Category: দেশজুড়ে

  • বানারীপাড়ায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে লিংকনের মৃত্যু

    বানারীপাড়ায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে লিংকনের মৃত্যু

    আব্দুল আউয়াল
    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি:

    বরিশালের বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের পশ্চিম মাদারকাঠী গ্রামের মৃত মোঃ শহর আলী হাওলাদারের ছেলে লিংকন হোসেন মারুফ (৩৮) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন )
    স্থানীয় ইয়ার হোসেনের সূত্রে জানা যায়, গত ২৫ শে সেপ্টেম্বর জ্বরে আক্রান্ত অবস্থায় বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি হয়। সেখানে পরীক্ষা নিরীক্ষার পর জানা যায় লিংকন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। ডেঙ্গুতে আক্রান্ত রোগীর অবস্থার অবনতি হওয়ায় বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়। ওখান থেকে অবস্থার আরো অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য ২৯ সেপ্টেম্বর ঢাকা পিজি হাসপাতালে পাঠানো হয়। সেখানে সন্ধ্যা ছয়টায় পিজি হাসপাতালে লিংকনের মৃত্যু হয়। মৃত্যু কালে তিনি স্ত্রী দুটি ছেলে সন্তানসহ আরো পরিবারের স্বজনদের রেখে গেছেন। তিনি ঢাকা সিটি কর্পোরেশনে চাকরিরত ছিলেন।এবিষয়ে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মকর্তা ডাঃ মোঃ ফকরুল ইসলাম মৃধা বলেন, আমাদের এখানে তিনি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিলেন অবস্থার অবনতি দেখে তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।সলিয়া বাকপুর ইউপি চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান মাষ্টার তিনি জানান, লিংকন খুব ভালো মানুষ ছিল। এরকম মৃত্যু সকলকে মর্মাহত করে। এদিকে তার মৃত্যুতে ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ৩০ সেপ্টেম্বর সোমবার সকাল ১০ টায় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

    আব্দুল আউয়াল
    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি ।।

  • নওগাঁ পৌর আওয়ামী লীগের সভাপতি শিষাণকে ঢাকা থেকে আটক করেছে থানা পুলিশ

    নওগাঁ পৌর আওয়ামী লীগের সভাপতি শিষাণকে ঢাকা থেকে আটক করেছে থানা পুলিশ

    আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি,নওগাঁঃ
    নওগাঁ পৌর আওয়ামী লীগের সভাপতি শিষাণকে ঢাকা থেকে আটক করেছে থানা পুলিশ
    নওগাঁ জেলা প্রশাসনের কার্যালয়ে হামলার ঘটনায় দায়ের করা মামলায় দেওয়ান ছেকার আহমেদ শিষাণকে ঢাকা শহর থেকে আটক করেছে নওগাঁ সদর মডেল থানা পুলিশ। আটককৃত শিষাণ নওগাঁ পৌর আওয়ামীলীগের সভাপতি। গতকাল রবিবার নওগাঁ সদর মডেল থানা পুলিশ ঢাকা পুলিশের সহযোগীতায় ঢাকা শহর থেকে তাকে আটক করেন। ঐদিন রাত ৯ টারদিকে শিষাণকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন সদর মডেল থানার অফিসার ইনচার্জ নূরে আলম সিদ্দিকী।

    অফিসার ইনচার্জ নূরে আলম সিদ্দিকী বলেন, আটককৃত শিষাণকে ঢাকা থেকে নওগাঁ সদর মডেল থানায় নিয়ে আসা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা পুলিশের সহযোগীতায় সদর মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। শিষাণের বিরুদ্ধে মামলা আছে এবং সে পলাতক ছিল।

    উল্লেখ্য, ২০১৫ সালের ৩০ ডিসেম্বর নওগাঁ পৌরসভার নির্বাচনের ফলাফল ঘোষণার সময় জেলা প্রশাসনের কার্যালয়ে হামলা, ভাংচুর, ককটেল ও হাত বোমা বিস্ফোরণের ঘটনায় মামলাটি করেন নওগাঁ পৌর বিএনপির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। মামলায় সাবেক খাদ্যমন্ত্রী ও নওগাঁ-১ আসনের সাবেক এমপি সাধন চন্দ্র মজুমদার ও নওগাঁ-২ আসনের সাবেক এমপি ও সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শহিদুজ্জামান সরকার এবং নওগাঁ সদর নওগাঁ-৫ আসনের সাবেক এমপি নিজাম উদ্দিন জলিল সহ নওগাঁ শিল্প ও বণিক সমিতির সভাপতি ও আওয়ামী লীগ নেতা ইকবাল শাহরিয়ার রাসেল, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ সহ

    আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৭৪ জনকে আসামী করা হয়েছে। নওগাঁ পৌর আওয়ামী লীগের সভাপতি দেওয়ান ছেকার আহমেদ শিষাণ সেই মামলার উল্লেখযোগ্য এজাহার নামীয় আসামী। গত ১ সেপ্টেম্বর রবিবার দুপুরে নওগাঁ-১ নম্বর আমলী আদালতে এ মামলা করা হয়। আদালতের বিচারক অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ ইমতিয়াজুল ইসলাম মামলাটি আমলে নিয়ে এজাহার নথিভুক্ত করতে নওগাঁ সদর মডেল থানার ওসিকে নির্দেশ দেন।#

    আব্দুল মজিদ মল্লিক
    নওগাঁ জেলা প্রতিনিধি।

  • Hope For Children  ছোটবাড়ি প্রোগ্রাম এর আয়োজনে বিনামূল্যে সার, বীজ বিতরণ

    Hope For Children ছোটবাড়ি প্রোগ্রাম এর আয়োজনে বিনামূল্যে সার, বীজ বিতরণ

    নুরুল ইসলাম (টুকু)
    জেলা প্রতিনিধি,খাগড়াছড়ি।

    বিলিভার্স ইষ্টার্ন চার্চ কতৃক পরিচালিত হোপফর চিলড্রেন ছোটবাড়ি প্রোগ্রাম এর আয়োজনে ৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রকারের সার,বীজ বিতরণ করা হয়েছে।

    সোমবার (৩০ সেপ্টেম্বর )২০২৪ ইং খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়নে মারমা সংসদ এলাকায় হোপফর চিলড্রেন এর অফিসে সকাল ১০ ঘটিকা থেকে এ অনুষ্টান শুরু হয়।

    ডিকন কিনারাম ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা, লাল কমল চাকমা।

    গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন, রেভা. ফাদার লালসাং লিয়ান বম, বিলিভার্স ইষ্টার্ন চার্চ, খাগড়াছড়ি, ডায়োসিস।

    এতে আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডিকন শরৎ ত্রিপুরা, বিলিভার্স ইষ্টার্ন চার্চ, খাগড়াছড়ি, ডায়োসিস।

    এসময় প্রধান অতিথি বলেন হোপফর চিলড্রেন শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি নিয়ে কাজ করছে।বাংলাদেশ কৃষি নির্ভর একটি দেশ। বাংলাদেশের সার্বিক উন্নয়নে কৃষির ভুমিকা অপরিসীম। যত বেশি বিভিন্ন রকমের শশ্য উৎপাদন করা যাতে ততোবেশি দেশের অর্থনীতি সমৃদ্ধ হবে।হোপ ফর চিলড্রেন কৃষকদের মাঝে যে সার , বীজ বিতরণের উদ্যোগ নিয়েছেন এটা খুবই ভালো। তিনি উপস্থিত কৃষকদের চাষাবাদের বিভিন্ন বিষয় নিয়ে নির্দেশনামুলক আলোচনা করেন।
    গেস্ট অব অনার রেভা. ফাদার লালসাং লিয়ান বম বলেন শুধুমাত্র সারের উপর নির্ভর না থেকে জৈবসার ব্যবহারে অগ্রহী হতে হবে, জৈব সার সহজলভ্য, এতে খরচ নাই বললেই চলে প্রায় প্রত্যেক কৃষকদের বাড়িতে পাওয়া যায়, জৈব সারে উপকরী সকল প্রকার উপাদান রয়েছে।

    এসময় বিভিন্ন এলাকার প্রায় ৫০ জন কৃষকের মাঝে শশা বীজ,লাউ বীজ,করলা বীজ,লাল শাক বীজ,বরবটি বীজ,ভিটামিন, কীটনাশক পটাশ, টিএসপি সারসহ কৃষি সহায়ক বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।

