Category: দেশজুড়ে

  • বিএনপি’র কর্মীকে আওয়ামী লীগ কর্মী লিখে অপপ্রচার

    বিএনপি’র কর্মীকে আওয়ামী লীগ কর্মী লিখে অপপ্রচার

    নাঈম মল্লিক,

    ঝালকাঠি প্রতিনিধিঃ

    নলছিটির উপজেলার কুলকাঠি ইউনিয়নের ৬ নং পাওতা ওয়ার্ডের মেম্বার আরিফুল ইসলামকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার চালানো হচ্ছে।

    আরিফুল ইসলাম কে দলীয় ভাবে বেকায়দায় ফেলার জন্য এখন আওয়ামী লীগ নেতার বানানোর চেষ্টা করা হচ্ছে। একটি কুচক্রী মহল বিভিন্ন ফেইক আইডি দিয়ে এই ঘৃণ্য চেষ্টা চালাচ্ছে । সত্যতা যাচাই করে দেখা যাচ্ছে তিনি পাওতা ওয়ার্ড যুবদলের সভাপতি ছিলেন এবং বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলেন। তার ফেইসবুক আইডি থেকে বিগত সময়ের বিভিন্ন তথ্য নিয়ে দেখা যায় তিনি একজন বিএনপির নিবেদিত কর্মী।

    এ বিষয়ে আরিফুল ইসলাম (মেম্বার)বলেন, আমি জনগনের বিপুল ভোটে ইউপি সদস্য হবার পর, আমি বিএনপি করি বিদায় আমাকে পরিষদে যেতে দেওয়া হয়নি। তাই আমার নামে বিভিন্ন সময় একটি প্রভাবশালী মহল মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। আমি এর তীব্র নিন্দা জানাই। অতি শীঘ্রই এই অপপ্রচারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

  • উজিরপুরে ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের মাঝে জামায়াতের আর্থিক সহায়তা প্রদান

    উজিরপুরে ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের মাঝে জামায়াতের আর্থিক সহায়তা প্রদান

    মোঃ জুনায়েদ খান সিয়াম, উজিরপুর প্রতিনিধিঃ
    বরিশালের উজিরপুর উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

    সোমবার বিকাল ৫ টায় উপজেলা অডিটরিয়ামে ১১টি পরিবারকে দুই লাখ টাকা করে ২২ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।

    উজিরপুর উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোঃ কাওছার হোসাইন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, বরিশাল মহানগর আমির অধ্যক্ষ জহির উদ্দিন মো: বাবর,কেন্দ্রীয় সূরা সদস্য ও অঞ্চল টিম সদস্য বাংলাদেশ জামায়াত ইসলামী মোঃ ফখরুদ্দিন খান রাজী, কেন্দ্রীয় সুরা সদস্য ও আমির বরিশাল জেলা অধ্যাপক আব্দুল জব্বার, কেন্দ্রীয় সূরা সদস্য ও নায়েবে আমির বরিশাল জেলা মাস্টার আব্দুল মান্নান, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর ছোট ছেলে মাওলালা মোঃ শামীম সাঈদী প্রমুখ।
    অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উজিরপুর পৌরসভার আমির মোঃ আল-আমিন সরদার, বরিশাল জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট মোঃ জহির উদ্দিন ইয়ামিন, উজিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ আলাউদ্দিন।

    বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ আগৈলঝাড়া উপজেলার মোঃ সাগর হাওলাদার গৌরনদী উপজেলার মোঃ ইমরান খলিফা, মোঃ জামাল শিকদার, মোঃ ইলিয়াস খান, উজিরপুর উপজেলার মোঃ মিজানুর রহমান, বানারীপাড়া উপজেলার মোঃ রাকীব,হাফেজ মাওলানা মোঃ জসীম উদ্দীন,মোঃ আলআমিন রনি, মোঃ তাওহীদুল ইসলাম, বাবুগঞ্জ উপজেলার মোঃ ফয়সাল আহমেদ শান্ত, রাজীব হোসেন রাকীব, আব্দুল্লাহ আল আরিফ এর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

