আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহীর তানোরের সীমান্তবর্তী মান্দার ভারশোঁ ইউনিয়নের (ইউপি) উৎরাইল বিলে সরকারি ৪টি খাস পুকুর অবৈধ দখল মুক্ত ও সাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে। জানা গেছে, গত ১২ জুলাই শুক্রবার ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমনের সার্বিক সহযোগীতায় ইউপি সদস্য (মেম্বার) শহীদুল ইসলাম চিতল ভুমিহীনদের নিয়ে এসব পুকুর অবৈধ দখল মুক্ত ও সাধারণের জন্য উন্মুক্ত করে দিয়েছেন। এদিকে পুকুর উন্মুক্তের খবর ছড়িয়ে পড়লে ভুমিহীনদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে, বিরাজ করছে উৎসবের আমেজ।স্থানীয় ভুমিহীনেরা ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
স্থানীয়রা জানান, স্থানীয় রাজনৈতিক পরিচয়ের একটি ভুমিগ্রাসী চক্র দীর্ঘদিন যাবত এসব পুকুর জবরদখল করে রেখেছিল। তারা বানিজ্যিকভাবে এসব পুকুরে মাছ চাষ করে আর্থিক ভাবে লাভবান হলেও ভুমিহীনেরা ছিল চরম আর্থিক সংকটে।
যে কারণে স্থানীয় ভুমিহীনেরা এসব পুকুর উদ্ধারের দাবি করে আসছিল। কিন্ত্ত দীর্ঘদিন অতিবাহিত হলেও ভুমিহীনদের আবদার কেউ আমলে নেয়নি। তবে এবার ভুমিহীনদের অধিকার আদায়ে এগিয়ে এসেছেন ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন। তার ঐকান্তিক প্রচেষ্টায় এবার পুকুরগুলো অবৈধ দখল মুক্ত করে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে। এবিষয়ে ভারশোঁ ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন বলেন,এলকার ভুমিহীন জনগোষ্ঠী দীর্ঘদিন যাবত পুকুরগুলো অবৈধ দখলমুক্ত করার দাবি করে আসছেন।তিনি বলেন, এসব মানুষের দাবির মুখে পুকুরগুলো অবৈধ দখল মুক্ত ও জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে।#
Category: দেশজুড়ে
-

মান্দায় খাস পুকুর উদ্ধার ও সাধারণের জন্য উন্মুক্ত
-

ঠাকুরগাঁওয়ে পুলিশের অভিযানে মাদকদ্রব্য উদ্ধার গ্রেফতার-৪
গীতি গমন চন্দ্র রায় গীতি।।
স্টাফ রিপোর্টার।।
ঠাকুরগাঁওয়ে জেলা পুলিশের অভিযানে বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার সহ ৪ জনকে গ্রেফতার করেন।
জানাযায়,১২ জুলাই শুক্রবার ঠাকুরগাঁও জেলা পুলিশ উল্লেখিত বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেন । ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক জানান,ঠাকুরগাঁও জেলা পুলিশের পক্ষ থেকে গত ২৪ ঘন্টায় ৩৬পিস ট্যাপেন্টাডোল ট্যাবলেট,১০৫ গ্রাম গাঁজা ও ১২ বোতল বিদেশি মদ উদ্ধার সহ ৪ জনকে গ্রেফতার করা হয়। ঠাকুরগাঁও সদর থানা পুলিশ সদর উপজেলার নতুন গড়েয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে।এবং এ সময় ঐ গড়েয়া চোঙ্গাখাতা শাহাপাড়া গ্রামের মো: আনোয়ার হোসেনের ছেলে মোঃ জাহিদ আলম (১৯) কে ২২ পিচ ট্যাপেন্টাডোল ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়। এবং পীরগঞ্জ পৌরসভার মিত্রবাটি ভাই ভাই ক্রোকারিজের সামনে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।