Category: দেশজুড়ে

  • খাগড়াছড়িতে ছাত্র জনতার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও  প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

    খাগড়াছড়িতে ছাত্র জনতার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

    নুরুল ইসলাম( টুকু),খাগড়াছড়ি।

    খাগড়াছড়িতে সন্ত্রাস, চাঁদাবাজ ও বৈষম্য সৃষ্টিকারী আদিবাসী শব্দ ব্যবহারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার ১৭ (সেপ্টেম্বর) দুপুরে ছাত্র জনতা ব্যানারে বিক্ষোভ মিছিলটি খাগড়াছড়ি শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে শাপলা চত্বর মুক্ত মঞ্চে এসে সমাবেশ করে।

    এসময় সমাবেশে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের মহালছড়ি উপজেলা সভাপতি ফারুক আহমেদ রানার সভাপতিত্ত্বে বক্তব্য রাখেন , পার্বত্য চট্টগ্রাম জেলা ছাত্র পরিষদের যুগ্ম সম্পাদক মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা।

    বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রাম থেকে সন্ত্রাস, চাঁদাবাজদের প্রতিহত করা না হলে সাধারণ জনগণের দুঃখ গুছবে না। আর বৈষম্য দূরীকরণে সবাইকে এক হয়ে প্রতিবাদ করতে হবে। এবং বৈষম্য সৃষ্টিকারী আদিবাসী শব্দ ব্যবহারের প্রতিবাদ জানান।

  • মোরেলগঞ্জে ঘের বিরোধে একই পরিবারের গৃহিনীসহ ৩ জনকে পি*টিয়ে জ*খম

    মোরেলগঞ্জে ঘের বিরোধে একই পরিবারের গৃহিনীসহ ৩ জনকে পি*টিয়ে জ*খম

    শেখ সাইফুল ইসলাম কবির বিশেষ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে ঘের বিরোধের জের ধরে একই পরিবারে ১ গৃহিনীসহ ৩ জনকে পিটিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ পাওয়া গেছে। রবিবার বিকেল ৫ টার দিকে পুটিখালী ইউনয়নের শহীদ মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। মারপিটে আহত পুটিখালী গ্রামের রাসেল মল্লিক (৩৬) তার ভাই নাসির মল্লিক (৪২) ও তার স্ত্রী তানজিলা খাতুনকে(৩৮) মোরেলগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত রাসেল মল্লিককে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার থানায় অভিযোগ দায়ের হয়েছে।

    অভিযোগে জানা গেছে, ঘটনার দিন মৎস ঘের সংক্রান্ত বিরোধের জের ধরে মৃত আব্দুল কাদের মল্লিকের ছেলে সাব রেজিষ্ট্রার অফিসের দলিল লেখক তরিকুল ইসলাম রাসেল ও তার পরিবারের লোকজন নিকটস্থ শহীদ মার্কেট এলাকায় কেনাকাটার জন্য গেলে একই এলাকার সিরাজুলের নেতৃত্বে ১৮/২০ জনের একটি দল ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে তাদের ওপরে হামলা চালায়। হামলাকারিরা রাসেল মল্লিককে পিটিয়ে, কুপিয়ে ও গোপনাঙ্গ চেপে গুরুতর আহত করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

    এ বিষয়ে সিরাজুল ওরফে শেরেকুল তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, আমরা কারো উপরে হামলা করিনি। উল্টো আমাদের মার্কেটে ভাড়াটিয়া লোকজন নিয়ে নাসির মল্লিক ও তার ভাই হামলা চালিয়েছে। আমার বৃদ্ধ পিতাকেও আহত করেছে। হামলার বিচার চেয়ে আমরা থানায় অভিযোগ করেছি।

    থানা অফিসার ইনচার্জ মো. সামসুদ্দিন বলেন, শহীদ মার্কেট এলাকায় দু’পক্ষের সংঘর্ষের ঘটনা শুনে তাৎক্ষনিক পুলিশ ও সেনা বাহীনির একটি টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেছে। উভয়পক্ষের অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

  • উজিরপুর আলহাজ্ব বিএন খান ডিগ্রী কলেজে ঈদে মিলাদুন্নবী (সঃ) পালিত

    উজিরপুর আলহাজ্ব বিএন খান ডিগ্রী কলেজে ঈদে মিলাদুন্নবী (সঃ) পালিত

    মোঃ জুনায়েদ খান সিয়াম, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর পৌরসদরের স্বনামধন্য বিদ্যাপীঠ আলহাজ্ব বি এন খান ডিগ্রী কলেজে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহানবী হযরত মুহাম্মদ (সা.)- এর জন্ম এবং ওফাত দিবস তথা ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে।

