মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলায় প্রবীণ, প্রতিবন্ধী ও মাদকাসক্ত ব্যক্তিদের সমন্বিত উন্নয়ন (SDDB) প্রকল্পের আয়োজনে সাংবাদিক, এসডিডিবি প্রকল্পের ক্লাব লিডার, প্রতিবন্ধী, সরকারি কর্মকর্তা ও উন্নয়ন কমিটির প্রতিনিধিদের সাথে কারিতাস খুলনা অঞ্চলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ নভেম্বর) দুপুরে মোংলা কলতান শিল্পী গোষ্ঠী মিলনায়তনে এ মতবিনিময় সভার সভাপতিত্ব করেন কলতান শিল্পী গোষ্ঠীর সমন্বয়ক জেমস শরৎ কর্মকার। এতে প্রধান অতিধি হিসেবে উপস্থিত ছিলেন জিটিভি ও ইনকিলাব প্রতিনিধি মনিরুল ইসলাম দুলু। এছাড়া বিশেষ অতিধি হিসেবে উপস্থিত ছিলেন একুশে টিভি প্রতিনিধি আবুল হাসান, মোংলা টাইমস’র চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমান, সংরক্ষিত ইউপি সদস্যা অর্পা মল্লিক, সহ অন্যান্যরা।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, গুরুত্বপূর্ণ জনবসতি সমুদ্র বন্দর মোংলায় প্রতিবন্ধীদের জন্য পৃথক স্কুল ও থেরাপি সেন্টার খুবই প্রয়োজন। তাই সুবিধা বঞ্চিত প্রতিবন্ধীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে দাতা সংস্থা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের মানবিকভাবে এগিয়ে আসার আহবান জানান বক্তারা। পরে এ প্রোগ্রামটি মিতা হালদারের সঞ্চালনায় সমাপ্তি হয়।
Category: দেশজুড়ে
-

মোংলায় এসডিডিবি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত
-

চাকরি স্থায়ীকরণের দাবিতে সুন্দরগঞ্জে নকল নবীশদের আমরণ অনশন
আনিসুর রহমান আগুন,গাইবান্ধা থেকেঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় নকলনবীশরা এক দফা দাবীতে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন।রবিবার সকালে উপজেলা সাব-রেজিষ্ট্রি অফিসের ৫১জন নকলনবীশ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে অফিসের সামনে এ কর্মসূচি পালন করা হয়। চাকরি জাতীয়করণের এক দফাদাবী আদায় না হওয়া পর্যন্ত বাংলাদেশ এক্সট্রা-মোহরার (নকলনবীশ) এসোসিয়েশনের বৈষম্য বিরোধী নকলনবীশ দাবী আদায় পরিষদ আন্দোলন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
এ সময় বক্তব্য রাখেন- নকলনবীশ এসোসিয়েশনের সভাপতি মোজাম্মেল হক, সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমানসহ বিভিন্ন পদস্থ সদস্যগণের মধ্যে মাসুদ রানা, রূপালী বেগম, মিন্টু চন্দ্র প্রমূখ।
এব্যাপারে উপজেলা সবা-রেজিষ্ট্রার (উপ-নিবন্ধক) অহেদুল ইসলাম বলেন, ‘নকলনবীশদের চাকরি স্থায়ী করণের আন্দোলন। আমি মনে করি তাদের এ আন্দোলন যৌক্তিক। তবে, জনদুর্ভোগ সৃষ্টি করে, জনগণের হয়রাণীমূলক আন্দোলন আমরা সমর্থন করিনা। নকলনবীশদের কাজ বালামের কপি করা এবং জাবেদা কপি করে জনগণের মাঝে সরবরাহ করা। প্রতি পৃষ্ঠা তারা যে পারিশ্রমিক পায়, প্রতি পৃষ্ঠা ৩৬ টাকা হারে পায়। তাও আবার নিয়মিত না পাওয়ার কারণে তারা মানবেতর জীবনযাপন করে।
উল্লেখ্য- গত ২০ অক্টোবর থেকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশের ৫১৬ সাব-রেজিস্ট্রী অফিসে কর্মরত ১৬ হাজার ২৪৬ নকলনবীশ আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে।
-

তারাগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে আটক ২
খলিলুর রহমান- নিজস্ব প্রতিনিধি.
