Category: দেশজুড়ে

  • ধামইরহাটে ১০ম গ্রেডের দাবীতে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

    ধামইরহাটে ১০ম গ্রেডের দাবীতে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

    ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি :

    নওগাঁর ধামইরহাটে ন্যায্যতা ও যোগ্যতার ভিত্তিতে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ গ্রেড দাবী ও তা বাস্তবায়নে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ধামইরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। ৩০ সেপ্টেম্বর বিকেলে সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়ন সমন্বয় পরিষদ কর্তৃক আয়োজিত ন্যায্যতা ও যোগ্যতার ভিত্তিতে বৈষম্যবিরোধী অন্তবর্র্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সদয় দৃষ্টি আকর্ষণ করে উপজেলা পরিষদ চত্বরের সামনে বিকেলে ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন সমন্বয়ক আবু হেনা মো. মুসা, মোস্তাফিজার রহমান, লিটন হোসেন, আবু মুছা, হুমায়ন কবির, সহকারী শিক্ষক শাকিল রহমান, মাহমুদা আকতার মিস্টি, হাবিবা আকতার, ফেরদৌস আলম স্বপন, প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম প্রমুখ। পরে উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুনের মাধ্যমে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার নিকট স্মারকলিপি প্রদান করা হয়।

    আবুল বয়ান
    ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি।।

  • বানারীপাড়ায় ব্র‍্যাকের উদ্যোগে জাতীয় কন্যা দিবসের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

    বানারীপাড়ায় ব্র‍্যাকের উদ্যোগে জাতীয় কন্যা দিবসের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

    এস মিজানুল ইসলাম,
    বিশেষ প্রতিনিধি।। সোমবার ৩০ সেপ্টেম্বর বেলা১১ টায় ‘জাতীয় কন্যা শিশু দিবস-২০২৪ পালন উপলক্ষে চাখার ওয়াজেদ মেমোরিয়াল উচ্চ বালিকা বিদ্যালয়ে এক কুইজ প্রতিযোগিতা ব্র‍্যাকের উদ্যোগে অনুষ্ঠিত হয়।

    ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের ‘ইম্পুভড সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অব বাংলাদেশি
    রিটার্নি মাইগ্রেন্টস (প্রত্যাশা-২) প্রকল্পের “নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ” শীর্ষক স্কুল কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এসময় বক্তৃতা করেন প্রবাসবন্ধু ফোরামের সভাপতি মো: সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক এস মিজানুল ইসলাম, প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মো: আলী আজিম সরদার, অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্র‍্যাকের এস এম সুদীপ্ত শাহিন, এসএসপিসি, এমআরএসসি বরিশাল, মো: শোভন খান, প্রোগ্রাম
    অর্গানাইজার, বানারীপাড়া। সার্বিক সহযোগিতায় ছিলেন এস এম ফয়সাল।#

  • শার্শার বাগআঁচড়ায় যুবকের মৃ*তদেহ উদ্ধার, পরিবারের দাবী তাকে খু*ন করা হয়েছে

    শার্শার বাগআঁচড়ায় যুবকের মৃ*তদেহ উদ্ধার, পরিবারের দাবী তাকে খু*ন করা হয়েছে

    আজিজুল ইসলাম,যশোর : যশোরের শার্শা উপজেলার রাড়ীপুকুর গ্রাম থেকে সজিব হাসান (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবার ও গ্রামবাসীর দাবী তাকে কে বা কারা হত্যা করে গলায় দড়ি পরিয়ে তার পর বাঁশের আড়ার সাথে বেঁধে রেখে চলে যায়। সজিবের মা পারভীনা বেগম জানিয়েছেন তারা কেউ বাড়িতে না থাকায় তাকে কে বা কারা হত্যা করে পালিয়ে গেছে। সজিবের হাতে পায়ে ও শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিলো।

