Category: দেশজুড়ে

  • গণঅধিকার পরিষদের সহযোগি সংগঠন আইনজীবী অধিকার পরিষদ যোগদান কর্মসূচি অনুষ্ঠিত

    গণঅধিকার পরিষদের সহযোগি সংগঠন আইনজীবী অধিকার পরিষদ যোগদান কর্মসূচি অনুষ্ঠিত

    শেখ তৈয়ব আলী পর্বত খুলনা।

    নতুন বাংলাদেশ বিনির্মাণে আইনজীবী অধিকার পরিষদের গর্বিত সদস্য হোন আইনজীবীদের যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

    ভিপি নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদের সহযোগি সংগঠন আইনজীবী অধিকার পরিষদ যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হলো,৭ই অক্টোবর দুপুর ৩:০০ ঘটিকায় খুলনা উকিল বারে আইনজীবীদের যোগদানের চলমান কর্মসূচি আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয়, এই সময় সদ্য যোগ দেয়া আইনজীবীদের উদ্দেশ্য শুভেচ্ছা বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির বিদ্যুৎ,জালানী ও খনিজ বিষয়ক সহ সম্পাদক এবং নগর সাধারণ সম্পাদক এসকে রাশেদ,তিনি তার বক্তব্যে বলেন তারুণ্য নির্ভর বাংলাদেশ গড়তে আইনজীবী অধিকার পরিষদ সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করে যাচ্ছে,আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আইনজীবী অধিকার পরিষদের নির্বাহী সদস্য ও সমন্বয়ক খুলনা বার, এডঃ মোশাররফ হোসেন শেখ, যুব অধিকার পরিষদ খুলনা মহানগরের সভাপতি এইচ এম তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক সাইজিদ হোসেন,এড: সাইফুল ইসলাম এড: বন্কিম চন্দ্র রায়, এড:ইফতেখার আহমেদ, এড: মাসুদুর রহমান,কেন্দ্রীয় সদস্য, ও সমন্বয়ক খুলনা বার ইউনিট, সহ কেন্দ্রীয় ও স্থানীয় বিজ্ঞ আইনজীবী বৃন্দ।

