Category: দেশজুড়ে

  • মালশিরা হাই স্কুল বাণিজ্যে দেড় কোটি নেই কোন উন্নয়ন

    মালশিরা হাই স্কুল বাণিজ্যে দেড় কোটি নেই কোন উন্নয়ন

    আলিফ হোসেন,তানোরঃ
    রাজশাহীর তানোরের কামারগাঁ ইউনিয়নের (ইউপি) মালশিরা উচ্চ বিদ্যালয়ে শিক্ষক-কর্মচারী নিয়োগে ডোনেশনের নামে প্রায় দেড় কোটি টাকা বাণিজ্যের অভিযোগ উঠেছে।বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে এসব নিয়োগ বাণিজ্যে করা হয়েছে।কিন্ত্ত বিদ্যালয়ের উন্নয়নে একটি টাকাও ব্যয় করা হয়নি।স্থানীয়রা জানান, আওয়ামী লীগের ১৫ বছরে স্কুলে প্রধান ও সহকারী প্রধান শিক্ষকসহ আটজন শিক্ষক এবং ৪ জন কর্মচারী নিয়োগ দিয়ে স্কুলের উন্নয়নে ডোনেশনের নামে প্রায় দেড় কোটি টাকা বাণিজ্যে করা হয়।এদিকে ২০২০ সালে প্রধান শিক্ষক এবং ২০২৩ সালে সহকারী প্রধান শিক্ষকসহ ৪টি পদে কর্মচারী
    নিয়োগ দেয়া হয়। এসময় স্কুলের সভাপতি ছিলেন কামারগাঁ ইউপি (উত্তর) আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য আলাউদ্দিন আলী প্রামানিক। এসব পদে নিয়োগে তিনি প্রায় ৮০ লাখ টাকা বাণিজ্যে করেন।
    সাবেক এমপি,উপজেলা চেয়ারম্যান, স্কুলের সাবেক সভাপতি নুরুজ্জামান ফটিক ও আলাউদ্দিন আলী প্রামানিক মিলেমিশে এসব টাকা লোপাট করেছে। সরেজমিন অনুসন্ধান করা হলে অভিযোগের সত্যতা পাওয়া যাবে বলে জানান স্থানীয়রা।
    জানা গেছে, বিগত ১৯৬৫ সালে
    উপজেলার সীমান্তবর্তী চৌবাড়িয়া হাট সংলগ্ন মালশিরা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। বিগত ১৯৮৫ সালে স্কুলটি এমপিওভুক্ত হয়।
    সরেজমিন দেখা যায়, জরাজীর্ণ ঝুঁকিপূর্ণ মাটির ঘরে জীবনের ঝুঁকি নিয়ে কোমলমতি শিক্ষার্থীরা লেখা পড়া করছে। স্কুলে কোনো লাইব্রেরি, কম্পিউটার ল্যাব ও বিজ্ঞানার নাই।কিন্ত্ত এই তিনটি পদে জনবল নিয়োগ করা হয়েছে। স্কুলের ভোকেশনাল শাখার অবস্থা আরো ভয়াবহ। দুটি ঘর দুটিই ময়লা-আবর্জনায় পরিপূর্ণ। বারান্দায় গরু-ছাগল বাঁধা,ঘরের ভিতরে ভাঙা-টেবিল, চেয়ার-বেঞ্চ ছড়িয়ে-ছিটিয়ে পড়ে রয়েছে। ওদিকে ভাঙাচোরা শহীদ মিনার।চারপাশে দুর্গন্ধযুক্ত ময়লা-আবর্জনায় ভাগাড়। এসব বিষয়ে জানতে চাইলে স্কুলের প্রধান শিক্ষক কফিল উদ্দিন বলেন, নিয়োগের কোন টাকা স্কুল উন্নয়নে দেয়া হয়নি, নিয়োগের সময় নিয়োগ কমিটির খাওয়া দাওয়ার ব্যয় নিজেকে করতে হয়েছে। সভাপতিকে একাধিকবার বলেও কোন কাজ হয়নি। এমনকি সভাপতি দলীয় প্রভাব খাটিয়ে তার পুত্রকে চাকরি দিয়েছেন। এসব বিষয়ে জানতে চাইলে স্কুল কমিটির সাবেক সভাপতি আলাউদ্দিন আলী প্রামানিক বলেন, নিয়োগের পুরো টাকা সাবেক এমপি ফারুক চৌধুরীকে দিতে হয়েছে। নিয়োগের আগে পুরো টাকা দেয়ার পর নিয়োগ বোর্ড বসানো গেছে। স্কুল উন্নয়নের জন্য কিছু টাকা চাইলেও দেননি। এসব বিষয়ে জানতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর রহমানের মোবাইলে একাধিকবার ফোন দেয়া হলেও তিনি রিসিভ করেননি।#

