Category: দেশজুড়ে

  • নড়াইলের নবাগত ডিসিকে ফুলেল শুভেচ্ছা জানান এসপি কাজী এহসানুল কবীর

    নড়াইলের নবাগত ডিসিকে ফুলেল শুভেচ্ছা জানান এসপি কাজী এহসানুল কবীর

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

    নড়াইলের নবাগত জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান এসপি কাজী এহসানুল কবীর। নড়াইল জেলার সার্কিট হাউজে নবাগত জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানকে নড়াইল জেলায় যোগদান উপলক্ষে ফুল দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেন অত্র জেলা পুলিশ সুপার কাজী এহসানুল কবীর। নতুন জেলা প্রশাসক ইতোঃপূর্বে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে কর্মরত ছিলেন। তিনি ২৫ তম বিসিএস এর মাধ্যমে প্রশাসন ক্যাডারে যোগদান করেন। অতঃপর জেলা প্রশাসক জেলার নবাগত পুলিশ সুপার কাজী এহসানুল কবীরকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, শুক্রবার (১৩ সেপ্টেম্বর) নড়াইল জেলার উন্নয়ন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসক ও পুলিশ সুপার একসাথে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
    এ সময় মোহাম্মদ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত; শাশ্বতী শীল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক); তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্); লিংকন বিশ্বাস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট; জুবায়ের হোসেন চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব); এম.
    এম. আরাফাত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি); মোঃ জিসান আলী, সহকারী কমিশনার; মীর শরিফুল হক, ডিআইও-১ মোহাম্মদ সাইফুল ইসলাম, অফিসার ইনচার্জ, সদর থানা, নড়াইল উপস্থিত ছিলেন।

  • সিরাজগঞ্জের চাঞ্চল্যকর অপহরণের পর হত্যার সাজাপ্রাপ্ত আসামিকে সাজা প্রদানের ১৫ দিনের মধ্যে গ্রেফতার করেছে র‌্যাব-১২

    সিরাজগঞ্জের চাঞ্চল্যকর অপহরণের পর হত্যার সাজাপ্রাপ্ত আসামিকে সাজা প্রদানের ১৫ দিনের মধ্যে গ্রেফতার করেছে র‌্যাব-১২

    প্রেস বিজ্ঞপ্তি

    সিরাজগঞ্জের চাঞ্চল্যকর অপহরণের পর হত্যা ও অর্থ লুটের অপরাধে আমৃত্যু কারাদন্ড ও অর্থদন্ডের সাজাপ্রাপ্ত আসামিকে সাজা প্রদানের ১৫ দিনের মধ্যে গ্রেফতার করেছে র‌্যাব-১২।

    র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

    ১। গত ইং ২৫ জুন ২০১৬ সালে সিরাজগঞ্জ জেলার পৌর এলাকার আলাউদ্দিন স্টোরের কর্মচারী ভিকটিম শামিম শেখ দোকানের বকেয়া টাকা উত্তোলনের জন্য সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ায় যায়। পরে রাত ১০টা পর্যন্ত তার সঙ্গে দোকান মালিক ও পরিবারের যোগাযোগ হলেও তারপর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরের দিন উল্লাপাড়া উপজেলার বরহর দক্ষিণপাড়া থেকে ভিকটিম শামিম শেখের মরদেহ উদ্ধার করে স্থানীয় থানা পুলিশ। এই ঘটনায় নিহতের বাবা শামসুল হক বাদী হয়ে উল্লাপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-৩৭, তারিখ-২৭ জুন ২০১৬, ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোড। পরবর্তীতে বিজ্ঞ আদালত সাজাপ্রাপ্তদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিসহ ১৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে সিরাজগঞ্জ পৌর এলাকার মাহমুদপুর মহল্লার সাইফুল শেখের ছেলে ইসমাইল শেখসহ আরো তিন জনকে আমৃত্যু কারাদন্ড ও অর্থদন্ডের সাজা প্রদান করেন।

