Category: দেশজুড়ে

  • রাজশাহী মেডিকেলে ৫ সন্তানের জন্ম দিলেন এক গৃধবধু

    রাজশাহী মেডিকেলে ৫ সন্তানের জন্ম দিলেন এক গৃধবধু

    রাজশাহী থেকে মোঃ হায়দার আলী।। আল্লাহ সবকিছুর মালিক, আল্লাহর সৃষ্টির শেষ নেই। মানুষকে সৃষ্টির সেরা জীব হিসেবে সৃষ্টি করেছেন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের মাধ্যমে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিলেন মেরিনা খাতুন (২৮) নামের এ মা। জন্ম নেওয়া ৫টি সন্তানই সুস্থ রয়েছে। বিষয়টি রাজশাহীর টক অফ দ্যা কান্টিতে পরিনত হয়েছে।

    বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুর একটার দিকে হাসপাতালের ২২ নম্বর প্রসূতি ও গাইনি ওয়ার্ডে চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটে। খবর পেয়ে জন্ম নেওয়া ৫ সন্তান দেখতে হাসপাতালের অন্যান্য রোগীর স্বজনরা ওই ওয়ার্ডে ভিড় করতে থাকেন। ৫ সন্তান জন্ম দেওয়া ওই প্রসূতির নাম মেরিনা খাতুন (২৮)। এর আগেও তিনি দুইবারে দুটি কন্যাসন্তান জন্ম দেন। এবার তৃতীয় দফায় সন্তান প্রসব করতে গিয়ে একসঙ্গে ৫ ছেলে সন্তানের মা হোন তিনি।

    মেরিনার বাড়ি নওগাঁ জেলার বদলগাছী থানার শ্রীরামপুর গ্রামে। তিনি ওই গ্রামের মালেয়শিয়া প্রবাসী আবদুল মজিদের স্ত্রী। তবে আবদুল মজিদ বর্তমানে মালেয়শিয়ায় অবস্থান করছেন। বছর খানেক আগে তিনি ছুটিতে দেশে আসেন। সম্প্রতি তিনি আবার চাকরির সুবাদে মালেয়শিয়াতে পাড়ি দেন।

    এদিকে হাসপাতালের গাইনি ও প্রসূতি বিভাগের চিকিৎসক নিলুফার শারমিন বলেন, বুধবার বেলা ১১টার দিকে প্রসূতি মেরিনাকে তাঁর স্বজনরা হাসপাতালের জরুরী বিভাগের নিয়ে আসেন। এরপর সেখান থেকে ২২ নম্বর ওয়ার্ডে পাঠানো হয়। প্রসূতির অবস্থা স্বাভাবিক দেখে তাঁকে দ্রুত ওটিতে নেওয়া হয়। সেখানে সিজার করে একে একে ৫টি নবজাতক বের করা হয়। এ সময় চিকিৎসকরাও অবাক হয়ে যান। রামেক হাসপাতালে এই প্রথম ৫টি সন্তান এক সঙ্গে জন্ম নিলো বলেও জানান ওই চিকিৎসক। ৫টি নবজাতকই সুস্থ আছে বলেও জানান তিনি।

    মোঃ হায়দার আলী
    নিজস্ব প্রতিবেদক,
    রাজশাহী।।

  • নড়াইলের নড়াগাতীতে অবৈধ স্থাপনা উচ্ছেদের সময় এসিল্যান্ড ও সাংবাদিকদের ওপর হামলা

    নড়াইলের নড়াগাতীতে অবৈধ স্থাপনা উচ্ছেদের সময় এসিল্যান্ড ও সাংবাদিকদের ওপর হামলা

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি
    নড়াইলের নড়াগাতী থানার পহরডাঙ্গা ইউনিয়নের বল্লাহাটি গ্রামে সরকারী আশ্রায়ন প্রকল্পের বেড়ী বাঁধ বা চলাচলের প্রধান রাস্তা দখল করে কতিপয় ভূুমিদস্যুরা জোর পূর্বক দখল করে পাঁকা ভবন নির্মাণ করায় সরকারী রাস্তা অবমুক্ত করার জন্য গত মাসের ১৩ ও ১৪ তারিখে বিভিন্ন সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।
    এরই ধারাবাহিকতায় ৯ সেপ্টেম্বর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ আব্দুল্লাহ আল মামুন সরকারী রাস্তা অবমুক্ত করার জন্য উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

