Category: দেশজুড়ে

  • লালমনিরহাটে ১০০বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার এক

    লালমনিরহাটে ১০০বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার এক

    মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।
    লালমনিরহাট জেলার গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে চালিয়ে ১০০বোতল মাদকদ্রব্য ফেনসিডিল ও একটি পাওয়ারটিলার ডালা সংযুক্ত সহ ০১জন কে গ্রেফতার করেন গোয়েন্দা পুলিশ।

    জেলা পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম, দিকনির্দেশনায় গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ আমিরুল ইসলাম, এর নেতৃত্বে এস আই নিজাম উদ দৌলা, ও সঙ্গীয় ফোর্স সহ জেলার আদিতমারী থানাধীন কমলাবাড়ী উনিয়নের কদমতলা বাজার হইতে ৩০০গজ পৃর্বে দুড়াকুটি টু শিয়াল খাওয়া গামী পাকা রাস্তার উপর একটি পাওয়ারটিলারের ডালার স্টিলের পাতের নিচে বিশেষ কায়দায় রক্ষিত ১০০বোতল ফেনসিডিল উদ্ধার করেন ও পাওয়ারটিলার সহ মিজানুর রহমান (১৭ বছর ০৪ মাস), নামের এক জনকে গ্রেফতার করেন। এ বিষয়ে আদিতমারী থানায় একটি মামলা রুজু হয়।

    লালমনিরহাট গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ আমিরুল ইসলাম, জানান গোপন সংবাদের ভিত্তিতে জেলার আদিতমারী থানাধীন কমলাবাড়ী উনিয়নের কদমতলা বাজার পৃর্বে দুড়াকুটি টু শিয়াল খাওয়া গামী পাকা রাস্তায় বিশেষ অভিযান চালিয়ে ১০০বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল ও একটি পাওয়ারটিলার সহ এক জনকে গ্রেফতার করে গোয়েন্দা শাখার পুলিশ।

    হাসমত উল্লাহ ।।

  • নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ২

    নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ২

    আব্দুল মজিদ মল্লিক, নওগাঁ জেলা প্রতিনিধি:
    নওগাঁ সদর উপজেলা এলাকায় অভিযান চালিয়ে ৪৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

    শনিবার (১৪ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে নওগাঁ সদর উপজেলার কুমুরিয়া গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়।
    আটককৃতরা হলেন, কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার ছোটখাটামারী গ্রামের মো. হানিফ আলীর ছেলে মাহবুবুর রহমান (৩০) ও নওগাঁ সদর উপজেলার কীর্তিপুর গ্রামের বাবু হোসেনের ছেলে সম্রাট হোসেন (২৮)।

    রোববার (১৫ সেপ্টেম্বর) সকালে প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন তথ্যের ভিত্তিতে নওগাঁ সদর উপজেলার কুমুরিয়া গ্রামে অভিযান চালিয়ে মাহবুবুর রহমান ও সম্রাটকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৪৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

    এ ঘটনায় নওগাঁ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে রোববার দুপুরে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।

    আব্দুল মজিদ মল্লিক
    নওগাঁ জেলা প্রতিনিধি।

  • ৫ আগস্ট এর পর থেকে দেশে কোথাও কোন সংখ্যালঘু নির্যাতনের নাটক হয়নি পঞ্চগড়ে  মামুনুল হক 

    ৫ আগস্ট এর পর থেকে দেশে কোথাও কোন সংখ্যালঘু নির্যাতনের নাটক হয়নি পঞ্চগড়ে  মামুনুল হক 

    মোহাম্মদ বাবুল হোসেন পঞ্চগড় 

    বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব আল্লামা মামুনুল হক বলেছেন, ৫ আগস্টের পর থেকে বাংলাদেশে কোথাও কোনো সংখ্যালঘু নির্যাতনের নাটক হয়নি। আসলে দেশে কখনই সংখ্যালঘু নির্যাতনের আসল ঘটনা হতো না। যেটা হতো সেটার নাম হলো নাটক। এই নাটকের কলাকৌশলী হলো শেখ হাসিনা এবং তার দোসরেরা।