রংপুরের তারাগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ২ জন মাদকসেবীকে আটক করা হয়েছে। রবিবার (২৪ নভেম্বার) বিকেল আনুমানিক ৫.১০টায় উপজেলার কুর্শা ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রাম থেকে অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুবেল রানার উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালরনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর আওতায় আটককৃতদের প্রত্যেককে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা করে জরিমানা আদায় করা হয়েছে।
সাজাপ্রাপ্তরা হলেন, রংপুর কোতয়ালী বাবুখা এলাকার মৃত. মোবারক আলীর ছেলে, মো. খলিল মিয়া(৩০) এবং মৃত. মহির উদ্দিনের ছেলে, মিঠু মিয়া(৪০) নামে ব্যক্তিদ্বয়কে মাদক সেবনরত অবস্থায় আটক করেছে।
তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুবেল রানা বলেন, মাদক বিরোধী বিশেষ অভিযানে তাদেরকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। উপজেলায় যারা মাদক সেবন ও ব্যবসার সঙ্গে জড়িত তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে। জনস্বার্থে ও আইন শৃঙ্খলা রক্ষায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণে এ অভিযান অব্যাহত থাকবে।
-

ময়মনসিংহে শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার কোতোয়ালি মডেল থানার এএসআই মাসুম রানা
ষ্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানায় কর্মরত এ এসআই মাসুম রানা জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত হয়েছেন। রবিবার ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় এ ঘোষনা দেওয়া হয়। জেলা পুলিশ সুপার আজিজুল ইসলাম তার হাতে এই সম্মাননা ক্রেস্ট, সার্টিফিকেট তুলে দেন।২০২৪ এর অক্টোবর মাসে ওয়ারেন্টভূক্ত আসামী গ্রেফতার করায় অবদান রেখে মাসিক অপরাধ পর্যালোচনা অনুষ্ঠানে ময়মনসিংহ জেলার মধ্যে কোতোয়ালী মডেল থানায় কর্মরত এএসআই (নিরস্ত্র) মাসুম রানা কৃতিত্বের সাথে অপরাধ দমনে সফলতা অর্জন করায় এ সম্মাননা দেওয়া হয়। এছাড়াও তিনি
মাদক বিরোদী অভিযানে ভারতীয় মদ ও মামলা নিষ্পতি এবং সহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে ভূমিকা রেখে কোতোয়ালি এলাকায় ব্যাপক সুনাম কুড়িয়েছেন।কোতোয়ালী মডেল থানায় গত অক্টোবর মাস ২৪ সালে ,ওয়ারেন্ট ভূক্ত আসামী গ্রেফতার করার মধ্য দিয়ে এএস আই মাসুম রানা শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হয়েছেন। তিনি সততা ও নিষ্ঠার সাথে কোতোয়ালি মডেল থানায় দায়িত্ব পালন করছেন। অপরদিকে মাদক মামলায় আসামী গ্রেপ্তার, ধৃত আসামীদের নিকট থেকে মাদক উদ্ধার করেও তিনি আলোচনায় উঠেন।
পুরস্কার পাওয়ার পর অনুভূতি জানতে চাইলে এএসআই মাসুম রানা বলেন, জনগণের টাকায় আমার চাকরি। জনগণকে সেবা দেওয়া আমার দায়িত্ব ও কর্তব্য। আমি সেই দায়িত্ব পালন করার চেষ্টা করি। এ ধরনের পুরস্কারে কাজের প্রতি স্পৃহা আরও কয়েকগুণে বেড়ে যায়। আমি ধন্যবাদ জানাই আমার শ্রদ্ধাভাজন অভিভাবক জেলা পুলিশ সুপার স্যার,কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) স্যারসহ থানা কর্মরত সহকর্মী পুলিশ কর্মকর্তাদের। তাদের সবার সম্মিলিত প্রচেষ্টায় এ অর্জন।
