Category: দেশজুড়ে

  • মহালছড়িতে জোনে সাম্প্রতিক পরিস্থিতি ও শারদীয় দুর্গাপূজা ২০২৪ উপলক্ষে নিরাপত্তা সমন্বয় সভা

    মহালছড়িতে জোনে সাম্প্রতিক পরিস্থিতি ও শারদীয় দুর্গাপূজা ২০২৪ উপলক্ষে নিরাপত্তা সমন্বয় সভা

    মহালছড়ি প্রতিনিধি।।

    মহালছড়ি সেনা জোন সদর দপ্তরে সাম্প্রতিক পরিস্থিতি ও শারদীয় দুর্গাপূজা- ২০২৪ উপলক্ষে এক বিশেষ নিরাপত্তা সমন্বয় সভা আয়োজন ও আর্থিক সহায়তা প্রদান করা হয়।

    উক্ত মত বিনিময় সভায় দুর্গাপূজা উদযাপনের সার্বিক আয়োজন, নিরাপত্তা ব্যবস্থা, এবং স্থানীয় প্রশাসনের সহযোগিতার বিষয়ে আলোচনা করা হয়। ধর্মীয় এবং সামাজিক ঐক্য বজায় রেখে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা পালনের উদ্দেশ্যে সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়। পূজা উদ্যাপনের পাশাপাশি খাগড়াছড়ি জেলায় ঘটে যাওয়া বিভিন্ন অপ্রীতিকর ঘটনার আলোকে সবাইকে সতর্ক অবস্থানে থাকার বিষয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করা হয়। সভায় উপস্থিত সকলেই আসন্ন দুর্গাপূজা উপলক্ষে গৃহীত নিরাপত্তা ব্যবস্থায় সন্তুষ্টি প্রকাশ করে এবং ভবিষ্যতে যেকোন অপ্রীতিকর কলহ ঠেকাতে কাধ মিলিয়ে কাজ করার ব্যপারে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে।

    উক্ত বিশেষ নিরাপত্তা সমন্বয় সভায় সম্মানিত জোন কমান্ডার লেঃ কর্ণেল শাহরিয়ার সাফকাত ভূইয়া, পিএসসি সভাপতিত্বে সকল সেনা সাবজোন কমান্ডারবৃন্দ, উপজেলা নির্বাহী কর্মকর্তা, মহালছড়ি, স্থানীয় বাঙ্গালী জনপ্রতিনিধি, সকল ধর্মাবলম্বীর প্রতিনিধি, পূজা কমিটির সভাপতিবৃন্দ, হেডম্যান, কারবারী, প্রিন্ট মিডিয়াকর্মী ও বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের ব্যক্তিবর্গ সমূহ উপস্থিত ছিলেন।

    এসময়ে জোনের আওতাধীন এলাকার অবস্থিত মন্দিরের শ্রী শ্রী শারদীয় দূর্গা পূজা উদযাপন পরিষদ-২০২৪ এর সকল মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকদের আমন্ত্রিত করে আর্থিক সহযোগিতা প্রদান করেন।

    উক্ত অনুষ্ঠানে জোন কমান্ডার, মহালছড়ি জোন সবাইকে ধর্ম, বর্ণ, সম্প্রদায় ও রাজনৈতিক মতাদর্শের উর্ধ্বে থেকে সম্প্রীতির মহালছড়ি গড়ার অনুরোধ করেন।

  • চারঘাটে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উদযাপন

    চারঘাটে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উদযাপন

    চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ

    “নির্ভুল জন্ম ও মৃত্যু নিবন্ধন করব, শুদ্ধ তথ্যভান্ডার গড়ব” এই  প্রতিপাদ্য কে সামনে রেখে  সারাদেশের ন্যায় রাজশাহীর চারঘাটেও উদযাপন হলো জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস।

    রবিবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে একটি র‍্যালী বের হয়ে বাজারের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানা এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ( ভূমি) আরিফ হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাশেদুজ্জামান, নিমপাড়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, সরদহ ইউপি প্যানেল চেয়ারম্যান সাইদুর রহমান, একাডেমিক সুপারভাইজার রাহেদুল ইসলাম, সাংবাদিক, ইউপি সচিব ও উদ্দোক্তা

    আলোচনা সভায় বলেন, জন্ম ও মৃত্যু নিবন্ধন করা নাগরিক অধিকার। জন্ম ও মৃত্যু নিবন্ধন সনদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এ বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। প্রতিটি পরিবারের উচিৎ শিশু জন্মের ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন সম্পন্ন করা। কেননা এতে শিশু জন্মের সঠিক হিসাব সরকারের কাছে থাকবে। আর সঠিক তথ্য পরিবেশনই দেশের উন্নয়ন সম্ভব বলে মন্তব্য করেন।