    তিনি রোববার দুপুরে পঞ্চগড় জেলা স্টেডিয়ামে বাংলাদেশ খেলাফত মজলিস পঞ্চগড় জেলা শাখার আয়োজিত নৈরাজ্য প্রতিরোধ ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে গণসমাবেশে এসব কথা বলেন মামুনুল হক।

    এসময় তিনি বলেন, শেখ হাসিনার রাজনীতি দুটি মূলনীতির উপর। প্রথম রাজনৈতিক দর্শন ছিল প্রতিশোধের রাজনীতি। ১৯৭১ থেকে ১৯৭৫ সাল বাংলাদেশের মানুষ যে বাকশালের দ্বারা নিপীড়িত হয়েছে মুক্তিযুদ্ধের চেয়ে বেশী যুবকের প্রাণহানি হয়েছে ১৯৭১ সাল থেকে ১৯৭৫ সাল পর্যন্ত।

    তিনি বলেন, মুক্তিযুদ্ধের নয় মাসে আমার মায়ের সন্তানদের হত্যা করেছিল পাক হানাদার বাহিনীরা। ৭১ থেকে ৭৫ সালের ১৫ আগস্ট পর্যন্ত আমার ত্রিশ হাজার মায়ের বুক এবং কোল খালি করেছে বাকশালীরা। এবং এই বাকশাল ছিল শেখ হাসিনার বাবা শেখ মুজিবুর রহমানের বাকশাল। সেই বাকশালের হত্যাযজ্ঞের প্রতিবাদে সংঘঠিত হয়েছিল ৭৫ এর ১৫ আগস্ট। সেখানে নারী পুরুষ শিশু হত্যাকাণ্ডের শিকার হয়েছিল। সেটার জন্য আমরা সমবেদনা জানাই কিন্তু কথা হল ৭৫ এর ১৫ আগস্ট কেন তৈরি হয়েছিল, কেন ৩০ হাজার মায়ের কোল খালি হয়েছিল, কেন সিকদারগনকে হত্যা করা হয়েছিল। কেন স্বাধীন বাংলাদেশে এভাবে ক্রসফায়ারের অশুভ সংস্কৃতি চালু করে, কষ্ট যন্ত্রের নিপীড়নে সাধারণ মানুষকে হত্যা করা হয়েছিল। সেই প্রশ্নের কোন উত্তর না দিয়ে ৫০ বছর মায়া কান্না করে গেলেন। কেন আপনার ভাইয়ের রক্তের দাম আছে, এদেশের ৩০ হাজার ভাই বোনের রক্তের দাম আপনার কাছে না থাকলে, এদেশের মানুষেরও কাছে আপনার বাব ভাইয়ের রক্তেরও কোন দাম নাই। এরপরে যেটা করলেন, শেখ হাসিনা আন্তর্জাতিক গণমাধ্যমে তিনি বললেন। যে জাতি তার বাবাকে হত্যা করেছে, তিনি সেই জাতির কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবেন। তারপর ঘোষণা দিয়ে নামলেন প্রতিশোধের রাজনীতিতে।

    ১৯৭৫ সালের ১৫ আগস্ট থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত শেখ হাসিনার ৫০ বছরের রাজনীতি ছিল প্রতিশোধের রাজনীতি।

    বাংলাদেশ খেলাফত মজলিস পঞ্চগড় জেলা শাখার সভাপতি মীর মোর্শেদ তুহিনের সভাপতিত্বে গণসমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব জালালুদ্দিন, মাহবুবুল হক, সদস্য সচিব আবু সাইদ নোমান, বায়তুল মাল সম্পাদক ফজলুর রহমান, জামায়াতে ইসলামীর পঞ্চগড় জেলা শাখার আমির অধ্যাপক ইকবাল হোসাইন, ইসলামী আন্দোলন বাংলাদেশ পঞ্চগড় জেলা শাখার সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক ক্বারী মো আব্দুল্লাহ প্রমুখ।

