Category: দেশজুড়ে

  • পদ্মায় পানি বৃদ্ধির সাথে সাথে নদী ভাঙ্গন শুরু হয়েছে। ভাঙ্গন কবলিত মানুষ গোদাগাড়ীর রেলবাজার ঘাট দিয়ে আসচ্ছে ক্ষতিগ্রস্ত জিনিসপত্র

    পদ্মায় পানি বৃদ্ধির সাথে সাথে নদী ভাঙ্গন শুরু হয়েছে। ভাঙ্গন কবলিত মানুষ গোদাগাড়ীর রেলবাজার ঘাট দিয়ে আসচ্ছে ক্ষতিগ্রস্ত জিনিসপত্র

    রাজশাহী থেকে মোঃ হায়দার আলীঃ ভারী বৃষ্টিপাতের কারণে ভারতের উজান থেকে নেমে আসা পানিতে গত কয়েকদিনে ফের বাড়তে শুরু করেছে রাজশাহীর গোদাগাড়ীর পদ্মার পানি। সে সাথে নদী ভাঙ্গন শুরু হয়েছে। কোঁদলকটি, দিয়ার মানিকচক, চরআষাদিয়াদহের ভাঙ্গন কবলিত মানুষ গোদাগাড়ী পৌরসভার রেলবাজার ঘাট দিনে নিয়ে আসছে ধান, গম, ভুট্টা, চাউল, আদা, বাড়ী ঘর নির্মানের পুরাতন সামগ্রী, ক্ষতিগ্রস্থ ঢেউটিন, ঘরের চালা,দরজা জানালা প্রভূতি। বুধবার সন্ধ্যার পর এদৃশ দেখা গেল রেলওয়ে বাজার ঘাটে।

    সম্প্রতি ফের পানি বাড়তে শুরু করায়, নদী ভাঙ্গন দেখা দেয়ায় আতঙ্কিত হয়ে পড়েছেন পদ্মার তীরবর্তী মানুষ। যদিও রাজশাহী পানি উন্নয়ন বোর্ড বলছে; আরও দু’একদিন পর্যন্ত পদ্মায় পানি বৃদ্ধি পাবে। পরে তা স্থিতিশীল হয়ে আবারও কমতে শুরু করবে। এতে এই অঞ্চলে বন্যা হওয়ার কোনো সম্ভাবনা দেখছেন না তারা।

    এদিকে, গত পদ্মা, মহানন্দা নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলাসহ ১০ ইউনিয়নের নিম্নাঞ্চলের ১ হাজার ৫ শ ৫৯ হেক্টর জমির ফসল জলমগ্ন হয়ে পড়েছে। সেই সাথে কোদলকাটি গ্রামে ব্যাপক হারে নদী ভাঙন শুরু হয়েছে।

    শহরের বড়কুঠি পয়েন্টে পদ্মা নদীর পানির উচ্চতা পরিমাপ করেন পানি উন্নয়ন বোর্ডের গেজ রিডার এনামুল হক। তিনি এ প্রতিবেদককে জানান, বড়কুঠি পয়েন্টে পানির বিপৎসীমা ১৮ দশমিক ৫০ মিটার। মঙ্গলবার এই পয়েন্টে পদ্মার পানির উচ্চতা ছিল ১৬ দশমিক ৮৫ মিটার। অর্থাৎ বড়কুঠি পয়েন্টে পদ্মার পানি বিপৎসীমার ১ দশমিক ৬৫ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

    এনামুল আরও জানান, আগস্টের মাঝামাঝি সময়ে পদ্মায় পানি বাড়লেও শেষের দিকে তা কমতে শুরু করে। তবে গত ১ সেপ্টেম্বর থেকে আবারও পানি বাড়তে শুরু করে পদ্মায়। কয়েকদিন বৃদ্ধি পেয়ে পানি আবারও স্থিতিশীল হয়। পরে ১৫ সেপ্টেম্বর থেকে পানি বাড়তে শুরু করে এ পর্যন্ত চলমান আছে।

    গোদাগাড়ী সরকারী স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ এনামুল হক ফেসবুকে বন্যা ও ভাঙ্গনকবলিত মানুষ রেলবাজার ঘাট দিয়ে টিন, ঘরের চালা, ধান, গম, কলাই প্রভূতি নৌকায় নিয়ে আসছে সেই ছবি পোষ্ট করেছেন। মানুষ দুঃখ, কষ্টের সীমা নেই।

