Category: দেশজুড়ে

  • নলছিটিতে শ্রমিক লীগ সাধারণ সম্পাদকসহ গ্রেফতার- ৩

    নলছিটিতে শ্রমিক লীগ সাধারণ সম্পাদকসহ গ্রেফতার- ৩

    ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    ঝালকাঠির নলছিটিতে উপজেলা শ্রমিক লীগ সাধারণ সম্পাদকসহ তিনজনকে গ্রেফতার করেছে  পুলিশ। বৃহস্পতিবার রাতে(৩ অক্টোবর)নলছিটি থানা পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
    গ্রেফতাররা হলেন, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. হৃদয় হোসেন রিপন, কুশঙ্গল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইমরান সরদার ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সাইদুল ইসলাম মিন্টু। পুলিশ সূত্রে জানা গেছে,বর্তমান অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর গত ১৫ আগস্ট ঝালকাঠি সদর থানায় বিস্ফোরক আইনে একটি মামলা(মামলা নম্বর-০৪)দায়ের হয়। গ্রেফতার তিনজন ওই মামলার সন্দিগ্ধ আসামি।
    নলছিটি থানার এস.আই. মো. শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, (ঝালকাঠি সদর থানায় দায়ের হওয়া একটি বিস্ফোরক আইনের মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে) । গ্রেফতার তিনজনকে  ঝালকাঠি সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

  • সুজানগরে দুর্গামন্দিরের প্রতিমা ভাঙচুর, যোগদানের ১৫ দিনের মাথায় ওসি প্রত্যাহার

    সুজানগরে দুর্গামন্দিরের প্রতিমা ভাঙচুর, যোগদানের ১৫ দিনের মাথায় ওসি প্রত্যাহার

    এম এ আলিম রিপন ঃ পাবনার সুজানগরে দুর্গামন্দিরের প্রতিমা ভাঙচুরের ঘটনায় যোগদানের মাত্র ১৫ দিনের মাথায় প্রত্যাহার করা হয়েছে থানা অফিসার ইনচার্জ(ওসি) সাকিউল আযমকে। গত বুধবার রাতে তাকে প্রত্যাহার করে পাবনা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। এবং উপজেলার কামালপুর পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি গোলাম মোস্তফাকে সুজানগর থানার নতুন অফিসার ইনচার্জ হিসেবে পদায়ন করা হয়। প্রত্যাহারের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন বিদায়ী ওসি সাকিউল আযম। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী সুবোধ কুমার নটো জানান, মাত্র ৩ দিনের ব্যবধানে সুজানগর পৌরসভার নিশীপাড়া ও পালপাড়া এলাকায় দুটি দুর্গামন্দিরের প্রতিমা ভাঙচুরের ঘটনায় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মাঝে ভীতি ও ক্ষোভের সৃষ্টি হয়। এতে প্রশাসন বিব্রতকর অবস্থায় পরে। এরই প্রেক্ষিতে গত ১৭ সেপ্টেম্বর সুজানগর থানায় নতুন যোগদানকৃত ওসি সাকিউল আযমকে বুধবার(০২অক্টোবর)প্রত্যাহার করা হয়। মানিকদীর (পালপাড়া)মন্দির কমিটির সভাপতি শ্রী বিজন কুমার পাল জানান, আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মন্দিরে প্রতিমা তৈরির কাজ চলছে। গত মঙ্গলবার রাত ১০টার দিকে প্রতিমা তৈরির কারিগর এবং মন্দির কমিটির নেতৃবৃন্দ সেখান থেকে বাড়ি চলে যান। পরে বুধবার সকালে মন্দিরে গিয়ে দেখেন, গণেশ, লক্ষ্মীর ও দেবী দুর্গার মূতির মাথার অংশ ভাঙা। এরপর বিষয়টি প্রশাসনকে জানান তারা। এ ঘটনার ৩ দিন পূর্বে পৌরসভার নিশীপাড়া দুর্গামন্দিরের প্রতিমা ভাঙচুর করে দুর্বৃত্তরা বলে জানান ওই মন্দির কমিটির সভাপতি শ্রী টিপু দাস। খবর পেয়ে বুধবার পাবনা পুলিশ সুপার মোরতোজা আলী খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর রাশেদুজ্জামান রাশেদ ও র‌্যাব কর্মকর্তাবৃন্দ মন্দির পরিদর্শন করেন। সুজানগর থানার নতুন ওসি গোলাম মোস্তফা জানান, প্রতিমা ভাঙচুরে জড়িতদের আটকে মাঠে নেমেছে পুলিশ। উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর রাশেদুজ্জামান রাশেদ বলেন, বৃহস্পতিবার রাত থেকে দুর্গামন্দিরের নিরাপত্তায় পৌরসভার সকল মন্দিরে ২ জন করে আনসার সদস্য এবং ইউনিয়ন পর্যায়ের প্রতিটি মন্দিরে গ্রাম পুলিশ সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করবেন।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।