  • ভারতে মহানবী (সা.) কে কটুক্তির প্রতিবাদে দিনাজপুরে বিক্ষোভ সমাবেশ

    ভারতে মহানবী (সা.) কে কটুক্তির প্রতিবাদে দিনাজপুরে বিক্ষোভ সমাবেশ

    মুুহম্মদ তরিকুল ইসলাম।।
    দিনাজপুর থেকে ফিরে।।
    ভারতের মহারাষ্ট্রের পুরোহিত রামগিরি মহারাজ ও বিজেপি সাংসদ নিতেশ নারায়ন রায় কর্তৃক নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুবারক শান নিয়ে কটুক্তি ও অবমাননা করায় দিনাজপুরে বিক্ষোভ সমাবেশ করেছেন দিনাজপুরের সর্বস্থরের ধর্ম প্রাণ সাধারন জনগণ।

    নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুবারক শানে মানহানীকারী পৃথিবীর যে প্রান্তেই থাকুক, তার একমাত্র শরঈ শাস্তি মৃত্যুদণ্ড- ব্যানারে রোববার (৬ অক্টোবর) দিনাজপুর জিলা স্কুলের সামনে সচেতন মুসলিম মজলিস এর পক্ষে আহবায়ক মো. আশিক ইমামের আয়োজনে এই বিক্ষোভ-সমাবেশ করা হয়।

    সম্প্রতি ভারতের মহরাষ্ট্রে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুবারক শানে মানহানী করে বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশে বক্তব্য দেয় মো. আশিক ইমাম, মো. সৈয়দ খসরু, অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক লাবু, মাওলানা মো. লাবু হোসেন ও পাভেলসহ আরো অনেকেই।

    সমাবেশে বক্তারা বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি আমাদের প্রাণের থেকেও প্রিয়। উনার পবিত্র শানে বিন্দু থেকে বিন্দুতম বেয়াদবী আমরা মেনে নেব না। পৃথিবীর যে প্রান্তেই সে কটুক্তিকারী থাকুক, তার একমাত্র শরঈ শাস্তি মৃত্যুদণ্ড। সারা বিশ্বের মুসলমানদের পক্ষে আমরা চাই অবিলম্বে সেই কটুক্তিকারীকে গ্রেফতার করে তার শরঈ শাস্তি জারি করা হোক।
    তারা আরও বলেন, বাংলাদেশ সরকারের উচিত হবে ভারতীয় রাষ্ট্রদূতকে ডেকে এনে এই জঘন্য কর্মের শক্ত প্রতিবাদ করা। ভারত সরকারকে চাপ দেয়া যেন রামগিরিকে দ্রুত গ্রেফতার করে শাস্তির ব্যবস্থা করে। ভারত সরকার যদি দ্রুত পদক্ষেপ না নেয়, তবে তার সাথে আমাদের দেশের সকল সম্পর্ক ছিন্ন করা উচিত। যে রাষ্ট্র নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র শানে মানহানীকারীকে প্রশ্রয় দেয়, তার সাথে আমাদের কোন সম্পর্ক থাকতে পারে না। সমাবেশে বক্তারা আরো বলেন, ভারত বাংলাদেশের জাতীয় শত্রু। এটা বাংলাদেশের হিন্দুদের স্বীকার করতে হবে। নেপালের হিন্দুরা ভারত বিরোধী হলে, বাংলাদেশের হিন্দুদের ভারত বিরোধী হতে সমস্যা কোথায়? ভারতে আমাদের প্রিয় নবী হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুবারক শানে এত বড় কটুক্তির ঘটনা ঘটে গেছে, বাংলাদেশের হিন্দুদের উচিত তাদের আসন্ন দূর্গা পূজায় এ ব্যাপারে ভারতের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পেশ করা এবং কটুক্তিকারীর শাস্তি দাবী করা। হিন্দুরা যে দেশদ্রোহী নয় তা প্রমাণের জন্য যারা অখন্ড ভারতের কথা বলে তাদেরকে ধরিয়ে দেয়াটা হিন্দুদেরই দায়িত্ব।