    সজিব বাগআঁচড়া বাজারে একটি গার্মেন্টসের দোকানে কর্মচারী হিসেবে কাজ করতো। ঘটনার দিন রাতে কেউ বাড়িতে ছিলোনা। সজিবের পরকীয়ার কারনে তার স্ত্রী তাকে ফেলে রেখে ১ মাস আগে তার ৯ মাস বয়সী পুত্র সন্তানকে নিয়ে বাপের বাড়ি চলে যায়। সজীব এদিন খুব তাড়াতাড়ি বাড়ি ফিরে ঘুমিয়ে পড়ে। ঘুম থেকে না ওঠার কারন সজিবের নানী জোহরা খাতুন ঘরের জানালা দিয়ে তাকে ডাকতে গিয়ে দেখে সজিব নামাজ পড়ার মত করে দু’হাটু ভাজ করে মাটিতে ভর দিয়ে বসে আছে। গলার সাথে আর বাঁশের আড়ার সাথে দড়ি দিয়ে বাঁধা রয়েছে। এ অবস্থা দেখে সে চিৎকার করে লোকজন জড়ো করে। আশপাশের মানুষ এসে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

    স্থানীয় চেয়ারম্যান আলতাফ হোসেন বলেন, সকালে খবর পেয়ে পুলিশের সাথে আমিও ঘটনাস্থলে যাই। দেখি সজীব নামাজ পড়ার কায়দায় বসে আছে। তার গলার দড়ি বাঁশের আড়ার সাথে টান টান করে বাঁধা রয়েছে। তার দু’পায়ের আঙ্গুল ধারালো অস্ত্র দিয়ে চিরে দেয়া হয়েছে। তিনি বলেন, এটা আত্মহত্যার মত কোন ঘটনা নয়। তার ধারণা অজ্ঞাত কোনো দুর্বৃত্তরা তাকে হত্যা করতে পারে। তবে পুলিশী তদন্তে সেটা বেরিয়ে আসবে।

    একটি সুত্র জানায়, সজীবের স্ত্রী থাকা সত্বেও সে একটি মেয়ের সাথে পরকীয়ায় জড়িয়ে পড়ে। এঘটনাকে কেন্দ্র করে ঐ মেয়ের পরিবারের লোকজন তাদের মেয়ের সাথে অবাধে মেলামেশার কারণে তাকে ছুরিকাঘাতে আহত করে।

    এঘটনায় সজীবের মা পারভিনা বেগমা বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করে ঝিকরগাছা থানায় একটি হত্যা চেষ্টা মামলা করেেন। মামলাটি আদালতে চলমান রয়েছে। যার নং (জিআর ১৩/২৪) তারিখ ২১ আগষ্ট ২০২৪।

    শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মনিরুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের ভিত্তিতে জানা যাবে এটা হত্যা নাকি আত্মহত্যা। পরিবার থেকে অভিযোগ বা মামলা হলে তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।

  • নাগেশ্বরী হাসনাবাদ আদর্শ জনতা বিদ্যাবিতান ছড়াচ্ছে শিক্ষার আলো

    নাগেশ্বরী হাসনাবাদ আদর্শ জনতা বিদ্যাবিতান ছড়াচ্ছে শিক্ষার আলো

    এম এস সাগর,
    কুড়িগ্রাম প্রতিনিধি:

    নাগেশ্বরী উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ‘পদকপ্রাপ্ত’ (২০১৭ খ্রিঃ) হাসনাবাদ আদর্শ জনতা বিদ্যাবিতান উচ্চ বিদ্যালয় ছড়াচ্ছে শিক্ষার আলো। প্রধান শিক্ষক এবং সকল শিক্ষকরা মফস্বল অঞ্চলের শিক্ষার্থীদের সু-শিক্ষার আলোয় আলোকিত করতে নিয়মিতভাবে পাঠদান করার ফলে মাধ্যমিকের ফলাফল উপজেলার শ্রেষ্ঠ পর্যায় ও সন্তোষজনক।

