Category: দেশজুড়ে

  • পীরগঞ্জে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

    পীরগঞ্জে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

    সাইদুর রহমান মানিক, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি :
    ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে বিএনপি’র অস্থায়ী কার্যালয়ে শহীদ জিয়াউর রহমান সড়ক সংলগ্ন এ সভার আয়োজন করেন। পরে আলোচনা সভা শেষে র‌্যালীটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।

    আলোচনা সভায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুর রশিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি সভাপতি ও সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ ও সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, সহ-সভাপতি জয়নাল আবেদীন, যুগ্ম সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, উপজেলা বিএনপি সাবেক ছাত্রদলের সভাপতি বাকাউল হক জিলানি রিংকু, পৌর বিএনপি সভাপতি রহুল আমীন ও সাধারণ সম্পাদক রেজাউল কমির রাজা, উপজেলা যুবদল সভাপতি নজমুল হুদা মিঠু, উপজেলা সেস্বচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক বান্না প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন, বিএনপি’র বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

  • সাভারে বহুল আলোচিত জামাল হত্যা মামলার তিন আসামী কারাগারে

    সাভারে বহুল আলোচিত জামাল হত্যা মামলার তিন আসামী কারাগারে

    হেলাল শেখঃ ঢাকার সাভারে ব্যবসায়ী জামাল হোসেন গোলদার হত্যা মামলায় ৩ জনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। 

    মঙ্গলবার (২০ আগষ্ট) ঢাকা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক তাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

    আজ বিকেলে ঢাকা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হেলাল উদ্দিনের আদালতে হাজির হয়ে উচ্চ আদালতের ৬ সপ্তাহের দেওয়া জামিনের পর স্থায়ী জামিনের আবেদন করেন ওই ৩ আসামি। বিচারক জামিন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন। 

    মামলার আসামিরা হলেন, সাভার পৌরসভার দক্ষিণ রাজাসন এলাকার আব্দুল হামিদ মাওলানার ছেলে ফোরকান হাকিম (৪৮), লোকমান হাকিম (৫১) ও গোফরান হাকিম (৪৫)। প্রাথমিক তদন্তে এই ঘটনায় আরেক অভিযুক্ত কাঞ্চন সিয়ালী ওরফে দ্বীন মোহাম্মদের সম্পৃক্ততা না থাকায় পুলিশের আবেদনের পেক্ষিতে তাকে অব্যাহতি দেন আদালত। 

    পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৬ সেপ্টেম্বর রাতে বাসা থেকে বের হন নিহত জামাল হোসেন গোলদার।   দক্ষিণ রাজাসন সাইনবোর্ড এলাকার ফোরকান হাকিমের বাড়িতে ডেকে নিয়ে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। পরে স্ট্রোকজনিত কারণে জামাল হোসেনের মৃত্যুর সংবাদ ছড়ায় আসামিরা। পরে ময়নাতদন্ত ছাড়াই জোরপূর্বক জামাল হোসেনকে দাফন করতে বাধ্য করেন ফোরকান হাকিম ও তার লোকজন।

    শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন থাকায় ব্যবসায়ী জামাল হোসেনের মৃত্যুর বিষয়টি নিয়ে সন্দেহ সৃষ্টি হলে মামলার প্রস্তুতি নেয় নিহতের পরিবার। পরবর্তীতে নিহতের ভাই ইমরান হোসেন গোলদার বাদী হয়ে ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করলে বিজ্ঞ আদালত ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য সাভার মডেল থানাকে নির্দেশ দেন।

    এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা বিজ্ঞ আদালতের নির্দেশে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে দাফনের ২২ দিন পর ৮ অক্টোবর সকাল ১১টার দিকে সাভার পৌরসভার ৮ নং ওয়ার্ডের আলবেদা বাইতুন নূর জামে মসজিদের সামাজিক কবরস্থান থেকে লাশ উত্তোলন করে নিহতের ময়নাতদন্ত করে ঘটনার সত্যতা পেয়ে বিজ্ঞ আদালতে প্রতিবেদন দাখিল করলে আদালত মামলাটি এফআইআর হিসেবে নথিভুক্ত করতে থানা পুলিশকে নির্দেশ দেন। 

