Category: দেশজুড়ে

  • বাবুগঞ্জে পালাক্রমে  শিশু ধ*র্ষন অতপর থানায় মামলা

    বাবুগঞ্জে পালাক্রমে শিশু ধ*র্ষন অতপর থানায় মামলা

    কে এম সোহেব জুয়েল ঃ বাবুগঞ্জে পালাক্রমে শিশু ধর্ষনের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
    ঘটনাটি ঘটেছে বাবুগঞ্জে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরনগর ইউনিয়নের ব্রাম্মনদিয়া গ্রামে। ৮ সেপ্টেম্বর রবিবার এ ঘটনা ঘটে।

    মামলা সুত্রে জানাগেছে, ধর্ষিতা স্কুল ছাত্রী বাবুগঞ্জের বীরশ্রেষ্ট জাহাঙ্গীর নগর ইউনিয়নের রহিমগঞ্জ গ্রামের ৩ নং কয়াদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিয়মিত দ্বিতীয় শ্রেনীর মেধাবী ছাত্রী।

    ৮ সেপ্টেম্বর প্রতিদিনের ন্যায় বিদ্যা শিক্ষার জন্য বাড়ি থেকে স্কুলে যায় ওই ছাত্রী। স্কুল ছুটির শেষে বাড়ি ফেরার পথে একই ইউনিয়নের ব্রাম্মনদিয়া গ্রামের বাবুল বেপারির পুত্র বখাটে ফারদিন (রুবাই) ১৮ ও একই বাড়ির হালিম বেপারীর পুত্র বখাটে শাহিন বেপারী ১৭ ওই দিন বেলা ১ টার দিকে স্কুল ছাত্রীর পিছু লেগে তার (স্কুল ছাত্রীর) গতিরোধ করে হাত ধরে টেনে হেচরে ব্রাম্মনদিয়া গ্রামের মুন্সি বাড়ির মোঃ মোস্তফা ডাক্তারের মরিচ খেতের মধ্য নিয়ে মুখের ভিতরে লতা পাতা ঢুকিয়ে ওই স্কুল ছাত্রীকে উলঙ্গ করে তার ইচ্ছার বিরুদ্ধে পালা ক্রমে ধর্ষন করেন ধর্ষক ফারদিন(রুবাই) ও একই বাড়ির চাচাতো ভাই শাহীন।

    ফলে স্কুল ছাত্রী অচেতন হয়ে পরলে ধর্ষক ফারদিন ও শাহীন স্কুল ছাত্রীর শরীরে পানির ছিটা দেয় তার ফলে তিনি (স্কুল ছাত্রী) সজাগ হয়ে নিজকে উলঙ্গ অবস্থা দেখতে পেয়ে কাপর চোপর পরে দ্রুত নিজ বাড়িতে যায় ওই ধর্ষিতা স্কুল ছাত্রী।

    এবং ধর্ষক রুবাই ও শাহীনকে দ্রুত চলে যেতে দেখতে পায় তিনি। এ ঘটনা তার মাকে জানালে তিনি তার মেয়ের অসুস্থতা দেখে প্রথমে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার শরীরের অবস্থার অবনতি দেখতে পেয়ে ৮ সেপ্টেম্বর সন্ধ্যায় উন্নত চিকিৎসার জন্য শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন বলে মামলা ও পারিবারিক সুত্রে জানাগেছে।

    এ ঘটনায় ৯ সেপ্টেম্বর ২০২৪ ইং ধর্ষিতার পিতা বাদি হয়ে নাড়ি ও শিশু নির্যাতন আইন ২০০০ সংশোধন ২০২০ (৯) ৩ ধারায় বাবুগঞ্জ থানায় মামলা করেন। মামলা নং – ৪ /৯ – ২০২৪ ইং।

    এ ঘটনার প্রতিবাদ জানিয়ে প্রশাসনের সর্ব মহলে ধর্ষক ফারদিন ও ধর্ষক শাহীনকে দ্রুত গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মুলক শাস্তি দাবি করেছেন স্কুল ছাত্রী ধর্ষিতার পরিবার ও সচেতন মহলের লোকজন।