  • রাজশাহীতে গু*লি করা সেই যুবলীগ নেতা রুবেল রিমান্ডে

    রাজশাহীতে গু*লি করা সেই যুবলীগ নেতা রুবেল রিমান্ডে

    নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : রাজশাহীতে বৈষম্যবিরোধী আন্দোলনে দুই হাতে দুই পিস্তল নিয়ে গুলিবর্ষণকারী যুবলীগ নেতা জহিরুল ইসলাম রুবেলের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রোববার দুপুরে রাজশাহীর মেট্টোপলিটন আদালত-১ -এর বিচারক ফয়সাল তারেক এ আদেশ দেন।

    বোয়ালিয়া মডেল থানার ওসি এসএম মাসুদ পারভেজ বলেন, রুবেলকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে বিজ্ঞ বিচারক পাঁচ দিনের রিমান্ড মুঞ্জুর করে।

    এর আগে শুক্রবার কুমিল্লার দাউদকান্দি এলাকায় অভিযান চালিয়ে রুবেলকে গ্রেপ্তার করেছিল র‌্যাব। শনিবার রাতে তাকে রাজশাহীর বোয়ালিয়া মডেল থানায় সৌপদ করা হয়। তাকে দুইটি হত্যাসহ চারটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানান ওসি।

    ৫ আগস্ট দুপুরে রাজশাহীর আলুপট্টি এলাকায় ছাত্র-জনতার ওপর গুলি চালায় রুবেলসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা। ওইদিন গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারায় ২ শিক্ষার্থী। এ ঘটনায় রুবেলসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে এরই মধ্যে হত্যাসহ একাধিক মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে দুইটি হত্যাসহ ১৪টি মামলায় আসামী রয়েছে রুবেল।

    রুবেল রাজশাহী মহানগর যুবলীগের সদস্য। সিটি করপোরেশনের ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থীও ছিলেন তিনি। তার বাড়ি নগরের চন্ডিপুর এলাকায়।

    নিজ এলাকা ছাড়াও নগরীর বেশ কয়েকটি এলাকায় রুবেলের দুর্ধর্ষ ক্যাডার বাহিনী ও শক্তিশালী মাদক সিন্ডিকেট রয়েছে। এই ক্যাডার বাহিনীর মাধ্যমেই জমি দখল, মাদক, জুয়া, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ডসহ সবকিছু নিয়ন্ত্রণ করতেন তিনি। হাফ ডজন মামলার আসামি হয়েও ২০২৩ সালে সিটি করপোরেশন নির্বাচনে হলফনামায় তথ্য গোপন করে প্রার্থী হয়েছিলেন তিনি।

    মোঃ হায়দার আলী
    নিজস্ব প্রতিবেদক,
    রাজশাহী।

  • মুক্তিযুদ্ধকালীন বেস কমান্ডার বেনী লাল দাশগুপ্ত বেনু আর নেই

    মুক্তিযুদ্ধকালীন বেস কমান্ডার বেনী লাল দাশগুপ্ত বেনু আর নেই

    বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় ৭১’র মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বরিশাল,ঝালকাঠি এবং পিরোজপুর জেলার এক বিরাট অংশের মুক্তিযুদ্ধকালীন বেস কমান্ডার বেনী লাল দাশগুপ্ত বেনু,(৮৫) পরলোকগমণ করেছেন।

    রোববার (১৫ সেপ্টেম্বর) ভোর ৫ টা ১০ মিনিটের সময় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন জটিল রোগে ভূগছিলেন।

    এদিন বিকাল ৩টায় বানারীপাড়া হরিসভা মন্দির প্রাঙ্গণে সর্বস্তরের মানুষ তার মরদেহে ফুল দিয়ে অন্তিম শ্রদ্ধা জানান এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এসিল্যান্ড মুনতাহসিন তাসমিম রহমান অনিন্দ্রের নেতৃত্বে গার্ডঅব অনার দেওয়া হয়। পরে বানারীপাড়ার কেন্দ্রীয় মহাশ্মশানে রাষ্ট্রীয় মর্যাদায় তার শেষকৃত্য সম্পন্ন করা হয়।