    নিহত জামাল হোসেন দক্ষিণ রাজাসন ঘাসমহল কাইজ্জারটেক এলাকার মৃত ফরিদ আহমেদ গোলদারের ছেলে। তিনি ঢাকার গাবতলী এলাকায় ইঞ্জিন ওয়েলের ব্যাবসা করতেন এবং রাজাসন এলাকার রিয়াদ ডেইরি ফার্মের স্বত্বাধিকারী ছিলেন।

    জামাল হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা ও সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (ইন্টেলিজেন্স) আব্দুল্লা বিশ্বাস জানান, মামলাটির প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। অধিকতর তদন্তের স্বার্থে বিজ্ঞ আদালতে পুলিশের পক্ষ থেকে তিন আসামির ৭ দিনের রিমান্ড আবেদন করা হবে। এ ঘটনায় আরো কেউ জড়িত  থাকলে তাদেরকেও আইনের আওতায় নিয়ে আসা হবে।

    সুপ্রিম কোর্টের আইনজীবী ও লিগ্যাল সলিউশন চেম্বারের হেড অফ চেম্বারস ও বাদী পক্ষের আইনজীবী আল মামুন রাসেল বলেন- এই হত্যাকাণ্ডের পর আসামিদের ক্ষমতার কারণে থানায় মামলা গ্রহণ করেনি, আমরা আদালতে মামলা করলে বিজ্ঞ আদালতের নির্দেশে ২২দিন পর লাশ উত্তোলন করা হয়। ময়নাতদন্ত রিপোর্ট ও মেডিকেল রিপোর্টে প্রমাণিত হয় আঘাতের কারণে জামাল হোসেন গোলদার হত্যাকাণ্ডের শিকার। আজ আসামীরা আত্মসমর্পণ করলে আদালত সকল আসামীকে কারাগারে পাঠিয়ে দেন।

  • কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন বার্ডের ডিজি সাইফ উদ্দিন আহমেদ

    কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন বার্ডের ডিজি সাইফ উদ্দিন আহমেদ

    কুমিল্লা থেকে মোঃতরিকুল ইসলাম তরুন, 

    কুমিল্লা  সিটি কর্পোরেশনের (কুসিক) প্রশাসক হিসেবে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড), কুমিল্লার মহাপরিচালক সাইফ উদ্দিন আহমেদকে নিয়োগ দেওয়া হয়েছে। কুসিকের  মেয়র তাহসীন বাহার সূচনাকে অপসারণ করে তাঁকে প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে বর্তমান সরকার।

    গত সোমবার (১৯ আগস্ট) দুপুরে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয় মন্ত্রনালয় থেকে। 

    একই সঙ্গে দেশের ১২ সিটি করপোরেশনের মেয়রকেও  অপসারণ করে প্রশাসক নিয়োগ দেয় সরকার। 

    প্রশাসকরাই এসব সিটি করপোরেশনে মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। 
    সোমবার দুপুরে এ সংক্রান্তে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ এর ২৫ (ক) এর উপধারা (১) প্রয়োগ করে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত ১২ কর্মকর্তাকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হলো। ঐ পজ্ঞাপনের তালিকায় 

    বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী (বার্ড) মহাপরিচালককে (অতিরিক্ত সচিব) কুমিল্লা সিটি করপোরেশনের দায়িত্ব পালন করবেন নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে তারা এ দায়িত্ব পালন করবেন এবং বিধি মোতাবেক দায়িত্ব ভাতা প্রাপ্য হবেন। এছাড়া অন্য কোনো আর্থিক বা অন্যান্য সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন না।

    এর আগে গত শুক্রবার স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪, স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪, জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ ও উপজেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪-এর খসড়া অনুমোদন করেছে অন্তর্র্বতী সরকারের উপদেষ্টা পরিষদ। পরে তা অধ্যাদেশ আকারে জারি করা হয়।

  • সুন্দরগঞ্জ পুলিশি অভিযানে ৫ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেফতার 

