Category: দেশজুড়ে

  • সুজানগরে জামায়াতের রুকন সম্মেলন ও উপজেলা আমীর এর শপথ

    সুজানগরে জামায়াতের রুকন সম্মেলন ও উপজেলা আমীর এর শপথ

    এম এ আলিম রিপন ঃবাংলাদেশ জামায়াতে ইসলামী সুজানগর উপজেলা শাখার রুকন সম্মেলন ও উপজেলা জামায়াতে ইসলামীর নব নির্বাচিত আমীর অধ্যাপক কেএম হেসাব উদ্দিনের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলা অডিটরিয়ামে উপজেলা আমীর অধ্যাপক কেএম হেসাব উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারী টুটুল হোসাইন বিশ^াসের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মো. জহুরুল ইসলাম খান। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের অ্যাসিস্ট্যন্ট সেক্রেটারী অধ্যাপক আবু সালেহ মোহাম্মদ আব্দুল্লাহ। অন্যদের মাঝে বক্তব্য দেন জামায়াতের পাবনা পৌরসভার শূরা সদস্য হাবিবুল্লাহ বাহার, জেলা সহকারী অফিস সেক্রেটারী আসাদুজ্জামান। সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামী সুজানগর পৌর শাখার নায়েবে আমীর রফিকুল ইসলাম ও আমীর ফারুক-ই আযমসহ জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নব নির্বাচিত আমীর অধ্যাপক কেএম হেসাব উদ্দিনকে শপথ বাক্য পাঠ করান প্রধান অতিথি পাবনা জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মো. জহুরুল ইসলাম খান।

    সুজানগর(পাবনা) প্রতিনিধি।।।

  • হত্যাসহ তিন মামলার আসামী ঝিনাইদহের  সাবেক এমপি ঢাকায় গ্রেফতার

    হত্যাসহ তিন মামলার আসামী ঝিনাইদহের সাবেক এমপি ঢাকায় গ্রেফতার

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    হত্যাসহ তিন মামলার পলাতক আসামী ঝিনাইদহ-২ আসনের সাবেক সাংসদ তাহজীব আলম সিদ্দিকী সমিকে র‌্যাব গ্রেফতার করেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে সাভারের নবীনগর এলাকার একটি বাড়ি থেকে তাকে গ্রেফতরার করা হয়। গ্রেফতারের বিষয়টি ঘটনার দিন মধ্যরাতে নিশ্চিত করেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস। র‌্যাব জানায়, ঝিনাইদহ-২ আসনের সাবেক এমপি তাহজীব আলম সিদ্দিকীর বিরুদ্ধে জামায়াত কর্মী আব্দুস সালাম হত্যা মামলা রয়েছে। ২০১৩ সালে হেফাজত ইসলামের ব্যানারে বিক্ষোভ মিছিল বের হলে আ’লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দেশী অস্ত্রসস্ত্র নিয়ে মিছিলে হামলা চালায়। হামলায় নিহত হন ঝিনাইদহ আলীয়া সিদ্দিকীয়া মাদ্রাসার শিক্ষক আব্দুস সালাম। ১১ বছর পর গত ২৭ আগষ্ট নিহত ব্যক্তির শ্বশুর ও কৃষি ব্যাংকের সাবেক কর্মচারী আবু বকর সিদ্দিক বাদী হয়ে মামলাটি করেন। মামলায় সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম অপু ও সাবেক সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকীসহ আওয়ামী লীগের ২৭০ জনকে আসামি করা হয়। এদিকে গ্রেফতারকৃত সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমির বিরুদ্ধে ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এ্যাড এম এ মজিদের বাড়িতে অগ্নিসংযোগ ও বিএনপি অফিস ভাংচুরের আরো দুইটি মামলা রয়েছে। এসব মামলায় তিনি হুকুমের আসামী হয়েছেন। ঝিনাইদহ-২ আসন থেকে তাহজীব আলম সমি ২০১৪ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। ২০১৮ সালে আওয়ামী লীগের মনোনয়নে নৌকার প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। তার পিতানূরে আলম সিদ্দিকী ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও স্বতন্ত্র সংসদ সদস্য ছিলেন।