    মোঃ মোজাম্মেল হক
    চারঘাট, রাজশাহী।

  • নলছিটিতে স্বেচ্ছাসেবকলীগ সভাপতিসহ গ্রেফতার -২

    নলছিটিতে স্বেচ্ছাসেবকলীগ সভাপতিসহ গ্রেফতার -২

    ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    ঝালকাঠির নলছিটিতে স্বেচ্ছাসেবক লীগের সভাপতিসহ দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার সকালে( ৬অক্টোবর) যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে নলছিটি ও ঝালকাঠি সদর থানা পুলিশ।

    গ্রেফতাররা হলেন, উপজেলার মোল্লারহাট ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. বশির হাওলাদার ও

     উপজেলা যুবলীগের সদস্য ( নলছিটি শহরের ব্যবসায়ী )মো.আবুল কালাম। পুলিশ সূত্রে জানা গেছে,গত ১৫ আগস্ট ঝালকাঠি সদর থানায় বিস্ফোরক আইনে একটি মামলা(মামলা নম্বর-০৪)দায়ের হয়। গ্রেফতার স্বেচ্ছাসেবক লীগ সভাপতি বশির হাওলাদার ওই মামলার আসামি। এবং আবুল কালাম বরিশাল আদালতে(কোতোয়ালি থানার) দায়ের হওয়া একটি চেকের মামলার(সি আর ১৭৫১/২৩, )ওয়ারেন্টভুক্ত আসামি।

    নলছিটি থানার এস.আই. মো. শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, গ্রেফতার দু’জনকে আদালতে সোপর্দ করা হয়েছেে।

  • লালমনিরহাটে ৩ কেজি গাঁজা প্রাইভেট কারসহ গ্রেফতার ইসমাইল

    লালমনিরহাটে ৩ কেজি গাঁজা প্রাইভেট কারসহ গ্রেফতার ইসমাইল

    মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।

    লালমনিরহাট থানার অভিযানে প্রাইভেট ও ৩কেজি গাঁজাসহ ১জন কে গ্রেফতার করেন পুলিশ।  জেলা পুলিশ সুপার তারিকুল ইসলাম,  এর দিক নির্দেশনায় অতিঃ পুলিশ সুপার (এ সার্কেল) এ কে এম ফজলুল হক, সদর থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক এর নের্তৃত্বে এসআই (নিঃ) রুহুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ৮নং গোকুন্ডা ইউনিয়নের পূর্ব দালালপড়া মৌজাস্থ তিস্তা সড়ক সেতুর উত্তর পার্শ্বে টোলঘরের সামনে পাকা রাস্তার উপর হতে প্রাইভেট ও ৩কেজি গাঁজাসহ ১জন কে গ্রেফতার করেন সদর থানার পুলিশ। 

    গ্রেফতারকৃত আসামী হলে ইসমাইল হোসেন  (৪০), ঢাকা জেলা সাভার থানার ৬নং ওয়ার্ডের কাতলাপুর গ্রামেে ওমর আলী, ছেলে। আসামীর বিরুদ্ধে  মাদক মামলা রুজু করা হয়। বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

    লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক, জানান গোপন সংবাদের ভিত্তিতে  তিস্তা সড়ক সেতুর উত্তর পার্শ্বে টোলঘরের সামনে থেকে ৩কেজি গাজা ও প্রাইভেটসহ এক জনকে গ্রেফতার করেন। 

    হাসমত উল্লাহ ।।

  • কালীগঞ্জে গুদাম থেকে চাল আত্মসাতে কর্মকর্তা আটক

    কালীগঞ্জে গুদাম থেকে চাল আত্মসাতে কর্মকর্তা আটক

     মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।

    লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভোটমারী খাদ্য গুদাম থেকে প্রায় ২৫০ মেট্রিক টন চাল আত্মসাতের ঘটনায় গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস আলম,কে গত(৫ই অক্টোবর)২০২৪ইং শনিবার আটক করা হয়েছে। প্রায় তিন কোটি টাকার চাল আত্মসাতের ঘটনা ফাঁস হওয়ার পর নড়েচড়ে বসেছে প্রশাসন। এদিকে ঘটনা তদন্তে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) দায়িত্ব দেওয়া হয়েছে।

