Category: দেশজুড়ে

  • ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ঘাটাইলে বিএনপির উদ্যোগে সর্বধর্মীয় বিক্ষোভ মিছিল

    ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ঘাটাইলে বিএনপির উদ্যোগে সর্বধর্মীয় বিক্ষোভ মিছিল

    ঘাটাইল প্রতিনিধি মোঃ রায়হান মিয়া
    ভারতের বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে টাঙ্গাইলের ঘাটাইলে সর্বধর্মীয় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঘাটাইল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি।

    এ উপলক্ষে শুক্রবার (৬ ডিসেম্বর) বিকাল ৪ টায় ঘাটাইল উপজেলার পৌর ডাকবাংলো প্রাঙ্গন থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বাসস্ট্যান্ডের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডের জামে মসজিদ এর সামনে এসে শেষ হয়।
    সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট ওবায়দুল হক নাসির।
    এ সময় উপস্থিত ছিলেন ঘাটাইল উপজেলা বিএনপির সিরাজুল হক ছানার, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ বেলাল হোসেন,পৌর বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাসেত করীম,পৌর বিএনপি সাধারণ সম্পাদক মো: আনোয়ার হোসেন হেলাল, পৌর ও ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

    মোঃ রায়হান মিয়া
    ঘাটাইল প্রতিনিধি।।

  • ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে পতেঙ্গা থানা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ সম্পন্ন

    ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে পতেঙ্গা থানা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ সম্পন্ন

    শহিদুল ইসলাম,

    বিশেষ প্রতিনিধিঃ

    চট্টগ্রাম নগরীর কাঠগড় মোড়ে ভারতীয় আগ্রাসন ও দূতাবাস হামলা – জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদে,পতেঙ্গা থানা বিএনপি-যুবদল, ছাত্রদল – স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল – কৃষক দল, মৎস্যজীবী দল- তাঁতীদল ও জাসাস নেতৃবৃন্দের বিক্ষোভ মিছিল সম্পন্ন।

    থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বিশিষ্ট শ্রমিক নেতা মোঃ শাহাবুদ্দিনের সভাপতিত্বে বিক্ষোভ মিছিলোত্তর সমাবেশে বক্তব্য রাখেন নগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হাজী মোঃ মুজিবুল হক কোং, সাবেক কমিশনার মোঃ ইসমাইল,নগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ ইকবাল হোসেন, বিশিষ্ট শ্রমিক নেতা ও বিএনপি সহ-সভাপতি মোঃ আবু জাফর, মোঃ সোলায়মান, পতেঙ্গা থানা বিএনপির সাবেক সাংগঠনিক মোঃ নাজিম উদ্দিন চৌধুরী, মোঃ হারুন কোম্পানি, মোঃ লোকমান কন্ট্রা:, সরোয়ার কামাল,৪০নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মনজুর কাদের, গিয়াস উদ্দিন, আঃ হাকিম, স্বেচ্ছাসেবক দল নেতা আঃ মালেক ফারুকী,যুবদলের মোঃ ইকবাল,লিমন সহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
    এসময় বক্তারা বলেন, বর্তমানে অন্তবর্তীকালীন সরকারের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়ে ভারতীয়দের সাথে হাত মিলিয়ে দেশীয় লুটপাট ও দূর্নীতিবাজরা আবারো নতুন রুপে দেশ ধ্বংস করে অন্য বাংলাদেশ গড়ার অপচেষ্টা চালাচ্ছে। তাদের চিরতরে বিদায় করে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিএনপি নেতাকর্মী ও সমর্থকরা প্রাণপণ চেষ্টা করার দৃঢ়ভাবে ঘোষণা করেন।
    বিক্ষোভ সমাবেশ শেষে কাঠগড় বাজার মোড় থেকে শুরু হয়ে জিইএম গেট, ইন্টার্নকেবলস গেট, স্টিল মিল বাজার হয়ে কেইপিজেডস্থ শহীদ মিনারে গিয়ে সমাপ্ত হয়।

  • ময়মনসিংহে ২৪ ঘন্টায় হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও আসামী গ্রেফতার করে চমক দেখিয়েছে পুলিশ

    ময়মনসিংহে ২৪ ঘন্টায় হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও আসামী গ্রেফতার করে চমক দেখিয়েছে পুলিশ