    কৃসি সহায়ক এসব সামগ্রী পেয়ে কৃষকদের মুখে ছিলো হাসি, তারা বলেন বিভিন্ন শাক সবজি উৎপাদনে সার সহায়ক ভুমিকা পালন করবে। এবং প্রাপ্ত বীজ দিয়ে আগের চেয়েও অনেক বেশি শাক- সবজি উৎপাদন করতে পারবে।

    এসময় আরো ছিলেন এলাকার গন্যমান্য ব্যক্তিগন,সাংবাদিকসহ হোপফর চিলড্রেন ছোটবাড়ি প্রোগ্রাম এর সোস্যাল ওয়ার্কার তপন বিকাশ ত্রিপুরা, খগেশ্বর ত্রিপুরা ও মেরি মায়া ত্রিপুরা।

  • সুন্দরগঞ্জে জাতীয় কন্যা শিশু দিবস পালন

    সুন্দরগঞ্জে জাতীয় কন্যা শিশু দিবস পালন

    মোঃ আনিসুর রহমান আগুন, গাইবান্ধা থেকেঃ

    “কন্যা শিশুর স্বপ্নে গড়ি, আগামীর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় জাতীয় কন্যা শিশু দিবস-২৪  পালন করা হয়েছে।

    সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ সম্মেলন কক্ষে ইউএনও মোঃ নাজির হোসেনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    এতে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহবায়ক বাবুল আহমেদ, পৌর বিএনপির আহবায়ক ইখতিয়ার উদ্দিন ভূইয়া নিপন,উপজেলা সদস্য সচিব মাহমুদুল প্রামাণিক, উপজেলা জামায়াতে ইসলামীর আমির শহিদুল ইসলাম মঞ্জু, সেক্রেটারি আতাউর রহমান, পৌর জামায়াতের ইসলামির আমীর একরামুল হক, সাংবাদিক এ মান্নান আকন্দ, জাহিদুল ইসলাম প্রমূখ।

  • হাতীবান্ধায় পাঁচ কেজি গাঁজাসহ জাহাঙ্গীর গ্রেফতার

    হাতীবান্ধায় পাঁচ কেজি গাঁজাসহ জাহাঙ্গীর গ্রেফতার

    মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।

    হাতীবান্ধা থানাধীন দোয়ানী ক্যাম্পের পুলিশ অভিযান চালিয়ে ৫কেজি গাজাসহ ১জন আসামি গ্রেফতার করেন। লালমনিরহাট পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম, এর দিকনির্দেশনায় অফিসার ইনচার্জ মাহমুদুন্নবীর, নেতৃত্বে এসআই আমিনুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স সহ তিস্তা ব্যরেস  এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে ৫কেজি গাজাসহ একজন কে গ্রেফতার করেন পুলিশ। 

    গ্রেফতারকৃত আসামী হলেন জাহাঙ্গীর হোসেন,

    বগুরা জেলার সদর থানার সবুজবাগ গ্রামের মৃত আনিছার রহমানের,ছেলে।এ বিষয় হাতীবান্ধা মামলা হয় নং-২৫,ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ৩৬(১) এর সারণির ১৯(খ) রুজু হয়৷ হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ মাহমুদুন্নবী,জানান গোপন সংবাদের ভিত্তিতে তিস্তা ব্যরেস  এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে ৫কেজি গাঁজা সহ এক জনকে গ্রেফতার করেন পুলিশ। 

    হাসমত উল্লাহ ।।

  • রংপুরে সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ এর মতবিনিময় সভা ও সাহিত্য আসর অনুষ্ঠিত

    রংপুরে সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ এর মতবিনিময় সভা ও সাহিত্য আসর অনুষ্ঠিত