-

জাকের পার্টি পৌরসভা ইউনিয়ন এবং সিটি কর্পোরেশনের সকল ওয়ার্ড প্রতিনিধিদের সাথে কেন্দ্রীয় সাংগঠনিক সভার আয়োজন
তৈয়ব আলী পর্বত
বিশ্ব ওলি খাজা বাবা ফরিদপুরী জাকের পার্টি সকল সহযোগী সংগঠন এবং খুলনা জেলা ও মহানগর ২৩ নভেম্বর ২০২৪ শনিবার সকাল ১০ টায় এইচ ফরাজী বাংলাদেশ রেলওয়ে মিলনায়তনে পৌরসভা, ইউনিয়ন এবং সিটি কর্পোরেশনের সকল ওয়ার্ড প্রতিনিধিদের সাথে কেন্দ্রীয় সাংগঠনিক সভার আয়োজন করেন। এই সাংগঠনিক সভায় প্রধান অতিথি ছিলেন মোঃ শামীম হায়দার মহাসচিব জাকের পার্টি। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় ও বিভাগীয় নেতৃবৃন্দ জাকের পার্টি। স্বাগত বক্তা ছিলেন জনাব শেখ আনসার আলী সভাপতি খুলনা জেলা ও সদস্য জাতীয় স্থায়ী কমিটির জাকের পার্টি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কে এম ইদ্রিস আলী বিল্টু সভাপতি খুলনা মহানগর ও সদস্য জাতীয় স্থায়ী কমিটি জাকের পার্টি।
-

পলাশবাড়ীতে যৌথ বাহিনীর অভিযানে বিদেশী পিস্তল ও গুলিসহ যুবক আটক
আমিরুল ইসলাম কবির,
স্টাফ রিপোর্টারঃগাইবান্ধা জেলার পলাশবাড়ী পৌর এলাকা হতে একটি বিদেশি পিস্তল ও আট রাউন্ড গুলি সহ জুয়েল রানা (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে যৌথ বাহিনীর সদস্যরা।
২৩শে নভেম্বর শনিবার দিনগত রাতে ঘোড়াঘাট পৌর এলাকা হতে জুয়েল রানা (২০) গ্রেফতার করা হয়। এরপর জুয়েল রানার দেয়া তথ্য মতে পলাশবাড়ী পৌর শহরের উদয়সাগর গ্রামের জুয়েল মিয়ার বসতবাড়ী হতে বিদেশী পিস্তলটি ও গুলি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত জুয়েল রানা (২০) দিনাজপুর জেলার ঘোড়াঘাট পৌর এলাকার মাছুয়াপাড়া গ্রামের পান্না মিয়ার ছেলে বলে জানা গেছে।
এ বিষয়ে,২৪শে নভেম্বর রবিবার পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) জুলফিকার আলী ভুট্টো জানান,গোপন সংবাদের ভিত্তিতে গেল রাতে ঘোড়াঘাট পৌর এলাকা হতে প্রথমে জুয়েল রানা’কে গ্রেফতার করা হয়। এরপর গ্রেফতারকৃত জুয়েল রানার দেয়া তথ্য মতে পলাশবাড়ী পৌর শহরের উদয়সাগর গ্রামে অভিযান চালায় যৌথ বাহিনী সদস্যরা। এসময় উদয়সাগর গ্রামের বাসিন্দা ও গ্রেফতারকৃত জুয়েল রানার ভগ্নিপতি জুয়েল মিয়ার বসতবাড়ি থেকে ম্যাগজিনসহ একটি বিদেশী পিস্তল ও আট রাউন্ড তাজা গুলিসহ উদ্ধার করা হয়। এঘটনায় গ্রেফতারকৃত জুয়েল রানা (২০)’র বিরুদ্ধে পলাশবাড়ী থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।।
-

মুন্সীগঞ্জে টঙ্গীবাড়ীর দিঘীরপাড় ইউনিয়ন শাখার উদ্দ্যোগে গন সমাবেশ অনুষ্ঠিত
লিটন মাহমুদ,
মুন্সীগঞ্জ প্রতিনিধিমুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী উপজেলার দিঘীরপাড় বাজার এলাকায়