    বেনীলাল দাস গুপ্ত বেনু ১৯৪৩ খ্রিস্টাব্দে বানরীপাড়ার এক সম্ভ্রান্ত হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন। মুক্তিযুদ্ধকালীন তিনি ছিলেন গাভা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে দেশ মাতৃকার স্বাধীনতার জন্য তিনি জীবন বাজি রেখে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। স্বাধীনতার পরে তিনি চট্টগ্রামে অবস্থান করেন এবং মেঘনা পেট্রোলিয়াম করপোরেশনের সিনিয়র বিপণন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালণ করেন। অবসরের পরে তিনি বানরীপাড়ায় অবস্থান করেন। তিনি ছিলেন বানরীপাড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি, একজন লেখক, কবি ,সাহিত্যিক ও গবেষক। তিনি বাংলা একাডেমির জীবন সদস্য ছিলেন। দেশের স্বনামধন্য সুরকার গীতিকার ও শিল্পী সুমন কল্যাণ তার একমাত্র ছেলে।

    এদিকে তার প্রয়াণে বরিশাল জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার কেএস মহিউদ্দিন মানিক বীর প্রতীক,বানারীপাড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার তরুনেন্দ্র নারায়ন ঘোষ,বীর মুক্তিযোদ্ধা গোলাম সালেহ মঞ্জু মোল্লা, বানারীপাড়ার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

  • পানছড়িতে ৩ বিজিবি কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান

    পানছড়িতে ৩ বিজিবি কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান

    খাগড়াছড়ি প্রতিনিধি

    খাগড়াছড়ির পানছড়িতে পানছড়ি ব্যাটালিয়ন ৩ বিজিবি লোগাং জোন সদর দপ্তর কর্তৃক লোগাং ইউপির দুর্গম এলাকা কচুছড়িমুখ এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়েছে।

    শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে ওই এলাকার অসহায়, হতদরিদ্র, অসুস্থ্য পাহাড়ী (নারী ও শিশুসহ) প্রায় ২ শতাধিক জনসাধারণের মধ্যে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ করেন লোগাং জোন (৩ বিজিবি) এর মেডিকেল অফিসার ক্যাপ্টেন মোঃ নাঈমুল মুশফিক নাঈম, এএমসি।

    সেবা সামগ্রী প্রদান ও মেডিক্যাল ক্যাম্পেইন শেষে এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে সকলকে আশ্বস্থ করেন ৩ বিজিবি’র অধিনায়ক ও লোগাং জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মো.মফিজুর রহমান ভূ্ঁইয়া, পিএসসি, এএসসি।

  • আত্রাইয়ে পানিতে ডুবে শিশুর মৃ*ত্যু

    আত্রাইয়ে পানিতে ডুবে শিশুর মৃ*ত্যু

    আব্দুল মজিদ মল্লিক,
    আত্রাই (নওগাঁ) থেকে:
    নওগাঁর আত্রাইয়ে আরাফাত (৬) নামের এক শিশু পানিতে ডুবে মারা গেছে।সে উপজেলার কাশিয়াবাড়ী গ্রামের তুহিন সরদারের ছেলে।

    জানা যায়, গত শুক্রবার দুপুরের দিকে আরাফাত তার এক বন্ধুর সাথে গ্রাম সংলগ্ন মাঠে শাপলা উঠাতে যায়।এ সময় সে পানিতে ডুবে গেলে তার ওই বন্ধু স্থানীয় লোকজনদের সংবাদ দেয়।পরে তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    আত্রাই থানার দায়িত্বপ্রাপ্ত ওসি লুৎফর রহমান বলন, লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয় পরে এ ব্যাপারে আত্রাই থানায় একটি ইউ ডি মামলা রুজু করা হয়েছে এবং পরিবারের কোন অভিযোগ না থাকায় তাদের আবেদনের প্রেক্ষিতে লাশটি পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