    উচ্ছেদ অভিযান চলা কালিন (৬ জন) সাংবাদিক শেখ ফসিয়ার রহমান দৈনিক খবর, নড়াইল জেলা প্রতিনিধি, কালিয়া উপজেলা প্রতিনিধি আমানত ইসলাম পারভেজ এশিয়ান টেলিভিশন, হাচিবুর রহমান চ্যানেল এস, মোঃ জিহাদুল ইসলাম, সকালের সময়, তাপস কুমার দাস দৈনিক যশোর ও রাসেল বিশ্বাস, ফুলতলা প্রতিদিন পত্রিকার সাংবাদিকরা অভিযানের নিউজ কভার ও তথ্য সংগ্রহে জন্য ঘটনা স্থলে যায় । হঠাৎ করে দুর্বৃত্তরা প্রশাসনসহ সাংবাদিকদের ওপর হামলা করে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে অনেককে আহত করে। গুরুতর আহত সাংবাদিক ও শেখ ফসিয়ার রহমানকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সাংবাদিক ও প্রশাসনের ওপর হামলার তীব্র নিন্দা ও দোষীদের আইনের আওতায় আনার দাবী জানিয়েছেন গোলাম মোর্শেদ মোঃ শহিদুল ইসলাম শাহী,বাবর আলী,প্রিন্স দাস,সম্রাট তালুকদার, ওয়ারেশ মোল্লা, নাঈম হোসেন, সহ জেলা ও উপজেলার সাংবাদিকবৃন্দ।#

  • ঝিনাইদহে নাশকতা মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেফতার

    ঝিনাইদহে নাশকতা মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেফতার

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ঝিনাইদহ জেলা বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগ মামলায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা রেজাউল করিমকে গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার ভোরে সদর উপজেলার মহিষাকুন্ডু এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত রেজাউল সদর উপজেলার কুমড়াবাড়িয়া ইউনিয়নের ধোপাবিলা গ্রামের বাসিন্দা। র‌্যাব জানায়, নাশকতা মামলার আসামী রেজাউল মহিষাকুন্ডু এলাকায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। দুপুরে তাকে ঝিনাইদহ সদর থানায় সোপর্দ করা হয়। রেজাউল করিমের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড, সরকারি চাকুরী দেওয়ার কথা বলে মানুষের সাথে প্রতারনাকরাসহ বহু অভিযোগ ও মামলা রয়েছে বলেও জানায় র‌্যাব।

