Category: দেশজুড়ে

  • নকল-ভেজাল ও রঙ মেশানো শিশুখাদ্য বিক্রি, জীবননগরের আতিয়ারকে দেড় লক্ষ টাকা জরিমানা

    নকল-ভেজাল ও রঙ মেশানো শিশুখাদ্য বিক্রি, জীবননগরের আতিয়ারকে দেড় লক্ষ টাকা জরিমানা

    মোঃ মুনাইম হোসেন, জীবননগর প্রতিনিধি

    চুয়াডাঙ্গা জীবননগরে নকল-ভেজাল শিশুখাদ্য বিক্রিসহ বিভিন্ন অনিয়মের অপরাধে আতিয়ার রহমান নামে এক ব্যবসায়ীকে দেড় লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

    আজ সোমবার (২৫ নভেম্বর) বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা কার্যালয়ের সহকারি পরিচালক সজল আহম্মেদ এ অভিযান পরিচালনা করে জরিমানা করেন।

    এ সময় ছাত্র প্রতিনিধি মুশফিকুর রহিম, ক্যাবের প্রতিনিধি রফিকুল ইসলামসহ আইনশৃঙ্খলা রক্ষার্থে সহযোগিতায় ছিলেন সেনাবাহিনীর একটি চৌকস টিম।

    অভিযান সুত্রে জানা যায়, জেলা টাস্কফোর্স ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জীবননগর উপজেলার বিডিআর ক্যাম্পের সামনে মেসার্স নিশান ট্রেডার্স নামক প্রতিষ্ঠানে তদারকি করে। পুর্বে সতর্ক করা সত্ত্বেও অননুমোদিত পন্য, নিম্নমানের নকল-ভেজাল শিশুখাদ্য বিক্রয়, মেয়াদ উত্তীর্ণ ও মেয়াদ মুল্যবিহীন পণ্য বিক্রয়, বেনামি ক্ষতিকর রঙ মেশানো শিশুখাদ্য, চিপস ও বিভিন্ন খাবারের প্যাকেটে প্লাস্টিকের খেলনাযুক্ত অস্বাস্থ্যকর শিশুখাদ্য বিক্রয়ের প্রমাণ পাওয়া যায়।

    এ ছাড়া অনুমোদন বিহীনভাবে বিভিন্ন নিম্নমানের শিশুখাদ্য তৈরির সরঞ্জাম পাওয়া যায়। উক্ত অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মো: মতিয়ার রহমানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এক লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

    সহকারী পরিচালক সজল আহম্মেদ আগামী দর্পণকে বলেন, এই প্রতিষ্ঠানের মালিককে পূর্বেও সতর্ক করা হয়ছিল। তিনি আবারো একই অপরাধে অভিযুক্ত হয়েছেন। নকল, ভেজাল, রঙ মেশানো শিশুখাদ্য বিক্রিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া এসব পন্যগুলো জব্দ করে জনসম্মুখে পুড়িয়ে নষ্ট করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

  • পঞ্চগড়ে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরন 

    পঞ্চগড়ে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরন 

    মোঃ বাবুল হোসেন. পঞ্চগড়:

    পঞ্চগড়ে দুস্থ, প্রতিবন্ধী ও গরীব শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রোববার (২৪ নভেম্বর) বিকালে উপজেলা প্রশাসন ও দূর্যোগ ও ত্রাণ অধিদপ্তর কামাত কাজলদিঘী ইউনিয়ন পরিষদ চত্তরে এ শীতবস্ত্র বিতরণ করে। অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মো.সাবেত আলী সুফলভোগীদের হাতে একটি করে কম্বল তুলে দেন।

    শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমান,কামাত কাজলদিঘী ইউনিয়নের চেয়ারম্যান তোফায়েল প্রধানসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

  • উজিরপুরে আইন শৃঙ্খলা কমিটির ও উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত

    উজিরপুরে আইন শৃঙ্খলা কমিটির ও উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত

    মোঃ জুনায়েদ খান সিয়াম, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃঙ্খলা কমিটির সভা ও উপজেলা পরিষদের উদ্যোগে মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইন শৃংখলা বাহিনীর সদস্য ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। ২৫ নভেম্বর সোমবার সকাল ১১ টায় উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা এর সভাপতিত্বে ও উজিরপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল কালামের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উজিরপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি হাসনাত জাহান খান,বক্তব্য রাখেন উজিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ কপিল বিশ্বাস,উজিরপুর মডেল থানার অফিসর ইনচার্জ আঃ সালাম উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জাহান,   উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবিএম জাহিদ হাসান, উজিরপুর পৌর বিএনপি’র আহবায়ক মোঃ শহীদুল ইসলাম খান, বীর মুক্তিযোদ্ধা আক্রাম হোসেন হাওলাদার। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উজিরপুর এরিয়া প্রোগ্রাম ম্যানেজার ও অ্যাক্টিং সিনিয়র ম্যানেজার সিলভিয়া ডেইজি,শোলক ইউনিয়ন চেয়ারম্যান সরদার আব্দুল হালিম, বীর মুক্তিযোদ্ধ জাকারিয়া মাস্টার , উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আঃ রহিম সরদার, সাংবাদিক  ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহফুজর রহমান মাসুম, এ সময় বিভিন্ন  ইউনিয়ন চেয়ারম্যানের পক্ষে প্যানেল চেয়ারম্যান ও উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও তাদের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।

  • মধুপুরে গারো আদিবাসীদের ওয়ানগালা উৎসব অনুষ্ঠিত 

    মধুপুরে গারো আদিবাসীদের ওয়ানগালা উৎসব অনুষ্ঠিত 

    মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ

    টাঙ্গাইলের মধুপুরে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে গারো আদিবাসীদের  ঐতিহ্যবাহী সামাজিক উৎসব ওয়ানগালা।

    মধুপুরের জলছত্র ও পীরগাছা মিশনে খ্রীস্ট রাজার পর্ব ওয়ানগালা উৎসব উদযাপন করা হয়, গারো আদিবাসীদের ঐতিহ্যগত সংস্কৃতি সংরক্ষণ চর্চা ও অতীত ইতিহাসকে ধরে রাখার জন্য  প্রতি বছর জাঁকজমক পূর্ণ ভাবে এই ওয়ানগালা উৎসব উদযাপন করা হয়। কারিতাস আলোক-৩ প্রকল্প মধুপুর উপজেলা ময়মনসিংহ অঞ্চল এর সহায়তায় রবিবার দিনব্যাপী নানাভাবে দিবসটি উদযাপন করা হয়। অনুষ্ঠানে পীরগাছা মিশনে প্রধান  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ক্যাথলিক সম্প্রদায়ের ধর্মগুরু মহামান্য কার্ডিনাল রেভা: প্যাট্রিক ডি রোজারিও মহোদয় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা সহকারী কমিশনার ভুমি রিফাত আনজুম পিয়া।  অনুষ্ঠানে  সভাপতিত্ব করেন পীরগাছা ধর্মপল্লীর পাল পুরোহিত রেভা ফাদার এপলো রোজারিও সিএসসি,। প্রথম পর্বে  শুরুতে থক্কা, মিসা উৎস্বর্গ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান এর মধ্য দিয়ে সারাদিন ব্যাপী ওয়ানগালা উৎসব উদযাপন করা হয়।

    মধুপুর বনাঞ্চলের গারোদের সর্ববৃহৎ সামাজিক অনুষ্ঠান এই ওয়ানগালার আয়োজনে দেশি-বিদেশি অতিথি ছাড়াও ধর্ম-বর্ণ নির্বশেষে হাজার হাজার লোক সমাগম হয়।

    আদিকাল থেকেই গারোদের বিশ্বাস, মানুষের জীবন ও জীবিকার জন্য প্রাকৃতিক যা কিছু সম্পদ সবই দেবতাদের সৃষ্টি এবং দান। দেবতা তাতারা পৃথিবী এবং সালজং পার্থিব ফসলাদি সৃষ্টি করেছেন। সুষিমি দেবতা রোগ নিরাময়কারী ও ঐশ্বর্য দানকারী। তাই এসব দেবতার দান করা সম্পদ ও ফসলাদি ব্যবহার করার আগে প্রকৃতি ঘনিষ্ঠ গারোরা তাদের উৎপাদিত ফসলাদি সুষিমি,সালজংসহ অন্য দেবতাদের উৎসর্গ করে। দেবতাদের উৎসর্গ করা ছাড়া গারোরা ফসল ব্যবহার করে না। ফসল উৎসর্গের এই আনুষ্ঠানিকতাকেই গারো ভাষায় ‘ওয়ানগালা’ বলা হয়

