পীরগঞ্জ (ঠাকুরগাঁও)প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আব্দুর রহমান নামে এক প্রবীণ সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসিরা হামলা চালায়।
গত সোমবার রাতে হামলা চালিয়ে ছেলে কবি আরফান আলী ও মেয়ে লাভলী আক্তারকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করে সন্ত্রাসীরা। স্থানীয়রা আহত অবস্থায় তাদের উদ্ধার করে পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
প্রবীণ সাংবাদিক রহমান আব্দুর রহমান বলেন, পূর্ব শত্রুতার জেরে তার বাড়ির মুল গেটের তালা ভাঙ্গে ফেলাকে কেন্দ্র করে সরদারপাড়া গ্রামের মৃত ওয়াজেদ আলীর ছেলে পশিরুল ইসলাম ও তার স্ত্রী পারুল সহ করেকজন তার বাড়িতে সন্ত্রাসী হামলা চালায় এবং বাড়ির সদস্যদের বেধড়ক মারপিট করে। এক পর্যায়ে তার ছেলে ও মেয়েকে প্রতিপক্ষরা তাদের বাড়িতে তুলে নিয়ে গিয়ে দ্বিতীয় দফায় মারপিট করে উভয়কে গুরুতর আহত করে। পশিরুল ফ্যাসিষ্ট সরকারের দোসর ছিল। এ সন্ত্রাসী হামলার বিচার চান তিনি।
এ বিষয়ে প্রতিপক্ষ পশিরুলের সাথে মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।
এ বিষয়ে পীরগঞ্জ থানার ওসি তদন্ত বিদ্যুৎ কুমার চৌধুরী বলেন, লোকমুখে ঘটনার বিষয়টি শুনেছি, দরখাস্ত পেলে ব্যাবস্থা গ্রহন করা হবে।
Category: দেশজুড়ে
-

পীরগঞ্জে সাংবাদিকের বাড়িতে হাম*লা
-

পীরগঞ্জে ভুয়া ডাক্তার পদবী ব্যবহার করায় এক লক্ষ টাকা জরিমানা
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ভুয়া ‘ডাক্তার’ পদবী ব্যবহার করে সাধারণ মানুষের চোখের চিকিৎসা করার দায়ে সুজন আলী নামে এক ব্যক্তি কে এক লক্ষ টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রমিজ আলম।
গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার লোহাগাড়া বাজার এলাকায় লায়ন চক্ষু চিকিৎসা কেন্দ্র ও লায়ন চশমা ঘরে অভিযান চালিয়ে এ জরিমানা করেন
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রমিজ আলম বলেন, জানা গেছে লোহাগাড়া বাজার এলাকায় লায়ন চক্ষু চিকিৎসা কেন্দ্র ও লায়ন চশমা ঘরে চেম্বার খুলে নিজের নামের সামনে ভুয়া ‘ডাক্তার’ পদবী ব্যবহার করে চোখের চিকিৎসা করে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছিলেন সুজন আলী। পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং পীরগঞ্জ থানার পুলিশের সহযোগিতায় সুজন আলীর চেম্বারে অভিযান চালিয়ে প্রতারণার প্রমাণ পাওয়ায় মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ এর ২৯ ধারা অনুযায়ী ১ লক্ষ টাকা অর্থ প্রদান করা হয়।
এ ব্যাপারে অভিযুক্ত সুজন আলী মুঠো ফোনে কথা হলে তিনি বলেন, নামের সামনে ডাক্তার ব্যাবহার করছিলেন তিনি সকল কাগজপত্র ঠিক আছে। তাৎখনিক কাগজ দেখাতে না পারায় জরিমানা করা হয়েছে। -

সুজানগর পৌর বাজারে চুরি রোধে বণিক সমিতির সভা
এম এ আলিম রিপনঃ সুজানগর পৌর বাজারের বিভিন্ন দোকানে চুরি বন্ধে প্রয়োজনীয় করণীয় সম্পর্কে রাজনৈতিক ব্যক্তিবর্গ, পৌর বাজার বণিক সমিতি ও পৌর বাজারের ব্যবসায়ীদের সাথে সভা অনুষ্ঠিত হয়েছে। সুজানগর বাজার বণিক সমিতির সহ সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আজম আলী বিশ্বাসের আহ্বানে ও সভাপতিত্বে এবং সুজানগর বাজার বণিক সমিতির কোষাধ্যক্ষ আবুল বাছেত বাচ্চুর সঞ্চালনায় বাজার বণিক সমিতির কার্যালয় চত্বওে সোমবার