  • মুহাম্মদ (স.) এর মানহানির প্রতিবাদে ধামইরহাটে মুসলিম ছাত্র-জনতার মানববন্ধন

    মুহাম্মদ (স.) এর মানহানির প্রতিবাদে ধামইরহাটে মুসলিম ছাত্র-জনতার মানববন্ধন

    ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:

    নওগাঁর ধামইরহাটে মুসলিম ছাত্র-জনতার উদ্যোগে ভারতে রামগিরি ঠাকুর ও বিজেপি নেতা নিতেশ রান কর্তৃক মহানবী হযরত মুহাম্মদ (স.)কে নিয়ে মানহানিকর বক্তব্য প্রদান করায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বিশিষ্ট জুয়েলারি ব্যবসায়ী মাসুদ রানা’র সঞ্চালনায় ৩ অক্টোবর দুপুর ২ টায় ধামইরহাট জয়পুরহাট আঞ্চলিক মহাসড়কের ক্যান্টিন মোড়ে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচিতে মহানবীকে অবমাননার প্রতিবাদে বক্তব্য রাখেন আল ইত্তেহাদ ফাউন্ডেশনের সভাপতি হাফেজ মাওলানা আব্দুল্লাহ বিন বেলাল, হাফেজ ইউসুফ আলী হাবিবী, মাওলানা মো. ফারুক হোসাইন, মো. আব্দুর রহমান, মাওলানা নুরুজ্জামান, মাওলানা আব্দুল্লাহ নোমান প্রমুখ। সবশেষে মোনাজাত পরিচালনা করেন আল ইত্তেহাদ ফাউন্ডেশনের দপ্তর সম্পাদক হাফেজ মো. মোস্তফা জামান।
    বক্তাগণ হুজুরপাক স. এর শানে কোন প্রকার মানহানিকবর বক্তব্য ও তাঁর শানের খেলাপ না করতে ভারত সরকারের প্রতি হুশিয়ারি উচ্চারণ করেন এবং রামগিরি ও নিতেশ রানের ফাঁসির দাবী জানান। সবশেষে সর্বস্তরের জনতার বিপুল উপস্থিতি ঘটলে একটি বিক্ষোভ র‌্যালী উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

  • ভারতের রামগুরু মহারাজ ও বিজেপি নেতা শ্রী নিতিশ রানের গ্রেফতারের দাবীতে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ

    ভারতের রামগুরু মহারাজ ও বিজেপি নেতা শ্রী নিতিশ রানের গ্রেফতারের দাবীতে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ভারতের রামগুরু মহারাজ ও বিজেপি নেতা শ্রী নিতিশ নারায়ন রানের গ্রেফতার ও বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঝিনাইদহের সাধারণ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুরে রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ইসলাম নিয়ে কটুক্তির প্রতেবাদে আর্ন্তাজাতিক সম্প্রদায়কে দৃষ্টি আকর্ষনের জন্য এই কর্মসুচির আয়োজন করা হয়। দুপুরে ১টার দিকে ঝিনাইদহ উজির আলী স্কুল মাঠ থেকে জেলার বিভিন্ন মাদ্রাসা, কলেজ ও স্কুলের সাধারণ শিক্ষার্থীরা মিছিল নিয়ে শহর প্রদক্ষিন করে। মিছিল শেষে শহরের পায়রা চত্বরে আয়োজিত এক সমাবেশে বক্তব্য রাখেন মুফতি আরিফ বিল্লাহ, আবু খালিদ, আব্দুল্লাহ রহমানী, মাওলানা জুবায়ের, রাতুল, ঝিনাইদহ জেলা ছাত্রদলের সভাপতি এসএম সোমেনুজ্জামান সোমেন ও সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিক। সমাবেশ থেকে বক্তারা হুশিয়ারি দিয়ে বলেন, বিশে^র মুসলমানদের কলিজার টুকরো রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এঁর কোন অপমান দেশের ছাত্র সমাজ বরদাশত করবে না। ভারতের রামগুরু মহারাজ ও বিজেপি নেতা শ্রী নিতিশ নারায়ন রানে ধর্মীয় অনুভূতিতে আঘাত করে বিশে^র মুসলিম সমাজের হৃদয়ে রক্ত ঝরিয়েছে। বক্তরা আন্তর্জাতিক আইনের মাধ্যমে ভারতীয় দুর্বৃত্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলেন, নইলে বিশে^র মুসলমানরা জেগে উঠলে পরিবর্তিত পরিস্থিতির জন্য বিশ^ মোড়লরাই দায়ী থাকবেন বলে হুসিয়ার করে দেন। বিক্ষোভ সমাবেশে শত শত শিক্ষার্থী অংশ গ্রহন করেন।

    আতিকুর রহমান
    ঝিনাইদহ।।

  • নড়াইলে দূর্গাপুজা উপলক্ষে নিরাপত্তা নিশ্চিতের বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

    নড়াইলে দূর্গাপুজা উপলক্ষে নিরাপত্তা নিশ্চিতের বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

    নড়াইলে দূর্গাপুজা উপলক্ষে এসপি এহসানুল কবীর”র মতবিনিময় সভা অনুষ্ঠিত। নড়াইল জেলার কালিয়া থানার আয়োজনে থানা হলরুমে জেলা পুলিশ সুপার কাজী এহসানুল কবীর”র সাথে এলাকার সুধীজনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, বুধবার (২ অক্টোবর) এ সময় পুলিশ সুপার এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও আসন্ন দূর্গাপুজা উপলক্ষে সকল ধরনের নিরাপত্তা নিশ্চিতের বিষয়ে আলোচনা করেন। এলাকার সুধীজনেরা বিভিন্ন সমস্যা উপস্থাপন করলে সেগুলোর দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এ সময় কিশোর রায়, সহকারী পুলিশ সুপার (কালিয়া সার্কেল); মীর শরিফুল হক, ডিআইও-১; খন্দকার শামীম উদ্দিন, অফিসার ইনচার্জ, কালিয়া থানা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। পরবর্তীতে পুলিশ সুপার নড়াগাতী থানা প্রাঙ্গনে এলাকার সুধীজনের সাথে মতবিনিময় করেন। এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। এ সময় কিশোর রায়, সহকারী পুলিশ সুপার (কালিয়া সার্কেল) মীর শরিফুল হক, ডিআইও-১ মোঃ মোস্তাফিজুর রহমান, অফিসার ইনচার্জ, নড়াগাতী থানা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