    ২। এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন বিপিএম, পিপিএম, অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর দিকনির্দেশনায় অদ্য ১৩ সেপ্টেম্বর ২০২৪ খ্রি. রাত্রি ১২.৩০ ঘটিকার সময় র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় র‌্যাব-১২, সদর কোম্পানির একটি চৌকস অভিযানিক দল “সিরাজগঞ্জ জেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানাধীন বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোল চত্ত¡র এলাকায়’’ অভিযান পরিচালনা করে সিরাজগঞ্জের চাঞ্চল্যকর অপহরণকরতঃ হত্যা ও অর্থ লুটের অপরাধে আমৃত্যু কারাদন্ড ও অর্থদন্ডের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ ইসমাইল শেখ @ রাসেল শেখ (২৬) কে বিজ্ঞ আদালত কর্র্তৃক সাজা প্রদানের ১৫ দিনের মধ্যে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও তার সাথে থাকা ০২ টি মোবাইল ফোন, ০৪ টি সিম এবং নগদ ১,৪৮০/- টাকা জব্দ করা হয়।

    ৩। গ্রেফতারকৃত আসামি ১। মোঃ ইসমাইল শেখ @ রাসেল শেখ (২৬), পিতা- মৃত মোঃ সাইফুল শেখ, সাং-মাহমুদপুর ২নং গলি, থানা- সিরাজগঞ্জ সদর, জেলা- সিরাজগঞ্জ।

    ৪। গ্রেফতারকৃত আসামিকে সিরাজগঞ্জ জেলার সদর থানায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে।

  • ধামইরহাটে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালকের পদত্যাগের দাবীতে মানববন্ধন

    ধামইরহাটে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালকের পদত্যাগের দাবীতে মানববন্ধন

    আবুল বয়ান, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:

    নওগাঁর ধামইরহাটে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসূরা নূরের অপেশাদার আচরণ ও নার্সিং পেশা নিয়ে কটুক্তি করায় তার পদগ্যাগের একদফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ধামইরহাট নার্সিং সংস্কার পরিষদ। ১৪ সেপ্টেম্বর বেলা ১১ টায় হাসপাতাল চত্বরে ঘন্টাব্যাপী মানববন্ধনে নার্সিং সংস্কার পরিষদের সমন্বয়ক বিউটি বেগম বলেন, ‘২০১৬ সালে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর প্রতিষ্ঠার পর থেকে দীর্ঘ ৮ বছর যাবৎ প্রশাসন ক্যাডারের বিভিন্ন কর্মকর্তারা দায়িত্ব পালন করলে ও তারা আজ পর্যন্ত যুগপোযোগী নিয়োগ বিধি, পদন্নোতি, বদলী সহজীকরণসহ কোন পদক্ষেপই গ্রহণ করতে পারেনি বরং নার্সরা বিভিন্ন সময় তাদের সমস্যা নিয়ে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালকের কাছে গেলে তিনি কোন সমাধান না দিয়ে তাদের সাথে অপেশাদার আচরণ করেন। আমি মনে করি তিনি একজন ব্যার্থ মহাপরিচালক অনতিবিলম্বে তাহার সন্মানের সহিত পদত্যাগ করা উচিত।’
    ধামইরহাট নার্সিং সংস্কার পরিষদের অপর সমন্বয়ক তারাজুল ইসলাম বলেন ‘নার্সরা যদি ৪র্থ গ্রেডে নার্সিং কলেজের অধ্যক্ষের দায়িত্ব পালন করতে পারে তাহলে কেন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক এর দায়িত্ব পালন করতে পারবে না।’
    সমন্বয়ক রাবেয়া সুলতানা বলেন, ‘বর্তমানে নার্সিং প্রফেশনে বিএসসি ইন নার্সিং ( স্নাতক) , এমএসসি ইন নার্সিং ও পিএইচডি ডিগ্রি প্রাপ্ত পর্যাপ্ত নার্স থাকার পরে ও নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর সহ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলে প্রশাসন ক্যাডারের লোকজন চেয়ার দখল করে থাকা অযৌক্তিক। আমি মনে করি উচ্চ শিক্ষিত নার্সদের পদোন্নতির ব্যাবস্হা সহ সুযোগ সুবিধা নিশ্চিত করতে না পারলে রোগীরা প্রকৃত সেবা থেকে বঞ্চিত হবে।’