    জানা গেছে, কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার হাসনাবাদ ইউনিয়নের স্কুলেরহাট এলাকার বাসিন্দার ও ভিতরবন্দ জেডি একাডেমির বিএসসি (বিএড) শিক্ষক, শিক্ষানুরাগী ও প্রতিষ্ঠাতা মরহুম ফজলুল হক বিএসসি (সাবেক চেয়ারম্যান) ১৯৭৮সালে এলাকার জনসাধারণের সার্বিক সহযোগিতায় এবং নিজ উদ্যোগে তার নামীয় ১একর ৩৪শতক জমিতে প্রতিষ্ঠা করেন হাসনাবাদ আদর্শ জনতা বিদ্যাবিতান উচ্চ বিদ্যালয়। শুধু তাই নয় সাবেক চেয়ারম্যান মরহুম ফজলুল হক বিএসসি নিজ নামীয় জমি স্কুলেরহাট জামে মসজিদে ৩শতক, হাসনাবাদ স্বাস্থ্য কেন্দ্রে ৭১শতক, সমাজকল্যাণ অফিসে ৩২শতক, হাসনাবাদ ইউনিয়ন পরিষদে ২২শতক, বিএস ভবনে ১৮শতক জমি বিনামূল্য দান করেন। হাসনাবাদ আদর্শ জনতা বিদ্যাবিতান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম খন্দকার এবং সহকারী শিক্ষক ও কর্মচারী ১৫জন। স্কুলের ৩শত ৮৮জন শিক্ষার্থীকে নিয়মিতভাবে পাঠদান করে আসছেন। অত্র প্রতিষ্ঠানের অসংখ্য শিক্ষার্থী লেখাপড়া শেষে বিভিন্ন ভালো শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়ন করাসহ অনেকে ভালো প্রতিষ্ঠানে চাকরী করে জীবন অতিবাহিত করছেন এবং দুই জন শিক্ষার্থী বিদেশে পিএসডি করছেন। বিদ্যালয়ের অভিভাবক ও স্থানীয়রা জানান, উপজেলা শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান পদকপ্রাপ্ত হাসনাবাদ আদর্শ জনতা বিদ্যাবিতান উচ্চ বিদ্যালয়ের সু-নাম ক্ষুন্ন করতে একটি কু-চক্তি মহল রিপোর্টারদের ভিত্তিহীন তথ্য দিয়ে প্রতিষ্ঠানের নামে (দিগন্তের বাংলাদেশ টাইমলাইনসহ কয়েকটি অনলাইনে ‘কুড়িগ্রামের হাসনাবাদ আদর্শ জনতা বিদ্যা বিতান উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষকের মনগড়া ভাবে চলছে’ শিরোনামে লেখা-গত ২৩সেপ্টেম্বর ২৪খ্রিঃ দুপুর সাড়ে ১২টায় স্কুলের ক্লাসরুমগুলো বন্ধ, জাতীয় পতাকা উড়ছে, দুইজন শিক্ষক ও একজন কর্মচারী লাইব্রেরীতে বসে সময় কাটাচ্ছেন) মূলত সংবাদটি সম্পূর্ণ অসত্য ও ভিত্তিহীন। এদিকে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাসনাবাদ আদর্শ জনতা বিদ্যাবিতান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে কারণ দর্শানোর নোটিশ প্রদান করলে অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক কারণ দর্শানোর সন্তোষজনক জবাব প্রদান করেন। কারণ দর্শানোর জবাবে উল্লেখিত ২৩সেপ্টেম্বর ২৪খ্রিঃ প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক নুর হোসেন মিয়া কে বিদ্যালয় পরিচালনার দায়িত্ব দিয়ে প্রধান শিক্ষক নাগেশ্বরী ইউএনও অফিসে এনটিআরসির দুইজন শিক্ষকের এমপিওভুক্তের কাজে যান। এদিকে ২৩সেপ্টেম্বর সকাল ৭টা থেকে পল্লী বিদ্যুতের ট্রান্সফারার ক্রুটির কারণে স্কুলে বিদুৎ না থাকাসহ তাপমাত্রা ৩৯ডিগ্রি সেলসিয়াস থাকায় কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়। এর প্রেক্ষিতে সকল শ্রেণীর শিক্ষার্থীরা প্রধান শিক্ষক বরাবর ৩য় ঘন্টার পর ছুটির আবেদন করেন। শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মনছুর আলম ও তাজুল ইসলাম স্কুলে ৩য় ঘন্টার পর শ্রেণী পাঠদান বন্ধ রাখার পরামর্শ প্রদান করেন। ৩য় ঘন্টার পর ২জন শিক্ষক ও ২জন কর্মচারী ব্যতীত বাকী শিক্ষকগণ যোহরের নামাজ ও খাবারের জন্য যান। বিরতীর পর সকল শিক্ষকরা বিদ্যালয়ে উপস্থিত হন এবং যথারিতী বিকাল ৪টা পর্যন্ত প্রতিষ্ঠানে অবস্থান করেন।

