Category: দেশজুড়ে

  • বাগেরহাটে বিভাগীয় মহিলা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে জনবল ও সরঞ্জামাদি সংকটে প্রশিক্ষণ কার্যক্রম ব্যাহত

    বাগেরহাটে বিভাগীয় মহিলা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে জনবল ও সরঞ্জামাদি সংকটে প্রশিক্ষণ কার্যক্রম ব্যাহত

    শেখ সাইফুল ইসলাম কবির বিশেষ প্রতিনিধি:গ্রামীন জনপদের পিছিয়ে পড়া নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে দেড় যুগ আগে চালু হওয়া বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের উপকূলীয় বাগেরহাটের মোরেলগঞ্জে খুলনা বিভাগের একমাত্র মহিলা কৃষি প্রশিক্ষন ইনস্টিটিউট নানা সংকট পড়েছে। বর্তমানে প্রতিষ্ঠানটি খুড়িয়ে খুড়িয়ে চলছে। আবাসিক এ প্রতিষ্ঠানটির ২১টি পদের মধ্যে ১৪টি রাজস্ব পদ গত ১৬ বছর ধরে শূন্য রয়েছে।

    ২০০৪ সালে বাগেরহাট জেলা শহর থেকে ১৮ কিলোমিটার দুরে মোরেলগঞ্জ উপজেলার তুলাতলা নামক স্থানে গড়ে তোলা হয় বিভাগীয় মহিলা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট। ২০০৫ সালে কৃষি, পশু পালন, পল্ট্রি ও মৎস্য চাষ এই ৪টি ট্রেড নিয়ে প্রশিক্ষন কার্যক্রম শুরু হয়। এক বছরের মাথায় ২০০৬ সালের জুলাই মাসে প্রতিষ্ঠানটির প্রশিক্ষন কার্যক্রম বন্ধ করে দেয়া হয়। বন্ধ থাকার ৬ বছর পর ২০১১ সাল থেকে নতুন চারটি ট্রেড কম্পিউটার, বিউটিফিকেশন, ড্রেস মেকিং এন্ড টেইলরিং কার্যক্রম আবার শুরু করে প্রতিষ্ঠানটি। চালু থাকা ট্রেডগুলো প্রয়োজনীয় জনবল সংকট ও প্রশিক্ষণ সরঞ্জামাদি না থাকায় কার্যক্রম ব্যাহত হচ্ছে।
    আবাসিক এ প্রতিষ্ঠানটির ২১টি পদের মধ্যে ১৪টি পদ গত ১৪ বছর ধরে শূন্য রয়েছে।১৪টি পদের মধ্যে প্রশিক্ষক, হোস্টেল সুপার, হিসাব রক্ষন কর্মকর্তার মত গুরুত্বপূর্ণ পদও রয়েছে। ৪টি ট্রেডে আটজন প্রশিক্ষকের মধ্যে একজনও নেই। প্রতিষ্ঠানটি চলছে অতিথি প্রশিক্ষক দিয়ে। কম্পিউটার ল্যাবে ১২টি মধ্যে ৫টিই নষ্ট। আর ৭টি জোড়াতালি দিয়ে কোনমতে চলছে।

    প্রশিক্ষণার্থী বলছেন, প্রতিটি ট্রেডে প্রশিক্ষণের সময় মাত্র তিন মাস। নিজেদের আতœকর্মসংস্থানের জন্য আমরা এখানে এসেছি। একদিকে এই প্রতিষ্ঠানে প্রশিক্ষক কম অন্যদিকে প্রয়োজনীয় প্রশিক্ষণ সরঞ্জামাদি কম থাকায় আমরা ঠিকমত হাতে কলমে প্রশিক্ষণ নিতে পারছি না। ফলে আমরা এই কম সময়ের মধ্যে পরিপূর্ণ শিক্ষা গ্রহণ থেকে বঞ্চিত হচ্ছি। তাই এখানে সকল ট্রেডে প্রয়োজনীয় প্রশিক্ষক ও প্রশিক্ষণ সরঞ্জামাদি দিতে সরকারের কাছে দাবি জানাচ্ছি।