সে সময় পীরগঞ্জ উপজেলার চোপড়া গ্রামের মৃত আনিসুর রহমানের ছেলে মো: নূরনবী (৩০) কে ১৪ পিস ট্যাপেন্টাডোল ট্যাবলেট সহ গ্রেফতরা করা হয়।তাছাড়া রানীশংকৈল থানা পুলিশের পক্ষ থেকে উপজেলার বাচোর আমজুয়ান আবাত্তাকীয় মাদ্রাসা মোড় এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।সে সময় ঐ গ্রামের মোঃআব্দুল হকের ছেলে মোঃ রিপন বাপ্পী (২৪) কে ১০৫ গ্রাম শুকনো গাঁজা ও মাদক বিক্রির ৩ হাজার ৪৩০টাকা সহ গ্রেফতার করা হয়। অপরদিকে হরিপুর উপজেলার বকুয়া বহরমপুর গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।উক্ত সময় উপজেলার সিংহাড়ি গ্রামের মোঃআজহারুল ইসলামের ছেলে আইনের সহিত সংঘাতে জড়িত শিশু মোঃরায়হান (১৬) কে ১২ বোতল বিদেশী মদ সহ গ্রেফতার করা হয়।ঐ সময় ঐ গ্রামের মো:আব্দুল বাসেদের ছেলে মোঃআলী আকবর ভুট্ট্রা (৩৫) পালিয়ে যায়।
বিভিন্ন থানায় মাদকবিরোধী অভিযানে গ্রেফতারকৃত ৪ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়। -

ময়মনসিংহে বাসার পেছন থেকে প্রেমিকের ম*রদেহ উদ্ধার করেছে পুলিশ, মাসহ প্রেমিকা আটক
স্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহে প্রেমিকার বাসার পেছন থেকে প্রেমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ । তার গলায় প্যাঁচানো ছিল প্যান্টের বেল্ট। এতে তার মৃত্যু নিয়ে তৈরি হয়েছে রহস্য। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য প্রেমিকা ও তার মাকে আটক করেছে পুলিশ।বৃহস্পতিবার (১১ জুলাই) রাতে ময়মনসিংহ সদরের চুরখাই এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আশিকুর রহমান লিখন ওই এলাকায় ডিশ লাইন শ্রমিক ছিলেন।
স্বজন ও স্থানীয়রা জানান, ময়মনসিংহ সদরের চুরখাই এলাকায় বৃহস্পতিবার মধ্যরাতে লিখন আত্মহত্যা করেছে বলে স্বজনদের খবর দেয় প্রেমিকা। খবর পেয়ে স্বজনরা ছুটে গিয়ে মেয়েটির ঘরের পেছনে লিখনের মরদেহ পড়ে থাকতে দেখে। এসময় তার গলায় প্যান্টের বেল্ট প্যাঁচানো ছিল।
নিহতের ভাই নেয়ামত আলী জানান, ঘটনার দিন রাতে খাওয়া দাওয়া করে লিখন বাড়ি থেকে বের হয়ে যায়। পরে মধ্যরাতে লিখনের প্রেমিকা তার বাড়িতে খবর দেয়। সে বলে, আপনাদের ছেলেকে আমার বাড়ির পিছনের ধান ক্ষেত থেকে নিয়ে যান। এমন খবরে লিখনের স্বজনরা প্রেমিকার জানালার পাশে ধান ক্ষেত থেকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে লিখন মারা যান। তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে বলেও দাবি করেন তিনি।
তবে প্রেমিকা জানায়, রাত ১১টার দিকে দেয়াল টপকে তার শোবার ঘরের কাছে আসে লিখন। এসময় লিখন তাকে বিয়ের কথা বললে সে অস্বীকৃতি জানায়। এতে ক্ষিপ্ত হয়ে জানালার গ্রিলের সঙ্গে বেল্ট প্যাঁচিয়ে ঝুলে পড়েন। কিছুক্ষণ পর লিখনের কোন সাড়াশব্দ না পেয়ে দা দিয়ে বেল্টটি কেটে দেয় এবং তার পরিবারকে মোবাইলে বিষয়টি জানায় মেয়েটির পরিবার।
কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, এটা আত্মহত্যা নাকি হত্যা ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসলে বলা যাবে। তবে এই ঘটনায় তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং মরদেহ ময়নাতদন্ত করে নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য প্রেমিকা ও তার মাকে থানায় নিয়ে আসা হয়েছে। তবে শুক্রবার (১২ জুলাই) সন্ধ্যা পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়নি বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
-

বাবুগঞ্জে রাস্তার ভোগান্তিতে পথ চলা বন্ধ শিক্ষার্থীরা পরছে চরম দুর্ভোগে
কেএম সোহেব জুয়েল ঃ বাবুবাবুগঞ্জে রাস্তার ভোগান্তিতে পথচলা বন্ধ হতে যাচ্ছে। কচিকাঁচা শিক্ষার্থীদের পরতে হচ্ছে চরম দুর্ভোগে এ যেন দেখার কেউ নেই।
সম্প্রতি সংসদ ও উপজেলা নির্বাচন পরিসমাপ্তি হলেও এ সকল নেতারা অভিভাবক সেজে নির্বাচনের পূর্বে জনগনের মাঝে দিয়েছিলেন অনেক প্রতিশ্রুতি আসলে এ সকল প্রতিশ্রুতির ধারা বাস্তবায়িত হবে কিনা এ নিয়ে জনমনে নানান প্রশ্নের জন্ম নিচ্ছে।
গতকাল বৃহস্পতিবার ১১ জুলাই সরজমিনে গিয়ে ঘুরে দেখা গেছে বাবুগঞ্জের বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরনগর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের নুতনচর জাহাপুর গ্রামের কাচা রাস্তার বেহাল দশা।
এ বিষয় কথা বলতে গেলে স্হানিয় অনেকের মধ্যে ছিদ্দিক, হারুন, রাসেল সুমন সহ একাধিক লোকজন বলেন , মাননীয় সাংসদ ও স্বাধীনতার স্বপক্ষের সক্তি আমাদের অভিভাবক গোলাম কিবরিয়া টিপু ভাই একটু সুনজরে তাকালে আমাদের স্কুলগামি কচিকাচা শিক্ষার্থী সহ এ রাস্তার দিয়ে ওই গ্রামের হাজারো মানুষের পথচলা সহ কৃষিকাজ ব্যাবসা বানিজ্য ছারাও বিভিন্ন কাজে এই রাস্হাটি যাতায়াতের কাজে ব্যাবহার করা হয়। এ ছারাও অসুস্হ মানুষদের সু- চিকিৎসা দিতে অন্যত্র নিয়ে যেতে হয় কিন্তু বর্ষার মৌসুমে রাস্তায় একহাটু কাদা জল ও দুরাবস্থার কারনে পথি মধ্যে অনেককেই মৃত্যুর কোলে ঢলে পরতে হয়। ওই এলাকার সাধারন মানুষ তাদের মহান নেতা টিপু ভাইর হস্তক্ষেপে রাস্তাটি পুনরুদ্ধার হবে বলে বিশ্বাস করছেন।
তাই দ্রুত এই সমস্য লাঘবে মাধ্যমে কচিকাঁচা শিক্ষার্থীদের বিদ্যাপাঠে যেতে ও জন চলাচলের দুর্ভোগ এরাতে তাদের একমাত্র অভিভাবক মাননীয় সাংসদ গোলাম কিবরিয়া টিপুর হস্তক্ষেপ ছারা অন্যকোন কিছু ভাবছেননা তারা। তাই অতি দ্রুত রাস্তাটি সংস্কার করে সাধারণ মানুষের দুর্ভোগ এরাতে কর্তৃ পক্ষের হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগী এলাকার মানুষ।
-

সুন্দরগঞ্জে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৪ কারবারি গ্রেফতার
মোঃ আনিসুর রহমান আগুন, গাইবান্ধা থেকেঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন।
