আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহীর তানোরে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কামারগাঁ ইউনিয়ন (ইউপি) শাখার উদ্যোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ছাত্রদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও কৃষক সমাবেশ আয়োজন করা হয়েছে।
জানা গেছে,গত ২১ সেপ্টেম্বর শনিবার ইউপি কৃষকদলের উদ্যোগে ইউপি কৃষক দলের আহবায়ক ইউসুফ আলীর সভাপতিত্বে এবং যুগ্ম-আহবায়ক আব্দুর রউফের সঞ্চালনায় মাদারীপুর বাজার চত্ত্বরে আয়োজিত দোয়া মাহফিল ও কৃষক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হযরত আলী এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষক দলের আহবায়ক
আব্দুর রশিদ ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষক দলের সদস্য সচিব এমএ মালেক মন্ডল। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব শরিফ উদ্দিন মুন্সি, খলিলুর রহমান খলিল,
মোতালেব হোসাইন, রনজু আহামেদ ও সজিব আহম্মেদ প্রমুখ। এছাড়াও বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা ও কর্মী-সমর্থকগণ উপস্থিত ছিলেন।
Category: দেশজুড়ে
-

তানোরে ইউপি কৃষক দলের সমাবেশ
-

গাইবান্ধায় সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ এর জেলা কমিটি গঠন ও সাহিত্য আসর অনুষ্ঠিত
গাইবান্ধা থেকে ফিরে রংপুর বিভাগীয় প্রধান আবু নাসের সিদ্দিক তুহিন। –
সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ গাইবান্ধা জেলার কবি-লেখকদের সাথে মতবিনিময় গাইবান্ধা কমিটি গঠন করেছেন গতকাল শুক্রবার গাইবান্ধা শনি মন্দির রোডস্থ বাংলা চর্চা কেন্দ্রে।
কবি ডাঃ ইকবাল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ও স্বরচিত কবিতা পাঠ করেন সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি নাসরিন নাজ, রংপুর বিভাগীয় কমিটির সভাপতি বিশিষ্ট ছড়াকার ইন্জিনিয়ার দেলোয়ার হোসেন রংপুরী, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক আবু নাসের সিদ্দিক তুহিন, বিশিষ্ট লেখক ও হোমিওপ্যাথি চিকিৎসক ডাঃ মুহাঃ আব্দুর রউফ আকন্দ, কবি আব্দুল কাদের, কবি ডাক্তার মোহাম্মদ ইকবাল হোসেন, কবি-লেখক সংগঠক মামুনুর রশীদ, কবি-লেখক সংগঠক আহসানুল হাবিব মন্ডল, কবি – লেখক নাজিরা জাহান, কবি আক্তারুজ্জামান সুলতান, কবি ডাঃ এস এম এ জিন্না, কবি আবুল কালাম আজাদ, কবি লেখক আলমগীর হোসেন, কবি রেশমা বেগম কবি- লেখক রাসেল আহম্মেদ প্রমুখ।
আয়োজনটি পরিচালনা করেন সাংবাদিক আবু নাসের সিদ্দিক তুহিন।
শেষে আলোচনার মাধ্যমে ২১ সদস্য বিশিষ্ট সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ এর গাইবান্ধা জেলা কমিটি ঘোষণা করা হয়। কমিটিতো কবি আব্দুল কাদের সভাপতি ও কবি আহসানুল হাবিব সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
আগামী ২২ নভেম্বর রংপুরে সাফল্যের কবি- লেখক ও পাঠক সমাবেশ নিয়ে বিস্তর আলোচনা হয়। -