    ৫৭০ খ্রিস্টাব্দে এই দিনে (১২ রবিউল আউয়াল) আরবের মক্কা নগরীর সভ্রান্ত কুরাইশ বংশে মা আমিনার কোল আলো করে জন্ম নিয়েছিলেন মহানবী হযরত মুহাম্মদ (সা.)।

    দিবসটি উপলক্ষে সোমবার সকাল ১০ টায় উপজেলার প্রান কেন্দ্রে অবস্থিত উজিরপুর আলহ্জ্ব বি এন খান ডিগ্রী কলেজ প্রাঙ্গণে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর জীবনীর ওপর আলোচনা সভা, প্রতিযোগিতা,পুরুস্কার বিতরন ও দোয়া অনুষ্ঠান হয়েছে।

    কলেজের অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন— কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষিকা বৃন্দ।

    অনুষ্ঠানে বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) ছিলেন বিশ্বমানবতার জন্য আল্লাহর সর্বশ্রেষ্ঠ অনুগ্রহ। তার জীবনদর্শনে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র জীবনের সর্বোত্তম ও পরিপূর্ণ আদর্শ নিহিত রয়েছে। সমাজে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য প্রতিষ্ঠায় প্রিয়নবীর প্রতি যেমন সর্বোচ্চ ভালোবাসা লালন করতে হবে তেমনি তার সুমহান আদর্শ অনুসরণ, চর্চা ও প্রচার-প্রসারে সবাইকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তিনি ন্যায়ভিত্তিক শান্তিপূর্ণ, সুশৃঙ্খল সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠা করে অনুসরনীয় দৃষ্টান্ত স্থাপন করেন।

  • সুন্দরবনের উপকূলীয় বাগেরহাটে টানা বৃষ্টিতে ভেসে গেছে কোটি কোটি টাকার মাছ

    সুন্দরবনের উপকূলীয় বাগেরহাটে টানা বৃষ্টিতে ভেসে গেছে কোটি কোটি টাকার মাছ

    শেখ সাইফুল ইসলাম কবির বিশেষ প্রতিনিধি:বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের উপকূলীয় বাগেরহাটে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টিতে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে ভেসে গেছে হাজার হাজার মৎস্য ঘেরের মাছ।এতে চাষিদের কয়েকশ কোটি টাকার ক্ষতি হয়েছে।

    অতিরিক্ত পানিতে একাকার হয়ে গেছে খাল-নদী, মাঠ ও মাছের ঘের। কোনো কোনো চাষি আবার নেট নিয়ে শেষ রক্ষার চেষ্টা করছেন।

    শুক্রবার রাত থেকে সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত বিরামহীন বৃষ্টিতে অন্তত সাত হাজার ঘেরের মাছ ভেসে গেছে বলে জানিয়েছে মৎস্য বিভাগ। এতে চাষিদের কয়েকশ কোটি টাকার ক্ষতি হয়েছে।

    চিংড়ি সেক্টরকে টিকিয়ে রাখতে চাষিদের সরকারি সহায়তা দেওয়ার দাবি জানিয়েছেন জনপ্রতিনিধিরা।
    মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, এবারের বৃষ্টিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন গলদা চিংড়ি উৎপাদনের অন্যতম এলাকা জেলার ফকিরহাট, চিতলমারী ও মোল্লাহাট উপজেলার চাষিরা। এর সঙ্গে মোংলা, রামপাল ও মোরেলগঞ্জ উপজেলার চাষিদের ক্ষতির পরিমাণও কম নয়। চাষিদের দাবি, কয়েকশ কোটি টাকার মাছ ভেসে গেছে এ পানিতে।

    ফকিরহাট উপজেলার ফলতিতা এলাকার কাজী মিরাজুল ইসলাম বলেন, বৃষ্টির পানিতে ঘের ডুবে একাকার হয়ে গেছে। ঘেরের পাড়ে হাঁটু পানি। নেট, কচুরিপানা ও ঘাস দিয়ে মাছ ভেসে যাওয়া ঠেকানোর চেষ্টা করেছি, কিন্তু কতদূর আছে জানি না।

    নুর মোহাম্মাদ নামের আরেক চাষি বলেন, এখন আসলে মাছ ধরার সময় আমাদের। কিন্তু হঠাৎ দুর্যোগ আমাদের পথে বসিয়ে গেল। আমার তিনটি ঘেরের প্রায় ১০ লাখ টাকার মাছ ভেসে গেছে। ঘেরের পাড়ের সবজি গাছও মরে যাবে পানি টানার সঙ্গে সঙ্গে।

    মোল্লাহাট উপজেলার কাহালপুর গ্রামের নাসির মিয়া বলেন, আমার ৫০ বিঘার দুটি ঘেরসহ আশপাশের সবার ঘের পানিতে তলিয়ে গেছে। এলাকার মানুষের কোটি কোটি টাকার মাছ ভেসে গেছে।

    চিতলমারী উপজেলা সদরের চাষি মুমিনুল হক টুলু বলেন, এলাকার মানুষের জীবিকার প্রধান উৎস ঘেরের মাছ ও ঘেরের পাড়ের সবজি। ব্যাংক ও এনজিও থেকে ঋণ নিয়ে মাছ চাষ করি আমরা। মাছ ঘের থেকে বের হয়ে যাওয়ায় আমরা নিঃস্ব হয়ে গেছি। সরকারের কাছে ক্ষতিগ্রস্ত চাষিদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানাই।

    এদিকে ফকিরহাট, চিতলমারী ও মোল্লাহাটের বিভিন্ন এলাকায় জাল দিয়ে পানিতে ভেসে যাওয়া মাছ ধরতে দেখা যায় স্থানীয়দের। প্রতিটি জালেই চিংড়ি, রুই, কাতলা, মৃগেল, মিনার কার্পসহ বিভিন্ন ধরনের চাষের মাছ পাওয়া যাচ্ছে। কেউ কেউ থলে ভর্তি মাছ পেয়েছেন।

    ফকিরহাটের ফলতিতা-বটতলা এলাকায় মাছ ধরতে আসা মহিদুল নামের এক যুবক বলেন, আমার নিজের ঘেরও তলিয়েছে। মাঠের সব ঘের এখন একাকার হয়ে গেছে। সবাই জাল নিয়ে এসেছে, আমিও এসেছি। বড়-ছোট মিলিয়ে ১০ কেজির বেশি মাছ পেয়েছি। সবাই মাছ পাচ্ছে।

    ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন বাগেরহাট জেলা বিএনপির নেতা ও সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান এবং আহ্বায়ক কমিটির সদস্য কামরুল ইসলাম গোরা।

    সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান বলেন, মাছ চাষিরা আর্থিকভাবে খুব বিপদে পড়েছেন। আমরা তাদের খোঁজ খবর নিচ্ছি। ক্ষতিগ্রস্ত চাষিদের সরকারের পক্ষ থেকে সহযোগিতা করা প্রয়োজন। আমার পরামর্শ হলো- যাদের ব্যাংক ঋণ আছে, তাদের সুদ মৌকুফ করতে হবে এবং এনজিওগুলো আপাতত কিস্তি নিতে পারবে না। যখন সব কিছু স্বাভাবিক হবে, তখন আবার ঋণের কিস্তি পরিশোধ করবেন চাষিরা।

    এদিকে টাকার অঙ্কে চাষিদের ক্ষয়ক্ষতির পরিমাণ না জানাতে পারলেও ক্ষতিগ্রস্তদের পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান জেলা মৎস্য কর্মকর্তা এএসএম রাসেল।

    তিনি বলেন, প্রায় প্রতি বছরই বন্যা ও বৃষ্টির পানিতে ঘেরের মাছ ভেসে যায়। আবার শুকনো মৌসুমে পানির অভাবে মাছ মারা যায়। এ ধরনের প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে বাঁচতে ঘেরের গভীরতা ও পাড়ের উচ্চতা বাড়াতে হবে। বৃষ্টির পানি নেমে গেল চুন দিয়ে পরিমাণ মতো খাবার দিতে হবে।

  • নওগাঁয় ১শত ছাত্রীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষা উপকরণ বিতরণ

    নওগাঁয় ১শত ছাত্রীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষা উপকরণ বিতরণ

    আব্দুল মজিদ মল্লিক,
    জেলা প্রতিনিধি নওগাঁ:
    নওগাঁয় বিভিন্ন স্কুলের ১০০ জন ছাত্রীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে নওগাঁর পত্নীতলা উপজেলার কাঁটাাবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে দাতা সংস্থা বেলজিয়ামের কারামা সলিডিরিটি অর্থায়নে সোশ্যাল এইডের আয়োজনে এসব বিতরণ করা হয়।

