত ব্যবস্থা শেষে লাশ পরিবারের নিকট হস্থান্তর করা হবে।

  • র‌্যাব-১২ সদর কোম্পানির অভিযানে  খুনসহ ডাকাতি মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত  আসামি মোঃ শফিকুল ইসলাম গ্রেফতার

    র‌্যাব-১২ সদর কোম্পানির অভিযানে খুনসহ ডাকাতি মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোঃ শফিকুল ইসলাম গ্রেফতার

    প্রেস বিজ্ঞপ্তি

    র‌্যাব-১২ সদর কোম্পানির অভিযানে খুনসহ ডাকাতি মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ শফিকুল ইসলাম গ্রেফতার।

    র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

    ১। এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন বিপিএম, পিপিএম, অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর দিকনির্দেশনায় অদ্য ০১ জুলাই ২০২৪ খ্রিঃ রাত ০১.৫৫ ঘটিকায় র‌্যাব-১২ সদর কোম্পানির একটি আভিযানিক দল র‌্যাব-১৪ ও র‌্যাব হেডকোয়ার্টারের গোয়েন্দা শাখার সহযোগিতায় “শেরপুর জেলার সদর থানাধীন লক্ষীডাঙ্গী এলাকায়” একটি অভিযান পরিচালনা করে “বগুড়া জেলার শাজাহানপুর থানার মামলা নং-২৬(৭)১৩, জিআর নং-১৬৩/১৩, ধারা-৩৯৬ পেনাল কোড এর খুনসহ ডাকাতি মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত ০১ জন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।

    ২। গ্রেফতারকৃত আসামি মোঃ শফিকুল ইসলাম (৩৪), পিতা- ইউনুস আলী, সাং-সরাইচন্ডি, থানা ও জেলা-সিরাজগঞ্জ।

    ৩। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সিরাজগঞ্জ জেলার সদর থানার অফিসার ইনচার্জ এর নিকট সোপর্দ করা হবে।

  • নড়াইলে নববধূর ‘সম্ভ্রমের মূল্য’ এক লক্ষ পঁচিশ হাজার টাকা কমে ৩০ হাজার

    নড়াইলে নববধূর ‘সম্ভ্রমের মূল্য’ এক লক্ষ পঁচিশ হাজার টাকা কমে ৩০ হাজার

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি

    নড়াইলের কালিয়া উপজেলায় গ্রাম্য সাালিসে এক নববধূর (১৯) ‘সম্ভ্রমের মূল্য’ প্রথমে ধরা হয়েছে ১ লাখ ২৫ হাজার টাকা! পরে তা নেমে আসে ৩০ হাজারে। তারপরও অভিযুক্তের পরিবার প্রভাবশালী হওয়ায় দুই দফায় গ্রাম্য সালিস হলেও একটি টাকাও দেওয়া হয়নি নববধূর পরিবারকে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, গত (২২ জুন) নড়াইলের কালিয়া উপজেলার চাঁচুড়ী গ্রামে ঘটে এ ঘটনা।
    অভিযুক্ত আহাদ মোল্যা (৩৫) উপজেলার চাঁচুড়ী গ্রামের বাসিন্দা মোশারফ হোসেন মোল্যার ছেলে ও অপর অভিযুক্ত রানা মুসাল্লী ওরফে ফেলা (৩০) একই গ্রামের মহিদুল মুসাল্লির ছেলে।

    লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২২ জুন সকাল ১১টার দিকে উপজেলার চাঁচুড়ী বিল এলাকায় মৎস্য ঘেরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে স্বামীর সঙ্গে ঘুরতে বের হন এক নববধূ। এ সময় ওই মৎস্য ঘেরে উপজেলার চাঁচুড়ী গ্রামের আহাদ মোল্যা ও একই গ্রামের রানা মুসাল্লী ওরফে ফেলা ভুক্তভোগী নারীর স্বামীর ওপর অতর্কিতভাবে হামলা করে ধরে দূরে নিয়ে আটকে রেখে মারধর করেন ও হত্যার হুমকি দেয়। পরে আহাদ মোল্য ওই নববধূকেও চড়-থাপ্পড় মেরে শ্লীলতাহানি করে ও ধর্ষণের চেষ্টা চালায়। সঙ্গে থাকা স্বর্ণালংকার, আইফোন ও নগদ কিছু টাকা ছিনিয়ে নিয়ে যায়।