  • মাকে নির্যাতন করে আলোচনায় মামলাবাজ  শিক্ষা কর্মকর্তা ফেরদৌস আরা

    মাকে নির্যাতন করে আলোচনায় মামলাবাজ শিক্ষা কর্মকর্তা ফেরদৌস আরা

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    মাকে নির্যাতন করে আলোচনায় উঠে আসা শৈলকুপার সাবেক সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা ফেরদৌস আরা এবার বোন ও ভগ্নিপতির বিরুদ্ধে একাধিক মামলা করে হয়রানীর নজীর সৃষ্টি করেছেন। মেয়ের এমন অত্যাচারে ইতোপূর্বে মা সংবাদ সম্মেলনও করেছিলেন। প্রতিকার চেয়ে লিখিত অভিযোগ দিয়েছিলেন জেলা প্রশাসক ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। মেয়ের বিরুদ্ধে শৈলকুপা থানায় জিডি করতে গিয়েছিলেন, কিন্তু থানা জিডি গ্রহন করেনি। শিক্ষা কর্মকর্তা ফেরদৌস আরার বাড়ি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ফাজিলপুরে। সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন শৈলকুপায়। তবে একই পদে সদ্য যোগদান করেছেন খুলনা সদরে। অভিযোগ উঠেছে, ফেরদৌস আরার পিতা মৃত আবু বকর সিদ্দিকীর রেখে যাওয়া সম্পদ পরিবারের সবার নামে থাকলেও সেই সম্পদ একা ভোগ করতে মরিয়া হয়ে ওঠেন শিক্ষা কর্মকর্তা ফেরদৌস আরা। পিতার রেখে যাওয়া জমিতে বাড়ি নির্মাণ করে তা ভাড়া দিয়ে যা আয় হয় তা দিয়েই সংসার চালাতেন মা আঞ্জুমান আরা খানম। তবে সেই বাড়ি নিজের দখলে নিতে ফেরদৌস আরা ও তার স্বামী এসে ঘরের ভাড়াটিয়াদের বের করে তালা লাগিয়ে দেন। এছাড়া পিতার বসতবাড়ি তার নামে লিখে দিতে অত্যাচার-নির্যাতন করেন ফেরদৌস আরা। না পেরে ২০২৩ সালে আদালতে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করেন ছোট বোন শৈলকুপা মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক জাফরিন আরা ও তার স্বামী শৈলকুপা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আফরোজ আল মামুনের নামে। একই বছরের ১৬ নভেম্বর মিথ্যা ও হয়রানিমূলক জিডি, ২২ তারিখে দেওয়ানী মামলা, ২০২৪ সালের ২৯ এপ্রিল ১০৭/১১৭(৩) ধারায় ফৌজদারী মামলা, চলতি বছরের ১০ জুন উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ ও ১০ জুলাই সহকারী পুলিশ সুপার বরাবর মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ দায়ের করেন ফেরদৌস আরা। এদিকে ফেরদৌস আরার একর পর এক দায়ের করা মামলা তদন্তে নামে পুলিশ। অভিযোগ উঠেছে শৈলকুপা থানার উপ-পরিদর্শক সাজ্জাদুর রহমান ঘটনাস্থলে না গিয়েই ইচ্ছেমতো তদন্ত প্রতিবেদন আদালতে পেশ করেন। এতে প্রকৃত ঘটনা ধামাচাপা পড়ে যায়। পুলিশী তদন্তে এক সম্পদ লোভী নারীর উচ্চভিলাষি চক্রান্ত ধামাচাপা পড়ে যায়। শৈলকুপা মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক জাফরিন আরা বলেন, মায়ের পক্ষ নিয়ে অন্যায়ের প্রতিবাদ করায় মিথ্যা মামলা ও অভিযোগ দিয়ে ফেরদৌস আরা আমাদের হয়রানি করছে। আমরা এর সঠিক তদন্ত চাচ্ছি, কিন্তু পাচ্ছি না। শিক্ষা কর্মকর্তা অভিযুক্ত ফেরদৌস আরা মুঠোফোনে জানান, আমার বিরুদ্ধে যেসব অভিযোগ করা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

    আতিকুর রহমান
    ঝিনাইদহ

  • পীরগঞ্জে অবসর প্রাপ্ত প্রধান শিক্ষকের  বিরুদ্ধে কর্মচারী নিয়োগে দুর্নীতি ও অনিয়ম করার প্রতিবাদে সংবাদ সম্মেলন

    পীরগঞ্জে অবসর প্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে কর্মচারী নিয়োগে দুর্নীতি ও অনিয়ম করার প্রতিবাদে সংবাদ সম্মেলন

    পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে নওডাঙ্গা রেডিয়েন দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে কর্মচারী নিয়োগে দুর্নীতি ও অনিয়ম করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ঐ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রমেশ চন্দ্র রায়। গত সোমবার সন্ধ্যায় পীরগঞ্জ প্রেস ক্লাব সভাকক্ষে এ সংবাদ সম্মেলন করেন তিনি।
    সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, নওডাঙ্গা রেডিয়েন দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ে অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ গত বছরের ০৯ অক্টোবর অবসর গ্রহণ করেন। তৎকালীন বিদ্যালয় পরিচালনা কমিটি সহকারী শিক্ষক রমেশ চন্দ্র রায়কে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব প্রদান করেন এবং তিনি গত ১১ আগষ্ট পর্যন্ত দায়িত্ব পালন করেন। অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক দায়িত্ব প্রদান কালে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে শুধুমাত্র বিদ্যালয়ের অফিস কক্ষের চাবি ও আংশিক কাগজপত্র তাৎক্ষনিক ভাবে বুঝে দেন। অন্যান্য দাপ্তরিক কাগজ পত্র প্রদান করেননি। বিদ্যালয়ের আয়-ব্যয় এর হিসাব নিকাশ, শিক্ষক কর্মচারীর নিয়োগ-যোগদান ফাইল, চলমান রেজুলেশন বহি, মিনিষ্ট্রি অডিট রিপোর্ট, কোম্পানীর অডিট রিপোর্ট, ক্যাশ বহি এবং অন্যান্য নথি বুঝে দেওয়ার জন্য অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কামলাম আজাদকে কয়েকবার নোটিশ প্রদান করা হলেও তিনি বিভিন্ন অজুহাতে কালক্ষেপন করে বিদ্যালয়ের ক্ষতি সাধন করেছেন। বিদ্যালয়ে কর্মচারী নিয়োগে দুর্নীতি ও অনিয়ম নিয়ে দাতা, প্রতিষ্ঠাতা এবং এলাকাবাসী সম্প্রতি মানব বন্ধন ও সমাবেশ করেছেন। সেই মানব বন্ধন ও সমাবেশের প্রতিবাদে বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও বার্তা প্রচার করেছেন। যা আদৌ সত্য নয়। তিনি ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি বাবুল হোসেনকে ম্যানেজ করে কৌশলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের উপর চাপ প্রয়োগ করে তার অবসর সুবিধার ফাইল স্বাক্ষর করে নিয়েছেন। বিদ্যালয়ের এফডিআর এর বাবদ প াশ হাজার টাকা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে প্রদান করেননি। কারণ বিদ্যালয়ের এফডিআর হলো একটি ব্যাংকিং সিষ্টেম তথা এফডিআর এর সনদ কপি তিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে প্রদান করেননি। অবসর প্রাপ্ত প্রধান শিক্ষকের মিথ্যা বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো সহ তার মিথ্যা বক্তব্যের মাধ্যমে জাতিকে বিভ্রান্ত করার জন্য অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কালাম আজাদের শাস্তির দাবি করেছেন সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রমেশ চন্দ্র রায়।
    এ ব্যাপারে অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ বলেন, সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অভিযোগ সত্য নয়। তিনি বিদ্যালয়ের সব কিছুই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রমেশ চন্দ্র রায়কে বুঝে দিয়ে এসেছেন।

    এন এন রানা
    পীরগঞ্জ, ঠাকুরগাঁও

  • নড়াইলের সাবেক এসপি সাদিরা খাতুন,ওসি, নেতাকর্মীসহ ৩৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের

    নড়াইলের সাবেক এসপি সাদিরা খাতুন,ওসি, নেতাকর্মীসহ ৩৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

