Category: দেশজুড়ে

  • চারঘাটে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত 

    চারঘাটে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত 

    চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ

    রাজশাহীর চারঘাট উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

    চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানা এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মামুন হাসান, উপজেলা মৎস্য কর্মকর্তা ওয়ালি উল্লা মোল্লা, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা সরকার এনায়েত কবির, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সোহেল রানা, চারঘাট মডেল থানার ওসি (তদন্ত) আব্দুল খালেক, বিজিবির কোম্পানি কমান্ডার সুবেদার সোলাইমান আলী, নিমপাড়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, ইউসুফপুর ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম মাখন, সরদহ ইউপি প্যানেল চেয়ারম্যান সাইদুর রহমান, শলুয়া ইউপি প্যানেল চেয়ারম্যান লালন আলী, থানাপাড়া সোয়ালোজের সহকারী পরিচালক মাহমুদা বেগম গিনি, চারঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক সহ উপজেলার সকল কর্মকর্তাগন।

    সভায়, মাদক প্রতিরোধ, বাল্যবিবাহ প্রতিরোধ ও চোরাচালান প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির জন্য ব্যাপক আলোচনা করা হয়।

    মোঃ মোজাম্মেল হক
    চারঘাট, রাজশাহী। 

  • ২৮ অক্টোবর পল্টন হত্যা দিবস উপলক্ষে স্মৃতিচারন  আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    ২৮ অক্টোবর পল্টন হত্যা দিবস উপলক্ষে স্মৃতিচারন আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    শেখ সাইফুল ইসলাম কবির বিশেষ প্রতিনিধি:
    গনতান্ত্রিক ধারা থেকে ফ্যাসিবাদী শাসন প্রবর্তন করতে রক্তাক্ত ২৮ অক্টোবর ২০০৬ ঘটানো হয়েছিল বলে মন্তব্য করেছেন বাগেরহাট জেলা আমির মাওলানা মুহাম্মদ রেজাউল করিম। তিনি বলেন, ২৮ অক্টোবর এই বাংলাদেশকে গণতন্ত্রের পথ থেকে চিরতরে বিচ্যুত করে ফ্যাসিবাদের পথ উন্মুক্ত করা হয়েছিল।গত বিকেলে জামায়েত ইসলাম মোরেলগঞ্জ উপজেলা ও পৌর শাখার আয়োজনে জমায়েত ইসলাম উপজেলা আমির মাওলানা শাহাদাত হোসাইন এর সভাপতিত্বে আবু হুরাইয়া জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠানের বিশেষ অতিথি অধ্যাপক শহিদুল ইসলাম বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগের লগি-বৈঠার নৃশংতার হত্যাকাণ্ডের সাথে জড়িত আওয়ামী লীগ ও ছাত্রলীগের খুনিদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচারের দাবি জানান। এসময় বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতা বিশিষ্ট শিক্ষানুরোগী বিশেষ অতিথি অধ্যক্ষ আব্দুল আলিম, জমায়াতে ইসলাম উপজেলা শাখার সেক্রেটারি মাকসুদ খান, জামায়াতের উপজেলা নায়েবে আমীর মাস্টার মনিরুজ্জামান,পৌর আমির মোহাম্মদ রফিকুল ইসলাম পৌর সেক্রেটারী মুহাম্মদ আল আমিন
    ,জামায়েত নেতা অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল আলিম
    যুব আন্দোলনের শফিউল আযম. জামায়াতের সদর ইউনিয়ন সভাপতি মাহমুদ হোসেন. জাহাংগীর হোসেন
    সহ উপজেলা ও পৌর ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ে নেতাও কর্মীবৃন্দ। জামায়েত নেতা অধ্যক্ষ আব্দুল আলিম বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ লগি-বৈঠা নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল। সেদিনের সেই ঘটনা ইতিহাসের সমস্ত বর্বরতাকে হার মানিয়েছিল। শেখ হাসিনা খুন, হত্যা, দুর্নীতি, লুটপাট, বিরোধীদলকে হত্যার ক্ষেত্রে চ্যাম্পিয়ন।তিনি আরো বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র রুখে দিতে সকলকে প্রস্তুত থাকতে হবে। ফ্যাসিবাদের জায়গা এই দেশের মাটিতে আর হবে না। ৫ আগস্টকে কোনোভাবে ব্যর্থ হতে দেয়া যাবে না। মোরেলগঞ্জের মাটিতে ফ্যাসিবাদের উত্থান হতে দেওয়া যাবে না।, ২০০৬ সালের ২৮ অক্টোবর শেখ হাসিনা লগি-বৈঠা দিয়ে জামায়াত শিবিরের নেতাকর্মীদের হত্যা করেছিল। যার মাধ্যমে তারা দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট সরকার প্রতিষ্ঠা করা হয়েছিল।জামায়াতে ইসলামীসহ সকল বিরোধী দলকে কথা বলতে দেয়া হয়নি। ছাত্রলীগের সন্ত্রাসীরা লগি-বৈঠা দিয়ে জামায়াতের কর্মীদের হত্যা করা হয়েছিল। হত্যাকারীদের বিচার বাংলার মাটিতে হতে হবে। আমরা ফ্যাসিস্টদের মতো প্রতিশোধ নিব না। আমরা দীর্ঘ ১৮ বছর ধরে জুলুম নির্যাতন সহ্য করেছি। আওয়ামী লীগ ১৮ ঘণ্টাও সহ্য করতে পারেনি। তারা পালাতে বাধ্য হয়েছে।