  • ড, এম আসাদুজ্জামান বিএমডিএর নতুন চেয়ারম্যান

    ড, এম আসাদুজ্জামান বিএমডিএর নতুন চেয়ারম্যান

    আলিফ হোসেন,তানোরঃ
    বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) চেয়ারম্যান পদে থাকা আখতার জাহানের সঙ্গে চুক্তির অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। বিএমডিএর চেয়ারম্যান হিসেবে দুই বছরের জন্য ড. এম আসাদুজ্জামানকে নিয়োগ দেওয়া হয়েছে। গত মঙ্গলবার সরকারের সঙ্গে আখতার জাহানের চুক্তির মেয়াদ বাতিলসহ ড,এম আসাদুজ্জামানকে নিয়োগ দেওয়া হয়। এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়। বিএমডিএ প্রতিষ্ঠায় আসাদুজ্জামানের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তিনি এ সংস্থার সাবেক নির্বাহী পরিচালক । তার বাড়ি রাজশাহীর গোদাগাড়ীতে। বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান সাবেক ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক তার ভাই। ২০২১ সালের ৬ জুলাই বিএমডিএ চেয়ারম্যান নিয়োগ পান আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও রাজশাহীর সংরক্ষিত নারী আসনের সাবেক সাংসদ বেগম আখতার জাহান। বিগত ২০২৩ সালের ১৩ জনপ্রশাসন মন্ত্রণালয় আরও দুই বছরের জন্য তার চুক্তির মেয়াদ বৃদ্ধি করে। কিন্ত্ত গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে অফিসে যাচ্ছেন না তিনি।#

  • বাইশারী কলেজের অ্যাডহক কমিটির সভাপতি ব্যারিস্টার সাইফ, বিদ্যোৎসাহী সদস্য মাহাবুবুল হাসান

    বাইশারী কলেজের অ্যাডহক কমিটির সভাপতি ব্যারিস্টার সাইফ, বিদ্যোৎসাহী সদস্য মাহাবুবুল হাসান

    আব্দুল আউাল,
    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি:
    বরিশালের বানারীপাড়া উপজেলার বাইশারীর সৈয়দ বজলুল হক কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির সাবেক চেয়ারম্যান ও জাতীয় সংসদের সাবেক হুইপ সৈয়দ শহিদুল হক জামালের সুযোগ্য পুত্র বিশিষ্ট সমাজসেবক ব্যারিস্টার সৈয়দ সাইফুল হক সাইফ ও বিদ্যোৎসাহী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন একই উপজেলা কৃতি সন্তান মো. মাহাবুবুল হাসান।

    ১ অক্টোবর জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের অনুমোদনক্রমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) আব্দুল হাই সিদ্দিক সরকার স্বাক্ষরিত এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
    প্রসঙ্গত, সন্ধ্যানদীর পশ্চিম তীর ও সংলগ্ন বিস্তীর্ণ এলাকার মানুষের উচ্চশিক্ষা বিস্তারে সাবেক সংসদ সদস্য সৈয়দ শহীদুল হক জামাল প্রতিষ্ঠিত সৈয়দ বজলুল হক কলেজ। তাঁর এ মহতী উদ্যোগের ফলে এ কলেজ থেকে উচ্চ শিক্ষা লাভ করেন অগণিত মানুষ, যাদের মধ্য থেকে অনেকেই আজ জাতীয় পর্যায়ে সুপ্রতিষ্ঠিত।
    এদিকে এই নতুন কমিটির সভাপতি ও বিদ্যোৎসাহী সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন
    বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ।

    আব্দুল আউয়াল
    বানারীপাড়া প্রতিনিধি।

  • পঞ্চগড়ে ১১ পিস মরা মুরগিসহ দুই জনকে আটক

    পঞ্চগড়ে ১১ পিস মরা মুরগিসহ দুই জনকে আটক

    মোহাম্মদ বাবুল হোসেন পঞ্চগড় :

    পঞ্চগড়ে ১১ পিস মরা মুরগিসহ দুইজনকে আটক করেছেন স্থানীয়রা। বুধবার রাত ১০টার দিকে সদর উপজেলার ঝাকুয়াকালি থেকে তাদেরকে আটক করা হয়।

    আটকরা হলেন- ঠাকুরগাঁও চাপাতি এলাকার গিয়াসউদ্দিনের ছেলে ইনতাজুল হক  এবং পঞ্চগড় সদর উপজেলার আমবাড়ি এলাকার মকবুল মন্ডলের ছেলে হায়দার আলী।