ইসলামী আন্দোলন বাংলাদেশ এর গনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে বক্তারা বলেন
ভারতের পানি আগ্রাসন বন্ধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ, ছাত্র-জনতার গণবিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেফতার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা, সংখানুপাতিক পদ্ধতিতে(PR) জাতীয় সংসদ নির্বাচনের দাবীতে, ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির প্রত্যাশা পূরণে ও ইসলাম ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে-২৩ শে নভেম্বর (শনিবার) বিকাল ৩ টায় উপজেলার দিঘীরপাড় ইউনিয়নর বাজার সংলগ্ন মেইন রোডে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর গন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এতে ইসলামী আন্দোলন বাংলাদেশ দিঘীরপাড় ইউনিয়ন শাখার সভাপতি আলহাজ্ব মিরাজ হোসেন গাজীর সভাপতিত্বে ও আন্দোলন বাংলাদেশ দিঘীরপাড় ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মামুন খানের সঞ্চালনায় আয়োজন করা হয়।এতে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় অর্থ ও প্রকাশনা সম্পাদক ও মুন্সীগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি আলহাজ্ব কে এম বিল্লাল হোসাইন।প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক গাজী রফিকুল ইসলাম বাদল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আন্দোলন বাংলাদেশ মুন্সীগঞ্জ জেলা শাখার অর্থ ও প্রকাশনা বিষয়ক সম্পাদক
মুহাম্মদ ওবায়দুল্লাহ্ সরদার, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা মুফতি ইমদাদুল হক আরেফী, ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সীগঞ্জ জেলা শাখা শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ্ব হাকিম ঢালী, ইসলামী যুব আন্দোলনের মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি প্রিন্সিপাল শেখ হাবিবুর রহমান বিক্রমপুরী,ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সীগঞ্জ জেলা শাখার প্রচার ও দাওয়াহ্ বিষয়ক সম্পাদক গাজী মোহাম্মদ জসিমউদদীন,ইসলামী যুব আন্দোলনের টঙ্গীবাড়ী উপজেলার সহ-সভাপতি মো: আক্তার হোসেন শেখ, ইসলামী আন্দোলন টঙ্গীবাড়ী উপজেলা শাখার সহ সভাপতি মো: দেলোয়ার সিকদার,ইসলামী আন্দোলন টঙ্গীবাড়ী উপজেলা শাখার ত্রান বিষয়ক সম্পাদক ও ইসলামী আন্দোলন বাংলাদেশ দিঘীরপাড় ইউনিয়ন শাখার সাংঘঠনিক সন্পাদক মো: হামিদ মিয়াজী,মাও: ইয়াসিন ফকির , মো: রাসেল খান , মো: কামাল হাওলাদার | মো: নুরুদ্দীন সিকদার মো: সাইফুল মৃধা,
হাফেজ. মো: মকবুল হোসাইন ,মো: আমজাদ বেপারী, মো: সাইদুল ছৈয়াল ,মো: এরশাদ খান। মো: হালিম মালত, প্রমূখ।
এবং বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ দিঘীরপাড় ইউনিয়ন শাখার গণসমাবেশের সমাপ্তি ঘোষনা করা হয় । -

সুজানগরে টেকনো স্মার্টফোনের রি-ওপেন উদ্বোধন