  • শার্শায় দুই মাস পর কবর থেকে গৃহবধুর লা*শ উত্তোলন

    শার্শায় দুই মাস পর কবর থেকে গৃহবধুর লা*শ উত্তোলন

    আজিজুল ইসলামঃ যশোরের শার্শা উপজেলার আমলাই গ্রামের তাসলিমা খাতুন (৩২) নামে এক গৃহবধূর লাশ দুই মাস পর আদালতের নির্দেশে কবর থেকে তোলা হয়েছে।

    বুধবার(৩০ অক্টোবর) বেলা ১২ টার সময় পারিবারিক কবরস্থান থেকে তাসলিমার লাশ তুলে ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালে পাঠানো হয়। তাসলিমা উপজেলার গোগা ইউনিয়নের আমলাই গ্রামের নূর আহম্মেদের স্ত্রী। এসময় শার্শা উপজেলা সহকারী কমিশনার(ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্টেট নুসরাত ইয়াসমিন ও বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রর ইনচার্জ শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

    গত ৮ ই আগষ্ট ভোর রাতে তাসলিমা খাতুনের রহস্যজনক মৃত্যু ঘটে। এসময় তাসলিমার মৃত্যু নিয়ে গুঞ্জন তৈরী হলেও তড়িঘড়ি করে লাশ দাফন করা হয়। তাসলিমার স্বামী নুর মোহাম্মদ জানান, ঘটনার দিন মসজিদ থেকে ফজর নামাজ শেষে বাড়ি ফিরে তার স্ত্রীকে মৃত অবস্থায় দেখতে পান। তার ঘাড়ে এবং মাথায় আঘাতের চিহ্ন ছিলো। নাক দিয়ে রক্ত ঝরতেও দেখেছিলেন তিনি। কিন্তু পারিবারিক চাপে পড়ে তিনি ময়না তদন্ত ছাড়াই তড়িঘড়ি লাশ দাফন করেন।

    স্থানীয় ইউপি সদস্য সাইফুল ইসলাম জানান, তাসলিমার মৃত্যুর ঘটনাটি পারিবারিক ভাবে তারা গোপন রেখেছিলো। তিনি আরও বলেন ঘটনার ৬ দিন পরে লোকমুখে আমি মৃত্যুর খবরটি জানতে পারি।