    অত্র প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মনছুর আলম ও তাজুল ইসলামসহ অভিভাবক ও এলাকাবাসী বলেন, হাসনাবাদ আদর্শ জনতা বিদ্যাবিতান উচ্চ বিদ্যালয়ের সু-নাম ক্ষুন্ন করতে একটি কু-চক্তি মহল রিপোর্টারদের মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য দিয়ে প্রতিষ্ঠানের নামে একটি মিথ্যা সংবাদ প্রচার করেন। উক্ত ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

    হাসনাবাদ আদর্শ জনতা বিদ্যাবিতান উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নুর হোসেন মিয়া বলেন, ২৩সেপ্টেম্বর প্রধান শিক্ষক আমাকে স্কুল পরিচালনার দায়িত্ব দিয়ে নাগেশ্বরী ইউএনও অফিসে এনটিআরসির শিক্ষকের এমপিওভুক্তের কাজে যান। সেদিন সকাল ৭টা থেকে বিদ্যুতের ট্রান্সফারার ক্রুটির কারণে স্কুলে বিদুৎ না থাকাসহ তাপমাত্রা ৩৯ডিগ্রি সেলসিয়াস থাকায় কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়। এর প্রেক্ষিতে কমিটির অভিভাবক সদস্য মনছুর আলম ও তাজুল ইসলাম স্কুলে ৩য় ঘন্টার পর শ্রেণী পাঠদান বন্ধ রাখার পরামর্শ দেয়। বিরতীর পর সকল শিক্ষকরা বিদ্যালয়ে বিকাল ৪টা পর্যন্ত অবস্থান করেন। উক্ত ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

    হাসনাবাদ আদর্শ জনতা বিদ্যাবিতান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম খন্দকার বলেন, ২৩সেপ্টেম্বর ২৪খ্রিঃ সহকারী শিক্ষক নুর হোসেন মিয়া কে স্কুল পরিচালনার দায়িত্ব দিয়ে নাগেশ্বরী ইউএনও অফিসে এনটিআরসির ২জন শিক্ষকের এমপিওভুক্তের কাজে আসি। সেদিন বিদ্যালয়ে বিদুৎ না থাকাসহ অতিরিক্ত তাপমাত্রার কারণে শিক্ষার্থী অসুস্থ হয়। এর প্রেক্ষিতে কমিটির অভিভাবক সদস্য স্কুলে ৩য় ঘন্টার পর শ্রেণী পাঠদান বন্ধ রাখার পরামর্শ দেন। বিরতীর পর সকল শিক্ষকরা বিদ্যালয়ে বিকাল ৪টা পর্যন্ত অবস্থান করেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কারণ দর্শানোর নোটিশের সন্তোষজনক জবাব দেয়া হয়েছে।