    প্রত্যক্ষদর্শীরা জানান, কাজী ফার্মের শিতাগ্রাম সেলস সেন্টার থেকে ১১টি মরা মুরগি বস্তায় ভরে হাড়িভাসার দিকে যাচ্ছিলেন ইনতাজুল ও হায়দার আলী। খবর পেয়ে স্থানীয় লোকজন ঝাকুয়াকালিতে তাদের আটক করে।

     এদিকে এ ঘটনা ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হলে পরিষদে নিয়ে যায় তাদেরকে। স্থানীয়রা জানায়, এর আগেও বার বার মরা মুরগি নিয়ে হাড়িভাসাসহ বিভিন্ন বাজারে বিক্রি করেছে তারা।

    ইনতাজুল হক ও হায়দার আলী নিজেদের কাজী ফার্ম পুকুরিডাঙ্গা এলাকার গার্ড পরিচয় দিয়ে বলেন ,খাওয়ার জন্য আমরা মুরগিগুলো নিয়েছি। তবে সেগুলো মরা মুরগি না। এটা ইনজুরি মুরগি, এজন্য জবাই করে নেওয়া হয়েছে।

    এ বিষয়ে কাজী ফার্মের শিতাগ্রাম সেলস সেন্টারের সেলস একাউন্টেন্ট সবুজকে মুঠোফোনে বার বার ফোন দিয়েও সাড়া পাওয়া যায়নি।

    কাজী ফার্ম পঞ্চগড়ের সেলস এর দায়িত্বে থাকা মোস্তফা জানান, আমরা মরা বা খারাপ মুরগি বাইরের লোককে দেইনি। মুরগি যা নিয়ে গেছে, সেটা আমাদের লোক। স্থানীয়দের কাছে মুরগি বিক্রি না করার কারণে এ ঘটনা ঘটাতে পারে বলেও জানান তিনি।

    পঞ্চগড় সদর ইউনিয়নের চেয়ারম্যান আল ইমরান বলেন, রাতে বিষয়টি শুনেছি।পরে কি হয়েছে তাও জানি না।

  • মধুপুরে ১ দফা দাবীতে নার্সদের কর্মবিরতি পালন

    মধুপুরে ১ দফা দাবীতে নার্সদের কর্মবিরতি পালন

    আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ

    টাঙ্গাইলের মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও নার্সিং ইনস্টিটিউট এর আয়োজনে ১ দফা দাবীতে নার্সদের কর্মবিরতি পালিত হয়েছে। নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক, অতিরিক্ত মহাপরিচালক ও পরিচালক এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্ট্রার পদ থেকে সকল ক্যাডার কর্মকর্তাদের অপসারণপূর্বক উক্ত পদগুলোতে নার্সিং কর্মকর্তাদের পদায়নের ১ দফা দাবিতে ৩দিন ব্যাপী কর্ম বিরতি কর্মসূচীর ২য় দিনে মঙ্গলবার কর্ম বিরতি পালন করা হয়েছে। ১ দফা দাবিতে কর্মসূচীর ১ম দিনে সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত ৩ ঘন্টা কর্মবিরতি চলাকালীন সময় উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন এর কার্যালয়ে একটি স্মারকলীপি ও উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বরাবর একটি স্বারকলীপি প্রদান করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ, ২য় দিনে সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত ৩ ঘন্টা কর্মবিরতি চলাকালীন সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে সমাবেশে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্স ও নার্সিং ইনস্টিটিউটের সকল সিনিয়র নার্সরা।