    সুন্দরগঞ্জ পুলিশি অভিযানে ৫ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেফতার 

    মোঃ আনিসুর রহমান আগুন, গাইবান্ধা থেকেঃ

    গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশ পৃথক পৃথক অভিযান চালিয়ে ০৫ কেজি গাঁজা, ১টি মোটরসাইকেলসহ ০২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন।

    মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ সুপার, গাইবান্ধা মহোদয়ের দিক-নির্দেশনা মোতাবেক সুন্দরগঞ্জ থানাকে মাদকমুক্ত রাখার লক্ষ্যে থানা অফিসার ইনচার্জ মোঃ মাহবুব আলম পিপিএম, এর সার্বিক তত্ত্বাবধানে পুলিশ ২০/০৮/২০২৪ তারিখ ১৮.০০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সুন্দরগঞ্জের হরিপুর ইউনিয়নের লখিয়ারপাড়া মৌজাস্থ কাশেম বাজার খেয়া ঘাট হতে পাশ্ববর্তী কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী থানার বেলদহ গ্রামের মৃত মফিজুল ইসলামের ছেলে মাদক কারবারি মোঃ আরিফুল ইসলাম (৩০)কে গ্রেফতার করেন। পাশাপাশি তার নিকট থেকে ০৪ (চার) কেজি অবৈধ মাদকদ্রব্য শুকনো গাঁজা উদ্ধার করেন পুলিশ।

    অপরদিকে এসআই (নিঃ) মোঃ ইমরান খান সঙ্গীয় ফোর্সসহ ২০/০৮/২০২৪ তারিখ ১৩.২৫ ঘটিকার সময়  সুন্দরগঞ্জের তারাপুর ইউনিয়নের চর খোদ্দা গ্রামে অভিযান চালিয়ে জনৈক মোঃ রেজাউল হক (৩৫), পিতা-মৃত আব্দুল হক মণ্ডলের বাড়ির সামনের কাঁচা রাস্তার উপর কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য গাঁজা ক্রয় বিক্রয়ের সময় কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি থানার কিশামত শিমুলতলী গ্রামর ফরজ আলীর ছেলে মাদক কারবারি মোঃ শাহিন আলম (২২) এর মোটরসাইকেলটি তল্লাশী করলে মোটরসাইকেলের সীট কভারের নিচ হতে সাদা রংয়ের প্লাস্টিকের ব্যাগের ভিতর ০১ (এক) কেজি অবৈধ শুকনো গাঁজা পাওয়া যায়। পরে মাদকদ্রব্য পরিবহনের কাজে ব্যবহৃত কালো লাল রংয়ের বাজাজ পালসার ১৫০ সিসি মোটরসাইকেলটি সহ তাকে গ্রেফতার করা হয়।

    এব্যাপারে থানা অফিসের ইনচার্জ মোঃ মাহবুব আলমের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, এখন থেকে পূর্বের ন্যায় অভিযান জোরালোভাবে চলতেই থাকবে।