  • মোংলায় মাল্টি-স্টেক হোল্ডারদের সাথে কিশোর স্বাস্থ্য বিষয়ক সংবেদনশীলতা কর্মশালা অনুষ্ঠিত

    মোংলায় মাল্টি-স্টেক হোল্ডারদের সাথে কিশোর স্বাস্থ্য বিষয়ক সংবেদনশীলতা কর্মশালা অনুষ্ঠিত

    মোংলা প্রতিনিধি।
    মোংলায় স্কুল মাদ্রাসা শিক্ষকদের নিয়ে পরিবার পরিকল্পনার মাল্টি-স্টেক হোল্ডারদের সাথে কিশোর স্বাস্থ্য বিষয়ক সংবেদনশীলতা কর্মশালা অনুষ্ঠিত সোমবার (২৫ নভেম্বর ) সকালে মোংলা উপজেলা অফসার্স ক্লাবে এ কর্মশালায় সভায় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেব কুমার পালের সভাপতিত্বে প্রধান অতিধি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলার পরিবার পরিকল্পনার উপ পরিচালক মোঃ শামসুদ্দিন মোল্লা। কর্মশালায় বিশেষ অতিধি হিসেবে উপস্থিত ছিলেন, মোংলা উপজেলার নির্বাহী কর্মকর্তা আফিয়া শারমিন,পরিবার পরিকল্পনার জেলার এডি ডা.দীন মোহাম্মদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.শাহীনসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগন। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সভাপতিত্বে দেব কুমার পাল কর্মশালায় বলেন কৈশোরকালীন স্বাস্থ্যের উপরে জোর দেন এবং শিক্ষা প্রতিষ্ঠান ও মাদ্রাসার প্রধানগণের মাধ্যমে তাদের ছাত্র-ছাত্রীদের মধ্যে উক্ত কর্মশালার শিখন প্রচার ও প্রসারে উৎসাহিত করেন।

  • মাদক ব্যবসায়ীদের উচ্ছেদ করতে আল্টিমেটাম

    মাদক ব্যবসায়ীদের উচ্ছেদ করতে আল্টিমেটাম

     

     

    মো:বাবুল হোসেন পঞ্চগড় :

    মাদক ব্যবসায়ীদের উচ্ছেদ করতে এক মাসের আল্টিমেটাম মাদকবিরোধী সমাবেশে। রাজনগর মাদক বিরোধী নাগরিক কমিটি ও জেলা প্রশাসনের আয়োজনে মাদকদ্রব্যের অপব্যাবহার ও অবৈধ মাদক ক্রয়-বিক্রয় রোধে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এই সমাবেশে তরুণ, যুবক, নারীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ যোগদেন। এর আগে খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশে উপস্থিত হন রাজনগরের বাসিন্দারা।  রাজনগর বকুলের মিলের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    দীর্ঘ ২০-২২ বছর পঞ্চগড় শহরের প্রাণ কেন্দ্র রাজনগড় নতুন বস্তি এলাকায় দশ থেকে পনেরোটি হরিজন সম্প্রদায়ের বাড়ির সামনে থেকে মাদক বিক্রি হচ্ছে। সন্ধ্যা নামলেই সড়কের পাশেই নারী মাদক কারবারিরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকে এই সময়ে ও পাশ দিয়ে কেউ যাতায়াত করলেই রীতিমতো টানা হেঁচরা করেন তারা। এতে সামাজিক সম্প্রীতি নস্ট হয়ে পঞ্চগড় পৌরসভা এলাকার যুব সমাজ নানা অপরাধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। বাড়ছে চুরি, অনেকের বাসাবাড়ি থেকে শাড়ি, থ্রি-পিছ ও বারান্দার বাল্ব চুরি করছে। এরই প্রতিবাদে পঞ্চগড়ের রাজনগড় বকুল মিলের মোড়ে মাদক এবং বাল্যবিবাহ বিরোধী বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    শুক্রবার বিকেলে রাজনগড় মাদক বিরোধী কমিটির সমাবেশে কমিটির সভাপতি মনসুর আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পঞ্চগড় সদর উপজেলা নির্বাহি কর্মকর্তা জাকির হোসেন, বিশেষ অতিথি পঞ্চগড় সদর থানার ওসি মাসুদ পারভেজ, সাবেক পৌর মেয়র ও জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক তৌহিদুল ইসলাম সহ ছয়টি মসজিদের ইমাম, মন্দির কমিটির নেতৃবৃন্দ এবং এলাকার তরুনরা বক্তব্য রাখেন। 