    এই ১১ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন।

    প্রধান অতিথি বলেন, ‘আমরা একটি নতুন স্বাধীন দেশ পেয়েছি। হাজার হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে। যে হাসিনা সরকার জামায়াত শিবিরকে নিষিদ্ধ করেছে মহান আল্লাহ তায়ালা সেই হাসিনাকে দেশ থেকে বিদায় করে দিয়ে জামায়াত শিবিরকে এ দেশের মাটিতে প্রতিষ্ঠিত করেছে। যারা শহীদ হয়েছে তারাতো চলে গেছে তাদের দেয়ার কিছু নেই। তাদের পরিবারের কাছে গিয়ে সান্ত্বনা দিতে এসেছি। তাদের পরিবার বিপদে আপদে পরলে পাশে গিয়ে দাঁড়াবো এবং জামায়াতের লোকজন সবসময় তাদের পাশে থাকবে। ইনশাআল্লাহ।

    তিনি আরো বলেন, ‘দেশের মধ্যে নানা ষড়যন্ত্র চলছে ধৈর্য্যরে সাথে মোকাবেলা করতে হবে। কোন লীগই ষড়যন্ত্র করে এ দেশের ক্ষতি করতে পারবে না। আল্লাহ বলেছেন যারা শহীদ হয়েছে তাদেরকে মৃত বলো না, তারা জীবিত তোমরা তা জানো না।’

    বক্তব্য শেষে তিনি শহীদ পরিবারের হাতে নগদ অর্থ প্রদান করেন।

  • বন্দর থানা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

    বন্দর থানা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

    মোঃ শহিদুল ইসলাম,
    বিশেষ সংবাদদাতাঃ

    ফ্যাসিবাদী সরকারের দালাল মুক্ত সমাজ গঠন ও চাঁদাবাজ, দখলবাজ, ও নৈরাজ্যর প্রতিবাদে চট্টগ্রাম মহানগরীর বন্দর থানা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
    আজ ২৬ আগষ্ট রোজ সোমবার বিকাল ০৪ ঘটিকার সময় বিক্ষোভ মিছিলটি বন্দর থানাধীন ৩৮ নং ওয়ার্ড বাদামতলা ঈদগাহ মাঠ থেকে বের হয়ে ওয়ার্ডের বিভিন্ন সড়ক হয়ে ৩৮ নং ওয়ার্ড অফিস চত্বরে গিয়ে মিলিত সকলে একত্রিত হয়ে পথসভা করেন।
    বন্দর থানা যুবদলের সভাপতি সফিউল আযমের সভাপতিত্বে ও সদস্য সচিব নেজাম উদ্দিনের সঞ্চালনায়, এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বন্দর থানা বিএনপির সভাপতি আলহাজ্ব হানিফ সওদাগর, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বন্দর থানা বিএনপির সাধারণ সম্পাদক হাজী জাহেদ হাসান,
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বন্দর থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি -হাসান মুরাদ, ৩৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ জাহেদ, সহ-সভাপতি কামরুজ্জামান,আলী আজম, যুগ্ম সম্পাদক মোঃ হোসেন মনা, বন্দর থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইয়াসিন, মোঃ মহিউদ্দিন সহ থানা ও ওয়ার্ডের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এতে উপস্থিত ছিলেন।
    উক্ত পথসভায় বক্তারা তাদের বক্তব্যে বলেন যে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রভাবশালী নেতা জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীর নির্দেশে এলাকার সকল ধরনের ফ্যাসিবাদী সরকারের দালাল মুক্ত সমাজ গঠন,ও চাঁদাবাজ, দখলবাজ, নৈরাজ্যকে ছাত্র জনতার পাশাপাশি বিএনপি’র সর্বস্তরের নেতাকর্মীরা শক্ত হাতে প্রতিহত করবেন।
    তারা আরো বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির নাম ভাঙ্গিয়ে যদি কোন নেতা কিংবা কর্মীও দখলবাজ ও চাঁদাবাজির সাথে সম্পৃক্ত থাকেন তাহলে তাদের কে ও চিহ্নিত করে প্রশাসনের হাতে তুলে দেওয়া হবে। দলের স্বার্থে তাদেরকেও ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি করেন, এবং এ বিষয়ে সকল নেতাকর্মীকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানিয়ে পথসভা শেষ করেন।