  • ডাসারে স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

    ডাসারে স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

    রতন দে,মাদারীপুর প্রতিনিধিঃ
    ডাসারে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। আজ ২০ আগস্ট মঙ্গলবার বিকেলে ডাসার উপজেলা সেচ্ছাসেবক দলের উদ্যোগে ভুরঘাটা-শশিকর সড়কের কাজীবাকাই চৌরাস্তা থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌরাস্তা বাসস্ট্যান্ডে সংক্ষিপ্ত আলোচনায় সভা অনুষ্ঠিত হয়।
    এ সময় ডাসার উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ আতিকুর রহমান আজাদ এর সভাপতিত্বে ও যুগ্ন আহবায়ক মোঃ সাত্তার আকন এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন ডাসার উপজেলার প্রস্তাবিত সভাপতি আলহাজ্ব আলাউদ্দিন তালুকদার, বিএনপি নেতা মোঃ নুরুজ্জামান তালুকদার নুরু,ইসমাইল হাওলাদার, মোঃ জব্বার হোসেন, ডাসার ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সভাপতি রিপন খান, যুগ্ম আহবায়ক জালাল ফকির, ইব্রাহিম, মোঃ রানা,কাজীবাকাই ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সভাপতি কাজী আশিক, সেচ্ছাসেবক নেতা রকিব মৃধা,হারুন, উপজেলা ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন, সাধারণ সম্পাদক মাইদুর রহমান রুবেল, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ শাহআলম, সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
    এ সময় ডাসার উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ আতিকুর রহমান আজাদ বলেন, আজ বহুদিন পরে স্বৈরাচারী হাসিনার পালিত গুন্ডা বাহিনীর হামলা ছাড়া প্রোগ্রাম করলাম। আমাদের নেতা আনিসুর রহমান তালুকদার খোকন ভাইর নির্দেশনা অনুযায়ী পথ চলতেছি। কারন বিএনপি জনগণের দল এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের তৈরি সুসংগঠিত সংগঠন।
    এখনও যারা হায় হাসিনা, হায় হাসিনা করছেন, তারা এখনও ভুলের জগতে আছেন।
    একটু বালিশে মাথা দিয়ে চিন্তা করুন, বাংলাদেশের মানুষকে এতো হত্যা নির্যাতন,গুম করেছে, তা আজ জাতির সামনে পরিস্কার।
    তার ভিতরে আপনার কোন না কোন আত্মীয় ছিল।
    বিএনপি প্রতিশোধের রাজনীতি করে না,দেশের সকল জনগণের অধিকার আদায়ের রাজনীতি করে

  • এক দফা এক দাবি  আনোয়ারুল চেয়ারম্যান কবে যাবি

    এক দফা এক দাবি  আনোয়ারুল চেয়ারম্যান কবে যাবি

    মোঃ হামিদার রহমান নীলফামারী: এক দফা এক দাবি  এই প্রতিপাদ্য  কে সামনে  রেখে  

    নীলফামারীর ডিমলা উপজেলাধীন ১নং পশ্চিম ছাতনাই ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আনোয়ারুল হক সরকারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ করেছে পশ্চিম ছাতনাই ইউনিয়নের সাধারণ জনগণ। মঙ্গলবার সন্ধ্যায় ইউনিয়নের ঠাকুরগঞ্জ হাট/বাজারে এই মিছিল থেকে তার পদত্যাগের আহ্বান জানান ইউনিয়নবাসী। এর আগে সকাল ১১.০০ ঘটিকায় ইউপি কার্যালয়ে এলাকাবাসী তালা লাগিয়ে দিয়েছিল। ইউনিয়নবাসীর অভিযোগ আনোয়ারুল হক সরকার চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে স্বেচ্ছাচারিতা ও অর্থ আত্মসাৎ করেছেন। তিনি পশ্চিম ছাতনাই ইউনিয়নের চেয়ারম্যান হয়েও নিজ ইউনিয়নে তাকে পাওয়া যায় না। তিনি অন্য ইউনিয়নে তাঁর শ্বশুর বাড়িতে থাকেন। ইউনিয়নবাসী তার কাছ থেকে কোন ধরনের সেবা পান না। ইউনিয়নের গ্রাম্য বিচার সালিশ বা গ্রাম্য আদালত তিনি কোন দিনও করেন নি। তিনি ইউনিয়ন পরিষদ কার্যালয়েও আসতেন না। উল্লেখ্য, তিনি গত ইউপি নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

  • গৌরনদীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪ তম প্রতিষ্টা বার্ষিকী পালিত

    গৌরনদীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪ তম প্রতিষ্টা বার্ষিকী পালিত

    কে এম সোহেব জুয়েল ঃ বরিশালের গৌরনদীতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪ তম প্রতিষ্টা বার্ষিকী উদযাপিত হয়েছে।

    মঙ্গলবার ২০ আগষ্ট বিকেল ৫ টায় গৌরনদী উপজেলা চত্বরে সেচ্ছাসেবক দলের গৌরনদী উপজেলার পৌর আহবায়ক মোঃ ছরোয়ার হোসেন পান্নুর সভাপতিত্বে এই কর্মসুচি পালন করা হয়েছে।

