Category: দেশজুড়ে

  • সুজানগর পৌর এলাকায় প্রতিমা মূর্তি ভাংচুর মামলার প্রধান আসামি আগুন বাচ্চু গ্রেফতার

    সুজানগর পৌর এলাকায় প্রতিমা মূর্তি ভাংচুর মামলার প্রধান আসামি আগুন বাচ্চু গ্রেফতার

    হেলাল শেখ,
    বিশেষ প্রতিনিধি-হেলাল শেখঃ পাবনার সুজানগর পৌর এলাকায় মন্দিরের প্রতিমা ভাঙচুর মামলার প্রধান আসামি আগুন বাচ্চুকে গ্রেফতার করেছে সুজানগর থানা পুলিশ।

    পুলিশ জানায়, গ্রেফতারকৃত বাচ্চু আদালতে তার স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন।

    মঙ্গলবার (৮ অক্টোবর ২০২৪ইং) তারিখে সহকারী পুলিশ সুপার পাবনার সুজানগর সার্কেল, মোঃ রবিউল ইসলাম জানান, সুজানগর থানা পুলিশের চৌকস একটি দল অভিযান চালিয়ে রাজবাড়ী জেলা থেকে আগুন বাচ্চুকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আগুন বাচ্চু সুজানগর পৌর এলাকায় মন্দিরের প্রতিমা ভাংচুর করেছেন বলে পাবনা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন।

  • মোরেলগঞ্জে ৩ দিনব্যাপী স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

    মোরেলগঞ্জে ৩ দিনব্যাপী স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

    শেখ সাইফুল ইসলাম কবির বিশেষ প্রতিনিধি:বাগেরহাটের মোরেলগঞ্জে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে এ মেলার উদ্বোধন করা হয়।

    উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. বদরুদ্দোজা। পরে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

    মেলা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. সাইফুল ইসলাম।

    অন্যান্যের মধ্যে আলোচনা করেন বিএনপি নেতা গিয়াস উদ্দিন তালুকদার, সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা আব্দুল খালেক, উপসহকারী কৃষি কর্মকর্তা মিজানুর রহমান, জাকির হোসেন, মশিউর রহমান প্রমুখ। এ কৃষি প্রযুক্তি মেলায় ২০টি স্টল অংশ গ্রহণ করে।

  • বেনাপোল স্থল বন্দর দিয়ে ভারতীয় ডিমের আমদানি হলেও বাজারে দাম কমেনি

    বেনাপোল স্থল বন্দর দিয়ে ভারতীয় ডিমের আমদানি হলেও বাজারে দাম কমেনি

    আজিজুল ইসলাম, যশোরঃ যশোরের বেনাপোল স্থল বন্দর দিয়ে ভারত থেকে ডিম আমদানি হলেও প্রভাব পড়েনি ডিমের বাজারে। ডিমের বাজার এখনও অস্থিতিশীল। 

    বেনাপোল স্থল বন্দর দিয়ে ভারত থেকে দুই বারে ৪ লাখ ৬৩ হাজার ৬৮০ পিস ডিম আমদানি করা হয়েছে। রোববার দুপুরে প্রথম চালানে ২ লাখ ৩১ হাজার ৮৪০ পিচ ডিম আমদানি করা হয় , একই পরিমান ডিমের চালান আসে রাতে।

    বেনাপোল সিএন্ডএফ ব্যবসায়ী রাতুল ইন্টারন্যাশনাল জানিয়েছে আরো ৪২ লাখ পিস্ ডিম আমদানি করা হবে।

    কাস্টমস সূত্র জানায়, এক হাজার ১০৪ বক্স ডিম নিয়ে একটি ভারতীয় ট্রাক বাংলাদেশে প্রবেশ করেছে। প্রতি বক্সে ২১০ টি করে ডিম রয়েছে। আমদানি করা এসব ডিমের মূল্য ৯ হাজার ৯৬৯ মার্কিন ডলার। প্রতি ডজন ডিমের আমদানি মূল্য শূন্য দশমিক ৫৮ ডলার, বাংলাদেশি টাকায় প্রতিটি ডিমের মূল্য পড়েেছে ৫ টাকা ৭০ পয়সা। প্রতি ডজন ডিমের ইনভয়েস মূল্যের ওপর ৩৩ শতাংশ সরকারি রাজস্ব পরিশোধ করে  ও সব খরচ মিলিয়ে এক টাকা ৮৪ পয়সা খরচ সহ প্রতিটি ডিমের মোট মূল্য পড়েছে ৭ টাকা ৫০ পয়সা। 

