Category: দেশজুড়ে

  • নড়াইলে মহালয়ার রাতে দুর্গা প্রতিমা ভাঙচুর

    নড়াইলে মহালয়ার রাতে দুর্গা প্রতিমা ভাঙচুর

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

    নড়াইলে একটি মন্দিরে হামলা চালিয়ে দুর্গাসহ বেশ কয়েকটি প্রতিমা ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার মহালয়ার রাতে সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের মিরাপাড়া বাজারে সার্বজনীন দূর্গা মন্দিরে এই প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় জেলা প্রশাসন,জেলা পুলিশ ও পূজা উদযাপন পরিষদের নেতাকর্মীরা পরিদর্শন করেছেন। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, এলাকা সূত্রে জানা গেছে,উপজেলার মিরাপাড়া বাজারে সার্বজনীন দূর্গা মন্দিরে মঙ্গলবার মহালয়ার রাতে পূজা উদযাপন কমিটির সদস্যরা মন্দিরে লাইট জ্বালিয়ে যে যার মত চলে যান। পরে সকালে ভাস্কর্যরা প্রতিমায় রং তুলির কাজ করতে আসলে দেখেন প্রতিমা ভাঙচুর করা হয়। পরে মন্দির কমিটির সদস্যদের জানালে তারা বিষয়টি পুলিশকে অবগত করেন।

    মিরাপাড়া বাজার সার্বজনীন দূর্গা মন্দিরের সভাপতি প্রদীপ রায় জানান,আমরা মন্দিরের কমিটির সদস্যরা রাতে লাইট জ্বালিয়ে সবাই সবার মত চলে যাই। পরে সকালে ভাস্কর্যরা প্রতিমায় রংতুলের কাজ করতে এসে দেখেন প্রতিমা ভাঙচুর করা হয়েছে। তবে রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা এই ঘটনা ঘটিয়েছে। এই ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।জে লা পূজা উদযাপন পরিষদের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক বাবুলাল ভট্টাচার্য জানান,আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাটি দুঃখজনক। পূজার মাত্র আর কয়দিন বাকি আছে এরমধ্যে যারা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে তাদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা হোক।

    এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো:সাইফুল ইসলামকে একাধিকবার ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি।

  • আমিনপুর থানা’র নতুন ওসি’র সাথে প্রেসক্লাবের সাংবাদিকদের শুভেচ্ছা বিনিময়

    আমিনপুর থানা’র নতুন ওসি’র সাথে প্রেসক্লাবের সাংবাদিকদের শুভেচ্ছা বিনিময়

    হেলাল শেখঃ পাবনা জেলার আমিনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেনের সাথে “আমিনপুর থানা প্রেসক্লাব” এর পূর্ণাঙ্গ কমিটি’র সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সাংবাদিকদের শুভেচ্ছা বিনিময়।

    মঙ্গলবার সন্ধ্যায় আমিনপুর থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেনের দাওয়াতে যান “আমিনপুর থানা প্রেসক্লাব” এর প্রতিষ্ঠাতা (সভাপতি) মোঃ হাফিজুর রহমান হাফিজ, (সহ-সভাপতি) জাহিদুল ইসলাম জাহিদ, ফেরদৌস আলম তপন, এম এ হাশেম, আবু আল সাইদ,

    এসময় আরও উপস্থিত ছিলেন আমিনপুর থানা প্রেসক্লাবের (সাধারণ সম্পাদক) মোঃ ফেরদৌস হাসান, (যুগ্ম-সাধারণ সম্পাদক) মোঃ শহিদুল ইসলাম, (সাংগঠনিক সম্পাদক) আলমগীর কবির পল্লব।