    এব্যাপারে তাসলিমার স্বামী বলেন, আমি যখন জানতে পারি মৃত্যুটি স্বাভাবিক মৃত্যু নয়, তাকে খুন করা হয়েছে তখন আমি আদালতে মামলা করি। এব্যাপারে নুরমুহাম্মদ তার দুই ভাইপোর নাম উল্লেখ করে আদালতে মামলা করলে আদালত ময়না তদন্তের জন্য তাসলিমার লাশ তুলতে নির্দেশ দেন।

  • নাটোরের বড়াইগ্রামের ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌসের সাহসী ভূমিকায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে 

    নাটোরের বড়াইগ্রামের ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌসের সাহসী ভূমিকায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে 

    মোঃ শাহ আলম,ষ্টাফ রিপোর্টারঃ

    নাটোরের বড়াইগ্রাম উপজেলায় যোগদানের পর থেকেই নানা চ্যালেঞ্জ মোকাবেলা করে, আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায়। ব্যাপক ভূমিকা রেখে চলেছেন উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস। গত ৫ আগষ্টে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের পতনের পর সারা দেশের আইন শৃঙ্খলা ভেঙ্গে পরে। বিভিন্ন স্থানে বিছিন্ন ঘটনা ঘটে। কিন্তু বড়াইগ্রাম উপজেলা কয়টি বিছিন্ন ঘটনা ছাড়া বড় কোনো ধরনের ঘটনা ঘটে নি। সারা দেশের ন্যায় বড়াইগ্রাম উপজেলাতে কিছু স্কুল, কলেজ, মাদ্রাসাতে পরিচালনা কমিটি ও প্রধান অধ্যক্ষর ও প্রধান শিক্ষকদের বিরুদ্ধে ব্যাপক ছাত্র আন্দোলন শুরু হয়। প্রায় প্রতি দিন ছাত্ররা মিছিল নিয়ে উপজেলা পরিষদে অবস্থান নিত।( ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌস আন্দোলনরত শিক্ষার্থীদের সরজমিনে এসে সরাসরি কথা বলতেন তাদের অভিযোগগুলো শুনতেন এবং লিখিত অভিযোগ দেয়ার পরামর্শ প্রদান করতেন। এভাবে তিনি প্রতিটা প্রতিষ্ঠানের সমস্যার সমাধানের জন্য সকলকে ডেকে আলোচনায় বসতেন। প্রয়োজনে পদক্ষেপ গ্রহণ করতেন। উপজেলা জুড়ে যেকোনো প্রতিষ্ঠান ব্যক্তির নিকট হইতে চাঁদাবাজি রোধে কার্যকরী ভূমিকা গ্রহণ করেন। উপজেলা জুড়ে যেকোনো স্থানে সরকারি সম্পদ বিনষ্ট , সরকারি বৃক্ষ কর্তন হলেই, বিভিন্ন স্থানে কৃষি জমিতে ও বসতবাড়ি জলাবদ্ধতা সৃষ্টি হয় খবর পেয়ে দ্রুত ছুটে চলে যান এবং জলাবদ্ধতা নিরসনের জন্য সরজমিনে গিয়ে তদন্ত করে প্রয়োজনে ব্যবস্থা গ্রহণ করেন।খাস ও সরকারি সম্পত্তি উদ্ধার,বাজার তদারকি ও হাট বাজার সংস্কার, ফুটপাত দখলমুক্ত, ভ্রাম্যমান আদালত অভিযান , মাদক নিরাসণ, সরকারি সহায়তার খাদ্য, টিসিবি পণ্য বিতরণ, দরিদ্রদের জন্য স্বল্পমূল্যের চাউল বিতরণ সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনা করেছেন তিনি। বড়াইগ্রাম উপজেলার  জনসাধারণ যেকোনো সমস্যায় ভোগান্তি ছাড়াই তার নিকট উপস্থাপন করতে পারেন তার কাছে আসতে কোন অনুমতি প্রয়োজন হয় না। 

    ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌস তদবির, চাপ উপেক্ষা করে সততা নিষ্ঠার মাধ্যমে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য সকল স্তরে জনগণের আর আস্থার প্রতীক হয়ে উঠেছেন।

    এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌস জানান, বড়াইগ্রাম উপজেলায় যোগদানের পর থেকে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি। আমার উপর অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করার চেষ্টা করেছি। বর্তমানে অতিরিক্ত দায়িত্ব হিসেবে বড়াইগ্রাম পৌরসভার প্রশাসক দায়িত্ব পালন করছি।

  • সরকারি জমি দখল করে আওয়ামী লীগ নেতার বিলাসবহুল বাসভবন

    সরকারি জমি দখল করে আওয়ামী লীগ নেতার বিলাসবহুল বাসভবন

    মো.নাঈম মল্লিক,
    ঝালকাঠি প্রতিবেদক:

    এক নামেই নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নবাসী তাকে চিনতেন। দপদপিয়া ইউনিয়নের ফেরিঘাট সংলগ্ন নলছিটি সড়কের পাশেই তার একটি ছোট ইলেকট্রনিক দোকান ছিল। বিভিন্ন ইলেকট্রনিকস ডিভাইস মেরামত করতেন। সেই হিসেবে মামুন মেকার হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। মামুন হাওলাদার উপজেলার দপদপিয়া ইউনিয়নের তিমিরকাঠি এলাকার রুস্তম হাওলাদারের পুত্র।

    নিজের ছোট দোকানে ইলেকট্রনিকস ডিভাইস মেরামত কাজ করেই কোনভাবে জীবিকা নির্বাহ করতেন মামুন হাওলাদার ওরফে মামুন মেকার । একটা সময় নুন আনতে পান্তা ফুরাইবার অবস্থায় ছিলেন। তবে হঠাৎ করেই কোন অদৃশ্য আলাদীনের চেরাগে তার জীবন পাল্টে যায়। জমি, বাড়ি, গাড়ি ক্রয় করে উপজেলার ধনী ব্যক্তিদের কাতারে চলে আসেন। নিয়মিত মোটা অংকের দান খয়রাতও শুরু করেন।

    নলছিটি উপজেলা পরিষদ হলরুমে এক অনুষ্ঠানে সাবেক স্বৈরশাসকের মন্ত্রী আমির হোসেন আমুর হাতে ফুলের তোড়া দিয়ে আওয়ামী লীগে যোগ দিয়ে হয়ে যান বেপরোয়া। এলাকার নিরীহ লোকদের জমিদখল থেকে শুরু করে টাকা ও দলের জোরে নানান অপকর্ম শুরু করেন।

    তবে তার এই হঠাৎ উত্থানের বিষয় এলাকায় চলছে নানা গুঞ্জন। কোন বৈধ পথে এতো ফুলেফেঁপে উঠা কোনভাবেই সম্ভব না। এলাকায় নিজ নামে শতশত একর জমি ক্রয় করেছেন। ঝালকাঠি রোডস এন্ড হাইওয়ের জায়গা দখল করে দপদপিয়া ইউনিয়নের জিরোপয়েন্ট এলাকায় করেছেন বিলাশবহুল বাড়ি। এ নিয়ে বেশ কয়েকবার এলাকাবাসী কতৃপক্ষকে অবহিত করলেও কোন অজানা কারণে রোডস এন্ড হাইওয়ের কর্মকর্তারা নিরব থাকেন। এনিয়ে এলাকাবাসীর মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে বলে জানা গেছে।

    এ বিষয়ে মামুনের কাছে জানতে চাইলে তিনি বলেন এই অভিযোগ মিথ্যা বানোয়াট। আমার ভবনের মধ্যে ৫ ফুট জমি রোডস এন্ড হাইওয়ে দাবী করলে তাহার মীমাংসার জন্য আমি ঝালকাঠি জেলা জজ আদালতে মামলা করেছি যাহা চলমান। এ যাবৎ ৫ বার সরেজমিনে জমির পরিমাপ করা হলেও সমাধান হয়নি। আমার বাসার সামনে আরেকটি বিল্ডিং রয়েছে যেটা আওয়ামী লীগের অফিস যার সাথে আমার কোন সম্পর্ক নেই।