    চর আষাদিয়াদহ এলাকাবাসী মনিরুল ইসলাম জানান পদ্মার পানি বাড়ার সাথে কোদলকাটি গ্রামে ব্যাপক নদী ভাঙ্গন মানুষ বিপদে আছেন, তাদের বাড়ী ঘর নিরাপদ দূরুত্বে সরিয়ে নিচ্ছেন, কোন কোন সময় সরানোর সময় পাচ্ছেন না। অনেক ফসলী জমি নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে।

    পানি বৃদ্ধির কারণ বিষয়ে জানতে চাইলে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফুর রহমান অঙ্কুর জানান বলেন, মূলত ফারাক্কার উজানে ভারি বৃষ্টিপাতের কারণে পদ্মায় আবারও পানি বাড়তে শুরু করেছে। আকস্মিক বন্যার সম্ভবনা আছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, আগামী দু’একদিন পদ্মার পানি বৃদ্ধি অব্যাহত থেকে আবারও তা স্থিতিশীল হবে। পদ্মার পানি বিপৎসীমা অতিক্রম করার কোন সম্ভবনা নেই। ফলে এই অঞ্চলে আকস্মিক কোনো বন্যা হবে না।

    এদিকে পদ্মার পানি বৃদ্ধির কারণে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা কোদলকাটি, আলাতুলি, ক্লাবঘাট এলাকা, শিবগঞ্জ উপজেলার পাঁকা, উজিরপুর, দুর্লভপুর ও সদর উপজেলার নারায়ণপুর, আলাতুলী, শাহাজাহানপুর, চরবাগডাঙ্গা ইউনিয়নের ১ হাজার ৫শ’ ৫৯ হেক্টর মাসকালাই, রোপা আউশসহ সবজি পানি নিচে ডুবে গেছে। ডুবে যাওয়া মাসকালাইয়ের মধ্যে রয়েছে শিবগঞ্জ উপজেলার ১ হাজার ২৫০ হেক্টর ও সদর উপজেলায় ২১২ হেক্টর। তিনি আরও জানান, দুইটি উপজেলার প্রায় ৫ হাজার ৩১৫ জন কৃষকের মাসকালাই, আউশ ধান, গ্রীষ্মকালীন পেঁয়াজ, চিনা ও আখ ফসলের ক্ষতি হয়েছে।

    নীতি-বিধানের তোয়াক্কা না করেই ভারত ফারাক্কা বাঁধ নির্মাণ করে পানি সরিয়ে নিচ্ছে। গঙ্গার পানিবণ্টন নিয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের এ যাবৎ দুটি চুক্তি হলেও বাংলাদেশ চুক্তি অনুযায়ী পানি পায়নি। চলমান ৩০ সাল চুক্তি বাংলাদেশের ন্যায্য পানিপ্রাপ্তির কোনো নিশ্চয়তা দেয়নি। আগের চুক্তিতে যতটুকু নিশ্চয়তা ছিল, এ চুক্তিতে তাও নেই। ফলে পানিবঞ্চনা আরো বেড়েছে। ভারতের পশ্চিমবঙ্গের বক্তব্য খোলাখোলি। শুকনো মওসুমে তিস্তার পানি প্রবাহ এত কমে আসে যে, তা দিয়ে পশ্চিমবঙ্গের প্রয়োজনই মেটে না, বাংলাদেশকে আমরা পানি দেবো কিভাবে? আর বর্ষা মৌসুমে মরণ বাঁধ ফারাক্কার সব গেট খুলে দিয়ে পানিতে ডুবিয়ে মারছে ভারত। প্রতিবছর বন্যার সময় ২০ কিলোমিটার এলাকা জুড়ে নদী ভাঙন শুরু হয়। এবার শুরু হয়েছে। ভারত প্রতি বছর পানি ছেড়ে আমাদের ডুবিয়ে মারে, খরা মৌসুমে পানি প্রবাহ আটকিয়ে রেখে দেশকে মুরুভূমি বানায় কোন প্রতিকার পায় না দেশের মানুষ।