  • রায়গঞ্জে ৭৮ টি মন্ডপে অনুষ্ঠিত হবে দূর্গাপুজা

    রায়গঞ্জে ৭৮ টি মন্ডপে অনুষ্ঠিত হবে দূর্গাপুজা

    সিরাজগঞ্জ প্রতিনিধি :
    মহালয়ার মাধ্যমে দূর্গাপুজার সুচনা হয়েছে।আগামী ৯ অক্টোবর মহাষষ্টীর মধ্য দিয়ে সনাতন ধর্মালম্বীদের বড় উৎসব শারদীয় দূর্গাপুজার আনুষ্ঠানিকতা শুরু হবে।প্রতীমা তৈরির কাজ প্রায় শেষ। ইতিমধ্যেই মন্ডপ পরিচালনা কমিটি পুজার সকল কাজ এগিয়ে নিতে পুরোদমে কাজ করছেন। স্টেজ,লাইটিং বা সাজ সজ্জার প্রস্ততিও নিচ্ছেন অনেক পুজা পরিচালনা কমিটি।সুষ্ঠ,সুন্দর ও নির্বিঘ্নে পুজা সম্পন্ন করার জন্য মন্ডপ নিরাপত্তার পৃথক পৃথক স্বেচ্ছাসেবক কমিটিও গঠন করেছেন অনেকেই।এবারে সিরাজগঞ্জের রায়গঞ্জে ৭৮ টি মন্ডপে দূর্গাপুজা অনুষ্ঠিত হবে।সকল মন্ডপ পরিচালনা কমিটির সাথে প্রশাসনের মত বিনিময় ও সুষ্টভাবে পূজা পরিচালনায় দিকনির্দেশনা মুলক সভা করা হয়েছে।এবারে রায়গঞ্জ উপজেলার ৯ টি ইউনিয়নের ধামাইনগরে ১১ টি,সোনাখাড়ায় ১৩ টি ,ধুবিলে ২ টি,ব্রক্ষগাছায় ৩ টি, নলকায় ৪ টি,পাঙ্গাসীতে ৫ টি,চান্দাইকোনায় ২০ টি,ঘুড়কায় ১৩ টি এবং ধানগড়ায় ৭ টি মন্ডপে দূর্গাপুজা অনুষ্ঠিত হবে।রায়গঞ্জ উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ডা: চন্দন কুমার সরকার জানান,সরকারি দিক নির্দেশনা মোতাবেক যথাযথ ভাবে ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে পূজা অর্চনা করা হবে।সরকারি ভাবে পুলিশ-আনসারের পাশাপাশি নিরাপত্তার স্বার্থে প্রতিটি মন্ডপে আলাদা ভাবে স্বেচ্ছাসেবক কমিটি গঠন করা হয়েছে।রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান জানান,সনাতন ধর্মালম্বীদের সর্ব বৃহৎ শারদীয় দূর্গোৎসব নির্বিঘ্নে এবং উৎসব মুখর পরিবেশে পালনের লক্ষ্যে প্রশাসনের পক্ষ হতে সব ধরনের ব্যবস্থা গ্রহন করা হয়েছে।দূর্গাপুজা সুষ্ঠ,সুন্দর ও নির্বিঘ্নে পালনের জন্য সকল রাজনৈতিক দল,জনপ্রতিনিধি,সুধীজন, সাংবাদিকসহ সর্বস্তরের মানুষের কাছে তিনি সার্বিক সহযোগীতা আশা করেছেন।

  • সাবেক ভুমিমন্ত্রী যখন ধূড়!

    সাবেক ভুমিমন্ত্রী যখন ধূড়!