    সংশ্লিষ্ট সূত্র জানায়, শুক্রবার দুপুরের দিকে উপজেলার শুকানদিঘি বাজার এলাকার চাল ব্যবসায়ী একরামুল হকের গোডাউনে অভিযান চালিয়ে ৬০০ বস্তায় ৩০ মেট্রিক টন চাল উদ্ধার করা হয়। 

    কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহির ইমাম জানান, শুক্রবার অভিযান চালিয়ে উপজেলার শুকানদিঘি থেকে ৩০ মেট্রিক টন এবং ওই দিন রাতে অন্য এক অভিযানে সাড়ে ২৪ মেট্রিক টন চাল উদ্ধার করা হয়েছে। পরে সেগুলো কাকিনা খাদ্য গুমামের হেফাজতে দেওয়া হয়েছে। বাকি চাল উদ্ধারে অভিযান চলছে। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির ভোটমারী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস আলমকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান, থানায় করা মামলাটি বিধি অনুযায়ী দুদককে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে ফেরদৌস আলমের কাছে চাল আত্মসাতের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি মানসিকভাবে বিপর্যস্ত, আমার মাথা ঠিক নেই বা কথা বলার অবস্থায় আমি নেই।’ এসব কথা বলে তিনি কাঁদতে শুরু করেন।

    হাসমত উল্লাহ ।।

  • আজ আরশিয়া সারিন’র ১ম শুভ জন্মদিন

    আজ আরশিয়া সারিন’র ১ম শুভ জন্মদিন

    আল আমিন মোল্লা।।

    পৃথিবীর বুকে একরাশ হাসিখুশি নিয়ে আমেরিকা প্রবাসী সাইদ আমরিন দম্পতির ঘরে নতুন
    এক সুখের দুয়ার খুলে দেয় আরশিয়া সারিন।

    বড় হও মামনি তুমি মেধা ও মননে সকলের দোয়া নিয়ে এমন চরিত্র তুমি করিবে গঠন মরিলে হাসিলে তুমি কাঁদিবে ভূবন।

    আজ দ্বিতীয় বর্ষে পদার্পন করলো আরশিয়া সারিন। সে ৫ অক্টোবর ২০২৩ সালের আজকের এই দিনে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্রুনক্স শহরে জন্ম নেয়। তার মা আরিফা আমরিন বর্তমানে আমেরিকায় মিলেনিয়াম টিভিতে প্রোগ্রাম বিভাগে কর্মরত আছেন। আরশিয়া সারিন চুয়াডাঙ্গায় নিযুক্ত বাংলা টিভি, সিএনআই,ও দি বাংলাদেশ টুডে’র সাংবাদিক মামুন মোল্লার বোনের কন্যা। তার জন্য সুস্বাস্থ্যময় সূদীর্ঘ জীবনের কামনা করে সকলের নিকট শুভেচ্ছা ও দোয়া কামনা করেন মামা মারুফ , নানা মোঃ আলাউদ্দীন, নিনা মরিয়ম বেগম, বুজি ফরিদা ইয়াসমিন, নানা আবুল কালাম, বন্ধু নানা ইসমাইল বাবলু সহ নানী নার্গিস পারভিন, বড় আব্বু তনু মিয়া ও বড় আম্মা শাহানাজ বেগম সহ শুভাকাঙ্ক্ষীরা।

  • মোরেলগঞ্জে মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের নবগঠিত  কমিটির  মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

    মোরেলগঞ্জে মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের নবগঠিত  কমিটির  মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

    শেখ সাইফুল ইসলাম কবির বিশেষ প্রতিনিধি:

    বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দল মোরেলগঞ্জ উপজেলা ও পৌর শাখার নবগঠিত কমিটির উদ্যোগে মিছিল ও সমাবেশ অনুস্টিত হয়েছে। কেন্দীয় কমিটিকে শুভেচ্ছা জানিয়ে ৫ (অক্টোবর) শনিবার বিকেলে মিছিলটি মোরেলগঞ্জ পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে মোরেলগঞ্জ প্রেসক্লাবের সামনে এসে সমাবেশ করেন। মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের বাগেরহাট জেলার সভাপতি এবাদুল হক শাহীন  ও জেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সাধারণ সম্পাদক মোজাহিদুল ইসলাম এই মিছিলে অংশ নেয়।

     মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের মোরেলগঞ্জ উপজেলা শাখার নবগঠিত কমিটির সভাপতি বদিউজ্জামান রিপন, সাধারণ সম্পাদক জুলাশ হোসেন সোহাগ এবং পৌর কমিটির সভাপতি নাঈম ইকবাল,সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ নেতৃত্বে  অসংখ্য জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের নেতাকর্মী শুভেচ্ছা মিছিলে অংশ নেয়। জিয়ার সৈনিক স্লোগানে মুখরিত হয় পুরো পৌর শহর।