    আতিকুর রহমান
    ঝিনাইদহ।।

  • নড়াইলের নবগঙ্গা নদীর সেতুর নির্মাণ কাজ তিন দফায় সময় বেড়েছে

    নড়াইলের নবগঙ্গা নদীর সেতুর নির্মাণ কাজ তিন দফায় সময় বেড়েছে

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

    নড়াইলের কালিয়ায় পড়ে থাকা নবগঙ্গা নদীর ওপর বারইপাড়া সেতুর নির্মাণ কাজ। নড়াইলের কালিয়ায় নবগঙ্গা নদীর ওপর বারইপাড়া সেতুর নির্মাণ কাজ তিন দফায় সময় বেড়েছে, সেই সঙ্গে ব্যয় বেড়েছে দ্বিগুণেরও বেশি। বদলেছে নকশা, বদলেছে ঠিকাদারও। তবুও যেন শেষ হচ্ছে না কাজ। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, যদিও সড়ক বিভাগ বলছে, জটিলতা কাটিয়ে কাজ শুরু হয়েছে, আগামী বছর জুনের মধ্যেই সেতু নির্মাণের বাকি কাজ শেষ হবে। তবে ক্ষুব্ধ এলাকাবাসী ও চলাচলকারীদের প্রশ্ন নির্মাণ কাজ কবে শেষ হবে। তাদের স্বপ্ন কি দুঃস্বপ্ন হবে।
    ২০১৮ সালে শুরু হয়ে কয়েক দফায় মেয়াদ বাড়িয়ে সাড়ে ছয় বছরেও শেষ হয়নি নির্মাণ কাজ। সেতুর নকশায় জটিলতায় ৬৫ কোটি টাকার সেতুর নির্মাণ ব্যয় এখন বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১৩৫ কোটি টাকা।
    সড়ক বিভাগের তথ্য মতে, সড়ক পথে নড়াইল সদরের সঙ্গে কালিয়া উপজেলাসহ, বাগেরহাট, খুলনা, গোপালগঞ্জের সঙ্গে সড়ক যোগাযোগ সহজ করতে সড়ক বিভাগের তত্ত্বাবধানে ২০১৮ সালে শুরু হয় নবগঙ্গা নদীর ওপর কালিয়া বারইপাড়া সেতুর নির্মাণ কাজ। ৬৫১ দশমিক ৮৩ মিটার দীর্ঘ ও ১০ দশমিক ২৫ মিটার প্রস্থের পিসি গার্ডার সেতুটির নির্মাণে চুক্তি মূল্য প্রায় ৬৫ কোটি টাকা। সেতু নির্মাণের কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স জামিল ইকবাল এন্ড মঈনুদ্দিন কনস্ট্রাকশন।
    প্রথম থেকেই অল্প শ্রমিক দিয়ে ধীর গতিতে কাজ শুরুর অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। পরবর্তীতে করোনার জন্য আরও পিছিয়ে পড়ে কাজ। এরপর ধরা পড়ে নকশা জটিলতা। থেমে যায় কাজ। পরে দুই দফা সময় বাড়িয়ে নদীর দুই তীরবর্তী অংশের সংযোগ সড়কসহ ১৫টি পায়ার এবং ১১টি স্প্যান বসানোর কাজ শেষ হলেও মধ্যবর্তী অংশের ৩টি স্প্যান বসানোর কাজ এখনো বাকি।
