Category: দেশজুড়ে

  • সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

    সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

    নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের মিথ্যা মামলায় আসামি করার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

    বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজশাহী নগরের কাদিরগঞ্জে এ কর্মসূচি পালিত হয়। রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে) এ আয়োজন করে। কর্মসূচি থেকে অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।

    মানববন্ধনে সভাপতিত্ব করেন আরইউজের সভাপতি রফিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক তানজিমুল হকের পরিচালনায় এতে বক্তব্য দেন- জ্যেষ্ঠ সাংবাদিক আহমেদ সফিউদ্দিন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) যুগ্ম মহাসচিব রাশেদ রিপন ও নির্বাহী সদস্য বদরুল হাসান লিটন; আরইউজের সাধারণ সম্পাদক সাইফুর রহমান রকি, সাবেক সাধারণ সম্পাদক শিবলী নোমান ও মামুন-অর-রশিদ; সহসভাপতি তৈয়বুর রহমান, বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের রাজশাহী শাখার সাবেক সভাপতি আসাদুজ্জামান আসাদ, জ্যেষ্ঠ সাংবাদিক সৌরভ হাবিব, বুলবুল হাবিব প্রমুখ।

    মানববন্ধনে বক্তারা বলেন, ছাত্র-জনতার রক্তের বিনিময়ে বাংলাদেশে নতুন প্রেক্ষাপট এসেছে। এই সময়ে একটি বিশেষ গোষ্ঠী লুটপাটে মেতে উঠেছে। তারাই দেশকে আবার অস্থিতিশীল করতে চাচ্ছে। সাংবাদিকেরা যেন প্রকৃত ঘটনা তুলে ধরতে না পারে সেজন্য প্রথমেই তাদের টার্গেট করা হয়েছে। তাদের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। এই অবস্থা চলতে থাকলে চব্বিশের বিপ্লবের ছাত্র-জনতার যে প্রত্যাশা তা মাটিচাপা পড়ে যাবে।

    মানববন্ধন থেকে রাজশাহীর সাংবাদিক রাশেদ রিপন, রফিকুল ইসলাম, রোজিনা সুলতানা ও আসগর আলী সাগরের বিরুদ্ধে মামলা করা বিএনপি নেতাকে অবিলম্বে মামলা প্রত্যাহার করে নেওয়ার পরামর্শ দেন সাংবাদিক নেতারা। তা না হলে কলমের মাধ্যমে তাঁর ‘প্রকৃত চেহারা’ উন্মোচন করার ঘোষণা দেন তারা। পাশাপাশি জ্যেষ্ঠ ফটোসাংবাদিক আজাহার উদ্দিন এবং বাঘা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুজ্জামানের বাড়িতে হামলার নিন্দা জানানো হয়। নুরুজ্জামানকে যে দুটি মামলায় জড়ানো হয়েছে, এদিকে গোদাগাড়ী মডেল থানায় বিএনপি নেতা আব্দুর রউফ দিলিপ বাদী হয়ে ২০১৮ ইং সালের ঘটনা উল্লেখ করে যে মামলা দায়ের করেছেন ওই মামলায় গোদাগাড়ী প্রেসক্লাবে সাবেক সাধারণ সম্পাদক,
    বর্তমান সহ-সভপতি, দৈনিক ইনকিলাবের উপজেলা সংবাদদাতা, সিনিয়র সাংবাদিক কলামিষ্ট মোঃ হায়দার আলীকে অসৎ উদ্দেশ্যে জড়ানো হয়েছে, তা থেকে অব্যাহতি দেওয়ারও দাবি জানানো হয়। এছাড়া বগুড়ার জ্যেষ্ঠ সাংবাদিক আবদুর রউফ এবং মাহমুদুল হাসান নয়নসহ দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের নামে করা মিথ্যা মামলা প্রত্যাহারেরও দাবি জানানো হয়।

    মানববন্ধনে আরইউজের যুগ্ম সম্পাদক রিমন রহমান, কোষাধ্যক্ষ সালাহউদ্দিন, নির্বাহী সদস্য আজাহার উদ্দিন, সদস্য হাবিবুর রহমান পাপ্পু, মেহেদী হাসান, মুস্তাফিজ রকি, আলী এহেসান তুহিন, মিলন শেখ, আযম খান, রোজিনা সুলতানা রোজি, আফরোজা খান, জহিরুল ইসলাম, বাঘা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান, গোদাগাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বাতেন প্রমুখ উপস্থিত ছিলেন।