    সেই সাথে আমিনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাহেবকে শুভেচ্ছা জানিয়েছেন আমিনপুর থানা প্রেসক্লাবের (দপ্তর সম্পাদক) মোঃ জাকারিয়া জুয়েল, (বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক) মোঃ সোহানুর রহমান, (কোষাধক্ষ্য) মোঃ আব্দুল জব্বার, (প্রচার সম্পাদক) মোঃ হাসান মিয়া, (সাংস্কৃতিক সম্পাদক) মোঃ শরিফুল ইসলাম, (সমাজ কল্যাণ সম্পাদক) মোঃ আজিজুল কায়সার, (কার্যকরী সদস্য) মোঃ আলমগীর হুসাইন অর্থ, মোঃ সজিব হাসান জয়, আব্দুস সালাম বিশ্বাস, মোঃ সাইফুল ইসলাম জয়, মোঃ মিজানুর রহমান কাজল, (সদস্য) মোঃ মাহাবুব হোসেন, মোঃ মহসীন মল্লিক, মোঃ হারুন অর রশিদ, মোঃ আল-আমিন, মোঃ নাহিদুজ্জামান পরাগসহ স্থানীয় বিভিন্ন সাংবাদিক নেতৃবৃন্দ।

    আমিনপুর থানা’র নতুন ওসি আলমগীর হোসেন শুভেচ্ছা বিনিময়ের সময় বলেন, সাংবাদিকরা দেশ ও জাতির বিবেক, আপনারা নিরপেক্ষ ভাবে সংবাদ প্রকাশ করবেন এবং পুলিশকে সহযোগিতা করবেন, জনসেবায় আমরা পুলিশ ও সাংবাদিক একজন অন্যজনের পাশে থাকবো ইনশাআল্লাহ, এর জন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি, সবাইকে ধন্যবাদ।

  • নলছিটিতে ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পালিত

    নলছিটিতে ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পালিত

    ঝালকাঠি প্রতিনিধি: মোঃ নাঈম মল্লিক

    ঝালকাঠির নলছিটিতে জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (২ অক্টোবর) দুপুর সাড়ে বারোটায় সরকারি নলছিটি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদল এ বৃক্ষরোপন কর্মসূচি পালন করে।

    এসময় কলেজ প্রাঙ্গনে ফলজ ও বনজ বৃক্ষ চারা রোপন করা হয়। সরকারি নলছিটি ডিগ্রি কলেজের প্রভাষক মো. মনিরুজ্জামান,ছাত্রদলের সরকারি নলছিটি ডিগ্রি কলেজের আহবায়ক মো. রাকিব গাজী,সদস্য সচিব হিমেল হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

    তারা জানান, নলছিটি সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদল শাখা শিক্ষাবান্ধব রাজনীতি করতে চায়। এছাড়া আমরা বিভিন্ন সামাজিক কাজে যুক্ত থাকতে চাই তারই অংশ হিসেবে আজকে বৃক্ষরোপন কর্মসূচি শুরু করা হয়েছে।

  • ধামইরহাট পৌরসভার মহিলা কাউন্সিলরের অর্থ আত্মসাৎ এর প্রতিবাদে শাস্তির দাবিতে মানববন্ধন

    ধামইরহাট পৌরসভার মহিলা কাউন্সিলরের অর্থ আত্মসাৎ এর প্রতিবাদে শাস্তির দাবিতে মানববন্ধন

    ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ

    নওগাঁর ধামরহাট পৌরসভার মহিলা কাউন্সিলর জেসমিন সুলতানার বিভিন্ন ভাতা দেওয়ার নাম করে অর্থ আত্মসাৎ এর অভিযোগ পাওয়া গেছে। কাউন্সিলরের এমন কর্মকান্ডের প্রতিবাদে তার গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ভুক্তভোগীরা। ধামইরহাট পৌরসভার ১,২ ও ৩ নং ওয়ার্ডের ভুক্তভোগী পরিবারের সদস্যদের আযোজনে ১ অক্টোবর মঙ্গলবার বেলা ১১ টায় ধামইরহাট উপজেলা পরিষদের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তাগণ অভিযোগ করেন মাতৃত্বকালীন ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা সহ বিভিন্ন ভাতা দেয়ার নাম করে ১,২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের সদ্য সাবেক কাউন্সিলর জেসমিন সুলতানা ওরফে জেসমিন বাসার বিভিন্ন অংকের টাকা নিয়ে আত্মসাৎ করেছেন। বক্তাগণ জেসমিন বাসারকে গ্রেপ্তার ও শাস্তির দাবি করেন। মানববন্ধনে বক্তব্য প্রদান করেন নওগাঁ জেলা মহিলা দলের সহ-সভাপতি ধামইরহাট উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম, ধামইরহাট পৌর বিএনপি যুগ্ম আহবায়ক সেলিনা বেগম, পৌর বিএনপির আহবায়ক সদস্য শাহিনা ইয়াসমিন প্রমুখ।
    মানববন্ধনে উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক সদস্য আব্দুল মান্নান চৌধুরী, ৭ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, ৫ নং ওয়ার্ড যুবদল সভাপতি আবু বক্কর সিদ্দিক সহ বিএনপি এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন শ্রেণীর নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার সাধারণ নারী-পুরুষ উপস্থিত ছিলেন। এ অভিযোগ বিষয়ে জেসমিন বাসার কে ০১৭১৬-৩০৩০৫০ নম্বরে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘ আমি কারও কাছ থেকে টাকা নেয়নি, এসব অভিযোগ মিথ্যা, আমাকে রাজনৈতিক ভাবে হয়রানি করা হচ্ছে মাত্র।

