Category: দেশজুড়ে

  • নলছিটিতে ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পালিত

    নলছিটিতে ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পালিত

    ঝালকাঠি প্রতিনিধি: মোঃ নাঈম মল্লিক

    ঝালকাঠির নলছিটিতে জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার( ১২ আগষ্ট) দুপুর সাড়ে বারোটায় সরকারি নলছিটি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদল এ বৃক্ষরোপন কর্মসূচি পালন করে।

    এসময় কলেজ প্রাঙ্গনে ফলজ ও বনজ বৃক্ষ চারা রোপন করা হয়। সরকারি নলছিটি ডিগ্রি কলেজের প্রভাষক মো. মনিরুজ্জামান,ছাত্রদলের সরকারি নলছিটি ডিগ্রি কলেজের আহবায়ক মো. রাকিব গাজী,সদস্য সচিব হিমেল হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

    তারা জানান, নলছিটি সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদল শাখা শিক্ষাবান্ধব রাজনীতি করতে চায়। এছাড়া আমরা বিভিন্ন সামাজিক কাজে যুক্ত থাকতে চাই তারই অংশ হিসেবে আজকে বৃক্ষরোপন কর্মসূচি শুরু করা হয়েছে।

  • হাসপাতালেও ছাত্রদের মনিটরিং,এ যেনো এতিম মুমূর্ষু একটি হাসপাতালের আদর্শ চিত্র

    হাসপাতালেও ছাত্রদের মনিটরিং,এ যেনো এতিম মুমূর্ষু একটি হাসপাতালের আদর্শ চিত্র

    ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    বিপ্লবের হাওয়া এখন দেশের চারদিকে, সারাতে হবে সমাজ,মেরামত করতে হবে রাস্ট্রীয় ভেঙে পরা কাঠামো। আর এই দায়িত্ব ছাত্র ও জনতার কাধেই।।
    নলছিটিতে আজ সকাল থেকে ছাত্রদের একটি টিম নগরীর বাজার,দোকান মনিটরিং করছিলো।এরই ধারাবাহিকতায় তারা দুপুর বারোটার দিকে উপস্থিত হয় নলছিটি উপজেলা সাস্থ্য কমপ্লেক্সের খোজখবর নিতে।কিন্তু দুর্ভাগ্যবশত হাসপাতালটিকে একরকম এতিম অবস্থায় পাওয়া যায়।ছাত্ররা দুপুর বারোটার সময় গিয়েও দেখেন নতুন পতাকা স্ট্যান্ড খালি পরে আছে,উত্তোলন করা হয়নি জাতীয় পতাকা।হাসপাতালের নানাবিধ সমস্যা নিয়ে কথা বলতে গিয়ে উপজেলা সাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সাথে কথা বলতে গিয়ে দেখা যায় তিনি তখনও অফিসে আসেন নি।তার কক্ষের দায়িত্বে থাকা পিওন জানান তিনি ঝালকাঠিতে সিভিল সার্জনের কার্যালয়ে মিটিংয়ে আছেন।সত্যতা যাচাই করতে ঝালকাঠির সিভিল সার্জনের কাছে মুঠোফোনে যোগাযোগ করা হলে জানা যায়া পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসলে সেখানেও নেই।তাহলে তিনি কোথায় গেলেন,হাসপাতালের দায়িত্বই বা কার কাছে?এই প্রশ্নের উত্তর খুজতে ছাত্ররা হাসপাতালের আবাসিক চিকিৎসকের সন্ধান করেন,কিন্তু দুর্ভাগ্যজনকভাবে হাসপাতালে তাকেও খুজে পাওয়া যায়নি।এসময় হতাশ হয়ে ছাত্ররা বলতে থাকেন হাসপাতালের কর্তৃপক্ষ কে তাহলে এখন, তখন একজন সেবা গ্রহীতা বলে ওঠেন হাসপাতালটি আপাতত এতিম,এর কেউ নেই।বাস্তবেও দেখা গিয়েছে এমনই চিত্র।ভর্তি রোগীদের বেডে দেয়া হয়না মশারি,চাইলেও বদলে দিতে চায়না ময়লা হওয়া চাদর,আউটডোরে চিকিৎসা দিচ্ছেন মাত্র তিন জন চিকিৎসক,রোগ নির্নয়ে এক্সরে মেশিনের নেই ফিল্ম তাই সেটিও অচল প্রায় দুই মাস।বহুদিন ধরে বিকল হয়ে পরে আছে নতুন আলট্রাসনোগ্রাম মেশিন,নেই মেরামতের উদ্যোগ। প্যাথলজিতে চালু করা হয়নি নতুন সেল কাউন্টার মেশিন,বহুদিন আগে আনা হলেও পরে আছে সেটি।এক প্রকার প্রকৃত এতিম অবস্থায় মুমূর্ষু একটি হাসপাতালের আদর্শ চিত্র যেনো নলছিটি উপজেলা সাস্থ্য কমপ্লেক্সের।এ বিষয়ে উপজেলা সাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তা ব্যস্ত পাওয়া যায়।