    এর মধ্যে ২০২০ সালের ২০ জুন মাসে একটি বাল্কহেডের ধাক্কায় ৯ নম্বর পিলারটি আঘাতপ্রাপ্ত হয়ে ক্ষতিগ্রস্ত হয় এবং ২০২১ সালের ৬ সেপ্টেম্বর বাল্ক হেডের ধাক্কায় ৯নং পিলারটি আবার নদীগর্ভে হারিয়ে যাওয়ার পর মূল অংশের ৪টি পায়ার ও ৩টি স্প্যান বসানোর কাজ অসম্পূর্ণ রেখেই সড়ক বিভাগ প্রথম মেয়াদের চুক্তি শেষ করে ওই ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে। পরে দ্বিতীয় মেয়াদে কংক্রিট এন্ড স্টিল টেকনোলজিস্ট লিমিটেড ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে সেতুর বাকি অংশ নির্মাণে চুক্তিবদ্ধ হন।
    ঠিকাদারি প্রতিষ্ঠানের দাবি, বিদেশ থেকে আমদানি করা ৮৬ দশমিক ৭৩ মিটার স্টিল আর্চ স্প্যানসহ আরও দুটি স্প্যান এবং বাড়তি পায়ারের পাইলিংয়ের কাজ শুরু হয়েছে।
    মাধবপাশা গ্রামের ডা. অসীম কুমার অধিকারী বলেন, সেতুটি নিয়ে আমাদের দীর্ঘ দিন স্বপ্ন ছিল। বাস্তবায়ন হওয়ার প্রক্রিয়া দেখেছি। কিন্তু বাস্তবতা হলো আজকে ছয় সাত বছরেও সেতুটি পূর্ণাঙ্গ রূপ পেল না। সেতু হলে কালিয়াবাসী নড়াইলের সঙ্গে যোগাযোগের জন্য খুবই উপকৃত হবে।
    বিষ্ণপুর গ্রামের শরিফুল সরদার বলেন, ‘সাড়ে ছয় বছর ধরে সেতু হয়েও হচ্ছে না। আমরা খুবই ভোগান্তিতে আছি। ঝুঁকি নিয়ে নৌকা পারাপার হতে হয়। ব্রিজের কাজ দ্রম্নত শেষ হলে যাতায়াতের ভোগান্তি শেষ হতো।’
    জেলা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম বলেন, বিআইডবিস্নউটিএ কর্তৃপক্ষ নবগঙ্গা নদীকে ‘সি’ গ্রেডের নদী হিসেবে আমাদের কাছে প্রতিবেদন পাঠায়। পরে বিআইডবিস্নউটিএ কর্তৃপক্ষ নবগঙ্গা নদীর গ্রেড পরিবর্তন করে ‘বি’ গ্রেডের নদী হিসেবে প্রতিবেদন দেয়। পরবর্তীতে তাদের প্রতিবেদন অনুযায়ী সেতুর নকশা পরিবর্তনের প্রয়োজন পড়ে। ২০২৩ সালে একনেক সভায় নকশা পরিবর্তন করে স্টিল স্প্যান বসানোর অনুমোদন দেওয়া হয়।
    দ্বিতীয় মেয়াদে অন্য ঠিকাদারি প্রতিষ্ঠান চুক্তিবদ্ধ হয়ে ইতোমধ্যে কাজ শুরু করেছে। ২০২৫ সালের জুন মাসে নির্দিষ্ট মেয়াদে সেতুর কাজ শেষ হবে।