    ঢাকার আমদানিকারক প্রতিষ্ঠান হাইড্রো ল্যান্ড সলুশন ভারত থেকে দুটি চালানে ৪ লাখ ৬৩ হাজার ৬৮০ পিস ডিম আমদানি করেছে।  কোলকাতার শ্রী লক্ষী নারায়ণ ভান্ডার ডিমগুলো রপ্তানি করেন।

    জানা গেছে, ডিমের বাজার স্থিতিশীল রাখতে  ৫০ লাখ ডিম আমদানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। তার মধ্যে দ্বিতীয় বারের মতো ভারত থেকে এবারও দুটি চালানে ৪ লাখ ৬৩ হাজার ৬৮০ পিস ডিম আনা হয়েছে। ভারত থেকে প্রতিটি ডিম কেনা হয়েছে ৫ টাকা ৭০ পয়সা দরে। প্রতিটি ডিমের শুল্ক পরিশোধ করতে হচ্ছে ১ টাকা ৮৩ পয়সা। এই শুল্ক ৫০ পয়সার নিচে রাখলে বাজারে ডিমের দাম অনেক কমে যেতো বলে মন্তব্য আমদানি কারকদের। উল্লেখ্য সব খরচ মিলিয়ে প্রতি পিচ ডিম ৭ টাকা ৫০ পয়সা কেনা আসলেও খোলা বাজারে প্রতি পিচ ডিম ১৫ টাকায় বিক্রি হচ্ছে। 

     

    বেনাপোল কাস্টমসের সহকারী পরিচালক কাজী রতন বলেন, ভারত থেকে আমদানি করা ডিমের চালান বেনাপোল বন্দরের ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে রাখা হয়েছে। রাজস্ব আদায় করে যত দ্রুত সম্ভব ডিমের চালাটি খালাস করে দেওয়া হবে । ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডের কাস্টমস কর্মকর্তাদের এ নির্দেশনা দেওয়া হয়েছে।

  • দাফন সম্পন্ন, বিভিন্ন মহলের শোক  পটিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম কাদের এর পিতা মো: ইসমাইলের ইন্তেকাল

    দাফন সম্পন্ন, বিভিন্ন মহলের শোক পটিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম কাদের এর পিতা মো: ইসমাইলের ইন্তেকাল

    নিজস্ব প্রতিনিধি।।
    পটিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম কাদেরের পিতা মো: ইসমাইল প্রকাশ বাঁচা মিস্ত্রি (৮৬) সোমবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন৷ ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন। মৃত্যুকাল তিনি স্ত্রী, ৬ পুত্র, ৩ কন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। মঙ্গলবার পটিয়া পৌরসভার ৩ নং ওয়ার্ড উত্তর গোবিন্দারখীল গুয়াদন্ডী এলাকায় বাদে জোহর আমিরুল আউলিয়া রহমানিয়া জামে মসজিদ মাঠে মরহুমের নামাজে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। নামাজের জানাজায় ইমামতি করেন আমির ভান্ডার দরকার শরীফের সাজ্জাদানশীন সৈয়দ শাহসূফি ফরিদুল আবছার আমিরী।
    শোক জানিয়েছেন পটিয়ার সাবেক এমপি মোতাহেরুল ইসলাম চৌধুরী, সামশুল হক চৌধুরী, সাবেক মেয়র নুরুল ইসলাম, আইয়ুব বাবুল, অধ্যাপক হারুনুর রশিদ, বিএনপি নেতা এনামুল হক এনাম, বদরুল খায়ের চৌধুরী, মোজাম্মেল হক, খোরশেদ আলম, ইসলামিক ফ্রন্ট নেতা মঈনুল ইসলাম, নাছির উদ্দিন, সাবেক কাউন্সিলর আবু ছৈয়দ, গিয়াস উদ্দিন আজাদ, পটিয়া প্রেসক্লাব ভারপ্রাপ্ত সভাপতি এটিএম তোহা, সহ-সভাপতি শফিউল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক আনম সেলিম, অর্থ সম্পাদক বিকাশ চৌধুরী, প্রচার সম্পাদক মহিউদ্দিন চৌধুরী, দপ্তর সম্পাদক মোরশেদ আলম, সাংবাদিক ইকবাল হোসেন, শফিউল আজম।
    পৃথকভাবে শোক প্রকাশ জানিয়েছেন, পটিয়ার সাবেক এমপি গাজী মোহাম্মদ শাহজাহান জুয়েল, দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক, বদরুল খায়ের চৌধুরী পটিয়া ক্লাবের সদস্য সচিব, মোজাম্মেল হক, পটিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবদুল জলিল চৌধুরী সাধারণ সম্পাদক, আবদুল মোনাফ, জেলা বিএনপি নেতা চেয়ারম্যান জসিম উদ্দিন মাষ্টার, দক্ষিণ জেলা শ্রমিকদলের সভাপতি চেয়ারম্যান শফিকুল ইসলাম, পটিয়া পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক জাহেদুল হক, বিএনপি নেতা জিল্লুর রহমান, ইদ্রিস পানু, চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক, ও চট্টগ্রাম সিডিয়ার সদস্য হাজী নজরুল ইসলাম, জেলা যুবদলের সহ সভাপতি আনোয়ার হোসেন মিয়া, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক গাজী মোহাম্মদ মনির,