    নড়াইলে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে হামলা, ভাংচুর ও চাঁদা দাবির অভিযোগে সাবেক পুলিশ সুপার সাদিরা খাতুন, লোহাগড়া থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নাছির উদ্দিন, সাবেক ওসি (তদন্ত) হারান চন্দ্র পাল, এসআই মোঃ মিজানুর রহমান, এসআই সবুর, লোহাগড়া উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমীন ইতি, ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীসহ ৩৪জনের নামে মামলা করেছে। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি সোমবার (৯ সেপ্টেম্বর) লোহাগড়া উপজেলার পারশালনগর গ্রামের মোঃ মনির হোসেনের ছেলে মোঃ শরিফুল ইসলাম লোহাগড়া আমলী আদালতে মামলাটি দায়ের করলে মঙ্গলবার আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হেলাল উদ্দিন মামলাটি আমলে নিয়ে পিবিআই যশোরকে তদন্ত করে আগামী ১৬ অক্টোবরের মধ্যে প্রতিবেদন দেয়ার জন্য নির্দেশ দিয়েছেন। যাহার মামলা নং এমপি-১২২/২৪ (লোহাগড়া)। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পাবলিক প্রসিকিউটার (পিপি) এডভোকেট ইমদাদুল ইসলাম এমদাদ।
    মামলার বিবরনে জানা গেছে, ২০২৩ সালের ১ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টার দিকে বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্দেশনা মোতাবেক দলীয় কর্মসূচি পালন করতে লোহাগড়া আর্মি ক্যাম্পের সামনে বাদীসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত হয়ে শান্তিপূর্ন মিছিলের প্রস্তুতি গ্রহন করার সময় পূর্ব থেকে ওৎপেতে থাকা আসামীরা মারাত্মক অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বিএনপির নেতাকর্মীদেও ওপর অতর্কিত হামলা করে। এসময় আসামী নড়াইলের সাবেক পুলিশ সুপার সাদিরা খাতুনের হুকুমে অন্যান্য আসামীরা বাদীসহ বিএনপির নেতাকর্মীদের শরীরের বিভিন্নস্থানে কুপিয়ে মারাত্মক জখম করে এবং বিএনপির নেতাকর্মীদের পিছু পিছু ধাওয়া করে কাজী সুলতানুজ্জামান সেলিমের বাড়ির মধ্যে প্রবেশ করে বাড়ির মধ্যে থাকা বিএনপির নেতাকর্মীদের বিভিন্ন ধরনের ২০/৩০টি মোটরসাইকেল আসামীরা পিটিয়ে ভাংচুর করে ব্যবহার অনুপযোগি করে ২০লক্ষ টাকার ক্ষতি করে এবং কিছু মালামাল লুট করে নিয়ে যায়। বাদী ফরিদপুর মেডিকেলে দীর্ঘদিন চিকিৎসাগ্রহন করে। আসামীরা যাওয়ার সময় বাদীসহ বিএনপি নেতাকর্মীদের হুমকি দিয়ে বলে চাঁদা দিবি না হলে তোদের দেশে থাকতে দেবোনা। ঘটনার সময়ে আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকায় এবং আসামীদের কয়েকজন পুলিশের লোক হওয়ায় তখন লোহাগড়া থানা কর্তৃপক্ষ মামলা গ্রহন করে নাই। বর্তমান সরকারের সময় দেশে শান্তিপূর্ন পরিবেশ থাকায় আদালতে মামলা করেছেন বলে বাদী তার আরজিতে উল্লেখ করেছেন।

  • পীরগঞ্জ মহিলা সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

    পীরগঞ্জ মহিলা সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

    পীরগঞ্জ(ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁয়ের পীরগঞ্জে গুডনেইবারস কোষারাণীগঞ্জ মহিলা সমবায় সমিতির ২য় তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
    মঙ্গলবার দুপুরে গুডনেইবারস কোষারাণীগঞ্জ মহিলা সমবায় সমিতির’র আয়োজনে অফিস চত্তরে এই সাধারণ সভা হয়।
    গুডনেইবারস কোষারাণীগঞ্জ মহিলা সমবায় সমিতির সভাপতি মোছা: খুশি’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন পীরগঞ্জ উপজেলা সমবার অফিসার আহমেদ হোসেন,গুডনেইবারস নর্দার্ন এরিয়া হেড সিমান্ত চিসিম,পীরগঞ্জ সিডিপির ম্যানেজার বিধান মন্ডল, সমবায়ের সহকারী পরিদর্শক নুর-আলম, গুডনেইবারস কো-অপারেটিভ এর সাপোর্ট অফিসার খ.ম,আরিফুল ইসলাম, কো-অপারেটিভ ফ্যাসিলিটেটর আবু তালেব, সমিতির সম্পাদক মুক্তা রাণী রায় কোষাধ্যক্ষ চম্পা রাণী রায়সহ আরো অনেক ।
    এসময় গুডনেইবারস কোষারাণীগঞ্জ মহিলা সমবায় সমিতির প্রায় ২শত জন সমবায়ী উপস্থিত ছিলেন।

  • তানোরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও কমিটি  গঠন

    তানোরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও কমিটি গঠন

    আলিফ হোসেন,তানোরঃ
    রাজশাহীর তানোরে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের জন্য দোয়া-মিলাদ মাহফিল ও ইউপি কৃষক দলের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
    জানা গেছে, গত ১০ সেপ্টেম্বর মঙ্গলবার বাধাইড় ইউপি বিএনপি এবং সহযোগী সংগঠনের উদ্যোগে উচাডাঙ্গা হাট চত্ত্বরে আয়োজিত বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া-মিলাদ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক প্রভাষক নুরুল ইসলাম ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হযরত আলী সভাপতিত্ব করেন নুহ আলম। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বাধাইড় ইউপির সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান হেনা, উপজেলা কৃষক দলের আহবায়ক আব্দুর রশিদ, সদস্য সচিব আব্দুল মালেক মন্ডল, তানোর পৌর কৃষক দলের আহবায়ক আনারুল ইসলাম, সদস্য সচিব আফজাল হোসেন ও টিপু সুলতানপ্রমুখ।
    এদিকে একইদিন বাধাইড় ইউনিয়ন (ইউপি) কৃষক দলের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। শরিফুল ইসলামকে আহবায়ক, টিয়াকে যুগ্ম-আহবায়ক ও শুকুরুদ্দিনকে সদস্য সচিব করে আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। আহবায়ক কমিটির অন্য সদস্যরা হলেন ইব্রাহিম আলী, ভাষাণী,ওবুর আলী ও রুবেল আলী।

  • তানোরে নবাগত ওসিকে পৌর ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা

    তানোরে নবাগত ওসিকে পৌর ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা

    আলিফ হোসেন,
    তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ
    রাজশাহীর তানোর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা ও স্বাগত জানিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদল তানোর পৌরশাখার নেতৃবৃন্দ।গত ১০ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যায় থানা চত্বরে ওসি’র কার্যালয়ে পৌর ছাত্রদলের পক্ষে নবাগত ওসি মিজানুর রহমান এবং বিদায়ী ওসি আব্দুর রহিমকে তাঁরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান। তানোর পৌর ছাত্রদলের আহবায়ক শাহীন সরকার রনজুর নেতৃত্বে এসময় আরও উপস্থিত ছিলেন- পৌর ছাত্রদলের সদস্য সচিব মোহাম্মদ নাদিম, যুগ্ম আহবায়ক সাকিব, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শমসের সরকার ও ওয়ার্ড যুবদলের সভাপতি মোহাম্মদ হোসেন প্রমুখ।

  • বানারীপাড়ায় পাষন্ড মা ফেলে গেছে সদ্যজাত কন্যা

    বানারীপাড়ায় পাষন্ড মা ফেলে গেছে সদ্যজাত কন্যা

    মোঘল সুমন শাফকাত।।
    বানারীপাড়ায় পাষন্ড মা ফেলে গেছে সদ্যজাত কন্যা সন্তান! তবে কি কারনে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার সূত্রপাত তা এখনো নিশ্চিত ভাবে জানা যায়নি। ১০ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিড়ি পাশে নবজাতক শিশুকে কাঁদতে দেখে লোকজন। এঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে উপস্থিত জনতা বলে নবজাতক কি দোশ ছিলো! চোখ মেলে কাকে ডাকবে মা, কাকে ডাকবে বাবা, বলবে কাকে একটু দুধ দাও মা। পরে হসপিটালের সেবিকা কর্তব্যরত চিকিৎসক ডাঃ ফাহিম আরিফ এর নিকট নবজাতক শিশুকে হস্তান্তর করেন। এসময় নবজাতক শিশুকে এক নজর দেখতে হসপটালে হাজারো জনতার ভিড় জমে যায় এবং নবজাতকের দায়িত্ব নিতে দারিয়ে যায় শত জনতা কিন্তু নিরুপায় হসপিটালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ ফাহিম আরিফ।তিনি আইন মোতাবেক বানারীপাড়া থানায় সাধারন ডায়েরি করেন এবং উপজেলা সমাজসেবা অফিসার পার্থ সরথী দেওরির নিকট হস্তান্তরের সিদ্ধান্ত নেন।উপজেলা সমাজসেবা অফিসার পার্থ সরথী দেওরি সাংবাদিকদের জানান আইন মোতাবেক নবজাতকে ছোট মনি নিবাস আগৈলঝাড়ায় পাঠানোর প্রস্তুতি চলছে এবং সেখানকার উপরোক্ত তত্ত্বাবধায়ক সুশান্ত বালার দায়িত্বে পাঠানো হবে বলে জানান। এ রিপোর্ট লেখা পর্যন্ত নবজাতক শিশু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবিকাদের হেফাজতে রয়েছে বলে জানা যায়।