  • তারেক রহমানের নেতৃত্বে এদেশ বিশ্বের দুয়ারে মাথা উচিয়ে চলবে – সাবেক ইউপি চেয়ারম্যান

    তারেক রহমানের নেতৃত্বে এদেশ বিশ্বের দুয়ারে মাথা উচিয়ে চলবে – সাবেক ইউপি চেয়ারম্যান

    আনোয়ার হোসেন,

    নেছারাবাদ(পিরোজপুর)প্রতিনিধি:

    নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মো: শাহিন আহমেদ বলেছেন, বাংলাদেশ তারেক রহমানের নেতৃত্বে এলে আমাদের এ দেশ গোটা বিশ্বের দুয়ারে মাথা উচিয়ে চলতে পারবে। ক্ষমতাধর কোন দেশের ইশারায় আর এ দেশ চলবেনা। তাই দেশের এই ক্রান্তিলগ্নে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যোগ্য উত্তরসরি দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্ব দরকার।

    গতকাল বৃহস্পতিবার বিকেলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিশেষ অতিথির বক্তব্যে তিনি কথাগুলো বলেন। উপজেলার সুটিয়াকাঠিতে বিএনপির অস্থায়ী কার্যালয়ে দিবসটি উপলক্ষে বিশাল রেলী ও আলোচনাসভার আয়োজন করা হয়।

    দিবসটি উপলক্ষে বিকেলে সুটিয়াকাঠি দলীয় কার্যালয় থেকে বিরাট রেলী বের হয়। রেলীটি মিয়ারহাট ইন্দেরহাটের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পূনরায় দলীয় কার্যালয়ে মিলিত হয়ে সেখানে আলোচনাসভায় অনুষ্ঠিত হয়। নেছারাবাদ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. ফকরুল আলম।

    সভায় তিনি আরো বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়েও তিনি দেশে বহুদলীয় গণতন্ত্র, বাক ও ব্যক্তিস্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করেছেন। দেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে নিরলস চেষ্টা চালিয়েছেন । জাতির মধ্যে একটা নতুন উদ্দীপনার সৃষ্টি করে তাকে জাগিয়ে তুলতে তিনি সক্ষম হয়েছিলেন। তাই জিয়াউর রহমান এদেশের সাধারন মানুষের মধ্য এখনো বেচে আছেন। তিনি আরো বলেন, তার শাসনআমলে, তিনি যে গভীর দেশপ্রেম, সততা, কর্তব্যনিষ্ঠা ও দূরদর্শিতার পরিচয় দেন, তা আজো কেউ অতিক্রম করতে পারেনি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এ দেশের সর্বস্তরের মানুষের অন্তরে স্থায়ী আসন দখল করে আছেন। দেশ নিয়ে জিয়াউর রহমান যে স্বপ্ন দেখেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া সে লক্ষেই দেশের জন্য কাজ করেছেন।

    নেছারাবাদ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. জিয়াউল আহসান সজীবের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, বিশেষ অতিথি নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক এ্যাডভোকেট রুহুল আমীন, সাবেক প্রচার সম্পাদক মো.জাহিদ হোসেন,আটঘর কুড়িয়ানার সাবেক ইউপি চেয়ারম্যান মো.জাকির হোসেন নান্টু,নেছারাবাদ উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক মো.মহিউদ্দীন আহমেদ হিরন,পিরোজপুর জেলা ছাত্রদলের সহসভাপতি মো.রেজাউল আহসান সুজন প্রমুখ।

  • গরিব অসহায় ও দুঃস্থদের মাঝে খাদ্য সহায়তা প্রদান

    গরিব অসহায় ও দুঃস্থদের মাঝে খাদ্য সহায়তা প্রদান

    গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
    বরিশালের গৌরনদীতে আরডব্লিউটিম ফুড রাইটস এডুকেশন-অ্যান্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন(প্রস্তাবিত) এর উদ্যোগে আলোচনা সভা ও গরিব ও দুঃস্থদের মাঝে খাদ্য সহায়তা প্রদানের আয়োজনে করা হয়।
    শুক্রবার সকাল সাড়ে ১০টায় উপজেলার চাঁদশী ইউনিয়নের দক্ষিণ নাঠৈ গ্রামের হাওলাদার বাড়িতে আরডব্লিউটিম ফুড রাইটস এডুকেশন-অ্যান্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন(প্রস্তাবিত)এর ডিরেক্টর মোসা.রিনা তালুকদার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন (মাদার তেরেসা চ্যারিটি) সাদাকো-হাকন আইসিইজি লিঃ ও আরডব্লিউটিম ফুড রাইটস এডুকেশন-অ্যান্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন(প্রস্তাবিত) এর চেয়ারম্যান এইচ.এম নাসিরউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির, মো. আসাদুজ্জামান রিপন, গৌরনদী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ খায়রুল ইসলাম, সাবেক সভাপতি বিএম বেলাল, উপজেলা রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক মো. লিটন খান, টরকি বন্দর বাইতুল সুজুত জামে মসজিদের সাধারন সম্পাদক মো. আবুল ফয়েজ, সমাজ সেবক মো. আবুল কালাম তালুকদার, মো, আলী হোসেন-প্রমূখ। আলোচনা সভা শেষে বিভিন্ন এলাকার থেকে আসা ৫০ জন গরিব অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়।