    মোঃ হায়দার আলী
    নিজস্ব প্রতিবেদক,
    রাজশাহী।

  • শ্রদ্ধা ও ভালোবাসায় শিক্ষক স্বপন চন্দ্র সাহার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

    শ্রদ্ধা ও ভালোবাসায় শিক্ষক স্বপন চন্দ্র সাহার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

    মিঠুন সাহা, খাগড়াছড়ি প্রতিনিধি

    শ্রদ্ধা ও ভালোবাসায় খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলার মরাটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন চন্দ্র সাহার অবসর জনিত বিদায় উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকাল ১১টার সময় বিদ্যালয় মাঠে মরাটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটি,অভিভাবকবৃন্দ, বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের আয়োজনে সুসজ্জিত মঞ্চ ও ফুলেল শুভেচছায় এই সংবর্ধনা ক্রেস্ট দেওয়া হয়।

    আলোচনা সভায় বক্তারা জানান,জনাব স্বপন চন্দ্র সাহার স্যার একজন আদর্শবান শিক্ষক ছিলেন।সন্তান স্নেহে তিনি ছাত্রছাত্রীদের পড়াতেন।তিনি দীর্ঘ ৩৫ বছর নিষ্ঠার সাথে পাঠদান দিয়ে এসেছেন। এই সময় বক্তারা তার দীর্ঘ জীবন ও সুস্বাস্থ্য কামনা করেন।

    এই সময় উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, শিক্ষক শিক্ষিকা, অভিভাবকবৃন্দ,এলাকার ইউপি মেম্বারসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

    জানা যায়, ১৯৮৯ সালের ১ জানুয়ারি তিনি এই মরাটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন।একসময় এলাকাটি ছিল শিক্ষার দিকে দিয়ে পিছনে। এই অনগ্রসর এলাকায় তিনি ৩৫ বছর যাবৎকাল শিক্ষার আলো ছড়িয়ে দিতে অক্লান্ত পরিশ্রম করেছেন এই গুণী শিক্ষক।তার এই বিদায় ক্ষণে আশীর্বাদ ও শুভ কামনা জানান মরাটিলা এলাকার সর্বস্তরের মানুষ।

  • পুঠিয়ায় জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

    পুঠিয়ায় জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

    পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর পুঠিয়ায় অবসর প্রাপ্ত সরকারি চাকুরিজীবি তার প্রভাব খাটিয়ে এলাকার অসহায় পরিবারের জমি দখল ও মিথ্যা মামলা হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন করেছে খতিগ্রস্থ দুই পরিবার। বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকাল সাড়ে ৫টায় পুঠিয়া সাংবাদিক সমাজের কার্যালয়ে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, উপজেলা ভালুকগাছি ইউনিয়নের ভালুকগাছি নাপিতপাড়া গ্রামের হয়রানির শিকার হাসিনা বেগম। সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়, গত বছরের অক্টোবর মাসে ভালুকগাছি মৌজার মাছ পাড়া গ্রামের অফেজান বিবির নিকট হতে আরএস খতিয়ান-১৮৭৬ প্রস্তাবিত খতিয়ান-৪৭৩৫ এর দাগ নং- ১৫৬৬৮ এর মোট ২৪ শতক জমির মধ্যে হাসিনা বেগম ও তার জামাই কাবিল দুই জনে তিন শতক করে মোট ৬ শতক জমি ক্রয় করে। এছাড়াও ভালুকগাছি গ্রামের ভুমিদস্যু মহিদুল ইসলাম দুলাল ক্রয় করে সাড়ে ৪ শতক জমি। ভুমিদস্যু মহিদুল ইসলাম তার চাকুরির প্রভাব খাটিয়ে অবৈধ ভাবে জোরপূর্বক মোট ২৪ শতক জমি দখল করে নেয়। দখলের পর উক্ত জমিতে বর্তমানে পল্টি ফার্ম, খড়ির ঘর এবং সিমানা প্রাচির দিয়ে ঘিরে রেখেছে। গত ১ মাস পূর্বে মহিদুল ইসলাম দুলাল ও তার সহযোগির বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্রসস্ত্রসহ মারধোর করে এবং মিথ্যা মামলা দায়ের করে। এছাড়াও ভূমি অফিসের মিস কেস দেওয়ার কারণে জমির খতিয়ান আমরা তুলতে পারছি না। বর্তমানে পরিবার দুটি প্রাণনাশের হুমকিসহ হয়রানির শিকার হচ্ছে। এমতবস্থা থেকে দ্রুত মুক্তি পেতে সাংবাদিকদের দারস্থ হয় তারা। সংবাদ সম্মোনে পরিবার দুটির পক্ষে উপস্থিত ছিলেন, মোছা: হাসিনা বেগম, ওহাব আলী মন্ডল,কাবিল ও মাছুরা বেগম।#