    মিছিল শেষে নবগঠিত এ কমিটিকে অভিনন্দন জানিয়েছেন থানা বিএনপির আহবায়ক শহিদুল হক বাবুল, পৌর বিএনপির আহবায়ক শিকদার ফরিদুল ইসলাম, পৌর বিএনপির যুগ্ন আহবায়ক আব্দুস ছামাদ ফকির, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক রাসেল ফকির,পৌর বিএনপির যুগ্ন আহবায়ক বদিউজ্জামান মহারাজ, পৌর শ্রমিলদলের সভাপতি  মাসুদ খান চুন্নু, কৃষকদলের আহবায়ক মশিউর রহমান শফিক প্রমুখ।

    মিছিল শেষে নবগঠিত উপজেলা ও পৌর  কমিটির নেতৃবৃন্দ  কেন্দীয় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

    #

  • নওগাঁয় স্ত্রীকে খু*ন করে স্বামীর আত্মহ*ত্যা,চিরকুটে লেখা দাফনের টাকা কোথায় রাখা

    নওগাঁয় স্ত্রীকে খু*ন করে স্বামীর আত্মহ*ত্যা,চিরকুটে লেখা দাফনের টাকা কোথায় রাখা

    আব্দুল মজিদ মল্লিক, নিজস্ব প্রতিবেদক নওগাঁ:
    নওগাঁর মান্দায় পারিবারিক বিরোধের জেরে স্ত্রীকে হত্যার পর স্বামী আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার রাতে মান্দা উপজেলার ভারশোঁ ইউনিয়নের ভারশোঁ পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন-ওই গ্রামের আতাউর রহমান (৭২) ও তার স্ত্রী মারুনি বিবি (৬৫)।

    বিষয়টি নিশ্চিত করেছেন মান্দা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মনসুর রহমান। নিহতের প্রতিবেশি শফিকুল ইসলাম বলেন, ‘পারিবারিক বিষয় নিয়ে নিহতদের মধ্যে প্রায়ই ঝগড়া বিবাদ চলে আসছিল। শনিবার গভীর রাতে আতাউর রহমানের মেয়ে কাজলি বিবি আমাকে ফোনে জানায় তার বাবা আত্মহত্যা করতে পারেন। বিষয়টি জরুরিভাবে দেখার জন্য আমাকে অনুরোধ করেন। কাজলি বিবির এমন সংবাদে আশাপাশের লোকজনকে নিয়ে আতাউরের বাড়িতে গিয়ে ডাকাডাকির পরও তাদের কোনো শব্দ পাওয়া যায়নি। পরে দরজা ভেঙে ঘরের ভেতর দুইজনের মরদেহ পাওয়া যায়। এরপর পুলিশকে খবর দেওয়া হয়।

    ওসি মনসুর রহমান বলেন, মরদেহ উদ্ধারের সময় মারুনি বিবির মাথায় একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মরদেহ উদ্ধারের সময় পাশ থেকে একটি চিরকুট পাওয়া গেছে। সেখানে মৃত্যুর পরে তাদের দাফন কিভাবে হবে, এবং কোথায় টাকা রাখা আছে এ বিষয়ে উল্লেখ করা হয়েছে।

    ওসি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক বিরোধের জের ধরে স্ত্রীকে হত্যার পর স্বামী আতাউর রহমান আত্মহত্যা করে থাকতে পারে‌। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।#

    আব্দুল মজিদ মল্লিক
    নওগাঁ।

  • চট্টগ্রামের পটিয়ার কৃতি সন্তান ড. মোহাম্মদ এনামুল হোসেন: বিজ্ঞান ও আধ্যাত্মিকতার মেলবন্ধন

    চট্টগ্রামের পটিয়ার কৃতি সন্তান ড. মোহাম্মদ এনামুল হোসেন: বিজ্ঞান ও আধ্যাত্মিকতার মেলবন্ধন