রাতে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক কেএম হেসাব উদ্দিন, পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির আহ্বায়ক কামাল হোসেন বিশ্বাস, বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল ইসলাম রফিক মন্ডল, রেজাউল মন্ডল,শফিকুল ইসলাম বাবু খান, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম মোল্লা, উপজেলা জামায়াতের সেক্রেটারী টুটুল হোসাইন বিশ্বাস, পৌর জামায়াতের আমীর ফারুক-ই-আযম,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব রিয়াজ মন্ডল, পৌর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল্লাহ আল আলমগীর, বাবলু কুমার সাহা, রাশেদুল ইসলাম বাবু মন্ডল,আব্দুস সাত্তার, শ্রী অশোক কুমার, মতিউর রহমান মধু,আব্দুল আলিম, সাদিকুল ইসলাম নাইস ও মোশারফ হোসেন প্রমুখ।সভায় দুঃখ-কষ্ট আমাদেরই দেখতে হবে। মাঝের মধ্যেই বাজারের বিভিন্ন দোকানে চুরি তা মেনে নেয়া যায় না। অপরাধী যেই হউক তাকে আটক করতেই হবে প্রশাসনকে।তিনি বলেন, অপরাধীর পরিচয় সে অপরাধীই। অপরাধীকে ছাড়িয়ে আনার ব্যাপারে আমরা কোন তদবির করবো না।বাজারে চুরি বন্ধে সকলকে ঐক্যবদ্ধভাবে যার যার অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। রাজনৈতিকভাবে এবং বণিক সমিতির পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতা করা হবে উল্লেখ করে তিনি বলেনব্যবসায়ী সমিতির নেতাদের চুরি, ডাকাতি বন্ধে আরো সোচ্ছার হতে হবে তা না হলে এসব ঘটনা দিন দিন বৃদ্ধি পাবে বলেও জানান তিনি। সভায় সুজানগরবাজার বণিক সমিতির সদস্যবৃন্দ ,পৌর বাজারের ব্যবসায়ীবৃন্দ ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় সুজানগর বাজার বণিক সমিতির সদস্যবৃন্দ ২০১৮ সালে গঠিত বাজার বণিক সমিতির এ কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন কমিটি গঠনের পরামর্শ ও মতামত প্রদান করেন বণিক সমিতির নেতৃবৃন্দের নিকট।
-

র্যাব-১২ সদর কোম্পানি সিরাজগঞ্জ ও র্যাব-৬ এর যৌথ অভিযানে গণধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার
প্রেস বিজ্ঞপ্তি
র্যাব-১২ সদর কোম্পানি সিরাজগঞ্জ ও র্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহ এর যৌথ অভিযানে সিরাজগঞ্জ জেলার সদর থানার আলোচিত গণধর্ষণ মামলার এজাহারনামীয় পলাতক আসামি গ্রেফতার।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেফতারে র্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।
১। গত ০১ অক্টোবর ২০২৪ খ্রিঃ তারিখ সন্ধ্যা অনুমান ০৬.০০ ঘটিকায় ভিকটিম মোছাঃ ফাতেমা খাতুন তার ফার্মের মালিকের শ^শুর বাড়ীতে ডিম পৌঁছে দেয়ার জন্য অটোযোগে সিরাজগঞ্জ নিউ মার্কেটের নিকট আসলে ভিকটিম অপরিচিত এক লোকের ভ্যান রিজার্ভ করে রওনা করে। একই তারিখ সন্ধ্যা অনুমান ০৭.০০ ঘটিকায় ভিকটিম সিরাজগঞ্জ থানাধীন বহুলী ইউনিয়নের ডুমুরইছা হাটখোলা বাজার পাওয়ার আগেই দুর্বৃত্তরা ভ্যানটি ধামিয়ে জোরপূর্বক ভ্যানের উপর উঠে। দুর্বৃত্তরা কিছু দূরে গিয়ে ভ্যানটি থামিয়ে ভিকটিমকে জোরপূর্বক ইউক্যালিপটাস গাছের বাগানের ভিতরে নিয়ে যায় এবং একত্রিত হয়ে ভিকটিমকে জোরপূর্বক গণধর্ষণ করে। দুর্বৃত্তরা ভিকটিমের কাছে থাকা ০১ টি টাচ মোবাইল ফোন এবং তার স্বর্ণের কানের দুল খুলে নিয়ে ভিকটিমকে অপরিচিত সিএনজিতে উঠিয়ে দিলে সিএনজি চালক তাকে সিরাজগঞ্জ বাজার স্টেশনে এনে নামিয়ে দেয়। তখন ভিকটিম সেখান থেকে একটি রিক্সা