  • জামাই আনতে হেলিকপ্টার পাঠালেন কৃষক শ্বশুর

    জামাই আনতে হেলিকপ্টার পাঠালেন কৃষক শ্বশুর

    এম এ আলিম রিপন,সুজানগরঃ জামাই আনতে হেলিকপ্টার পাঠালেন কৃষক শ্বশুর। সেই দৃশ্য দেখতে এলাকাবাসী ভিড় করেন সুজানগর উপজেলার চর সুজানগর গ্রামে।সোমবার (০৭ অক্টোবর) দুপুরে শ্বশুরের পাঠানো হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে আসেন বর মো.জুয়েল হোসেন(শামীম)। স্থানীয় সূত্রে জানা গেছে, সুজানগর উপজেলার চরসুজানগর গ্রামের কৃষক মো.রতন প্রামানিক তার বড় মেয়ে মোছা.রেনু আক্তারের বিয়ে ঠিক করেন সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানার বনগ্রাম গ্রামের মো. মেছের মৃধার ছেলে ব্যবসায়ী জুয়েল হোসেন শামীমেরর সঙ্গে। কনের চাচা ইসমাইল হোসেন প্রামানিক জানান, ভাইয়ের ইচ্ছে তার আদরের বড় মেয়ের বরকে হেলিকপ্টারে করে নিজ বাড়িতে আনবেন। এরপর মেয়েকে হেলিকপ্টারে করেই শশুরবাড়িতে পাঠাবেন। এজন্য হেলিকপ্টার ভাড়া করে জামাই জুয়েল হোসেন শামীমের বাড়িতে পাঠান । কনের ফুফাতো ভাই শাকিল হোসেন জানান, হেলিকপ্টারে চড়ে সোমবার দুপুরে শ্বশুরবাড়ি আসেন বর। সেখানে বিয়ের আনুষ্ঠানিকতা শেষে বিকেলে নববধূকে হেলিকপ্টারে নিয়ে নিজ বাড়ি ফিরে যান বর জুয়েল হোসেন শামীম। বিয়ের আড়ম্বরপূর্ণ এ আয়োজন দেখতে ও নিমন্ত্রণে আসা অতিথিসহ গ্রামের শত শত মানুষ ভিড় জমায় বিয়ে বাড়িতে। সুজানগর পৌরসভার সাবেক কাউন্সিলর আবুল কালাম আজাদ বলেন, এর আগে কখনই এমন অনুষ্ঠান দেখিনি। হেলিকপ্টারে বরের আসা ও পরে নববধূকে নিয়ে যাওয়া দেখে এলাকার মানুষ খুব উচ্ছ্বসিত ও আনন্দিত। বর জুয়েল হোসেন শামীম বলেন, আমার শ্বশুর তার ইচ্ছে পূরণ করার জন্য হেলিকপ্টার ভাড়া করে আমাদের বাড়িতে পাঠান। সেই হেলিকপ্টারে চড়ে শ্বশুরবাড়ি এসে বিয়ে করে বউ নিয়ে ফিরে আসি।কনের বাবা মো.রতন প্রামানিক বলেন, আমার মেয়ে জন্মগ্রহণের সময় ইচ্ছা পোষণ করেছিলাম মেয়ের বিয়েতে হেলিকপ্টারে বর এনে বিয়ে দেবো। আবার মেয়েকে সেই হেলিকপ্টারে শশুর বাড়ি পাঠাবো। সেই স্বপ্ন আমার পূরণ হলো। এখন আমি খুব খুশি।