    প্রধান অতিথি হিসেবে এসব বাইসাইকেল ও শিক্ষা উপকরণ বিতরণ করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি আজিজুল করিম। এসময় সাইকেল ও শিক্ষা উপকরণ পেয়ে রিমা রানী নামে এক ছাত্রী বলে, আগে ভ্যান বা ইজিবাইকে করে স্কুলে যেতে হতো। অনেক সময় রাস্তায় দাঁড়িয়ে থেকে গাড়ির জন্য। অনেক সময় স্কুলে যেতে দেরি হয়ে যেত। এখন আমি সাইকেল পেয়েছি সাইকেলে যাতায়াত করব। আরেক ছাত্রী পিয়াসী রানী বলেন, বাড়ি থেকে তার স্কুল বেশ দূরে। সাইকেল পাওয়ায় দূরের স্কুলে আর তাকে পায়ে হেঁটে যেতে হবে না। সাইকেল চালিয়ে স্কুলে আসতে পারব। সাইকেল পেয়ে খুবই ভালো লাগছে। এতে তার পড়াশোনার আগ্রহ আরও বেড়ে যাবে বলেন।

    এসময় আরও উপস্থিত ছিলেন- বেলজিয়ামের ইন্টোরিয়ন কান্ট্রি রিপ্রেজটিভ মোহাম্মদ আলী সোহেল, সোশ্যাল এইডের নির্বাহী পরিচালক বাবুল আক্তার, পরিচালক ইছহাক এমন সোহেল, পরামর্শক ও রানী এনজিওর প্রধান নির্বাহী ফজলুল হক খান, কাঁটাাবাড়ি উচ্চ বিদ্যালয় সাবেক সভাপতি ও সমাজসেবক মোশারফ হোসেন চৌধুরী।#

    আব্দুল মজিদ মল্লিক
    নওগাঁ জেলা প্রতিনিধি।

  • তেঁতুলিয়ায় ইউপি চেয়ারম্যানের বাড়িতে আগুন দিলো জনতা

    তেঁতুলিয়ায় ইউপি চেয়ারম্যানের বাড়িতে আগুন দিলো জনতা

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড় :

    গেল একমাস ধরে পলাতক পঞ্চগড়ের বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা কুদরতি—খুদা—মিলনের ভারাটে বাহিনী ও বিক্ষুব্ধ জনতার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। 

    স্থানীয়রা জানায়, সোমবার (১৬ সেপ্টেম্বর) আত্মগোপনে থাকা ওই চেয়ারম্যান ভারাটে বাহিনী নিয়ে পরিষদে ঢুকবে এমন গুঞ্জন ছড়িয়ে পড়লে চেয়ারম্যানবিরোধীরা সীপাহী পাড়া বাজারে অবস্থান নেন। এ সময় হঠাৎ কিছু লোক দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা করে। এ ঘটনায় ১৪ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। পরে পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

    গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকেই কুদরত ই খুদা মিলনের বিরুদ্ধে  জমি দখল, হয়রানি, সিন্ডিকেট, মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগ এনে আন্দোলনে নামেন ভুক্তভোগীরা। তারা কিছুদিন থেকেই ইউনিয়ন পরিষদের সামনে বিক্ষোভ, মানববন্ধনসহ নানা কর্মসূচী পালন করছে। সংঘর্ষের পর বিকেলে চেয়ারম্যানের বাড়ি ও তার গাড়িতে আগুন দেয় বিক্ষুব্ধরা। ফায়ার সার্ভিস ও পুলিশ আগুণ নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় চেয়ারম্যান বাহিনীর ৭ জনকে আটক করেছে পুলিশ।

    আহতদের উদ্ধার করে তেতুঁলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। স্থানীয়রা জানায়, রোববার রাতে স্থানীয় এক বিএনপির নেতার দোকান জ্বালিয়ে দেয় চেয়ারম্যানের সমর্থকরা। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওঠে স্থানীয়রা। সোমবার সকালে প্রায় ৫ শতাধিক সমর্থক নিয়ে ইউনিয়ন পরিষদে ঢুকবে এমন সংবাদ ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ হয়ে ওঠে এলাকাবাসী। 

    এ বিষয়ে তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজয় কুমার রায় এ ঘটনায় ৭ জনের আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা এখন পর্যন্ত পাঁচজনকে আটক করেছি। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে আমরা কাজ করছি। 