  • কুমিল্লায় পুলিশের লুট হওয়া ২৮ অ*স্ত্র ৬৬৭ রাউ*ন্ড গু*লি উদ্ধার করেছে আনসার- ভিডিপি

    কুমিল্লায় পুলিশের লুট হওয়া ২৮ অ*স্ত্র ৬৬৭ রাউ*ন্ড গু*লি উদ্ধার করেছে আনসার- ভিডিপি

    মোঃতরিকুল ইসলাম তরুন,
    কুমিল্লা থেকে,

    কুমিল্লার বিভিন্ন থানা এরিয়া থেকে লুট হওয়া ২৮ টি অস্ত্র ও ৬৬৭ টি গুলি উদ্ধার করছে আনসার ভিডিপি কুমিল্লার কমান্ড্যান্ট রাশেদুজ্জামান ।
    তিনি সাংবাদিক দের জানান, বিভিন্ন এলাকায় সচেতনতা কার্যক্রম পরিচালনা করে এসব উদ্ধার হওয়া অস্ত্র সেনাবাহিনীর উপস্থিতিতে কুমিল্লা পুলিশ লাইন্সে জমা দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
    আনসার জেলা অফিস সূত্রে জানা গেছে, গত ৫ জুলাই দুপুরে সরকার পরিবর্তনের খবরে কুমিল্লার বিভিন্ন থানা ও কুমিল্লা পুলিশ লাইন্স থেকে অস্ত্র লুট হয়। পরে সরকারি নির্দেশনা মোতাবেক আনসার ভিডিপি সদস্যরা এসব অস্ত্র উদ্ধারে কাজ শুরু করে।
    কুমিল্লা জেলা অফিসের তত্ত্বাবধানে ২৮ টি আগ্নেয়াস্ত্র, ৬৬৭ রাউন্ড গুলি, ১১ টি খালি ম্যাগজিন, হ্যান্ডকাফ ও চাবি উদ্ধার করা হয়েছে।

    জেলা কমান্ডেন্ট আরো জানান, আমাদের সদস্যদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায়- ড্রেনের ভেতর, বন জঙ্গল থেকে খোঁজাখুঁজি করে এবং এলাকার মসজিদের মাইকে জানান দিয়ে মানুষকে উদ্বুদ্ধ করে এসব অস্ত্র গোলাবারুদ উদ্ধার করা হয়। আইনশৃঙ্খলা রক্ষার সাথে এই কার্যক্রম অব্যাহত থাকবে।
    আনসার ভিডিপি কুমিল্লা রেঞ্জ পরিচালক আশীষ কুমার ভট্টাচার্য জানান,শুধু কুমিল্লায় নয় নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া এবং চাঁদপুরেও বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার, থানা পাহারা এবং ট্রাফিকিংয়ের কাজে আনসার ভিডিপি সদস্যরা সচেষ্ট রয়েছে। এসব কার্যক্রম চলমান থাকবে।

