Category: দেশজুড়ে

  • উজিরপুরে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

    উজিরপুরে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

    মোঃ জুনায়েদ খান সিয়াম,উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে উপজেলার সকল কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ,শিক্ষক বৃন্দ,বীর মুক্তিযোদ্ধা বৃন্দ,পূজা উৎযাপনের নেতৃবৃন্দ, সাংবাদিক বৃন্দ, ও বিভিন্ন সুধী জনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    ৫ অক্টোবর শনিবার বিকাল ৪ টায় উপজেলা পরিষদের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন এর সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবুল কালাম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ দেলোয়ার হোসেন।

    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভুমি হাসনাত জাহান খান, বাংলাদেশ সেনাবাহিনীর উজিরপুর ক্যাম্প ইনচার্জ ক্যাপ্টেন ইয়াসির আরাফাত, উজিরপুর মডেল থানার ওসি তদন্ত মোঃ মিজানুর রহমান।

    অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা মৎস্য কর্মকর্তা, প্রসেন মজুমদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অয়ন সাহা,উপজেলা প্রকৌশলী সুব্রত রায়, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জাহান,যুব উন্নয়ন কর্মকর্তা আসমা বেগম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা লায়লা পারভিন , বীর মুক্তিযোদ্ধা আকরাম হোসেন হাওলাদার, হাবিবুর রহমান হাওলাদার, মোতালেব হোসেন, জামায়েত ইসলামের আমির মাওলানা কাউসার হোসেন, উজিরপুর পূজা উদযাপন কমিটির সভাপতি অপূর্ব কুমার বাইন রন্টু, উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আঃ রহিম সরদার সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান মাসুম,দপ্তর সম্পাদক মোঃ জুনায়েদ খান সিয়াম, উজিরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মহাসিন মিয়া লিটন, উপজেলা ও পৌর বিএনপির প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের পূজা কমিটির সভাপতি সম্পাদক বৃন্দ।

  • বরিশালে বাস উল্টে ৭ যাত্রী আহত

    বরিশালে বাস উল্টে ৭ যাত্রী আহত

    মোঃ জুনায়েদ খান সিয়াম, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে থামানো কাভার্ড ভ্যানের সাথে সংঘর্ষে বাস উল্টে ৭ যাত্রী আহত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার সোনারবাংলা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

    গৌরনদী মহাসড়ক থানার টিএসআই রুহুল আমিন জানান, ভুরঘাটা থেকে যাত্রীবাহী বাস বরিশালের নথুল্লাহবাদ বাস টার্মিনালের উদ্দেশ্যে যাচ্ছিলো। বাসটি বরিশাল-ঢাকা মহাসড়কের সোনাবাংলা এলাকায় পৌছে খড়ি ভর্তি করা থামানো কাভার্ড ভ্যানের সাথে সংঘর্ষ হয়। এতে বাসটি রাস্তায় উল্টে গিয়ে ৭ যাত্রী আহত হয়েছে। মহাসড়কের উপর বাসটি উল্টে যাওয়ায় যানবাহন চলাচল বন্ধ হয়। এক ঘন্টায় চেষ্টায় বাসটি মহাসড়ক থেকে সরানোর পর বাস চলাচল স্বাভাবিক হয়েছে।

    টিএসআই রুহুল আরো জানান, আহত যাত্রীদের উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাসটি জব্দ করা হয়েছে জানিয়ে বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

  • একাধিক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এলাকাবাসীর প্রতিবাদ

    একাধিক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এলাকাবাসীর প্রতিবাদ

    শেখ তৈয়ব আলী খুলনা

    আরাফাত আবাসিক প্রকল্পের পরিচালক এস এম আরিফুর রহমান মিঠু কর্তৃক এলাকাবাসীর নামে একাধিক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এলাকাবাসীর প্রতিবাদ সভা।