    এ ব্যাপারে রোডস এন্ড হাইওয়ের ঝালকাঠি জেলা কর্মকর্তা শাহরিয়ার শরিফ খানের বক্তব্য জানার জন্য তার মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি ফোন রিসিভ করেননি।

  • গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে – কয়ছর এম আহমদ

    গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে – কয়ছর এম আহমদ

    কে এম শহীদুল সুনামগঞ্জ:
    যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদকে সুনামগঞ্জে সংবর্ধনা দেওয়া হয়েছে । গতকাল মঙ্গলবার বিকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা বিএনপি ১৭ বছর পর দেশে ফেরা এই নেতাকে সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। এ সময় কয়ছর বলেন, ছাত্রজনতার রক্তাক্ত আন্দোলনের মধ্যদিয়ে দেশ থেকে ফ্যাসিবাদ বিতাড়িত হয়েছে। এখন দেশকে পুর্নগঠনের সময়। আমাদের নেতা তারেক রহমান দেশ গঠনের লক্ষ্যে শীঘ্রই দেশে ফিরবেন। সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সজাগ ও সতর্ক থেকে একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে আসতে হবে। জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমেদ মিলনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নূরুল ইসলাম নূরুলের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী, জেলা বিএনপির সহ-সভাপতি মল্লিক মইন উদ্দিন সোহেল, মাসুক আলম, নাদের আহমদ, শেরেনূর আলী, সেলিম উদ্দিন আহমদ, জেলা যুবদলের সভাপতি আবুল মনসুর শওকত, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ কয়েস, জেলা কৃষক দলের আহবায়ক আনিসুল হক, সদস্য সচিব আব্দুল ওয়াদুদ, জেলা জাসাসের সাধারণ সম্পাদক মোনাজ্জির হোসেন সুজন, জেলা স্বেচ্ছাছাসেক দলের ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল হোসেন, জেলা ছাত্রদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে যুক্তরাজ্য বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা বক্তব্য রাখেন।

  • ভয়াবহ অগ্নিকাণ্ডে খোলা আকাশের নিচে পলাশবাড়ীর মাসুদ পরিবার

    ভয়াবহ অগ্নিকাণ্ডে খোলা আকাশের নিচে পলাশবাড়ীর মাসুদ পরিবার

    আমিরুল ইসলাম কবির,
    স্টাফ রিপোর্টারঃ

    পলাশবাড়ীতে বসতবাড়িতে ভয়াবহ অগ্নিকান্ডে সর্বস্ব পুড়ে ভস্মীভূত ২০লাখ টাকার ক্ষতিসাধন। দিশেহারা পরিবারটি খোলা আকাশের নীচে।

    গাইবান্ধার পলাশবাড়ী পৌরশহরের কালুগাড়ীতে এক ভয়াবহ অগ্নিকান্ডে সর্বস্ব পুড়ে ভস্মীভূত হয়ে
    প্রায় ২০ লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে। দিশাহারা পরিবারটি সব হারিয়ে এখন খোলা আকাশের
    নিচে মানবেতর জীবনযাপন করছেন।