গোদাগাড়ীতে ইউএনওর মাধ্যমে বন্যার্তদের সহযোগিতা অব্যাহত
নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় বন্যার্তদের সহযোগিতার জন্য উপজেলার The Sunrise English Medium School এর ক্ষুদে শিক্ষার্থীরা তাদের তিলে তিলে জমানো কিছু অর্থ গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল হায়াতের নিকট হস্তান্তর করে প্রশাংসায় ভাসছে। এসব ত্রাণের টাকা গুলি প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দিয়েছেন বলে জানা গেছে ।
এর আগে ৪ সেপ্টেম্বর ২ বন্যা কবলিত এলাকার মানুষদের সহযোগিতার জন্য গোদাগাড়ী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১লাক ৪৭ হাজার ৫শ টাকা প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলের ব্যাংক হিসাবে প্রেরণ করা হয়েছে। বন্যা কবলিত এলাকার জন্য সহযোগিতার জন্য গোদাগাড়ী উপজেলা অফিসার্স ক্লাবের পক্ষ থেকে ১ লক্ষ টাকা প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলের ব্যাংক হিসাবে প্রেরণ করা হয়েছে।
উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৯ নং চর আষাড়িয়াদহ ইউনিয়ন শাখা ও অঙ্গ সংগঠন সমূহের পক্ষ থেকে গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াত এর মাধ্যমে বন্যা দূর্গত এলাকার জন্য সহায়তা হিসেবে প্রধান উপদেষ্টার ত্রান তহবিলে নগদ ১ লক্ষ ২০ হাজার টাকা হস্তান্তর করা হয়েছে। এছাড়াও চর আষাড়িয়াদহ ইউপি মোড় বাজার কমিটির পক্ষ থেকে একই সময়ে প্রধান উপদেষ্টা ত্রান তহবিলে আরও ২৭ হাজার ৫০০ টাকা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ৯ নং চর আষাড়িয়াদহ ইউনিয়নের বিএনপির সভাপতি গোলাম মোস্তফা চাঁদ, বাজার কমিটির সভাপতি আরশেদ আলী, বিএনপি অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ এবং বাজার কমিটির সদস্যবৃন্দ।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল হায়াত বলেন, আমরা সকল দূর্যোগে সম্মিলিত প্রয়াসের মাধ্যমে ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাড়িয়েছি। এটি আমাদের চিরাচরিত ঐতিহ্য। ক্ষুদে শিক্ষার্থী, চর আষাড়িয়াদহ ইউনিয়নবাসী, অফিসার্স ক্লাব, বাজার কমিটিসহ বিভিন্ন সংস্থা ত্রাণ পেয়েছি সব ব্যাংকের মাধ্যমে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দিয়েছি। মানুষ মানুষের জন্য সবাইকে ত্রাণের হাত বাড়িয়ে গরীব মানুষের পাশে থাকার অনুরোধ জানান তিনি।
মোঃ হায়দার আলী
নিজস্ব প্রতিবেদক,
রাজশাহী। -

পার্বত্য অঞ্চল নিয়ে যারা ষড়যন্ত্র চালাচ্ছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে- মুফতী ফয়জুল করীম
মোঃতরিকুল ইসলাম তরুন, কুমিল্লা থেকে,
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর ও জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ এর কেন্দ্রীয় উপদেষ্টা মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়খে চরমোনাই বলেছেন, পার্বত্য অঞ্চল আমাদের, সরকারের যে আইন বাংলাদেশে চলে, সেখানেও সে আইন চলছে। যারা পার্বত্য অঞ্চল নিয়ে যারা ষড়যন্ত্র চালাচ্ছে তাদের বিরুদ্ধে রুখে দিতে দাঁড়াতে হবে বলে মন্তব্য করেছেন তিনি। বর্তমান এসব দমন-পীড়ন ষড়যন্ত্র রুখতে না পারলে আপনাদের বিরুদ্ধেও আমরা আন্দোলন করব।
শনিবার বিকেলে কুমিল্লা টাউনহল মাঠে ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ কুমিল্লার আয়োজনের এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ইলাম সত্য, সুন্দর দেশ গড়ার পক্ষে। জনগণ অতীতের প্রতিহিংসার রাজনীতিতে ফিরে যেতে চায়না। সাধারণ ছাত্র-জনতার আন্দোলনের পাশাপাশি প্রত্যেকটা আন্দোলনেই আলেম-ওলামাদের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। এজন্য বিগত দিনে আলেম সমাজকে চরম মূল্য দিতে হয়েছে। বিগত দিনে ফ্যাসিবাদী সরকার আলেমদের কন্ঠরোধ করতে ব্যাপকহারে শোষন- নিপীড়ন চালিয়েছেল। তারপরেও আলেম সমাজ সর্বদা ন্যায় ও দেশের পক্ষে কথা বলেছে। তাই দ্বিতীয় স্বাধীন বাংলাদেশে আলেম সমাজের উপর আর যেন দমন পীড়ন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আগামীতে ইসলামের শাসন প্রতিষ্ঠিত হলে দেশের মানুষের ভাগ্যের আমূল পরিবর্তন তথা ন্যায়ের শাসন প্রতিষ্ঠিত হবে।
শায়খুল হাদীস মাওলান মাহবুবুর রহমান আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠান প্রধান মেহমান ছিলেন জামিয়া আরাবিয়া কাসেমুল উলুম মাদরাসার মুহতামিম মাওলানা আবদুর রাজ্জাক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাওলানা মুশতাক ফয়েজী, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ এর কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মুফতী শামসুদ্দোহা আশরাফী,মুফতি আমিনুল ইসলাম, মুফতি নাঈমুল ইসলাম, মাওলানা রাশেদুল ইসলাম রহমতপুরী, মাওলানা জামিল আহমদ আশরাফী, মাওলানা ইয়াসিন নূরী আল-ক্বাদেরী, মাওলান তৈয়্যব, মাওলানা মাহমুদুল হাসান জিহাদী। উদ্বোধনী বক্তব্য রাখেন মুফতি মুসাদ্দিকুর রহমান আশরাফী।
-