বৃহস্পতিবার দিবাগত রাতে পুলিশ সুপার মোঃ কামাল হোসেন, পিপিএম এর নির্দেশনায় অফিসার্স ইনচার্জ মোঃ মাহবুব আলমের তত্ত্বাবধানে ও পুলিশ পরিদর্শক(তদন্ত) মিলন কুমার চ্যাটার্জি নেতৃত্বে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০ (ক)/১৯(ক) সংক্রান্তে এজাহার নামীয় আসামী ১।মোঃ ওকিম উদ্দিন আকন্দ(৫৭), পিতা- মৃত আজিত উল্যাহ আকন্দ, বর্তমান সাং- বলদিপাড়াকে বামনডাঙ্গা ইউনিয়নের ভাটারপাড় (রামধন) গ্রামস্থ জনৈক মোঃ নজরুল ইসলাম (৬৫), পিতা মৃত- নওয়াব উদ্দিন এর ইট ভাটার ভিতর হতে এবং আসামী ২। মোঃ রবিউল সর্দার (৩১), পিতা-মোঃ আব্দুস সামাদ, মাতা- মোছাঃ মনোয়ারা বেগম, সাং- মনমথ (রিফিউজি পাড়া), উভয়ের থানা-সুন্দরগঞ্জ, জেলা-গাইবান্ধাকে ওই ইউনিয়নের ৬নং ওয়ার্ড মনমথ কাঠগড়া বাজারে অবস্থিত জনৈক মোঃ হিটলার প্রামানিক এর মুদি দোকানের সামনের পাকা রাস্তার উপর হতে গ্রেফতার করা হয়।
অপরদিকে একই ধারায় আসামী ১। গোলাপী রানী (৪৫), স্বামী-মৃত রুপ লাল, সাং-পূর্ব সীচা মন্ডলপাড়া, ২। মোঃ সামিউল ইসলাম ওরফে নটকু (৪০), পিতা-মৃত সাইব উদ্দিন, সাং-পূর্ব সীচা বেকাটারী, উভয়কে চন্ডিপুর ইউনিয়নের অন্তর্গত পূর্ব সীচা মন্ডলপাড়া গ্রামস্থ আসামীর বসত বাড়ি হতে গ্রেফতার করা হয়। এ সময় গ্রেফতারকৃতদের নিকট থেকে পুলিশ উদ্ধার করেন ১২০ লিটার দেশীয় চোলাই মদ,৩০০ গ্রাম গাঁজা, ০৪ পিচ ইয়াবা ট্যাবলেট। পরে গ্রেফতারকৃত আসামীদের পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ মোঃ মাহবুব আলমের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, সব ধরনের অভিযান অব্যাহত রয়েছে ভবিষ্যতেও থাকবে।
-

ডাসারে মতিন ফাউন্ডেশন এর উদ্যোগে নব-মুসলীম পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরন
রতন দে,মাদারীপুর প্রতিনিধিঃ
মালশিয়ার প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ আলী আব্দুল্লাহ রানার নিজস্ব অর্থায়নে প্রতিষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আঃ মতিন ফাউন্ডেশন এর উদ্যোগে ১১টি নব-মুসলিম পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরন করা হয়েছে।
আজ শুক্রবার বিকালে মাদারীপুর জেলার ডাসার উপজেলার বনগ্রাম খাদেমুল ইসলাম সুন্নাতিয়া মাদরাসায় এই সেলাই মেশিন বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানের
সভাপতিত্ব করেন, শামচুল আরেফীন আলহাজ্ব হযরত মাওঃ আব্দুল বারী সাহেব।
(মুহতামিম বনগ্রাম খাদেমুল ইসলাম সুন্নাতিয়া মাদরাসা)
এ সময় উপস্থিত ছিলেন সৈয়দ মোস্তফা আল মাহমুদ, আব্দুল্লাহ আল মুসলিম,মহিউদ্দিন বাবু,শেখ মন্জুর এলাহী, আফফান বিন মহিউদ্দিন সহ আরও অনেকে।
এই ফাউন্ডেশন এর উদ্যোগে এর আগেও একাধিক বার গরিব অসহায় ও প্রতিবন্ধীদের সহযোগিতা ও বিভিন্ন মসজিদ মাদ্রাসায় অর্থায়ন করা হয়েছে। -

পল্লীবন্ধু এরশাদের মৃত্যুবার্ষিকীতে জাপা নেতা এড কাইয়ুমের শ্রদ্ধাঞ্জলি
প্রেস বিজ্ঞপ্তিঃ