এম এ আলিম রিপন ঃ জনপ্রিয় বিশ্বখ্যাত মোবাইল ব্যান্ড টেকনো স্মার্টফোন এর রি-ওপেন উদ্বোধন করা হয়েছে। সুজানগর পৌর বাজারের অগ্রণী ব্যাংকের নিচতলায় শনিবার এর উদ্বোধন করেন রংসধৎঃঁ এর সিইও রেজোয়ানুল হক। সুজানগর টেকনো এক্সক্লুসিভ ব্যান্ড শপের কর্ণধার এবিএম মতিয়ার রহমান মধুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে রংসধৎঃঁ এর জিপিএস জেরি ইয়ে, মার্কেটিং প্রধান এমডি আসাদুজ্জামান, সিএসএম ইউসুফ আবদুল্লাহ বিন ইদ্রিস,বিএনপি নেতা লাটু প্রামানিক, সুজানগর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও সুজানগর থেকে প্রকাশিত একমাত্র পত্রিকা সাপ্তাহিক পল্লীগ্রামের নির্বাহী সম্পাদক শাহজাহান আলী মন্ডল, সহকারী অধ্যাপক ও দৈনিক জীবনকথার সুজানগর উপজেলা প্রতিনিধি এটিএম শামছুজ্জামান ডন, টেকনোর এএসএম জাবেদ হোসেন,আরএসই মাকছুদুল শেখ হিমেল, দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি এম এ আলম রিপন, বিশিষ্ট ব্যবসায়ী সাহেব আলী মন্ডল, রওশন ট্রেডার্সের কর্ণধার ফিরোজ রানা ও আব্দুস সোবাহান সহ স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।উদ্বোধনকালে রংসধৎঃঁ এর সিইও রেজোয়ানুল হক বলেন, দেশের বাজারে, নিজেদের প্রসার বৃদ্ধির পাশাপাশি গ্রাহকের চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহে মানসম্পন্ন পণ্য, ব্যবহার অভিজ্ঞতা ও বিক্রয়োত্তর সেবা, প্রতিটি বিষয়ের উপর সমান গুরুত্ব দেওয়া হচ্ছে। ফোন কেনার পর ১০০ দিন পর্যন্ত রিপ্লেসমেন্ট গ্যারান্টির পাশাপাশি টেকনো মোবাইলে ১৩ মাস পর্যন্ত সার্ভিসিং ওয়ারেন্টি দিচ্ছে ।দেশের যে কটি মোবাইল নির্মাতা প্রতিষ্ঠান রয়েছে, তার মধ্যে টেকনো এগিয়ে আছে জানিয়ে তারা বলেন, চাইনিজ র্ব্যান্ড হলেও বিশ্বব্যাপী টেকনোর সুনাম রয়েছে। বাংলাদেশে টেকনো মোবাইল আধুনিক ডিজাইন ও আকর্ষণীয় ফিচারের কারণে জনপ্রিয়তা পেয়েছে। আগামীতে এ ধারা অব্যাহত রাখতে নতুন নতুন মডেলের সেট বাজারে আনা হবে। এ সময় অতিথিবৃন্দ আরো বলেন আগামী ৩১ তারিখের মধ্যে একটি টেকনো মোবাইল ফোন কিনলেই সঙ্গে সঙ্গে উপহার সামগ্রী প্রদানের পাশাপাশি লটারীর মাধ্যমে বিজয়ী ক্রেতাদের মাঝে মূলবান পুরস্কার প্রদানের ব্যবস্থা থাকছে।
এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি।। -

তরুণসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই-ওসি মোস্তফা
সুজনগর(পাবনা)প্রতিনিধিঃ সুজানগর থানা অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা বলেছেন, যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। পড়ালেখার পাশাপাশি যুবক ও কিশোর-কিশোরীদের খেলাধুলার মধ্যে রাখতে হবে। খেলাধুলা করলে যেমন শরীর ভালো থাকে তেমনি মনও ভালো থাকবে।