    সরেজমিন তথ্যানুসন্ধানে জানা যায়,২৮শে অক্টোবর সোমবার ভোররাতে বাড়ির একটি লাকড়ি (খড়ি)’র ঘর
    থেকে অজ্ঞাতবশতঃ আকস্মিক আগুনের সুত্রপাত ঘটে। ওই গ্রামের মৃত নবাব আলীর ছেলে মাসুদ
    রানা পরিবারটি অন্যান্য দিনের ন্যায় এদিন রোববার রাতের খাবার শেষে ঘুমিয়ে পড়েন। এদিকে শয়ন
    ঘরের পাশেই একটি খড়ির ঘরে আগুন লাগে।
    স্বল্প সময়ের ব্যবধানে জ্বলন্ত আগুনের লেলিহান শিখা গোটা বসতবাড়ির সর্বত্র ছড়িয়ে পড়ে।
    বেপরোয়া আগুনের তীব্র তাপ আঁচ করতে পেয়ে বিচলিত মাসুদ রানা তার পরিবারসহ মালামাল
    রক্ষায় হয়ে পড়েন কিংকর্তব্যবিমূঢ়।ঘটনার আকস্মিকতায় ঘরে থাকা একটি গ্যাস সিলিন্ডার এসময় বিস্ফোরণ ঘটে দাউ-দাউ আগুনের তীব্রতা আরো বেড়ে যায়। তার আত্মচিৎকারে পাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিভানোর আপ্রাণ চেষ্টা করে।
    খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসটীম প্রথমতঃ কালুগাড়ী গ্রামের স্থলে ভুলবশত শহরের কালীবাড়ি বাজারের দিকে চলো যায়। পরবর্তিতে সেখান থেকে
    দ্রুত যাবার পথে রাস্তা সংকুচিত হওয়ায় সঠিক সময় ঘটনাস্থলে পৌঁছতে চরম বাধাপ্রাপ্ত হন।
    সব মিলিয়ে অপ্রত্যাশিত বিলম্বের কারণে ততক্ষণে গোটা বাড়ির পৃথক ৮ টি শয়নঘর,নগদ অর্থ,চাল-ডাল, খাদ্যসামগ্রী,স্বর্ণালঙ্কার,নতুন-
    পরিধেয় কাপড়,পোষাক-পরিচ্ছদ ও আসবাবপত্র,জমির দলিলপত্র পুড়ে ভস্মীভূত হয়।

    সারাজীবনের অর্জিত সম্পদ পুড়ে ক্ষতিগ্রস্ত নিঃস্ব পাগলপ্রায় মাসুদ তার পরিবারের ভবিষ্যত চিন্তায় হাউমাউ করে কান্নায় ভেঙ্গে পড়েন।চরম আর্তনাদে বুক চাপরাতে চাপরাতে বিপর্যস্ত মাসুদ রানা
    বিমর্ষ ও দিশাহারা হয়ে পড়েন। তিনি বলেন,এখন আমাদের পড়নের কাপড় নেই-পেটে খাবার নেই।
    মানবিক সহায়তায় ক্ষতিগ্রস্ত পরিবারটির পক্ষে এলাকার সর্বস্তরের সচেতন মহল পথে বসা হতাশাগ্রস্ত পরিবারটিকে প্রয়োজনীয় সাহায্য-সহযোগিতা দানে রাজনৈতিক নেতৃবৃন্দ,জেলা- উপজেলা প্রশাসন ছাড়াও দয়াবান-দানশীল ও পরোপকারী
    ব্যক্তিবর্গের হস্তক্ষেপ কামনা করেছেন।।

  • সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব  পালন করতে সকল কর্মকর্তা কর্মচারীদের প্রতি ডিসির আহবান

    সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে সকল কর্মকর্তা কর্মচারীদের প্রতি ডিসির আহবান

    ময়মনসিংহ প্রতিনিধি।।
    প্রশাসনে কর্মরত সকল সরকারী কর্মকর্তাদের সৎ ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে তাহলে দেশ আরও এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন ময়মনসিংহ জেলা প্রশাসক মফিদুল আলম।

    মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে কোতোয়ালি থানা ও ময়মনসিংহ সদর উপজেলাসহ বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন শেষে উপজেলা প্রশাসন আয়োজিত
    সদর উপজেলায় কর্মরত কর্মকর্তা ও অংশীজনদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

    জেলা প্রশাসক মফিদুল আলম এসময় আরও বলেন,সমাজে কোন বৈষম্য সৃষ্টি করা যাবে না, যার যার স্থান থেকে সমাজটাকে সুন্দর করে তুলতে হবে,তিনি বলেন- অনেক ছাত্রের রক্তের বিনিময়ে দেশটা নতুন রুপে ফিরে এসেছে তাই এখন দেশের ভবিষৎ উজ্জল কামনা করতে হবে সবার।