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ছিলেন সরকারের প্রভাবশালী মন্ত্রী ও তিন তিনবারের সংসদ সদস্য। খুলনা-৫ সংসদীয় এলাকায় চলেছেন দাপটের সঙ্গে। ক্যাডার বাহিনী পরিবেষ্ঠিত চলতেন মহাপরাক্রমে। অথচ ইতিহাসের কি নির্মম পরিহাস! শেষ পর্যন্ত পতিত স্বৈচারাচারের সাবেক এক মন্ত্রী ধূড় পরিচয়ে ভারতে পালিয়ে যাচ্ছিলেন। বিজিবি সুত্রে বলা হয়, তিনজন ধুড়ের সঙ্গে সাবেক ওই মন্ত্রী মহেশপুরের শ্রীনাথপুর সীমান্তে পৌছালে মহেশপুর ৫৮ বিজিবির সদস্যরা তাকে ধরে ফেলেন। পালানোর সময় মানব পাচারকারীদের পরামর্শে তিনি মাথা ন্যাড়া ও গোফ কামিয়ে ফেলেন। তারপরও শেষ রক্ষা হলো না সাবেক ভুমি মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ’র। রোববার রাত সাড়ে ৯টার দিকে বিজিবি তাকে আটক করে। মহেশপুর ৫৮ বিজিবির অধিনায়ক কর্ণেল শাহ মোঃ আজিজুন শহীদ জানান, সাবেক ভুমি মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দকে সোমবার সকালে মহেশপুর থানায় সোপর্দ করা হয়। তার বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা হয়েছে। মহেশপুর থানার ওসি মাহবুবুর রহমান কাজল জানান, সাবেক ভুমি মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দকে প্রাথমিক ভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তার বিরুদ্ধে ঢাকায় ও খুলনায় হত্যাসহ দুইটি মামলা রয়েছে। এছাড়া বিনা পাসপোর্টে চোরাই পথে ভারতে প্রবেশের দায়ে মহেশপুর থানায় পাসপোর্ট আইনে একটি মামলা হয়েছে। তিনি আরো জানান সোমবার বিকালে তাকে আদালতের মাধ্যমে ঝিনাইদহ জেলা গারাগারে পাঠানো হবে। জানা গেছে, দশম জাতীয় সংসদে প্রথমে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন নারায়ন চন্দ্র চন্দ। ২০১৮ সালে একই মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী হন তিনি। গত জানুয়রিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ভূমিমন্ত্রীর দায়িত্ব পান তিনি। গত ২৯ সেপ্টেম্বর নারায়ণ চন্দ্র্র চন্দসহ ১৮ জনের বিরুদ্ধে খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে অপহরণের মামলা করেন এক তরুণী। মামলায় ডুমুরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গাজী এজাজ আহমেদকেও আসামি করা হয়। ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন হলে সাবেক ভুমি মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ অন্যান্যদের মতো গাঢাকা দেন। রোববার রাতে মাথা ন্যাড়াা ও গোফ কামিয়ে ধূড় পরিচয়ে অবৈধভাবে ভারতে পালানোর সময় আটক হন আওয়ামী লীগের বর্ষিয়ান এই নেতা।

    আতিকুর রহমান
    ঝিনাইদহ।

  • সুন্দরগঞ্জে দূর্গা পূজা উপলক্ষে বিভিন্ন দলের নেতাকর্মীর সাথে পুলিশের মতবিনিময় সভা

    সুন্দরগঞ্জে দূর্গা পূজা উপলক্ষে বিভিন্ন দলের নেতাকর্মীর সাথে পুলিশের মতবিনিময় সভা

    মোঃ আনিসুর রহমান আগুন, গাইবান্ধা থেকেঃ

    গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় শারদীয় দূর্গা পূজা-২০২৪ উপলক্ষে আইন শৃঙ্খলা সম্পর্কিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীর সাথে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার সকালে সুন্দরগঞ্জ থানা সম্মেলন কক্ষে সংশ্লিষ্ট থানার আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। থানা অফিসার ইনচার্জ মোঃ মাহবুব আলমের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, গাইবান্ধা জেলা জামায়াতে ইসলামীর আমির খন্দকার মোঃ মাজেদুর রহমান, উপজেলা বিএনপির আহবায়ক মোঃ বাবুল আহমেদ, পৌর বিএনপির আহবায়ক ইখতিয়ার উদ্দিন ভূইয়া নিপন, সদস্য সচিব মাহমুদুল প্রামাণিক, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোঃ শহিদুল ইসলাম মঞ্জু, পৌর জামায়াতে ইসলামীর আমির মোঃ একরামুল হক, তদন্ত ওসি মিলন কুমার চ্যাটার্জী, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি দীপক কুমার বাবলু প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব জয়ন্ত সরকার।  এসময় বক্তাগণ শারদীয় দূর্গা পূজা নির্বিঘ্নে পালনের জন্য সবার সহযোগিতা কামনা করেন।