  • সুন্দরগঞ্জে উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা

    সুন্দরগঞ্জে উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা

    মোঃ আনিসুর রহমান আগুন, গাইবান্ধা থেকেঃ

    গাইবান্ধার সুন্দরগঞ্জে উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার বিকেলে উপজেলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে সভাপতি শাহজাহান মিঞার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ মান্নান আকন্দের সঞ্চালনায় সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, সহ-সভাপতি ঈমান আলী মামুন, শাহ রেদওয়ানুর রহমান, এমদাদুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, কোষাধ্যক্ষ রেজাউল ইসলাম, সাংবাদিক খিজির উদ্দিন, আব্দুল মতিন, শাহজাহান মিয়া, শামীম পারভেজ, ছামিউল ইসলাম প্রমূখ। সভায় নতুন সদস্য অন্তর্ভূক্ত করণ, সদস্য পদ বাতিল, স্থায়ী ও প্রাথমিক সদস্যপদ প্রদান, শৃঙ্খলা ভঙ্গের কারণে শর্তক করণের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পরিশেষে মৃত্যুবরণকারি দুই সদস্যের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

  • নূরে মদীনা হাফিজিয়া মাদ্রাসায় হিফজের সবক প্রদান অনুষ্ঠান

    নূরে মদীনা হাফিজিয়া মাদ্রাসায় হিফজের সবক প্রদান অনুষ্ঠান

    এম এ আলিম রিপনঃ নূরে মদীনা হাফিজিয়া মাদ্রাসায় নাজেরা সমাপ্ত ছাত্রদের হিফজের সবক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের কোলচরী-শুকচর,বাকছীডাঙ্গী(আংশিক)নতুন গোহাইলবাড়ী ও ভাদুররিয়াডাঙ্গী গোরস্থান সংলগ্ন নূরে মদীনা হাফিজিয়া মাদ্রাসা ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে হিফজের সবক প্রদান করেন অত্র মাদ্রাসার মুহতামিম ও সুজানগর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম আলহাজ¦ হাফেজ মাওলানা মো. রফিকুল ইসলাম। এ সময় অত্র প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক হাফেজ মাওলানা ইলিয়াস ইবাহিম, হাফেজ মাওলানা আব্দুল আহাদ উপস্থিত ছিলেন। হিফজের সবক প্রদান অনুষ্ঠানে অত্র মাদ্রাসার মুহতামিম ও সুজানগর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম আলহাজ¦ হাফেজ মাওলানা মো. রফিকুল ইসলাম শিক্ষার্থীদের নানাবিধ দিক নির্দেশনা প্রদানের পাশাপাশি তিনি বলেন, কিয়ামতের দিন পুরো পৃথিবী ধ্বংস হয়ে গেলেও একমাত্র অক্ষুন্ন থাকবে মহাগ্রন্থ আল কুরআন। আর যারা সন্তানকে এই কুরআনের হাফেজ বানাবে তাদের মত ভাগ্যবান আর কেউ হতে পারবে না । অনুষ্ঠানে হিফজের সবক নেওয়া শিক্ষার্থীদের অভিভাবকরা বলেন, আজ আমাদের খুব আনন্দ লাগছে,কারণ তারা নাজেরা পর্ব শেষ করে হিফজের সবক শুরু করেছে। আমাদের বিশ^াস এই প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা একদিন সমাজ ও দেশ আলোকিত করবে। নূরে মদীনা হাফিজিয়া মাদ্রাসা পরিচালনা কমিটির সেক্রেটারী ও সুজানগর মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক এ.টি.এম শামসুজ্জামান ডন জানান, মনোরম পরিবেশে ও অত্যাধুনিক হিফজখানা নূরে মদীনা হাফিজিয়া নামক এই মাদ্রাসা স্বীয় সুনাম অক্ষুন্ন রাখতে পারলে কুরআনের আলো ছড়ানোর কার্যক্রমে কালের সাক্ষি হয়ে থাকবে ইনশআল্লাহ। দুই পর্বের অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া করা হয়।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি

  • সাবেক শিল্প প্রতিমন্ত্রী, এমপি ফারুকসহ আ.লীগ নেতাকর্মীর  বিরুদ্ধে পৃথক দুটি মামলা

    সাবেক শিল্প প্রতিমন্ত্রী, এমপি ফারুকসহ আ.লীগ নেতাকর্মীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা

    নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সাবেক সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর বিরুদ্ধে গোদাগাড়ী থানায় দুটি মামলা হয়েছে। রোববার (২৫ আগস্ট) সন্ধ্যায় ও রাতে গোদাগাড়ী থানায় মামলা পৃথক দুইটি দায়ের করা হয়েছে।

    গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, প্রথম মামলাটি করেন গোদাগাড়ী উপজেলার ফরাদপুর গ্রামের আবদুল হামিদ বাবলু। এ মামলায় আওয়ামী লীগের আরও ৪৪ নেতাকর্মীর নাম উল্লেখসহ ৫০০-৬০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। মামলার এজাহারে উল্লেখ্য করা হয় গত ৫ আগস্ট গোদাগাড়ী উপজেলা সদরে ছাত্র-জনতার আন্দোলনে হামলা ও গুলিবর্ষণের অভিযোগে মামলাটি করা হয়।

    এছাড়াও দ্বিতীয় মামলাটির বাদী উপজেলার ডোমকুলি গ্রামের তাহাসেন আলী। এ মামলায় আওয়ামী লীগের আরও ২২ জন নেতাকর্মীর নাম উল্লেখসহ ৫০-৬০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। গত ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন লস্করহাটি কেন্দ্র দখল করে প্রকাশ্যে নৌকায় সিল মারার অভিযোগে এ মামলা করা হয়।

    গোদাগাড়ী থানার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান আরও বলেন, ‘মামলা দুইটিতে সাবেক এমপি ওমর ফারুক চৌধুরীসহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীকে আসামি করা হয়েছে। আসামিরা সবাই পলাতক রয়েছেন। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। তবে আসামিদেরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