    মোঃ হায়দার আলী
    নিজস্ব প্রতিবেদক,
    রাজশাহী।

  • বাংলাবান্ধা ইউপি চেয়ারম্যান কুদরত-ই-খুদা মিলন সাময়িক বহিষ্কার

    বাংলাবান্ধা ইউপি চেয়ারম্যান কুদরত-ই-খুদা মিলন সাময়িক বহিষ্কার

    মুহম্মদ তরিকুল ইসলাম, পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুদরত-ই-খুদা মিলনকে কর্মস্থলে অনুপস্থিতি সহ বিভিন্ন অনিয়ম দূর্নীতির অভিযোগে জনস্বার্থে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ।

    বুধবার (২৫ সেপ্টেম্বর) স্থানীয় সরকার বিভাগের উপসচিব ড. মাসুরা বেগম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে বরখাস্ত করা হয়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলাধীন ১নং বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুদরত-ই-খুদা মিলনের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, জমি জবর দখল, শ্রমিক নিয়োগ বাণিজ্য, চাঁদাবাজি এবং ৫ আগস্ট ২০২৪ তারিখ হতে কার্যালয়ে অনুপস্থিতির অভিযোগের বিষয়ে জেলা প্রশাসক, পঞ্চগড় এর প্রতিবেদন মোতাবেক স্থানীয় সরকার বিভাগের ২৫ সেপ্টেম্বর ২০২৪ তারিখের ৭৮০ সংখ্যক প্রজ্ঞাপন মূলে জনস্বার্থে আপনাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

    আরও উল্লেখ করা হয়, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪ ধারা অনুযায়ী কেন আপনার পদ হতে চূড়ান্তভাবে অপসারণ করা হবে না, তার জবাব পত্র প্রাপ্তির ১০(দশ) কার্যদিবসের মধ্যে জেলা প্রশাসক, পঞ্চগড় এর মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে প্রেরণ নিশ্চিতকরণের জন্য নির্দেশক্রমে নির্দেশনা প্রদান করা হয়েছে।

    পঞ্চগড় জেলা প্রশাসক সাবেত আলী সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

    মুহম্মদ তরিকুল ইসলাম।।

  • লক্ষ্মীপুরে সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীর স্বরণে আলোচনা সভা

    লক্ষ্মীপুরে সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীর স্বরণে আলোচনা সভা

    নাজিম উদ্দিন রানা: দৈনিক সংগ্রামের চীফ রিপোর্টার ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজ’র) সভাপতি মরহুম রুহুল আমিন গাজী স্মরণে আলোচনা ও দোয়া অনুষ্ঠান আয়োজন করা হয়।

    বুধবার সন্ধ্যা ৭ টায়, দৈনিক সংগ্রামের লক্ষ্মীপুর পাঠক ফোরামের উদ্যোগে লক্ষ্মীপুর প্রেসক্লাবের হলরুমে এ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

    দৈনিক সংগ্রামের লক্ষ্মীপুর পাঠক ফোরামের সভাপতি
    ও লক্ষ্মীপুর আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট শাহাদাত হোসেনের সভাপতিত্বে ও দৈনিক সংগ্রামের লক্ষ্মীপুর প্রতিনিধি সেলিম উদ্দিন নিজামীর সঞ্চালনা উক্ত দোয়া অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর মাষ্টার রুহুল আমিন ভূইয়া। বিশেষ অতিথি লক্ষ্মীপুর জেলা জামায়াতের সেক্রেটারি ফারুক হোসেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এডভোকেট মহসিন কবির মুরাদ, লক্ষ্মীপুর বারের সাবেক সভাপতি এডভোকেট হাফিজুর রহমান, লক্ষ্মীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও নয়া দিগন্তের জেলা প্রতিনিধি আ.হ.ম মোশতাকুর রহমান, প্রেসক্লাবে সাধারণ সম্পাদক সাঈদুল ইসলাম পাবেল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আরমান হোসেন সহ সাংবাদিক,সুশীল সমাজের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