    এ সময় দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের হাজারেরো অধিক নেতা কর্মির উপস্হিতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দলের সার্বিক দিক তুলে ধরে মুল্যবান বক্তব্য দেন গৌরনদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ কামাল হোসেন বিপ্লব।

    এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দেলোয়ার হোসেন হাওলাদার যুগ্ম আহবায়ক গৌরনদী পৌর বিএনপি , মোঃ হাফিজুর রহমান হফিজ,সহ-সভাপতি বরিশাল জেলা ছাত্র দল,দেলোয়ার হোসেন সরদার, আহবায়ক গৌরনদী পৌর কৃষক দল,

    এ ছারাও অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মোঃ সফিকুল ইসলাম রোকন, সিনিয়র যুগ্ম আহবায়ক গৌরনদী উপজেলা স্বেচ্ছাসেবক দল, মোঃ বায়জিদ হাচান যুগ্ম আহবায়ক গৌরনদী উপজেলা স্বেচ্ছাসেবক দল, মোঃ মনির হোসেন, যুগ্ম আহবায়ক গৌরনদী উপজেলা স্বেচ্ছাসেবক দল, এস এম সিবলুর রহমান, যুগ্ম আহবায়ক পৌর স্বেচ্ছাসেবক দল, মোঃ স্বপন বয়াতি,মোঃ মিজান সরদার, মোঃ জাকির হোসেন, মোঃ নজরুল খলিফা নলচিড়া ইউনিয়ন যুবদল নেতা প্রমুখ।

  • গোদাগাড়ী সরকারী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষের অপসারণের দাবীতে মানববন্ধন

    গোদাগাড়ী সরকারী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষের অপসারণের দাবীতে মানববন্ধন

    নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : রাজশাহীর গোদাগাড়ী সরকারী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল স্বারকলিপি প্রদান। আজ ২০ আগষ্ট মঙ্গলবার সকাল ১১টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কগণসহ স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী এবং শিক্ষকমন্ডলী অধ্যক্ষ মোঃ মইনুল ইসলামের পদতাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। মিছিলটি স্কুল এন্ড কলেজ থেকে শুরু করে ডাইংপাড়া পাঁচমাথার মোড় থেকে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। বিক্ষোভ শেষে উপজেলা নির্বাহী অফিসার মো: আবুল হায়াতের নিকট একটি দরখাস্ত দেয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার ছাত্র/ শিক্ষকদের শাস্ত করে বলেন, যেহেতু অধ্যক্ষ মো: মাইনুল ইসলাম অনেক দিন যাবত প্রতিষ্ঠানে আসছে না অনুপস্থিত থাকছে সেহেতু তার পরিবর্তে সিনিয়ারিটির ভিত্তিতে অন্য শিক্ষককে দায়িত্ব প্রদান করা হবে।

    গোদাগাড়ী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ মাইনুল ইসলাম একটি সরকারী কলেজের অধ্যক্ষ হয়েও গোদাগাড়ী উপজেলা আ’লীগের সহ সভাপতি পদে দায়িত্ব পালন করছেন।

    প্রতিষ্ঠানটি জাতীয় করণের জন্য শিক্ষক-কর্মচারীদের নিকট হতে বিভিন্ন উপায়ে দলীয় প্রভাব খাটিয়ে ৭৫ লক্ষ টাকা জোর পূর্বক চাঁদা আদায় করেন। এ টাকা শিক্ষক কর্মচারীদের নিকট হতে প্রভাষক সারোয়ার জাহান ডাবলু আদায় করতেন। চাঁদার টাকা প্রদানে প্রতিবন্ধকতা সৃষ্টি করাই সহকারি প্রধান শিক্ষক আসরাফুজ্জামান মাসুম এর অফিস ভেঙ্গে ফেলেন এবং তাকে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদকের পদ থেকে জোরপূর্বক অপসারন করে সোনাদিঘী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাইনুল ইসলামকে দায়িত্ব প্রদান করা হয়।