    ড. মোহাঃ মোখলেসুর রহমান, সহকারী পরিচালক প্রশিক্ষণ ও ভারপ্রাপ্ত কর্মকর্তা, বিভাগীয় মহিলা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, বাগেরহাট। তিনি বলেন, জনবল ও প্রয়োজনীয় প্রশিক্ষণ সরঞ্জামাদিও অভাবে প্রতিষ্ঠানটির কার্যক্রম দারুণভাবে ব্যাহত হচ্ছে। এসব সমস্যার সমাধান হলে পিছিয়ে পড়া দক্ষিণাঞ্চলের নারীদের আতœকর্মসংস্থানের সম্ভবনা সৃষ্টি হবে। তাই সরকার এই প্রতিষ্ঠানটির সংকট দূর করতে পদক্ষেপ নেবে বলে তিনি আশা করছেন।

    প্রতিষ্ঠানটি যাত্রা শুরুর পর থেকে এপর্যন্ত ৪ হাজার ৫৭৪ জন নারী প্রশিক্ষণ নিয়েছেন। এরা দেশের বিভিন্ন স্থানে কাজ করছেন। পাশাপাশি নিজেই প্রতিষ্ঠান গড়ে তুলেছেন।

  • মহেশপুর সীমান্ত থেকে দুই দিনে ৬  রোহিঙ্গা নারীসহ ২৭ জন আটক

    মহেশপুর সীমান্ত থেকে দুই দিনে ৬ রোহিঙ্গা নারীসহ ২৭ জন আটক

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ৩ রোহিঙ্গা নারীসহ ১০ জনকে আটক করেছে বিজিবি। শনিবার রাতে উপজেলার শ্রীনাথপুর সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। এই নিয়ে দ্ইু দিনে ৬ রোহিঙ্গা নারীসহ ২৭ জনকে আটক করলো মহেশপুর ৫৮ বিজিবি। রোববার দুপুরে বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে ৫৮ বিজিবির পরিচালক লে. কর্ণেল শাহ মোঃ আজিজুস শহীদ জানান, মহেশপুর সীমান্ত দিয়ে কিছু ব্যক্তি ভারতে যাওয়ার চেষ্টা করছে এমন সংবাদ পেয়ে সীমান্ত এলাকার গ্রামগুলোতে টহল জোরদার করা হয়। টহল চলাকালে উপজেলার শ্রীনাথপুর সীমান্ত এলাকা থেকে ৩ জন রোহিঙ্গা নারী ও দালালের সহযোগীসহ ১০ জনকে আটক করা হয়। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে মহেশপুর থানায় রোববার বিকালে মামলা করা হয়। আটককৃতদের বাড়ি ঝিনাইদহ, বাগেরহাট ও কক্সবাজারে বলে তারা জানান।