  • টাঙ্গাইলের ঘাটাইলে সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন

    টাঙ্গাইলের ঘাটাইলে সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন

    ঘাটাইল প্রতিনিধি মোঃ রায়হান মিয়া ।।
    গত ১৪ জুলাই ‘আড়াই হাজার টাকার সিসিটিভি ক্যামেরা ৩২ হাজারে ক্রয়’ এবং ১সেপ্টেম্বর ‘চেয়ারম্যানের দুর্নীতির দোকান’ শিরোনামে সমকালে দুটি প্রতিবেদন প্রকাশিত হয়। এই সংবাদের জেরে দৈনিক সমকালের ঘাটাইল প্রতিনিধি ও ঘাটাইল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. মাসুম মিয়াকে হাত-পা বেঁধে ভেঙে ফেলার হুমকি দিয়েছেন উপজেলার সাগরদিঘী ইউনিয়নের চেয়ারম্যান মো.হাবিবুল্লাহ্।

    হুমকির প্রতিবাদ এবং চেয়ারম্যানের অপসারণের দাবীতে সোমবার ঘাটাইল উপজেলা পরিষদের সামনে সকাল ১১ টার দিকে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘাটাইল প্রেসক্লাব আয়োজিত ঘাটাইল প্রেসক্লাবের কার্যকরী পরিষদের সদস্য সাজ্জাদ রহমানের সঞ্চালায় মানববন্ধনে সুশীল সমাজের পক্ষ থেকে বক্তব্য রাখেন মো.আজহার উদ্দিন ও সুফিসিদ্দিকী। আজহার উদ্দিন বলেন, আওয়ামী লীগের আমলে কিভাবে ভোট চুরি করে চেয়ারম্যান হয়েছেন তা আমাদের জানা আছে। চেয়ারম্যানকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন ‘আপনি একজন আওয়ামী লীগের নেতা, এটা সবাই জানে। এখন খোলস পাল্টিয়ে জামায়াত নেতা হতে চাচ্ছেন, এটাও মানুষ দেখতেছে’।

    টাঙ্গাইল প্রেসক্লাবের সদস্য ও দেশ টিভির সাংবাদিক আতিকুর রহমান তার বক্তব্যে বলেন,আপনি কিভাবে চেয়ারম্যান হয়েছেন তা কিন্তু আমাদের জানা। আপনি এলাকায় সন্ত্রসের রাজত্ব গড়ে তুলছেন এ তথ্য এরই মধ্যে আমাদের হাতে চলে এসেছে। সাবধান হয়ে যান দুর্নীতি করে এখন আর পার পাবেন না। আপনার মুখোশ উন্মোচন করার সময় এসেছে। সাগরদিঘীর জনগণ আপনাকে ছাড়বে না। ঘাটাইল প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ কামাল হোসেন বলেন সম্প্রতি সময়ে সাগরদিঘী ইউপি চেয়ারম্যানের দুর্নীতির সংবাদ প্রকাশ করায় মাসুম মিয়াকে তিনি হাত-পা ভেঙে ফেলার হুমকি দিয়েছেন। নজরুল ইসলাম, সহসভাপতি আতা খন্দকার প্রমুখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাব ঘাটাইলের সভাপতি দৈনিক যায়যায়দিন ঘাটাইল প্রতিনিধি উত্তম কুমার আর্য্য,সাধারণ সম্পাদক দৈনিক ভোরের কাগজ ঘাটাইল প্রতিনিধি রবিউল আলম বাদল, সহসভাপতি দৈনিক সকালের সময় ও আনন্দ টেলিভিশন উত্তর টাঙ্গাইল প্রতিনিধি আবু মোঃ সোয়েব ডন সাংগঠনিক সম্পাদক সরোয়ার জাহান কলি, মাই টিভির ঘাটাইল প্রতিনিধি মোঃ রায়হান মিয়সসহ ঘাটাইল টাঙ্গাইল জেলা ও বিভিন্ন উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রকি মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

  • জুলাই গণহ*ত্যার বিচার নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ গ্রহণ করুন- আল্লামা নুরুল হুদা ফয়েজী

    জুলাই গণহ*ত্যার বিচার নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ গ্রহণ করুন- আল্লামা নুরুল হুদা ফয়েজী

    ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    স্বাধীনতার অর্ধ শতাব্দী”পড়ে এসে ছাত্র জনতার রক্ত জীবনের বিনিময়ে দেশ পুনরায় আবার স্বাধীন করতে হয়েছে। এই অর্থ শতাব্দীতে আমরা প্রায় ডজনখানেক শাসক এদেশে দেখেছি, কিন্তু জনগণের কাঙ্খিত মুক্তি নিশ্চিত করতে সকলেই ব্যর্থ হয়েছে। এর একমাত্র কারণ হলো শাসন ব্যবস্থায় ইসলামের অনুপস্থিতি। তাই দেশের স্থায়ী সুখ, সমৃদ্ধি ও জনগণের কাঙ্ক্ষিত মুক্তির লক্ষে ইসলামী শাসন নিশ্চিত করা এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে।
    ইসলামী আন্দোলন বাংলাদেশ কাঠালিয়া উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের প্রেসিডিয়াম সদস্য আল্লামা নুরুল হুদা ফয়েজি উপরোক্ত কথা বলেন। প্রধান বক্তার বক্তব্যে সংগঠনের জেলা সভাপতি হাফেজ মুহাম্মাদ আলমগীর হোসেন বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম কাজ হল জুলাই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিচার নিশ্চিত করা। রাষ্ট্রের সকল চিহ্নিত দুর্নীতিবাজদের গ্রেফতার, এবং তাদের সম্পদ বাজেয়াপ্ত করে রাষ্ট্রের উন্নয়নে ব্যবহার করুন। এ সময় সংখ্যানুপাতিক (পি আর) পদ্ধতিতে আগামী জাতীয় নির্বাচন প্রদানের আহ্বান জানান তিনি।
    ইসলামী আন্দোলন বাংলাদেশ কাঠালিয়া উপজেলা শাখার সভাপতি মুফতী মোঃ বীন ইয়ামিন এর সভাপতিত্বে এবং সেক্রেটারি কে এম সোলায়মান আল সাঈদ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংগঠনের জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাওলানা আহসানুল্লাহ খান, জেলা সেক্রেটারি জনাব মোঃ সাখাওয়াত হোসেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) মাওলানা মোঃ আল আমিন, বাংলাদেশ মুজাহিদ কমিটি কাঠালিয়া উপজেলা শাখার সাবেক ছদর মাওলানা আব্দুল জব্বার, কাঠালিয়া উপজেলা সাধারণ সম্পাদক হাফেজ মুহাম্মাদ সুলতান আহমেদ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কাঠালিয়া উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মাদ মিরাজুল ইসলাম রুহানি, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ কাঠালিয়া উপজেলা শাখার সভাপতি হাফেজ মোঃ আব্বাস উদ্দিন , ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কাঠালিয়া উপজেলা শাখার সভাপতি মোঃ আবু বকর। আরো বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কাঠালিয়া উপজেলা ও এর আওতাধীন সকল ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ।

  • পানছড়ির উপজেলা ইয়ুথ গ্ৰুপের দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ অনুষ্ঠিত

    পানছড়ির উপজেলা ইয়ুথ গ্ৰুপের দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ অনুষ্ঠিত

    মিঠুন সাহা, খাগড়াছড়ি প্রতিনিধি ।।

    খাগড়াছড়ি জেলার পানছড়ির উপজেলায় ইয়ুথ গ্ৰুপের দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

    আজ ০৯ সেপ্টেম্বর ২০১৪ ইং সকাল ৯ ঘটিকার সময় উপজেলা অডিটোরিয়ামে প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি মোঃ জসীম উদ্দীন (এসি ল্যান্ড) ।

    অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পানছড়ির সদর ইউনিয়নের চেয়ারম্যান উচিৎ মনি চাকমা, সিভিক গ্ৰুপের সদস্য বাবু দুর্বাদল চাকমা, আস্থা প্রকল্পের জেলা সমন্বয়কারী ধনেশ্বর দেওয়ান, ফিল্ড অফিসার তুহিন চাকমা, ফিল্ড এসোসিয়েট মারমা ও সোনিয়া দাশ এবং ইয়ুথ গ্ৰুপের সদস্যবৃন্দ।

  • জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ সমাবেশ আ’লীগ থেকে ঝিনাইদহে জিপি পিপি এপিপি এজিপি নিয়োগের পায়তারা

    জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ সমাবেশ আ’লীগ থেকে ঝিনাইদহে জিপি পিপি এপিপি এজিপি নিয়োগের পায়তারা