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    ময়মনসিংহে ২৪ ঘন্টায় হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের পর আসামীকে গ্রেফতার করে চমক দেখিয়েছে পুলিশ। জেলা পুলিশ সুপারের নির্দেশনা অনুযায়ী জেলা গোয়েন্দা শাখা ও কোতোয়ালী থানা পুলিশের চৌকস টিম এই ঘটনার রহস্য উদ্‌ঘাটন ও হত্যাকারীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। খুনের ২৪ ঘন্টায় রহস্য উদঘাটন ও আসামী গ্রেফতারে সক্ষম হওয়ায় জনমনে পুলিশের কার্যক্রমে ব্যাপক সন্তুষ্টি দেখা দিয়েছে। মিহতের পরিবারের পক্ষ থেকে পুলিশের কার্যক্রমে সন্তুষ্টি জ্ঞাপনসহ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়েছে।

    এর আগে গত শুক্রবার(০৬ ডিসেম্বর) দুপুর ২ টায় ময়মনসিংহের নগরীর নওমহল এলাকার সারদা ঘোষ রোডস্থ নির্মাণাধীন ভবন টাওয়ার বিল্ডিং নং-৪৩-এর ৩য় তলায় এক যুবকের মৃতদেহের সন্দান পায় পুলিশ।

    সংবাদ পেয়ে কোতোয়ালী থানার ৩নং ফাঁড়ির ইনচার্জ, অফিসার ইনচার্জ কোতোয়ালী মডেল থানা, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ ও জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন।

    শনিবার (৭ ডিসেম্বর) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিং এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদ।

    অতিরিক্ত পুলিশ সুপার জানান- নিহত শ্রমিকের নাম
    রমজান আলী (২৪)। সে নির্মাণাধীন সেই
    ভবনের নির্মাণ শ্রমিকদের ফোরম্যান হিসাবে কাজ করতেন। রমজান আলী নীলফামারী জেলার জলঢাকা থানার কাশিনাথপুর এলাকর পূর্ব বরগ্রামের
    মোঃ রশিদুল ইসলামের পুত্র। পুলিশ নিহতের মৃতদেহ তার নিজ শয়নকক্ষে পেয়েছে বলে জানিয়ে অতিরিক্ত পুলিশ সুপার আশঙ্খা করে জানান-নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে দেখা যায় যে, তার মাথায় ভারী ভোতা বস্তু দ্বারা উপর্যুপরি আঘাতে তার মুখমন্ডল ও মস্তকের ডান অংশ পুরোপুরি বিকৃত অবস্থায় রয়েছে।ঘটনাটি ময়মনসিংহ শহরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করে।
    পরে সংবাদ প্রাপ্তির সাথে সাথে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দের নির্দেশনা অনুযায়ী জেলা গোয়েন্দা শাখা ও কোতোয়ালী থানা পুলিশ ঘটনার রহস্য উদ্‌ঘাটন ও হত্যাকারীকে গ্রেফতারের উদ্দেশ্যে কার্যক্রম শুরু করে।

    তিনি জানান-ভবনের অপরাপর নির্মাণ শ্রমিকদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, ফোরম্যান হিসেবে দায়িত্ব পালন কালে মৃত রমজান আলীর কাছে কতিপয় নির্মাণ শ্রমিকের মজুরী পাওনা ছিল।

    সেই আলোকে ঘটনাস্থল থেকে জব্দকৃত ভিকটিমের মোবাইল ফোনের সূত্র ধরে এবং ভবনের প্রবেশপথে স্থাপিত একটি সিসিটিভি ক্যামেরার ফুটেজ থেকে নির্মাণাধীন ভবনে রডমিস্ত্রি হিসেবে কর্মরত মোঃ আমিনুর ইসলাম (২৫)-কে সন্দিগ্ধ হিসেবে সনাক্ত করা হয়।

    পরবর্তীতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে ডিবি ও কোতোয়ালী থানার একটি যৌথ আভিযানিক দল ০৭/১২/২০২৪ তারিখ সকাল ৭ টায় এই নারকীয় হত্যাকান্ড সংঘটনকারী আমিনুর ইসলামকে নরসিংদী জেলার সদর থানাধীন শাহপ্রতাপ মোড় এলাকার একটি ছাত্রাবাস থেকে গ্রেফতার করতে সক্ষম হয়।