    নাগেশ্বরী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কামরুল ইসলাম বলেন, হাসনাবাদ আদর্শ জনতা বিদ্যাবিতান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নামের সংবাদের ভিত্তিতে অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক কে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে। প্রধান শিক্ষক কারণ দর্শানোর সন্তোষজনক জবাব দিয়েছেন।

  • দিদারুল আলম বুড়িচং প্রেসক্লাব (রেজি নং ৪০৮) এর উপদেষ্টা নির্বাচিত

    দিদারুল আলম বুড়িচং প্রেসক্লাব (রেজি নং ৪০৮) এর উপদেষ্টা নির্বাচিত

    মোঃতরিকুল ইসলাম তরুন, কুমিল্লা থেকে,

    বাংলাদেশ সরকার অনুমোদিত ও সনদ প্রাপ্ত বুড়িচং প্রেসক্লাব রেজিনং ৪০৮ এর গঠনতন্ত্রের ৮এর ঘ, দ্বারা অনুযায়ী আজীবন সদস্যদের তালিকাতে অন্তভূক্ত করা হয় এবং বুড়িচং প্রেসক্লাবের উপদেষ্ঠা নির্বাচিত করা হয়, বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস এর বিভাগীয় প্রধান (আইন) এর এডভোকেট মো, দিদারুল আলম দিদারকে।
    গতকাল২৯ সেপ্টেম্বর ২০২৪ইং রবিবার বুড়িচং প্রেস ক্লাবের মাসিক নির্বাহী কমিটি সভায় ক্লাবের সহ-সভাপতি ও ভোরের কথা পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ আশিকুর রহমান আসিক বিশিষ্ট সাংবাদিক মো. দিদারুল আলম দিদার কে উপদেষ্টা কমিটিতে অন্তর্ভুক্ত করার প্রস্তাব করিলে,এই প্রস্তাব সমর্থন করেন বুড়িচং প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও একুশে বাংলা পত্রিকার নির্বাহী সম্পাদক আহসানুজ্জামান সোহেল, এসময় সভায় সকলের মতামত চাইলে, সভাপতি সকলের উন্মুক্ত আলোচনা ও মতামত আহবান করলে, উপস্থিত সকল সদস্য একমত পোষন করলে সর্বসম্মতিক্রমে সাংবাদিক ও আইনজীবী মো, দিদার আলম দিদার কে বুড়িচং প্রেসক্লাব ক্লাব ৪০৮ এর উপদেষ্টা ও আজীবনসদস্য করার সিদ্ধান্ত গৃহীত হয়,

    সভায় সভাপতিত্ব করেন বুড়িচং প্রেসক্লাবের সভাপতি, একুশে বাংলা সম্পাদক, মোহাম্মদ সাখাওয়াত হাফিজ, সভা পরিচালনা করেন বুড়িচং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, ও যুগান্তর প্রতিনিধি মো ইকবাল হোসেন সভায় আরো উপস্থিত ছিলেন, দৈনিক ঢাকার প্রতিনিধি
    জিএম নজরুল ইসলাম লিটন, “চ্যানেল এ” এর চেয়ারম্যান খন্দকার মোহাম্মদ আলে এমরান হোসেন । বাংলাদেশ কন্ঠের প্রতিনিধি মো, লোকমান খান।
    দৈনিক নওরোজের প্রতিনিধি
    আবদুল ওহাব , দৈনিক ঘোষণার প্রতিনিধি মোঃ সজিব, বাংলাদেশ সমাচার
    প্রতিনিধি জান্নাত। দৈনিক নবচেতনার প্রতিনিধি রেজাউল, দৈনিক বাংলার আলোড়নের প্রতিনিধি মো, জাফর সাদেক। দৈনিক মানবজমিনের প্রতিনিধি মোঃ হোসাইন, দৈনিক যায়যায়দিনের প্রতিনিধি
    আনিসুর রহমান, দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি মোহাম্মদ রিফাত হোসেন।