    উল্লেখ্য- এবছর মোট ১১৫টি মণ্ডপে শারদীয় দূর্গা মন্দিরে পূজা অনুষ্ঠিত হবে। প্রত্যেকটি মণ্ডপে ৪ জন করে আনসার সদস্য মোতায়েন থাকবে। এছাড়া ঝুঁকিপূর্ণ মণ্ডপগুলোতে পুলিশও মোতায়েন থাকবে। পাশাপাশি সেনাবাহিনীসহ যৌথবাহিনীর টহল অব্যাহত থাকবে বলে জানা গেছে।

  • নাগরপুরে শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে দুর্গাপূজা শুরু

    নাগরপুরে শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে দুর্গাপূজা শুরু

    মো. আমজাদ হোসেন রতন, নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ দরজায় কড়া নাড়ছে শারদীয দুগোর্ৎসব। সারা দেশের মতো টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় চলছে দুর্গাপুজা ব্যাপক প্রস্তুতি। শেষ পর্যায়ে সাজসজ্জার কাজ। দুর্গাপুজা উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা মুলক ব্যবস্থা। আগামী ৯ অক্টোবর বুধবার ষষ্ঠী পুজার মধ্য দিয়ে শুরু হচ্ছে সনাতন ধর্মাবল্বীদের প্রধান ও বৃহৎধর্মীয় উৎসব শারদীয দুর্গাপুজা। ১৩ অক্টোবর বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এ উৎসব। নাগরপুর উপজেলায় এবার ১২ ইউনিয়নে ১ শত ৩০ মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। 

    সরেজমিনে দেখা যায়, বিভিন্ন মন্দিরে চলছে শিল্পীদের প্রতিমা তৈরির কাজ। নির্দিষ্ট সময়ের মধ্যে সবকিছু শেষ করতে শিল্পীরা কাজ করছেন ভোর থেকে গভীর রাত পর্যন্ত। ইতোমধ্যে সব মন্দিরে প্রতিমা তৈরির মূল উপাদান মাটি ও খড় দিয়ে তৈরি করা হয়ে গেছে প্রতিমার কাঠামো। চলছে প্রতিমায় রং তুলির আঁচড়। শিল্পীদের নিপুন হাতের ছোয়ায় পরিস্ফুটিত হচ্ছে দেবী দুর্গা ও তার ছেলে-মেয়ে লক্ষী, স্বর স্বতী, গনেশ ও কার্তিক। প্রতিমা শিল্পীরা জানালেন, তারা একেকজনে একাধিক প্রতিমা তৈরী করছেন। তবে প্রতিমা তৈরীর আনুষঙ্গিক দ্রব্যের দাম বেশী থাকায় তারা লাভ নিয়ে চিন্তিত। লাভ-লোকসান যাই হোক বংশগত পেশার প্রতি সম্মান জানিয়েই তারা আনন্দের সাথে প্রতিমা তৈরী করেন। সব কিছু মিলিয়ে উপজেলার পূজা মন্ডপ গুলোতে চলছে শারদীয় আমেজ।

    পুজার আয়োজকরা জানান, পুজার নিরাপত্তা নিয়ে তারা সংকিত নন। অন্য ধর্মের লোক জন তাদের সার্বিক ভাবে সহযোগিতা করেছেন। সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে এবারও উৎসব মুখর পরিবেশে শারদীয দুগোর্ৎসব উদযাপিত হবে বলে তারা আশাবাদী।