    আতিকুর রহমান
    ঝিনাইদহ

  • ঝিনাইদহে জিডি করার ৭ ঘন্টার মধ্যে পাওয়া গেলো লা*শ

    ঝিনাইদহে জিডি করার ৭ ঘন্টার মধ্যে পাওয়া গেলো লা*শ

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    সকালে থানায় জিডি, বিকালে পাওয়া গলো লাশ। ঘটনাটি ঘটেছে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার দুধসর গ্রামে। গ্রামবাসি তোজাম্মেল হোসেন জানান, দুই দিন আগে (গত শুক্রবার রাতে) মাদ্রাসা ছাত্রী আইরিন আক্তার তিথি (১৮) একটি ফোন পেয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর থেকে সে নিখোঁজ ছিল। রোববার বিকাল সাড়ে ৫টার দিকে দুধসর গ্রামের একটি কলাবাগানে আইরিণ আক্তার তিথির লাশ পাওয়া যায়। তিথি দুধসর গ্রামের মিঠুর মেয়ে। তিথিকে গলায় ওড়না পেচিয়ে হত্যার পর তার শরীরে এসিড সাদৃশ্য কোন দাহ্য পদার্থ দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে বলে প্রত্যাক্ষদর্শীরা জানান। মুঠোফোনে প্রতিবেশি বাদশা আলমগীর জানান, গত শুক্রবার রাতে ফোন পেয়ে তিথি পাশে কালুর বাড়িতে যায়। সেখানে তার স্ত্রীর সঙ্গে কথা বলে। এরপর থেকে তাকে পাওয়া যাচ্ছিল না। প্রেমের সম্পর্কের কারণে কেউ ডেকে নিয়ে তাকে হত্যা করতে পারে এমন আশংকা করেন তিনি। তিথির মা রেখা বেগম জানান, ঘটনার দিন একটি ফোন পেয়ে সে কালুর বাড়িতে যায়। যাওয়ার সময় তিথি নিজেই কললিষ্ট থেকে নাম্বারটি মুছে দিয়ে যায়। সেখানে কি হয়েছে বা কার সঙ্গে কলা বলেছে তা জানার আগেই তার মেয়ে নিখোঁজ হয়ে যায়। মেয়েকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন। তিথির পিতা মিঠু জানান, রোববার সাকাল ১০টার দিকে তিথি নিখোঁজ থাকার বিষয়ে শৈলকুপা থানায় তিনি জিডি করেন। জিডি করার ৭ ঘন্টার মধ্যে বিকাল সাড়ে ৫টার দিকে তার মেয়ের লাশ মিললো। তার মেয়ে গত বছর দাখিল পরীক্ষা দিয়ে অকৃতকার্য হয়েছিল। এটি পরিকল্পিত হত্যাকান্ড বলে তিনি দাবী করে হত্যার নেপথ্যোর কুশিলবদের তিনি সনাক্ত করে গ্রেফতারের দাবী জানান। এ বিষয়ে শৈলকুপা থানার ওসি সফিকুল ইসলাম চৌধুরী জানান, রোববার সকালে আইরিন আক্তার তিথি নামে এক মেয়ে নিখোঁজের বিষয়ে জিডি করেন তার পিতা মিঠু। এখন শুনছি তার লাশ পাওয়া গেছে। তিনি জানান খবর পেয়ে আজ বিকাল সাড়ে ৫টার দিকে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ তদন্ত করে রহস্য উদঘাটন করবেন বলে ওসি গনমাধ্যমকর্মীদের জানান।

    আতিকুর রহমান
    ঝিনাইদহ।।

  • র‌্যাব-১২ কর্তৃক আলোচিত হানিফ হত্যা মামলার অন্যতম আসামি মোঃ সালাউদ্দিন গ্রেফতার

    র‌্যাব-১২ কর্তৃক আলোচিত হানিফ হত্যা মামলার অন্যতম আসামি মোঃ সালাউদ্দিন গ্রেফতার

    প্রেস বিজ্ঞপ্তি

    র‌্যাব-১২ কর্তৃক সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরের আলোচিত হানিফ হত্যা মামলার অন্যতম আসামি মোঃ সালাউদ্দিন গ্রেফতার।

    র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

    ১। গত ইং ০৫ আগস্ট ২০২৪ তারিখ রাত্রীবেলায় কয়েকজন লোক জনৈক সানোয়ার হোসেনের তালগাছি বাজারস্থ ভাঙ্গারীর দোকানের মালামাল জোরপূর্বক উঠিয়ে নেওয়ার সময় সানোয়ার হোসেনের ভাগিনা বাদী আল আমিন তাদের বাধা-নিষেধ করলে এজাহারনামীয় লুণ্ঠনকারীরা বাদীকে মারধর করতে উদ্যত হলে বাদী আল আমিন ঘটনাস্থল হতে পালিয়ে আত্মরক্ষা করেন। উক্ত ঘটনার জের ধরে গত ইং ০৮ আগস্ট ২০২৪ তারিখ সকাল ০৯.৩০ ঘটিকায় দুর্বৃত্তরা বাদীর পিতা হানিফ হোসেনকে শাহজাদপুর থানাধীন তালগাছি বাজারে একা পেয়ে পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় মারাত্মক ধারালো অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে গুরুতর জখম করে। পরবর্তীতে বাদীর পিতা হানিফ হোসেন বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এই ঘটনায় নিহতের ছেলে আল আমিন বাদী হয়ে শাহজাদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-০৪, তারিখ-১৬ আগস্ট ২০২৪, ধারা-১৪৩/৩৪১/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৩০২/

    ৫০৬(২)/১১৪/৩৪ পেনাল কোড।

    ২। এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন বিপিএম, পিপিএম, অধিনায়ক, র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর দিকনির্দেশনায় অদ্য ২২ সেপ্টেম্বর ২০২৪ খ্রি. রাত ১২.৩০ ঘটিকার সময় র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় র‌্যাব-১২, সদর কোম্পানির একটি চৌকস অভিযানিক দল ‘‘বগুড়া জেলার গাবতলী থানাধীন সোনারায় এলাকায়’’ অভিযান পরিচালনা করে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরের আলোচিত হানিফ হত্যা মামলার অন্যতম আসামি মোঃ সালাউদ্দিনকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও তার সাথে থাকা ০১ টি ঘড়শরধ বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।