    মাজেদুর রহমান (মাজদার) 
    পুঠিয়া রাজশাহী।।

  • বাবুগঞ্জে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাহাফুজুর রহমানের শুভেচ্ছা

    বাবুগঞ্জে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাহাফুজুর রহমানের শুভেচ্ছা

    কে এম সোহেব জুয়েল :-
    বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীসহ দেশ বাসীকে শুভেচ্ছা জানিয়েছেন বরিশাল জেলা ছাত্রদলের সহ- সাধারণ সম্পাদক ও ঢাকা কলেজ ছাত্রদলের সেক্রেটারি ক্যানডিডেট মোঃ মাহাফুজুর রহমান মাফুজ।

    ২৮ আগষ্ট বৃহশ্পতিবার তার দেয়া গণ- মাধ্যমে এক সাক্ষাৎকারে এই শুভেচ্ছা জানিয়ে তিনি (মাহাফুজুর রহমান মাফুজ) বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৬ তপ্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বরিশাল জেলা কমিটির সকল ছাত্রদল ও দলের সকল পর্যায়ের নেতাকর্মীসহ সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তিনি।

    ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর জাতির এক মহা ক্রান্তিলগ্নে বিএনপি প্রতিষ্ঠার মাধ্যমে দেশের মানুষের হাড়িয়ে যাওয়া গনতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমি তার আত্মার প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।

    তারি সাথে দেশ নেত্রী বেগম জিয়ার রোগ মুক্তি কামনা সহ আমাদের অভিভাবক দেশ নায়ক তারেক রহমানের প্রতি জানাচ্ছি আমার হৃদয়ের অন্তস্হল থেকে গভীর শ্রদ্ধা। ও ভালো বাসা।

    তারি সাথে বাংলাদেশকে জালিম স্বৈরাচার সরকারের হাত থেকে যে সকল ছাত্র জনতা জীবন দিয়ে দেশকে মুক্ত করেছে সে সেকল সহিদদের প্রতি রইল আমার বিনম্র শ্রদ্ধা। আর যারা বেঁচে আছেন আমি তাদের প্রতিও জানাচ্ছি অকৃত্রিম ভালোবাসা।

    তিনি (মাফুজ) আরো বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকীর এই দিনে আমাদেরকে শপথ নিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। এবং, সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করে দেশকে এগিয়ে নিতে হবে।

    পরিশেষে আবারো গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছেন ২০২৪ ইং সালের কোটা আন্দোলনে সকল শহীদদের। এবং তারি সাথে আবারো সকলকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

  • উজিরপুরে চাঞ্চল্যকর জোড়া খু*নের আসামীদের  ফাঁ*সির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

    উজিরপুরে চাঞ্চল্যকর জোড়া খু*নের আসামীদের ফাঁ*সির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