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ঝিনাইদহ আদালতে সরকারি জিপি, পিপি, এপিপি ও এজিপি নিয়োগে ফ্যাসিবাদ শক্তি আওয়ামী দোসরদের নিয়োগের পায়তারার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। এ উপলক্ষ্যে সোমবার সকালে জেলা আইনজীবি ভবনের সামনে থেকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি আদালত চত্বর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে বার ভবনের সামনে সমাবেশে মিলিত হয়। সমাবেশে অন্যান্যের মধ্যে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এ্যাড. দবির হোসেন, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাড. এস এম মশিয়ুর রহমান, সিনিয়র আইনজীবী এ্যড কাজী আলাউল হক আলো, এ্যাড শামছুজ্জামান লকি, এ্যাড জিয়াউল ইসলাম ফিরোজ, এ্যাড মোকাররম হোসেন টুলু, যুগ্ম আহŸায়ক এ্যাড এস এম রিয়াজুল ইসলাম ও এ্যাড মাকসুদ আহমেদ রাজীব বক্তব্য রাখেন। সমাবেশে জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাড. এস এম মশিয়ুর রহমান হুসিয়ার উচ্চরণ করে বলেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগ থেকে ঝিনাইদহে সরকারি জিপি, পিপি, এপিপি ও এজিপি নিয়োগের চক্রান্ত করা হচ্ছে। এ ক্ষেত্রে যদি হাসিনা সরকারের এজেন্ডা বাস্তাবায়ন করা হয় আদালত চত্বরে আমরা সম্মিলিত ভাবে তাদের প্রতিহত করবো। তিনি বলেন আইন কর্মকর্তা নিয়োগে কোন ধরণের স্বজনপ্রীতি ও দুর্নীতিকে আমরা সমর্থন করি না। তিনি স্বচ্ছতার ভিত্তিতে আইন কর্মকর্তা নিয়োগ দেওয়ার দাবী জানান।
    কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় মটরসাইকেল আরোহী নিহত
    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ঝিনাইদহের কালীগঞ্জ শহরের ঢাকালে পাড়া নামক স্থানে আজ সোমবার সকালে দুই মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রুহুল আমিন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি যশোরের বাঘারপাড়া উপজেলার পরানপুর গ্রামের আবু বকরের ছেলে। কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মানিক কুমার জানান, আজ সকালে রুহুল আমীন মটরসাইকেলযোগে বাঘারপাড়া থেকে কালীগঞ্জে আসছিলেন। সকালে সাড়ে ৯টার দিকে ঝিনাইদহ যশোর সড়কের ঢাকালেপাড়া নামক স্থানে পৌছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় কালীগঞ্জ থানায় একটি মামলা হয়েছে।

  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তোপের মুখে ঝিনাইদহ ছাড়লেন হাসপাতালের তত্বাবধায়ক

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তোপের মুখে ঝিনাইদহ ছাড়লেন হাসপাতালের তত্বাবধায়ক

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ঝিনাইদহ সদর হাসপাতালের তত্বাধায়ক ডাঃ সৈয়দ রেজাউল ইসলাম ১০ দিনের ছুটি নিয়ে কর্মস্থল ছেড়েছেন। সোমবার দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তোপের মুখে তিনি ঝিনাইদহ ছাড়তে বাধ্য হন। তত্ত¡াবধায়ক ডাঃ সৈয়দ রেজাউল ইসলামের বিরুদ্ধে ফ্যাসিবাদী শক্তিকে মদদ দেওয়া, হাসপাতালের খাবার ও কেনাকাটায় দুর্নীতি, স্বজনপ্রীতি ও টেন্ডারবাজীর অভিযোগ ছিল দীর্ঘদিনের। এ সব অভিযোগের প্রেক্ষিতে তত্ত¡াবধায়ক ডাঃ সৈয়দ রেজাউল ইসলামকে একাধিকবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা সতর্ক করেন। রোববার হাসপাতাল এলাকায় সাইকেল স্ট্যান্ডের ইজারা বাবদ এক নারী ঠিকাদারের কাছ থেকে এক লাখ ১০ হাজার টাকা ঘুষ গ্রহন করেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল্লাহ আল মামুন জানান, তত্ত¡াবধায়ক ডাঃ সৈয়দ রেজাউল ইসলাম এর আগের কর্মস্থলে দুর্নীতির দায়ে বদলী হন। ঝিনাইদহে যোগদানের পর থেকে তিনি ওষুধ কেনাকাটা, খাবারের টেন্ডার, হাসপাতালের মেরামত ও নির্মানে দুর্নীতির আশ্রয় গ্রহন করেন। তিনি আরো জানান, ১৫ বছর ধরে আওয়ামী ফ্যাসিবাদী শক্তি হাসপাতালের রোগীদের খাবার টেন্ডারের মাধ্যমে সরবরাহ করছে। এবছরও তাকেই কারসাজি করে টেন্ডার দেন। এছাড়া হাসপাতালের বিভিন্ন খাত থেকে তিনি মাসিক ঘুষ গ্রহন করতেন বলেও অভিযোগ। এ সব বিষয়ে অভিযোগের প্রেক্ষিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তোপের মুখে তিনি ঝিনাইদহ ছাড়তে বাধ্য হন। তার অনুপস্থিতিতে শিশু বিশেণজ্ঞ চিকিৎসক ডাঃ আনোয়ারুল ইসলাম ভারপ্রাপ্ত তত্ত¡াবধায়কের দায়িত্ব পালন করবেন।