    রংপুর থেকে বিভাগীয় প্রধান আবু নাসের সিদ্দিক তুহিন। –

    সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ রংপুর জেলার কবি-লেখকদের সাথে মতবিনিময় সভা ও সাহিত্য আসর গতকাল রংপুর সিটির কেরানীপাড়া মৌবন মোড়স্থ টিচার্স এন্ড ইন্জিনিয়ারিং ওয়েলফেয়ার ফাউন্ডেশন কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
    কবি লেখক ছড়াকার ইন্জিনিয়ার দেলোয়ার হোসেন রংপুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন ও স্বরচিত কবিতা পাঠ করেন সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি নাসরিন নাজ, রংপুর বিভাগীয় কমিটির সভাপতি বিশিষ্ট ছড়াকার ইন্জিনিয়ার দেলোয়ার হোসেন রংপুরী, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক আবু নাসের সিদ্দিক তুহিন, বিভাগীয় কমিটির সহসভাপতি কবি-লেখক এটি এম মোর্শেদ, কবি-লেখক ডালিম কুমার রায়,লেখক মেজর ডাঃ মোঃ বিল্লাল হোসেন, কবি-লেখক গল্পকার নাহিদা ইয়াসমিন, কবি-লেখক খেয়ালী মোস্তফা, কবি-লেখক ধ্রুবক রাজ, কবি-লেখক অহিদুল ইসলাম, লেখক লিংকন প্রমুখ।
    আয়োজনটি পরিচালনা করেন সাংবাদিক আবু নাসের সিদ্দিক তুহিন।
    আলোচনা সভায় জেলা উপজেলা সফর, কমিটি গঠন, সম্মেলনের স্থান নির্বাচন, উপকরণ প্রদান, খাদ্য, রেজিষ্ট্রেশন, সাফল্য ম্যাগাজিন সংক্রান্ত নানা বিষয়াদি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়
    শেষে আগামী ২২ নভেম্বর রংপুরে সাফল্যের কবি- লেখক ও পাঠক সমাবেশ এর পাঁচশত টাকা রেজিষ্ট্রেশন ফি আগাম প্রদান ও স্বরচিত লেখা ইমেইলে পাঠানোর বিষয় নিয়ে বিস্তর আলোচনা হয়।

  • নড়াইলে পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ দুইজন গ্রেফতার

    নড়াইলে পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ দুইজন গ্রেফতার

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
    নড়াইলের নড়াগাতী থানা পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ দুইজন গ্রেফতার।
    নড়াইল জেলার নড়াগাতী থানার খাসিয়াল ইউনিয়নের খাসিয়াল উত্তরপাড়া মোল্যা গ্রুপ ও শেখ গ্রুপ এর মধ্যে মারামারির ঘটনা ঘটে। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, এ সময় নড়াগাতী থানা পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে আসামি হাসিব মোল্যা ও মোঃ মিকাইল মোল্যা নামের ২ জনকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত হাসিব মোল্যা খুলনা জেলার দিঘলিয়া থানার গাজিরহাট গ্রামের মোঃ বেলাল মোল্যার ছেলে ও মোঃ মিকাইল মোল্যা নড়াইল জেলার নড়াগাতী থানার খাসিয়াল গ্রামের মৃত সিরাজ মোল্যার ছেলে। গ্রেফতারকৃত আসামিদের নিকট থেকে ২টি ঢাল, ২টি ফুলকুচি, ১টি রামদা, ১টি চাপাতি ও ৮টি সরকি উদ্ধার করেন। এ ঘটনায় নড়াগাতী থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। মামলা পরবর্তী আসামিদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। নড়াইল জেলা পুলিশ সুপার কাজী এহসানুল কবীর’র নির্দেশনায় মানুষের জান মালের নিরাপত্তায় জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

  • ভারতে রাসুল পাক সাঃ কে নিয়ে কটুক্তির  প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ

    ভারতে রাসুল পাক সাঃ কে নিয়ে কটুক্তির প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ভারতে রাসুল পাক সাঃ ও ইসলামকে সম্পর্কে কটুক্তির প্রতিবাদে ঝিনাইদহের মহেশপুরে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার উপজেলা ওলামা ও ইমাম পরিষদের আয়োজনে স্থানীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে মহ্রেশপুর সরকারী কলেজ স্ট্যান্ডে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় সমাবেশ। এতে মহেশপুর কওমি মাদ্রাসার সহসভাপতি নাজির আহমেদ, উপজেলা ইমাম পরিষদের সভাপতি মুফতি রফিকুল ইসলাম ও ওলামা পরিষদ মহেশপুর শাখার সেক্রেটারি সরোয়ার হোসেন বক্তব্য রাখেন। সমাবেশ থেকে বক্তারা হুশিয়ারি দিয়ে বলেন, বিশ্বের মুসলমানদের কলিজার টুকরো রাসুল পাক সাঃ এঁর কোন অপমান আমরা বরদাস্ত করবো না। বক্তারা ধর্মীয় অনুভূতিতে আঘাত করায় আন্তর্জাতিক আইনের মাধ্যমে ভারতীয় দুর্বৃত্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান মুসল্লিরা।