    জুনায়েদ খান সিয়াম,
    উজিরপুর প্রতিনিধিঃ বরিশালে উজিরপুর উপজেলার সাতলায় ব্যবসায়ীসহ দুজনকে কুপিয়ে হত্যার ঘটনায় সাতলা ইউনিয়নের আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান শাহিন হাওলাদার সহ সকল আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ আগস্ট বৃহস্পতিবার বিকেল চারটায় সাতলা- উজিরপুর সড়কে, সাতলা বাজার ব্যবসায়ী, ছাত্র সমাজ ও সুধীজনের ব্যানারে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সাতলা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ ইউনুস বালীর সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রতিবাদ কমিটির আহ্বায়ক সাতলা বিএনপির সাবেক সভাপতি মোঃ ফারুক বিশ্বাস, মাওলানা মোজাম্মেল হক, শহীদ পরিবারের পক্ষ থেকে সাবেক ইউপি সদস্য মোনাফসের হাওলাদার। এ সময় উপস্থিত ছিলেন, বিএনপি, আওয়ামী লীগ, হেফাজাতে ইসলাম, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন ও নিহত পরিবারের সদস্যবৃন্দসহ, ছাত্র সমাজের নেতৃবৃন্দ। এ সময় কয়েক হাজার নারী পুরুষ মানববন্ধন ও প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন। বক্তারা বলেন নিহত ব্যবসায়ী ইদ্রিস হাওলাদার ও তার চাচাতো ভাই সাগর হাওলাদার দুজনই সাতলা বাজারের ব্যবসায়ী ছিলেন। কিন্তু সন্ত্রাসী আসাদ হাওলাদার ও শাহিন চেয়ারম্যানের নেতৃত্বে ঘের নিয়ে বিরোধে জেরে একাধিক মামলার বাদী ছিলেন ব্যবসায়ী ইদ্রিস হাওলাদার ।এ মামলায় শাহিন ও আসাদ জেল খাটেন, জেল থেকে বেরিয়ে প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যেই এই হত্যাকান্ড ঘটায় বলে বক্তারা জানান। বক্তারা আরো বলেন চেয়ারম্যান শাহিন ও আসাদ যে ঘের নিয়ে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, এটা প্রশাসনের হস্তক্ষেপে জনগণ নিয়ে নতুন কমিটি গঠন করতে হবে। মানববন্ধন ও প্রতিবাদ সাভা শেষে নিহতদের রুহুর মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

    উল্লেখ্য গত ২৪ আগস্ট রাত ১১ টার দিকে ব্যবসায়ী ইদ্রিস হাওলাদার (৪০) ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে তার চাচাতো ভাই সাগর হাওলাদার (২৭)এর মোটরসাইকেল যোগে নিজ বাড়ি পশ্চিম সাতলা ২নং ওয়ার্ডে ফিরছিলেন পথিমধ্যে সাতলা বড় ব্রিজের পশ্চিম পাড়ের ঢালে গেলে একদল অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা তাদের গতিরোধকরে ব্যবসায়ী ইদ্রিসকে কুপিয়ে ও পায়ের রগ কর্তন করে দেয় এ সময় মোটরসাইকেল চালক তার চাচাতো ভাই সাগর বাধা দিলে তাকেও এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় তাদের আত্মচিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে এসে তাদেরকে উদ্ধার করে প্রথমে আগৈলঝারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে রাত ১.৪৫ মিনিটে ব্যবসায়ী ইদ্রিস হাওলদার মৃত্যুবরণ করেন তার কয়েক ঘন্টা পরে সাগরও মৃত্যুবরণ করেন। নিহত ইদ্রিস হাওলাদার পশ্চিম সাতলা গ্রামের সোহরাব হাওলাদারের পুত্র ও সাগর হাওলাদার একই বাড়ির শাহাদাত হাওলাদারের পুত্র।

    এ ঘটনায় ২৬ আগষ্ট উজিরপুর মডেল থানায় নিহত ইদ্রিস হাওলাদারের স্ত্রী রেশমা বেগম বাদী হয়ে সাতলা ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ শাহীন হাওলাদার, যুবলীগের সাংগঠনিক সম্পাদক আসাদ হাওলাদার সহ ২৬ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ কবির বিশ্বাস নামক এক আসামিকে গ্রেফতার করে।

    উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহম্মেদ জানান, জোড়া খুনের হত্যা মামলার আসামী গ্রেফতার করতে সর্বোচ্চ চেষ্টা চলছে।

  • ময়মনসিংহে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শাহাদাত বরণকারীগণের স্মরণে দোয়া ও আলোচনা সভা

    ময়মনসিংহে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শাহাদাত বরণকারীগণের স্মরণে দোয়া ও আলোচনা সভা

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সারাদেশে শাহাদাত বরণকারীগণের রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন অর্থনীতিবিদ নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস এর নেতৃত্বে গঠিত অন্তর্বতীকালীন সরকারের সফলতা কামনাসহ নৈরাজ্য ও অপতৎপরতা রোধে মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের করণীয় শীর্ষক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার(২৯ আগস্ট) মোমেনশাহী ডি, এস কামিল মাদ্রাসার মিলনায়তনে শিক্ষকদের অন্যতম সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন ময়মনসিংহ মহানগর শাখা আয়োজিত উক্ত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন মোমেনশাহী ডি এস কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মোঃ ইদ্রিছ খান। প্রধান অতিথি বক্তব্যে ড. ইদ্রিছ খান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদের জন্য শোক জ্ঞাপন করে বলেন- আমাদের ছাত্রদের রক্তের ও জীবন ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা খুবই গর্বের। আমাদের ছাত্রদের আন্দোলনের মাধ্যমেই দেশের বৈষম্য দূর হয়েছে এবং স্বৈরাচারী শাসনের পতন ঘটেছে। আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করছি।অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন দক্ষিন চরকালিবাড়ী দাখিল মাদ্রাসার সুপার মাওঃ মোঃ সুরুজ্জামান।