    ৩। গ্রেফতারকৃত আসামি মোঃ সালাউদ্দিন (৪৫), পিতা-মোঃ আব্দুর রশিদ, সাং-তালগাছি, থানা-শাহজাদপুর, জেলা-সিরাজগঞ্জ।

    ৪। গ্রেফতারকৃত আসামিকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে।

  • সুন্দরবনের উপকূলীয় বাগেরহাটে ডাবের বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি

    সুন্দরবনের উপকূলীয় বাগেরহাটে ডাবের বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি

    শেখ সাইফুল ইসলাম কবির বিশেষ প্রতিনিধি:বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের উপকূলীয় শস্যভাণ্ডার নামে খ্যাত উর্বর ভূমি বাগেরহাটের মোরেলগঞ্জ সহ নয়টি উপজেলায় ডাবের বাম্পার ফলন, ন্যায্য মূল্য পেয়ে কৃষকের মুখে হাসি। প্রতিদিন এ উপজেলার ডাব যাচ্ছে ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহীসহ দেশের বেশ কয়েকটি জেলায়। টাকার হিসেবে প্রতিদিন প্রায় লাখ টাকার ডাব পাঠানো হচ্ছে এসব স্থানে।

    জানা গেছে, দেশের বিভিন্ন জেলাতে পাঠানোর জন্য প্রতিদিন মোরেলগঞ্জের অন্তত ৩০টি গ্রাম থেকে ডাব সংগ্রহ করা হয়। প্রতিদিন বিকাল হলেই ফেরিঘাটে ফেরি পার হওয়ার জন্য ডাবভর্তি নসিমন লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

    মোরেলগঞ্জ পৌরশহরের ফেরিঘাটে ফেরি পার হওয়ার সময় কথা হয় ডাব বিক্রেতা সাইদুল ইসলামের সঙ্গে। তিনি জানান, ‘প্রতিদিন আমরা ডাবের সন্ধানে নসিমন নিয়ে গ্রামের পর গ্রাম ঘুরে বেড়ান। উপজেলার প্রায় ৪০টি গ্রামের বাড়ি বাড়ি গিয়ে এসব ডাব সংগ্রহ করেন তারা। তারপর আড়তের মাধ্যমে বা নিজেরাই সেই ডাব ট্রাক, বাসের ছাদে করে রাজধানীতে পাঠিয়ে দেন। ডাব বিক্রি করেই তাদের সংসার চলে। হকাররা মালিকদের কাছ থেকে প্রতি পিস ডাব ৩০-৩৫ টাকা দরে কিনে আনেন। ঢাকার বড় বড় পার্টি আমাদের প্রতি পিস ডাবের মূল্য দেওয়া হয় ৫০-৬০ টাকা করে।

    চিকিৎসক ডা. কামাল হোসেন মুফতি বলেন, ‘ডাবের পানিতে মিনারেল ওয়াটার, পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম থাকে, যা হৃৎপিন্ডের কার্যক্রম ঠিক রাখে এবং হৃৎপিন্ডের সুস্থতা বজায় রাখতে সাহায্য করে।’

    ডাবের পানিতে অ্যান্টিভাইরাল ও অ্যান্টিব্যাকটেরিয়াল কার্যকারিতা থাকায় রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে সাহায্য করে। ডাবের পানিতে অ্যান্টি-এজিংপ্রপার্টিস থাকে ‘