    মোঃ হায়দার আলী
    রাজশাহী।

  • নড়াইলে রাতভর ভারী বৃষ্টিতে মুচিপোলসহ শহরের ঘরবাড়িতে ঢুকেছে পড়েছে জল

    নড়াইলে রাতভর ভারী বৃষ্টিতে মুচিপোলসহ শহরের ঘরবাড়িতে ঢুকেছে পড়েছে জল

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি

    নড়াইলে রাতভর বৃষ্টিতে মুচিপোল সহ শহরের ঘরবাড়িতে ঢুকেছে জল। জলাবদ্ধতায় দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে। জমে থাকা পানি মাড়িয়ে যাচ্ছে দুই শিশু। সকালে শহরের মুচিপোল, ভাদুলিডাঙ্গা এলাকায় জলাবদ্ধতায় দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে। জমে থাকা পানি মাড়িয়ে যাচ্ছে দুই শিশু। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, সকালে শহরের মুচিপোল, ভাদুলিডাঙ্গা রাতভর ভারী বৃষ্টিতে নড়াইল জেলা শহরের বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পানি উঠেছে বিভিন্ন সরকারি কার্যালয়, শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শুরু করে ঘরবাড়িতেও। অধিকাংশ রাস্তায় গোড়ালি, আবার কোথাও হাঁটুপানি জমেছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন শহরবাসী। তাঁদের অভিযোগ, পর্যাপ্ত নালা ব্যবস্থাপনা না থাকা, বিদ্যমান নালার অচলাবস্থা এবং অপরিকল্পিত নগরায়ণের ফলে সামান্য বৃষ্টিতেই পৌরসভার অনেক এলাকায় জলাবদ্ধতা দেখা দিচ্ছে।
    নড়াইল পৌরসভা সূত্রে জানা যায়, ১৯৭২ সালে ২৮ দশমিক ৫০ বর্গকিলোমিটার এলাকা নিয়ে গঠিত হয় পৌরসভাটি। ১৯৯৯ সালে এটি প্রথম শ্রেণির পৌরসভায় উন্নীত হয়। শহরটির জন্য ৫৫ কিলোমিটার নালা ব্যবস্থাপনা প্রয়োজন হলেও আছে মাত্র ৩ কিলোমিটার; যা প্রয়োজনের তুলনায় নগণ্য।
    সোমবার সকালে সরেজমিন দেখা গেছে, বৃষ্টিতে পৌরসভার মুচিপোল, ভাদুলিডাঙ্গা, বউবাজার, গোহাটখোলা, ভওয়াখালী, দুর্গাপুর, আলাদাতপুর, মহিষখোলাসহ পৌর এলাকার অনেক স্থানে ঘরবাড়ি, প্রতিষ্ঠান ও রাস্তায় পানি জমেছে। জলাবদ্ধতায় অনেক সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ঘরের সামনে পানি জমায় অনেকে গৃহবন্দী হয়ে পড়েছেন। কারও কারও রান্নাঘর-টিউবওয়েলের কিছু অংশ ডুবে গেছে পানির নিচে।
    শহরের আলাদাতপুর এলাকায় ৫০ থেকে ৬০টি বাড়িতে পানি উঠেছে বলে জানান বাসিন্দা আশিকুর রহমান সৌরভ। তিনি বলেন, ‘আমাদের বাড়ির নিচতলায় হাঁটুপানি জমেছে। টিউবওয়েলের কিছু অংশ পানিতে ডুবেছে। ফলে বিশুদ্ধ পানির সংকটে পড়েছি আমরা। এদিকে রান্নাঘরেও পানি প্রবেশ করায় রান্নাও বন্ধ।
    জলাবদ্ধতায় দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে। জমে থাকা পানি মাড়িয়ে যাচ্ছে দুই শিশু ঈশান সরকার, প্রহর সরকার। সকালে শহরের মুচিপোল, ভাদুলিডাঙ্গা এলাকায় জলাবদ্ধতায় দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে। জমে থাকা পানি মাড়িয়ে যাচ্ছে। সকালে শহরের মুচিপোল রাতভর ভারী বৃষ্টিতে নড়াইল জেলা শহরের বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পানি উঠেছে বিভিন্ন সরকারি কার্যালয়, শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শুরু করে ঘরবাড়িতেও। অধিকাংশ রাস্তায় গোড়ালি, আবার কোথাও হাঁটুপানি জমেছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন শহরবাসী। তাঁদের অভিযোগ, পর্যাপ্ত নালা ব্যবস্থাপনা না থাকা, বিদ্যমান নালার অচলাবস্থা এবং অপরিকল্পিত নগরায়ণের ফলে সামান্য বৃষ্টিতেই পৌরসভার অনেক এলাকায় জলাবদ্ধতা দেখা দিচ্ছে।
    নড়াইল পৌরসভা সূত্রে জানা যায়, ১৯৭২ সালে ২৮ দশমিক ৫০ বর্গকিলোমিটার এলাকা নিয়ে গঠিত হয় পৌরসভাটি। ১৯৯৯ সালে এটি প্রথম শ্রেণির পৌরসভায় উন্নীত হয়। শহরটির জন্য ৫৫ কিলোমিটার নালা ব্যবস্থাপনা প্রয়োজন হলেও আছে মাত্র ৩ কিলোমিটার; যা প্রয়োজনের তুলনায় নগণ্য।
    সোমবার সকালে সরেজমিন দেখা গেছে, বৃষ্টিতে পৌরসভার মুচিপোল, ভাদুলিডাঙ্গা, বউবাজার, গোহাটখোলা, ভওয়াখালী, দুর্গাপুর, আলাদাতপুর, মহিষখোলাসহ পৌর এলাকার অনেক স্থানে ঘরবাড়ি, প্রতিষ্ঠান ও রাস্তায় পানি জমেছে। জলাবদ্ধতায় অনেক সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ঘরের সামনে পানি জমায় অনেকে গৃহবন্দী হয়ে পড়েছেন। কারও কারও রান্নাঘর-টিউবওয়েলের কিছু অংশ ডুবে গেছে পানির নিচে। শহরের মুচিপোল এলাকার
    কালা দাস, অনুপ দাস, সাধন দাস, অপু দাস, বিনয় দাস, দিপু দাস, অচিন্ত, তিনি বলেন, ‘আমাদের বাড়ির নিচতলায় হাঁটুপানি জমেছে।
    আলাদাতপুর এলাকায় ৫০ থেকে ৬০টি বাড়িতে পানি উঠেছে বলে জানান বাসিন্দা আশিকুর রহমান সৌরভার। তিনি বলেন, ‘আমাদের বাড়ির নিচতলায় হাঁটুপানি জমেছে। টিউবওয়েলের কিছু অংশ পানিতে ডুবেছে। ফলে বিশুদ্ধ পানির সংকটে পড়েছি আমরা। এদিকে রান্নাঘরেও পানি প্রবেশ করায় আজ সকালের রান্নাও বন্ধ।’
    একটি বাড়ির ভেতরে পানি প্রবেশ করেছে। আজ সকালে আলাদতপুর এলাকায়
    একটি বাড়ির ভেতরে পানি প্রবেশ করেছে। সকালে আলাদতপুর এলাকায়
    হাঁটুপানি জমেছে ভাদুলিডাঙ্গা এলাকার বাসিন্দা তাজিমুর রহমানের বাড়ির চারপাশে। তিনি বলেন, গত কয়েক দিন ধরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি নেমেছে, এরপর গতকাল রাতভর ভারী বৃষ্টি হয়েছে। ফলে আমাদের ঘরে পানি উঠে গেছে। বাড়ির চারপাশে হাঁটুপানি জমে আছে।
    জলাবদ্ধতা নিরসনে পৌরসভার উদ্যোগ সম্পর্কে জানতে চাইলে সকালে পৌর নির্বাহী কর্মকর্তা ওহাবুল আলম বলেন, প্রতিবছর পৌরসভার জলাবদ্ধতা নিরসনে কাজ করা হয়। এ বছরও বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে পানি সরাতে কাজ করা হয়েছে। তবে স্থায়ীভাবে জলাবদ্ধতার সমস্যা সমাধানের জন্য প্রয়োজন প্রায় ৫৫ কিলোমিটার নালা নির্মাণ। এর জন্য প্রয়োজনীয় অর্থ পৌরসভাটির হাতে নেই। তবে তাঁরা চেষ্টা করছেন, অর্থায়ন পেলে নালা নির্মাণের মাধ্যমে এ সমস্যার অনেকটাই সমাধান হবে।

  • সুজানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট

    সুজানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট

    এম এ আলিম রিপন ঃ সামাজিক যোগাযোগ বৃদ্ধির পাশাপাশি যুবসমাজের মানসিক উৎকর্ষ সাধন ও শারীরিক বিকাশ ঘটনোর লক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সুজানগর পৌর শাখার উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট শুরু। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সুজানগর পৌর শাখার সভাপতি শহিদুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারী শাকিলের স ালনায় সুজানগর কাঁচারীপাড়া স্টেডিয়াম মাঠে শুরু হওয়া এ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সুজানগর পৌর শাখার নায়েবে আমীর মো.রফিকুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী সুজানগর পৌর শাখার আমীর ফারুক-ই-আযম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সুজানগর উপজেলা শাখার সভাপতি ওয়ালিউল্লাহ বিশ^াস, সেক্রেটারী তরিকুল ইসলামসহ স্থানীয় বিভিন্ন পযৃায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি

  • সুজানগরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রশিবিরের মতবিনিময় সভা

    সুজানগরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রশিবিরের মতবিনিময় সভা

    এম এ আলিম রিপন ঃ সুজানগর উপজেলার নিজাম উদ্দিন আজগর আলী ডিগ্রি কলেজ, নাজিরগঞ্জ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ,সাতবাড়ীয়া ডিগ্রি কলেজ,সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সাথে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সুজানগর উপজেলা শাখার নেতাকর্মীরা । প্রতিটি প্রতিষ্ঠানে গিয়ে তারা এ মতবিনিময় সভা করেন। এ সময় নিজাম উদ্দিন আজগর আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন, নাজিরগঞ্জ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ নাদের হোসেন, সাতবাড়ীয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল বাছেত বাচ্চু, সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শ্রী দিলিপ কুমারসহ নিজ নিজ প্রতিষ্ঠানের প্রধানগন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সুজানগর উপজেলা শাখার সভাপতি আব্দুল মমিন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সুজানগর উপজেলা শাখার সেক্রেটারী সাগরসহ ইসলামী ছাত্র শিবিরের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। মত বিনিময় সভায় বলেন, আমরা সবাই মিলে একটি সুন্দও বাংলাদেশ বিনির্মান করতে চাই, যেই বাংলাদেশে কোন বৈষম্য থাকবে না। এ সময় তারা আরো বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ঐক্যবদ্ধভাবে যে বিজয় অর্জিত হয়েছে সেই চেতনাকে রক্ষা এবং সব ধরণের প্রতিবিপ্লব রুখে দেওয়ার জন্য লড়ে যাবেন তারা। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানে কারও ওপর অন্যায়ভাবে নির্যাতন,নিপীড়ন,হুমকি কিংবা ট্যাগ-ব্লেইম কেউ করতে না পারে সে বিষয়ে সকল শিক্ষার্থীকে সজাগ থাকার আহ্বান জানানো হয়।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।।