  • প্রেমের টানে ফিলিপাইনের দুই নারী তানোরে

    প্রেমের টানে ফিলিপাইনের দুই নারী তানোরে

    আলিফ হোসেন,
    তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ
    রাজশাহীর তানোরে প্রেমের টানে ফিলিপাইনের দুই নারী। তাদের
    চারজনেরই পরিচয় ফেসবুকে। তাঁদের দেশ ভিন্ন। ভাষা ও সংস্কৃতি পৃথক। তারা বেড়ে উঠাও পৃথক পরিবেশ ও সংস্কৃতিতে। এমন অনেক অমিল থাকা সত্ত্বেও এক হয়েছেন ভালোবাসার টানে। প্রথমে পরিচয় থেকে বন্ধুত্ব। তারপর প্রেম। এরপর দেশের গণ্ডি পেরিয়ে বাংলাদেশের রাজশাহী জেলার তানোরে এসেছেন ফিলিপাইনের দুই নারী। এরই মধ্যে তাঁরা বিয়ে করেছেন তাঁদের ভালোবাসার মানুষকে। এই দুই নব দম্পতি হলেন বাংলাদেশের রাজশাহীর তানোর উপজেলার কামারগাঁ ইউনিয়নের কৃষ্ঠপুর গ্রামের রাকিবুল ইসলাম (২২) ও ফিলিপাইনের জাম্বোয়াঙ্গা উপদ্বীপ অঞ্চলের খাদিজা ইসলাম (২২)।
    অন্যজন তানোর উপজেলার কামারগাঁ ইউনিয়নের মালশিরা গ্রামের রেজাউল করিম (৩৩) ও ফিলিপাইনের নেগ্রোস দ্বীপের পশ্চিমে অবস্থিত বাগো শহরের মরিয়ম খাতুন (৩২)। মূলত এই দুই তরুণ প্রেমিকের বাসা তানোর উপজেলার কামারগাঁ ইউনিয়নের পাশাপাশি দুটি গ্রামে।
    স্থানীয় এবং ওই দুই তরুণের পরিবার সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে ফেসবুকে তানোর উপজেলার কামারগাঁ ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের সাইদুর রহমানের পুত্র রাকিবুল ইসলামের সঙ্গে পরিচয় হয় ফিলিপাইনের জাম্বোয়াঙ্গা উপদ্বীপ অঞ্চলের বাসিন্দা খাদিজা ইসলামের। খাদিজা তখন সৌদি আরবে একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। ধর্ম পরিবর্তনের আগে তাঁর পূর্ব নাম ছিল রিজেল ক্লিয়ার। পরিচয় থেকে বন্ধুত্ব গড়ায় ভালোবাসার সম্পর্কে। চলতি বছরের গত ৫ অক্টোবর সৌদি থেকে বাংলাদেশে আসেন খাদিজা ইসলাম। ঢাকায় বিমানবন্দরে তাঁকে রিসিভ করেন রাকিবুল। পরদিন ৬ অক্টোবর মুসলিম রীতিতে বিয়ে করেন তাঁরা। বর্তমানে তাঁরা নিজ বাড়িতেই বসবাস করছেন। ভিনদেশি পুত্রবধূ পেয়ে খুশি রাকিবুলের পরিবার।
    এদিকে, প্রেমের টানে তানোর উপজেলার কামারগাঁ ইউনিয়নের মালশিরা গ্রামের আব্দুর রহমানের পুত্র রেজাউল করিমের কাছে ছুটে এসেছেন ফিলিপাইনের নেগ্রোস দ্বীপের পশ্চিম অংশ বাগো শহরের প্রেমিকা মরিয়ম খাতুন। মরিয়র খাতুনের ধর্ম পরিবর্তনের আগে তাঁর পূর্ব নাম ছিল চারিনা মলিন। প্রেমিক রেজাউল ও ভিনদেশি প্রেমিকা মরিয়র খাতুন সিঙ্গাপুরে একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। দীর্ঘদিন ধরে কাজের সুবাদে রেজাউল সিঙ্গাপুরে থাকায় মরিয়মের সঙ্গে ফেসবুকে পরিচয় ও বন্ধুত্ব হয়। প্রায় তিন মাস আগে ভিনদেশি ওই প্রেমিকা মরিয়ম বাংলাদেশে এসে তানোর উপজেলার কাঁমারগা ইউনিয়নের মালশিরা গ্রামের প্রেমিক রেজাউলকে মুসলিম রীতিতে বিয়ে করে তাঁর বাড়িতে বসবাস করছেন তিনি। রাকিবুলের সঙ্গে খাদিজার পরিচয় এবং রেজাউলের সঙ্গে মরিয়মের পরিচয় কীভাবে জানতে চাইলে তাঁরা বলেন, ‘ফেসবুকের মাধ্যমে তাঁদের সঙ্গে পরিচয়। আমরা মোবাইলে ইংরেজি ভাষা ট্রান্সলেট করে মেসেজ আদান প্রদান করতাম। এভাবে চেনা-পরিচয়, বন্ধুত্ব। তারপর ধীরে ধীরে ভালো লাগা, আমাদের প্রেমের সম্পর্ক।’ পৃথক-পৃথকভাবে চারজনই তাঁদের পরিবারের সঙ্গে বিয়ের বিষয়ে আলোচনা করেন। চার পরিবারই সম্মতি দেয়। কিন্তু বাধা ছিল দূরত্ব।
    প্রায় তিন মাস আগে প্রথমে মরিয়ম এবং দুই দিন আগে খাদিজা বাংলাদেশে আসেন। বাংলাদেশি প্রেমিকদের সঙ্গে বিয়ের পর বর্তমানে স্বামীর সংসারে থাকছেন তাঁরা। ভিন্ন পরিবেশে আস্তে আস্তে মানিয়ে নিচ্ছেন ভিনদেশি প্রেমিকারাও। বিদেশি হলেও পুত্রবধূকে পেয়ে খুবই খুশি রাকিবুলের বাবা সাইদুর রহমান। তিনি এ প্রতিবেদককে বলেন, ‘অসংখ্য মানুষ তাঁদের দেখতে আসছেন। এটা দেখে ভালো লাগছে।’ভিনদেশি নববধূ খাদিজা ও মরিয়ম বলেন, ‘সবার কাছে দোয়া চাই, আমরা যেন সুখী হতে পারি।’
    তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান এবং তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিনহাজুল ইসলাম বলেন, ভিনদেশি ওই দুই তরুণীর যেন কোনো সমস্যা না হয়, সে জন্য খোঁজখবর নেওয়া হচ্ছে।