    তিনি আরো বলেন, ‘ব্লাড প্রেসার নিয়ন্ত্রণ করতে ডাবের পানি অনেক বেশি কার্যকরী। এতে আছে ম্যাগনেসিয়াম, পটাশিয়াম ও ভিটামিন সি যা ব্লাড প্রেসারকে নিয়ন্ত্রণ করে। ডাবে আছে কার্বোহাইড্রেড যা শক্তি বাড়ায়। এবং শরীরে পানি শূন্যতা পূরণ করে। ডাবের পানি খেলে দীর্ঘ সময় পেট ভরা থাকে এবং ক্ষুধার প্রবণতা কমে আসে। ফলে কম খাওয়া হয়। এতে ওজন নিয়ন্ত্রণে থাকে। ডাবের পানি শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দেয়। ডাবের পানিতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার যা আমাদের পাচনতন্ত্রকে সুস্থ রাখে। হজমশক্তি অনেক বাড়িয়ে তোলে।’
    মোরেলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি সভাপতি এস.এম. সাইফুল ইসলাম কবির জানান, আখ চাষিদের কে সার, বীজ ও প্রশিক্ষণ দিয়ে বিভিন্ন সময় সহযোগিতা করে কৃষি বিভাগ। বিভিন্ন সীড কোম্পানি পক্ষ থেকে মাঝে মধ্যে সার ও বীজ দিয়ে গরীব কৃষকদের সহযোগিতা করতে হবে।
    মোরেলগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম জানান, এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় ডাবের ফলন ভালো হওয়ায় ও তীব্র পরিমাণ গরম পড়ায় ডাব কাটা হয়েছে বেশি। তবে ডাবের কারণে নারিকেলের ফলন কম হয়েছে। নারিকেল সমৃদ্ধ এ জেলায় নারিকেল ভিত্তিক শিল্প কারখানা গড়ে উঠলে চাষিরা নায্য দাম পাওয়ার পাশাপাশি বিপুল মানুষের কর্মসস্থান হবে। সে জন্য এ জেলায় নারিকেল ভিত্তিক কারখানা গড়ে তোলার ব্যবস্থা নেয়া হচ্ছে। ডাব উৎপাদনে খরচ অনেক কম। মোরেলগঞ্জে এবার ৬৫০ হেক্টর জমিতে প্রায় সাড়ে ১৫ কোটি ডাব উৎপাদন হয়েছে যার বাজার মুল্য প্রায় ৪২ কোটি টাকা। ডাব উৎপাদনে এ এলাকার অর্থনীতি সমৃদ্ধ হচ্ছে। কর্মসংস্থানও হচ্ছে অনেকের।

  • কালীগঞ্জে ৪৮৫বোতল মাদকদ্রব্য ফেনসিডিল উদ্ধার

    কালীগঞ্জে ৪৮৫বোতল মাদকদ্রব্য ফেনসিডিল উদ্ধার

    মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।
    লালমনিরহাটের কালিগঞ্জর ৪৮৫ বোতল মাদকদ্রব্য ফেনসিডিল উদ্ধার করেন থানার পুলিশ । জেলার পুলিশ সুপার, মোঃ তরিকুল ইসলাম, দিকনির্দেশনায় কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির, এর নেতৃত্বে কালিগঞ্জ থানার চন্দ্রপুর ইউনিয়নের লতাবর মৌজাস্ত মহুবর রহমান, পিতা মৃত মেহের আলী এর বাড়ির পূর্ব উত্তর কোনে জনৈক রবিউল ইসলামের ধানক্ষেতের ভিতর হইতে পরিত্যক্ত অবস্থায় ৪৮৫বোতল মাদকদ্রব্য ফেনসিডিল উদ্ধার করেন। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির, জানান গোপন সংবাদের ভিত্তিতে লতাবর গ্রামে বিশেষ অভিযান চালিয়ে ধানক্ষেতের ভিতর হইতে পরিত্যক্ত অবস্থায় ৪৮৫বোতল মাদকদ্রব্য ফেনসিডিল উদ্ধার করেন পুলিশ।

    হাসমত উল্লাহ ।।

  • ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা 

    ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা 

    আজিজুল ইসলাম, যশোর : যশোরের ঝিকরগাছায় শনিবার (২১ সেপ্টেম্বর) ঝিকরগাছা দারুল উলুম কামিল মাদ্রাসার হলরুমে ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের ৩৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও তার পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। এর আগে গত ১৩ জুলাই (শনিবার) দারুল উলুম কামিল মাদ্রাসায় আনন্দঘন পরিবেশে ভোটের মাধ্যমে সদস্যরা তাদের নতুন কমিটির নেতা নির্বাচিত করেছিলেন। সেই সময় ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাকালীন সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবু বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারো সভাপতি পদে নির্বাচিত হন। সাংগঠনিক সম্পাদক পদেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন সুজন মাহমুদ। তবে সাধারণ সম্পাদক পদের বিপরীতে এ,এস,এম জাফর ইকবাল, আশিকুল ইসলাম ও হাসান খানের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়। সেখানে ৩১ জন সদস্যের মধ্যে ২৪ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। যেখানে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিজয়ী হন এ,এস,এম জাফর ইকবাল।  এরপর দেশের রাজনৈতিক টানাপোড়েন, পটপরিবর্তন ও সাম্প্রতিক ভয়াবহ বন্যার কারণে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা স্থগিত ছিলো। শনিবার দুপির ১২ টার দিকে দারুল উলুম কামিল মাদ্রাসার হলরুমে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। 

    ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা ও পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) জনাব ইব্রাহিম আলী। ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আশরাফুজ্জামান বাবু তার বক্তব্যে বলেন আমরা যখন কোন সংবাদ করি তখন সেটা কারো না কারো বিপক্ষে যায়। সেই জায়গা থেকে যে কোন সমস্যায় প্রশাসনিক সহযোগিতার প্রয়োজন হলে প্রশাসনকে সাংবাদিকদের পাশে থাকার আহ্বান জানান তিনি। ঝিকরগাছা থানার ওসি (তদন্ত) মো: ইব্রাহিম আলী তার বক্তব্যে বলেন সাংবাদিকরা যখন কোন সংবাদ প্রকাশ করে তখন কারো না কারো চোখে তাদের শত্রু হতে হয় এটা তিনি বিশ্বাস করেন। তিনি মনে করেন পুলিশের মতই সাংবাদিকতা পেশাও একটি চ্যালেঞ্জিং পেশা। তিনি সব সময় সাংবাদিকদের সাথে থাকবেন বলেও আশ্বাস দেন।

  • নলছিটিতে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

    নলছিটিতে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

    ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    ঝালকাঠির নলছিটিতে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা। রবিবার(২২ সেপ্টেম্বর) সকালে পৌর এলাকার অনুরাগ গৌরিপাশা আল হাসান দাখিল মাদ্রাসা সম্মুখ সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে স্থানীয়রা, মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহন করেন। এসময় তারা পৌর এলাকার কাঠেরপুল হইতে অনুরাগ বাজার সড়কের বেহাল অবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং দ্রæত সময়ে সড়ক মেরামত করার জন্য কতৃপক্ষের দৃষ্টি আর্কষন করেন।
    মানববন্ধনে বক্তব্য রাখেন, অনুরাগ গৌরিপাশা আল হাসান দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা বশির উদ্দিন, স্থানীয় বাসিন্দা এস.এম টুলু, এফ.এইচ রিভান,মো. হানিফ মল্লিক,সমাজকর্মী বালী তাইফুর রহমান,মো. শাওন হাওলাদার প্রমুখ।
    এসময় তারা বলেন, আমাদের এই সড়ক দিয়ে প্রতিদিন মাদ্রাসার শিক্ষার্থীসহ শতশত সাধারন জনতা চলাফেরা করে। খানাখন্দে ভরা এই সড়কে একজন সুস্থ মানুষই চলাফেরা করতে পারে না। সেখানে একজন মানুষ অসুস্থ হয়ে পড়লে তাকে নিয়ে হাসপাতালে যাওয়া খুবই কষ্টকর ব্যাপার। সড়কের অবস্থা খারাপ হওয়ায় যানবাহন চলাচল করতে পারে না।
    তারা আরও বলেণ, বার বার সড়ক মেরামতের বরাদ্দ করা হয় কিন্তু সেটা শুধু কাগজ কলমেই থাকে আমাদের সড়কের উপর একটি ইটও পরতে দেখি না। এখন আমরা অতিদ্রæত এই সমস্যার সমাধান চাই। ৮নং ওয়ার্ডবাসী অনেক দুর্ভোগ পোহাইছে আর কস্ট করতে চায় না। প্রতিদিন কোমলমতি শিক্ষার্থীরা এই সড়কের জমে থাকা পানিতে নিজেদের পোশাক নষ্ট করে বিদ্যালয়ে হাজির হন। তাতে তাদের পাঠদানে বিঘœ ঘটে।