যোগে তার মালিকের মুরগীর ফার্মে যায় এবং মালিককে ঘটনার কথা বিস্তারিত জানায়। গণধর্ষণের ফলে ভিকটিম গুরুতর আহত হলে গত ০২ অক্টোবর ২০২৪ খ্রিঃ তারিখ ফার্মের মালিক তাকে সিরাজগঞ্জ হাসপাতালে নিয়ে ভর্তি করে। উক্ত ঘটনায় ভিকটিম সুস্থ হলে নিজেই বাদী হয়ে সিরাজগঞ্জ জেলার সদর থানায় একটি গণধর্ষণ মামলা দায়ের করেন। যার মামলা নং-০৫, তারিখ- ০৫ অক্টোবর ২০২৪ খ্রিঃ, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সং/০৩) এর ৯(৩) তৎসহ ৩৭৯ দন্ডবিধি ১৮৬০।
২। এরই ধারাবাহিকতায় মোহাম্মদ কামরুজ্জামান পিপিএম, অধিনায়ক র্যাব-১২, সিরাজগঞ্জ এর দিকনির্দেশনায় অদ্য ২৯ অক্টোবর ২০২৪ খ্রিঃ রাত ০০.১৫ ঘটিকার সময় র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় র্যাব-১২, সদর কোম্পানি ও র্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহ এর একটি যৌথ আভিযানিক দল ‘‘মাগুড়া জেলার সদর থানাধীন কচুন্দী এলাকায়’’ একটি যৌথ অভিযান পরিচালনা করে আলোচিত গণধর্ষণ মামলার এজাহারনামীয় পলাতক আসামি আব্দুল মমিনকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও তার সাথে থাকা ০১ টি মোবাইল জব্দ করা হয়।
৩। গ্রেফতারকৃত আসামি ১। মোঃ আব্দুল মমিন (৩৬), পিতা- মৃত হানিফ শেখ, সাং- ডুমুর ইছা, থানা- সিরাজগঞ্জ সদর, জেলা- সিরাজগঞ্জ।
৪। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিরাজগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
-

গোদাগাড়ীতে ৬০০ গ্রাম মাদকসহ মাদক সম্রাট আরিফুল গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক রাজশাহী : রাজশাহীর গোদাগাড়ীতে ৬০০ গ্রাম হেরোইনসহ মাদককারবারী আরিফুল ইসলামকে গ্রেপ্তার করেছে র্যাব-৫। সোমবার (২৮ অক্টোবর) ভোর ৪ টার দিকে উপজেলার সাগুয়ান ঘুন্টিঘর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। সে ওই এলাকার আজিজুল হকের ছেলে।
র্যাব মঙ্গলবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, সোমবার ভোর ৪ টার দিকে র্যাব-৫, সিপিএসসি এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, জেলার গোদাগাড়ী উপজেলার সাগুয়ান ঘুন্টিঘর নামক জায়গায় এক মাদক ব্যবসায়ী নিজ বসতবাড়িতে অবৈধ মাদকদ্রব্য মজুদ রেখে বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
পরবর্তীতে র্যাবের গোয়েন্দা দল আসামীর গতিবিধি পর্যবেক্ষন করে এবং গভীর রাতে একটি চৌকস আভিযানিক দল মাদক ব্যবসায়ীর বসতবাড়ীতে অভিযান পরিচালনা করে মাদককারবীর আরিফুলকে তাকে হাতে-নাতে আটক করে। পরবর্তীতে তার স্বীকারোক্তি অনুযায়ী বসতবাড়ীর ভিতরে থাকা মাটির চুলার মধ্যে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায়ত ৬০০ গ্রাম হিরোইন উদ্ধার করে।
র্যাব আরো জানায়, গ্রেপ্তারকৃত আরিফুল এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে নিজ পেশার আড়ালে দীর্ঘদিন যাবত হেরোইন ও ফেনসিডিলসহ বিভিন্ন মাদকদ্রব্য সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে রাজশাহীরসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। তার বিরুদ্ধে গোদাগাড়ী গোদাগাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে। হস্তান্তর করা হয়েছে।
মোঃ হায়দার আলী
নিজস্ব প্রতিবেদক,
রাজশাহী। -

বানারীপাড়ায় গাঁজাসহ দুই নারী ব্যবসায়ী গ্রে*প্তার