    আতিকুর রহমান
    ঝিনাইদহ।।

  • পৈত্রিক সম্পত্তি ফিরে পেতে সাবেক  কাউন্সিলর মো: ফোরকানের বিরুদ্ধে স্কুল শিক্ষকের সংবাদ সম্মেলন

    পৈত্রিক সম্পত্তি ফিরে পেতে সাবেক কাউন্সিলর মো: ফোরকানের বিরুদ্ধে স্কুল শিক্ষকের সংবাদ সম্মেলন

    আনোয়ার হোসেন,

    নেছারাবাদ(পিরোজপুর)প্রতিনিধি:

    নেছারাবাদে পত্রিক সম্পত্তি ফিরে পেতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো: ফোরকান মিয়া সহ তার সাংঙ্গপাঙ্গদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন মো: খলিলুর রহমান নামে এক অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক। রোববার সকালে নেছারাবাদ উপজেলার স্বরূপকাঠি প্রেসক্লাবে তিনি এ সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্ত্যব্যে পাঠ করে ওই স্কুল শিক্ষক মো: খলিলুর রহমান।

    বক্তব্যে তিনি বলেন, “কাউন্সিলর ফোরকান মিয়া সহ তার স্ত্রী শ্যালকরা খুবই জগন্য প্রকৃতীর লোক। তারা পারেনা এমন কিছু নেই। গায়ের জোরে অন্যর জমি দখল,ক্ষমতার অপব্যবহারে দুর্নীতি করা,খুন খারাপি সব ধরনের কাজে তারা পারদর্শী। যাহার নীরব স্বাক্ষী আমি। ফোরকান মিয়া অবৈধ উপার্জনের দ্ধারা ঢাকায় পাচ থেকে সাতটি ফ্লাটের মালিক হয়েছেন।

    তিনি আরো বলেন, আমাদের নেছারাবাদ উপজেলার বিন্না গ্রামে তার স্ত্রী বিলকিসের নামে রয়েছে কয়েক কোটি টাকার সম্পত্তি। শ্যালকদের দ্ধারা পরিচালিত গরু,হাস,মুরগী ও মৎস্য ঘেরে ফোরকানের রয়েছে কোটি টাকা বিনিয়োগ। ফোরকান মিয়া আওয়ামীলীগ ক্ষমতায় থাকাকালীন তিনি গায়ের জোড়ে তার বিনিয়োগকৃত ফার্মের পরিধি বৃদ্ধি করতে পানির ধরে অন্যর সম্পত্তি কিনতে ছিলেন মরিয়া। তিনি। তার মৎস্য ঘেরের পাশে আমার সম্পত্তি দখল করে পিলার দিয়ে ভোগ দখল করছেন।

    এ নিয়ে প্রতিবাদ করায় আমাকে শারীরিক ও মানুষিকভাবে ধাপে ধাপে নির্যাতন করে আসছে প্রতাপশালী ফোরকান মিয়া,তারই স্ত্রী বিলকিস বেগম,সেলিম মিয়া,আলিম মিয়া,ইব্রাহীম,ওয়াহিদ,মেহেদী,ইমরান সহ তার পোষ্য সন্ত্রাসী বাহীনি। ওই স্কুল শিক্ষক আরো বলেন, নিরুপায় আমি পিরোজপুর কোর্টে মামলা দেয়া সহ তখনকার গন্যমান্য আওয়ামীলীগ নেতা সহ জনপ্রতিনিধিদের শরনাপন্ন হয়েও কোন বিচার পাইনি। কারন মো: ফোরকান মিয়া ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২৮নং ওয়ার্ডের একজন প্রতাপশালী কাউন্সিলর। সরকার পরিবর্তনের পর তিনি ঢাকা ছেড়ে নেছারাবাদে শশুরবাড়ী এসে পুনরায় সন্ত্রাসের রাম রাজত্ব কায়েম করছেন। তিনি পারেনা এমন কোন কাজ নেই। সব সময় তিনি অস্ত্র নিয়ে চলাফেরা করেন। তাই আমি সাংবাদিকদের মাধ্যমে আমি তার বিচার চাচ্ছি।

    এ সব অভিযোগের বিষয়ে জানতে চেয়ে অভিযুক্ত ঢাকার উত্তর সিটি কর্পোরেশনের ২৮নং ওয়ার্ড কাউন্সিলর মো: ফোরকান মিয়ার 01819-115077 মুঠো ফোন নাম্বারে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন কেটে দিয়েছেন। পুনরায় ফোন দিলে ফোরকানের তার ছেলে পরিচয় দিয়ে বলেন, এখন কথা বলা যাবেনা।