    আল-অলাবিয়া দাখিল মাদ্রাসা, ময়মনসিংহের সুপার
    আলহাজ্ব মাওঃ নূর আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাসিরাবাদ দাখিল মাদ্রাসার সুপার মাওঃ শফিকুল ইসলাম, আল্লামা শাহ সূফি খাজা সাইফুদ্দিন রহ, দাখিল মাদ্রাসার সুপার মাওঃ মোঃ নবী হোসেন আল মোজাদ্দেদী।এছাড়াও বক্তব্য রাখেন মাও: মো: জামাল উদ্দিন, প্রভাষক হালিমা সিদ্দিকা, মাও: মো: শামছুল আলম সহ প্রমুখ।

    আলোচনা সভায় ড.ইদ্রিস খান আরো বলেন, পরিকল্পিতভাবে সারা দেশে আন্দোলনকারী ছাত্রদের ওপর হামলা চালানো হয়েছে। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর নারকীয় হামলা-নির্যাতনের ঘটনায় তীব্র নিন্দা জানান তিনি।

    এসময় অন্যান্য বক্তারা বলেন, ‘একটি যৌক্তিক দাবিতে আন্দোলনরত ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ওপর হামলা মধ্যযুগীয় বর্বরতাকে হার মানিয়েছে। আমরা এই ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আলোচনা সভা শেষে শাহাদাত বরণকারীগণের রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

  • ২ কোটি টাকা আ’ত্ম’সাতে অভি’যুক্ত প্রধান শিক্ষক খুরশীদুল জান্নাতের পদত্যাগের দাবী

    ২ কোটি টাকা আ’ত্ম’সাতে অভি’যুক্ত প্রধান শিক্ষক খুরশীদুল জান্নাতের পদত্যাগের দাবী

    মোঃ কাউছার উদ্দীন শরীফ,ঈদগাঁওঃ

    কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশীদুল জন্নাতকে পদত্যাগসহ ২৮ দফা উপস্থাপনসহ বিক্ষোভ মিছিল স্মারকলিপি দিয়েছে বিদ্যালয়ের শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবক ফোরাম। ২৯ আগস্ট বিকেলে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে ঈদগাঁও বাজার,বাস-স্টেশন প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি অধ্যয়নরত শিক্ষার্থীরা। শিক্ষক- শিক্ষার্থী সূত্রে জানা যায়, ২৬টি দফাতে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের কল্যাণে বিভিন্ন দাবী তুলে ধরা হয়। ২৭ নং দফায় তারা লিখেন, আমরা জানি এবং পত্র-পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমের বরাতে দেখেছি উপরের ২৬টি দফার প্রত্যেকটির বিপরীত কাজ করে আপনি বিদ্যালয়ের মান-সম্মান ক্ষুন্ন করেছেন, শিক্ষার পরিবেশ নষ্ট করেছেন। আমরা নিজেরাও এর ভূক্তভোগী। তাই কেন আমরা আপনার পদত্যাগ দাবী করব না তার সুনিদিষ্ট তথ্য-উপাত্ত ও প্রমাণ দিন। ২৮ নং দফায় তারা লিখেছেন, ২৭ নং পূরণ করতে না পারলে আগামী ২৪ ঘন্টার মধ্যে পদত্যাগ করুন। শিক্ষার্থীরা জানান, দফা উপস্থাপন ও আলোচনার সময় প্রধান শিক্ষক পূর্ব পরিকল্পনার অংশ হিসেবে স্থানীয় বহিরাগত বাড়াটিয়া বিএনপি নেতা-কর্মীদের ডেকে এনে শিক্ষার্থীদের সাথে বাদানুবাদে জড়িয়ে দেন এবং আন্দোলনরত শিক্ষার্থীদের মারধর করে।