  • নলছিটিতে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাট্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

    নলছিটিতে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাট্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

    ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে, নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।

    এসময় নলছিটি উপজেলার সর্ববৃহৎ বাজার তালতলা বাজার বাসস্ট্যান্ড থেকে র‍্যালিটি শুরু হয়ে বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করেন। র‍্যালি শেষে বাজার ব্রীজ এলাকায় শুরু হয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা। 

    এসময় বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আঃ কাদের খান,ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি জাহাঙ্গীর সরদার, স্বেচ্ছাসেবক দলের যুগ্ন-আহবায়ক সরদার সাইফুল ইসলাম, ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ন-আহবায়ক তরিকুল ইসলাম মিঠু, উপজেলা ছাত্রদলের যুগ্ন-আহবায়ক ইমরান সরদার হিরু, 

    এসময় বক্তারা ঐতিহ্যবাহী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন। ৭ নভেম্বর জাতীয় বিপ্লবের মাধ্যমে এদেশে বহুদলীয় গনতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন স্বাধীনতার ঘোষক শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান। আগামীতে তার সুযোগ্য সন্তান দেশনায়ক তারেক রহমান নেতৃত্বে এদেশে আবার গনতন্ত্র পূর্ন প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। 

    এসময় উপস্থিত ছিলেন সুবিদপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আঃ কুদ্দুস, সহ-সভাপতি জাহাঙ্গীর সরদার, প্রচার সম্পাদক মোঃ মকবুল হোসেন, সেলিম হাওলাদার, কাদের হাওলাদার, শ্রমিকদলের সভাপতি আঃ আজিজ খান,স্বেচ্ছাসেবক দল নেতা মুজাম্মেল আরিন্দা,সামীম হাওলাদার, যবদল নেতা নুরুল হক,মিলন জোমাদ্দার,সোহেল, সুজন,জালাল,ছাত্রদল নেতা শাহীন,টিটু সহ আরো অনেকে।

    আলোচনা সভা শেষে বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। 
    দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওঃ এমদাদুল হক।

  • যশোরের বাগআঁড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

    যশোরের বাগআঁড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

    আজিজুল ইসলামঃ যশোরের শার্শার বাগআঁচড়ায় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে বাগআঁচড়া ও কায়বা ইউনিয়ন বিএনপির আয়োজনে এ বিপ্লব ও সংহতি দিবস পালন করা হয়।

    বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির আহবায়ক আসাদুজ্জামান মিঠুর সভাপতিত্বে ও সাবেক যুবদল নেতা আলম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রাধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শার্শা থানা বিএনপির যুগ্ন- আহবায়ক ও সাবেক চেয়ারম্যান রুহুল কুদ্দুস।

    এসময় আরো উপস্থিত ছিলেন, শার্শা থানা বিএনপির সদস্য সহিদুল ইসলাম, মশিয়ার রহমান, আব্দুর রশিদ, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির যুগ্ন- আহবায়ক শাহাজান কবির, ইয়াকুব ধাবক, কায়বা ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায়ক তাজউদ্দিন আহমেদ, শার্শা থানা যুবদলের যুগ্ন- আহবায়ক মেহেদী হাসান, শার্শা থানা সেচ্ছাসেবক দলের আহবায়ক রাকিবুল হাসান রিপন, রাজু মোল্ল্যা, কালাম আজাদ।