    আবুল বয়ান
    ধামইরহাট, নওগাঁ প্রতিনিধি

  • সাবেক এমপি শাহে আলমকে থানায় দিল জনতা

    সাবেক এমপি শাহে আলমকে থানায় দিল জনতা

    বরিশাল-২ আসনের সাবেক সংসদ সদস্য ও ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক কার্যকারী সভাপতি শাহে আলম তালুকদার মারধরের পর থানায় সোপর্দ করেছেন সাধারণ মানুষ।

    সংসদ সদস্য শাহে আলমকে মারধরের পর গুলশান থানা সোপর্দ করেছেন সাধারণ মানুষ।

    শনিবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে তাকে রাজধানীর গুলশান থানায় সোপর্দ করেন তারা।

    গুলশান থানা সূত্রে জানা গেছে, তিনি এখনও পুলিশ হেফাজতে রয়েছেন। তার বিষয়ে ব্যবস্থা নেয়ার পর বিস্তারিত জানানো হবে।

    এদিকে, চাঁদার দাবিতে হামলা মারধর ও হত্যা চেষ্টার অভিযোগে বরিশাল-২ আসনের সাবেক সংসদ সদস্য শাহে আলম তালুকদারের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন সৈয়দ আতিকুর রহমান নামে এক বীর মুক্তিযোদ্ধার ছেলে। মামলায় শাহে আলমের সঙ্গে তার তিন ভাইসহ ১৪ নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

    গত ১১ সেপ্টেম্বর বরিশাল জ্যেষ্ঠ বিচারিক হাকিম শারমিন সুলতানা সুমি অভিযোগ তদন্ত করে সিআইডিকে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দিয়েছেন।

    উল্লেখ্য ৫ই আগষ্ট সরকার পতনের পর দুদক তার বিরুদ্ধে তদন্তে নেমেছে।

    সুত্র- সময় টিভি। ।

  • পটিয়ায় বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যােগে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল

    পটিয়ায় বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যােগে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল

    প্রেস বিজ্ঞপ্তিঃ চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সফল সাধারণ সম্পাদক বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সদস্য পটিয়া থেকে বারবার নির্বাচিত সাবেক সফল সংসদ সদস্য আলহাজ্ব গাজী মোহাম্মদ শাহজাহান জুয়েলের নির্দেশে পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়নে বিএনপির উদ্যােগে কেন্দ্র ঘোষিত ৩১ দফার পক্ষে জনমত গঠনের লক্ষ্যে ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি এবং তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
    তরুণ ছাত্রনেতা আজাদ হাসান রিপনের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিল উপস্থিত ছিলেন বিএনপি নেতা জসীম উদ্দীন, আবুল হোসেন,আরিফ মিয়া,জাহাঙ্গীর আলম,জেলা কৃষক দল নেতা নজরুল ইসলাম, যুবনেতা আনোয়র ইসলাম মিয়া,মাইমুনুল ইসলাম মামুন,রিজুয়ানুল হক রিজু,মোমেন সিকদার,জাহাঙ্গীর আলম,ইসমাইল, মফিজ,ইসমাইল সহ ইউনিয়ন বিএনপি যুবদল ছাত্রদলের নেতৃবৃন্দুরা।