    আবুল বয়ান
    ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি।।

  • প্রিয় আত্মার ভাই বন্ধুদেরকে লাল গোলাপের শুভেচ্ছা ও অভিনন্দন

    প্রিয় আত্মার ভাই বন্ধুদেরকে লাল গোলাপের শুভেচ্ছা ও অভিনন্দন

    হেলাল শেখঃ পৃথিবীটা অনেক সুন্দর সৃষ্টি করেছেন যিনি, দেখিতে বড় ইচ্ছে হয় না জানি কেমন তিনি।

    সোনার মতো রূপটি তোমার কাজল বরণ চুল, সাগর দুটি নয়ন যেন তুমি রাঙা গোলাপ ফুল। চাঁদের মতো মুখটি তোমার মধুর মতো ভাষা, ফুলের মতো মনটি ভেবে তোমায় দিলাম ভালোবাসা।

    ক্ষনিকের ভালোবাসা মিনিটের পরিচয়, তুমি আজ বহুদূর তবুও মোর মনে হয় এক ভালোবাসার স্মৃতির কথা।

    সৃষ্টি করেছেন যিনি আমার প্রতি তার আছে সুদৃষ্টি, আল্লাহ ভরসা একদিন হবে দেখা ইনশাআল্লাহ। সেইদিন আর পিছনে চাওয়ার সময় থাকবে না। চিরো বিদায় নেওয়ার আগে আবার হবে কি দেখা, মায়াহীন পৃথিবীতে সবকিছুই যেন ফাঁকা।

    প্রিয় আত্মার ভাই বন্ধু তোমাদের কাছে কোনো ভুল করে থাকলে আমাকে ক্ষমা করিও, আমি হয়তো থাকবো না, আমার স্মৃতির চিত্র রয়ে যাবে। পৃথিবীতে সবকিছু মিথ্যা শুধু মৃত্যুই চিরসত্য।

    ফুলকে আমি ভালোবাসি তাই ছিরতে পারিনা, মানুষকে আমি ভালোবাসি বলে ভুলতে পারিনা

  • আওয়ামী রাজনৈতিক রোষানলের শিকার যুবদলের আহবায়ক সাবেক ইউনিয়ন চেয়ারম্যান ময়েন উদ্দিন (ময়ন)

    আওয়ামী রাজনৈতিক রোষানলের শিকার যুবদলের আহবায়ক সাবেক ইউনিয়ন চেয়ারম্যান ময়েন উদ্দিন (ময়ন)

    আল আমিন মোল্লা,
    জীবননগর অফিস

    অবৈধ খুনি হাসিনার রাজনৈতিক রোষানলের শিকার যুবদলের আহবায়ক সাবেক ইউনিয়ন চেয়ারম্যান ময়েন উদ্দিন (ময়ন) এর সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

    মঙ্গলবার (০১ অক্টোবর) বিকালে জীবন নগর মুক্ত মঞ্চের সামনে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

    এ সময় বক্তব্য রাখেন, অবৈধ খুনি হাসিনার রাজনৈতিক রোষানলের শিকার যুবদলের আহবায়ক সাবেক ইউনিয়ন চেয়ারম্যান ময়েন উদ্দিন (ময়ন) তিনি বলেন,

    বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমার প্রাণপ্রিয় সংগঠন, আমার জীবনের সংগঠন, আমার মরণের সংগঠন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজকের এই প্রতিবাদ ও গণ সংবর্ধনার তিনি আরো বলেন।