  • সুন্দরগঞ্জে কর্ম বিরতি প্রত্যাহার করে ৮ দিন পর কর্মে ফিরেছে পুলিশ

    সুন্দরগঞ্জে কর্ম বিরতি প্রত্যাহার করে ৮ দিন পর কর্মে ফিরেছে পুলিশ

    মোঃ আনিসুর রহমান আগুন, গাইবান্ধা থেকেঃ

    সারা দেশের ন্যায় সুন্দরগঞ্জ থানায় কর্মরত পুলিশ সদস্যগণ পুলিশের সংস্কারের দাবিতে কর্মবিরতিসহ সবধরণের কর্মসূচি প্রত্যাহার করে নিজ নিজ কর্মস্থলে যোগ দিয়েছেন।

    রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইজিপিসহ ঊর্ধ্বতনদের সঙ্গে বৈঠক শেষে নিরাপত্তা নিশ্চিতসহ দাবি পূরণের প্রতিশ্রুতি পাওয়ার পর সোমবার হতে তারা সবাই কাজে যোগ দেওয়ার ঘোষণা দেন।

    দাবী দাওয়া পূরণ ও যোগদানের বিষয়টি সুন্দরগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ মাহবুব আলম ও তদন্ত ওসি মিলন কুমার চ্যাটার্জী নিশ্চিত করেন।

    ৫ আগস্ট দিনসহ আগে ও পরে সহিংসতায় আহত-নিহত পুলিশদের ক্ষতিপূরণ, সংস্কারের পাশাপাশি ১১ দফা দাবিতে বিক্ষোভসহ কর্মবিরতি পালন করে আসছিলেন পুলিশ সদস্যরা। যার কারণে পুলিশবিহীন সারাদেশ কার্যত অচল হয়ে পড়ে এবং আইনশৃংখলার ব্যাপক অবনতি ঘটে। বিষয়টি আপামর জনতা ও সর্ব মহল হারে হারে টের পেয়ে যায় এবং পুলিশের কাজ যে পুলিশ ছাড়া আর কেউ করতে পারবে না তারা বুঝতে সক্ষম হয়। সর্বমহলের দাবীর মুখে পুলিশ জনসার্থে কর্মস্থলে যোগদান করেন।

    যেসব দাবি জানানো হয়েছে
    চলমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে পুলিশ হত্যাসহ পুলিশের স্থাপনায় ধ্বংসযজ্ঞ চালানো ব্যক্তিদের চিহ্নিত করে অতি দ্রুত বিচারের আওতায় আনা, নিহত পুলিশের পরিবারকে এককালীন আর্থিক ক্ষতিপূরণ দেয়া, আজীবন পেনশন রেশন প্রাপ্তি এবং পরিবারের একজন সদস্যের সরকারি চাকরি নিশ্চিত করা, আহত পুলিশ সদস্যদের চিকিৎসা, গুরুতর আহত পুলিশ সদস্যদের আর্থিক ক্ষতিপূরণ নিশ্চিত করা, পুলিশের নিয়োগ বিধিমালা বিশেষত সাব-ইন্সপেক্টর এবং সার্জেন্ট নিয়োগ বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের অধীনে এবং পুলিশ হেডকোয়ার্টার্সের অধীনে কনস্টেবল নিয়োগে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করা, সাব ইন্সপেক্টর এবং সার্জেন্ট পদে বিদ্যমান পদোন্নতি সংক্রান্ত জটিলতা নিরসন করা, সাব-ইন্সপেক্টর এবং সার্জেন্ট থেকে ইন্সপেক্টর পদে পিএল হওয়ার এক বছরের মধ্যে পদোন্নতি নিশ্চিত করা, কনস্টেবল, নায়েক, এসআই, এএসআই পদোন্নতির ক্ষেত্রে পরীক্ষায় পাসকৃতদের পরবর্তী বছর পুনঃপরীক্ষা দেওয়ার ব্যবস্থা বাতিল এবং পদোন্নতি প্রদানের ক্ষেত্রে পাসকৃতদের সিনিয়রটি অনুসরণ, পুলিশের কর্মঘণ্টা কমিয়ে ৮ ঘণ্টা নির্ধারণ এবং অতিরিক্ত কর্মঘণ্টার জন্য ওভারটাইম প্রদান অথবা বছরে দুটি বেসিকের সমপরিমাণ অর্থ প্রদান করা, পুলিশের ঝুঁকি ভাতা বৃদ্ধি, টিএ-ডিএ বিল প্রতিমাসের ১০ তারিখের মধ্যে প্রদান এবং প্রযোজ্য সব সেক্টরে সোর্স মানি নিশ্চিত করা, নৈমিত্তিক ছুটি বৃদ্ধি করে অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে ৬০ দিন কার্যকর করা(পূর্বে ছিল ২০ দিন), অভোগকৃত ছুটির বিনিময়ে আর্থিক সুবিধা প্রদান করা, পুলিশ বাহিনীর প্রচলিত পুলিশ আইন এবং পুলিশ রেগুলেশন অব বেঙ্গল সংস্কার করে যুগোপযোগী এবং কার্যকরী করা, পুলিশ বাহিনীকে যেন কোনো সরকার তার রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে ব্যবহার করতে না পারে সেজন্য স্বাধীন পুলিশ কমিশন গঠন করা, পুলিশের সব থানা, ফাঁড়ি,  ট্রাফিক বক্স আধুনিকায়ন করা এবং অধস্তন অফিসারদের জন্য সুযোগ-সুবিধা নিশ্চিত করা, নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের অধস্তন কর্মকর্তাদের জন্য আবাসিক ব্যবস্থা নিশ্চিত করা এবং সব ব্যারাকে বিদ্যমান আবাসন সংক্রান্ত জটিলতা নিরসন করে ব্যারাকগুলোকে আধুনিকায়ন করে ঢেলে সাজানো।