    সদর উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম প্রিন্স এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসক আরো বলেন, রাষ্ট্রের জনগণকে ভালো রাখতে বর্তমান সরকার নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। আমাদের সকলের লক্ষ্য কিন্তু এক দেশকে সুন্দর ও সমৃদ্ধশালী করা। সরকারকে সহযোগিতা করতে হবে, আমরাও সরকারের একটি অংশ। সরকার কর্তৃক অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করতে হবে। তবে আগামী প্রজন্ম একটি সুন্দর রাষ্ট্র দেখতে পাবে। সে লক্ষে তিনি সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন এবং সকল ক্ষেত্রে সরকারের জনকল্যাণমুখী ভাবমূর্তি বজায় রাখতে সকলকে দায়িত্বশীল আচরণ করার জন্য নির্দেশনা ও পরামর্শ প্রদান করেন।

    এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,সহকারী কমিশনার ভূমি এসিল্যান্ড সাঈদ মোহাম্মদ ইব্রাহিম,
    কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম খান। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল হক ফারুক রেজা,উপজেলা শিক্ষা অফিসার মনিকা পারভীন,উপজেলা প্রকৌশলী আবদুল্লাহ আল মামুন,উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাকসুদা খাতুন, উপজেলা পরিসংখ্যান অফিসার ও দাপুনিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক মেহেদী হাসান, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ কামরুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও সিরতা ইউনিয়ন পরিষদ এর দায়িত্ব প্রাপ্ত প্রশাসক মোঃ বেলায়েত হোসেনসহ উপজেলা প্রশাসনে কর্মরত সকল কর্মকর্তা কর্মচারীগণ।

  • মুন্সীগঞ্জে প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক ওনার্স এসোসিয়েশনের কমিটি গঠন

    মুন্সীগঞ্জে প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক ওনার্স এসোসিয়েশনের কমিটি গঠন

    লিটন মাহমুদ,
    মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

    বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন মুন্সীগঞ্জ জেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে।

    নির্বাচনী সভায় সর্বসম্মতিক্রমে হাজ্বী আয়নাল হক স্বপনকে সভাপতি ও মো. জাকির হোসেনকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহীর নতুন কমিটি গঠন করা হয়।

    মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে মুন্সীগঞ্জ ডিসি পার্ক সংলগ্ন বৈজয়ন্তী রেস্টুরেন্ট অডিটোরিয়ামে বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি আয়নাল হক স্বপনের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুর রহমানের সঞ্চালনায় নির্বাচনী সভাটি অনুষ্ঠিত হয়। সর্বসম্মতিক্রমে এবং সকল সদস্যের উপস্থিতিতে ২০২৫-২০২৬ সালের ২ বছর মেয়াদী ২১ সদস্য বিশিষ্ট কার্য নির্বাহী কমিটির নির্বাচিতদের নাম ঘোষণা করেন নব নির্বাচিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মো. সাইফুর রহমান।

    কমিটির অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি হাজ্বী মো. আহসানউল্লাহ, সহ সভাপতি মো. মিজানুর রহমান, সহ সভাপতি মো. নজরুল ইসলাম, সহ সভাপতি মো. ফারুক ঢালী, সহ সভাপতি মো. আক্কাস আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাইফুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার হোসেন, কোষাধ্যক্ষ মো. ফজলুর রহমান সাগর, প্রচার সম্পাদক মো. অনিক শেখ, দপ্তর সম্পাদক মো. মিজান, কার্যকরী সদস্য মো. শহীদুল ইসলাম, মো. কাউসার আহম্মেদ, হাজ্বী মনির হোসেন, মো. জাকির হোসেন, মো. শাহ আলম, মো. স্বপন মাঝি, মো. ইয়ার হোসেন মোল্লা, মো. রফিকুল ইসলাম কবির।

    অনুষ্ঠানে প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক পরিচালনায় বিভিন্ন দিক নির্দেশনামূলক আলোচনা করা হয়।

  • গৌরনদীতে জমি জমার পূর্ব শত্রুতা নিয়ে  হত্যার চেষ্টা মামলা করে বিপাকে পরছেন বাদী