    নাগরপুর উপজেলা পুজা উদযাপন পরিচালনা কমিটির সভাপতি শিব শংকর সূত্রধর বলেন, নাগরপুর উপজেলায় এবার ১২ ইউনিয়নে ১ শত ৩০ মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। তবে কতিপয় দুষ্কৃতিকারী দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করছে। তবে সকলের সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর ভাবেই আমরা দূর্গাপুজা সমাপ্ত করবো।

    নাগরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, পুজার  সার্বিক নিরাপত্তার বিষয়ে নেয়া হয়েছে বিশেষ পরিকল্পনা। পুলিশ প্রশাসন সার্বক্ষনিক তদারকি করছে। সাম্প্রদায়িক ও সম্প্রীতির  বাংলাদেশে এবার ও শান্তিপূর্ণ ভাবে শেষ হবে শারদীয় দুগোর্ৎসব।

    নাগরপুর,টাঙ্গাইল।।

  • নলছিটি ডিগ্রি কলেজে অধ্যক্ষের পদত্যাগের দাবিতে  মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

    নলছিটি ডিগ্রি কলেজে অধ্যক্ষের পদত্যাগের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

    ঝালকাঠি প্রতিনিধি: মোঃ নাঈম মল্লিক

    ঝালকাঠিতে নলছিটি সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম কবিরের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ থাকায় তাঁর পদত্যাগের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে কলেজের শিক্ষার্থীরা।
    আজ সোমবার সকাল ১১ টায় নলছিটি প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন কলেজের কয়েক শত শিক্ষার্থী। পরে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
    এসময় বক্তব্য রাখেন, কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি রেজাউল করিম বাবু, বর্তমান সভাপতি রাকিব গাজী, সদস্যসচিব হিমেল ও শিক্ষার্থী রাকিব আহমেদ।
    বক্তারা অভিযোগ করেন, রফিকুল ইসলাম কবির নলছিটি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক পদে রয়েছেন। আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর ঘণিষ্ঠ হওয়ায় তাকে অবৈধভাবে নলছিটি ডিগ্রি কলেজে উপাধ্যক্ষ পদে নিয়োগ দেওয়া হয়। কলেজে অধ্যক্ষ পদ শূন্য থাকায় তিনিই ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর অবৈধ নিয়োগের বিরুদ্ধে ২০১২ সালে একটি মামলা করা হয়েছিল। মামলায় নিয়োগ স্থগিত করা হলেও দলীয় প্রভাবে তাঁকে নিয়োগ দেওয়া হয়। তিনি বরিশাল সিটি কলেজে ১২ বছর প্রভাষক হিসেবে দায়িত্ব পালন না করে সরাসরি উপাধ্যক্ষ নিয়োগ পান, যেটা পুরোপুরি অনিয়মতান্ত্রিক একটি নিয়োগ ছিল। তার নিয়োগ পরীক্ষায় ২৯ জন প্রার্থী থাকার পরও দলীয় চাপ প্রয়োগের মাধ্যমে কাউকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হয়নি। দুইজন ডামি প্রার্থী রেখে তাকে নিয়োগগ দেওয়া হয়। তিনি ভারপ্রপ্ত অধ্যক্ষ হয়ে কলেজ সরকারিকরণের কথা বলে শিক্ষকদের কাছ থেকে বিভিন্ন সময় নানা অজুহাতে ১৫ লক্ষ টাকা হাতিয়ে নেন। এ ছাড়া বিভিন্ন সময় ভর্তি ফি ১২৫০ টাকা বোর্ড থেকে নির্ধারণ করে দেওয়া হলেও সেখানে তিনি ৪ হাজার থেকে ৫ হাজার হাজার টাকা নিয়ে ভর্তি বাণিজ্য করেছেন। এইচএসসি পরীক্ষার এডমিট কার্ড দেওয়া বাবদ প্রত্যেক ছাত্র-ছাত্রীর কাছ থেকে ৫০০ টাকা নিয়েছেন। এভাবে নানা কৌশলে অনিয়ম এবং বাণিজ্য করে দীর্ঘ ১২ বছরে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছেন ।
    এ বিষয়ে রফিকুল ইসলাম কবির বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ করে মানববন্ধন করা হয়েছে তা মিথ্যা ও ভিত্তিহীন। আমাকে সমাজে ছোট করার জন্য একদল লোক আমার পেছনে লেগেছে।