  • লালমনিরহাটে ফেন্সিডিল,মোটরসাইকেলসহ দুইজন গ্রেফতার

    লালমনিরহাটে ফেন্সিডিল,মোটরসাইকেলসহ দুইজন গ্রেফতার

    মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।
    লালমনিরহাট জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে মাদকদ্রব্য ফেনসিডিল একটি এপাচি মটরসাইকেল সহ ০২ জন আসামী গ্রেফতার।জেলার নবাগত পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম, এর দিক-নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ আমিরুল ইসলাম, এর নের্তৃত্বে এসআই (নিঃ) ফেরদৌস সরকার, ও সঙ্গীয় ফোর্স,সহ বিশেষ অভিযানে চালিয়ে জেলার কালীগঞ্জ থানাধীন কাকিনা ইউপির রুদ্রেশ্বর মৌজাস্থ জনৈক জাহাঙ্গীর আলম (৩২),পিতা-মৃত মেহের উদ্দিন এর বসত বাড়ীর ৫০ (পঞ্চাশ) গজ উত্তরে কাকিনা বাজার হইতে রংপুর গামী পাকা রাস্তার উপর রেলিং এর উত্তর পার্শ্বে হইতে ৪০বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল ও একটি মোটরসাইকেলসহ দুইজন কে গ্রেফতার করেন।

    গ্রেফতারকৃত আসামী হলে সাইফুল ইসলাম (৩৮),রংপুর আর পিএমপি কোতোয়ালি থানার পৌড়সভার ২৫নং ওয়ার্ডে শালবন মিস্ত্রিপাড়া গ্রামের মৃত মজিদ আলী আকন্দর ছেলে। শরিফ উদ্দিন(২৫), লালমনিরহাট জেলা হাতীবান্ধা থানার টংভাঙ্গা ইউনিয়নের ৭নং ওয়ার্ড পশ্চিম বেজগ্রামের জোবেদ আলী ছেলে। এ বিষয়ে কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলার রুজুর করা হয়। লালমনিরহাট গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ আমিরুল ইসলাম, জানান গোপন সংবাদের ভিত্তিতে জেলার কালীগঞ্জ থানাধীন কাকিনা ইউপির রুদ্রেশ্বর মৌজায় বিশেষ অভিযান চালিয়ে ৪০বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল ও একটি মোটরসাইকেল সহ দুইজন আসামি কে গ্রেফতার করে গোয়েন্দা শাখার পুলিশ।

    হাসমত উল্লাহ ।।

  • বাগেরহাটে তীব্র গরমে ঘন ঘন লোডশেডিং, অতিষ্ঠ জনজীবন

    বাগেরহাটে তীব্র গরমে ঘন ঘন লোডশেডিং, অতিষ্ঠ জনজীবন

    শেখ সাইফুল ইসলাম কবির.বিশেষ প্রতিনিধি:তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন, তারপরও বাগেরহাটের মোরেলগঞ্জ শরণখোলা চলছে ঘন ঘন লোডশেডিং। বিশেষ করে গ্রামাঞ্চলগুলো পড়েছে লোডশেডিংয়ের কবলে। দিন কিংবা রাত সমান তালে হচ্ছে লোডশেডিং। দিন-রাত সমানতালে লোনফেকশনারি ডশেডিং হচ্ছে এমন অভিযোগ করছেন ভুক্তভোগীরা।এদিকে এই লোডশেডিংয়ের কারণে সাধারণ মানুষ বিপাকে পড়েছে।
    জানা যায়, বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতি এর আওতাধীন এলাকা শুধু মোরেলগঞ্জ,শরণখোলা নয়, কচুয়া, বাগেরহাট সদরসহ জেলার অন্য ৮টি উপজেলা এবং বাগেরহাট শহরে তীব্র লোডশেডিং গত দেড় সপ্তাহ ধরে হচ্ছে। ২৪ ঘণ্টায় অর্ধেকের বেশি সময়ই থাকছে না বিদ্যুৎ। ফলে শিশু-বৃদ্ধসহ বাড়িতে থাকা অসুস্থ মানুষজনকে পড়তে হচ্ছে ভোগান্তিতে। তাদের বিশ্রামের প্রয়োজন হলেও বিদ্যুৎ না থাকায় ঘরে থাকতে পারছেন না তারা। ফলে গাছের ছায়ায় ঠাণ্ডাযুক্ত স্থানে মাদুর বিছিয়ে বিশ্রাম নিতে হচ্ছে। এ ছাড়াও খাবার রান্নাসহ ঘরের আনুষঙ্গিক কাজ করা নিয়ে বিপাকে পড়েছেন গৃহিণীরা। রাতেও বিদ্যুতের একই অবস্থা হওয়ার কারণে ভোগান্তি আরও বেড়েছে।
    বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতির এর দেয়া তথ্য অনুযায়ী, প্রতিদিন এ এলাকায় বিদ্যুতের চাহিদা যেখানে ২৬ মেগাওয়াট সেখানে বিদ্যুতের যোগান ১৪মেগাওয়াট।