  • শার্শার বাগআঁচড়া সোনাতনকাটি গ্রামের রফিকুল বাঁচতে চায়

    শার্শার বাগআঁচড়া সোনাতনকাটি গ্রামের রফিকুল বাঁচতে চায়

    আজিজুল ইসলাম,যশোর : যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের সোনাতনকাঠি গ্রামের মুনসুর আলীর ছেলে রফিকুল ইসলাম (৪০) দীর্ঘদিন ধরে কঠিন রোগে আক্রান্ত হয়েছেন। সে এখন সয্যাসায়ী।

    রফিকুলের সংসারে ৬ জন সদস্য। এর আগে ভ্যান চালিয়ে তিনি সংসার চালাতেন। কিন্তু হঠাৎ করে তিনি হার্নিয়া রোগে আক্রান্ত হন। ৬ মাস ধরে তিনি বিছানাগত রয়েছেন। বর্তমান না খেয়ে দিন কাটছে তার পরিবারের। তার ওপর চিকিৎসার খরচও তিনি যোগাড় করতে পারছেন না। ফলে তিনি ও তার পরিবার খুবই অসহায় হয়ে পড়েছেন।

    তিনি বর্তমান সাতক্ষীরা মাদার তেরেসা হাসোতালে ডাঃ শরিফুল ইসলামের তত্বাবধায়নে চিকিৎসাধীন রয়েছেন ।
    ডাক্তার বিভিন্ন পরীক্ষা করে জানিয়েছেন তার হার্ণিয়া অপারেশন করতে হবে। অপারেশন করার সময় ডাক্তার দেখেন তার মলদ্বারেের নাড়ী পচে গেছে। বর্তমান সেটি ডাক্তার বাইপাস করে রেখেছেন। আরও একটি অপারেশন করতে হবে তার।

    দুই কাঠা ভিটেবাড়ী ছাড়া আর কিছুই নেই রফিকুলের। উপার্জন করার মতও কেউ নেই। এরমধ্যে ২ টি অপারেশন করা হয়েছে। সব মিলিয়ে ২ লক্ষ টাকা খরচ হয়েছে। ধারদেনা করে ও গ্রামবাসীর সহযোগিতায় তিনি এযাবৎ খরচ করেছেন। এখন পুনরায় দেড় লাখ টাকা খরচ হবে।

    রফিকুল পরিবার নিয়ে বাঁচতে চায়, আবারও আগের মত ভ্যান চালিয়ে দেনা পরিশোধ করতে চায়। মানুষ করতে চায় দশম শ্রেণীতে পড়া মেয়ে ও ৩য় শ্রেনীতে পড়া ছেলেকে।
    রফিকুল ইসলাম তার এই দুর্দিনে আপনাদের কাছে হাত বাড়িয়েছেন। আপনাদের একান্ত সাহায্য সহযোগিতা চায় তার পরিবার। এই অসহায় পরিবারের
    বিকাশ নম্বর- ০১৯৯৭-০৮৮৭০৫, আর্থিকভাবে তাদের সহযোগিতা করার বিশেষ ভাবে অনুরোধ করেছেন পরিবারটি।

  • পঞ্চগড়ে নিয়োগ বাতিলের দাবিতে ১০ দিনের আল্টিমেটাম

    পঞ্চগড়ে নিয়োগ বাতিলের দাবিতে ১০ দিনের আল্টিমেটাম

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড় :