১৪ জুলাই ২০২৪, সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের পঞ্চম মৃত্যুবার্ষিকী।এ বিশেষ দিন উপলক্ষ্যে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রনায়ক পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনাসহ তার প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন
জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান,ময়মনসিংহ জেলা জাপার যুগ্ম আহবায়ক, জেলা জাতীয় পার্টির সাবেক সাংগঠনিক সম্পাদক ও দপ্তর সম্পাদক,ভালুকা উপজেলা জাতীয় পার্টির আহবায়ক, ময়মনসিংহ আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী,জাতীয় আইনজীবী ফেডারেশন এর সাংগঠনিক সম্পাদক,আইনজীবি সমিতির সাবেক অডিটর ও পল্লীবন্ধুর আদর্শের অনুসারী সৎ যোগ্য,দক্ষ ও নীতীবান জনবান্ধব রাজনীতিবিধ,
জাতীয় সাংসদের সাবেক বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এর বিশ্বস্ত আস্থাভাজন এডভোকেট মোঃ আব্দুল কাইয়ুম।এক বার্তায় এডভোকেট আব্দুল কাইয়ুম বলেন, ‘আমাদের প্রিয় নেতা ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদ তিনি ছিলেন সাবেক রাষ্ট্রপতি, সাবেক সেনাপ্রধান ও ৫ বারের সংসদ সদস্য। তিনি ছিলেন একজন সফল রাষ্ট্রনায়ক এবং সারা বাংলার উন্নয়নের রূপকার। তার মাধ্যমে নতুন এক বাংলার রূপরেখা তৈরী হয়েছিলো। তিনি যখন রাষ্ট্রপতি ছিলেন তখন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো ছিলো এবং দ্রব্যমূল্য জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে ছিলো। তখন মানুষ সুখে বাস করতো। তিনি ছিলেন একজন জনদরদী নেতা। তিনি সবসময় দেশের মাটি ও মানুষের মঙ্গলে কাজ করে গেছেন। তাকে দেখলেই বাংলার মানুষের মনে আস্থা ফিরে আসতো। তাকে হারিয়ে আমরা একটি অপূরণীয় ক্ষতির সম্মুখীন হয়েছি। আমাদের প্রিয় নেতাকে মহান আল্লাহ তাকে যেন বেহেশত নসিব করেন, আমি অন্তরের অন্তঃস্থল থেকে সেই দোয়া করছি’।
পল্লীবন্ধুর পঞ্চম মৃত্যুবার্ষীতে প্রিয়নেতার আত্মার মাগফিরাত কামনা করে জাপা নেতা এডভোকেট মোঃ আব্দুল কাইয়ুম বলেন-তিনি ছিলেন সাহসীকতার প্রতীক, অসংখ্য মানবিক গুণাবলীসম্পন্ন একজন ব্যক্তি। তিনি কখনো অন্যায়ের সঙ্গে আপোস করেননি,ন্যায়ের কথা বলতে পিছপা হননি। তাঁর নির্দেশিত সেই আদর্শ অনুসরণ করেই পথ চলছে জাতীয় পার্টি। পৃথিবীতে অনেক কিছু বদলে গেলেও অভিভাবকের ভালোবাসা বদলায় না। তাই তাঁর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসায় স্যালুট জানিয়ে তিনি বলেন-
আজীবন দেশ ও জাতির কল্যাণে কাজ করে গেছেন প্রয়াত রাষ্ট্রপতি, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ। উপজেলা পদ্ধতির প্রবর্তক,রাষ্টধর্ম ইসলাম ও শুক্রবার সরকারী ছুটি ঘোষণাসহ তার উন্নয়ন কর্মকাণ্ডই এরশাদকে দেশের মানুষের হৃদয়ে বাঁচিয়ে রাখবে।উল্লেখ্য, ২০১৯ সালের ১৪ জুলাই রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হুসেইন মুহাম্মদ এরশাদ মৃত্যুবরণ করেন।
-

পঞ্চগড়ে ভারি বর্ষণের চাপে ভেঙে গেছে সড়ক