রাঙ্গাবালীতে জশনে জুলুছের শোভাযাত্রা
রফিকুল ইসলাম, রাঙ্গাবালী
পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে পটুয়াখালীর রাঙ্গাবালীতে জশনে জুলুছের শোভাযাত্রা ও দোয়া মাহফিল করেছে জাঁহাগিরিয়া শাহছুফি মমতাজিয়া দরবার শরীফের অনুসারীরা। শনিবার সকাল ১০ টায় উপজেলার সদর ইউনিয়নের পশুরীবুনিয়া গ্রামে অবস্থিত দরবার শরীফের খানকা থেকে বড় জুলুশ বের করা হয়। পরে জুলুশটি খালগোড়া বাজার ও রাজার বাজার প্রদক্ষিণ করে জাঁহাগিয়া শাহসূফি মমতাজিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা মাঠে এসে শেষ হয়। ব্যানার, ফেস্টুন ও কলেমা খচিত পতাকা নিয়ে জুলুছে অংশ নেয় হাজার হাজার মানুষ ও মমতাজিয়া দরবারের ভক্ত, মুরিদ, আশেকান।দরবারের দায়িত্বশীলরা বলছেন, জেলার মধ্যে সর্ববৃহৎ জশনে জুলুস এটি। শোভাযাত্রা শেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সেখানে বক্তারা বলেন, মহান আল্লাহ ইসলামকে রাসূল করিম (সঃ) এর মাধ্যমে মানুষের কাছে পরিপূর্ণ ধর্ম হিসেবে পৌঁছে দিয়েছেন। মানবতার মুক্তির জন্য রাসূল (সঃ) অগ্রদূত হিসেবে কাজ করেছেন। পবিত্র কোরআন ও হাদিস শরীফ চর্চার মাধ্যমে দ্বীন ইসলামকে ধরে রাখার জন্য তিনি আমাদের কাছে রেখে গেছেন। রবিউল আউয়াল মাস ও ঈদে মিলাদুন্নবী (সঃ) পালনের মাধ্যমে দ্বীন ইসলামের অনুসারিদের আলোকিত জীবনের অধিকারী হতে হবে।
বক্তারা আরও বলেন, প্রিয় নবীজির (সা.) শুভাগমনে আল্লাহপাক ফেরেশতাদের নিয়ে ঊর্ধ্বাকাশে জুলুছ করেছিলেন, যা কোরআন-হাদিস দ্বারা প্রমাণিত। এ ছাড়াও এটি যুগ যুগ ধরে চলে আসছে, এ জুলুছ নতুন কিছু নয়। দিন দিন জুলুছে লোক সমাগম বাড়ছে, এটা নবীপ্রেমের বহিঃপ্রকাশ। রাষ্ট্রীয়ভাবে ঈদে মিলাদুন্নবী (সা.) উদ্যাপন করায় সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এদিন উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক ইমরান হাসান ফরিদ মৃধা, মাওলানা আনোয়ার হোসেন শাহীন, মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা মো. আবুল হোসেন প্রমুখ।
-