    এ ঘটনায় ওইদিন রাতেই ভুক্তভোগী নারীর স্বামী বাদী হয়ে ঘটনার সঙ্গে জড়িত আহাদ মোল্যা ও রানা মুসাল্লীকে অভিযুক্ত করে কালিয়া থানায় ধর্ষণচেষ্টার অভিযোগ দায়ের করেন। তবে রহস্যজনক কারণে ঘটনার প্রায় ৯ দিন অতিবাহিত হলেও এখনো অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেয়নি বলে ভুক্তভোগী পরিবারের অভিযোগ। এ বিষয়ে জানতে অভিযুক্ত আহাদ মোল্যা ও রানা মুসল্লির সঙ্গে যোগাযোগ এর চেষ্টা করেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

    এদিকে, ঘটনার দুইদিন পর ২৪ জুন রাতে চাঁচুড়ী গ্রামের উত্তর পাড়ার বাসিন্দা ফসিয়ার রহমান শেখের বাড়িতে প্রথম দফার গ্রাম্য সালিশে ১ লাখ ২৫ হাজার টাকায় ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। কিন্তু এই গ্রাম্য সালিশে প্রতিপক্ষের সালিশদার চাঁচুড়ী পুরুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অভিযুক্ত আহাদ মোল্যার বড় ভাই প্রভাবশালী মো. আশরাফুল ইসলাম জরিমানার টাকার পরিমাণ বেশি হওয়ায় তা প্রত্যাখ্যান করেন।
    এ নিয়ে গত কয়েকদিন ধরে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করায় পুণরায় শনিবার (২৯ জুন) বিকেলে বিষয়টি মীমাংসা করতে কৃষ্ণপুর-ডহর চাঁচুড়ী সরকরি প্রাথমিক বিদ্যালয় মাঠে ডাকা সালিসে সাবেক চাঁচুড়ী ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলামের নেতৃত্বে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম মোস্তফা, চাঁচুড়ী ইউনিয়ন আ.লীগের সাবেক সভাপতি নাজির হোসেন মোল্যা, কালিয়া উপজেলা সমাজ সেবা অফিসের কর্মরত ইউনিয়ন সমাজকর্মী ও স্থানীয় মাতব্বর হারুন অর রশীদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে নববধূর ‘সম্ভ্রমের মূল্য’ পুণনির্ধারণ করেন ৩০ হাজার টাকা। কিন্তু ভুক্তভোগী নারীর পরিবার সালিসের এ রায় প্রত্যাখ্যান করেন। ফলে ২য় দফায় সালিস বৈঠক করেও বিষয়টি মীমাংসায় ব্যর্থ হন স্থানীয়রা।

    সালিস বৈঠকের আহব্বায়ক সাবেক চাঁচুড়ী ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম ধর্ষণ চেষ্টার অভিযোগে সালিসের বিষয়টি স্বীকার করে জানান, ঘটনাটি
    স্পর্শকাতর হওয়ায় গ্রামের ইজ্জতের কথা চিন্তা করে সামাজিকভাবে এলাকার লোকজন নিয়ে দুইবার সালিস-বিচার করেছি। প্রথমে এক লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হলেও অভিযুক্ত পক্ষ মানেনি। বিধায় ২য় দফায় জরিমানা ৩০ হাজার টাকা পুণনির্ধারণ করা হয়েছে। এলাকার গণ্যমান্য লোকজন উপস্থিত থেকে বিচার করেছেন বলে জানান তিনি।

    নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক জনপ্রতিনিধি বলেন, ওই দিন খবর পেয়ে বিষয়টি থানার ওসিকে জানান তিনি। এরপর ঘটনার দুইদিন পর উভয়পক্ষ ঘটনাটি মিটিয়ে ফেলতে সালিসে বসেন স্থানীয় মাতব্বররা। অভিযুক্তের পরিবারকে ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হলেও অভিযুক্ত পক্ষ মানেনি। বিধায় ২য় দফায় শনিবার জরিমানা ৩০ হাজার টাকা পুণনির্ধারণ করা হয়েছে। আবার এটিও ভুক্তভোগী পরিবারের লোকজন মেনে না নেওয়ায় উভয়পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। যে কোনো সময় উভয়পক্ষের মধ্যে বড় ধরনের দ্বন্দ্ব-ফ্যাসাদের সৃষ্টির আশঙ্কা রয়েছে।
    এ বিষয়ে কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শামীম উদ্দিন বলেন, চাঁচুড়ী বিল এলাকায় মৎস্য ঘেরে মারধর করে শ্লীলতাহানির ঘটনার বর্ণনা দিয়ে এক ভুক্তভোগী গৃহবধূর স্বামী দুইজনকে আসামি করে থানায় মামলা।