  • ঝালকাঠিতে ধ্রুবতারা ইয়ূথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

    ঝালকাঠিতে ধ্রুবতারা ইয়ূথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

    ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    ঝালকাঠিতে ধ্রুবতারা ইয়ূথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকালে ঝালকাঠি প্রেসক্লাব হলরুমে জেলা সভাপতি সৈয়দ হান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও সিইও অমিয় প্রাপণ চক্রবর্তী। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চু, বরিশাল বিভাগের সাধারণ সম্পাদক মো: শাকিল রনি হাওলাদার, কেন্দ্রীয় কমিটির সদস্য মো: নিয়াজ মোর্শেদ, জেলা শাখার সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক মো: উজ্জ্বল রহমান প্রমুখ।
    সভায় ২০২৪-২৫ সেশনের জন্য সভাপতি হিসাবে সৈয়দ হান্নান ও সাধারণ সম্পাদক মো: মশিউর রহমান শাহিনকে মনোনীত করা হয়েছে। পরবর্তী ১০ দিনের মধ্যে ৩১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি করে কেন্দ্র পাঠানোর জন্য কেন্দ্রীয় কমিটি থেকে নির্দেশনা প্রদান করা হয়েছে।

  • গৌরনদীর সরিকলে ব্যাসায়িদের সাথে নুতন কমেটি নিয়ে মতবিনিময় করছেন সাবেক সাংসদ জহির উদ্দিন স্বপন

    গৌরনদীর সরিকলে ব্যাসায়িদের সাথে নুতন কমেটি নিয়ে মতবিনিময় করছেন সাবেক সাংসদ জহির উদ্দিন স্বপন

    কে এম সোহেব জুয়েল ঃগৌরনদীর সরিকল ইউনিয়নের ঐতিহ্যেবাহী সরিকল বন্দরে প্রায় দের যুগের বেশি সময় পেরিয়ে গেলেও নুতন ভাবে হাট পরিচালনার ক্ষেত্রে কোন কমিটি তৈরির চিন্তা না করে কতিপয় স্বার্থন্বেশি হাটখেকো লোক নিজ সুবিধা আদায়ের লক্ষে নিজ খেয়াল খুশিমত হাট পরিচালনা করে আসছিলেন।

    কিন্তু গত ৫ আগষ্ট ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচারী শেখহাসিনা সরকারের পতনের পর নড়ে- সরে বসছেন ওই বন্দরের দম আটকে আসা কয়েক শতাধিক ব্যাবসায়িরা। তাদের মধ্যে স্বস্তি ফিরে আসার সাথে ভোটাধিকার প্রয়োগে জাগ্রত হয় নুতন কমেটির করে হাট পরিচালনার মধ্য দিয়ে হাটে বিকিকিনি করতে আসা মানুষের মাঝে স্বস্তিও ফিরে আনার নানান প্রকৃয়া।

    আর সেই চিন্তে মাথায় রেখেই নবগঠিত কমেটি বাস্তবায়ন করেতে ২৫ সেপ্টেম্বর বুধবার সকাল ১০ টায় সরিকল বন্দরের ব্যাবসায়ি সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন মাতুব্বরের সভাপতিত্বে ও মোঃ তৈয়বুর রহমান (লিমন) সঞ্চালনায় ব্যাবসায়িদের সাথে প্রধান অথিতি হিসেবে উপস্থিত থেকে মত বিনিময় করেছেন সরিকল ইউনিয়নের নিজ গ্রাম সরিকলের সন্তান বরিশাল ১ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি ‘র চেয়ারপার্সনের নির্ভর যোগ্য ও ব্যক্তিত্ব সম্পন্ন উপদেষ্টা এম জহির উদ্দিন স্বপন।

    তিনি উপস্থিতিদের মাঝে বক্তব্যে বলেন, স্বৈরাচারী সরকার শেখ হাসিনার আমলের স্বৈর শাসনকে ভুলে যেতে হবে, কোন প্রকার অন্যায় অবিচারকে বরদাস্ত করবেননা তিনি,কোন ব্যাবসায়ির সাথে জুলুম চলবেনা, বিগত দিনের জুলুম অন্যায় অবিচার আর দুঃশাসনকে মাথা থেকে উপচে ফেলে সঠিক চিন্তে মাথায় নিয়ে ব্যাবসা করতে হবে। অনিয়ম দেখা দিলে কঠর হাতে দমন করবেন তিনি।

    এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গৌরনদী উপজেলা জাতীয়তাবাদী (বিএনপি) এর আহবায়ক সৈয়দ গোলাম ছরোয়ার বিপ্লব, সরিকল ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন মৃধা, জাহাঙ্গীর নগর ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল মালেক শিকদার, জাহাঙ্গীর নগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোসারফ হোসেন খাঁন প্রমুখ।