  • কালীগঞ্জে ১২৯ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ২

    কালীগঞ্জে ১২৯ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ২

    মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।

    লালমনিরহাটের কালীগঞ্জ থানাধীন গোড়ল পুলিশ তদন্ত কেন্দ্রের বিশেষ অভিযান চালিয়ে ১২৯ বোতল অবৈধ মাদক দ্রব্য ফেনসিডিল উদ্ধার সহ ২জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেন পুলিশ। জেলার পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম, দিক নির্দেশনায় কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির, এর নেতৃত্বে গোড়ল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মোস্তাকিম ইসালাম, সঙ্গীয় ফোর্স সহ থানার ০৬নং গোড়ল ইউপির অন্তর্গত মালগাড়া এলাকা হইতে বিশেষ অভিযান চালিয়ে ১২৯বোতল মাদকদ্রব্য ফেন্সিডিলসহ দুই জন মাদক ব্যবসায়ী কে গ্রেফকার করেন। 

    গ্রেফতারকৃত আসামী মহসীন আলী (৩৮), ৪নং ওয়ার্ড  মালগাড়া গ্রামের ছপির উদ্দিনের ছেলে। বাবুল মিয়া (৩৫), রাজমাল্লি গোড়ল গ্রামের আব্দুর রশিদের ছেলে। উভয়ের থানা-কালীগঞ্জ, জেলা-লালমনিরহাট। এ সংক্রান্তের কালীগঞ্জ থানায় একটি মামলা হয়।  মামলা নম্বর ১০, ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) সারনীর ১৩(গ) মোতাবেক নিয়মিত মামলা  রুজু করা হয়। গ্রেফতারকৃত আসামীদের কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির, জানান গোপন সংবাদের ভিত্তিতে গোড়ল ইউপির অন্তর্গত মালগাড়া এলাকা হইতে বিশেষ অভিযান চালিয়ে ১২৯বোতল মাদকদ্রব্য ফেন্সিডিলসহ দুই জন মাদক ব্যবসায়ী কে গ্রেফকার করেন পুলিশ। 

    হাসমত উল্লাহ ।।

  • মুন্সীগঞ্জে পাওনা টাকা চাওয়ায় মুদি দোকানীকে পি*টিয়ে হ*ত্যার অভিযোগ

    মুন্সীগঞ্জে পাওনা টাকা চাওয়ায় মুদি দোকানীকে পি*টিয়ে হ*ত্যার অভিযোগ

    লিটন মাহমুদ,
    মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

    মুন্সীগঞ্জ সদরের পূর্বদেওসার  এলাকায় পাওনা টাকা চাওয়ায় লাঠি দিয়ে পিটিয়ে ও কিল-ঘুষি মেরে আব্দুল করিম ঢালী ওরফে টুনু ঢালী (৭০) নামের এক মুদি দোকানদারকে হত্যা করার অভিযোগ ওঠেছে যুবলীগ কর্মী সনেট হালদার ও তার সহোযোগীদের বিরুদ্ধে। রোববার বিকেলে রামপাল এনবিএম উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত টুনু ঢালী একই এলাকার মৃত জয়নাল ঢালীর ছেলে ও স্থানীয় ধলাগাও বাজারের মুূদি দোকানদার বলে জানা গেছে।

    এদিকে ঘটনার পরপরই সনেট হালদার, তার চাচা মোশারফ হালদার আত্মগোপন করেছে। ঘটনার পর থেকে এলাকায় ক্ষোভ বিরাজ করছে বলে গ্রামবাসী জানিয়েছেন।

    জানা গেছে, সদরের ধলাগাঁও বাজারের মুদি দোকানদার করিম ঢালী ওরফে টুনু ঢালীর দোকান থেকে বাকীতে সাংসারিক সামগ্রী ক্রয় করেন প্রতিবেশী মোশারফ হালদার। কিন্তু কয়েকমাস পার হলেও পাওনা টাকা পরিশোধ করেনি মোশারফ। রোববার বিকেল ৩টার দিকে পাওনা টাকার জন্য টুনু ঢালী মোশারফের বাড়িতে গিয়ে তাগাদা দেয়। এতে ক্ষুব্ধ হয়ে মোশারফ, তার ভাতিজা সনেট হালদারসহ আরো কয়েকজন মিলে তাদের বাড়ির ভিতরেই টুনু ঢালীকে লাঠি দিয়ে পিটায় ও কিল-ঘুষি মারে।এতে গুরুতর আহত অবস্থায় টুনু ঢালী খুড়িয়ে খুড়িয়ে নিজ বাড়িতে আসার পর মৃত্যুর কোলে ঢলে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই অপরাধিরা পালিয়ে যায়।