    আব্দুল মজিদ মল্লিক
    আত্রাই,নওগাঁ।

  • মধুপুরে বৈষম্যবিরোধী ও কোটা আন্দোলনে নিহতদের স্মরণে  বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত 

    মধুপুরে বৈষম্যবিরোধী ও কোটা আন্দোলনে নিহতদের স্মরণে  বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত 

     আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল)প্রতিনিধি :

    টাঙ্গাইলের মধুপুরে বৈষম্যবিরোধী ও কোটা আন্দোলন  নিহতদের স্মরণে  বিএনপির আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 
    মধুপুর উপজেলার ৭নং আলোকদিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে উক্ত ইউনিয়নের দিগরবাইদ বাজার মাঠে এক জনসভায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 
    শনিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধায় আলোকদিয়া ইউনিয়ন যুবদল ও কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক  মো. মোজাফফর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র কেন্দ্রীয়  জাতীয় নির্বাহী কমিটির সদস্য এ্যাডভোকেট মোহাম্মদ আলী।
    বক্তব্য প্রদান কালে তিনি জানান, আওয়ামী দুঃশাসনের জুলুম নির্যাতন সহ্য করে বিএনপি আন্দোলন সংগ্রামে গত ১৫ বছর মাঠে ছিল। গত ছাত্র আন্দোলনের মধ্য দিয়েই আজ আমরা এ পর্যায়ে পৌছেছি। গত ১৫ বছরে বিএনপি নেতাকর্মীরা মামলা হামলা সহ্য করেও বিএনপিকে টিকিয়ে রেখেছে। তাই এখন যারা বিএনপির সুবিধা নিতে চায় তারা গত ১৫ বছর আওয়ামী লীগের সাথে মিশে চলেছে।  তারা বিএনপির পাশে ছিলনা। এ তাদের থেকে আমার সজাগ থাকতে হবে। হাসিনা দেশ ছেরে পালিয়েছে। কিন্তু বিদেশের মাটিতে বসে স্বৈরাচারিনী দেশ নিয়ে ষরযন্ত্র করে যাচ্ছে। যার জন্য আমাদেরকে সচেতন থাকতে হবে। আমার নেতা তারেক রহমান সতর্ক করে দিয়ে সকলকে বলেছেন যারা দলের ভিতরে থেকে নানা রকম কুকর্ম করছে তাদের দায়ভার দল নিবেনা। এবং কি তাদের জন্য থাকবে আইনানুগ ব্যবস্থা। 
    অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন,  বিএনপি নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ মোঃ আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির সাবেক  সহ-সভাপতি মোঃ জয়নাল আবেদীন বাবলু,সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির তালুকদার, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল লতিফ পান্না, সাবেক উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সরকার, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব মো. মেহেদী হাসান মিঞ্জু,মধুপুর সরকারি কলেজ শাখা ছাত্র দলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মানিক মিয়া।
    এ সময় উপস্থিত ছিলেন, মধুপুর উপজেলা যুবদলের সাবেক আহবায়ক আব্দুল মান্নান, সাবেক সদস্য মো. হাবিবুর রহমান, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. মিনহাজুর রহমান নান্নু। এ ছাড়াও পৌর বিএনপি নেতৃবৃন্দ সহ যুবদল, ছাত্রদল, কৃষকদল, মহিলাদল ও অন্যন্য সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
    অনুষ্ঠান শেষে সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত,আহত ও সৃষ্ট বন্যায় নিহতদের স্মরণে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। 
    অনুষ্ঠানটি সঞ্চলনা করেন ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মো. তোফাজ্জল হোসেন তোতা।