  • গৌরনদীতে পাওয়ানা টাকা চাইতে গিয়ে গৃহবন্ধি হয়েছেন আবুল বশার

    গৌরনদীতে পাওয়ানা টাকা চাইতে গিয়ে গৃহবন্ধি হয়েছেন আবুল বশার

    কে এম সোহেব জুয়েলঃ গৌরনদীতে পাওয়ানা টাকা চাইতে গিয়ে পাওয়ানা দার আবুল বসার সহ তার সঙ্গীয় লোকজনদের আটকে দিয়েছেন বাড়ির লোকজন।

    ঘটনাটি ঘটেছে গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের নলচিড়া গ্রামে।
    পাওয়নাদার গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের আধুনা গ্রামের মৃত সাবেক ইউপি সদস্য নুর ইসলাম মৃধার পুত্র আবুল বসার – ৪০।

    তিনি (বসার) একই উপজেলার নলচিড়া ইউনিয়নের নলচিড়া গ্রামের জামাল হাওলাদার ৬০ এর সাথে ব্যাবসায়িক সম্পর্কে বন্ধুত্ব গড়ে তুলেন। তারি ধারাবাহিকতায় জামাল তার আর্থিক সংকটে দেখিয়ে নলচিড়া বন্দরের সারে তিন শতক জমি বিক্রির প্রস্তাব দিয়ে বসারের কাছ থেকে ৮ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন প্রতারক জামাল।

    কিন্তুু পরক্ষণে বসার জমির দলিল চাইলে জামাল জমি দেওয়ার নামে নানান অজুহাতে সময় ক্ষেপণ করে এক পর্যায় টাকা ফেরত দেয়ার কথা বলেন,জামালের স্ত্রী হাসি বেগম ৫০ সেমতে ১৯ সেপ্টেম্বর বসার স্হানীয় লোকজন নিয়া জামালের বসত বাড়ি নলচিড়া গেলে জামালের স্ত্রী হাসি বেগম টাকা দেয়ার কথা বলে পাওয়ানাদার বসার সহ তার সঙ্গীয় লোকজনকে ঘড়ে বসিয়ে রেখে টাকা না দেয়ার নামে ষড়যন্ত্রের লিপ্ত হয়ে তাদেরকে বাহির থেকে তালাবদ্ধ করে ঘড়ের ভিতরে আটকিয়ে রেখে ডাকাতির অজুহাত দেখিয়ে ডাকচিৎকার করেন জামালের স্ত্রী হাসি বেগম।

    পাওয়ানাদার বসার উপায়ান্ত না পেয়ে তাদের জীবন রক্ষায় স্হানীয়দের ফোন করেন।
    স্হানীয় লোকজন দৌরে এসে জামালের বসত ঘড় থেকে বসার সহ তার সঙ্গীয় লোকজনদের উদ্ধার করেন।

    স্হানীয়দের পরামর্শ ক্রমে ওই রাতেই প্রতারক জামাল ও তার স্ত্রী হাসি বেগম ৫০ পুত্র নাহিদ ৩০ কে অভিযুক্ত করে গৌরনদী থানায় অভিযোগ দায়ের করেন পাওয়ানাদার বসার মৃধা।

    স্হানীয়রা জানান জামাল এলাকার একাধিক সহজ সরল লোক ও বিভিন্ন এনজিও থেকে প্রতারনার মাধ্যমে দের থেকে দুই কুটি টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন।

    ভুক্তভোগী পাওয়ানাদারেরা জামালের খোঁজে তার বাড়িতে গেলে টাকা না দেয়ার অজুহাতে পাওয়ানাদারদের আটকে রেখে তার ইজ্জত বিনষ্টের কথা বলে মিথ্যা মামলা দেয়ার হুমিকি দিয়ে ভয়ভীতি প্রদর্শন করেন জামালের স্ত্রী হাসি বেগম।

    ফলে তার ( জামালের) বাড়িতে টাকার দাবিতে যেতে সাহস পাচ্ছেননা পাওয়ানাদাররা জানিয়েছেন স্হানীয়রা। তাই এই প্রতারক চক্র পরিবারকে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মুলক শাস্তি দাবি করেছেন পাওয়ানাদার বসার ও ভুক্তভোগী পরিবারের লোকজন সহ স্হানীয় সচেতন মহল।