    এদিকে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবীতে প্রাক্তন শিক্ষার্থীদের স্ট্যাটাসে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সয়লাব হয়ে গেছে। স্টেপডাউনখুরশীদুলজান্নাত হ্যাশট্যাগ ব্যবহার করে ক্ষোভ ঝাড়ছেন তারা। মুশফিক উল করিম নামের একজন লিখেছেন, ঈদগাঁওর শিক্ষা ব্যবস্থা নষ্টের মূল কারিগর খুরশিদুল অনেক অপকর্ম ও দুর্নীতির মাধ্যমে কোটি টাকা আত্মসাত করেও এখনো বহাল তবিয়তে এ প্রধান শিক্ষক। উপজেলা আওয়ামীলীগের সভাপতি উনার স্কুলের সভাপতি ছিল বিধায় এতদিন রাজনৈতিক শক্তির অপব্যবহার করে যাবতীয় অপকর্ম, দুর্নীতি ধামাচাপা দিয়েছেন। ঈদগাঁও উপজেলার শিক্ষাক্ষেত্রে তিনি আরেক স্বৈরাচার হাসিনা। দুর্নীতিবাজ খুরশিদুল জান্নাতের পদত্যাগ চাই। মারুফ নামের একজন লিখেছেন, ইনশাআল্লাহ এগুলোর হিসেব দিতে হবে ম্যাম আপনাকে, আমাদের ২২ ব্যাচকে যে পরিমান নির্যাতন করছে আল্লাহর কসম এগুলো আমরা হিসেব করে রেখেছি, আপনি শুধু ভয় একটাই দেখাতেন! পরীক্ষা দিতে দিবেন না, রেজিষ্ট্রেশন করতে দিবেন না, ফরম ফিলাপ করতে দিবেন না। আমি শুধু একটুকুই বলব এই ম্যাম কসম হাসিনার চেয়ে কম না।

    তৌহিদুল হক তৌহিদুল একজন তার দীর্ঘ স্ট্যাটাসে লিখেন, ঈদগাহ্ আদর্শ উচ্চ বিদ্যালয়ে ২০২০ সাল থেকে যে শিক্ষার্থী গুলো সরকারিভাবে উপবৃত্তি পেতো। তাদের জন্য সরকারি ভাবে বারো মাসে মাসিক বেতন বিদ্যালয় এর ফান্ডে জমা হতো। তার সত্বেও উপবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের থেকে অন্যায় ভাবে তিন মাসের বেতন নেওয়া হতো। আমি এতিম হওয়ার কারণে আমাকেও উপবৃত্তি পাওয়ার জন্য নির্বাচন করা হয়েছিল। আমার থেকেও ওই তিন মাসের ফি নিয়েছে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত। আমি দশম শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার পর যখন জানতে পারলাম আমাদের বারো মাসের বেতন সরকারিভাবে স্কুলে দেওয়া হয়। তখন শ্রেণী শিক্ষককে বিষয়টি জানিয়েছি। শ্রেণি শিক্ষক প্রধান শিক্ষককে জানিয়েছিলেন উত্তরে প্রধান শিক্ষক বলেছেন তিনি এই ব্যাপারে অবগত নন। দশম শ্রেণীতে আমাদের থেকে সেই তিন মাসের বেতন নেওয়া হয়নি ।আমার কথা হল তাহলে এই তিন মাসের বেতন কারা নিতো। এখনো অনেক শিক্ষার্থীদের কাছে এর রশিদ আছে। এবং বিদ্যালয়ে হিসাব খাতায় এগুলো লিখা আছে আমি দেখেছি। আমার সামনে শ্রেণী শিক্ষক এই হিসাব গুলো করেছেন। প্রমাণ বিদ্যালয় আছে আবার শিক্ষার্থীর কাছেও আছে। আমার দুঃখ হচ্ছে উপবৃত্তি কারা পাই যারা এতিম এবং নিতান্তই গরিব। এই গরিবদের থেকে অতিরিক্ত তিন মাসের টাকা নিয়ে কি বিদ্যালয় কর্তৃপক্ষ ভালো করেছে। অন্যায়ের প্রতিবাদ করলে হুমকি ধামকি শুনতে হয়। আমি ঈদগাহ্ আদর্শ উচ্চ বিদ্যালয় অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করছি। আমার মত আপনাদের ছেলে মেয়েরা যেন বিদ্যালয় থেকে বুক ভরা কষ্ট নিয়ে বের না হয়। প্রতিবাদ করুন।