    উল্লেখ্য দিদারুল আলম দিদার জাতীয় প্রেসক্লাবের সদস্য, ঢাকা রিপোটার্স ইউনিটির সদস্য, ল, রিপোর্টার্স ফোরামের সাবেক সাধারণ সম্পাদক।

  • চারঘাটে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত 

    চারঘাটে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত 

    চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ

    রাজশাহীর চারঘাট উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

    চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানা এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফ হোসেন, চারঘাট মডেল থানার (ওসি) আফজাল হোসেন, বিজিবির কোম্পানির কমান্ডার সুবেদার সোলাইমান আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সোহেল রানা, নিমপাড়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, ইউসুফপুর ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম মাখন, থানা পাড়া সোয়ালোজের এর সহকারী পরিচালক মাহমুদা বেগম গিনি, চারঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক সহ উপজেলার সকল কর্মকর্তাগন।

    সভায়, মাদক প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির জন্য ব্যাপক আলোচনা হয় এবং সনাতন ধর্মাবলম্বীদের আসন্ন শারদীয় দূর্গা পূজা শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠানের লক্ষে সকলের সহযোগিতা কামনা করেন।

    মোঃ মোজাম্মেল হক
    চারঘাট, রাজশাহী। 

  • নলছিটিতে শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

    নলছিটিতে শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

    ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    দশম গ্রেড বাস্তবায়নের এক দফা দাবিতে ঝালকাঠির নলছিটিতে মানববন্ধন করেছেন উপজেলায় কর্মরত বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। সোমবার(৩০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে তিনটায় উপজেলা পরিষদ ভবন সম্মুখে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

    এসময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির আহবায়ক ও হাড়িখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ( চঃ দাঃ) মো. নাজমুল হায়দার বাদল,প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সদস্য সচিব ও পূর্ব কুলকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. রিয়াজ মোর্শেদ তালুকদার, অভয়নীল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মর্তূজা আলী,কান্ডাপশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. সাইফুল ইসলাম, পূর্ব কুলকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবব্রত রায়, সহকারী শিক্ষক মো. জাহিদুল ইসলাম প্রমুখ।

    তারা বলেন, পৃথিবীর একমাত্র দেশ যেখানে শিক্ষককে তার অধিকার আদায়ের জন্য রাজপথে দাড়াতে হয়। দশম গ্রেড আমাদের দাবি নয় এটা আমাদের অধিকার। দেশ গড়ার কারিগরদের আজ অবহেলা করা হচ্ছে সেখানে একটা উন্নত জাতি আমরা কিভাবে কামনা করি। অতিদ্রুত আমাদের জন্য দশম গ্রেড বাস্তবায়ন করুন নয়তো আরও কঠোর কর্মসূচি দিতে আমরা বাধ্য হবো।

    উপজেলা পরিষদ ভবন সম্মুখে এ মানববন্ধনে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের সহকারী শিক্ষকগ গ্রহন করেন। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

  • পঞ্চগড়ে টাস্কফোর্স অভিযানে ৬ মাদক কারবারির কারাদণ্ড

    পঞ্চগড়ে টাস্কফোর্স অভিযানে ৬ মাদক কারবারির কারাদণ্ড

    মুহম্মদ তরিকুল ইসলাম,তেতুলিয়া প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ভ্রাম্যমাণ আদালত ৬ মাদক কারবারিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। রোববার (২৯ সেপ্টেম্বর) ভোর বেলায় উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের সর্দারপাড়া সীমান্তবর্তী এলাকায় টাস্কফোর্স অভিযান পরিচালনাকালে গাঁজাসহ তাদেরকে আটক করা হয়।