  • জাতীয় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফাউন্ডেশন এর ৩য় প্রতিষ্ঠা বার্ষিকীতে দ্বি-বার্ষিক কেন্দ্রীয় কমিটি গঠন

    জাতীয় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফাউন্ডেশন এর ৩য় প্রতিষ্ঠা বার্ষিকীতে দ্বি-বার্ষিক কেন্দ্রীয় কমিটি গঠন

    রবিউল আলম পুবাইল,

    দিনব্যাপী জাঁকজমক অনুষ্ঠান আর উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে গঠিত হলো দেশের নির্যাতিত সাংবাদিকদের আস্হার স্হল জাতীয় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফাউন্ডেশন এর দ্বি-বার্ষিক কেন্দ্রীয় কমিটি গঠন অনুষ্ঠিত।

    শনিবার বাংলাদেশ প্রেস কাউন্সিল মিলনায়তনে সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম শাহীন আলম এর সভাপতিত্বে ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী পালন ও দ্বি-বার্ষিক নতুন কমিটি গঠন অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন জাতীয় সাপ্তাহিক অপরাধ বিচিত্রা পত্রিকার সম্পাদক ও প্রকাশক এস এম মোরশেদ,বিশেষ অথিতি হিসেবে উপস্হিত ছিলেন সাংবাদিক নেতা হুমায়ুন কবির ভুঁইয়া,বিশেষ অথিতি হিসেবে আরো উপস্হিত ছিলেন দৈনিক সবুজ বাংলাদেশ পত্রিকার সম্পাদক মো. মাসুদ,সাংবাদিক ফেডারেশন এফবিজেও এর মহাসচিব এম হানিফ আলীসহ বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ এসময় উপস্হিত ছিলেন।যারা আগামী দুই বছরের জন্য নতুন কমিটি স্হান পেয়েছেন প্রধান উপদেষ্টা এস এম মোরশেদ – সম্পাদক,জাতীয় সাপ্তাহিক অপরাধ বিচিত্রা।প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম শাহীন আলম – সাপ্তাহিক অপরাধ বিচিত্রা,সিনিয়র ভাইস-চেয়ারম্যান মোঃ লাতিফুল সাফি ডায়মন্ড – দৈনিক কালবেলা,ভাইস-চেয়ারম্যান (১)
    মোঃ আব্দুল হালিম সৈকত – দৈনিক ভোরের কাগজ ,ভাইস-চেয়ারম্যান (২)মোঃ শরীফ আহমদ মোল্লা – বাংলাদেশ সমাচার,ভাইস-চেয়ারম্যান(৩)
    মোঃ আব্দুল কুদ্দস বসুনিয়া – দৈনিক যুগান্তর,ভাইস-চেয়ারম্যান (৪)তোফায়েল আহমদ – দৈনিক বাংলাদেশ সমাচার,ভাইস-চেয়ারম্যান (৫)
    শাহ্ ফয়সাল কারীম – দৈনিক আমাদের নতুন সময়,ভাইস-চেয়ারম্যান (৬)সোহাইবুল ইসলাম সোহাগ – দৈনিক মানব জমিন,ভাইস-চেয়ারম্যান (৬)মোঃ আবদুল আলী – দৈনিক আমাদের নতুন সময়,ভাইস-চেয়ারম্যান (৭)মোঃ আহসান হাবীব – দৈনিক বাংলাদেশ কন্ঠ, ভাইস-চেয়ারম্যান (৮)
    জসিম উদ্দিন পাটোয়ারী – সাপ্তাহিক অপরাধ বিচিত্রা, ভাইস-চেয়ারম্যান (৯)মজিবুর রহমান রানা – দৈনিক আমাদের মাতৃভুমি,কেন্দ্রীয় মহাসচিব আবু বকর সিদ্দিক – দৈনিক মুক্ত খবর,চাঁপাইনবাবগঞ্জ,কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব (১)