    পঞ্চগড় জেলা জজ কোর্টে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের সরাসরি হস্তক্ষেপে অবৈধভাবে নিয়োগপ্রাপ্তদের বাতিলের দাবিতে দশ দিনের আল্টিমেটাম দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে সচেতন পঞ্চগড়বাসী ও শিক্ষার্থীবৃন্দ ব্যানারে জেলা জজ কোর্টের সামনে পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কের পাশে দাঁড়িয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

    এসময় বক্তারা বলেন, মেধাবী ও পঞ্চগড় জেলাসহ অন্যান্য জেলার প্রার্থীদের প্রধান্য না দিয়ে শুধুমাত্র ব্রাহ্মণবাড়িয়া তথা সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের সরাসরি হস্তক্ষেপে অবৈধভাবে ও ক্ষমতার দাপট দেখিয়ে এই নিয়োগটি সম্পূর্ণ করা হয়।

    বক্তারা আরও বলেন, পঞ্চগড় জেলা জজকোর্টে কাজ করার কোনো রকম দক্ষতা নেই- এমন ব্যক্তিদের ঘুষের মাধ্যমে নিয়োগ দেওয়া হয়েছে। এতে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের সরাসরি হস্তক্ষেপ রয়েছে। অবৈধভাবে নিয়োগপ্রাপ্তদের নিয়োগ বাতিল করে পুনরায় নিয়োগ দিয়ে মেধাবী ও যোগ্য প্রার্থীদের সুযোগ দেওয়া হোক।

    মানববন্ধন শেষে তারা জেলা প্রশাসক এবং জেলা ও দায়রা জজ বরাবর স্মারকলিপি প্রদান করেন।

  • আত্রাইয়ে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

    আত্রাইয়ে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

    আব্দুল মজিদ মল্লিক, আত্রাই (নওগাঁ) থেকে: নওগাঁর আত্রাইয়ে উপজেলা স্কুল,মাদরাসা ও কারিগরী ক্রীড়া সমিতির আয়োজনে গতকাল মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় উপজেলা
    অডিটরিয়াম হলরুমে ৫১তম জাতীয় স্কুল-মাদরাসা ও কারিগরী শিক্ষা প্রতিষ্ঠানে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪ এর সমাপনী ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

    আত্রাই উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাসের সভাপতিত্বে উপজেলা যুব উন্নয়ন অফিসার এস এম নাসির উদ্দিনের সঞ্চালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন

    উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মোয়াজ্জেম হোসেন,উপজেলা একাডেমিক সুপার ভাইজার প্রদীপ কুমার,উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ তোফাজ্জল হোসেন মীর,

    প্রধান শিক্ষক মোঃ বেলাল হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসের অফিস সহকারী দিপালী,আত্রাই উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তপন কুমার প্রমুখ।#

    আব্দুল মজিদ মল্লিক,
    আত্রাই (নওগাঁ) প্রতিনিধি।

  • উজিরপুরে মাধ্যমিক বিদ্যালয়ের ১৩ টি ল্যাপটপ চুরি

    উজিরপুরে মাধ্যমিক বিদ্যালয়ের ১৩ টি ল্যাপটপ চুরি

    জুনায়েদ খান সিয়াম,
    উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর শেরে বাংলা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাবের ১৩টি ল্যাপটপ চুরি হয়েছে। গতকাল ৭ অক্টোবর সোমবার গভীর রাতে ল্যাবের রুমের কেচি গেটের তালা ভেঙে ১৩ টি ল্যাপটপ ও ২ টি জানালার পরদা নিয়ে যায় চোর চক্র। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান জানান উজিরপুর মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে।
    উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোঃ মিজানুর রহমান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিদ্যালয়ের ল্যাপটপ চুরির ঘটনায় প্রধান শিক্ষক মামলা করবেন বলে জানান। চোর শনাক্ত এবং ল্যাপটপ উদ্ধারের চেষ্টা চলছে।

  • কুমিল্লায় জেলা প্রশাসনের উদ্যোগে হিন্দু ধর্মীয় পূজা উদযাপনে সার্বিক সহায়তা করতে বিভিন্ন উদ্যাগ

    কুমিল্লায় জেলা প্রশাসনের উদ্যোগে হিন্দু ধর্মীয় পূজা উদযাপনে সার্বিক সহায়তা করতে বিভিন্ন উদ্যাগ