    সরিকল বন্দর ব্যাবসায়িদের সাঝে, উপস্থিত থেকে বক্তব্য দেন বরিশাল জেলা গন অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক (জিওপি) মোঃ নুরুল আমিন, মোঃ রফিকুল ইসলাম সুজন ,মোঃ মজিবুর রহমান টিটু,মোঃ শহিদুল ইসলাম মাতুব্বর, মোঃ মাওলানা মহিউদ্দিন, গৌরনদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ কামাল হোসেন বিপ্লব, মোঃ আবুতালেব শিকদার প্রমুখ। বক্তারা বলেন, অতি শিঘ্রই গনতান্ত্রিক প্রকৃয়ার অবাধ সুস্ট ও নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে সুন্দর একটি কমিটি বাস্তবায়নের মধ্য দিয়ে বিগত দিনের স্বৈরশাসনের বদনামকে ধুয়েমুছে নুতন ভাবে হাটের ঐতিহ্য ফিরে আনবেন তারা।

  • অনুপস্থিত থেকেও বেতন উত্তোলনের অভিযোগ সরকারি ডাঃ জহুরুল কামাল ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে

    অনুপস্থিত থেকেও বেতন উত্তোলনের অভিযোগ সরকারি ডাঃ জহুরুল কামাল ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে

    এম এ আলিম রিপন,সুজানগর : পাবনার সুজানগর উপজেলার সরকারি ডাঃ জহুরুল কামাল ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল লতিফের বিরুদ্ধে দীর্ঘদিন হাজিরা খাতায় স্বাক্ষর না করে কর্মস্থলে অনুপস্থিত থেকে নিয়মিত বেতন-ভাতা উত্তোলনের অভিযোগ উঠেছে। অধ্যক্ষ অনুপস্থিত থাকায় কলেজের প্রশাসনিক কার্যক্রম,আর্থিক সক্ষমতা, আইনশৃঙ্খলা পরীক্ষা:অভ্যন্তরিন ইনকোর্স পরীক্ষা,পাবলিক পরীক্ষা,ফরম পূরণ,রেজিষ্ট্রেশন সংক্রান্ত এবং ছাত্র-ছাত্রীদের প্রত্যয়ন ও সার্টিফিকেট প্রদান করতে পারছেন না কলেজ কর্তৃপক্ষ। এ বিষয়ে কলেজ কর্তৃপক্ষ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহা পরিচালক ও পাবনা জেলা প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন। লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট তারিখ হতে অত্র কলেজের অধ্যক্ষ আব্দুল লতিফ বিনা ছুটিতে অদ্যবধি কলেজে অনুপস্থিত রয়েছেন এবং কোন শিক্ষকের উপর দায়িত্বভার অর্পণ করেন নাই কিন্তু বেতন-ভাতাসহ অন্যান্য সুযোগ সুবিধা ঠিকই ভোগ করছেন। জানাযায়, ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত এ কলেজটি ১৯৯৫ সালে এমপিও ভুক্ত হয়। এবং পরবর্তীতে ২০১৮ সালের ৮ আগস্ট কলেজটি জাতীয়করণ করা হয়। বর্তমানে কলেজটিতে ৩৫০০ জন শিক্ষার্থী অধ্যায়নরত এবং ৭০ জন শিক্ষকসহ সর্বমোট ৭৮ শিক্ষক-কর্মচারী কর্মরত রয়েছেন। কলেজের প্রদর্শক আব্দুর রহিম মঙ্গলবার জানান, বিগত আওয়ামীলীগের শাসনামলে প্রভাব খাটিয়ে অধ্যক্ষ আব্দুল লতিফ কলেজের আর্থিক অনিয়ম, শিক্ষকদের সাথে খারাপ আচারণ করাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ থাকায় গত ৫ আগস্ট আওয়ামীলীগ সরকার পতনের পর থেকে আত্মগোপনে রয়েছেন। এবং বিনা ছুটিতে কলেজে না এসেই নিয়মিত বেতন-ভাতা উত্তোলন করছেন। ৫ আগস্ট থেকে ২৫ সেপ্টেম্বর এখন পর্যন্ত তিনি কলেজে অনুপস্থিত। কলেজের শিক্ষার্থীরা জানান, অধ্যক্ষ স্যার না থাকায় ফরম পূরণ,রেজিষ্ট্রেশন, প্রত্যয়ন ও সার্টিফিকেট না পাওয়াসহ বিভিন্ন সমস্য হচ্ছে আমাদের। তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ মিথ্যা দাবী করে অধ্যক্ষ আব্দুল লতিফ মোবাইল ফোনে এ প্রতিনিধিকে জানান, শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হওয়ায় চিকিৎসা ছুটি পাওয়ার জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহা পরিচালক বরাবর তিনি একটি আবেদন করেছেন। এ বিষয়ে পাবনা জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম জানান, কলেজ অধ্যক্ষ আব্দুল লতিফের বিষয়ে লিখিত অভিযোগ পাওয়ার পর আমরা তদন্তকাজ শেষ করেছি। তদন্ত প্রতিবেদন অতি দ্রুতই মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহা পরিচালক বরাবর প্রেরণ করা হবে।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।