    মুন্সীগঞ্জ সদর থানার ওসি মো. খলিলুর রহমান হত্যাকান্ডের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, হত্যার সাথে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ চেষ্টা চালাচ্ছে।।

  • লক্ষ লক্ষ মানুষ আজ পানিবন্দি

    লক্ষ লক্ষ মানুষ আজ পানিবন্দি

    শেখ তৈয়ব আলী খুলনা
    খুলনা অফিস ।।

    লক্ষ লক্ষ মানুষ পানি বন্দী হয়ে অসহায় ভাবে জীবন যাপন করছে। যাদের একমাত্র আয়ের উৎস হচ্ছে কৃষি সেই কৃষি ফসল, ঘের পানির নিচে তলিয়ে পথে বসেছে খুলনার ডুমুরিয়া উপজেলা, ফুলতলা ও কেশবপুর এলাকার সাতটি ইউনিয়নের ৪০ টি গ্রামের লক্ষ লক্ষ মানুষ। নেই ঘরে খাবার আশ্রয়ের জায়গা। আজ এক মাস ধরে তারা পানিবন্দি। এই বদ্ধ পানি পচে গিয়ে বিভিন্ন রোগ দেখা দিয়েছে। সেই সাথে বিষাক্ত সাপের কামড়ে মারা যাচ্ছে শিশু ও বৃদ্ধ। এই সমস্যার সমাধান দীর্ঘ পাঁচ বছর ধরে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আসছে বিগত দিনের সরকারের ভূমি মন্ত্রী নারায়ণ চন্দ্র। বটিয়াঘাটা নদীর মোহনা হতে সম্পূর্ণ ভদ্রা নদী পলি পড়ে ভরাট হয়ে গেছে। নদীটি খননের জন্য কয়েকবার বাজেট হওয়া সত্বেও খনন কাজ আর হলো না। কইয়া বাজার সইলমারী খেয়াঘাট এলাকায় প্রফুল্ল বাবু নামের এক প্রভাবশালী সন্ত্রাস আওয়ামী লীগের আমলে সে বিভিন্ন ক্ষমতার প্রভাব খাটিয়ে ভদ্রা নদীর চরে ন্যূনতম ৫০ বিঘা জমি দখল করে নিয়ে ইটের ভাটা ও মাছের হ্যাচারি তৈরি করে সরকারকে ফাঁকি দিয়ে এখনো বহাল তবিয়াদে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। এছাড়া নদীর মাঝ থেকে সরু জায়গা দিয়ে পানি নিষ্কাশন হয় সেখানে মোটা মোটা ৪০ টা বড় গাছ পুঁতে তার নিজ খরচে মজবুত করে কাঠের পোল তৈরি করেছে।এই পোলের উপর দিয়ে তার ইটের ভাটার গাড়ি যাতায়াতের ব্যবস্থা করেছে। সাধারণ মানুষের পারাপারে টোল আদায় করে সরকারকে ফাঁকি দিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। এই পোল তৈরির জন্য যে ৪০ টি খুঁটি পোতা হয়েছে এই চল্লিশটি খুঁটির কারণে ঠিকমত পারি নিষ্কাশন হতে পারছে না বরং আরো বেশি পলি পড়ে সম্পূর্ণ নদীটি বন্ধ হয়ে যাওয়ায় লক্ষ লক্ষ মানুষ পানিবন্দী হয়ে বিভিন্ন শাকসবজি ফসল ঘের ঘরবাড়ি তলিয়ে আজ তারা পথে বসেছে।অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ও প্রশাসনের কাছে এলাকাবাসীর জোর দাবি প্রফুল্ল বাবুর উচ্ছেদ চাই। নদী কেটে পানি সরিয়ে আমাদেরকে বাঁচান আমরা বাঁচতে চাই।