    আমি বার বার জেল খেটেছি, ক্রসফায়ার যেতে গেছি, আমাকে একাধিক বার মেরে টর্চার করেছে এবং আমার পায়ের হাতের নখ উঠিয়ে ফেলেছে , তাও আমার মুখ থেকে বিএনপির নাম কেড়ে নিতে পারেনি।

    বন্ধুরা আমার এখনো আমাদের সুদিন আসিনি , আমরা এখনো বিরোধী দলীয় হিসেবে আছি। এখনো বিএনপি ক্ষমতায় আসেনি। আপনাদের মনে রাখতে হবে এই জিনিসটা।

    আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব মোঃ মাহমুদ হাসান খান বাবু তিনি এই অক্লান্ত পরিশ্রম করে চুয়াডাঙ্গা জেলা বিএনপিকে তিনি নিজেই গুছিয়ে রেখেছেন।

    এ সময় আরো উপস্থিত ছিলেন,
    জীবননগর থানা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক : শাহজাহান আলী

    জীবননগর পৌর বিএনপির সংগ্রামী সভাপতি : শাহাজান কবির,
    জীবননগর পৌর বিএনপির সংগ্রামী সাধারন সম্পাদক : শামসুজ্জামান ডাবলু,
    এছাড়া উপস্থিত ছিলেন সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

  • আত্রাইয়ে হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের মতবিনিময় ও কমিটি গঠন

    আত্রাইয়ে হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের মতবিনিময় ও কমিটি গঠন

    আব্দুল মজিদ মল্লিক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের মতবিনিময় সভা ও কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (১লা অক্টোবর) আত্রাই মদীনাতুল উলুম মাদ্রাসা মিলনায়তনে এ সভায় সভাপতিত্ব করেন মাদ্রাসার মুহতামিম মাওলানা মুজাহিদ খান।

    অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হুফফাজুল কোরআন ফাউন্ডেশন নওগাঁ জেলা শাখার শিক্ষা বিষয়ক সম্পাদক হাফেজ বেলাল হোসেন,দাওয়াহ ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হাফেজ ক্বারী জাকির হোসেন,হিফজ বিভাগের শিক্ষক হাফেজ আব্দুল মুমিন,হাফেজ আবু বক্কর ছিদ্দিক,হাফেজ ওয়ালিউল্লাহ,মাওলানা ক্বারী নাঈম মাহমুদ চৌধুরী প্রমুখ। সভায় উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের হিফজ বিভাগের

    শিক্ষকদের প্রশিক্ষণ প্রদান করা হয়।পরে মাওলানা মুজাহিদ খানকে সভাপতি ও হাফেজ আবু বক্কর ছিদ্দিককে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট হুফফাজুল কোরআন ফাউন্ডেশন আত্রাই উপজেলা শাখার কমিটি গঠন করাহয়।#

    আব্দুল মজিদ মল্লিক।
    আত্রাই (নওগাঁ)প্রতিনিধি।

  • সুজানগরে ছাত্রীকে ইভটিজিং করার অভিযোগে যুবক আটক

    সুজানগরে ছাত্রীকে ইভটিজিং করার অভিযোগে যুবক আটক

    এম এ আলিম রিপন ঃ পাবনার সুজানগর মোহাম্মাদিয়া দাখিল মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে মাদ্রাসার ক্লাস চলাকালীন সময়ে ইভটিজিং করার অভিযোগে ওই প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রীসহ স্থানীয় এলাকাবাসী সাদি মোহাম্মদ সানি নামে এক বখাটে যুবককে আটক করে পুলিশের নিকট প্রেরণ করেছে। এ সময় সৌরভ নামে অপর এক বখাটে যুবক পালিয়ে যায়। আটককৃত সাদি মোহাম্মদ সানি(২১) উপজেলার রাণীনগর ইউনিয়নের শারীরভিটা গ্রামের মুসা শেখ ছেলে। এ ঘটনায় মঙ্গলবার অত্র মাদ্রাসার সুপার মাওলানা মাহাতাব উদ্দিন বাদী হয়ে সুজানগর থানায় একটি মামলা দায়ের করেছেন। বিষয়টির সত্যতা নিশ্চিত করে থানার ওসি সাকিউল আযম জানান, মঙ্গলবার মামলার ভিত্তিতে আসামীকে পাবনা আদালতে প্রেরণ করা হয়েছে। এবং পলাতক অপর আসামীকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

    এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।।

  • গণপিটুনিতে শিক্ষক নিহতের ঘটনায় খাগড়াছড়ির সদরে ১৪৪ ধারা জারি করা হয়েছে

    গণপিটুনিতে শিক্ষক নিহতের ঘটনায় খাগড়াছড়ির সদরে ১৪৪ ধারা জারি করা হয়েছে

    মিথুন সাহা,
    খাগড়াছড়ি প্রতিনিধি

    খাগড়াছড়িতে গণপিটুনিতে সোহেল রানা নামে এক শিক্ষক নিহতের জেরে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

    এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এ কারণে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে জেলা সদরে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

    মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে এই ১৪৪ ধারা জারি করা হয়। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে।

    নিহত সোহেল রানা খাগড়াছড়ির টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ছিলেন।

    স্থানীয়রা জানান, খাগড়াছড়ির সদরে দুপুরে সোহেল রানা নামে এক কলেজ শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটে। এ ঘটনার জেরে দুপক্ষের সংঘর্ষে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জেলা সদরে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

    বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান।

    তিনি জানান, অপ্রীতিকর ঘটনা এড়াতে সদরে ১৪৪ ধারা জারি করা হয়েছে। সেখানে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে।

  • বরগুনার তালতলীতে হার পাওয়ার প্রকল্পের ৮০ প্রশিক্ষনার্থীদের মাঝে ব্যাগ ও খাতা বিতরণ

    বরগুনার তালতলীতে হার পাওয়ার প্রকল্পের ৮০ প্রশিক্ষনার্থীদের মাঝে ব্যাগ ও খাতা বিতরণ

    মংচিন থান বরগুনা প্রতিনিধি।।
    বরগুনার তালতলীতে “হার পাওয়ার” প্রকল্পের ৮০ প্রশিক্ষনার্থীদের মাঝে ল্যাপটপের ব্যাগ,কলম-খাতা ও ম্যানুয়াল বই বিতারণ করা হয়েছে ।

    মঙ্গলবার(০১ অক্টোবর) বেলা ১১ টার দিকে উপজেলার মডেল মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে উপজেলা প্রশাসন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের আয়োজনে হার পাওয়ার প্রকল্পের ল্যাপটপের ব্যাগ,কলম-খাতা ও ম্যানুয়াল বই বিতরণ করা হয়।

    তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের আওতায় হার পাওয়ার প্রকল্পের ওমেন আইটি সার্ভিস প্রোভাইডারের চারটি গ্রুপে ২০ জন করে মোট ৮০ জনকে চারটি ট্রেডের মাধ্যমে ফ্রিল্যান্সিং শেখানো হচ্ছে। যাতে পুরুষদের পাশাপাশি নারীরাও সংসারে উন্নতি করতে পারে। এ কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করে প্রতি ব্যাচে ২০ জন করে মোট ৮০ জন প্রশিক্ষণার্থীদের মাঝে ল্যাপটপের ব্যাগ,কলম-খাতা ও ম্যানুয়াল বই বিতরণ করেন উপজেলার আইসিটি অফিসার দিপু সরকার।

    এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওমেন আইডি সার্ভিস প্রোভাইডার এর জেলা কো-অর্ডিনেটর মলয় দাস, মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিমল চন্দ্র সরকার,তালতলী প্রেসক্লাবের সভাপতি মো.খাইরুল ইসলাম,ওমেন আইডি সার্ভিস প্রোভাইডারের প্রশিক্ষক মো.রফিকুল ইসলাম অন্তর ও মো. মহিউদ্দিন।

    এ সময় আইসিটি অফিসার জনাব দিপু সরকার এ উপজেলায় অনুষ্ঠিত হার পাওয়ার প্রকল্পের আরও চারটি ব্যাচের পরিদর্শন করেন ও সার্বিক দিকনির্দেশনা প্রদান করেন।

    মংচিন থান
    বরগুনা প্রতিনিধি