  • সোনাতলা পিটিআই এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন

    সোনাতলা পিটিআই এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন

    প্রেস বিজ্ঞপ্তি:

    বগুড়ায় সোনাতলা প্রাইমারী টিচার্স ট্রেনিং ইন্সটিটিউট (পিটিআই) বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে। কর্মসূচির অংশ হিসেবে ২৫ সেপ্টেম্বর বুধবার সকাল ৭.৩০ মি. বিটিপিটি ব্যাচ-৩ এর প্রশিক্ষণার্থীদের নিয়ে গাছের চারা রোপণ করা হয়।
    পিটিআই, সোনাতলা, বগুড়া পরিমার্জিত ডিপিএড (বিটিপিটি) প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণের অংশ হিসেবে বৃক্ষরোপণ করেছে। পিটিআই সুপারিনটেনডেন্ট ও ইন্সট্রাক্টরগণের সার্বিক তত্ত্বাবধানে বিটিপিটি ব্যাচ-৩ এর প্রশিক্ষণার্থী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ এ কর্মসূচি পালন করেছেন। বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সুপারিনটেনডেন্ট জনাব ফেরদৌস আরা পারভীন, সহকারী সুপারিনটেনডেন্টদ্বয় এবং ইন্সট্রাক্টরবৃন্দ। কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ আয়োজনে প্রশিক্ষণার্থীরা নিজ উদ্যোগে গাছের চারা ও টব সংগ্রহ করেন। প্রশিক্ষণার্থী শিক্ষকবৃন্দ পিটিআই এ টবে এবং আঙিনায় গাছের চারা রোপণ করেছেন। এছাড়াও তাঁরা পিটিআই আঙিনা ও বাগান পরিষ্কার করার কর্মসূচিও পালন করেন। এবার প্রশিক্ষণার্থীরা বনজ, ঔষধি ও শোভা বর্ধন গাছের চারা রোপন করেছেন।
    উল্লেখ্য, প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন ও সবার জন্য মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতের জন্য সহকারী শিক্ষকদের নিয়ে দেশের ৬৭ টি পিটিআই এর প্রশিক্ষণের অংশ হিসেবে পিটিআই, সোনাতলা, বগুড়ায় এ বছর বিটিপিটি ব্যাচ-৩ এ ৮২জন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মৌলিক প্রশিক্ষণ করছেন।

  • নড়াইল সদর থানা ও সদর ফাঁড়ি পরিদর্শন করলেন পুলিশ সুপার কাজী এহসানুল কবীর

    নড়াইল সদর থানা ও সদর ফাঁড়ি পরিদর্শন করলেন পুলিশ সুপার কাজী এহসানুল কবীর

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা: প্রতিনিধি:

    নড়াইল জেলার সদর থানা ও সদর পুলিশ ফাঁড়ি পরিদর্শন করলেন জেলা পুলিশ সুপার কাজী এহসানুল কবীর। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) পুলিশ সুপার প্রথমে সদর থানা পরিদর্শনকালে থানার অফিসার-ফোর্স ও থানার সার্বিক উন্নয়নমূলক কর্মকান্ড নিয়ে কথা বলেন।
    সদর পুলিশ ফাঁড়ি পরিদর্শন করেন। পরিদর্শনকালে পুলিশ সুপার ফাঁড়ি চত্বর ঘুরে দেখেন। এ সময় পুলিশ সুপার ফোর্সদের আবাসন ব্যারাক, খাবার মেস সহ সার্বিক বিষয়ে খোঁজ-খবর নেন। এ সময় জেলার বিভিন্ন ইউনিটের ইনচার্জসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর অভিযানে  ২১৪ গ্রাম হেরোইনসহ ০২ জন কু*খ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার

    র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর অভিযানে ২১৪ গ্রাম হেরোইনসহ ০২ জন কু*খ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার

    প্রেস বিজ্ঞপ্তি

    র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর অভিযানে অভিনব কায়দায় মাদকদ্রব্য পরিবহনকালে ২১৪ গ্রাম হেরোইনসহ ০২ জন কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার।

    র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

    ১। এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন বিপিএম, পিপিএম, অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর দিকনির্দেশনায় এবং র‌্যাবের গোয়েন্দা শাখার সহযোগিতায় গত ২৪ সেপ্টেম্বর ২০২৪ খ্রিঃ দুপুর ১৩.৩০ ঘটিকায় র‌্যাব-১২, সদর কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল ‘‘সিরজাগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন রামারচর রয়েল রুপালী হাইওয়ে রেস্টুরেন্ট এর সামনে রাজশাহী হতে ঢাকাগামী মহাসড়কের উপর” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২১৪ গ্রাম হেরোইনসহ ০২ জন কুখ্যাত মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

    ২। গ্রেফতারকৃত আসামিদ্বয় ১। মোঃ মজিবুর রহমান (৫৫), পিতা- মৃতঃ আব্দুস সাত্তার, সাং- রোডপাড়া, ২। মোঃ আলম হোসেন (৪৫), পিতা- মৃতঃ ইমরান হোসেন, সাং-বাতানপাড়া, উভয় থানা- সদর, জেলা- চাপাইনবাবগঞ্জ।

    ৩। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামিদ্বয় দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় তাদের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে হেরোইন ক্রয়-বিক্রয় করে আসছিল।

    ৪। গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে সলঙ্গা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

    এ ধরণের মাদক উদ্ধার অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র‌্যাব-১২ বদ্ধপরিকর।

    র‌্যাব-১২ কে তথ্য দিন- মাদক, অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

  • সহকারী পরিচালককে বহিস্কারের দাবীতে ঝিনাইদহ চক্ষু হাসপাতালের চিকিৎসক কর্মচারীদের বিক্ষোভ

    সহকারী পরিচালককে বহিস্কারের দাবীতে ঝিনাইদহ চক্ষু হাসপাতালের চিকিৎসক কর্মচারীদের বিক্ষোভ

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ঝিনাইদহ চক্ষু হাসপাতালের দুর্নীতিবাজ সহকারী পরিচালক মিলন হোসেন বহিস্কারের দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচী পালন করেছে হাসপাতালের চিকিৎসক-কর্মকর্তা ও কর্মচারীরা। বুধবার বিকালে কর্মবিরতির ঘোষনা দিয়ে হাসপাতালর চত্বরে ক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে মানববন্ধন কর্মসূচীতে মিলিত হয়। ব্যানার ফেস্টুন নিয়ে হাসপাতালে কর্মরত চিকিৎসক, নার্স, কর্মকর্তা, কর্মচারীরা এই মানববন্ধন কর্মসূচীতে অংশ গ্রহন করেন। কর্মসূচীতে সিনিয়র চিকিৎসক ডাঃ আব্দুল হালিম, মেডিকেল অফিসার আরাফাত রহমান, খালিদ নাঈম, কানিজ ফাতেমা, জুই আক্তার, নাহিদ পারভেজ, সুবোধ রঞ্জন ও সিনিয়র ল্যাব সহকারী তরিকুল ইসলাম বক্তব্য রাখেন। বক্তারা এ সময় বলেন, হিসাব সরকারী থেকে সহকারী পরিচালক হওয়া মিলন হোসেন হাসপাতালের নানা অনিয়ম ও দুর্নীতির সাথে জড়িত। তার বিরুদ্ধে প্রমাণসহ অভিযোগ দিলেও কর্তৃপক্ষ কোন ব্যবস্থা নিচ্ছে না। দুর্নীতিবাজ মিলনের বহিস্কার করা না হলে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির হুশিয়ারি দেন ঝিনাইদহ চক্ষু হাসপাতালে কর্মরত চিকিৎসক ও নার্সরা।

    আতিকুর রহমান
    ঝিনাইদহ।।