    মোঃ রিপন মিয়া – দৈনিক রূপবানী,যুগ্ম মহাসচিব (২)মোঃ জুয়েল রানা মজুমদার -যুগ্ন মহাসচিব (৩)
    মোঃ রাশেদুল ইসলাম – সাপ্তাহিক অপরাধ বিচিত্রা – বেতাগী বরগুনা।যুগ্ম মহাসচিব (৪)
    মতিন খন্দকার টিটু – সাপ্তাহিক অপরাধ বিচিত্রা,
    যুগ্ম মহাসচিব (৫)জায়ফুল্লাহ্ খন্দকার – দৈনিক আলোকিত সকাল,সাংগঠনিক সচিব
    খাইরুজ্জামান সজিব – দৈনিক বাংলাদেশ সমাচার, সহ-সাংগঠনিক সচিব (১)
    রিয়াজ উদ্দীন – সাপ্তাহিক অপরাধ বিচিত্রা, সহ-সাংগঠনিক সচিব (২)মোঃ আরিফ শেখ – দৈনিক ভোরের দর্পন,রংপুর তারাগঞ্জ, সহ সাংগঠনিক সচিব (৩)মোঃ শাকিল আহমেদ – সাপ্তাহিক বিবেক, সহ-সাংগঠিক সচিব (৪)
    মোঃ রবিউল আলম – দৈনিক আমার সংবাদ,
    সহ-সাংগঠিক সচিব (৫)মোঃ এম জাফরান হারুন – দৈনিক খবর বাংলাদেশ,সহ সাংগঠনিক সচিব (৬)মাহাবুবুল আলম মানিক – সাপ্তাহিক অপরাধ বিচিত্রা, অর্থ বিষয়ক সচিব -মোঃ সফিকুল ইসলাম – দৈনিক সংবাদ, সহ অর্থ বিষয়ক সচিব
    মোঃ খোরশেদ আলম – ধর্ম বিষয়ক সম্পাদক
    এম এ মান্নান – সাপ্তাহিক অপরাধ বিচিত্রা – আইন বিষয়ক সম্পাদক এম হানিফ হোসাইন – দৈনিক মানবাধিকার, সহ আইন বিষয়ক সম্পাদক
    এড. মোঃ আবু বকর সিদ্দিক – দৈনিক আশ্রয় প্রতিদিন,প্রচার ও প্রকাশনা সম্পাদক
    মোঃ মহিউদ্দিন মহি – দৈনিক অপরাধ কন্ঠ,
    সাংস্কৃতিক সম্পাদক মোঃ বিল্লাল হোসেন – সাপ্তাহিক অপরাধ বিচিত্রা,দপ্তর সম্পাদক
    মোঃ রবিউল আলম পিন্টু – দৈনিক স্বপ্নের বাংলাদেশ,কুমিল্লা,সহ দপ্তর সম্পাদক
    শ্রী অনিক দাস – সাপ্তাহিক অপরাধ বিচিত্রা, ঢাকা
    তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম পলাশ – দৈনিক বাংলা খবর, ফেনী
    ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ মামুন আলম রিপন – দৈনিক তদন্ত চিত্র মহিলা বিষয়ক সম্পাদিকা
    সুচিত্রা রায় – দৈনিক বাংলার দূত, মহিলা বিষয়ক সম্পাদিকা (১)রোকসানা সুখী – অপরাধ বিচিত্রা,
    সহ মহিলা বিষয়ক সম্পাদিকা মিলি সিকদার – সাপ্তাহিক অপরাধ বিচিত্রা,প্রধান পরিদর্শক
    মোঃ বাহাদুর চৌধুরী – দৈনিক সময়ের অপরাধ চক্র, পরিদর্শক মোঃ জুয়েল আহমেদ – দৈনিক দেশকাল,পরিদর্শক মোঃ আব্দুল মন্নাফ – দৈনিক বাংলাদেশ সমাচার, পরিদর্শক মোঃ সিদ্দিকুর রহমান – দৈনিক সময়ের কাগজ,কার্য্য নির্বাহী সদস্য মোঃ সৈকত হোসেন সাগর – শাহাদাত – দৈনিক ভোরের পাতা,ঢাকা,দিলোয়ার হোসেন – দৈনিক দেশ প্রতিদিন,মোঃ সামছুল হক – দৈনিক আলোকিত,কাউসার তুষার – ডেইলি রিকোভারী বাংলাদেশ,মোঃ জাহাঙ্গীর হোসেন – মোঃ সামছুল হক – দৈনিক মাতৃজগত,বগুড়া কাহালু।