মুহম্মদ তরিকুল ইসলাম।। পঞ্চগড়ের সদর উপজেলার কাজীপাড়া-কামারপাড়া কাচা সড়কটি গত কয়েক দিনের টানা ভারি বর্ষণের চাপে রাস্তা ভেঙে যান চলাচল ব্যবস্থা বন্ধ হয়ে গেছে। এতে চরম দূর্ভোগে পড়েছে স্থানীয়রা।
গত বুধবার (১০ জুলাই) হঠাৎ ওই সড়কটি পানির চাপে ভেঙে যায়। পরে উপজেলা প্রশাসন ও স্থানীয়দের মাধ্যমে সড়কটির ভাঙা স্থানে মাটি ভরাট ও পানি নিষ্কাশনের জন্য রিং দিয়ে ড্রেনেজ ব্যবস্থা গ্রহনের কাজ চলছে।
স্থানীয়রা জানান, একদিকে চাওয়াই নদীর ঢেউয়ের পানি অন্যদিকে কামারপাড়া ও কাকপাড়াসহ বিভিন্ন এলাকার পানি জমা হয়ে পড়তো সড়কের পাশে একটি খালে কিন্তু গত কয়েক দিনের ভারি বৃষ্টির ফলে পানি সড়কের পাশের সেই খালে গিয়ে জমাট হলে পানির চাপে সড়কের মাটি ভেঙে পানি চাওয়াই নদীতে চলে যায়। এতে সড়কটি ভেঙে গেলে স্থানীয়দের চলাচল বন্ধ হয়ে পড়ে। এতে স্থানীয় জনপ্রতিনিধিরদের বিষয়টি জানালে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এএস মোঃ শাহনেওয়াজ প্রধান শুভ কয়েকটি রিং বাসনোর ব্যবস্থা করে দেন এবং স্থানীয় এক ব্যবসায়ী নিজ উদ্যােগে মাটি ভরাটের ব্যবস্থা করেন।
কামারপাড়া এলাকার রমিজ উদ্দিন বলেন, এই সড়ক দিয়ে প্রতিদিন মানুষ যাতায়াত করে কিন্তু হঠাৎ সড়কটি ভেঙে যাওয়ায় চলাচল করতে পারছি না। তবে দ্রুত মেড়ামতের উদ্যোগ নেয়ায় আমাদোর জন্য উপকার হলো।
একই কথা বলেন সফিউল আলম নামে আরেক বাসিন্দা, তিনি বলেন, উপজেলা থেকে রিং ও বকুল নামে এক ব্যবসায়ী মাটি ভরাট করে দিচ্ছে। এতে আমাদের অনেক সুবিধা হবে। এছাড়াও এলাকাবাসী কয়েকজন পুরুষ ও মহিলা জানান, বকুল নামের বালি ব্যবসায়ীকে শুত্রুতার জের ধরে তাকে ফাঁসাতে একই এলাকার বশির উদ্দিনের ছেলে রশিদুল ইসলাম স্যোশাল মিডিয়ায় অপপ্রচার চালিয়েছে।কামারপাড়া গ্রামের আলহাজ্ব রমজান আলীর ছেলে বশিরুল ইসলাম বকুল নামে ওই ব্যবসায়ী বলেন, সড়কের দুই পাশে তার প্রায় ৬ একর জমি ও বালির ব্যবসা রয়েছে। নদীতে তার ২০ শতক জমিও ভেঙে গেছে। পানির চাপে রাস্তাটি ভেঙে ব্যবসার সমস্যা ও স্থানীয়দের চলাচল বন্ধ হয়ে যাওয়ায় জনস্বার্থে তার নিজস্ব টাক্টর দিযে ভাঙা স্থলে মাটি ভরাট করে দিচ্ছেন। তিনি আরও বলেন, শত্রুতার জের ধরে এবং তাকে ফাঁসাতে ফেসবুক আইডিতে ইংরেজি রশিদুল ইসলাম রশিদুল নামের এক ব্যক্তি মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন অপপ্রচার চালিয়েছেন। তিনি এই মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
রশিদুল ইসলামের সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, বকুল তার ব্যবসার উদ্দেশ্যে রাস্তাটি ভেঙে দিয়েছেন। ভেঙে দেয়ার প্রমাণ রয়েছে কিনা জানতে চাইলে কথা সটকিয়ে ফেলেন এবং সরেজমিনে গিয়ে এলাকাবাসীকে জিজ্ঞাস করার কথা বলেন। অথচ কয়েকজন গণমাধ্যমকর্মী সরেজমিনে গিয়ে অনুসন্ধান কালে বকুল কর্তৃক রাস্তা ভেঙে দেয়ার বিষয়ে এলাকাবাসীর কোন বক্তব্য উপস্থাপিত হয়নি বা সত্যতার প্রমাণ মিলেনি।