    প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী আমিনুর জানায় যে,গত অক্টোবর মাসে সে রংপুর থেকে ময়মনসিংহে এসে উক্ত ভবনে রডমিস্ত্রি হিসেবে কাজ শুরু করে। এই কাজে তাকে সহযোগিতা করার জন্য তার শশুর ও চাচা শশুরকে সে সাথে নিয়ে আসে।

    প্রথম দুই সপ্তাহ তাদেরকে নিয়মিত পারিশ্রমিক প্রদান করা হলেও বিগত প্রায় দেড়মাস যাবৎ তারা নিয়মিত পারিশ্রমিক পেত না। একপর্যায়ে তার শশুর ও চাচা শশুর পারিশ্রমিক না নিয়েই গ্রামের বাড়ি ফিরে যায় এবং গ্রামের আত্মীয় স্বজনের কাছে আমিনুরের সম্মানহানি হয়।

    এই ধারাবাহিকতায় গত ৬ নভেম্বর অনুমান বেলা ১২ টায় মৃত রমজানের সাথে আমিনুরের তীব্র বাকবিতন্ডার একপর্যায়ে রমজান তাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করলে আমিনুর উত্তেজিত হয়ে মেঝেতে পড়ে থাকা ভারী লোহার রড দ্বারা রমজানের মাথায় স্বজোরে উপর্যুপরি আঘাত করে।

    মৃত্যু নিশ্চিত করার পর সে দ্রুত ঘটনাস্থল হতে পলায়ন করে প্রথমে ঢাকা এরপর নারায়ণগঞ্জ এবং অবশেষে নরসিংদী গমন করে।

    ঘটনাস্থল থেকে রক্তমাখা লোহার রড জব্দ করা হয়।আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণে করা হবে।

    এ সংক্রান্তে আজ ৭ ডিসেম্বর ২০২৪ বিকাল ৪ টায় পুলিশ সুপার, ময়মনসিংহ এর সম্মেলন কক্ষে একটি প্রেস ব্রিফিং এর আয়োজন করা হয়।পুলিশ সুপারের পক্ষে বেশ ব্রিফিং এ বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদ।

    এসময় জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ ইন্সপেক্টর শহিদুল ইসলাম, কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ইন্সপেক্টর শফিকুল ইসলাম খান, ওসি তদন্ত সাইফুল ইসলাম ও সেকেন্ড অফিসার এস আই আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

  • ঘাটাইলে ধলাপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিশাল জনসভা

    ঘাটাইলে ধলাপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিশাল জনসভা

    ঘাটাইল প্রতিনিধি মো রায়হান মিয়া

    টাংগাইলের ঘাটাইলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধলাপাড়া ইউনিয়ন বিএনপির আয়োজনে বিএনপির বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।  

    শনিবার (৭ডিসেম্বর) বিকেল ৩টায় ধলাপাড়া হাই স্কুল মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়। 

    দীর্ঘ ১৮ বছর পর ধলাপাড়া ইউনিয়ন বিএনপি আয়োজিত জনসভায় হাজার হাজার নেতাকর্মীদের ঢল নামে, মুহুর্তের মধ্যেই জনসভা জন সমুদ্রের পরিনিত হয়। ধলাপাড়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড গ্রাম ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, মহিলা দল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের তৃণমুলের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে সভাস্থলে উপস্থিত হয়। এ সময় স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে ধলাপাড়া হাই স্কুল মাঠ।

    ধলাপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন তোহার সভাপতিত্বে ধলাপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ আমিনুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সন এর উপদেষ্টা সাবেক সফল মন্ত্রী ও আধুনিক ঘাটাইলের রুপকার বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান খান আজাদ। 

    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য মাইনুল ইসলাম,  টাংগাইল জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র মঞ্জুরুল হক মঞ্জু, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি তোফাজ্জল হক সেন্টু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আ.খ.ম রেজাউল করিম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন ধলা, উপজেলা বিএনপির সাবেক মহিলা বিষয়ক সম্পাদক মেহেরুন নাহার চৌধুরী লাকী, উপজেলা যুবদলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম দুলাল, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক খুররম মাসুদ সিদ্দিকী, পৌর যুবদলের সাবেক সভাপতি ৯নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ শহিদুল ইসলাম শহিদ, সাবেক ছাত্র নেতা মোঃ শামীম মিয়া, উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি মোস্তাক আহমেদ সাগর, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হাসানুজ্জামান তরুন। 

    এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মাহবুবুর রহমান খান পালন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হেলালুর রহমান খান, উপজেলা বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক ও দেওপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান ভূইয়া জামাল, সরকারি জি.বি.জি বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক জিএস সাইফুল ইসলাম লাল মিয়া, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ইয়াছির আরাফাত শাওন, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আফজাল হোসেন, পৌর ছাত্র দলের সাবেক সভাপতি মুরাদ হাসান রুবেল, জিয়া মঞ্চ নেতা রিপন প্রমুখ।

  • নলছিটিতে সড়ক দূ-র্ঘটনায় মুক্তিযোদ্ধাসহ নিহ-ত -২

    নলছিটিতে সড়ক দূ-র্ঘটনায় মুক্তিযোদ্ধাসহ নিহ-ত -২

    ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    ঝালকাঠির নলছিটিতে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী মুক্তিযোদ্ধাসহ দুইজন নিহত হয়েছেন। শুক্রবার(৬নভেম্বর) রাত এগারোটার সময় বরিশাল-ঝালকাঠি মহাসড়কের যাইটপাকিয়ায় এ দূর্ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. আবদুস ছালাম।
    নিহতরা হলেন, ঝালকাঠি সদরের নথুল্লাবাদ ইউনিয়নের বারুইয়ারা এলাকার মৃত অসিমুদ্দির পুত্র বীরমুক্তিযোদ্ধা মফিজুর রহমান(৮৫) এবং মোটরসাইকেল চালক মাদারীপুর জেলার বকুলতলা এলাকার সিরাজুল হক তাহেনীর ছেলে আল আমিন তাহেনী(৪৫)। মোটরসাইকেল চালক আল আমিন ঝালকাঠি সদরের কলেজ রোড এলাকায় ভাড়া বাসায় থেকে দিনমজুরের কাজ করতেন বলে জানা গেছে।
    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার(০৬নভেম্বর) রাত আনুমানিক এগারোটার দিকে ঝালকাঠি থেকে আগত বরিশালগামী একটি মোটরসাইকেল ষাইটপাকিয়া এলাকা দিয়ে যাওয়ার সময় সড়ক পার হতে যাওয়া একজন পথচারীকে ধাক্কা দিলে মোটরসাইকেল চালক ও পথচারী উভয়ই ছিটকে পরে যায়। গুরুত্বর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন।
    নলছিটি থানা ভারপ্রাপ্ত(ওসি) মো. আবদুস ছালাম জানিয়েছেন, দুজনের লাশ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

  • তানোরে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা

    তানোরে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা

    আলিফ হোসেন,তানোরঃ
    রাজশাহীর তানোরে আগামি ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা আয়োজন করা হয়েছে। জানা গেছে, ৫ ডিসেম্বর বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের উদ্যোগে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাইরুল ইসলামের সভাপতিত্বে উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত প্রস্তুতিমুলক সভায় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মাসতুরা আমিনা। তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান, তানোর পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মিজানুর রহমান মিজান, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হযরত আলী মাষ্টার,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (টিএইচও) বারনাস হাসদা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল মামুন। উপজেলা প্রকৌশলী সাইদুর রহমান,কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহম্মেদ,সমাজ সেবা কর্মকর্তা মোহাম্মাদ হোসেন খান,তানোর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর রহমান, মৎস্য কর্মকতা বাবুল হোসেন, প্রাণীসম্পদ কর্মকর্তা ডা, ওয়াজেদ আলী,তানোর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী জাকির হোসেন। এছাড়াও ২টি পৌরসভা ও ৭টি ইউনিয়নের (ইউপি) প্রতিনিধি, এবং বিভিন্ন দপ্তরের কর্মকতা কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।এদিন জাতীয় দুটি দিবস সফল করার জন্য বিভিন্ন কমিটি ও উপ-কমিটি গঠন করা হয়।এছাড়াও প্রস্তুতি সভায় সরকারি নির্দেশনা ও উপস্থিত প্রতিনিধিবৃন্দের মতামতের ভিত্তিতে শহীদ বুদ্ধিজীবী দিবস,মহান বিজয় দিবস ও বিজয় মেলা ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও যথাযথ মর্যাদায় পালনের সিদ্ধান্ত গৃহীত হয় এবং দিবসগুলো সুন্দর ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি উল্লেখ করে দিক নির্দেশনা দেওয়া হয়।#