  • নোয়াখালীর সেনবাগ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন

    নোয়াখালীর সেনবাগ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন

    রফিকুল ইসলাম সুমন (নোয়াখালী) –
    নোয়াখালীর সেনবাগে কর্মরত গণমাধ্যম কর্মীদের প্রাণের সংগঠন সেনবাগ উপজেলা প্রেসক্লাব এর দ্বিবার্ষিক নির্বাচন আজ (১৪ সেপ্টেম্বর) দুপুর ২ ঘটিকায় ভোজনবিলাসে অনুষ্ঠিত হয়। সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে ব্যালটের মাধ্যমে সম্পন্ন হয়েছে উক্ত ভোট গ্রহণ।এতে দৈনিক মানবজমিন সেনবাগ প্রতিনিধি নিজাম উদ্দিন খোন্দকার কে সভাপতি ও দৈনিক একুশের সংবাদ সেনবাগ প্রতিনিধি আলা উদ্দিন আলো কে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ২৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি পদে দৈনিক আজকের বসুন্ধরার স্টাফ রিপোর্টার মোহাম্মদ আবু নাছের, দৈনিক খোলা কাগজ সেনবাগ প্রতিনিধি ফখরুদ্দীন মোবারক শাহ রিপন, দৈনিক খবরপত্র সেনবাগ প্রতিনিধি মোহাম্মদ হারুন, দৈনিক জাতীয় নিশান এর স্টাফ রিপোর্টার মো: রফিকুল ইসলাম, দৈনিক আলোকিত সকাল নোয়াখালী জেলা প্রতিনিধি মো: ফখর উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক পদে দৈনিক গণবার্তা সেনবাগ প্রতিনিধি মো: মনোয়ারুল হক, দৈনিক আমাদের সময় সেনবাগ প্রতিনিধি আমির হোসেন লিটন, দৈনিক সংগ্রাম সেনবাগ প্রতিনিধি মো: জিয়া উদ্দিন, দৈনিক ভোরের ডাক সেনবাগ প্রতিনিধি রফিকুল ইসলাম সুমন, সাংগঠনিক সম্পাদক সাপ্তাহিক নবজাগরণ সেনবাগ প্রতিনিধি মো: ইলিয়াছ, অর্থ সম্পাদক পদে ‘দৈনিক বাংলাদেশ’ নোয়াখালী জেলা প্রতিনিধি আবু জাহের জুয়েল, প্রচার সম্পাদক পদে দৈনিক প্রথম ডাক সেনবাগ প্রতিনিধি তোফায়েল আহমেদ মিন্টু, দপ্তর সম্পাদক পদে দৈনিক কালবেলা হাবিবুর রহমান হারুন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নোয়াখালী টিভির সেনবাগ প্রতিনিধি মো: জহিরুল ইসলাম, শিক্ষার্থী বিষয়ক সম্পাদক সেনবাগ ভিশন এর সহ সম্পাদক মেহেদি হাসান হ্রদয়, সমাজ কল্যাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক পদে একুশে নিউজ সেনবাগ প্রতিনিধি আবদুল মোতালেব, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে দৈনিক দেশেরপত্র সেনবাগ প্রতিনিধি রেজাউল করিম রাজু, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে দৈনিক আজকের বসুন্ধরা সেনবাগ প্রতিনিধি আবদুল খালেক। এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে মো: মাসুদুর রহমান, দৈনিক একুশে সংবাদ, নোয়াখালী জেলা প্রতিনিধি সাহাব উদ্দিন, দৈনিক বাংলাদেশ সমাচার স্টাফ রিপোর্টার, মো: সামছুদ্দিন লিটন, দৈনিক আজকালের খবর মো: জাকের হোসেন, দৈনিক প্রথম ডাক নোয়াখালী প্রতিনিধি মো: মোশাররফ হোসেন, একেএম নোমান, দৈনিক গণকন্ঠ মো: সফি উদ্দিন টিটু কে নির্বাচিত করা হয়।

  • সুজানগরে চাঁদাবাজি ও দখলদারিত্ব বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে পুলিশ সুপারের প্রতি আহ্বান