রোটারী ক্লাব অব চিটাগং লেইক ভিউর আলোচনা সভা
প্রেস বিজ্ঞপ্তি।।
রোটারী ক্লাব অব চিটাগং লেইক ভিউর আলোচনা সভা গতকাল ( শুক্রবার) বিকালো নগরীর একটি রেষ্টুরেন্টে উত্তম কুমার ব্যানার্জীর সভাপতিত্বে অনুষ্টিত হয়। এসময় উপস্থিত ছিলেন ফেরদৌস আরা বেগম,ডক্টর প্রনব প্রসাদ দাস,হায়াত চৌধুরী, রুবেল চৌধুরী, অনুপম চৌধুরী, সূবর্না ভট্টাচার্য, সুমন কল্যান,এম এ হাসেম সহ অন্যারা।
উক্ত অনুষ্ঠানে বেসিক এডুকেশন এবং লিটারেসি নিয়ে বিষদ আলোচনা হয়। ভবিষ্যতে কোন বিদ্যালয়ের গরীব মেধাবী ছাত্র কে বৃত্তি প্রদানের ব্যাপারে সিদ্ধান্ত হয়। মেয়েদের সচেতনতা মূলক কর্মসূচি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজন করার সিদ্ধান্ত হয়। বিগত বন্যায় ক্লাবের সকলের সহযোগীতার জন্য এবং বৃক্ষরোপন অভিযান স্বার্থক করার জন্য ক্লাবের সভাপতি, উত্তম ব্যানার্জী সকলের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রেস বিজ্ঞপ্তি।। -

চলনবিল ফ্রেন্ডস সোসাইটির উদ্যোগে নৌ ভ্রমন ও বন্ধু আড্ডা অনুষ্ঠিত
সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ
নাটরের সিংড়ায় চলনবিল ফ্রেন্ডস্ সোসাইটির উদ্যোগে এসএসসি ১৯৯৪ ব্যাচের বন্ধুদের নিয়ে দিনব্যাপী নৌ ভ্রমন, আড্ডা ও আলোচনা সভার মধ্য দিয়ে মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষ্যে গতকাল শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকাল ৮টায় সিংড়া বাজার বুড়া পীরতলা ঘাট হতে একটি সুসজ্জিত ভ্রমনের নৌকা সিরাজগঞ্জ জেলার বাঘাবাড়ি ঘাটের উদ্দেশ্যে যাত্রা শুরু করে এবং দুপুরে সেখানে পৌছে যায়। এর পর জুম্বার নামায শেষে দুপুরের খাবার খেয়ে সেখানকার মিল্কভিটা কারখানা, তেল সারের ডিপু সহ বিভিন্ন দর্শণীয় স্থান ঘুরে ফিরে আবারও বাড়ির পথে রাত ৩ টায় ফিরে আসা হয়।
নৌ ভ্রমণের মাঝে রাত ৮ টায় চলনবিল ফ্রেন্ডস্ সোসাইটির সভাপতি মোল্লা মোঃ এমরান আলী রানার সভাপতিত্বে বন্ধু আড্ড ও উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় মতামত ব্যক্ত করেন বন্ধু সেলিম মাস্টার, মজনু,রাজু আহম্মেদ, জুয়েল, রেজাউল করিম সৌরভ সোহরাব, সরফরাজ নেওয়াজ বাবু, হামিদ, ভুট্টু, এস,এম সেলিম হোসেন, আরিফ,তুহিন,মজনু,জুয়েল,হামিদ, তোহা,রুস্তম,নান্টু,মানিক মাষ্টার প্রমুখ।
বক্তারা মতামত ব্যক্ত করে বলেন বন্ধুদের মধ্যে শুধু বন্ধু তৈরির জন্য যে যেখানেই অবস্থান করছে সেখান থেকেই সবার খোঁজ খবর রাখতে হবে এবং বিভিন্ন সমস্যায় পাশে দাঁড়ানোর প্রত্যায় ব্যক্ত করেন। আলোচনা শেষে সংগঠনের সাধারণ সম্পাদক খায়রুল বাশার নয়ন একদিনের এই নৌ ভ্রমনের আয় ব্যয়ের হিসাব সবার সামনে প্রকাশ করেন এবং আগামী দিনে
বন্ধুদের নিয়ে একসঙ্গে পথ চলার সফলতা কামনা সহ চলন বিল ফ্রেন্ডস সোসাইটি সংগাঠনিক তৎপরতা বৃদ্ধির ব্যাপারে সকলকে সহযোগিতার আহ্বান জানান।
মোঃ এমরান আলী রানা
সিংড়া নাটোর প্রতিনিধি।। -