    মাদক, সন্ত্রাস, ভূমিদস্যুতার বিরুদ্ধে প্রতিবাদ করায় ভূমিদস্যু, চাঁদাবাজ এস এম আরিফুর রহমান মিঠু কতৃক সকল মিথ্যা মামলার প্রত্যাহারের দাবিতে আরাফাত আবাসিক শান্তি শৃঙ্খলা কমিটির উদ্যোগে বসবাসকারী সকল এলাকাবাসী পক্ষে মতিউর রহমানের সভাপতিত্বে শুক্রবার বিকাল ৪ টায় ময়ূর ব্রিজ সংলগ্ন এক প্রতিবাদ সভা করা হয়। প্রতিবাদ সভার এলাকাবাসী বলেন- আরাফাত আবাসিক প্রকল্প পরিচালক এস এম আরিফুর রহমান মিঠু চাদাঁবাজি, ভূমিদস্যুতা, মানুষের জমি জোরপূর্বক দখল করা সহ নিজ জমিতে বাড়ির কাজ করতে গেলে প্রকল্পের কাছ থেকে অনুমোদনপত্র বাধ্যতা মূলক নিতে হবে অন্যথায় বাড়ির কাজ বন্ধ করে দেয়। নিজ জমিতে বালি ভরাট করতে গেলে মোটা অঙ্কের চাদাঁ দাবি করে। দাবিকৃত টাকা পরিশোধ না করিলে মিঠু তার নিজ বাহিনী দ্বারা বাড়িওয়ালাদের শারিরীকভাবে মারপিট করে। তার পরিপেক্ষিতে গত ৩১-৮-২০২৪ তারিখ সকাল সারে ১০ টায় আরিফুর রহমান মিঠুর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের ময়ূর ব্রিজ সংলগ্ন এলাকাবাসি মানববন্ধন করেন এবং খুলনা প্রেসক্লাবে একটি সংবাদ সম্মেলন করা হয়। সেই পরিপেক্ষিতে আরিফুর রহমান মিঠু বাদী হয়ে এলাকাবাসীর ২২ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা করেন। তারই পরিপেক্ষিতে এলাকাবাসীর বিরুদ্ধে সকল মিথ্যা মামলার প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সভা। উক্ত প্রতিবাদ সভায় উপস্থিত থাকেন প্রফেসর মাহমুদুল্লাহ, অধ্যাপক জাকির হোসেন, আলহাজ্ব আলম গাজী, আলী মোর্তজা, শামীম আহম্মেদ রাজ্জাক, আব্দুর রশিদ সানা, আব্দুল বারেক মোল্লা, লেয়াকত আলী মোল্লা, শেখ ইখতিয়ার হোসাইন সেবা, সোহেল আহম্মেদ, আসাদুজ্জামান নেছার, ডাঃ জাকির হোসেন, আব্দুর রশিদ মল্লিক, মোহাম্মাদ রুহুল আমিন, মোঃ আলম, ফিরোজ আহম্মেদ, মোঃ মামুন, আক্তার আহম্মেদ সুজা, তুহিন মোল্লা, মোঃ সাইফুল ইসলাম, মোঃ মেহেদী হাসান প্রোমুখ।

  • শিববাড়ি মোড় চত্বরে সাধারণ মুসলিম গোষ্ঠী ও সাধারণ ছাত্র সমাজ বিক্ষোভ মিছিল ও সমাবেশ

    শিববাড়ি মোড় চত্বরে সাধারণ মুসলিম গোষ্ঠী ও সাধারণ ছাত্র সমাজ বিক্ষোভ মিছিল ও সমাবেশ

    শেখ তৈয়ব আলী খুলনা

    ভারতের হিন্দু পুরোহিত রামগীর মহারাজ ইসলাম ও মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তি এবং ফিলিস্তানে সাধারণ মুসলিম ভাই বোনদের উপর নির্বিচারে হত্যার বিচারের দাবিতে শুক্রবার জুম্মাবাদ শিববাড়ি মোড় চত্বরে সাধারণ মুসলিম গোষ্ঠী ও সাধারণ ছাত্র সমাজ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।

    এ সময় বক্তারা মুসলিম গোষ্ঠীর প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ) কে ভারতের পুরোহিত রামগীর মহারাজ কটুক্তি ও অপমান করায় পুরো ভারতকে হুঁশিয়ারি করে পুরোহিতের কঠোর শাস্তির দাবি জানান। সেই সাথে আরো বলেন আমার প্রিয় রাসূলকে নিয়ে কেউ যদি কোন খারাপ মন্তব্য করেন তাহলে আমরা ঘরে বসে থাকবো না প্রয়োজনে জীবন দিয়ে দিব আমাদের বাংলাদেশে যে সমস্ত সনাতন ধর্মের মানুষ বসবাস করছেন আপনারা আপনাদের ধর্ম নিয়ে থাকবেন আমরা তো আপনাদের কোন দেবদেবী নিয়ে বাজে মন্তব্য করিনাআপনারা আর কখনো আমাদের রাসুলকে নিয়ে বাজে মন্তব্য করবেন না।

    উক্ত সমাবেশ ও মিছিলে সাধারণ মুসলিম শিক্ষার্থী ও সাধারণ মুসলিম জনতা উপস্থিত ছিলেন ।

  • রংপুরে গ্রামভিত্তিক ভিডিপি  মৌলিক  প্রশিক্ষণের সনদপত্র বিতরণী ও সমাপনী

    রংপুরে গ্রামভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সনদপত্র বিতরণী ও সমাপনী

    রংপুরে গ্রামভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সনদপত্র বিতরণী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ৩রা সেপ্টেম্বর বৃহস্পতিবার বেলা ১১ টায় রংপুর নগরীর খটখটিয়া উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত গ্রামভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সনদপত্র বিতরণী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রংপুর রেঞ্জের ৮ টি জেলার ৫৮ টি উপজেলার ৫৮ টি গ্রামে ৩৭১২ জন ভিডিপি সদস্য- সদস্যাদের গ্রামভিত্তিক মৌলিক প্রশিক্ষণ ও রংপুর সিটি কর্পোরেশনের ১ টি থানায় ৬৪ জন টিডিপি সদস্য-সদস্যাদের নগর প্লাটুন প্রশিক্ষণ সম্পন্ন হয়।
    রংপুরের জেলা কমান্ড্যান্ট মোঃ রাশেদুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জের পরিচালক মোঃ আব্দুস সামাদ। তিনি প্রথমেই ছাত্র জনতার গনঅভ্যুত্থানে সকল শহীদ দেরকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ এবং মুক্তিযুদ্ধে সকল শহীদেরকে বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন,আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী পৃথিবীর সর্ববৃহৎ জনসম্পৃক্ত সুশৃঙ্খল বাহিনী। পার্বত্য অঞ্চলে শান্তি প্রতিষ্ঠাসহ প্রতিটি গ্রাম থেকে শুরু করে বাংলাদেশের সকল গুরুত্বপূর্ণ ও ঝুকিপূর্ণ স্থানে এই বাহিনীর সদস্যরা নিরাপত্তা প্রদান করে আসছে। দক্ষ জনশক্তি তৈরি করার কারিগর বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তিই হবে বৈষম্য মুক্ত উন্নত বাংলাদেশ গড়ার প্রধান হাতিয়ার। এই প্রশিক্ষণ গ্রহণ করে সুশাসন প্রতিষ্ঠায় সামাজিক সচেতনতা বৃদ্ধি করা ও দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় ও ধর্মীয় অনুষ্ঠানাদি যেমন নির্বাচন, দুর্গাপূজা ইত্যাদি নিরাপত্তা প্রদান এবং বিভিন্ন দুর্যোগকালীন সময় যেমন বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, ভূমিকম্প ইত্যাদি মোকাবেলায় স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করবে। আসন্ন দুর্গাপূজার সাম্প্রদায়িকতা রক্ষার্থে যেকোনো নাশকতামুলক কর্মকান্ড প্রতিহত করা এবং নিরাপত্তায় আনসার ব্যাটালিয়নের স্ট্রাইকিং ফোর্স মোতায়েন এবং প্রতিটি পূজামন্ডপে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য-সদস্যা নিয়োজিত থাকবে
    তিনি আরো বলেন প্রশিক্ষণার্থীরা আনসার বাহিনীর আরো কর্মমুখী ও দক্ষতামূলক প্রশিক্ষণ গ্রহণ করে তাদের প্রশিক্ষণ লব্ধ জ্ঞান দ্বারা দেশের উন্নয়নে এবং পেশাগত জীবনে আত্মকর্মসংস্থানের মাধ্যমে বিনির্মাণ করবে স্বপ্নের উন্নত বাংলাদেশ। এসময় উপস্থিত ছিলেন জেলা কমান্ড্যান্ট রংপুর মোঃ রাশেদুল ইসলাম,উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মো: মনিরুজ্জামান এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রমুখ।
    অনুষ্ঠান শেষে প্রধান অতিথি সকল প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন এবং সেরাদেরকে পুরস্কার প্রদান করে সকলকে দারিদ্র্যমূক্ত, অপরাধমূক্ত, উন্নত স্বপ্নের বাংলাদেশ গড়ার কারিগর হিসেবে দায়িত্ব পালন করার জন্য উদাত্ত আহ্বান জানান।
    রংপুর রেঞ্জে ১০ দিনব্যাপি গ্রামভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণ সেপ্টেম্বর উদ্ভোধন হওয়া ১০ দিন মেয়াদী ভিডিপি (পুরুষ ও মহিলা) মৌলিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান।