    অধ্যক্ষ মইনুল ইসলাম, প্রতিষ্ঠানে না এসেও পরের দিন খাতায় দেখা যায় তার স্বাক্ষর আছে সেটা কিভাবে সম্ভব? এ ক্ষেত্রে অধ্যক্ষ মইনুল ইসলামসহ তার অনুসারী শিক্ষকদের অপসারণের দাবি জানান প্রতিষ্ঠানের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।

    দলীয় প্রভাব খাটিয়ে প্রতিষ্ঠানটির শিক্ষক/ ছাত্রদের জিম্মি করে রেখেছিলেন। এছাড়াও প্রতিষ্ঠানটিকে তিনি দলীয় কার্যালয়ে রূপান্তর করেছিলেন বলে দরখাস্তে উল্লেখ করা হয়। তিনি নিয়োগ পাওয়ার পর প্রতিষ্ঠানের অর্থ কেলেংকারীর ঘটনাও ঘটেছে। তিনি দলীয় কতিপয় শিক্ষকদের নিয়ে সিন্ডিকেট তৈরি করে অন্যান্য শিক্ষকদের অর্থিক ও অন্যান্য সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করে আসছেন দীর্ঘদিন থেকে। অভ্যান্তরীণ হিসাব-নিকাশ এর ক্ষেত্রে নিজ ইচ্ছানুযায়ী নিরীক্ষা কমিটি করে ব্যয় ভাউচারের তথ্য গোপন করে স্বাক্ষর করিয়ে নেন।

    মোঃ হায়দার আলী
    রাজশাহী।

  • চট্টগ্রামের ডিসি আবুল বাশার মোঃ ফখরুজ্জামান এর বদলি

    চট্টগ্রামের ডিসি আবুল বাশার মোঃ ফখরুজ্জামান এর বদলি

    শহিদুল ইসলাম,
    বিশেষ সংবাদদাতাঃ

    চট্টগ্রামের বিতর্কিত ও সমালোচিত জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান চট্টগ্রাম থেকে অন্যত্র বদলী ঠেকাতে সর্বশেষ আশ্রয় নিয়েছিল চট্টগ্রামের অবৈধ প্রেসক্লাব ও নীতি নৈতিকতা বিবর্জিত কিছু সাংবাদিকের। ডিসি’র বিরুদ্ধে প্রকাশ ও প্রচার হওয়া সংবাদ মুছে ফেলার শর্তে প্রেসক্লাব নিয়ে চলমান আন্দোলনকে ভিন্নখাতে নিয়ে যাওয়ার নীল নকশা তৈরী করেও শেষ রক্ষা হলোনা চট্টগ্রামের এই জেলা প্রশাসকের।

    আজ (২০ আগস্ট) চট্টগ্রামের জেলা প্রশাসককে অবিলম্বে প্রত্যাহারের দাবীতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচী পালন করেন বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্য ৷ এক পর্যায়ে কুখ্যাত জেলা প্রশাসককে চট্টগ্রাম থেকে প্রত্যাহার না করা পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্যের নেতৃবৃন্দ।

    এক পর্যায়ে আন্দোলন চলাকালীন সময়ে ঢাকা থেকে প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্যের নেতাদের আশ্বস্ত করে জানান, আজই চট্টগ্রামের ডিসিকে প্রত্যাহার করা হচ্ছে৷ ডিসি আবুল বাশারের বিরুদ্ধে অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেয়ার এরপরই আন্দোলনকারীরা অবস্থান কর্মসূচী সমাপ্তের ঘোষনা দেন৷

    অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, চট্টগ্রাম প্রেস ক্লাব নিয়ে বৈষম্যের শিকার হওয়া বিভিন্ন জাতীয়, আঞ্চলিক ও অনলাইন পোর্টালের সাংবাদিকরা দীর্ঘদিন ধরে যুগপৎ আন্দোলন চালিয়ে যাচ্ছে৷ বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্য চট্টগ্রাম প্রেস ক্লাব এর সম্মুখে ধারাবাহিক কর্মসূচি পালন করে যাচ্ছে। আন্দোলনকারীরা শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে চট্টগ্রাম প্রেস ক্লাব কমিটির বৈষম্যমূলক আচরণ এর তীব্র প্রতিবাদ জানালেও স্বৈরাচারের দোসর অবৈধ কমিটির নেতারা নিজেদের মধুর হাঁড়ি আগলে রাখতে নানান অপতৎপরতা চালিয়ে গেছে৷