    আটকের পর তেঁতুলিয়া সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল হাসান ভ্রাম্যমাণ আদালতে তাদেরকে এ দণ্ডাদেশ প্রদান করেন।

    সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- উপজেলার তেঁতুলিয়া সদর ইউনিয়নের সাহেবজোত গ্রামের পরিমল রায়ের ছেলে শ্রী রাজন (৩৩) ও একই গ্রামের মোহন রায়ের ছেলে শ্রী মুন্না রায় (২০), কলোনিপাড়া গ্রামের মো. আকবর আলী ছেলে মো. চঞ্চল ইসলাম (৩৪), তেলিয়াপাড়া গ্রামের মৃত নজির আহমেদের ছেলে মো. হাবিব মিয়া (৪০), সর্দারপাড়া গ্রামের মো. আব্দুল হাইয়ের ছেলে মো. রঞ্জু মিয়া (৩২) এবং উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের উত্তর কাশিমগঞ্জ গ্রামের আব্দুল মালেকের ছেলে মো. মহসিন আলী (২৯)।

    ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের সর্দারপাড়া সীমান্তবর্তী এলাকায় টাস্কফোর্স অভিযান পরিচালনাকালে গাঁজাসহ তাদেরকে আটক করে বিজিবি। পরে দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি মাহবুবুর রহমান ভ্রাম্যমাণ আদালতে তাদেরকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও নগদ ৫০০ টাকা জরিমানা করেন।

    এ সময় ১৮ বিজিবি পঞ্চগড়ের সহকারী পরিচালক জামাল উদ্দিন ও তেঁতুলিয়া মডেল থানা পুলিশ উপস্থিত ছিলেন। পরে তাদেরকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

    এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল হাসান বলেন, সীমান্তবর্তী এলাকায় টাস্কফোর্স অভিযান পরিচালনা সময় গাঁজাসহ ছয়জনকে আটক করে বিজিবি। পরে তাদেরকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ধারা ৯ এর (১) এর দফা (খ) লংঘনের দায়ে একই আইনের ৩৬(১) এ উল্লেখিত ১৯ নং ক্রমিকের ৩নং কলামের দফা-ক অনুযায়ী প্রত্যেককে ১ বছরের কারাদণ্ড ও ৫০০টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ৩দিনের কারাদন্ড প্রদান করা হয়।

    মুহম্মদ তরিকুল ইসলাম।।।

  • বানারীপাড়ায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে লিংকনের মৃত্যু

    বানারীপাড়ায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে লিংকনের মৃত্যু

    আব্দুল আউয়াল
    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি:

    বরিশালের বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের পশ্চিম মাদারকাঠী গ্রামের মৃত মোঃ শহর আলী হাওলাদারের ছেলে লিংকন হোসেন মারুফ (৩৮) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন )
    স্থানীয় ইয়ার হোসেনের সূত্রে জানা যায়, গত ২৫ শে সেপ্টেম্বর জ্বরে আক্রান্ত অবস্থায় বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি হয়। সেখানে পরীক্ষা নিরীক্ষার পর জানা যায় লিংকন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। ডেঙ্গুতে আক্রান্ত রোগীর অবস্থার অবনতি হওয়ায় বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়। ওখান থেকে অবস্থার আরো অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য ২৯ সেপ্টেম্বর ঢাকা পিজি হাসপাতালে পাঠানো হয়। সেখানে সন্ধ্যা ছয়টায় পিজি হাসপাতালে লিংকনের মৃত্যু হয়। মৃত্যু কালে তিনি স্ত্রী দুটি ছেলে সন্তানসহ আরো পরিবারের স্বজনদের রেখে গেছেন। তিনি ঢাকা সিটি কর্পোরেশনে চাকরিরত ছিলেন।এবিষয়ে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মকর্তা ডাঃ মোঃ ফকরুল ইসলাম মৃধা বলেন, আমাদের এখানে তিনি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিলেন অবস্থার অবনতি দেখে তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।সলিয়া বাকপুর ইউপি চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান মাষ্টার তিনি জানান, লিংকন খুব ভালো মানুষ ছিল। এরকম মৃত্যু সকলকে মর্মাহত করে। এদিকে তার মৃত্যুতে ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ৩০ সেপ্টেম্বর সোমবার সকাল ১০ টায় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