  • র‌্যাব-১২’র অভিযানে ডাকাত দলের ৭ জন সদস্য গ্রেফতার

    র‌্যাব-১২’র অভিযানে ডাকাত দলের ৭ জন সদস্য গ্রেফতার

    প্রেস বিজ্ঞপ্তি

    র‌্যাব-১২’র অভিযানে সিরাজগঞ্জ জেলার সয়দাবাদ এলাকার গোলচত্বরের ডান পাশে মহাসড়কের উপর ডাকাতির প্রস্তুতিকালে মাইক্রোবাসসহ ডাকাত দলের ০৭ জন সদস্য গ্রেফতার।

    ১। র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

    ২। ইং গত ০৫ ডিসেম্বর ২০২৪ তারিখ রাত্রী ০৩.০৫ ঘটিকায় র‌্যাব-১২’র সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল ‘‘সিরাজগঞ্জ জেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানাধীন সয়দাবাদ সাকিনস্থ গোলচত্বরের ডান পাশে মহাসড়কের উপর” চেকপোস্ট করাকালীন গোপন সংবাদের ভিত্তিতে একটি হাইস মাইক্রোবাস থামানোর চেষ্টাকালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাইক্রোবাসটি কৌশলে চেকপোস্ট পার হয়ে যাওয়ার চেষ্টা করলে সঙ্গীয় অফিসার ফোর্সদের সহায়তায় গাড়িটি আটক করা হয়। আটকের পর ধৃত আসামীগণ নি¤েœাক্ত নাম-ঠিকানা প্রকাশ করে। ধৃত ০২নং আসামী পুলিশের হ্যান্ডকাপ, ভুয়া পরিচিতি কার্ড, জুতা, ট্র্যাক স্যুট জ্যাকেট পরিধান পূর্বক এবং অন্যান্য ধৃত আসামীগণ পরস্পর যোগসাজসে একই উদ্দেশ্যে সমবেত হয়ে মহাসড়কে ডাকাতি করার প্রস্তুতি গ্রহণ কালে র‌্যাব-১২ সিরাজগঞ্জ এর আভিযানিক দল তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়। ধৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায় যে, তারা প্রত্যেকেই আন্তঃ জেলা ডাকাত দলের সক্রিয় সদস্য।

    ৩। গ্রেফতারকৃত আসামী ১। মোঃ জমির খান (৩৯), পিতা-মৃত জহির উদ্দিন, সাং-বামনকুমার, থানা-আটোয়ারী, জেলা-পঞ্চগড়, ২। চাকরিচ্যুত কনস্টেবল/১২৬৬৪, মোঃ কামরুজ্জামান (৪৪), পিতা-মৃত আব্দুস সালাম মুন্সি, সাং-বিজিডাঙ্গা, থানা-আলফাডাঙ্গা, জেলা-ফরিদপুর এ/পি-হেদায়েত উল্লাহ মসজিদ গলি মধ্যপাড়া, থানা-লবনচরা, জেলা-খুলনা, ৩। মোঃ জহুরুল শেখ সুমন (৩৩), পিতা-মৃত মোতালেব ওরফে মাসুদ শেখ, সাং-কাঁটাখালি বটতলা, ইউনিয়ন-দেবগ্রাম, থানা-গোয়লন্দ, জেলা-রাজবাড়ি, এ/পি-বাইপাইল বটতলা গেদোর বাড়ির ৪র্থ তলার ভাড়াটিয়া, থানা-আশুলিয়া, জেলা-ঢাকা, ৪। মোঃ মিজানুর রহমান মিন্টু (২৭), পিতা-আব্দুল কাদের, সাং-ধনঞ্জয়, থানা-রাজারহাট, জেলা-কুড়িগ্রাম, এ/পি-নুরেরচালা নতুন বাজার, থানা-ভাটারা, জেলা-ঢাকা, ৫। মীর সোহেল হোসেন(২৬), পিতা-মীর নায়েব আলী, সাং-কাশিনাথপুর, থানা-মধুখালি, জেলা-ফরিদপুর, এ/পি-সিটি লেন আনন্দপুর থানা-সাভার, জেলা-ঢাকা, ৬। মোঃ রাজু(৩১),পিতা-মোঃ শহিদুল ইসলাম, সাং-উত্তর দেউলি, থানা-ঝিকরগাছা, জেলা-যশোর, এ/পি-নরসিনপুর হামিমগ্রæপ ০৩নং গেট,থানা-আশুলিয়া, জেলা-ঢাকা, ৭। আইয়ুব মোল্লা(৫২), পিতা-মৃত আফতাব মোল্লা, সাং-নকুরিরচর, থানা ও জেলা-গোপালগঞ্জ।