মধুপুর উপজেলা মেম্বার ফোরামের সাধারণ সভা অনুষ্ঠিত
আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুর উপজেলার মেম্বার ফোরামের সাধারণ সভা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা মেম্বার ফোরামের আয়োজনে জলছত্র শান্তি নিকেতনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা মেম্বার ফোরামের সভাপতি ও গোলাবাড়ি ইউপি সদস্য মোঃ রফিকুল ইসলাম সোহেল এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মধুপুর থানার নবাগত অফিসার ইনচার্জ ইমরানুল কবির।
এসময় আরও উপস্থিত ছিলেন, মেম্বার ফোরামের সাধারণ সম্পাদক ও আউশনারা ইউপি সদস্য মোঃ শহিদুল ইসলাম, সহ-সভাপতি আলোকদিয়া ইউপি সদস্য মোঃ রফিকুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক অরনখোলা ইউপি সদস্য মোঃ আবুল হোসেন, গোলাবাড়ি ইউপি সদস্য মোঃ মমিনুল ইসলাম প্রমুখ।
এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সহ উপজেলা প্রেসক্লাবের সভাপতি আঃ হামিদ ও সাধারণ সম্পাদক বাবুল রানা।
উক্ত অনুষ্ঠানে কুড়াগাছা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোফাজ্জল হোসেন ও মহিষমারা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মসলিম উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা জানান, মেম্বার ফোরামের সদস্যগন।
সাধারণ সভা শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন এবং যারা আহত হয়েছেন তাদের সকলের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। -

বাগেরহাটে শহীদ মাহাফুজুর রহমানের কবর জিয়ারত করেন জেলা পুলিশ সুপার
শেখ সাইফুল ইসলাম কবির বিশেষ প্রতিনিধি:বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় বীর শহীদ মাহাফুজুর রহমান এর কবর জিয়ারত করেন বাগেরহাট জেলা পুলিশ সুপার মো: তৌহিদুল ইসলাম।
বৈষম্য বিরোধী ছাত্র কোটা আন্দলনে ঢাকা মিরপুর আলহাজ¦ আব্বাস উদ্দিন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র ছিলেন। গত ১৯ জুলাই মিরপুর গোলচত্ত্বরে পুলিশের গুলিতে শাহাদাৎ বরণ করেন।
উপজেলার গুলিশাখালী বাজার সংলঘ্ন তার পারিবারিক কবর স্থানে চির নিদ্রায় শুয়ে আছেন বীর শহীদ মাহাফুজুর রহমান। ২০ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে জেলা পুলিশ সুপার মাহাফুজের কবর জিয়ারত করেন। তাকে দেখে কান্নায় ভেঙ্গে পড়ে মাহাফুজের পিতা: মো: অব্দুল মাান্নান।
তাদের সাথে ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা শাহাদাত হোসাইন, জামায়াতনেতা অধ্যাপক অব্দুল আলিম, উপজেলা বিএনপি আহবায়ক শহিদুল হক বাবুল, পৌর বিএনপির সদস্য সচীব শিকদার ফরিদুল ইসলাম, বিএনপি নেতা গিয়াস উদ্দিন তালুকদার, ফারুক হোসেন ছামাদ ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
-

গোদাগাড়ীতে আদিবাসী শিক্ষার্থীদের মাঝে শিক্ষবৃত্তি প্রদান
নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ রাজশাহীর গোদাগাড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজনে মাধ্যমিক বিদ্যালয়ের আদিবাসী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে।
শনিবার সকাল ১০ টার সময় উপজেলা পরিষদ অডিটারিয়ামে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল হায়াতের সভাপতিত্বে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ২ শ আদিবাসী শিক্ষার্থীদের মাঝে এ বৃত্তি প্রদান করা হয়।
প্রত্যেক ছাত্র ছাত্রীদের জন্য ৬ হাজার টাকা করে প্রদান করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন আদিবাসী নেতা রাজকুমার শাও, মহিশালবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোস্তেফা কামাল সজল প্রমূখ।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল হায়াত বলেন, কাউকে পেছনে রেখে দেশের উন্নয়ন সম্ভব নয়। পিছিয়ে পড়া আদিবাসী শিক্ষার্থীদের ভাগ্যের পরিবর্তের জন্য এ শিক্ষা বৃত্তির ব্যবস্থা করেছেন সরকার। তারা জীবন জীবিকার জন্য মাঠে ঘাটে কাজ করে পড়াশুনা করে থাকে। তাদের লেখাপড়াকে এগিয়ে নেয়ার জন্য এ শিক্ষা বৃত্তির ব্যবস্থা করা হয়েছে। তাদের লেখা পড়ার ব্যপারে শিক্ষক, অভিভাবক, এলাকার জনপ্রতিনিধিদের এগিয়ে আসতে হবে। তাদের খোঁজখবর নিতে হবে।
মোঃ হায়দার আলী
নিজস্ব প্রতিবেদক,
রাজশাহী।