    সমাবেশটি সঞ্চালনা করেন হাফেজ মীর মুর্শিদ (তুহিন) বক্তারা জানান, অবাধে চলাফেরার রাস্তায় জনসম্মুখে প্রতিদিনই ১০ থেকে ১৫টি পরিবারের নারী পুরুষরা অবাধে মাদক বিক্রি করছেন। প্রশাসন জনপ্রতিনিধীদের কাছে বার বার অভিযোগ করেও মাদক ব্যবসা বন্ধ হয়নি। সাবেক পৌর মেয়র তার বক্তব্যে বলেন আগামি এক মাসের মধ্যে মাদক ব্যাবসায়ীদের উচ্ছেদ করা না হলে পঞ্চগড় জেলায় দূর্বার আন্দোলন করার ঘোষনা দেন তিনি।

    এ সময় ইউএনও’র কাছে মাদক ব্যবসায়ীদের একটি তালিকাও তুলে দেন তৌহিদুল ইসলাম। পরে ইউএনও এবং ওসি দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন সেই সাথে রাতের বেলায় পাহারা বসানোর পাশাপাশি সদর থানা পুলিশের একটি দল টহলে থাকবে ও সিভিলে অনেকেই এখানে অবস্থান করবেন। মাদকের বিরুদ্ধে বিন্দু পরিমান ছাড় নেই বলে জানান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন।