    পরে বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির আহবায়ক আসাদুজ্জামান মিঠু ও কায়বা ইউনিয়ন বিএনপির আহবায়ক  তাজউদ্দীন আহমদ এর নেতৃত্বে র‍্যালী বাগআঁচড়া  বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে শেষ হয়।

  • বিচারককে জুতা নিক্ষে-প করায় এক নারীর দুই মাসের কারাদ-ণ্ড

    বিচারককে জুতা নিক্ষে-প করায় এক নারীর দুই মাসের কারাদ-ণ্ড

    মোঃ বাবুল হোসেন. পঞ্চগড় :

    পঞ্চগড়ে বিচারককে জুতা নিক্ষেপ করার অপরাধে মিনারা আক্তার নামের এক নারীকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশরাফুজ্জামান এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন ওই আদালতের বেঞ্চ সহকারী (অতিরিক্ত) শাহাদুদ জামান সুমন।

     

    বিকেল তিনটায় দণ্ডাদেশ হওয়ার পর থেকে ওই নারী আসামির সাথে তার চার বছরের সন্তান আদালতের হাজতখানায় বিকেল ৫টা পর্যন্ত ছিল। আসামির কোনো আত্মীয় স্বজন না আসায়, আইনজীবীর সহকারী তাকে জোর করে নিয়ে আসেন।

    দণ্ডপ্রাপ্ত আসামি সদর উপজেলার ডাঙ্গাপাড়া এলাকার মৃত ইয়াকুব আলীর মেয়ে। এর আগে, গত বছরের ১১ ডিসেম্বর আদালত অবমাননা ও হট্রোগোল করার অভিযোগ তুলে মিনারা আক্তারকে আসামি করে আদালতের কর্মচারী তাজুল ইসলাম বাদী হয়ে সিআর (নালিশি) মামলা দায়ের করে।

    জানা যায়, জমিজমা সংক্রান্ত জেরে গত বছরের ৫ ডিসেম্বর সদর উপজেলার ডাঙ্গাপাড়া এলাকায় মো. ইয়াকুব আলী ও তার ভাই আব্দুল জব্বার, মমিন, মকছেদ এর সাথে মারামারির ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যায় ইয়াকুব আলী। এ ঘটনায় তার মেয়ে মিনারা আক্তার বাদী হয়ে সদর থানায় ১৯ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। ১১ ডিসেম্বর আদালতে আসামি পক্ষ আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে, বিচারক অলরাম কার্জি ১৬ জনকে অন্তর্বর্তীকালীন জামিন দেন। এতে বাদী সংক্ষুব্ধ হয়ে বিচারককে উদ্দেশ্য করে এজলাসে পায়ের জুতা খুলে নিক্ষেপ করেন।

  • পঞ্চগড়ে মৈত্রী টি ইন্ডাস্ট্রিজকে সাড়ে চার লাখ টাকা জরিমানা

    পঞ্চগড়ে মৈত্রী টি ইন্ডাস্ট্রিজকে সাড়ে চার লাখ টাকা জরিমানা

     মোঃ বাবুল হোসেন. পঞ্চগড় ;

    পঞ্চগড়ের মৈত্রী টি ইন্ডাস্ট্রিজকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার ওই চা কারখানাটিতে অভিযান চালিয়ে এই অর্থদণ্ড করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল হক তারেক।

     

    চা বোর্ড জানায়, পঞ্চগড়ের চা শিল্পের সংকট দূর করে চা শিল্প এগিয়ে নিতে জেলা প্রশাসকের উদ্যোগে গত দুই মাসে চার বার চা সংশ্লিষ্ট সকলকে নিয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে চায়ের সর্বনিম্ন দর প্রতি কেজি ১৭ টাকা নির্ধারণসহ বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়। একই সঙ্গে এই সিদ্ধান্তগুলো মানা হচ্ছে কি না, তা তদারকি করার জন্য মনিটরিং টিমও গঠন করা হয়। এরপরও কিছু কারখানা মালিক নিয়মনীতি না মেনে খেয়াল খুশিমতো চা পাতা ক্রয় বিক্রয় করে আসছিলেন।