    মহিউদ্দীন চৌধুরী,ষ্টাফ রিপোর্টার।।
    ড. মোহাম্মদ এনামুল হোসেন, চট্টগ্রামের পটিয়া উপজেলার উত্তর খরণার কইশ্যা পাড়া গ্রামের গর্বিত সন্তান, বিজ্ঞান ও আধ্যাত্মিকতার এক অসামান্য মেলবন্ধন প্রতিষ্ঠা করেছেন। কানাডার ডালহৌসি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি সম্পন্ন করার সময় তিনি “মেমরি কনসেপ্ট” এর উদ্ভাবন করেন, যা পেট্রোলিয়াম গবেষণায় নতুন দিক নির্দেশনা দিয়েছে।
    ড. হোসেন বিশ্বাস করেন, পেট্রোলিয়াম পদার্থেরও একটি মেমরি রয়েছে, যা বিভিন্ন প্রক্রিয়ায় রাসায়নিক বিক্রিয়া করতে সক্ষম। এই ধারণা তিনি পবিত্র কোরআনের সুরা হাশরের ২৪ নম্বর আয়াত থেকে অনুপ্রাণিত হয়ে লাভ করেন। উক্ত আয়াতে বলা হয়েছে, “আকাশমণ্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে সবই তাঁর পবিত্রতা ও মহিমা ঘোষণা করে, তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়।”
    এই আয়াতের মাধ্যমে তিনি উপলব্ধি করেন যে, সৃষ্টির প্রতিটি উপাদানের মধ্যে এক ধরণের স্মৃতি বা প্রতিক্রিয়া ধারণক্ষমতা রয়েছে, যা তাঁর গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
    ড. এনামুল হোসেনের উদ্ভাবিত মেমরি কনসেপ্ট বর্তমানে ১৪টি মার্কিন পেটেন্টে রূপান্তরিত হয়েছে, যা পেট্রোলিয়াম প্রকৌশলে একটি যুগান্তকারী অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে। তাঁর গবেষণা শুধুমাত্র প্রাতিষ্ঠানিক নয়, এটি তরুণ বিজ্ঞানীদের জন্য একটি অনুপ্রেরণার উৎস।
    বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন ড. হোসেন। তাছাড়া, তিনি “আজিজা ট্রাস্ট” প্রতিষ্ঠার মাধ্যমে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের জন্য শিক্ষার সুযোগ করে দিচ্ছেন, যা তাঁর মানবিক গুণাবলীর উজ্জ্বল প্রমাণ।
    অধ্যাপক ড. মোহাম্মদ এনামুল হোসেনের গবেষণা, উদ্ভাবন এবং মানবসেবামূলক কাজগুলো প্রমাণ করে যে, বিজ্ঞানের সাথে আধ্যাত্মিকতা এবং মানবসেবা একসাথে এগিয়ে নেওয়া সম্ভব।

  • বানারীপাড়ায় ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক জাকির মোল্লা গ্রেফতার

    বানারীপাড়ায় ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক জাকির মোল্লা গ্রেফতার

    আব্দুল আউয়াল
    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি:

    বরিশালের বানারীপাড়ায় আওয়ামী লীগ নেতা-কর্মীদের ধরপাকড় অব্যাহত রয়েছে। এবার বিএনপি নেতার দায়েরকৃত মামলায় সন্দেহভাজন আসামী উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক জাকির হোসেন মোল্লাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার (৫ অক্টোবর) গভীর রাতে উপজেলার বাইশারী ইউনিয়নের গরদ্বার গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। রোববার (৬ অক্টোবর) সকালে তাকে বরিশাল জেল হাজতে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার ( ৪ অক্টোবর) গভীর রাতে পৌর শহরের ৫ নম্বর ওয়ার্ডের বাসা থেকে পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মিজানুর রহমান ও উপজেলার চাখার থেকে ইউনিয়ন ছাত্রলীগের সদস্য সাব্বিরকে গ্রেফতার করা হয়।
    ওসির দায়িত্বে থাকা বানারীপাড়া থানার পরিদর্শক ( তদন্ত) মোমিন উদ্দিন জানান, বিএনপি নেতা আনিস মৃধার দায়েরকৃত মামলার এজাহার নামীয় আসামী সাব্বির ও সন্দেহভাজন আসামী মিজানুর রহমান এবং জাকির হোসেন মোল্লাকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে। প্রসঙ্গত, পৌরসভার ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আনিস মৃধা গত ২৫ আগস্ট সদ্য সাবেক বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক ও সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীলসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৫৬ জন সুনির্দিষ্ট ও ৩০/৪০ জন নেতা-কর্মীকে অজ্ঞাতনামা আসামী করে ২০১৮ সালের ২ মে তার বসত বাড়ি,ব্যবসা প্রতিষ্ঠান ও দুটি বালুর ড্রেজারে হামলা, ভাংচুর লুট ও অগ্নিসংযোগের অভিযোগ এনে মামলা দায়ের করেন।

    আব্দুল আউয়াল
    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি: