Category: দেশজুড়ে

  • জীবননগর পৌরসভার ৪ নাম্বার ওয়ার্ডে গরুর খামার, দুর্গন্ধ ও ডেঙ্গু আতঙ্কে এলাকাবাসী।

    জীবননগর পৌরসভার ৪ নাম্বার ওয়ার্ডে গরুর খামার, দুর্গন্ধ ও ডেঙ্গু আতঙ্কে এলাকাবাসী।

    আল আমিন মোল্লা,
    জীবননগর অফিস।

    জীবননগর পৌর শহরের আবাসিক এলাকায় যত্রতত্র অপরিকল্পিতভাবে গড়ে তোলা হয়েছে গরুর খামার। গোবরের দুর্গন্ধে অতিষ্ঠ হচ্ছে এলাকাবাসী।

    বায়ুদূষণসহ নানা রকম দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীকে। তারা ডেঙ্গ রোগের আতঙ্কে হচ্ছে।

    জীবননগর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড মহানগর দক্ষিণপাড়ার অবস্থা এমনই যে, দুর্গন্ধের কারণে ওই এলাকায় কেউ বসবাস করতে পাচ্ছে না।

    বিশেষ করে বর্ষা মৌসুমে অধিকাংশ মানুষ তার নিজ বাড়ি ছেড়ে অন্যত্র ভাড়া বাসায় বসবাস করতে চাচ্ছে।

    যারা এলাকায় অবস্থান করছেন, তারা গোবর-চুনা ও খামারের অপরিচ্ছন্ন ও র্দুগন্ধময় পরিবেশে দুর্বিষহ জীবন-যাপন করছে। দুর্গন্ধে ঘরে বসে খাওয়ার মতো পরিবেশও নেই।

    স্থানীয় বাসিন্দারা পরিবেশদূষণ ও দুর্ভোগের হাত থেকে রেহাই পেতে প্রশাসনে বারবার অভিযোগ করে, এমনকি খামার মালিকদের দ্বারস্থ হয়েও কোনো ফল পাননি।

    খোঁজ নিয়ে জানা যায়, ওই এলাকার তিনি ১,২,৩ নাম্বার ওয়ার্ডের মহিলা মেম্বার বিউটি খাতুন তিনি কোন নিয়মনীতি না মেনে পরিবেশদূষণ করে গরুর খামার স্থাপন করেছেন।

    সরেজমিনে দেখা যায়, বিউটি খাতুন তার নিজ জমিতে আজিম বিশ্বাসের বাড়িসংলগ্ন দক্ষিণ পাশে গরুর একটি খামার করেন। এর আশপাশে মলমূত্র ও গোবর ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। ওই গোবর, ময়লা-আবর্জনা খামারের পাশেই কোনো রকম গর্ত করে ফেলা হচ্ছে। এ ছাড়া আবাসিক এলাকায় অবস্থিত খামারের মলমূত্র, পানিনিষ্কাশন ও বর্জ্য অপসারণের তেমন কোনো ব্যবস্থা নেই। খামারের চারপাশে বসতবাড়ি।

    সামান্য বৃষ্টিপাতে মলমূত্র ও গোবর পানির সাথে মিশে পচা দুর্গন্ধ ছড়ানোসহ মশা-মাছির উপদ্রব বাড়াচ্ছে।

    দীর্ঘ ১৫ বছর ক্ষমতায় থাকার কারণে মহিলা মেম্বার বিউটির ভয়তি কারনে নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘আমার বাড়ির পাশেই গরুর খামার।

    গরুর গোবর ও মলমূত্র থেকে সব সময় দুর্গন্ধ ছড়ায়। বসবাস করা খুবই কষ্টসাধ্য হয়ে পড়েছে।’

    খামারের পাশের বাড়ির আজিম বিশ্বাস অভিযোগ করে বলেন, ‘দুর্গন্ধে আমাদের পরিবারের সদস্যরা বাড়িতে বসবাস করতে পারছে না। নোংরা পরিবেশের কারণে মশার উপদ্রব বেড়েছে। ডেঙ্গু বিস্তারের ভয়ে আছি। আমরা এর স্থায়ী প্রতিকার চাই।’

    তিনি আরো বলেন বহুদিন ধরে আমাদের এই ভোগান্তি পোহাতে হচ্ছে। গরুর খামার ও গোবরের দুর্গন্ধে নিজের বাড়ি ছেড়ে অন্য বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করতে হয়।

    এ বিষয়ে পৌরসভায় একাধিকবার অভিযোগ দিয়েও কোনো সুরাহা মেলেনি

    কারণ তিনি তার দলীয় ক্ষমতার ভায ভীতি দেখান এবং আজিম বিশ্বাস কে বলেন বেশি বাড়াবাড়ি করলে তোর হাত পা ভেঙ্গে দিব।

    এ ব্যাপারে কথা বললে গরুর খামার মালিক মোছা: বিউটি খাতুন বলেন আমি এক মাসের মধ্যে গরু বিক্রি করে দিব।

  • নওগাঁর মান্দায় সড়ক দুর্ঘটনায় ট্রাকের চাপায় নিহত ১, আহত ২

    নওগাঁর মান্দায় সড়ক দুর্ঘটনায় ট্রাকের চাপায় নিহত ১, আহত ২

    আব্দুল মজিদ মল্লিক, নিজস্ব প্রতিবেদক নওগাঁ: নওগাঁর মান্দায় ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত ও দুইজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার হাজী গোবিন্দপুর-ঠাকুরমান্দা আঞ্চলিক সড়কের বিলকরিল্যা বাজারের অদুরে এ দুর্ঘটনা ঘটে।

    নিহত যুবকের নাম হৃদয় কুমার মণ্ডল (২৫)। তিনি নওগাঁর সাপাহার উপজেলা সদরের লালমাটিয়া পাড়ার বাসিন্দা চঞ্চল মণ্ডলের ছেলে। দুর্ঘটনায় মান্দা উপজেলার বলাক্ষেত্র গ্রামের সুজন মণ্ডল (২৫) ও কৌশিক মণ্ডল (২৪) আহত হন। তাদের মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

    পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, একটি মোটরসাইকেলে তিন যুবক বলাক্ষেত্র গ্রাম থেকে প্রসাদপুর বাজারে যাচ্ছিলেন। পথে বিলকরিল্যা বাজারের অদুরে একটি ট্রাককে অভারটেক করতে গিয়ে তারা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে ট্রাকের পেছনের চাকায় পিষ্ট ঘটনাস্থলেই হৃদয় মণ্ডল মারা যান। 

    নিহত হৃদয় মণ্ডলের মামা লিটন মণ্ডল জানান, বৃহস্পতিবার রাতে ভাগনি রিয়া রানী মণ্ডলের বিয়ের দিনক্ষণ ধার্য্য ছিল। ওই বিয়ের নিমন্ত্রণ খাওয়ার জন্য ভাগনে হৃদয় মণ্ডলসহ আমার আত্মীয়-স্বজনরা ভগ্নিপতি নান্টু মণ্ডলের বাড়ি মান্দা উপজেলার বলাক্ষেত্র গ্রামে এসেছিলাম।

    লিটন মণ্ডল আরও বলেন, দুপুরে খাওয়া-দাওয়ার পরে সুজন মণ্ডল, কৌশিক মণ্ডল ও ভাগনে হৃদয় মণ্ডল একটি মোটরসাইকেল নিয়ে বিয়ে বাড়ি থেকে প্রসাদপুর বাজারে যাচ্ছিল। পথে উল্লিখিত স্থানে দুর্ঘটনার শিকার হয়ে ভাগনে হৃদয় মণ্ডল মারা যায়।

    বিষয়টি নিশ্চিত করে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে নিহত হৃদয় মণ্ডলের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

    আব্দুল মজিদ মল্লিক 
    নওগাঁ।

  • সুজানগরে দুর্গাপূজার প্রতিমা ভাঙল দুর্বত্তরা

    সুজানগরে দুর্গাপূজার প্রতিমা ভাঙল দুর্বত্তরা

    এম এ আলিম রিপন,সুজানগর ঃ পাবনার সুজানগরে দুর্গামন্দিরের প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে পৌরসভার মানিকদীর(পালপাড়া)এলাকায় এ ঘটনা ঘটে। মন্দির কমিটির সভাপতি শ্রী বিজন কুমার পাল জানান, আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মন্দিরে প্রতিমা তৈরির কাজ চলছে। মঙ্গলবার রাত ১০টার দিকে প্রতিমা তৈরির কারিগর এবং মন্দির কমিটির নেতৃবৃন্দ সেখান থেকে বাড়ি চলে যান। পরে বুধবার সকালে মন্দিরে গিয়ে দেখেন, গণেশ, লক্ষ্মীর ও দেবী দুর্গার মূতির মাথার অংশ ভাঙা। এরপর বিষয়টি প্রশাসনকে জানান তারা। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছেন ওই মন্দির কমিটির সভাপতি শ্রী বিজন কুমার পাল ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী সুবোধ কুমার নটো। খবর পেয়ে পাবনা পুলিশ সুপার মোরতোজা আলী খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর রাশেদুজ্জামান রাশেদ, থানার ওসি সাকিউল আযম ও র‌্যাব কর্মকর্তাবৃন্দ মন্দির পরিদর্শন করেন। সুজানগর থানার ওসি সাকিউল আযম জানান, প্রতিমা ভাঙচুরে জড়িতদের আটকে মাঠে নেমেছে পুলিশ। এছাড়া বুধবার রাত থেকেই দুর্গামন্দিরের নিরাপত্তায় পৌরসভার সকল মন্দিরে ২ জন করে আনসার সদস্য এবং ইউনিয়ন পর্যায়ের প্রতিটি মন্দিরে গ্রাম পুলিশ সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করবেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর রাশেদুজ্জামান রাশেদ বলেন, মন্দিরের কয়েকটি মূর্তির মাথার অংশ ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা। জড়িতদের আটকে পুলিশ কাজ করছে। উল্লেখ্য,সুজানগর উপজেলায় এ বছর ৫১টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।

  • তারেক রহমানের মামলা প্রত্যাহারসহ দখলদার ও চাঁদাবাজির বিরুদ্ধে  সুজানগরে বিএনপির বিক্ষোভ মিছিল

    তারেক রহমানের মামলা প্রত্যাহারসহ দখলদার ও চাঁদাবাজির বিরুদ্ধে সুজানগরে বিএনপির বিক্ষোভ মিছিল

    এম এ আলিম রিপন ঃ পাবনার সুজানগরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সকল মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহার এবং দখলদার ও চাঁদাবাজির বিরুদ্ধে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের ব্যানারে অসংখ্য নেতাকর্মীর অংশগ্রহণে থানা চত্বর থেকে বের হওয়া মিছিলটি সুজানগর পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মন্ডল মার্কেটের সামনে গিয়ে শেষ হয়। পরে উপজেলা বিএনপির সাবেক সভাপতি আজম আলী বিশ্বাসের সভাপতিত্বে ও বিএনপি নেতা রাশেদুল ইসলাম বাবু মন্ডলের স ালনায় অনুষ্টিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট একেএম সেলিম রেজা হাবিব। অন্যদের মাঝে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজারী জাকির হোসেন চুন্নু, বিএনপি নেতা আহম্মদ আলী লাটু,আব্দুল হাই, উপজেলা যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান পিন্টু, সদস্য সচিব রিয়াজ মন্ডল,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন,উপজেলা কৃষকদলের সাবেক সাধারণ সম্পাদক আনিছুর রহমান খোকন, পৌর যুবদলের সদস্য সচিব ফজলুর রহমান, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সুজা উদ্দিন, সদস্য সচিব বিপুল ও ছাত্রদল নেতা গাজী মাজহারুল ইসলাম প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট একেএম সেলিম রেজা হাবিব বলেন, বিগত স্বৈরাচারী হাসিনা সরকারের আমলে দায়েরকৃত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সকল মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহার করতে হবে। এ সময় তিনি আরো বলেন দখলদার ও চাঁদাবাজির সাথে সে যে দলের লোকই হোক তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। পাশাপাশি দখলদার ও চাঁদাবাজির বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।।

  • সুজানগরে পূর্ব শ*ত্রুতার জের ধরে নারীসহ ৪ জনকে পিটিয়ে জ*খম

    সুজানগরে পূর্ব শ*ত্রুতার জের ধরে নারীসহ ৪ জনকে পিটিয়ে জ*খম

    এম এ আলিম রিপন ঃ পাবনার সুজানগরে পূর্ব শত্রুতার জের ধরে শিরিন আক্তার নামক এক নারীসহ ৩জনকে পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। বুধবার সকাল ৮টার দিকে উপজেলার হাটখালী ইউনিয়নের ধুলদী গ্রামে এ ঘটনা ঘটে। মারাত্মক আহত অবস্থায় আব্দুল্লাহ,শিরিন ও আকরাম নামক ৩ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আহত আব্দুল্লাহ এর পিতা আব্দুল কুদ্দুস শেখ বাদী হয়ে শাহজাহান শেখ, জিয়াউর রহমান, ইমদাদুল শেখ, ইমন শেখসহ ১৩জনকে অভিযুক্ত করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। লিখিত অভিযোগ সূত্রে জানাযায়,পূর্ব শত্রুতার জের ধরে এদিন সকালে শাহজাহান শেখের নেতৃত্বে উক্ত আসামীরা আব্দুল্লাহ,শিরিন ও আকরামসহ কয়েকজনকে পিটিয়ে জখম করে শিরিন আক্তারের স্বর্ণের চেইন,কানের দুল, ৪০ হাজার নগদ টাকাসহ বাড়ি থেকে বিভিন্ন জিনিসপত্র লুট করে নিয়ে যাওয়ার পাশাপাশি বাড়ীঘর ভাঙচুর করে। এদিকে প্রকাশ্যে এ লুটপাট,হামলা ও ভাঙুচুরের ঘটনায় অভিযুক্তদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী। এ বিষয়ে থানা পুলিশ জানায়, তদন্তের ভিত্তিতে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।

  • ঘুষের টাকা না পেলে সেবাগ্রহীতাদের হয়রানী  করেন ভূমি উপ-সহকারী কর্মকর্তা নিকুঞ্জ

    ঘুষের টাকা না পেলে সেবাগ্রহীতাদের হয়রানী করেন ভূমি উপ-সহকারী কর্মকর্তা নিকুঞ্জ

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ঝিনাইদহের মহেশপুরে স্বরুপপুর ইউনিয়ন ভুমি অফিস মগেরমুল্লুক বানিয়ে ফেলেছেন ভূমি উপ-সহকারী কর্মকর্তা নিকুঞ্জ কুমার বিশ্বাস। ঘুষ, দুর্নীতি ও হয়রানির পাশাপাশি নিচ্ছে খজনার অতিরিক্ত টাকা। ঘুষের টাকা পেলে সেবা গ্রহীতাদের অহরহ হয়রানি করেন। জমির নামজারি, ডিসিআর ও মিসকেসসহ না খাত থেকে কাড়ি কাড়ি টাকা হাতিয়ে নিচ্ছেন বলে ইউনিয়নের বাসিন্দরা অভিযোগ করেছেন। তথ্য নিয়ে জানা গেছে, ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা নিকুঞ্জ কুমার বিশ্বাস বেশি হয়রানি করেন নামজারি, দাখিলা কাটা ও মিসকেস নিয়ে। নামজারীর জন্য অনলাইনে আবেদন করা হলেও প্রতিবেদন নিতে তাকে ৪ থেকে ১০ হাজার টাকা ঘুষ দিতে হয়। টাকা না দিলে প্রতিবেদন দিতে দেরী করে। এ ভাবে তিনি মানুষকে জিম্মি করে টাকা হাতিয়ে নিচ্ছেন। আবার নামজারী কেস মঞ্জুর হলে ডিসিআরের জন্য অতিরিক্ত টাকা দাবী করেন। এরপর হোল্ডিং নম্বরের জন্য ভূমি অফিসে গেলে সেখানেও থাবা বসান নিকুঞ্জ কুমার। স্বরুপপুর ইউনিয়নের কোশাডাঙ্গা গ্রামের আবু বক্কর অভিযোগ করেন, তার পিতা আবরুজ আলী ও মা আরজু বানুর হুদা কুশাডাঙ্গা মৌজার ৩৬০৪ নং দাগে ৫৩ শতক ধানী জমির ভূমি উন্নয়ন কর পরিশোধের জন্য গেলে অতিরিক্ত টাকা না দেয়া পর্যন্ত নিকুঞ্জ কুমার বিশ্বাস খাজনার রশিদ দেননি। তিনি অভিযোগ করেন, তার কাছ থেকে এক হাজার টাকা নিয়ে ১০২ টাকার দাখিলা দিয়েছে। একই গ্রামের আনোয়ার হোসেন বলেন তাকে ৮০ টাকার দাখিলা দিয়ে তার কাছ থেকে এক হাজার টাকা নিয়েছে। কুসুমপুর গ্রামের ইদু ফকিরের ছেলে আবুল কাসেম বলেন কুসুমপুর মৌজার ৮৬৪ খতিয়ানে ৭৬ ও ৪৫৭ নং দাগে ধানী ও ডাঙ্গা জমির ৭২ শতক জমির নামজারি ও ভূমি কর পরিশোধ জন্য ভূমি কর্মকর্তা নিকুঞ্জ কুমার বিশ্বাসের কাছে গেলে তিনি পাঁচ হাজার টাকা ঘুষ দাবী করেন। তিনি শেষমেষ সাড়ে ৪ হাজার টাকায় রফা করেছেন বলে জানান। কেশবপুর গ্রামের মৃত ইয়াকুব আলী মন্ডলের ছেলে হোসেন আলী অভিযোগ করেন, তাকে ১৮০ টাকার দাখিলা দিয়ে ৩ হাজার টাকা নিয়েছে নিকুঞ্জ কুমার বিশ্বাস। আর যারা ঘুষের টাকা দিতে পারে না, তাদের খাজনা নেওয়া হচ্ছে না বলে তিনি অভিযোগ করেন। কুশাডাঙ্গা গ্রামের আব্দুল হাকিম বলেন জানান, তিনি খাজনা দিতে বহুবার ইউনিয়ন ভূমি কর্মকর্তা নিকুঞ্জ কুমার বিশ্বাসের কাছে গেছেন, কিন্তু ঘুষর টাকা না দিলে জমির খাজনা গ্রহন করেননি। তিনি বলেন আমি ৩ হাজার টাকা খাজনা দিয়ে ১৮০ টাকার দাখিলা দিয়েছে। এ ভাবে নিকুঞ্জ শত শত জমির মালিকের কাছ থেকে ঘুষ আদায় করলেও তার বিরুদ্ধে কোন ব্যাবস্থা গ্রহন করা হচ্ছে না। একই গ্রামের মাজেদা বেগমও ৩ হাজার টাকা দিয়ে ১৮০ টাকার দাখিলা পেয়েছেন। এ বিষয়ে স্বরুপপুর ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা নিকুঞ্জ কুমার বিশ্বাস তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, এ সব অভিযোগ সত্য নয়। তিনি বলেন, জমির মালকরা খুশি হয়ে যা দেন তার বাইরে আমি একট টাকাও গ্রহন করি না। এখন মানুষ যদি খুশি হয়ে বেশি টাকা দেয় তাহলে আমরা কি করার আছে। মহেশপুর সহকারী কমিশনার (ভূমি) শরিফ শাওন জানান, এবিষয়ে ভূক্তিভোগীরা তার কাছে লিখিত অভিযোগ করলে তিনি নিজে তদন্ত করে ব্যবস্থা গ্রহন করবেন। তিনি বলেন দুর্নীতি করে কেউ পার পাবেন না।