শুক্রবার রাতে পাবনার সুজানগর পৌরসভার ঐতিহ্যবাহী কাঁচারীপাড়া স্টেডিয়াম মাঠে ব্যাডমিন্টন খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন খেলাধুলা মানুষের মনকে সজীব করে তোলে। খেলাধুলা সমাজের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে সমাজকে দূরে রাখে। তাই সুস্থভাবে জীবন-যাপন করতে খেলাধুলার বিকল্প নাই। কাঁচারীপাড়া ক্লাবের সহ সভাপতি ও দৈনিক যুগান্তরের সুজানগর উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপনের সভাপতিত্বে এবং কাঁচারীপাড়া ক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা পোস্ট মাস্টার আফজাল হোসেনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও নাজিরগঞ্জ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নাদের হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সুজানগর উপজেলা শাখার নায়েবে আমীর ও পদ্মা কলেজের অধ্যাপক ফারুক-ই আযম,সুজানগর মহিলা ডিগ্রি কলেজের অধ্যাপক ও দৈনিক জীবনকথার উপজেলা প্রতিনিধি এটিএম শামসুজ্জামান(ডন), উপজেলা কৃষকদলের সাবেক সাধারণ সম্পাদক ও পৌরসভার ৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আনিছুর রহমান খোকন,উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক গোলাম মোর্তজা, পৌর বিএনপি নেতা ইয়াকুব আলী প্রামানিক, হোমিও চিকিৎসক সাইফুল্লাহ ফুল, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক টুটুল হোসেন এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সুজানগর উপজেলা শাখার সাবেক সভাপতি কামরুজ্জামান সোহেল । অনুষ্ঠানে স্থানীয়দের মধ্যে ওয়াজেদ হোসেন,শান্ত, কাঁচারীপাড়া ক্লাবের ফিরোজ রানা, শাহীন,জন,বাদশা, চঞ্চল,হিরা,জাদু,অন্তু, আব্দুস সবুর প্রামানিক ,সাইফুলসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সার্বিক সহযোগিতায় ছিলেন কাঁচারীপাড়া যুব ক্রীড়া সংগঠনের সভাপতি আব্দুস সোবাহান ও সাধারণ সম্পাদক নাবিল হোসেন।
এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি।। -

ঝিনাইদহে দুই ট্রাকে মুখোমুখি সংঘ-র্ষে চালক নিহ-ত
ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহ সদর উপজেলার কাশিপুর নামক স্থানে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আল আমিন (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার ( ২৩ নভেম্বর) সকালে ঝিনাইদহ মাগুরা সড়কে এই দুর্ঘটনা ঘটে। পেশায় ট্রাক ড্রাইভার আল আমিন ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বাজেবামুনদাহ গ্রামের আজিজুল ইসলামের ছেলে। এ ঘটনায় মাগুরার কেচুয়াডুবি গ্রামের আসাদ মোল্লা নামে এক ব্যক্তি আহত হন। ঝিনাইদহ হাইওয়ে থানার ওসি মৃত্যুঞ্জয় বিশ^াস খবর নিশ্চিত করে জানান, সকাল সাড়ে ৬টার দিকে ঝিনাইদহ থেকে মাগুরাগামী একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রাককে মুখোমুখি সাজরে আঘাত করলে ট্রাক ড্রাইভার আল আমিন ও হেলপার আসাদ মোল্লা আহত হন। তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হলে আল আমিনকে চিকিৎসক মৃত ঘোষনা করেন। দুর্ঘটনার পর ঝিনাইদহ-মাগুরা সড়কে সাময়িকের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। ঝিনাইদহ হাইওয়ে পুলিশ এক ঘন্টা চেষ্টার পর সড়কে যান চলাচল স্বাভাবিক করতে সমর্থ হয়। দুর্ঘটনা কবলিত দুইটি ট্রাক হাইওয়ে পুলিশ আটক করেছে।আতিকুর রহমান
ঝিনাইদহ।।