    সুজানগরে চাঁদাবাজি ও দখলদারিত্ব বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে পুলিশ সুপারের প্রতি আহ্বান

    এম এ আলিম রিপনঃ পাবনার সুজানগর উপজেলার বিভিন্ন স্থানে জোড়পূর্বক দখলদারিত্ব,সন্ত্রাস,চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন নবাগত পুলিশ সুপারের প্রতি স্থানীয় বিএনপি-জামায়াত ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ সুশীল সমাজের প্রতিনিধিরা। সুজানগরে রাজনৈতিক নেতৃবৃন্দসহ উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে শনিবার থানা কনফারেন্স হল রুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় নবাগত পাবনা পুলিশ সুপারের প্রতি এ আহ্বান জানানো হয়। মতবিনিময় সভায় বিএনপি – জামায়াতের নেতৃবৃন্দ বলেন, গত ৫ আগস্ট স্বৈরাচারী আওয়ামীলীগ সরকার পতনের পর এবং শেখ হাসিনা ভারত পালিয়ে যাবার পর সুজানগর উপজেলার বিভিন্ন স্থানে যেভাবে জোরপূর্বক দখলদারিত্ব,সন্ত্রাস,ছিনতাই,চুরি-ডাকাতি ও চাঁদাবাজি চলছে সেটা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নামধারী দুষ্কৃতকারীরা জড়িত বলে অভিযোগ করেন। তাই অপরাধী সে যে-ই হোক না কেন,সে অপরাধী। তদন্তপূর্বক আইন অনুযায়ী অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এ কাজে পুলিশ প্রশাসনকে সার্বিক সহযোগিতার আশ^াস দেন উপস্থিত বিএনপি-জামায়াতের নেতৃবৃন্দ। এ সময় তারা আরো বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনাসহ দখলদারিত্বের অবসান ঘটাতে হবে। অতীতের অনিয়ম,দুনীতির কারণে পুলিশ বাহিনীর প্রতি জনমনে যে ক্ষোভ জন্ম নিয়েছে,সেটি প্রশমনের দায়িত্বও পুলিশের। সভায় পৌরসভার ভবানীপুরে হিন্দু বাড়িতে ডাকাতি,ব্যবসায়ীর টাকা ছিনতাই, চাঁদাবাজি, রাণীনগরে বিএনপির এক নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন কর্মসূচি পালন, নাজিরগঞ্জে গত সপ্তাহে প্রকাশ্যে ওএমএস এর শতাধিক বস্তা চাল লুটসহ বিভিন্ন ঘটনার বিষয় তুলে ধরেন উপস্থিত নেতৃবৃন্দ। সভায় সুজানগর উপজেলাসহ পাবনা জেলায় সন্ত্রাস,চাঁদাবাজ ও অপরাধ দমনে সকলের সার্বিক সহযোগিতা কামনা করে প্রধান অতিথির বক্তব্য দেন নবাগত পুলিশ সুপার মোরতোজা আলী খাঁন। সভায় অন্যদের মাঝে বক্তব্য দেন পাবনা সহকারী পুলিশ সুপার(সুজানগর সার্কেল)রবিউল ইসলাম, সুজানগর থানার ওসি জালাল উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আজম আলী বিশ^াস,উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক কে,এম হেসাব উদ্দিন, উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ আব্দুর রউফ, পৌর বিএনপির আহ্বায়ক কামাল হোসেন বিশ^াস,সদস্য সচিব জসিম উদ্দিন বিশ^াস পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম মোল্লা, পৌর জামায়াতের আমীর ফারুক-ই-আযম,উপজেলা যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান পিন্টু, উপজেলা কৃষকদলের সভাপতি শাহাজাহান আলী শেখ, দৈনিক যুগান্তরের সুজানগর উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপন,উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী সুবোধ কুমার নটো,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের মধ্যে আশিকুর রহমান ও মানিক প্রমুখ। এর আগে মতবিনিময় সভার শুরুতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

    ্এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।।।