    আতিকুর রহমান
    ঝিনাইদহ।।

  • তানোরে শহীদি কাফেলার কমিটি গঠন

    তানোরে শহীদি কাফেলার কমিটি গঠন

    আলিফ হোসেন,তানোরঃ
    রাজশাহীর তানোরে শহীদি কাফেলা বাংলাদেশ জামায়াত ইসলামী পাঁচন্দর ইউনিয়ন (ইউপি) শাখার ৭ নম্বর ওয়ার্ডের যুব বিভাগের কমিটি গঠন করা হয়েছে। জানা গেছে, ২ অক্টোবর বুধবার কমিটি গঠন উপলক্ষে পাঁচন্দর ইউপির কচুয়া উচ্চ বিদ্যালয় চত্ত্বরে কর্মী সমাবেশ আয়োজন করা হয়। এদিন ৭ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি আলহাজ্ব আব্দুল হামিদের
    সভাপতিত্বে আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী তানোর উপজেলা শাখার আমির মাওলানা আলমগীর হোসেন ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচন্দর ইউপি শাখার আমির মোহাম্মদ জুয়েল রানাপ্রমুখ। এদিন মুক্তারুল ইসলামকে সভাপতি সিহাব উদ্দিন ফরহাদকে সম্পাদক ও তাসনিম আলমকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।#

  • তানোরে উপজেলা চাতাল মালিক সমিতির কমিটি ঘোষণা

    তানোরে উপজেলা চাতাল মালিক সমিতির কমিটি ঘোষণা

    আলিফ হোসেন,তানোরঃ
    রাজশাহীর তানোরে উপজেলা চালকল (চাতাল) মালিক সমিতি-২০২৪ কমিটি ঘোষণা করা হয়েছে।
    জানা গেছে,২ অক্টোবর বুধবার এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যে দিয়ে শরিফ উদ্দিন মুন্সীকে সভাপতি, আলহাজ্ব সেলিম রেজাকে সহসভাপতি ও শাহীন সরকার রঞ্জুকে সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়। এছাড়াও আব্দুস সাত্তার মাস্টার যুগ্ম-সম্পাদক, জামিলুর রহমান কোষাধ্যক্ষ, জনিকে প্রচার সম্পাদক করা হয়েছে। আলহাজ্ব আনোয়ার হোসেন, শেখ জাকির হোসেন জুয়েল, আব্দুল গনী, সাইদুর রহমান ও মুনসুর রহমানকে সদস্য করা হয়। এদিন নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে তার কার্যালয়ে সৌজন্যে সাক্ষাৎ করেন।#

  • প্রিয় শহর ঢাকার টাকা বাড়িতে যায়না,পকেট ফাঁকা

    প্রিয় শহর ঢাকার টাকা বাড়িতে যায়না,পকেট ফাঁকা

    হেলাল শেখঃ প্রিয় মানুষগুলো পর হয়ে যায় ব্যস্ত যতো আজব শহরে, নাম হলো তার ঢাকা, ভালো লাগে না নগর জীবন, শুধু বিল্ডিং ভবনে ভরা, নাই কোথাও ফাঁকা।

    প্রিয় শহর ঢাকার টাকা বাড়িতে যায়না, বেশিরভাগ মানুষের পকেট ফাঁকা, মনে হয় জীবনে টাকা’ই সবকিছু, আজব এই পৃথিবী।

    আসছে নতুন মানুষ, বাড়ছে মানুষ, উঠছে পাকা বাড়ি, অতিষ্ট এক যন্ত্রণা জ্যামে আটকা গাড়ি।

    বৃষ্টি হলে জলাবদ্ধতা, রৌদ্র হলে গরম, সাবধানে থেকো নগরবাসী, এই কথা রেখো স্মরণ।

    তোমার আমার শহরে নিরাপত্তা নেই তাই কোথাও যাবেনা একা, প্রতারক, চোর, ডাকাতে ভরে গেছে, কোথাও নাই ফাঁকা।