    উল্লেখ্য-সম্প্রতি শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে অনেক পুলিশ সদস্য নিহত ও আহত হয়। একারণে পুলিশ  গত ৫ আগস্ট থেকে কর্মবিরতি ঘোষণা করেন।

  • গু*লিবিদ্ধ সাজুর মৃ*ত্যু:

    গু*লিবিদ্ধ সাজুর মৃ*ত্যু:

    মোঃ বাবুল হোসেন পঞ্চগর জেলা প্রতিনিধি :

    গুলিবিদ্ধ সাজুর মৃত্যু, তার ১৫ দিন বয়সী ছেলের নাম ‘আবু সাঈদ’ রেখেছিলেন 

    সাজু ইসলাম

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে সরকার পতনের দিন গত ৫ আগস্ট সকালে গাজীপুরে গুলিবিদ্ধ হন সাজু ইসলাম (২৬)। সোমবার (১২ আগস্ট) ভোররাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

    সাজু ইসলাম পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার টোকরাভাষা মিরপাড়া গ্রামের বাসিন্দা আজহার আলীর ছেলে। তিনি ২০১৫ সালে টোকরাভাষা তহিবননেছা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন। সাজু গত ৪-৫ বছর ধরে গাজীপুরের একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। সেখানে তিনি একাই থাকতেন। পরিবার থাকতো গ্রামে। সাজুর বাবা আজহার আলী রিকশাচালক। চার ভাই-বোনের মধ্যে সাজু বড়। গত দেড় বছর আগে বিয়ে করেন সাজু। দাম্পত্য জীবনে তার ১৫ দিন বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রংপুরের শিক্ষার্থী আবু সাঈদ নিহত হওয়ার পর তার ছেলে হলে নাম রাখা হয় আবু সাঈদ। সাজুর দুই বোন নাজমুন নাহার, নিলুফা আক্তার ও ছোট ভাই রাজু আহম্মেদ। এদের মধ্যে দুই বোনের বিয়ে হয়ে গেছে। ছোট ভাই লেখাপড়া করছে।

  • ঘাটাইলে শহিদদের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও গনভোজ

    ঘাটাইলে শহিদদের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও গনভোজ

    রায়হান,
    ঘাটাইল প্রতিনিধি

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহিদদের আত্মার মাগফিরাত কামনা ও খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় গতকাল টাঙ্গাইলের ঘাটাইল পৌর বিএনপি উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

    বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট ওবায়দুল হক নাসিরের নির্দেশনায় ঘাটাইল পৌর বিএনপি’র তত্ত্বাবধায়নে ৯ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে, কোটা সংস্কার আন্দোলনে শহীদ শিক্ষার্থীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় ও বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া প্রার্থনা ও গণভোজের আয়োজন করা হয়।

    পৌর বিএনপি যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলীর সার্বিক ব্যবস্থাপনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঘাটাইল উপজেলা বিএনপি সভাপতি মো: সিরাজুল হক সানা, ঘাটাইল উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ বেলাল হোসেন, পৌর বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাছেদ করিম,পৌর বিএনপি সাধারণ সম্পাদক মো: আনোয়ার হোসেন হেলাল,পৌর বিএনপি সহ সভাপতি আজাহার,সদস্য রফিকুল ইসলামসহ ঘাটাইল উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলসহ  বিএনপির সহযোগী সংগঠন ও অঙ্গর সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

  • যতো অর্জন ছাত্রদের, গোদাগাড়ীতে মেজর জেনারেল (অবঃ) শরিফ উদ্দিন

    যতো অর্জন ছাত্রদের, গোদাগাড়ীতে মেজর জেনারেল (অবঃ) শরিফ উদ্দিন

    আলিফ হোসেন,তানোরঃ

    যতো অর্জন ছাত্রদের। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন ছাত্ররা। গত ১৫ বছরে রাজনৈতিক দলগুলো যা করতে পারেনি তা করেছে ছাত্ররা। ফ্যাসিস্ট সরকারের পতনে গোদাগাড়ী উপজেলা, পৌরসভা এবং কাঁকনহাট পৌরসভা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত গণমিছিল এবং পথসভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন, গোদাগাড়ী- তানোর বিএনপির অভিভাবক ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মেজর জেনারেল (অবঃ) শরিফ উদ্দিন।

    জানা গেছে, গতকাল বৈকালে গোদাগাড়ী ডাইংপাড়া গোল চত্বরে আয়োজিত পথসভা শেষে গণমিছিল বের হয়। গণমিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে গোদাগাড়ী উপজেলা বিএনপির কার্যালয়ে এসে শেষ হয়।প্রধান অতিথি মেজর জেনারেল (অবঃ) শরিফ উদ্দিন তার বক্তবে আরো বলেন, ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনা সরকারের দুঃশাসন থেকে হাসিনা সরকারের পতন ঘটিয়ে এ দেশের জনগনকে মুক্ত করেছেন ছাত্ররা। ছাত্রদের অবদান কখনো ভোলার নয়। তিনি আরো বলেন, ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনা সরকারের দুঃশাসন থেকে এই দেশের জনগনকে মুক্ত করতে ছাত্ররা ১ জুলাই থেকে ৩১ পর্যন্ত বুকের তাজা রক্ত দিয়ে শত শত প্রাণের বিনিময়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে হাসিনা সরকারের পতন ঘটিয়েছে। শোকের মাস জুলাই মাস।

    বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে শরিফ উদ্দিন বলেন, দেশে দুরবৃত্তরা লুটতারাজ চাঁদাবাজি শুরু করেছে। দুরবৃত্তরা যাতে লুটতারাজ চাঁদাবাজি করতে না পারে, তার জন্য বিএনপির নেতাকর্মীদের পাড়া-মহল্লায় পাহারা দিতে হবে। যাতে দেশের মানুষ শান্তিতে থাকতে পারে। সংখ্যা লঘুদের বাড়িতে বাড়িতে বিএনপির নেতাকর্মীদের পাহরা দিতে হবে। দুর্বৃত্তরা যেনো সংখ্যা লঘুদের উপর কোনো প্রকার অত্যাচার নির্যাতন না করতে পারে। আওয়ামী লীগের মতো দুর্নীতিবাজ,লুটেরা,দুর্বৃত্ত নেতাকর্মী বিএনপি চাই না। গোদাগাড়ী-তানোরবাসীদের বলেন, এখন দেশে লুটপাট ও চাঁদাবাজী শরু হয়েছে। যদি আপনাদের বাড়ীঘর, দোকানপাট, ব্যাবসা প্রতিষ্ঠানে দুর্বৃত্তরা গিয়ে লুটপাট বা চাদাঁদাবী করে তাহলে তাদেরও ধরে প্রসাষনের কাছে দিন।