    রাফি স্টোরের ব্যবসায়ী আ: রফ ফকির বলেন, গরমে আইসক্রিম ও কোল্ড ড্রিংসের চাহিদা বেশি থাকে। কিন্তু এই লোডশেডিংয়ের কারণে আইসক্রিম গলে যাচ্ছে ও কোল্ড ড্রিংকসও গরম হয়ে যাচ্ছে।
    খান আবুবকর সৃতি ইসলামী একাডেমী মাদ্রাসার শিক্ষার্থী মোসাম্মাদ সানজিদা ইসলাম জুই বলেন, বিদ্যুতের এই অবস্থায় পড়াশোনায় মনোযোগী হতে পারছি না। জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটি প্রতিষ্ঠাতা-চেয়ারম্যান মুহম্মদ আলতাফ হোসেন বলেন, সারা দেশে ব্যাপকহারে বিদ্যুৎ অপচয় হচ্ছে। লোডশেডিং কমাতে হলে প্রথমত আমাদেরকে সচেতন হতে হবে। বিদ্যুৎ অপচয় রোধ করা গেলে তুলনামূলকভাবে লোডশেডিং কমিয়ে আনা সম্ভব।
    বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার সুশান্ত রায় জানান, আমরা বিদ্যুৎ কম পাচ্ছি। তাই সকল এলাকায় বিদ্যুৎ সেবা দিতে গিয়ে লোডশেডিং হচ্ছে।২৬ মেগাওর্য়াট বিদ্যুতের চাহিদার বিপরীতে আমরা ১৩ থেকে ১৪ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ পাই।চাহিদা অনুযায়ী বিদ্যুতের যোগান থাকলে গ্রাহকদের সমস্যায় পড়তে হতো না। তীব্র গরমে লোডশেডিং কমিয়ে আনতে আমরা কাজ করছি। যার কারণে কিছুটা লোডশেডিং হয়ে থাকে। একদিকে প্রচণ্ড তাবদাহ হওয়াতে স্বাভাবিক সময়ের চেয়ে চাহিদা বেশ বেড়ে গেছে। এছাড়া চাহিদার সংকুলান না হওয়ায়, জাতীয় গ্রিড থেকেও মাঝে মধ্যে বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হচ্ছে।

    তবে আবহাওয়া কিছুটা শীতল হলে চাহিদা কমবে এবং লোডশেডিংয়ের মাত্রাও কমে যাবে বলে জানান তিনি।

  • পটিয়ায় বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যােগে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল

    পটিয়ায় বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যােগে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল

    প্রেস বিজ্ঞপ্তিঃ চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সফল সাধারণ সম্পাদক বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সদস্য পটিয়া থেকে বারবার নির্বাচিত সাবেক সফল সংসদ সদস্য আলহাজ্ব গাজী মোহাম্মদ শাহজাহান জুয়েলের নির্দেশে পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়নে বিএনপির উদ্যােগে কেন্দ্র ঘোষিত ৩১ দফার পক্ষে জনমত গঠনের লক্ষ্যে ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি এবং তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
    তরুণ ছাত্রনেতা আজাদ হাসান রিপনের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিল উপস্থিত ছিলেন বিএনপি নেতা জসীম উদ্দীন, আবুল হোসেন,আরিফ মিয়া,জাহাঙ্গীর আলম,জেলা কৃষক দল নেতা নজরুল ইসলাম, যুবনেতা আনোয়র ইসলাম মিয়া,মাইমুনুল ইসলাম মামুন,রিজুয়ানুল হক রিজু,মোমেন সিকদার,জাহাঙ্গীর আলম,ইসমাইল, মফিজ,ইসমাইল সহ ইউনিয়ন বিএনপি যুবদল ছাত্রদলের নেতৃবৃন্দুরা।