    জীবন-যাত্রা থেমে যাবে মরণ যাত্রা কখন আসবো তা কেউ জানিনা, সবকিছু মিথ্যা শুধু সত্য হবে মৃত্যু। কবরে হবে খবর, কোথায় হবে শেষ ঠিকানা কেউ তা জানিনা।

  • গাজীপুরে সাংবাদিক শাহাদাত হোসেনের উপর সন্ত্রাসী হামলায় হ*ত্যা চেষ্টা-থানায় অভিযোগ

    গাজীপুরে সাংবাদিক শাহাদাত হোসেনের উপর সন্ত্রাসী হামলায় হ*ত্যা চেষ্টা-থানায় অভিযোগ

    হেলাল শেখঃ গাজীপুরে পেশাগত দায়িত্ব পালনকালে দৈনিক সময়ের সন্ধানের গাজীপুর জেলা প্রতিনিধি মোঃ শাহাদাত হোসেনের ওপর সন্ত্রাসী হামলায় হত্যা চেষ্টা-এ ব্যাপারে ভুক্তভোগী সাংবাদিক নিজে বাদী হয়ে থানায় মামলা করার জন্য একটি অভিযোগ দায়ের করেছেন।

    উল্লেখ্য, গত মঙ্গলবার (১অক্টোবর ২০২৪ ইং) সকাল ১১. ২০ মি. এর সময় গাজীপুর ইউনিয়নে ৭নং ওয়ার্ডে গণমাধ্যম কর্মী শাহাদাত হোসেনের উপর সন্ত্রাসীরা অতর্কিত হামলা করে ছুরি দেখিয়ে কপালে ও শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে গুরুতর জখম করে। এরপর তার আত্মচিৎকারে এলাকার লোকজন ছুঁটে এসে তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা করা হয়।

    উক্ত অভিযোগের বিবাদী ১। মোঃ হাবুল (৫৫), পিতা-মৃত কদম আলী, ২। জাহিদ হাসান (২৪), পিতা-মোঃ হাবুল, ৩। মোঃ আকাশ (২৩), পিতা- কবির হোসেন, ৪। মোঃমাহফুজ (২১), পিতা- জালাল উদ্দিন, ৫। মোঃ সাব্বির (২০), পিতা- সোহেল রানা, ৬। মাহফুজ মিয়া (২০),পিতা- শহিদুল ইসলাম, সর্ব সাং- গাজীপুর,থানা-শ্রীপুর, জেলা-গাজীপুরগণসহ অজ্ঞাতনামা আরো ৪/৫ জন বিবাদীদের বিরুদ্ধে এই মর্মে অভিযোগ দায়ের করা হয়। উক্ত অভিযোগে বলা হয় বিবাদীগণ এলাকায় খুবই খারাপ, দাঙ্গাবাজ, বন দস্যু ও উচ্ছৃঙ্খল প্রকৃতির লোক।

    শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সদস্য শাহাদাত হোসেন দৈনিক সময়ের সন্ধানের গাজীপুর জেলা প্রতিনিধি হিসেবে কাজ করেন, সংবাদ সংগ্রহ করতে গেলে তার উপরে এই পরিকল্পিত হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এসময় তাঁকে বেধড়ক মারধর ও জখম করে তারা। খবর পেয়ে এলাকার লোকজনের সহযোগিতায় অন্যান্য সাংবাদিকরা ঘটনাস্থল থেকে শাহাদাতকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে জখমের চিকিৎসাসহ একদিন ও একরাত ভর্তি রাখেন।

    শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল গণমাধ্যমকে বলেন, ইতোমধ্যে
    খবর পেয়ে আমরা হাসপাতালে গিয়েছিলাম। লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত করে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

    এদিকে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা’র ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক ও আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের সভাপতি মোঃ সাইফুল ইসলাম জয় (হেলাল শেখ) বলেন, সাংবাদিক শাহাদাত হোসেন অনেক ভালো ছেলে, তার উপর সন্ত্রাসী হামলা হয়েছে, আমাদের সংস্থা ও সংগঠনের পক্ষ থেকে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি, সেই সাথে দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।