  • সুজানগরে শীতের পিঠা বিক্রির ধুম

    সুজানগরে শীতের পিঠা বিক্রির ধুম

    এম এ আলিম রিপনঃ ঋতু বৈচিত্রের গণনায় বর্তমানে ভোর আর সন্ধ্যায় হালকা হিম ভাব সুজানগর উপজেলার প্রকৃতির বুকে জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। শীত মানেই মন কাড়ে শীতের হরেক রকম মুখরোচক পিঠার স্বাদ। শীত আর পিঠার যেন অন্যরকম মিতালি। উপজেলা জুড়ে হালকা শীতেই জমে উঠেছে হরেক রকম পিঠার বেচা-কেনা। সন্ধ্যা নামার সাথে সাথে হিমেল হাওয়ার প্রভাবে বেড়ে যায় শীতের তীব্রতা। শীতের শুরুতে গোধূলী বেলায় হালকা কুয়াশা নেমে আসতে না আসতেই  সুজানগর উপজেলা সদরসহ বিভিন্ন এলাকায় শীতে পিঠা বানানো আর বেচা-কেনায় ব্যস্ত সময় কাটাচ্ছেন পিঠা ব্যবসায়ীরা। আর সেসব দোকানে পিঠার স্বাদ নিতে ভিড় করছেন ক্রেতারা। সুজানগর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুস শুকুর জানান, পিঠা বাংলার নিজস্ব আদিম আভিজাত্যপূর্ণ ও ঐতিহ্যপূর্ণ খাদ্য। গ্রামাঞ্চলে সাধারণত নতুন ধান তোলার পর থেকেই পিঠা তৈরির আয়োজন করা হয়। শীতে ও পৌষ পার্বণে বাংলার ঘরে ঘরে পিঠা তৈরি করা হয়ে থাকে। রবিবার বিকেলে সরেজমিন গিয়ে দেখা যায়, সুজানগর পৌর শহরের প্রধান সড়কসহ বিভিন্ন এলাকায় চলছে ভাপা পিঠা বিক্রির ধুম। ভাপা পিঠার পাশাপাশি বিক্রি করছে চিতয় পিঠাও। বিশেষ করে   সকালে ও বিকাল থেকে রাত ১০টা পর্যন্ত জমে উঠে এসব পিঠা বিক্রি। পিঠা খেতে শিশু-কিশোর, চাকরিজীবী, শিক্ষার্থী সব শ্রেণি-পেশার মানুষই পিঠার দোকানে ভিড় করছে। পুরুষদের পাশাপাশি অনেক নারীও দোকানে পিঠা বিক্রি করছেন। পিঠা তৈরির বিষয় কথা হয় সুজানগর পৌর শহরের জিয়ো পয়েন্ট মোড়ে বসা সোহেলের সাথে। ৩২ বছর বয়সি এ পিঠা বিক্রেতা জানান, তার বাসা শহরের ভবানীপুর কঁাচারীপাড়া এলাকায়। শীত মৌসুমে পিঠা বিক্রয় করে থাকেন। প্রতিদিন বসেন এ স্থানে। বিক্রয় করেন ভাপা পিঠা।তিনি আরও জানান, শীত আসতেই দোকানে চাপ অনেক। ক্রেতাদের চাহিদা মেটাতে ব্যস্ত সময় পার হয়। বিকেল থেকে রাত ১০-১১টা পর্যন্ত চলে পিঠা বানানো ও বিক্রি। বেচা-কেনা ভাল হচ্ছে। ১০ টাকা করে ভাপা পিঠা বিক্রয় করা হচ্ছে। শীতের তীব্রতা বৃদ্ধি পেলে বিক্রি আরো বেশি হবে বলে মনে করেন ওই বিক্রেতা। পিঠা খেতে আসা আব্দুল কাদের বলেন, সব ধরনের ক্রেতাদের এখানে পিঠা খেতে আসে। আবার কেউ কেউ বাড়িতে ছেলে-মেয়েদের জন্য পিঠা কিনে নিয়ে যায়। তিনি বলেন, ছোট বেলায় ভাপা পিঠার অন্যরকম স্বাদ ছিলো। সেরকম স্বাদ দোকানে পাওয়া যায় না। সেই স্বাদ মিটানোর খানিকটা চেষ্টা করি এখান থেকে পিঠা খেয়ে।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।।

  • সুজানগর পৌর জামায়াতের আমীর নির্বাচিত হলেন রফিকুল ইসলাম

    সুজানগর পৌর জামায়াতের আমীর নির্বাচিত হলেন রফিকুল ইসলাম

    এম এ আলিম রিপন : বাংলাদেশ জামায়াতে ইসলামী সুজানগর পৌর শাখার আমীর নির্বাচিত হয়েছেন রফিকুল ইসলাম খান। ২০২৫- ২৬ কার্যকালের জন্য  পৌর আমীর  নির্বাচিত হন মেধাবী সাবেক এ ছাত্রশিবির নেতা । নবনির্বাচিত সুজানগর পৌর জামায়াতের আমীর রফিকুল ইসলাম খান এর আগে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সুজানগর উপজেলা  শাখার সভাপতি এবং পরবর্তীতে  বাংলাদেশ জামায়াতে ইসলামী সুজানগর পৌর শাখার  নায়েবে আমীর  হিসেবে  দীর্ঘদিন  সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন  । নবনির্বাচিত সুজানগর পৌর জামায়াতের আমীর রফিকুল ইসলাম খান নবী রাসুলের পথ অনুসরণে ইসলাম ও সাংগঠনিক কাজ সততা এবং নিষ্ঠার সাথে পালনের জন্য  সকলের কাছে দোয়া ও  আন্তরিক সহযোগিতা কামনা করেন।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।।

  • নড়াইলে পুলিশের গাড়ি থেকে আসামি ছিনতাই

    নড়াইলে পুলিশের গাড়ি থেকে আসামি ছিনতাই

    উজ্জ্বল রায়. জেলা প্রতিনিধি নড়াইল থেকে:

    নড়াইলে হাতকড়া পরা অবস্থায় পুলিশের কাছ থেকে আসামি ছিনতাই। ছিনতাই হওয়া আসামি বিল্লাল শেখ নড়াইল সদর উপজেলায় বিল্লাল শেখ (৫০) নামে সাজাপ্রাপ্ত এক আসামিকে হাতকড়া পরা অবস্থায় পুলিশের গাড়ি থেকে তাকে ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। উজ্জ্বল রায়. জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, শনিবার (২৩ নভেম্বর) সন্ধ্যার দিকে সদর উপজেলার গোবরা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত ছিনতাই হওয়া আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
    বিল্লাল শেখ সদরের গোবরা এলাকার নওফেল শেখের ছেলে। সে চারটি মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি। নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, শনিবার বিকেলে সদর থানা পুলিশের টহল দল গোবরা বাজার এলাকায় টহল দিচ্ছিল। এসময় আসামি বিল্লাল শেখকে হাতকড়া পরিয়ে গ্রেফতার করে পুলিশ।
    পরে আসামিকে থানায় নেয়ার পথে গোবরা এলাকার নিউটনের নির্দেশে মোটরসাইকেল দিয়ে পুলিশের গাড়ির সামনে ব্যারিকেড দেন আসামির ছেলে জুয়েল, ভাইয়ের ছেলে শাকিল। এসময় আসামি বিল্লালের স্বজন রাজীব মোল্যার নেতৃত্বে প্রায় দেড় শতাধিক লোকজন হাতকড়া পরা অবস্থায় আসামিকে ছিনিয়ে নিয়ে যায়।
    আসামি বিল্লালকে ২০১৮ সালের একটি এনআইঅ্যাক্ট (অর্থ জারি) মামলায় ২ মাসের সাজাসহ ৭০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেন আদালত। এ মামলাসহ মোট চারটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হয় আসামি বিল্লালের বিরুদ্ধে। একটি হত্যা মামলাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে পলাতক আসামি বিল্লালের বিরুদ্ধে।
    এ বিষয়ে অভিযুক্ত নিউউনের কাছে জানতে চাইলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। কোনো অন্যায়কারী আমার লোক হতে পারে না। আমি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।
    এ বিষয়ে নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসালামের সঙ্গে রোববার (২৪ নভেম্বর) সকালে মুঠোফোনে কথা হলে তিনি জানান, আসামি ছিনতাইয়ের ঘটনায় এখনও কাউকে আটক করা সম্ভব হয়নি। আমরা আটকের চেষ্টা করছি।
    এ ঘটনায় মামলা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, মামলা পক্রিয়াধীন রয়েছে। ঊর্ধ্বতন স্যারদের সঙ্গে কথা বলে আমরা মামলার বিষয়ে আগোব।

  • পঞ্চগড়ে যৌথবাহিনীর অভিযানে মাদকসহ মা-ছেলে আটক

    পঞ্চগড়ে যৌথবাহিনীর অভিযানে মাদকসহ মা-ছেলে আটক

    মোঃ বাবুল হোসেন. পঞ্চগড় :

    পঞ্চগড়ে অভিযান চালিয়ে মাদকসহ জাকিরুল ইসলাম (৩৫), তার মা জরিনা বেগম (৫৫) কে আটক করেছে যৌথবাহিনী।শনিবার রাতে সদর উপজেলার রামেরডাঙ্গা থেকে তাদেরকে আটক করা হয়।আটককৃতরা ওই এলাকার আমিনুল ইসলাম ছেলে ও স্ত্রী।

    পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৩৫০ পিছ টাপেন্ডাডল ট্যাবলেট, প্রায় তিন বস্তা পুরনো ব্যবহারিত খালি এমপুল ও সিরিঞ্জ ,এক লাখ ছয় হাজার টাকা ও দুটি মোবাইল উদ্ধার করা হয়।

    স্থানীয়রা জানান,জরিনা বেগম তার ভাই মোস্তফার কাছ থেকে পঞ্চগড় শহর থেকে মাদক নিয়ে আসে।দোকানের আড়ালে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে পরিবারটি। এই পরিবারটির জন্য এলাকার যুবকসহ বাইরের লোকজন খুব সহজে মাদক পেয়ে যায়।অনেকে তাদের বাড়িতে গিয়েও ইনজেকশন শরীরে পুশ করেও আসে বলে জানান তারা।

    পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ এস এম মাসুদ পারভেজ আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন,তাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।