    আন্দোলনে অংশ নেয়া গণমাধ্যম কর্মীরা ছিলেন অধিকার বঞ্চিত, চট্টগ্রাম প্রেসক্লাব নেতৃবৃন্দের বৈষম্যের শিকার। তারা তাদের শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে নিজেদের প্রতিবাদ আদায়ের পথে বারংবার হামলার শিকার হয়। চলমান আন্দোলন নিয়ে চট্টগ্রাম প্রেস ক্লাবের পক্ষে ছাত্র-জনতার বুকে গুলি চালানোকে আড়াল করে সংবাদ প্রচার করা ফ্যাসিবাদের দোসরদের মধ্যকার একাধিক ব্যক্তি বৈষম্যের স্বীকার আন্দোলনরত গণমাধ্যমকর্মীদের নেতা সেজে বিভিন্ন সময় জেলা প্রশাসকের সাথে আলোচনা করছেন এবং জেলা প্রশাসক তার সাজানো নাটকে তাদের এবং চট্টগ্রাম প্রেস ক্লাব নেতাদের মধ্যকার একটি গোপন মিটিং এর আয়োজন করেন। অত্যন্ত দুঃখের বিষয় হলেও সত্য যে চট্টগ্রাম জেলাপ্রশাসক অদ্যবধি আন্দোলনরত গণমাধ্যম কর্মীদের সমন্বয়ক হতে কাউকে আহবান করেন নি বৈঠকের জন্য, এমনটাই অভিযোগ আন্দোলনকারীদের পক্ষ হতে। ছাত্র-আন্দোলনে চট্টগ্রামে আন্দোলনরত ছাত্রদের গুলির নির্দেশ দাতা বিতর্কিত জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামানের নতুন ষড়যন্ত্রের শিকার চট্টগ্রাম প্রেস ক্লাব নিয়ে বৈষম্যের শিকার আন্দোলনকারী গণমাধ্যম কর্মীরা। তারা অভিযোগ করে বলেন আন্দোলন ছিনতাইয়ের ষড়যন্ত্রে লিপ্ত চট্টগ্রাম জেলাপ্রশাসক ফ্যাসিবাদের দোসরদের সাথে আঁতাত করে বৈষম্যের শিকার অধিকার বঞ্চিত সাংবাদিকদের আন্দোলনকে অপকৌশলে ভিন্ন রুপ দেয়ার উদ্দেশ্যে চট্টগ্রাম প্রেসক্লাব সংস্কার বিরোধী ফ্যাসিবাদের দোসরদের নিয়ে একের পর এক গোপন বৈঠক করে চলেছেন। ষড়যন্ত্রের বিষয়ে নিশ্চিত হয়ে বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্যের নেতা কর্মীরা চট্টগ্রাম জেলা-প্রশাসকের বিরুদ্ধে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এর কার্য়ালয়ে স্মারক লিপি প্রদানের উদ্দেশ্যে জেলা প্রশাসকের কার্য়ালয়ের সম্মুখে অবস্থান কর্মসূচি পালন করছি।