  • নলছিটিতে পিতার সন্ধান চেয়ে সন্তানদের সংবাদ সম্মেলন

    নলছিটিতে পিতার সন্ধান চেয়ে সন্তানদের সংবাদ সম্মেলন

    ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    নলছিটি উপজেলার ৫ নং সুবিদপুর ইউনিয়নের সুবিদপুর গ্রামের বাসিন্দা মোঃ মোহাম্মদ আলী (৬৫) গত ৭ সেপ্টেম্বর মাগরিব নামাজ বাদ তিনি নিখোঁজ হয় বলে অভিযোগ করেন। কোথাও খোজ খবর না পেয়ে এবিষয়ে গত ৮/৯/২৪ ইং তারিখে নলছিটি থানায় একটি সাধারন ডায়েরি করেন (জিডি নং ৩১২) ভুক্তভোগী পরিবার।

    কিন্ত ১৬ দিন পার হলেও কোন প্রকার সন্ধান না পেয়ে, নিখোঁজ মোহাম্মদ আলীর সন্তানরা আজ ২২ সেপ্টেম্বর রোজ রবিবার দুপুর ১ টায় নলছিটি প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন।

    এসময়  তার মেয়ে লাকি আক্তার অভিযোগ করে বলেন, আমার পিতা ঘটনার দিন মাগরিবের নামাজ শেষ করে খালি গায়ে টর্চ লাইট ও মোবাইল নিয়ে ঘর থেকে বের হয়ে নিখোঁজ হন। এখানে উল্লেখ থাকে যে, আমাদের বাড়িতে অবস্থিত মসজিদেই তিনি মাগরিবের নামাজ আদায় করেছেন। সেদিন তিনি নিজেই নামাজে ইমামতি করেছেন। বিষয়টি মুসল্লিরা আমাকে আমাদেরকে জানিয়েছেন। 

    আমার পিতা নিখোঁজ হওয়ার আগে গত ০৩/০৯/২০২৪ইং তারিখ আমার চাচাতো ভাই মো. নয়ন হাওলাদার ও রিপন হাওলাদার,উভয় পিতাঃ মৃত-আঃ কুদ্দুস হাওলাদার,তাহারা দুইজনে মিলে বিয়ের অনুষ্ঠানের কথা বলে নিজেদের সাথে অটোরিকশায় বরিশাল তার মামার বাসায় নিয়ে যান। যদিও সেখানে কোন অনুষ্ঠান ছিল না। পরে তারা আমার বাবাকে একরাত রেখে পরেরদিন আমাদের বাড়ীতে পাঠিয়ে দেন। 

    গত ৭ তারিখে আমাদের পিতা নিখোঁজ হওয়ার পর আমাদের চাচাতো ভাইদের এ বিষয়ে জানতে চাইলে তখন তারা বলে যে, আমরা তোমাদের পিতাকে খুজে বের করে দিবো আমাদের দুইদিন সময় দেও। তাদের এই কথার ব্যাপারে দুইজন স্বাক্ষী রয়েছেন।  

    আমার পিতা নিখোঁজ হওয়ার পরেরদিন তার ব্যবহৃত জুতা আমাদের প্রতিবেশী জৈনিক মো. আকব্বর আলী হাওলাদারের ছেলে মো. কালাম হাওলাদার আমাদের বাড়ীর পাশ্ববর্তী হেরিংবন রাস্তায় তিনি পরিত্যক্ত অবস্থায় পেয়ে আমাদের নিকট হস্তান্তর করেন। এখানে উল্লেখ থাকে যে, আমাদের পিতা যেদিন নিখোঁজ হন সেদিন বিকেলে আমার চাচাতো ভাইয়েরা নিজ বাড়ীতে থাকলেও ঘটনার দিন রাতে তারা কেহ বাসায় ছিল না। 

    এখানে আরও একটি বিষয় উল্লেখ থাকে যে, উক্ত চাচাতো ভাইদের সাথে আমাদের পূর্বের থেকেই জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। 

    আমরা মনে করি আমার পিতা নিখোঁজের সাথে আমার চাচাতো ভাইয়েরাই জড়িত। আমরা প্রশাসন সহ সকলের কাছে সুদৃষ্টি কামনা করছি যাতে আমরা আমাদে পিতাকে ফিরে পেতে পারি।

    তবে অভিযোগ এর বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে রিপন হাওলাদার কোন যথাযথ কোন জবাব দিতে রাজি হননি।

    অভিযোগের বিষয়ে নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মুরাদ আলী জানান নিখোঁজের ব্যাপারে জিডি হয়েছে আমাদের অনুসন্ধান চলছে।