এ বিষয়ে সাতমেড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য জহিরুল ইসলাম বলেন, পানির চাপে রাস্তাটি ভেঙে গেছে। রাস্তা ভেঙে যাওয়ার খবর উপজেলা চেয়ারম্যান মহোদয় ও প্রশাসন মহোদয়কে অবগত করা হলে পানি নিষ্কাশনের জণ্য রিং দেওয়া হয়েছে। বকুল নামের ব্যক্তি রাস্তা ভেঙে ফেলেছে স্যোশাল মিডিয়ায় ছড়ানো হয়েছে এটি কতটুকু সত্য বলে আপনি জানেন জিজ্ঞাসায় তিনি বলেন, বকুল নামে কোনো ব্যক্তি রাস্তা ভাঙেনি বরং পানির চাপেই ভেঙে গেছে।
এ ব্যাপারে পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির হোসেন বলেন, তিনি বিষয়টি অবগত আছেন। এ বিষয়ে মিটিং এ আলোচনা হয়েছে। উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন।
মুুহম্মদ তরিকুল ইসলাম।।
-

নেপালে Excellence performance in tourism Award-2024 পেলেন পুলিশ সুপার মোঃ নাইমুল হক
বি এম মনির হোসেন সিনিয়র স্টাফ রিপোর্টারঃ-
বাংলাদেশের পর্যটন খাতের উন্নয়নে হোটেল- মোটেল- রিসোর্ট এবং রেস্টুরেন্ট সমূহে নিরাপত্তা এবং পর্যটকদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিশেষ অবদান রাখায় নেপাল-বাংলাদেশ ফ্রেন্ডশিপ সোসাইটি এবং সাউথ এশিয়ান বিজনেস পার্টনারশিপ কর্তৃক নেপালের কাঠমুন্ডুর হোটেল থামেল পার্কে আয়োজিত নেপাল- বাংলাদেশ ফ্রেন্ডশিপ সোসাইটি অ্যাওয়ার্ড-২০২৪ এ এক্সিলেন্স পারফরম্যান্স ইন ট্যুরিজম এওয়ার্ড লাভ করেছেন বাংলাদেশ টুরিস্ট পুলিশের ঢাকা রিজিয়ন টুরিস্ট পুলিশ সুপার জনাব মোঃ নাইমুল হক পিপিএম।জনাব মোঃ নাইমুল হক পিপিএম টুরিস্ট পুলিশ সুপার ঢাকা রিজিয়ন বাংলাদেশ টুরিস্ট পুলিশের যোগদান করার পর থেকেই ট্যুরিজমের বিভিন্ন খাত নিয়ে বিশেষ করে নিরাপত্তা বিষয়ক বেশ কিছু কর্মসূচি গ্রহণ করেন। তার ভিতরে রয়েছে প্রতিটি হোটেল-মেটেল- রিসোর্টে এবং রেস্টুরেন্টে টুরিস্ট পুলিশের তথ্য সেবা নম্বর সম্মলিত বিভিন্ন কাটআউট, এক্স ব্যানার এবং টেবিল টপার ইত্যাদ বিতরণ করেন যাতে করে বিভিন্ন দেশি-বিদেশি পর্যটক উক্ত স্থান সমূহ রাত্রি যাপনে বা অবস্থানকালে কোন ধরনের সমস্যায় পড়লে তাৎক্ষণিকভাবে টুরিস্ট পুলিশের সহায়তা পাচ্ছে।তাছাড়া তিনি বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের স্টুডেন্টদের পর্যটনের প্রতি আগ্রাহান্বিত এবং পর্যটন কালীন সময়ে নিরাপত্তা বিষয় নিয়ে “স্টুডেন্ট ট্যুরিজম সিকিউরিটি” নামক এক বিশেষ প্রোগ্রাম করে চলেছেন। তার প্রোগ্রামের আওতায় তিনি ইতিমধ্যে বাংলাদেশের প্রসিদ্ধ এবং বিখ্যাত সকল সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্র-ছাত্রী এবং শিক্ষকদের সাথে “স্টুডেন্ট ট্যুরিজম সিকিউরিটি”নিয়ে মত বিনিময়,সেমিনার এবং কর্মশালা আয়োজন করে চলেছেন। এছাড়াও তিনি বিভিন্ন হোটেল-মোটেল- রিসোর্টে টেরোরিজম অ্যাটাক নিয়ে “টেরোরিজম ইন ট্যুরিজম” শীর্ষক বিভিন্ন মতবিনিময় সভা-সেমিনার আয়োজন করে চলেছেন। বিভিন্ন হোটেল যেন টেরোরিস্ট আক্রমণের শিকার না হয় সেই লক্ষ্যে তিনি হোটেলের বিভিন্ন নিরাপত্তা কর্মীসহ বিভিন্ন