  • খুলনায় বিশ্ব বসতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য রেলি ও শুভযাত্রা অনুষ্ঠিত হলো

    খুলনায় বিশ্ব বসতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য রেলি ও শুভযাত্রা অনুষ্ঠিত হলো

    শেখ তৈয়ব আলী পর্বত খুলনা।

    আজ খুলনায় বিশ্ব বসতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য রেলি ও শুভযাত্রা অনুষ্ঠিত হলো। এ উপলক্ষে আজ সকাল সাড়ে নয়টায় খুলনা শিববাড়ি মোড় থেকে জেলা শিল্পকলা একাডেমি পর্যন্ত বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়েছে । সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে । এ সকল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার ও খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ হেলাল মাহমুদ শরীফ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এস এম মিরাজুল ইসলাম। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘তরুণদের সম্পৃক্ত করি, উন্নত নগর গড়ি’। দিবস টি উপলক্ষে সরকারি বেসরকারি নানা পেশার মানুষ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন এবং সফল ভাবে দিবসটি উৎযাপিত হয়েছে বিশ্ব বসতি দিবস ২০২৪ উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতা, পোস্টার ডিজাইন প্রতিযোগিতা এবং কার্টুন এনিমেশান প্রতিযোগিতায় আয়োজন করা হয়েছে।

  • বানারীপাড়ায় কোয়াক ডাক্তারের চল্লিশ হাজার টাকা জরিমানা

    বানারীপাড়ায় কোয়াক ডাক্তারের চল্লিশ হাজার টাকা জরিমানা

    এস মিজানুল ইসলাম,
    বিশেষ সংবাদদাতা: সোমবার ৭ সেপ্টেম্বর বেলা একটার দিকে কোয়াক ডাক্তার মোঃ কুতুব উদ্দিনকে চল্লিশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রড উপজেলা নির্বাহী অফিসার অন্তরা হালদার। ওই কোয়াক ডাক্তার দীর্ঘদিন ধরে পলিপ এবং পাইলসের চিকিৎসা করছিলেন। গোপন সূত্রের খবরে তাকে বানারীপাড়ার মধুচাক এলাকা থেকে হাতে-নাতে ভ্রাম্যমান আদালত এ জরিমানা করেন।#

  • ফু-ওয়াং সিরামিক শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের আহ্বায়ক কমিটি গঠন

    ফু-ওয়াং সিরামিক শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের আহ্বায়ক কমিটি গঠন

    রাসেল শেখ,

    গাজীপুর প্রতিনিধিঃ
    গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকায় ফু-ওয়াং সিরামিক শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গত মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর,২০২৪) সকালে সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ৯ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়।

    নতুন কমিটির আহ্বায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ জামাল মিয়া। যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন মোঃ পাভেল খান। এছাড়া অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন মোঃ মানোয়ার হোসেন, মোঃ মহিবুর রহমান, শামীম রেজা, মোঃ রাসেল, মোঃ আবুল কালাম, মোঃ আব্দুল আজিজ, জাহিদুল হাসান এবং মোঃ ফরহাদ হোসেন।

    সভায় উপস্থিত সাধারণ সদস্যরা নতুন কমিটির প্রতি তাদের পূর্ণ সমর্থন ও আস্থা প্রকাশ করেছেন। এই কমিটি আগামী দিনের কার্যক্রম পরিচালনা এবং শ্রমিকদের স্বার্থ রক্ষায় কাজ করবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

  • গৌরনদীতে সাংবাদিক সোহেবের  চেক ছিনতাই ও চাঁদাবাজির ঘটনায় আদালতে মামলা

    গৌরনদীতে সাংবাদিক সোহেবের চেক ছিনতাই ও চাঁদাবাজির ঘটনায় আদালতে মামলা

    বাবুগঞ্জ প্রতিনিধি ঃ থানায় অভিযোগের পর সাংবাদিক সোহেবের ছিনতাইকৃত দুইটি স্বাক্ষরিত ব্লাঙ্ক চেকের পাতার একটি চেকের পাতা ও স্বাক্ষরিত ব্লাঙ্ক রেফ উদ্ধার করেছে পুলিশ।

    অপর চেকের পাতাটি ফিরে পেতে আদালতে মামলা দায়ের করেছেন সাংবাদিক কে এম সোহেব জুয়েল।

    ঘটনাটি ঘটেছে গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের সাকোকাঠি গ্রামে মৃত আলীআহম্মদ খলিফার পুত্র সাংবাদিক সোহেব জুয়েলের বেলায়। সোহেব জানায় শেখ হাসিনা সরকার থাকাকালীন সময় বাবুগঞ্জ উপজেলা বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরনগর ইউনিয়নের ঠাকুর মুল্লিক গ্রামের আনোয়ার হোসেন হাওলাদারের পুত্র মোর্শেদ ও একই গ্রামের মৃত আলি আজিম খানের পুত্র নান্নু খান সাংবাদিক সোহেব জুয়েলকে জিম্মি করে চাঁদার দাবিতে ছিনিয়ে নেয় বাবুগঞ্জের আগরপুর রুপালি ব্যাংকের ১৮৫০৬০০৪৪ সিরিয়ালের হিসাব নং ৩৪২৬০১০০০৫৫৮৯।

    ছিনতাই কৃত ব্লাঙ্ক চেক ও ব্লান্ক রেফ গৌরনদী উপজেলার নির্বাহী কর্মকর্তা আবু আবদুল্লাহ ও গৌরনদী থানা পুলিশের সহায়তায় ৩ অক্টোবর ২০২৪ ইং শুক্রবার উদ্ধার করা হলেও এখন পর্যন্ত রুপালি ব্যাংক সাখার ০৩৮৬৮১৪ সিরিয়ালে হিসাব নং – ৫৫৮৯ চেকের পাতাটি উদ্ধার করা সহ অপরাধীদের আইনের আওয়াতায় এনে দৃস্টান্তমূলক শাস্তির দাবিতে উল্লেখিত নান্নু খান ৪৮ ও মোর্শেদ ৪৯ হাওলাদারকে আসামী করে দঃ বিঃ আইনের ৩২৩/৩৮৫/৩৮৭/৩৮৯/৫০৬ (২) ও তৎসহ অস্ত্র আইনের ১৯ (এ) ধারায় বরিশাল বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল মেজিষ্ট্রেট আদালতে ৭ অক্টোবর সোমবার বাদী হয়ে মামলা দায়ের করেন সাংবাদিক কেএম সোহেব জুয়েল।

  • নলছিটিততে মগড় ইউপি’র প্যানেল চেয়ারম্যান গ্রেফতার

    নলছিটিততে মগড় ইউপি’র প্যানেল চেয়ারম্যান গ্রেফতার

    ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক।।

    ঝালকাঠির নলছিটি উপজেলার মগড় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ওই ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. জসিম উদ্দিন হাওলাদারকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার ৬ অক্টোবর সন্ধ্যায়(সাড়ে ৬টার  দিকে )নলছিটি ও ঝালকাঠি সদর থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে উপজেলার মগড়  এলাকার তার বাড়ির সম্মুখ থেকে  তাকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে,গত ১৫ আগস্ট ঝালকাঠি সদর থানায় বিস্ফোরক আইনে একটি মামলা(মামলা নম্বর-০৪)দায়ের হয়। গ্রেফতার  জসিম উদ্দিন  ওই মামলার আসামি।
    নলছিটি থানার এস.আই. মো. শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, তাকে রোববার রাতেই ঝালকাঠি থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