    সূত্র জানায়, ২০২৩ সালে খুরশীদুল জান্নাতের বিরুদ্ধে সুনিদ্দিষ্ট ৩৬টি অভিযোগ তুলে ধরে বিদ্যালয় ম্যানেজিং কমিটির চার সদস্য ঈদগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছৈয়দ আলম, শহিদ উল্লাহ মিয়াজী, এসএম সরওয়ার কামাল ও রমজান আলী লিখিতভাবে শিক্ষামন্ত্রী, শিক্ষা উপমন্ত্রী, দুর্নীতি দমন কমিশন, পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর, কক্সবাজার জেলা প্রশাসক, জেলা শিক্ষা অফিসার, উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারসহ বিভিন্ন দপ্তরে ওই শিক্ষকের অনিয়মের ফিরিস্তি উল্লেখ করে অভিযোগ দেন। ২০২৩ সালের এপ্রিল মাসে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রাম এ বিষয়ে তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য জেলা শিক্ষা অফিসারকে পত্র দিয়েছিলেন। খুরশীদুলের প্রায় ২ কোটি টাকা আত্মসাতের বিষয়ে একই বছর নভেম্বরে তদন্ত করেন পরিদর্শন ও নিরীক্ষা অধিদন্তর, যার প্রতিবেদন এখনো দেওয়া হয়নি বলে অভিযোগকারী সূত্র জানায়। জানতে চাইলে তারা আরও জানান, দুর্নীতিবাজ প্রধান শিক্ষকের যাবতীয় অপকর্মের সহযোগী সদ্য বিলুপ্ত ম্যানেজিং কমিটির সভাপতি ও কক্সবাজার সদর উপজেলা আওয়ামীগ সভাপতি মাহমুদুল করিম মাদু। তিনি তার রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার, পেশিশক্তি ও ভয়ভীতির মাধ্যমে প্রধান শিক্ষকের যাবতীয় দুর্নীতির অভিযোগ সামাল দিয়েছেন। খুরশীদুল জন্নাতের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের পুন:তদন্ত দাবী করেছেন তারা। এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবল চাকমা জানান,কয়েকদিন ধরে ঈদগাঁহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদত্যাগের দাবীতে শিক্ষার্থীদের বিক্ষোভের কথা শুনেছি। তাদের স্বারকলিপিও পেয়েছি আগামী রোববার উভয়ের পক্ষের সাথে একটি বৈঠকও ডেকেছি। তবে বহিরাগত এনে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা দুঃখজনক। অভিযোগ প্রমানিত হলে নিয়মমাফিক অভিযুক্ত শিক্ষককে প্রয়োজনে অপসারণ করা হবে বলে আশ্বস্ত করেন আন্দোলনরত শিক্ষার্থী,শিক্ষক ও অভিভাবকদের। অন্যদিকে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের বিভিন্নভাবে হুমকি দামকি দেয়ার অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার পরামর্শে থারায় লিখিক অভিযোগ দাখিল করা হয়েছে বলে জানান আন্দোলনরত শিক্ষক আব্দুল খালেক।

  • নাগেশ্বরীর নারায়ণপুর ইউনিয়নে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

    নাগেশ্বরীর নারায়ণপুর ইউনিয়নে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

    কুড়িগ্রাম প্রতিনিধি:

    নাগেশ্বরী উপজেলার চরাঞ্চল নারায়ণপুর ইউনিয়নে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন নাগেশ্বরীর কৃতি সন্তান, বগুড়া জেলা বিএনপির স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ও বগুড়া জেলা ড্যাবের সাধারণ সম্পাদ বিশিষ্ট কার্ডিওলজিস্ট মানবতার সেবক ডাক্তার মোঃ ইউনুস আলী।

    জানা গেছে, কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার চারিদিক নদী বেষ্টিত চরাঞ্চল নারায়ণপুর ইউনিয়নের মীরকামারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গতকাল সারাদিন ব্যাপি নারায়ণপুর ইউনিয়নের হতদরিদ্র ৪শতাধিক রোগীর মাঝে বিনামূল্য চিকিৎসা সেবা প্রদান করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ত্যাগী, সংগ্রামী নেতা, নাগেশ্বরীর কৃতি সন্তান, বগুড়া জেলা বিএনপির স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ও বগুড়া জেলা ড্যাবের সাধারণ সম্পাদ বিশিষ্ট কার্ডিওলজিস্ট মানবতার সেবক ডাক্তার মোঃ ইউনুস আলী।
    তিনি বলেন, যতদিন বেঁচে থাকবো মানুষের সেবা করতে চাই। আমি শত ব্যবস্থার মাঝেও চরাঞ্চলের মানুষের চিকিৎসা সেবা দিয়ে আসছি।