হোটেল কর্মীকে সচেতন এবং প্রশিক্ষণ প্রদান করে চলেছেন। তার এ সমস্ত কর্মকাণ্ড বাংলাদেশে ট্যুরিজম সহায়ক পরিবেশ সৃষ্টি করেছে এবং বিদেশি পর্যটকদের আগ্রহ বাড়িয়েছে। তার এ সমস্ত পদক্ষেপ ব্যাপক আলোচিত হয়েছে এবং তিনি যথেষ্ট প্রশংসনীয় হয়েছেন। এ প্রশংসনের কাজের স্বীকৃতি স্বরূপ নেপাল-বাংলাদেশ ফ্রেন্ডশিপ সোসাইটি তাকে নেপাল- বাংলাদেশ ফ্রেন্ডশিপ সোসাইটি এওয়ার্ড -২০২৪ এ ভূষিত করেছে। গত জুন মাসে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে তিনি কর্মব্যস্ততার কারণে উপস্থিত হতে পারেননি। উপস্থিত থাকতে না পারলেও তার অবদানের স্বীকৃতি স্বরূপ তাকে একটি ক্রেস্ট অ্যাওয়ার্ড এবং নেপালের সংস্কৃতি- ট্যুরিজম এবং সিভিল এভিয়েশন বিষয়ক মন্ত্রী মিস্টার হিট বাহাদুর তামাং স্বাক্ষরিত সার্টিফিকেট প্রদান করা হয়। বাংলাদেশের প্রতিনিধি সেই অ্যাওয়ার্ড এবং সার্টিফিকেট তার পক্ষে গ্রহণ করেন। উল্লেখ্য যে জনাব মোঃ নাইমুল হক পিপিএম রোহিঙ্গা ক্যাম্পের দায়িত্বে থাকাকালীন সময়ে প্রশংসনীয় ও সাহসী কাজ করায় তাকে প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম)-২০২১ এবং বরিশাল জেলায় আইনশৃঙ্খলা রক্ষায় উল্লেখযোগ্য ভূমিকা রাখায় আইজিপি পদক-২০২০ পদকে ভূষিত করা হয়েছিল।
-

নড়াইল কালিয়া সার্কেলে নতুন সহকারী পুলিশ সুপার কিশোর রায়কে ফুলের শুভেচ্ছা এসপি মেহেদী হাসান’র
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইল কালিয়া সার্কেলের নতুন সার্কেল অফিসার হিসেবে সহকারী পুলিশ সুপার কিশোর রায় যোগদান করেছেন। নতুন সার্কেল অফিসারের যোগদান উপলক্ষে নড়াইল জেলা পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান পুলিশ সুপারের কার্যালয়ে নতুন সার্কেল অফিসারকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেন। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, বুধবার (১০ জুলাই) কিশোর রায় ৩৬ তম বিসিএস পুলিশ ক্যাডারে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। তিনি গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার রাজাপুর গ্রামের সম্ভ্রান্ত হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি পূর্ব কোটালীপাড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, রামশীল কলেজ হতে এইচএসসি এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাধীন সরকারি তিতুমীর কলেজ, ঢাকা হতে বিবিএস (অনার্স), এমবিএস (হিসাববিজ্ঞান) ডিগ্রী অর্জন করেন। চার ভাই বোনের মধ্যে তিনি বাবা মায়ের বড় সন্তান। বৈবাহিক জীবনে তিনি বিবাহিত এবং একটি কন্যা সন্তানের জনক। তিনি পূর্ববর্তী কর্মস্থল হিসেবে সিপিসি-০১ কুষ্টিয়া, র্যাব-১২ এবং সিপিসি-২ পাবনা, র্যাব-১২ তে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।
এ সময় মোহাম্মদ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত; তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।