  • মোরেলগঞ্জে বাল্যবিবাহ মুক্ত  ইউনিয়ন ,পরিবেশ বান্ধব গ্রাম ও জেসি বান্ধব  গ্রীন স্কুল ঘোষনা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের

    মোরেলগঞ্জে বাল্যবিবাহ মুক্ত ইউনিয়ন ,পরিবেশ বান্ধব গ্রাম ও জেসি বান্ধব গ্রীন স্কুল ঘোষনা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের

    শেখ সাইফুল ইসলাম কবির বিশেষ প্রতিনিধি:
    বাগেরহাটের মোরেলগঞ্জে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর উদ্যোগে“আমিই পারি শিশুর প্রতি শারীরিক সহিংসতা বন্ধ করতে”-নামক বিশ্ব প্রচারাভিযানের অংশ হিসেবে বাল্য বিবাহ বন্ধে বিভিন্ন কার্যক্রমের আওতায় বাল্যবিবাহ মুক্ত ১ টি ইউনিয়ন, ও পরিবেশবান্ধব ১ টি সবুজ গ্রাম এবং ১ টি সমন্বিত সবুজ বিদ্যালয় ঘোষণা করা হয়েছে।গতো সোমবার (১১ সেপ্টেম্বর) সকালে মোরেলগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে বিভিন্ন অানুষ্ঠিকতার মধ্য দিয়ে এই ঘোষণা করা হয়।এসময় অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা , উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এবং ওয়ার্ল্ড ভিশনের পক্ষ থেকে এরিয়া ম্যানেজার তপন কুমার মন্ডল,প্রোগ্রাম অফিসার, মিলিতা সরকারসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ২০৩০ (এসডিজি) অনুযায়ী-শিশুর প্রতি সকল ধরনের সহিংসতা,নির্যাতন, অত্যাচার, শোষন ও বাল্য বিবাহ বন্ধে বাংলাদেশ সরকারের উদ্যোগকে সহযোগিতা করার লক্ষে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ মোরেলগঞ্জ উপজেলার খাউলিয়া, নিশানবাড়ীয়া,জিউধরা,বারইখালী,মোরেলগঞ্জ ইউনিয়ন ও মোরেলগঞ্জ পৌরসভাসহ তাদের কর্ম এলাকাগুলোর শিশু সুরক্ষায় ও বাল্য বিবাহ প্রতিরোধে গ্রাম ভিত্তিক কমিটি গঠন করে বাল্য বিবাহ প্রতিরোধের উদ্যোগ গ্রহন করে। এতে করে মোরেলগঞ্জ সদর ইউনিয়নের ৫টি গ্রামে মোট ২৩৩৭ পরিবারে বাল্যবিবাহ সংক্রান্ত ও বাল্যবিবাহ যোগ্য ঝুঁকিপূর্ণ ২১৩ জন কিশোরী ও ২৮৭ জন কিশোরের তথ্য সংগ্রহ করা হয় যাতে দেখা যায়, বিগত এক বছরে উক্ত পরিবারগুলোতে কোন বাল্যবিবাহের ঘটনা ঘটে নাই।অনুষ্ঠানের মধ্য দিয়ে উপজেলার খাউলিয়া ইউনিয়ন কে বাল্যবিবাহ মুক্ত ইউনিয়ন, পাশাপাশি পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে “পরিবেশ বান্ধব গ্রাম” হিসেবে মোরেলগঞ্জ সদর ইউনিয়নের ” বাদুরতলা”গ্রামকে ওবিবি আফছার আলী মাধ্যমিক বিদ্যালয়কে ”জেসি বান্ধব গ্রীন স্কুল”হিসেবে ঘোষণা করা হয়।