  • মহাসড়কের ওপর ট্রাক রেখে চালক ও শ্রমিক নেতারা বিক্ষোভ

    মহাসড়কের ওপর ট্রাক রেখে চালক ও শ্রমিক নেতারা বিক্ষোভ

    খলিলুর রহমান খলিল, নিজস্ব প্রতিনিধি:
    রংপুরের তারাগঞ্জে হাইওয়ে পুলিশের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে রংপুর-দিনাজপুর মহাসড়কে এক ঘণ্টা অবরোধ করে রাখে ট্রাক শ্রমিক ইউনিয়নের নেতা-কর্মীরা। গত কাল বুধবার দুপুরে তারাগঞ্জ চৌপথী বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়কের ওপর ট্রাক রেখে চালক ও শ্রমিক নেতারা বিক্ষোভ করেন। এতে মহাসড়কের দুই পাশে আটকা পড়ে শত শত যান বাহন। সৃষ্টি হয় জন দুর্ভোগের।
    পুলিশ ও ট্রাকশ্রমিক ইউনিয়নের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সকাল ৯টার দিকে ট্রাক চালক আতিয়ার রহমান তারাগঞ্জ বাজারে ট্রাকে মালামাল ভর্তি করে রংপুর-দিনাজপুর মহাসড়ক দিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। সকাল সাড়ে ৯টায় মহাসড়কের বালাবাড়ী এলাকায় তারাগঞ্জ হাইওয়ে পুলিশের থানার সামনে চেক পোস্টে তাঁর ট্রাক চেকিংয়ের জন্য থামায় পুলিশ। এ সময় কাগজপত্র দেখে ত্রুটি পাওয়ায় হাইওয়ে থানার এসআই রফিকুল ইসলাম ও সহকারী সার্জন পারভেজ হোসেন চালক আতিয়ার রহমানের বিরুদ্ধে মামলা দেন। চালক আতিয়ারের দাবি, আমার তাঁর সমস্ত কাগজপত্র সঠিক ছিল শুধু ড্রাইভিং লাইসেন্সটি হালকা হওয়ায় এসআই রফিকুল ইসলাম ও সহকারী সার্জন পারভেজ হোসেনের দাবি করা এক হাজার টাকা চাঁদা না দেওয়ায় তাঁর নামে মামলা দেওয়া হয়। এরপর বেলা ১টার দিকে হাইওয়ে থানা থেকে ট্রাক ফেরত এনে তারাগঞ্জ চৌপথী এলাকায় মহাসড়কের ওপর রেখে বিক্ষোভ শুরু করেন ট্রাকশ্রমিক ইউনিয়নের নেতা-কর্মীরা। তারাগঞ্জ থানা পুলিশ, ও হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলের এসে বেলা দুইটার দিকে মহাসড়ক থেকে নেতা-কর্মীদের সরিয়ে নেন।
    ট্রাক চালক আতিয়ার রহমান অভিযোগ করেন বলেন, সকাল সাড়ে ৯টায় তারাগঞ্জ হাইওয়ে থানার সামনে পুলিশ সিঙ্গেল দেয়। ট্রাক থামালে তারা আমার কাছে কাগজপত্র চান। আমি কাগজপত্র দেখাই। আমার কাগজপত্রে কোনো ত্রুটি না থাকলেও এসআই রফিকুল ইসলাম ও সার্জন আতিয়ার রহমান আমার ড্রাইভিং লাইসেন্স হাল্কা এ জন্য এক হাজার টাকা দাবি করেন। টাকা দিতে রাজি না হওয়ায় তাঁরা আমার ওপর ক্ষিপ্ত হয়ে মামলা দেয়। এ ঘটনা শুধু আজকের নয়, প্রতিদিনের। পুলিশ রাস্তায় দাঁড়াই শুধু টাকা কামাইয়ের ধান্দায়। এটা বন্ধ করতে হবে।
    তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসি। আমরা চালক, ট্রাক শ্রমিক ইউনিয়নের নেতাদের সঙ্গে কথা বলে তাঁদের সড়ক থেকে সরিয়ে নিয়েছি। এখন পরিস্থিতি শান্ত আছে।

    তারাগঞ্জ হাইওয়ে থানার ওসি শরীফুল ইসলাম বলেন, ওই চালকের কাগজপত্র ঠিক না থাকায় মামলা দেওয়া হয়। চাঁদা দাবির অভিযোগ সঠিক না। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তাঁরা মহাসড়ক অবরোধ করেন।