    মিছিল শেষে বিএনপির কার্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় মিলাদ মহাফিল ও দোয়া খায়ের অনুষ্ঠিত হয়। পথসভা ও মিছিলে উপস্থিত ছিলেন,গোদাগাড়ী-তানোরের বিএনপি এবং সহযোগী সংগঠন কয়েক হাজার নেতা ও কর্মী-সমর্থক। এর আগে সকালে দুর্বৃত্তদের কাছ থেকে ২টি মটর সাইকেল উদ্ধার করে গোদাগাড়ী মডেল থানায় জমা দেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মেজর জেনারেল (অবঃ) শরিফ উদ্দিন।#

  • মহেশপুরে ইউপি সদস্যের বিরুদ্ধে বাথরুমের টাকা আত্মসাৎতের অভিযোগ

    মহেশপুরে ইউপি সদস্যের বিরুদ্ধে বাথরুমের টাকা আত্মসাৎতের অভিযোগ

    মো,শহিদুল ইসলাম,
    মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতাঃ-
    গত ২০২৩/২৪ অর্থ বছরে বরাদ্দকৃত ঝিনাইদহের মহেশপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের কৃষ্ণচন্দ্রপুর বাসষ্টান্ডে সরকারি অর্থ বাজেটের ১লক্ষ টাকার একটি নতুন বাথরুম তৈরির জন্য ইউপির ৮নং ওয়ার্ড সদস্য রেজাউল ইসলাম মন্টুকে পিআইসি করা হয়। ইউপি সদস্য মন্টু বাজেটের নতুন বাখরুমটি নতুন ভাবে নির্মান না করে বাসষ্টান্ডে অবস্থিত সাবেক মেম্বার মৃত ইসমাইল হোসেনের আমলে তৈরি ১টি পুরাতন বাথরুম ঘষে মেঝে নিম্ন মানের প্লাস্টার, প্লেন সিটের দরজা ও নিন্ম মানের টাইল্স ও প্যান বসিয়ে রং করে দিয়ে বাকি টাকা পকেটাস্থ করেছে বলে অভিযোগ উঠেছে। এনিয়ে এলাকার লোকজনের মুখে মুখে ব্যাপক গুঞ্জন সহ নানা ধরণের সমালোচনার ঝড় বইছে। এছাড়া ইউপি সদস্য আওয়ামী রাজনৈতিক দলের লোক হওয়ায় তার নিজস্ব শক্তিতে গত ১বছর যাবত বাথরুমে কারো বাথরুম করতে দেবে না বালে তালাবদ্ধ করে আটকিয়ে রাখে। এলাকা ও গ্রামবাসি জানান নাম মাত্র সর্বচ্চ ৩০/৩৫ হাজার টাকা ব্যয় করে সমুদয় টাকা গুলো পকেটস্থ করেছে ইউপি সদস্য মন্টু। গ্রাম বাসি সহ বিভিন্ন মাধ্যম বাথরুমটি বার বার খুলে দেওয়ার কথা জানালেও ইউপি সদস্য মন্টু কোন কর্ণপাত করেনি। বিষয়টি নিয়ে মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রকৌলী ইঞ্জিনিয়ারকে অবগত করা হয়। এবিষয়ে কৃষ্ণচন্দ্রপুর গ্রামের জনগন ফতেপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব গোলাম হায়দার নান্টুর সাথে কথা বললে তিনি দ্রত ঐ ওয়ার্ডের মহল্লাদার আবু তালেবকে দিয়ে তালাবদ্ধ ঐ বাথরুমের তালা ভেঙে দরজা খুলে দেয়। বাথরুম খুলে দেওয়ায় ইউপি সদস্য মন্টু চেয়ারম্যান সহ স্থানীয় এক সাংবাদিকের উপর ব্যাপকভাবে ক্ষিপ্ত হয়। এসময় স্থানীয় জনগনের রোষে পড়ে এলাকা ছেড়ে পালিয়ে যায়। সরকারি টাকা আত্মসাৎ ও গত ১বছর ধরে তালাবদ্ধ করে আটকিয়ে রাখায় প্রশাসন সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করা যাচ্ছে।