  • কলেজে চাকরি দেওয়ার নামে  টাকা আত্মসাৎ আদালতে মামলা দায়ের 

    কলেজে চাকরি দেওয়ার নামে  টাকা আত্মসাৎ আদালতে মামলা দায়ের 

    মোহাম্মদ বাবুল হোসেন পঞ্চগড় :

    পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার এক কলেজে ভুয়া নিয়োগপত্র দিয়ে সাড়ে ১০ লাখ টাকা আত্মসাৎ করে প্রতারণার অভিযোগ করে পঞ্চগড় আদালতে একটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগী। আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুল মান্নান এবং কলেজটির সভাপতি ও উপজেলা অওয়ামী লীগের সভাপতি তৌহিদুল ইসলামকে আসামি করে মামলা দায়ের করেন মাহফুজা আক্তার (৫২) নামে এক ভুক্তভোগী।

    মামলা এজাহার সূত্রে জানা যায়, মাহাফুজা আক্তারকে আটোয়ারী আদর্শ মহিলা কলেজে আয়া পদে চাকরি দিতে রাজি হন কলেজের সভাপতি এবং অধ্যক্ষ। তবে সাড়ে ১০ লাখ টাকা ঘুষ দাবি করেন তারা। চাকরি পাওয়ার আশায় কলেজের নামে প্রায় সাড়ে ৭ লাখ টাকা মূল্যের ১৫ শতক জমি রেজিস্ট্রি করে দেন। সেই সাথে কলেজে কল্যাণ তহবিলের নামে ৩ লাখ ৩০ হাজার টাকা মাহাফুজার কাছে চাওয়া হয়। চলতি বছরের ২৫ মে মাহাফুজা আক্তার অধ্যক্ষ ও সভাপতিকে ৩ লাখ ৩০ হাজার দেয়ার পর তাকে নিয়োগ দেয়া হয়। কিন্তু চাকরি পাওয়ার কয়েক মাস হলেও বেতন দাবি করলে বেতন না পাওয়ায় সভাপতি ও অধ্যক্ষের সাথে যোগাযোগ করেও কোনো প্রতিকার পাননি।

    এদিকে, গত ৪ সেপ্টেম্বর অধ্যক্ষের কক্ষে প্রবেশ করে বেতনের কথা জিজ্ঞাসা করলে অধ্যক্ষ উত্তেজিত হয়ে মাহাফুজা আক্তারকে চাকরি ছেড়ে দেয়ার কথা বলেন। বেশি বাড়াবাড়ি করলে মাহাফুজাকে জীবননাশের হুমকিও প্রদান করেন বলে অভিযোগে উল্লেখ্য করা হয়। উপায় না পেয়ে মাহাফুজা আদালতে মামলা দায়ের করেন। গত ৮ সেপ্টেম্বর আদালতে মামলা দাখিল করলে আদালত অতিরিক্ত জেলা প্রশাসককে (শিক্ষা) তদন্ত করে আগামী ২৬ নভেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন দেয়ার নির্দেশ দেয়া হয়।

    প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি তৌহিদুল ইসলাম একাধারে আটোয়ারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ছিলেন। তার সাথে মুঠোফনে যোগাযোগ করার চেষ্টা করলে ফোনটি বন্ধ পাওয়া যায়।

    এ বিষয়ে প্রতিষ্ঠানের অধ্যক্ষ আব্দুল মান্নান ও আটোয়ারী উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতির মুঠোফোনে কথা হলে তিনি জানান, আসলে এই ঘটনার সাথে আমার কোনো সংশ্লিষ্ঠতা নেই। মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগে সংক্ষুব্ধ হয়ে এ মামলা দায়ের করা হয়েছে। তদন্তে আসল ঘটনা বেরিয়ে আসবে বল তিনি জানান।