    তরিকুল ইসলাম তরুন।।
    কুমিল্লায় জেলা প্রশাসনের উদ্যোগে হিন্দু ধর্মীয় পূজা উদযাপনে সার্বিক সহায়তা করতে বিভিন্ন উদ্যাগ গ্রহন, শারদীয় দুর্গোৎসব ২০২৪ কে সামনে রাখে কুমিল্লা জেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় এবং জেলা পরিষদের অর্থায়নে কুমিল্লা মহানগরের ট্রাফিক নিয়ন্ত্রণে নেয়া হয়েছে ব্যতিক্রমী উদ্যোগ। ০৮ অক্টোবর থেকে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করবে ১৫০ জন প্রশিক্ষিত স্বেচ্ছাসেবী। ইতোমধ্যে স্বেছাসেবকগণকে উপজেলা প্রশাসন, আদর্শ সদর এর আয়োজনে ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক বিশেষ প্রশিক্ষণও প্রদান করা হয়েছে। কুমিল্লা জিলা স্কুলের অডিটোরিয়ামে আয়োজিত ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা প্রশাসক আমিরুল কায়সার বলেন, “এই ধরণের জনকল্যাণমুখী স্বেচ্ছাসেবী কাজে তরুণরা এগিয়ে আসছে সেটি আমাদের জন্য একটি বড় পাওয়া। তরুনদের হাত ধরে কুমিল্লা মহানগরের ট্রাফিক ব্যবস্থাপনায় একটি আমূল পরিবর্তন সূচিত হবে বলে আমার বিশ্বাস।”

    শারদীয় দুর্গাপূজা ২০২৪ এবং তৎপরবর্তী সময়ে ট্রাফিক ব্যবস্থাপনাকে ঘিরে নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। এই প্রস্তুতির মধ্যে রয়েছে রাস্তার উপর থেকে সকল প্রকার প্রতিবন্ধকতা অপসারণ, অটোর সংখ্যা কমিয়ে আনা, কিছু রাস্তাকে একমুখীকরণ প্রভৃতি অন্যতম।

    জেলা প্রশাসন, কুমিল্লা এবং ট্রাফিক বিভাগ, কুমিল্লা এর এই সমন্বিত পরিকল্পনা এবং ব্যবস্থাপনার ফলে কুমিল্লা মহানগরের ট্রাফিক ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন আসবে এবং যানজট কমে আসবে বলে মনে করেন কুমিল্লা মহানগরের অধিবাসীরা।

  • মুন্সীগঞ্জে টঙ্গীবাড়ীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণ সমাবেশ অনুষ্টিত

    মুন্সীগঞ্জে টঙ্গীবাড়ীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণ সমাবেশ অনুষ্টিত

    লিটন মাহমুদ,
    মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

    মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী উপজেলার টঙ্গীবাড়ীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    ৭অক্টোবর(সোমবার) বিকেল ৩ ঘটিকায় টঙ্গবাড়ী উপজেলা পরিষদর মাঠে এ গণ সমাবেশ অনুষ্ঠিত হয়।

    টঙ্গীবাড়ীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণ সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম, পীর সাহেন চরমোনাই।

    প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মুন্সীগঞ্জ জেলার সভাপতি আলহাজ্ব কে,এম, আতিকুর রহমান।

    ইসলামী আন্দোলন বাংলাদেশের টঙ্গীবাড়ী উপজেলার সভাপতি আব্দুল হাকিম ঢালীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ওবায়দুল্লাহ সরদার সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব মাওলানা নেছার উদ্দিন, ইসলামি শ্রমিক আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির অর্থ ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব কে,এম,বিল্লাল হোসাইন,ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সীগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মুফতি শাহাদাত হোসেন লস্করপুরী,যুগ্ম সাধারণ সম্পাদক মুফতী সানাউল্লাহ কাসেমী,সাংগঠনিক সম্পাদক গাজী রফিকুল ইসলাম বাদল,প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক গাজী মুহাম্মদ জসিম উদ্দিন, ইসলামি শ্রমিক আন্দোলন মুন্সীগঞ্জ জেলার সভাপতি মো:দেলোয়ার হোসেন শিকদার, ইসলামি যুব আন্দোলন মুন্সীগঞ্জ জেলার সভাপতি মাওলানা হাবীবুর রহমান বিক্রমপুরী,ইসলামি শ্রমিক আন্দোলন টঙ্গীবাড়ী উপজেলার সভাপতি মোহাম্মদ ইউনুছ শেখ,ইসলামি যুব আন্দোলনের টঙ্গীবাড়ী উপজেলার সভাপতি মো: রাসেল খান,ইসলামি ছাত্র আন্দোলনের উপজেলা সভাপতি মো: জিসান সৈয়াল সহ বাংলাদেশ ইসলামি আন্দোলন ও সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।