    গৌরনদীতে জমি জমার পূর্ব শত্রুতা নিয়ে হত্যার চেষ্টা মামলা করে বিপাকে পরছেন বাদী

    কে এম সোয়েব জুয়েল।।

    গৌরনদীতে জমিজমার পূর্ব শত্রুতার জের ধরে কাতার প্রবাসীর স্ত্রীকে গলায় গামছা লাগিয়ে ফাঁস দিয়ে হত্যার চেষ্টায় আদালতে মামলা দায়ের করে বিপাকে পরেছেন ভুক্তভোগী পরিবারে লোকজন।

    মামলা সুত্রে জানা গেছে ঘটনাটি ঘটেছে গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের কাতার প্রবাসী শহিদ ফকিরের স্ত্রী মুক্তা বেগম ও তার শাশুড়ী ফরিদা বেগমের বেলায়।

    মুক্তা বেগমের পুত্র জিহাদ জানায় একই বাড়ির চাচাত চাচা প্রতিপক্ষ ভূমি দস্যু কাসেম ফকিরের পুত্র কালাম ফকির গংরা তাদের (জিহাদ) পৈত্রিক সম্পত্তি দীর্ঘদিন ধরে আত্মশোধের জন্য প্রচেষ্টা চালিয়ে একই গ্রমের ৯ নং ওয়ার্ডের আওয়ামীলীগের ওয়ার্ড সভাপতি ভারাটিয়া সন্ত্রাসী নাসির সরদার ও তার সহোযোগি রিপন ফকির, বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের ভারাটিয়া সন্ত্রাসী মোঃ কালু বেপারী, কালু বেপারি ও তার পুত্র ছানাউল বেপারী, বাহাদুরপুর গ্রামের কালু ফকির, সাহিনুর বেগম, কেয়া বেগম, অরুনা বেগম, বিনা বেগম, মোঃ রাকিব, মোঃ নজরুল ফকির, আমাদের জমি আত্মশোধের পায়তারা চালালে গৌরনদী থানায় জিআর -২৩১/২৩ মামালা দায়ের করা হইলে তার আক্রশ মুলক আমার নানি ফরিদা বেগম ও মাতা মুক্তা বেগমকে হত্যার উদ্দেশ্যে গলায় গামছা দিয়ে ফাঁস লাগিয়ে এলোপাতাড়ি মারধর করে তাদের সাথে থাকা স্বর্নালংকার ও ঘরে থাকা নগদ টাকা পয়সা লুট করে নিয়ে যায় প্রতিপক্ষ ভুমিদস্যুরা।

    স্হানীয়রা আহত মুক্তা বেগম ও ফরিদার ডাকচিৎকার টের পেয়ে তাদের উদ্ধার করে গৌরনদী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

    এ ঘটনায় বরিশাল বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল মেজিষ্ট্রেট আমলী আদালতে আমার মামা হানিফ আকন ১২ জনকে আসামী করে আদালতে মামলা দায়ের করায় তারি ধারাবাহিকতায় ২৭ অক্টোবর রবিবার গৌরনদী থানায় মামলার তদন্ত কর্মকর্তা এস আই দেলেয়ার আদালতের মামলার তদন্ত করতে মুক্তার বেগমের বাড়িতে আসেন। পুলিশ চলে যাওয়ার পর প্রতিপক্ষ ভূমিদস্যু কালাম ফকির গং মুক্তার উপর হামলা চালাতে চেষ্টা চালায় মুক্তা নিরুপায় হয়ে ভুমিদস্যু সন্ত্রাসীদের আতন্কে নিজ ঘরে ঢুকে দরজা লাগিয়ে দেন বলে পরিবার ও পুলিশ সুত্রে জানাগেছে।

    গৌরনদী থানার মামলার তদন্ত কর্মকর্তা এস আই মোঃ দেলোয়ার হোসেন বলেন, মামলার তদন্ত চলছে, সত্যতা যাচাই করে সঠিক প্রতিবেদন আদালতে প্রেরন করা হবে।