    তবে চেয়ারম্যান কুদরতি—খুদা—মিলন অভিযোগ অস্বীকার করে বলেন, আমি এলাকায় ছিলাম না। আমার বাড়ি এবং গাড়ি পুড়িয়ে দিয়েছে সন্ত্রাসীরা।

  • তানোর পৌরসভায় পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া

    তানোর পৌরসভায় পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া

    আলিফ হোসেন,তানোরঃ

    রাজশাহীর তানোর পৌরসভায় পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা, দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন হয়েছে। গত সোমবার পৌরসভার সভাকক্ষে প্রিয় নবী হযরত মুহাম্মদ (স.)এর জীবন,কর্ম ও শিক্ষার উপরে আলোচনা, দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করা হয়।

    এসময় বক্তব্য রাখেন,তানোর পৌরসভার প্যানেল মেয়র আরব আলী, কাউন্সিলর নাজিমুদ্দিন, হাবিব সরকার সংরক্ষিত নারী কাউন্সিলর গুলনাহার বেগম, কার্যসহকারী মাহবুর রহমান, অফিস সহকারী উমর আলী,আকবর আলীসহ মাদ্রাসার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দোয়া মোনাজাত পাঠ করেন মাওলানা দুরুল হুদা।

  • নড়াইলে ১০২ জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাত ১৫০ জনকে আসামী করে থানায় মামলা

    নড়াইলে ১০২ জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাত ১৫০ জনকে আসামী করে থানায় মামলা

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

    নড়াইলের লোহাগড়ায় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের ১০২ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। মামলার ২ নম্বর সাক্ষী মাইন সরদার নিজেই জানেন না মামলার বিষয়ে। মামলায় বিএনপির প্রভাবশালী নেতাদের আত্মীয় স্বজনের নাম আসামির তালিকায় না থাকাসহ নিরীহদের আসামি করায় বিতর্কের সৃষ্টি হয়েছে এবং মামলার বিষয়ে সাধারন মানুষের মধ্য সমালোচনার সৃষ্টি হয়েছে। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাতে মামলাটি দায়ের করেন পৌরসভার মশাগুনি গ্রামের মো: আজিবর মল্লিকের ছেলে মো: শহিদুল মল্লিক।

    লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন। লোহাগড়া থানায় মামলা নম্বর ১১।

    মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যান ফয়জুল হক রোমকে এক নম্বর আসামি করে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সি আলা উদ্দিন, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সৈয়দ মশিয়ার রহমান, পৌরসভার কাউন্সিলর ও প্যানেল মেয়র বিশ্বনাথ দাস ভন্ডুল, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ ফয়জুর আমির লিটু, কাশিপুর ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান, ইতনা ইউপি চেয়ারম্যান শেখ শিহানুক রহমান, লাহুড়িয়া ইউপি চেয়ারম্যান কামরান সিকদার, জয়পুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম সুমন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তফা কামাল লিওন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বিএম কামাল হোসেন, জেলা ছাত্রলীগের সভাপতি নাঈম ভূইয়া, সাধারণ সম্পাদক স্বপ্নীল সিকদার নীল, লোহাগড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মারুফ শেখ, সাধারণ সম্পাদক সজীব মুসল্লীসহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের ১০২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০০-১৫০ জনকে আসামি করে লোহাগড়া থানায় মামলা দায়ের করা হয়েছে।
    মামলায় অভিযোগ করা হয়, ৪ আগস্ট সকাল ১১ টার দিকে লোহাগড়া সি এন্ড বি চৌরাস্তা এলাকায় কেন্দ্রীয় বিএনপির নির্দেশনা মোতাবেক বৈষম্য বিরোধী ছাত্র জনতার সাথে এতত্বতা প্রসন্ন করে একত্রে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি চলাকালে আসামিরা পূর্ব পরিকল্পিতভাবে রামদা, লাঠি, ছোরা, শর্টগান, বন্দুক, পিস্তল, হাতবোমাসহ মারাত্নক অস্ত্রাদী নিয়ে জোটবদ্ধ হয়ে হত্যার উদ্দেশ্য বাদী, সাক্ষীসহ বিএনপি নেতাকর্মীদের কুপিয়ে জখম করে ও বেধড়ক মারপিট করে। এ সময় এনপিপির চেয়ারম্যান ও জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ড. ফরিদুজ্জামান ফরহাদের বাড়িসহ বিএনপির অন্যান্য নেতাকর্মীদের বাড়ির গেট ভাংচুর করে। ভাংচুর চালিয়ে সন্ত্রাসীরা বিএনপির নেতাকর্মীদের বিভিন্ন ধরনের জীবন নাশের হুমকি প্রদান করে ও ককটেল বোমা বিস্ফোরণ ঘটিয়ে নেতাকর্মীদের আহত করে এবং আতংকসৃষ্টি করে চলে যায়।