    বক্তারা আরো বলেন, এক সময় জেলা প্রশাসক কার্যালয়ের জেলা প্রশাসকের ইশারায় কয়েকজন দূর্বৃত্ত আন্দোলনরত সাংবাদিকদের ব্যানার ছিনিয়ে নিয়ে তাদের উপর আক্রমন করে বসেন। পরবর্তীতে আন্দোলনরত গণমাধ্যম কর্মীদের পক্ষে আন্দোলনের অন্যতম সমন্বয়ক আরিয়ান লেনিনের নেতৃত্বে বিভাগীয় কমিশনাররের কার্য়ালয়ে স্মারক লিপি প্রদান করেন। স্মারক লিপি প্রদানকালে আন্দোলনকারীদের পক্ষের সমন্বয়ক আরিয়ান লেনিন জানান আমরা শত শত অধিকার বঞ্চিত সাংবাদিকের আন্দোলন নিয়ে একশ্রেণীর ফ্যাসিবাদের দালাল চক্র আন্দোলনকারীদের বিপক্ষে অবস্থান নিয়ে আন্দোলনকারীদের অনুমতি ব্যতীরেকে এবং আন্দোলনের সাথে সম্পৃক্ত নয় এমন ব্যক্তিগণ আন্দোলনকারীদের নেতা সেজে সরকারের উচ্চপর্যায়ে মিথ্যা তথ্য দিয়ে আন্দোলন বানচাল করার চেষ্টায় বিভিন্ন সময় বিভিন্ন পর্যায়ে বৈঠক করে যাচ্ছে,যার মূলে রয়েছেন এই জেলা প্রশাসক। তাদের সমন্বয়কদের অনুপস্থিতিতে আন্দোলন নিয়ে আলোচনার টেবিলে বসলে আন্দোলনকারীরা শক্ত হাতে তা শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে প্রতিহত করবেন বলে গণমাধ্যম কর্মীরা এক বাক্যে জানিয়েছেন।

    উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড প্রেস কাউন্সিলের নির্বাহী কমিটির সাবেক সদস্য ও বাংলাদেশ প্রেস কাউন্সিলের সাবেক সদস্য মঈনুদ্দিন কাদেরী শওকত।তিনি তার বক্তব্যে সাংবাদিক সাগর রুনি হত্যাকান্ডের সুষ্ঠু তদন্তপূর্বক বিচার দাবী করেন।

  • বরগুনার তালতলীতে শান্তি সম্প্রীতির মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বরগুনার তালতলীতে শান্তি সম্প্রীতির মতবিনিময় সভা অনুষ্ঠিত

    মংচিন থান তালতলী প্রতিনিধি ।।
    বরগুনার তালতলীতে বেসরকারি সংস্থা রুপান্তর আস্থা প্রকল্পের আওতায় তালতলী উপজেলা যুব ফোরামের আয়োজনে ২০শে আগস্ট মঙ্গলবার আরডিএফ প্রশিক্ষণ হলরুমে দেশের বর্তমান পরিস্থিতিতে এলাকায় শান্তি সম্প্রীতি ও সহনশীলতা বজায় রাখার লক্ষ্যে সরকারি কর্মকর্তা ও ধর্মীয় নেতা সহ বিভিন্ন শ্রেনী পেশার নাগরিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন তালতলী যুব ফোরামের সদস্য মোঃ লিমন গাজী। সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জনাব অমিত দত্ত, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মি:রতন কুমার বিশ্বাস,উপজেলার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সহ-সভাপতি মি: সুভাষ মিত্র,রাখাইন সমাজ উন্নয়ন সংস্থা সিনিয়র সহ-সভাপতি মি:মংথিন জো, জেলা নাগরিক প্ল্যাটফরমের সদস্য মংচিন থান, উপজেলা ইসলামী আন্দোলন সভাপতি মাওলানা মো: আফজাল হোসাইন, মো: নজরুল ইসলাম লিটু, ইমাম সমিতির সভাপতি মাওলানা আ: রাজ্জাক,মোসাম্মৎ দলি বেগম প্রমূখ। সভায় বক্তারা উল্লেখ করেন বর্তমান পরিস্থিতিতে সমাজ শান্তি সম্প্রীতি ও সহনশীলতা বজায় রাখার জন্য ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনের জন্য উপস্থিত সবাই মিলেমিশে কাজ করার অংগীকার ব্যক্ত করেন। আরো উপস্থিত ছিলেন যুব ফোরামের ৩০ জন সদস্য। সহায়ক হিসেবে ছিলেন বরগুনা জেলা সমন্বয়কারী মোঃ খলিলুর রহমান ও ফিল্ড অফিসার কোহিনুর বেগম।

    মংচিন থান
    তালতলী প্রতিনিধি ।।