  • বানারীপাড়ায় শের-ই-বাংলা ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত

    বানারীপাড়ায় শের-ই-বাংলা ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত

    মিজানুল ইসলাম,
    বিশেষ সংবাদদাতা: সোমবার ০৭ অক্টোবর বেলা ১১ টায় বানারীপাড়ায় শের-ই-বাংলা ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলার চাখারের বিভিন্ন প্রতিষ্ঠানে ফাউন্ডেশনের নেতৃবৃন্দ বিভিন্ন প্রকার প্রজাতির গাছও ফলের চারা রোপন করা হয়। এ সময় শের-ই-বাংলা ফাউন্ডেশনের ভাইচ চেয়ারম্যান সৈয়দ নূর-নবী-বাবুল সভাপতিত্ব করেন। সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন আব্দুল কাদের, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক সালমা ফায়েজ, প্রধান শিক্ষক চাখার হাই স্কুল মোঃ জিয়াউল হাসান, বালিকা বিদ্যালরের প্রধান শিক্ষক মোঃ আলী আজীম, সমাজ কল্যাণ সম্পাদক মাহফুজা ইয়াছমীন, নির্বাহী সদস্য সৈয়দ মুশফিকুর রহমান দানিয়েল প্রমূখ উপস্থিত ছিলেন।

  • নেছারাবাদে বিএনপি’র দোয়া ও আলোচনাসভা

    নেছারাবাদে বিএনপি’র দোয়া ও আলোচনাসভা

    আনোয়ার হোসেন,

    নেছারাবাদ(পিরোজপুর)প্রতিনিধি //

    পিরোজপুরের নেছারাবাদে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৬ অক্টোবর) বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধ কমপ্লেক্স মাঠে ওই দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্বরূপকাঠী পৌর বিএনপি’র যুগ্ম আহবায়ক ও ১নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মোঃ নাছির উদ্দিনের সভাপতিত্বে ও স্বরূপকাঠী পৌর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মোঃ আমিনুল ইসলাম মিজান সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পিরোজপুর-২ আসনের মনোনয়ন প্রত্যাশী, বিশিষ্ট সমাজসেবী ও ভান্ডারিয়া সরকারি কলেজের সাবেক ভিপি জননেতা মো. মাহমুদ হোসাইন। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম সোহাগ, স্বরূপকাঠী পৌর বিএনপি’র যুগ্ম আহবায়ক মোঃ সাইফুল ইসলাম উজ্জ্বল, নেছারাবাদ উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক মোঃ ইমাম উদ্দীন তালুকদার, স্বরূপকাঠী পৌর বিএনপি’র যুগ্ম আহবায়ক মোঃ নুরুল হক, নেছারাবাদ উপজেলা শ্রমিকদলের আহবায়ক মো. গোলাম কিবরিয়া, পৌর যুবদল নেতা মো. মামুন সরদার প্রমুখ। এছাড়াও আলোচনা সভায় উপস্থিত ছিলেন নেছারাবাদ উপজেলা বিএনপি’র অংগসংগঠনের নেতৃবৃন্দ। এসময়ে মো. মাহমুদ হোসেন বলেন, আমি জাতীয়তাবাদী দলের মতাদর্শে বিশ্বাসী। দলে কোন ভিবাজন চাই না। সবাই এক হয়ে দলের জন্য কাজ করবো। আগামীতে এক মঞ্চে সকল সিনিয়র নেতৃবৃন্দকে আপনারা দেখতে পাবেন। দল যদি আমাকে নমিনেশন দেয় তাহলে আমি পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য হিসেবে নির্বাচন করব। আমার নেতা তারেক রহমানের নির্দেশনায় আমি মাঠে কাজ করছি। আপনাদের সকলকে সাথে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আরো সামনের দিকে নিয়ে যেতে চাই। অনুষ্ঠানে শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়।