এস মিজানুল ইসলাম,বানারীপাড়া প্রতিনিধি।। বানারীপাড়ায় এক কেজি একশত গ্রাম গাঁজাসহ জেসমিন বেগম (৪০) ও সুমা বেগম(৩৬) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার ২৯ অক্টোবর ভোর সাড়ে ৬টার সময় বানারীপাড়া বাসস্ট্যান্ড থেকে থানার এসআই আল-মামুনের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে এক কেজি একশত গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বাড়ি বরিশালের কাউনিয়া থানার সাধুর বটতলা এলাকায়।
এ বিষয়ে থানার উপ-পরিদর্শক আল-মামুন বাদী হয়ে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন। ওই দিন দুপুরে তাদের বরিশাল জেলহাজতে পাঠানো হয়।#
এস মিজানুল ইসলাম
বানারীপাড়া, বরিশাল ।। -

নড়াইলে বাসের ধাক্কায় সাইকেল চালক নিহ*ত
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
ঢাকা-কালনা-নড়াইল-বেনাপোল মহাসড়কের লোহাগড়া উপজেলার বসুপটি এলাকায় নড়াইল এক্সপ্রেস পরিবহন বাসের ধাক্কায় বাইসাইকেল চালক হারেজ মোল্যা (৭২) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, মঙ্গলবার (২৯অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বসুপটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হারেজ মোল্যার বাড়ি কাশিপুর ইউনিয়নের গিলাতলা গ্রামে।
এলাকাবাসী সুত্রে জানা গেছে, বৃদ্ধ হারেজ মোল্যা বাই সাইকেল চালিয়ে বাড়ি থেকে এড়েন্দার হাটে যাচ্ছিলেন। পথিমধ্যে নড়াইল থেকে ঢাকাগামী নড়াইল এক্সপ্রেস পরিবহন ওই সাইকেল চালক হারেজ মোল্যা কে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার ব্যবহৃত বাই সাইকেলটিও দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন রাস্তায় ব্যরিকেড সৃষ্টি করে। যার কারণে ঢাকা-কালনা-নড়াইল-বেনাপোল মহাসড়কে প্রায় ঘণ্টাব্যাপী যানবাহন চলাবল বন্ধ হয়ে যায়। ফলে দু’পাশের দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিকুর রহমান জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরই পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। পুলিশের চেষ্টায় রাস্তায় যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে। হারেজ মোল্যা নামে এক বাইসাইকেল চালক নিহত হয়েছে।
-

ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শহিদুজ্জামান বেল্টুর ইন্তেকাল
ঝিনাইদহ প্রতিনিধিঃ
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য এম. শহীদুজ্জামান বেল্টু ইন্তেকাল করেছেন। (ইন্না—– রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। সোমবার (২৮ অক্টোবর) রাত পোনে ১২ টার দিকে নিজ বাসায় অসুস্থ হয়ে পড়েন তিনি। দ্রæত তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন। শহিদুজ্জামান বেল্টুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঝিনাইদহ জেলা বিএনপি’র সহ-সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু। পারিবারিক সুত্রে জানা গেছে, শহীদুজ্জামান বেল্টু ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ধোপাদী গ্রামে জন্ম গ্রহণ করেন। ছাত্র জীবনে তিনি ছাত্র ইউনিয়নের রাজনীতির মাধ্যমে রাজনীতি শুরু করেন। পরে বেল্টু এরশাদ সরকারের সময়ে জাতীয় পার্টিতে যোগদান করেন। এরশাদের পতনের পর তিনি বিএনপি যোগদান করেন এবং ১৯৯১ সালের নির্বাচনের অংশ নিয়ে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর তিনি ২০০১ সাল পর্যন্ত পর পর চারটি নির্বাচনে অংশ নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। বেল্টু সংসদ সদস্য থাকাকালে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি, জেলা বিএনপি’র সহ-সভাপতির ও মৃত্যুর আগ পর্যন্ত দলটির কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য ছিলেন। তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়ে এলাকার স্কুল, কলেজ, ব্রীজ ও গুরুত্বপর্ন রাস্তা-ঘাটসহ বিভিন্ন অবকাঠামো উন্নয়ন করেন। ঝিনাইদহ জেলা বিএনপির সভঅপতি এ্যাড এম এ মজিদ জানান, শহীদুজ্জামান বেল্টুর প্রথম জানাযা মঙ্গলবার বেলা ১১টায় ঝিনাইদহ শহরের উজির আলী স্কুল মাঠে, একই দিন জোহর বাদ কালীগঞ্জ সরকারী ভুষন স্কুল মাঠ ও এশাবাদ তার গ্রামের বাড়ি কালীগঞ্জ উপজেলার হাসানহাটি গ্রামে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে। বিএনপি নেতা শহীদুজ্জামান বেল্টুর মৃত্যুতে তার নিজ নির্বাচনী এলাকায় শোকের ছায়া নেমে আসে। মৃত্যুর খবর পেয়ে নেতাকর্মীরা দলে দলে ঝিনাইদহ শহরের কলাবাগান পাড়াস্থ বেল্টুর বাসভবনে জড়ো হয়। এদিকে বিএনপি নেতা বেল্টুর মৃত্যুতে বাংলাদেশের এটর্নি জেনারেল এ্যড আসাদুজ্জামান, বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, বিএনপির কেন্দ্রীয় নেতা জয়ন্ত কুমার কুন্ডু, সাইফুল ইসলাম ফিরোজ, ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ ও সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান গভীর শোক প্রকাশ করেছেন।আতিকুর রহমান
ঝিনাইদহ।। -

নড়াইলে ইয়াবা ও ফেনসিডিলসহ দুইজন গ্রেপ্তার
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইলে পৃথক অভিযানে ইয়াবা ও ফেনসিডিলসহ দুইজন গ্রেপ্তার। মাদক ব্যবসায়ের সাথে জড়িত রুবেল মীর (৩১) নামের একজন ইয়াবা কারবারিকে গ্রেফতার করে নড়াইল জেলার নড়াগাতি থানা পুলিশ। গ্রেফতারকৃত রুবেল মীর (৩১) নড়াগাতি থানাধীন কলাবাড়িয়া আশরাফ মীরের ছেলে।উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, সোমবার (২৮ অক্টোবর) নড়াগাতি থানাধীন বাঐসোনা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামর আলতাফ হোসেনের বাড়ীর সামনে পাঁকা রাস্তা থেকে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইলের নড়াগাতি থানার অফিসার ইনচার্জ মোঃ শরিফুল ইসলামের তত্ত্বাবধানে এসআই (নিঃ) ইকবাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে রুবেল মীর (৩১)কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামির নিকট থেকে বাইশ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াগাতি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। এছাড়া ও আসামি রুবেল মীর(৩১) এর নামে একাধিক মামলা রয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। অপরদিকে নড়াইল ডিবি পুলিশ তিন বোতল ফেন্সিডিলসহ একজন মহিলাকে গ্রেফতার
মাদক ব্যবসায়ের সাথে জড়িত শামীমা বেগম (৪০) নামের একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত শামীমা বেগম(৪০) নড়াইল জেলার সদর থানাধীন পশ্চিম বালিয়াডাঙ্গা গ্রামের মৃত মান্নান ভাূইয়ার স্ত্রী। নড়াইল জেলার সদর থানাধীন ৪নং আউড়িয়া ইউপির অন্তর্গত পশ্চিম বালিয়াডাঙ্গা মান্নান ভূইয়ার বসতবাড়ির উত্তর পোতার টিনের ঘর থেকে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ ছাব্বিরুল আলম এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ ওহিদুর রহমান ও এএসআই (নিঃ) মোঃ নাহিদ নিয়াজ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে শামীমা বেগম(৪০) কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামির নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ০৩(তিন) বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