  • কুড়িগ্রামে বাংলাদেশ এক্স ক্যাডেটস এ্যাসোসিয়েশন বেকা-এর উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

    কুড়িগ্রামে বাংলাদেশ এক্স ক্যাডেটস এ্যাসোসিয়েশন বেকা-এর উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

    গোলাম মোস্তফা রাঙ্গা।।

    ৪ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১১ টায় কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের রসুলপুর গ্রামে বাংলাদেশ এক্স ক্যাডেটস এ্যাসোসিয়েশন জাতীয় নির্বাহী পরিষদ ও রংপুর ইউনিট এর যৌথ ব্যবস্থাপনায় বন্যায় দুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ পরিবহনে রংপুর কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতি তাদের এ্যাম্বুলেন্স দিয়ে সহযোগিতা করেন। চাল, ডাল, আলু, চিড়া মুড়ি প্যাকেটজাত করে বন্যা দুর্গতদের বিতরণকালে বেকা রংপুর ইউনিটের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক রেজাউল হক রেজা ; অর্থ সম্পাদ আহসানুর রহমান মিঠুন; প্রচার সম্পাদক আব্দুর রহমান মিন্টু; কার্যকরী কমিটির সদস্য আসাদুজ্জামান বাতেন; গোলাম মোস্তফা রাঙ্গা; রফিকুল ইসলাম; সুশান্ত কুমার বর্মন; মোহাম্মদ জুয়েল আলমসহ অন্যান্য সদস্যবৃন্দ।

    এসময় স্থানীয় ভাবে ত্রাণ বিতরণে সহযোগিতা করেন পাচগাছী দাখিল মাদ্রাসা শিক্ষক মাওলানা মমিনুল ইসলাম, ঘোগাদহ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোখলেছুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ

  • কালকিনিতে ইনডোর শিশু পার্কের উদ্বোধন

    কালকিনিতে ইনডোর শিশু পার্কের উদ্বোধন

    মোঃমিজানুর রহমান,কালকিনি প্রতিনিধিঃ

    মাদারীপুরের কালকিনিতে প্রথমবারের মতো শিশুদের বিনোদনের জন্য ইনডোর শিশু পার্কের উদ্বোধন করা হয়েছে।

    শুক্রবার (৪ অক্টোবর) সকালে কালকিনি-ভুরঘাটা সড়কের ব্রাক অফিস সংলগ্ন দুবাই প্লাজায় অবস্থিত ইনডোর শিশু পার্কটি উদ্বোধন করেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা ও পৌর প্রশাসক(অতিরিক্ত দায়িত্ব) উত্তম কুমার দাশ।

    ইনডোর শিশু পার্কটির প্রতিষ্ঠাতা কালকিনি সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক অপূর্ব বল বলেন,”ইতিপূর্বে কালকিনিতে শিশুদের বিনোদনের জন্য কোন পার্ক ছিল না।তাই আমি এই পার্ক তৈরির সিদ্ধান্ত নেই।মেধা বিকাশের জন্য শিশুদের লেখাপড়ার পড়ার পাশাপাশি বিনোদনের প্রয়োজনও আছে। এই পার্কে শিশুরা মনের আনন্দে খেলাধুলা করতে পারবে।পাশাপাশি পার্কে শিশুদের নিয়ে আসা অভিভাবক সহ সকলের জন্য পার্কের পাশেই রেস্টুরেন্টেরও ব্যবস্থা করেছি।এই পার্কটি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য উপজেলাবাসী সকলের সহযোগিতা কামনা করছি।”