  • পঞ্চগড়ে বন্যার্তদের জন্য চাঁদা আদায় ৮ প্রতারক আটক 

    পঞ্চগড়ে বন্যার্তদের জন্য চাঁদা আদায় ৮ প্রতারক আটক 

    মোহাম্মদ বাবুল হোসেন পঞ্চগড়:

    পঞ্চগড়ে বন্যার্তদের নামে অনুদান তোলার সময় আট জন প্রতারককে আটক করা হয়েছে। বুধবার (২৮- আগষ্ট) তাদের আটক করা হয়। প্রাপ্ত তথ্য অনুযায়ী, প্রতারকরা পিকআপ ও মাইক ভাড়া করে সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের গোয়ালঝার বাজার এলাকায় বন্যার্তদের সহযোগিতার কথা বলে টাকা তুলতে থাকেন। এমন সময় স্থানীয় শিক্ষার্থীরা চাঁদা তোলার বিষয়ে তাদের কাছে জানতে চাইলে এবং তারা এটা কিভাবে ও কার মাধ্যমে ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের কাছে পৌঁছাবে, এসব বিষয়ে প্রশ্ন করা হলে প্রতারকরা কোন প্রকার সঠিক উত্তর দিতে পারেনি। পরে শিক্ষার্থীরা সেনাবাহিনীর সাথে যোগাযোগ করলে সেনাবাহিনী ও বিজিবি তাদেরকে আটক করে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে। এ বিষয়ে সংশ্লিষ্ট কাজে ব্যবহৃত পিকআপ ভ্যানের ড্রাইভার গণমাধ্যমকে জানান, পঞ্চগড় পিকআপ ভ্যান স্ট্যান্ড থেকে ২৫০০ টাকা চুক্তি করে সারাদিনের জন্য তার গাড়িটি ভাড়া নেওয়া হয়। তাদের প্রতারনার বিষয় আমি কিছুই বুঝতে পারিনি। এ বিষয়ে পঞ্চগড় সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) প্রদীপ কুমার বলেন, শিক্ষার্থীদের দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থল থেকে সেনাবাহিনী ও বিজিবি তাদের আটক করে থানায় নিয়ে আসে। আটক আট জনের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

  • মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠিত

    মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠিত

    শেখ সাইফুল ইসলাম কবির. বিশেষ প্রতিনিধিবাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের গতকাল সন্ধ্যায় এক জরুরি সাধারণ সভায় আগের কমিটি বিলুপ্তি করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

    শিব সজল যীশু ঢালীর সভাপতিত্বে জরুরি সাধারণ সভায় এইচ এম শহিদুল ইসলাম(দৈনিক ভোরের কাগজ ,দৈনিক আমার সংবাদ ও দৈনিক প্রবাহ)আহ্বায়ক এবং শামীম আহসান মল্লিককে (দৈনিক ভোরের দর্পন দৈনিক লোক সমাজ এস.টিভি ) সদস্য সচিব করে ১৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।এছাড়া এ কমিটির সদস্য পদে যথাক্রমে আবু সালেহ (দৈনিক খোলা কাগজ) এস এম সাইফুল ইসলাম কবির,( দৈনিক স্বদেশ প্রতিদিনও দৈনিক আলোকিত বাংলাদেশ, দৈনিক সংবাদ প্রতিদিন ,আমাদের প্রতিনিধিও ডেইলি অবজারভার),এম এ জলিল ( দৈনিক ভোরের ডাক) ডা: রমিজ উদ্দিন শেখ (দৈনিক প্রভাত),কেএম শহিদুল ইসলাম ( দৈনিক দেশের কন্ঠ),মেজবাহ ফাহাদ ( দৈনিক ইনকিলাব)মোঃ নাজমুল তালুকদার (ডেইলি কান্ট্রিটুডে দৈনিক ফুলতলা প্রতিদিন) এখলাস শেখ, (দৈনিক গণমানুষের আওয়াজ. দৈনিক প্রজম্ম৭১,দৈনিক ক্রাইম তালাশ)মোঃরফিকুল ইসলাম,(দৈনিক আমার একুশ) মোঃ তাজুল ইসলাম (দৈনিক স্বাধীন বাংলা) ।মোঃ আলী হায়দার সগীর, (দৈনিক অর্নিরবান)।