  • র‌্যাব-১২’র অভিযানে ৭৪৪ বোতল ফেন্সিডিলসহ ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

    র‌্যাব-১২’র অভিযানে ৭৪৪ বোতল ফেন্সিডিলসহ ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

    প্রেস বিজ্ঞপ্তি

    র‌্যাব-১২’র অভিযানে সিরাজগঞ্জ জেলার সদর থানা এলাকা হতে ৭৪৪ বোতল ফেন্সিডিলসহ ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ও প্রাইভেট কার জব্দ।

    র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

    ১। এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন বিপিএম, পিপিএম, অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর দিকনির্দেশনায় এবং র‌্যাবের গোয়েন্দা শাখার সহযোগিতায় গত ১৬ সেপ্টেম্বর ২০২৪ খ্রিঃ দুপুর ১২.৪৫ ঘটিকায় র‌্যাব-১২, ব্যাটালিয়ন সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল “সিরাজগঞ্জ জেলার সদর থানাধীন কাজিপুর হতে সিরাজগঞ্জ শহরগামী কাঠেরপুল নামক ব্রীজের উপর’’ একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে অভিনব কায়দায় মাদক পরিবহন কালে ৭৪৪ বোতল ফেন্সিডিলসহ ০৩ জন মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও তাদের সাথে থাকা মাদকদ্রব্য বহন ও ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ০১টি প্রাইভেট কার এবং ০৪টি মোবাইল ফোন জব্দ করা হয়।

    ২। গ্রেফতারকৃত আসামিরা ১। মোঃ শহিদুল ইসলাম (৫২), পিতা- মৃত হযরত আলী, সাং- খটশিংগা, থানা- পীরগঞ্জ, ২। মোঃ শহিদুল ইসলাম (৩৫), পিতা- এস্তাব আলী, সাং- মহেন্দ্রগাও, থানা- হরিপুর, উভয় জেলা- ঠাকুরগাঁও, ৩। মোঃ শাহানুর ইসলাম (২৪), পিতা- মোঃ মোখসেদ আলী, সাং- ভেরভেড়ী, থানা- খানসামা, জেলা- দিনাজপুর।

    ৩। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামিরা দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় তাদের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয়-বিক্রয় করে আসছিল।

    ৪। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সদর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

    এ ধরণের মাদক উদ্ধার অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র‌্যাব-১২ বদ্ধপরিকর।

    র‌্যাব-১২ কে তথ্য দিন – মাদক, অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

  • ইসলামী ব্যাংক আত্রাই উপ-শাখার আয়োজনে গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    ইসলামী ব্যাংক আত্রাই উপ-শাখার আয়োজনে গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    আব্দুল মজিদ মল্লিক,

    আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:

    “গ্রাহক আস্থায় ফিরবে দিন,দেশ গড়ায় অংশ নিন” 

    স্লোগান কে সামনে রেখে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি আত্রাই উপ-শাখার আয়োজনে সেপ্টেম্বর মাস ব্যাপি “গ্রাহক সেবা মাস” উদযাপন উপলক্ষে সোমবার বিকেলে উপজেলার সাহেবগঞ্জ ব্যাংক চত্তর বিল্ডিংয়ে  গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়।

    গ্রাহক সমাবেশ অনুষ্ঠানে  বক্তব্য রাখেন, আত্রাই মদিনাতুল উলুম মাদ্রাসার মুহাতামিম মুজাহিদ খান,

     আত্রাই উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল ওয়াদুদ খান৷ ডলার, আত্রাই উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাও:আব্দুল৷ বাকি,

    আত্রাই সাব রেজি: অফিস জামে মসজিদের ইমাম মাও: আব্দুল আলিম,শিক্ষক জনাব মো: হযরত আলী। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, সুধীসমাজ ও গ্রাহকগন।

    আব্দুল মজিদ মল্লিক। 
    আত্রাই (নওগাঁ) প্রতিনিধি।