  • আশুলিয়ায় অপরিকল্পিত বাড়ি নির্মাণ-বাড়ির মালিকের গাফেলতিতে ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

    আশুলিয়ায় অপরিকল্পিত বাড়ি নির্মাণ-বাড়ির মালিকের গাফেলতিতে ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

    হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ার দক্ষিণ বাইপাইল চারালপাড়া ডংলিয়ন গার্মেন্টসের পাশে সেফটি বিহীন অপরিকল্পিত নির্মাধীন ভবনের কাজ করতে গিয়ে এক শ্রমিকের মৃত্যু।

    স্থানীয়রা জানায়, ভবন নির্মাণের সময় দূর্ঘটনার পর এলাকাবাসী ওই আহত শ্রমিককে উদ্ধার করে চিকিৎসার জন্য গণস্বাস্থ্য হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন, ডাঃ বলেন, তিনি অনেক আগেই মারা গেছেন।

    ঘটনাস্থলে গিয়ে জানা যায়, রবিবার বিকেল ৩টার দিকে ২য় তলার ছাদে রডের কাজ করার সময় ঝুকিপূর্ণ বৈদ্যুতিক তারে রড পরে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়। মৃত ব্যক্তির নাম আব্দুস সালাম (৪০), নিহত ভিকটিম নিলফামারী জেলার নাটাপাড়া ডিমলা থানার কফিল উদ্দিনের ছেলে।

    তিনি চারালপাড়া এলাকায় ভাড়া বাসায় থেকে কুয়েত প্রবাসী বেলাল আহমেদের বাড়িতে কাজ করার সময় এই ঘটনা ঘটে।

    এলাকাবাসী জানায়, বেলাল হোসেন নির্মাণাধীন ভবন কোন আইন না মেনে বা কোন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ না করে ঝুকিপূর্ণ বিদ্যুৎতের হাই ভোল্টেজ তারের নিচে জোরপূর্বক কাজ করিয়ে আসছিলো এমন অবস্থায় এই ঘটনা ঘটেছে। অনেকেই বলছেন যে, বাড়ির মালিক বেলাল হোসেন ও ঠিকাদার রুবেল মিয়ার গাফিলতির কারণেই এই দূর্ঘটনা ঘটেছে।

    এ বিষয়ে বাড়ির মালিক বেলাল হোসেনের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি।
    খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

    উক্ত বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফ আলী।

  • কালীগঞ্জে বজ্রপাত প্রতিরোধে রাস্তার ধারে তালের চারা রোপন

    কালীগঞ্জে বজ্রপাত প্রতিরোধে রাস্তার ধারে তালের চারা রোপন

    মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।

    লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় সম্প্রতি স্মরণকালের ভয়াবহ বজ্রপাত প্রতিরোধে তারের চারা রোপন করা হয়।মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা ” এক ইঞ্চি জমিও যাতে পতিত না থাকে ” এর সফল বাস্তবায়ন এবং সম্প্রতি স্মরণকালের ভয়াবহ বজ্রপাত প্রতিরোধে কাকিনা হতে তুষভান্ডার পর্যন্ত রাস্তার দুই ধারে পতিত জায়গায় তালের চারা রোপন করেন কালীগঞ্জ উপজেলা কৃষি অফিস। যশোর হতে তালের চারা সংগ্রহ করে রাস্তার দুই ধারে রোপন করেছি। এটা চলমান প্রক্রিয়া, পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন রাস্তায় কৃষি অফিসের পক্ষ হতে রোপন করা হবে।

    রাস্তায় তালের চারা রোপন কালে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান রাকিবুজ্জামান আহমেদ, কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জহির ইমাম, উপজেলা কৃষি কর্মকর্তা তুষার কান্তি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান দেব দাস রায় বাবুল, এনআরবিসি ব্যাংকের ম্যানেজার, আওয়ামী লীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ, ও সাংবাদিক সহ আরো অনেকে। 

    কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা তুষার কান্তি, বলেন সম্প্রতি স্মরণকালের ভয়াবহ বজ্রপাত প্রতিরোধে সকলে বাড়ির আশে পাশে তালের চারা রোপন করি এবং চলমান প্রক্রিয়া, পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন রাস্তায় কৃষি অফিসের পক্ষ হতে রোপন করা হবে। 

    হাসমত উল্লাহ ।