    আব্দুল আউয়াল
    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি ।।

  • নওগাঁ পৌর আওয়ামী লীগের সভাপতি শিষাণকে ঢাকা থেকে আটক করেছে থানা পুলিশ

    নওগাঁ পৌর আওয়ামী লীগের সভাপতি শিষাণকে ঢাকা থেকে আটক করেছে থানা পুলিশ

    আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি,নওগাঁঃ
    নওগাঁ পৌর আওয়ামী লীগের সভাপতি শিষাণকে ঢাকা থেকে আটক করেছে থানা পুলিশ
    নওগাঁ জেলা প্রশাসনের কার্যালয়ে হামলার ঘটনায় দায়ের করা মামলায় দেওয়ান ছেকার আহমেদ শিষাণকে ঢাকা শহর থেকে আটক করেছে নওগাঁ সদর মডেল থানা পুলিশ। আটককৃত শিষাণ নওগাঁ পৌর আওয়ামীলীগের সভাপতি। গতকাল রবিবার নওগাঁ সদর মডেল থানা পুলিশ ঢাকা পুলিশের সহযোগীতায় ঢাকা শহর থেকে তাকে আটক করেন। ঐদিন রাত ৯ টারদিকে শিষাণকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন সদর মডেল থানার অফিসার ইনচার্জ নূরে আলম সিদ্দিকী।

    অফিসার ইনচার্জ নূরে আলম সিদ্দিকী বলেন, আটককৃত শিষাণকে ঢাকা থেকে নওগাঁ সদর মডেল থানায় নিয়ে আসা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা পুলিশের সহযোগীতায় সদর মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। শিষাণের বিরুদ্ধে মামলা আছে এবং সে পলাতক ছিল।

    উল্লেখ্য, ২০১৫ সালের ৩০ ডিসেম্বর নওগাঁ পৌরসভার নির্বাচনের ফলাফল ঘোষণার সময় জেলা প্রশাসনের কার্যালয়ে হামলা, ভাংচুর, ককটেল ও হাত বোমা বিস্ফোরণের ঘটনায় মামলাটি করেন নওগাঁ পৌর বিএনপির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। মামলায় সাবেক খাদ্যমন্ত্রী ও নওগাঁ-১ আসনের সাবেক এমপি সাধন চন্দ্র মজুমদার ও নওগাঁ-২ আসনের সাবেক এমপি ও সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শহিদুজ্জামান সরকার এবং নওগাঁ সদর নওগাঁ-৫ আসনের সাবেক এমপি নিজাম উদ্দিন জলিল সহ নওগাঁ শিল্প ও বণিক সমিতির সভাপতি ও আওয়ামী লীগ নেতা ইকবাল শাহরিয়ার রাসেল, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ সহ

    আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৭৪ জনকে আসামী করা হয়েছে। নওগাঁ পৌর আওয়ামী লীগের সভাপতি দেওয়ান ছেকার আহমেদ শিষাণ সেই মামলার উল্লেখযোগ্য এজাহার নামীয় আসামী। গত ১ সেপ্টেম্বর রবিবার দুপুরে নওগাঁ-১ নম্বর আমলী আদালতে এ মামলা করা হয়। আদালতের বিচারক অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ ইমতিয়াজুল ইসলাম মামলাটি আমলে নিয়ে এজাহার নথিভুক্ত করতে নওগাঁ সদর মডেল থানার ওসিকে নির্দেশ দেন।#

    আব্দুল মজিদ মল্লিক
    নওগাঁ জেলা প্রতিনিধি।