    চাষিদের অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার পঞ্চগড় জেলা শহরের সুরিভিটা হেলিপ্যাড এলাকায় মৈত্রী টি ইন্ডাস্ট্রিজে অভিযান চালায় জেলা প্রশাসন। কারখানাটিতে চাষিদের ন্যায্যমূল্য না দেওয়া, চাষিদের চায়ের ওজন থেকে ১৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত বাদ দিয়ে দাম দেওয়া ও মিথ্যে তথ্য দেওয়ার অভিযোগের সত্যতা পায় তারা। পরে কারখানা মালিককে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়।

  • ঈদগাঁওতে দিনদুপুরে দোকানে হামলা ও লুটপাটসহ অবৈধভাবে দখলের অভিযোগ

    ঈদগাঁওতে দিনদুপুরে দোকানে হামলা ও লুটপাটসহ অবৈধভাবে দখলের অভিযোগ

    মো.কাওসার উদ্দিন শরীফ,
    ঈদগাঁও প্রতিনিধি।।

    কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদে রশিদ আহমদ প্রকাশ বাবুল কোম্পানি’র সন্ত্রাসী বাহিনী’র নের্তৃত্বে দিনদুপুরের ৮ টি দোকানের হামলা ও লুটপাটসহ অবৈধভাবে দখলের অভিযোগ উঠেছে।হামলায় আহত দুই দোকানদারসহ শাহ ফকির বাজারের পাহারাদাকে কে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    বৃহস্পতিবার ৭ নভেম্বর দুপুরে উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের শাহ ফকির বাজার নামক এলাকায় এঘটনা ঘটে।

    জানা যায়, ক্রয় সূত্রে মালিকানা আরিফ কোম্পানি গং এর নামে ঈদগাঁও মৌজা বি,এস ১১৪৩৯ নং সৃজিত খতিয়ান চূড়ান্ত প্রচার আছে।উক্ত ক্ষতিয়ানের বিএস ২১৬২,২১৬৩ দাগের ১৫ শতকের জমিতে থাকা ৮ টি দোকানে সন্ত্রাসী বাহিনীর লুলোপ দৃষ্টি পড়ায় গায়ের জোরে জবর- দখল করার পায়তারা চালানো হয়েছিল।এর ধারাবাহিকতায় উপরের বর্ণিত সময়ে রশিদ আহমদ প্রকাশ বাবুল কোম্পানি’র ভাড়াটিয়া মাস্তান ও সন্ত্রাসী নিয়া অধীনের জমিতে অনধিকার প্রবেশ করিয়া মারাত্মক অস্ত্র-সস্ত্রে সজ্জিত হইয়া নিম্ন তপশীলোক জমিতে উপস্থিত হইয়া অধীনকে অকথ্য ভাষায় গালিগালাজ করতঃ অধীনকে প্রাণ নাশের হুমকি প্রদান করে অজ্ঞাত ১০০-১৫০ জন হামলা ও লুটপাট করে অবৈধভাবে দখল করে। এসময় দোকানে থাকা আনুমানিক ৫ লক্ষ টাকার মালামাল লুটপাট করে এবং তাদের হামলায় মুরগী দোকানী মেহেদী, চায়ের দোকানী আবুল কালাম ও বাজারের পাহারাদার আবুল কাসেম আহত হয়।আহতদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তাদের পরিবার। আহতদের চিকিৎসা শেষে এঘটনায় ঈদগাঁও থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলিয়ে জানিয়েছেন আরিফ কোম্পানি’গং।

    তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত কারও বক্তব্য পাওয়া যায়নি। পরে তাদের বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বের সাথে ছাপানো হবে।

    বিষয়টি তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট কৃতপক্ষে হস্থক্ষেপ কামনা করেন ভুক্তভোগী ও এলাকাবাসীরা।