    আতিকুর রহমান
    ঝিনাইদহ

  • র‌্যাব-১২ সদর কোম্পানি সিরাজগঞ্জ এর অভিযানে ১৯৮ বোতল ফেন্সিডিলসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

    র‌্যাব-১২ সদর কোম্পানি সিরাজগঞ্জ এর অভিযানে ১৯৮ বোতল ফেন্সিডিলসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

    প্রেস বিজ্ঞপ্তি

    র‌্যাব-১২ সদর কোম্পানি সিরাজগঞ্জ এর অভিযানে অভিনব কায়দায় ফলের ক্যারেটে মাদক পরিবহন কালে ১৯৮ বোতল ফেন্সিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ও মোটরসাইকেল জব্দ।

    র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

    ১। এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন বিপিএম, পিপিএম, অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর দিকনির্দেশনায় এবং র‌্যাবের গোয়েন্দা শাখার সহযোগিতায় গত ০৮ সেপ্টেম্বর ২০২৪ খ্রিঃ দুপুর ১২.৩০ ঘটিকায় র‌্যাব-১২, সদর কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল “সিরাজগঞ্জ জেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানাধীন বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানা সংলগ্ন গোলচত্তরের উত্তর পার্শ্বে রংপুর টু ঢাকাগামী হাইওয়ে মহাসড়কের উপর’’ একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে অভিনব কায়দায় ফলের ক্যারেটে মাদক পরিবহন কালে ১৯৮ বোতল মাদকদ্রব্য ফেন্সিডিলসহ ০১ জন মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও তার সাথে থাকা মাদকদ্রব্য বহন ও ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ০১টি মোটরসাইকেল ও ০১টি মোবাইল ফোন জব্দ করা হয়।

    ২। গ্রেফতারকৃত আসামি ১। মোঃ মিজানুর রহমান (২৭), পিতা-মোঃ বাবুল হোসেন, সাং-একান্নপুর, ইউনিয়ন-খোটসিঙ্গা, থানা-পীরগঞ্জ, জেলা-ঠাকুরগাঁও

    ৩। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামি দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় তাদের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয়-বিক্রয় করে আসছিল।

    ৪। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

    এ ধরণের মাদক উদ্ধার অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র‌্যাব-১২ বদ্ধপরিকর।

    র‌্যাব-১২ কে তথ্য দিন – মাদক, অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

    ­­­­­­

  • নড়াইলে মোটরসাইকেল দুর্ঘটনায় ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী নিহ*ত

    নড়াইলে মোটরসাইকেল দুর্ঘটনায় ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী নিহ*ত

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

    নড়াইলে মোটরসাইকেল দুর্ঘটনায় ভিক্টোরিয়া কলেজের ছাত্র নিহত। নড়াইলে মোটরসাইকেল দুর্ঘটনায় নাসিম শেখ (২০) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, রোববার (৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে নড়াইলের কালিয়া উপজেলার চানপুর-রঘুনাথপুর আঞ্চলিক সড়কের তানজারের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। নাসিম শেখ উপজেলার রঘুনাথপুর দক্ষিণ পাড়া গ্রামের শহিদুল শেখের ছেলে এবং নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
    স্বজন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আরবি পড়ার জন্য প্রতিদিনের মতো নাসিম রোববার সন্ধ্যায় পার্শ্ববর্তী চানপুর গ্রামের মসজিদের ইমামের কাছে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে নিজের মোটরসাইকেল নিয়ে বের হন। পড়া শেষে চানপুর-রঘুনাথপুর আঞ্চলিক সড়কের তানজারের বাড়ির সামনে পৌঁছালে স্থানীয়রা শব্দ শুনে দৌড়ে গিয়ে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন নাসিমকে। এসময় স্থানীয় লোকজন নাসিমকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে, জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
    এ বিষয়ে নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে আইনি ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে।