  • পলাতক চেয়ারম্যানের কান্ড ইউপি সচিবের সহায়তায় পাগলাকানাই ইউনিয়ন পরিষদের মালামাল লুট

    পলাতক চেয়ারম্যানের কান্ড ইউপি সচিবের সহায়তায় পাগলাকানাই ইউনিয়ন পরিষদের মালামাল লুট

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ঝিনাইদহের সদর উপজেলার পাগলাকানাই ইউনিয়ন পরিষদের মুল্যবান মালামাল লুটের ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে ইউনিয়ন পরিষদের সচিব রোকসানা বুলবুলির সহায়তায় পলাতক চেয়ারম্যান আবু সাঈদ ট্রাক যোগে পরিষদের সব মালামাল লুট করে নিয়ে গেছে। গত বৃহস্পতিবার (২২ আগষ্ট) বিকাল সাড়ে ৪ টার দিকে প্রকাশ্যে এ ঘটনা ঘটলেও পরিষদের সচিব বুলবুলি রহস্যজনক ভাবে নীরব রয়েছেন। এ ঘটনায় সোমবার ঝিনাইদহ সদর থানায় একটি জিডি হয়েছে। জিডি সুত্রে জানা গেছে, সদর উপজেলার পাগলাকানাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদের কক্ষ থেকে কে বা করা সিসি ক্যামেরার হার্ডডিস্ক, টিভি, ফ্রিজ, এসি, খাট, গ্যাসের চুলা সহ বিভিন্ন অফিসিয়াল কাগজ লুট করে নিয়ে গেছে। এ ঘটনায় স্থানীয়রা কেউ মুখ না খুললেও পলাতক ইউপি চেয়ারম্যান আবু সাঈদ লোক পাঠিয়ে পরিষদের এসব মালামাল লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় ইউপি সদস্য রবিউল ইসলাম জানান, গত বৃহস্পতিবার বিকালে ট্রাক নিয়ে তালা না ভেঙ্গে মালামাল নিয়ে যায়। পরবর্তীতে বিষয়টি জানার পর ইউপি সচিব বুলবুলিকে জানানো হয়। কিন্তু তিনি এ বিষয়ে নীরব ছিলেন। পরে প্রশাসনের চাপে থানায় জিডি করতে বাধ্য হন। ইউপি সদস্য শামসুল ইসলাম বলেন, পরিষদের তিন সেট চাবি একটি চেয়ারম্যান আবু সাঈদ তার নিজের কাছে রাখতেন। আরেক সেট গ্রাম পুলিশ শরিফুলের কাছে ছিল। আরেকটা চাবির সেট ইউপি সচিব বুলবুলির কাছে ছিল। তালা না ভেঙ্গে পরিষদের মালামাল লুট হওয়ার বিষয়টি খুবই ষড়যন্ত্রমূলক বলে তিনি মনে করেন। এ বিষয়ে ইউপি সচিব রোকশানা বুলবুলি জানান, অফিসের মালামাল চেয়ারম্যান সাঈদ তার লোকজনের মাধ্যমে নিয়ে গেছেন। বৃহস্পতিবার ব্যাক্তিগত কাজ থাকায় দুপুরে চলে গেছিলাম। শনিবার সকালে অফিসে অবগত হই এবং সদর উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করি। এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী অফিসার রাজিয়া আক্তার চৌধুরী জানান, ইউনিয়ন পরিষদের মালামাল চুরির বিষয়ে অবগত হওয়ার পর থানায় জিডির জন্য ইউপি সচিবকে বলেছি। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহণ করা হবে।

    আতিকুর রহমান
    ঝিনাইদহ