নড়াইল জেলা পুলিশ সুপার কাজী এহসানুল কবীর’র নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। -

গোদাগাড়ীতে জামায়াতের বিশাল বিক্ষোভ মিছিল ও জনসভা অনুষ্ঠিত
রাজশাহী থেকে মোঃ হায়দার আলী।। রাজশাহীর গোদাগাড়ীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও জনসমাবেস অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২৮ অক্টোবর ২০২৪ খ্রি. বিকেল ৪টায়
ডাইংপাড়া পাঁচমাথার মোড়ে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল সমাবেশে গোদাগাড়ী উপজেলা শাখার আমীর মাষ্টার নোমায়ন আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী জেলা শাখার আমীর জননেতা অধ্যাপক আব্দুল খালেক। উপজেলা শাখার সেক্রেটারি হাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গোদাগাড়ী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক কামরুজ্জামান, রাজশাহী জেলা শাখার সহকারী সেক্রেটারি অধ্যাপক ডঃ ওবায়দুল্লাহ, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজশাহী পশ্চিম শাখার সভাপতি রমজান আলী, গোদাগাড়ী পৌর আমীর আনারুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।নির্ধারিত সময়ের আগেই চতুর্দিক থেকে নারায়ে তাকবির – আল্লাহু আকবার, ২৮ অক্টোবরের খুনিদের – ফাঁসি চাই ফাঁসি চাই, পালাইছে রে পালাইছে – শেখ হাসিনা পালাইছে, ইত্যাদি শ্লোগানে আকাশ বাতাস মুখরিত হয়ে ডাইং পাড়া চত্বর লোকে লোকারণ্য হয়ে যায়।
অনুষ্ঠানে জামায়াত নেতারা বলেন, শেখ হাসিনার বিচার ছাড়া দেশে সংস্কার হতে পারে না। সবার প্রত্যাশা এই সরকার শেখ হাসিনাকে বিচারের আওতায় আনবে। যারা জামায়াত ইসলামীকে নিষিদ্ধ করেছিল বাংলার মাটিতে আজ তারাই নিষিদ্ধ। কারণ জামায়াত ইসলামী কোনো ভেসে আসা দল নয়। আগামী নির্বাচনে ব্যালটের মাধ্যমে আওয়ামী লীগকে আস্তাকুঁড়ে নিক্ষেপ করা হবে। এদেশে কোনো স্বৈরাচারের ঠাঁই হবে না।
বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর বায়তুল মোকাররমের উত্তর গেটে আওয়ামীলীগ ও তাদের দোসররা মাওলানা মতিউর রহমান নিজামীর সমাবেশে বৃষ্টির মতো গুলি ছুঁড়েছিল। লগি বৈঠা নিয়ে জামায়াতে ইসলামীর ওপর তান্ডব চালিয়েছিল। ছাত্র জনতাকে হত্যাকারী হিসেবে খুনী হাসিনার ফাঁসি দিতে হবে। নিজে কেউ আইন হাতে তুলে নিবেন না। বাংলাদেশকে কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে ক্ষমার দুয়ার খোলা রাখতে হবে। জামায়াত নেতৃবৃন্দ বলেন, মানুষ দ্রব্যমূল্য নিয়ে অতিষ্ঠ অসহায় হয়ে পড়েছে। ব্যবসায়ী সিন্ডিকেটকে ভেঙ্গে গুড়িয়ে দিতে হবে। মানুষকে স্বস্তি দিতে হবে। দ্রব্যমূল্য মানুষের নিয়ন্ত্রণে আনতে হবে। বর্তমান সরকারকে এই জায়গায় কাজ করতে হবে।
সেই সাথে দেশে সুশাসন ফিরিয়ে আনতে ইসলামী দলগুলোর প্রতি ভরসা রাখতে বলেন বক্তারা। সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমানের প্রতিও আস্থা রাখার কথা বলা হয়।
ফ্যাসিষ্ট হাসিনা চলে গেলেও দেশে এখনো দুর্নীতি, হয়রানী, ঘুষ বাণিজ্য কমেনি বলেও তারা দাবী করেন।মোঃ হায়দার আলী
নিজস্ব প্রতিবেদক,
রাজশাহী।