    উদ্বোধনকালে উপস্থিত স্থানীয় এলাকাবাসীরা বলেন,”আমাদের কালকিনিতে এতোদিন বিনোদনের জন্য কোন জায়গা ছিল না।তাই বহুদিন আমরা কালকিনিবাসী এমন একটা বিনোদনের জায়গার অপেক্ষায় ছিলাম।আজ এই পার্ক তৈরির ফলে আমাদের বহুদিনের অপেক্ষার অবসান হলো।এখন অন্তত শিশুদের বিনোদন দেয়ার মতো একটা ব্যবস্থা হলো।আর যেহেতু এটি ইনডোর পার্ক তাই বৃষ্টির দিনেও শিশুদের আর ঘরে বন্দি থাকতে হবেনা।এখানে এসে তারা আনন্দ করতে পারবে।”

    ইনডোর শিশু পার্কটি উদ্বোধন কালে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফুজ্জামান, কালকিনি সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিলুর রহমান,কালকিনি সৈয়দ আবুল হোসেন একাডেমীর প্রধান শিক্ষক বি এম হেমায়েত হোসেন সহ বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা ও ছাত্র ছাত্রী বৃন্দ।

  • নলছিটিতে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে যৌথ কর্মীসভা

    নলছিটিতে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে যৌথ কর্মীসভা

    ঝালকাঠি প্রতিনিধি : মোঃ নাঈম মল্লিক

    ঝালকাঠির নলছিটি উপজেলার নাচনমহল ইউনিয়নে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের যৌথ কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার বিকেলে নাচনমহল বাজারে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন নলছিটি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌহিদ আলম মান্না।

    নাচনমহল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. মঞ্জুর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন নলছিটি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জিয়াউল কবির মিঠু, রেজওয়ানুল হক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব সাইদুল কবির রানা, যুগ্ম আহ্বায়ক মাহফুজ দেওয়ান, স্বেচ্ছাসেবক দলনেতা তরিকুল ইসলাম, মিন্টু হাওলাদার, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব সুজন খান, পৌর ছাত্রদলের সদস্যসচিব সাব্বির আহম্মেদ, যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহম্মেদ, নাচনমহল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক কবির মোল্লা।

    প্রধান অতিথির বক্তব্যে তৌহিদ আলম মান্না বলেন, বর্তমান অন্তবর্তীকালীন সরকারকে বিএনপি সব ধরনের সহযোগিতা করে আসছে। অবশ্যই তাদের নির্বাচনের একটি সুনির্দিষ্ট তারিখ নির্ধারণ করে দেশ সংস্কার করা উচিত। এই সময়টুকো দলের নেতাকর্মীদের ধৈর্য্য ধরে কাজ চালিয়ে যেতে হবে। ষড়যন্ত্রকারীরা এখনো থেমে নেই, তারা বিএনপি ও বর্তমান সরকারের বিরুদ্ধে সোচ্চার রয়েছে। তাদের সকল ষড়যন্ত্র দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে রুখে দিতে হবে। যতদিন পর্যন্ত বিএনপি ক্ষমতায় না আসে, ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে।

  • বৃষ্টি উপেক্ষা করে প্রতিমা তৈরির কর্মযজ্ঞ পরিদর্শন করলেন ময়মনসিংহের এসপি- ওসি

    বৃষ্টি উপেক্ষা করে প্রতিমা তৈরির কর্মযজ্ঞ পরিদর্শন করলেন ময়মনসিংহের এসপি- ওসি

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    ময়মনসিংহে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণে জেলার প্রধান নগরী ময়মনসিংহ সিটি করপোরেশন এলাকাসহ বিভিন্ন এলাকায় পূজা মন্ডপ পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার (এসপি) মোঃ আজিজুল ইসলাম ও কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সফিকুল ইসলাম খান। এসময় উৎসব মোখর দুর্গাপুঁজা উদযাপনের প্রয়োজনীয় সহযোগিতা চেয়ে পুঁজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন পুলিশ সুপার।

    বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাতে নগরীর দুর্গাবাড়ী,শিববাড়ী,কালীবাড়ি রামকৃষ্ণ মিশন রোডসহ বিভিন্ন এলাকার বিভিন্ন মন্ডপ ও প্রতিমা তৈরী
    কর্মযজ্ঞ পরিদর্শন করেন পুলিশ সুপার (এসপি) মোঃ আজিজুল ইসলাম ও কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সফিকুল ইসলাম খান।

    পরিদর্শনকালে পুলিশ সুপার (এসপি) মোঃ আজিজুল ইসলাম জানান, পূজা মন্ডপের নেতৃস্থানীয় ব্যক্তিত্বদের সঙ্গে সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়েছে। এছাড়া স্বেচ্ছাসেবীদের তালিকা ও জরুরী সেবার মোবাইল নাম্বারসমূহ মন্দিরের প্রকাশ্য স্থানে স্থাপন করার পরামর্শ প্রদান করা হয়েছে।

    তারা সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনকে আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি দেন এবং সুষ্ঠু, শৃঙ্খলাপূর্ণ ও শান্তিপূর্ণ পূজা উদযাপনের জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

    পূজা মণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করার জন্য সিসিটিভি ক্যামেরা স্থাপনের অনুরোধ জানানো হয়, যাতে পুরো উদযাপনটি নিরাপদ ও নিরবচ্ছিন্নভাবে অনুষ্ঠিত হয় সে ব্যাপারেও আশ্বস্ত করেন।

    জেলা পুলিশ সুপার ও ওসি কঠোরভাবে জানান যে, কেউ যদি শান্তি ও সম্প্রীতি বিঘ্নিত করার চেষ্টা করে, তবে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষা করা সকল ধর্মের সকল নাগরিকের ধর্মীয়, নৈতিক, সামাজিক ও আইনী দায়িত্ব।

    এ বছর কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ময়মনসিংহ জেলা পুলিশ পূজা উদযাপনে সর্বাত্মক সহযোগিতা করবে বলেও জানান।

    এদিকে আসন্ন দূর্গা পূজা উপলক্ষে সার্বিক নিরাপত্তা জোরদার করতে বৃষ্টির মাঝে রাতের আধারে ঘুরে ঘুরে পুঁজা মন্ডপ গুলো পরিদর্শন করায় পুঁজা উদযাপন কমিটির পক্ষ থেকে পুলিশ সুপার মোঃ আজিজুল ইসলাম ও কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সফিকুল ইসলাম খান এর প্রতি কৃতজ্ঞতা জানান নেতৃবৃন্দ ও সনাতন ধর্মাবলম্বীরা।

  • চারঘাটে পবিত্র সিরাতুন্নবী (সা:) উপলক্ষে আলোচনা সভা ও কর্মী সম্মেলন

    চারঘাটে পবিত্র সিরাতুন্নবী (সা:) উপলক্ষে আলোচনা সভা ও কর্মী সম্মেলন

    চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ

    বাংলাদেশ জামায়তে ইসলামী রাজশাহীর চারঘাট পৌর শাখার উদ্দ্যোগে পবিত্র সিরাতুন্নবী (সা:) উপলক্ষে আলোচনা সভা ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

    শুক্রবার সকাল ১০ টায় চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয় হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।

    চারঘাট পৌর জামায়াতের আমীর নকিব উদ্দিন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী পূর্ব জেলা জামায়াতের আমীর রেজাউর রহমান।

    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী পূর্ব জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ নাজমুল হক, চারঘাট উপজেলা জামায়তের আমীর মাস্টার আবুল কালাম আজাদ, রাজশাহী পূর্ব জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা শফিকুল ইসলাম।

    চারঘাট উপজেলা জামায়াতের সহকারী আইন সম্পাদক ইব্রাহীম মোল্লা’র সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, সরদহ ইউনিয়ন জামায়াতের সভাপতি রায়হানুল হক, জামায়াত কর্মী সাইদুল রহমান মিঠু, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি।

    মোঃ মোজাম্মেল হক
    চারঘাট, রাজশাহী।