  • দানবীর ফসিয়ার রহমানের ৮ম মৃত্যুবার্ষিকী পালিত

    দানবীর ফসিয়ার রহমানের ৮ম মৃত্যুবার্ষিকী পালিত

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
    ফসিয়ার রহমান মহিলা কলেজ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা দানবীর মরহুম আলহাজ্ব ফসিয়ার রহমানের ৮ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ফসিয়ার রহমান মহিলা কলেজের পক্ষ থেকে মরহুমের কবর জিয়ারত, কোরআন খতম, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। রোববার সকালে কলেজ মিলনায়তনে ভারপ্রাপ্ত অধ্যক্ষ উৎপল কুমার বাইন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মরহুম ফসিয়ার রহমানের সহধর্মিণী আলহাজ্ব ফাতেমা রহমান। প্রভাষক গোলাম আজম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক সেখ রুহুল কুদ্দুস, সফিয়ার রহমান, রফিকুল ইসলাম, গাজী নুর মোহাম্মাদ, সরদার আব্দুর রাজ্জাক, মুসফেকা হুমায়ুন কবির পিন্টু, আবু সাবাহ গাজী, নুরুজ্জামান, শিক্ষার্থী শিরিন সুলতানা ও তামান্না সুলতানা। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন হাফেজ মাওলানা জালাল উদ্দীন।

    ইমদাদুল হক,
    পাইকগাছা, খুলনা।

  • পাইকগাছায় বিএনপির শান্তি মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

    পাইকগাছায় বিএনপির শান্তি মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

    ইমদাদুল হক, পাইকগাছা(খুলনা) ।।
    পাইকগাছা উপজেলা বিএনপির উদ্যোগে শান্তি মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও আইনশৃঙ্খলা বাহিনী কে সহযোগিতার অংশ হিসেবে দলটির পক্ষ থেকে রোববার সকালে এ কর্মসূচি পালন করা হয়। সকাল সাড়ে ১১ টার দিকে শান্তি মিছিল টি আদালত এলাকা শুরু করে জিরোপয়েন্ট হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বাজার চৌরাস্তা মোড়ে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। পৌর বিএনপির আহবায়ক সেলিম রেজা লাকির সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ডাঃ মোঃ আব্দুল মজিদ। উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল হোসেনের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, জেলা বিএনপি নেতা এডভোকেট জি এম আঃ সাত্তার, সাবেক ইউপি চেয়ারম্যান মোড়ল শাহাদাৎ হোসেন ডাবলু, পৌর বিএনপির সদস্য সচিব মোস্তফা মোড়ল, বিএনপি নেতা আব্দুল মজিদ গোলদার, শেখ ইমামুল ইসলাম, শেখ আনারুল ইসলাম, নাজির আহম্মেদ, মেছের আলী সানা,আসাদুজ্জামান ময়না, হাবিবুর রহমান, প্রভাষক ইকবাল হোসেন, মাষ্টার বাবর আলী গোলদার, তোফাজ্জেল সরদার, আবু মুছা সরদার, আইনজীবী সাইফুদ্দিন সুমন , আবুল কাশেম সরদার, জেলা যুবদল নেতা আবু হুরায়রা বাদশা, শামসুজ্জামান, শহিদুর রহমান শহীদ, জেলা ছাত্রদল নেতা ফিরোজ আহমেদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক সরোজিৎ ঘোষ দেবেন,পৌর আহবায়ক আরিফুল ইসলাম, ছাত্রদল নেতা ওবায়দুল্লাহ সরদার ও আসাদুজ্জামান মামুন সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।