  • নড়াইলের নবাগত পুলিশ সুপার কাজী এহসানুল কবীরকে ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ

    নড়াইলের নবাগত পুলিশ সুপার কাজী এহসানুল কবীরকে ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
    নড়াইলে নবাগত পুলিশ সুপার কাজী এহসানুল কবীরকে ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ। নড়াইলে যোগদান করেছেন নবাগত পুলিশ সুপার কাজী এহসানুল কবির। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, সোমবার (৯ সেপ্টেম্বর) সকালে তিনি যোগদান করেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপাররা ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করে দেন। পুলিশ সুপার কাজী এহসানুল কবীর পাবনা জেলার সদর থানার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। তিনি ২৭ তম বিসিএস পুলিশ ক্যাডারে উত্তীর্ণ হয়ে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি চাকুরী জীবনে সহকারী পুলিশ সুপার হিসেবে পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা; ময়মনসিংহ সদর, ময়মনসিংহ জেলা; ৬ এপিবিএন, বরিশাল এ দায়িত্ব পালন করেছেন। সিনিয়র সহকারী পুলিশ সুপার হিসেবে সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সার্কেল; নোয়াখালী জেলার বেগমগঞ্জ সার্কেল; ডিএমপি ঢাকায় পিওএম উত্তর বিভাগে সফলতার সহিত দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি সিনিয়র সহকারী পুলিশ সুপার হিসেবে BANFPU-2, দারফুর, সুদান মিশন সম্পন্ন করেন। অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহী; পুলিশ হেডকোয়ার্টার্সে ফিন্যান্স এন্ড ডেভেলপমেন্ট উইং এ দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ পুলিশ সুপার হিসেবে পিবিআই, বগুড়া জেলায় কর্মরত ছিলেন।
    তিনি বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঢাকা থেকে নগর ও অঞ্চল পরিকল্পনা বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পুলিশ সুপার দুই ছেলে সন্তানের জনক।

  • দোয়ারাবাজারে চকবাজার উচ্চবিদ্যালয়ের আসবাবপত্র ভাঙচুর ও লুটপাট

    দোয়ারাবাজারে চকবাজার উচ্চবিদ্যালয়ের আসবাবপত্র ভাঙচুর ও লুটপাট

    হারুন অর রশিদ,
    দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:: দোয়ারাবাজারে রাতের আঁধারে উচ্চবিদ্যালয়ের আসবাবপত্র ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা পুলিশের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

    অভিযোগ সূত্রে জানা গেছে, সম্প্রতি উপজেলা পরিষদের সিও শফিকুর রহমানের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যসহ নানা অনিয়মের অভিযোগের জেরে দু-পক্ষের মধ্যে মারধরের ঘটনা ঘটে। এই অভিযোগে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোতালেব অভিযোগে স্বাক্ষী হওয়ায় সিও শফিকুর রহমানের আপন মামা মোবাইল ফোনে শিক্ষককে প্রাণ নাশের হুমকি দেন। ওইদিন রাতেই কে বা কারা বিদ্যালয়ের আসবাবপত্র ভাঙচুরসহ টাকা পয়সা লুটপাট করে নিয়ে যায়।

    বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোতালেব বলেন, উপজেলা পরিষদের সিও শফিকুর রহমানের বিরুদ্ধে দায়ের করা অভিযোগে স্বাক্ষী হওয়ায় আমাকে তার আত্মীয় প্রাণনাশের হুমকি দেয় এবং কিভাবে স্কুল করি তা দেখার আছে বলেও হুমকি দেয়। ওইদিন রাতেই আমার স্কুলের তালা ভেঙে আসবাবপত্র ভাঙচুরসহ টাকা পয়সা লুট করে নিয়ে যায়। প্রতিকার চেয়ে প্রশাসনের কাছে লিখিত ভাবে অবহিত করেছি।