    ৪। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামীগণ পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ ধরে দেশের বিভিন্ন স্থানে গিয়ে ডাকাতি করে আসছে। তাদের বাড়ি দেশের বিভিন্ন জেলায় হওয়া সত্বেও তারা ঢাকার আশেপাশে স্থানে বসবাস করে এবং ডাকাতি করার সময় তারা সকলে একত্রিত হয়ে ডাকাতির কার্যকলাপে অংশ নেয়।

    ৫। গ্রেফতারকৃত আসামীগণের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

  • র‌্যাব-১২ সিরাজগঞ্জ এর অভিযানে ৬৬০ গ্রাম হেরোইনসহ ১ জন নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

    র‌্যাব-১২ সিরাজগঞ্জ এর অভিযানে ৬৬০ গ্রাম হেরোইনসহ ১ জন নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

    প্রেস বিজ্ঞপ্তি

    র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর অভিযানে অভিনব কায়দায় মাদকদ্রব্য পরিবহনকালে ৬৬০ গ্রাম হেরোইনসহ ০১ জন নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার।

    র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

    ১। এরই ধারাবাহিকতায় মোহাম্মদ কামরুজ্জামান পিপিএম, অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর দিকনির্দেশনায় গত ০৫ ডিসেম্বর ২০২৪ খ্রিঃ দুপুর ০২.২৫ ঘটিকায় র‌্যাবের গোয়েন্দা শাখার সহযোগীতায় এবং র‌্যাব-১২’র সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল “পাকশী রেলওয়ে জেলার সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানাধীন বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৬৬০ গ্রাম হেরোইনসহ ০১ জন নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও তার সাথে থাকা হেরোইন ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহত ০২টি মোবাইল ফোন ও নগদ ১৫০০/- টাকা জব্দ করা হয়।

    ২। গ্রেফতারকৃত আসামী ১। মোছাঃ নিলুফা ইয়াসমিন (৩৫), স্বামী- মোঃ সাহাবুল ইসলাম, সাং- জাদুপুর, থানা-চাঁপাইনবাবগঞ্জ সদর, জেলা- চাঁপাইনবাবগঞ্জ।

    ৩। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামী দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় তার ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে মাদকদ্রব্য হেরোইন ক্রয়-বিক্রয় করে আসছিল।

    ৪। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

    এ ধরণের মাদক উদ্ধার অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র‌্যাব-১২ বদ্ধপরিকর।

    র‌্যাব-১২ কে তথ্য দিন- মাদক, অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

  • র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর অভিযানে ১২৩ গ্রাম হেরোইনসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

    র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর অভিযানে ১২৩ গ্রাম হেরোইনসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

    প্রেস বিজ্ঞপ্তি

    র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর অভিযানে অভিনব কায়দায় মাদকদ্রব্য পরিবহনকালে ১২৩ গ্রাম হেরোইনসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

    র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

    ১। এরই ধারাবাহিকতায় মোহাম্মদ কামরুজ্জামান পিপিএম, অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর দিকনির্দেশনায় গত ০৫ ডিসেম্বর ২০২৪ খ্রিঃ সকাল ১১.০৫ ঘটিকায় র‌্যাবের গোয়েন্দা শাখার সহযোগীতায় এবং র‌্যাব-১২’র সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল “পাকশী রেলওয়ে জেলার সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানাধীন বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১২৩ গ্রাম হেরোইনসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও তার সাথে থাকা হেরোইন ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহত ০১টি মোবাইল ফোন ও নগদ ৪৭০/- টাকা জব্দ করা হয়।

    ২। গ্রেফতারকৃত আসামী ১। মোঃ আলিফ হোসেন (২৩), পিতা- মৃত আব্দুল মান্নান, সাং- মহাড়াপুর, ওয়ার্ড নং-০৭, থানা- গোদাগাড়ী, জেলা- রাজশাহী।

    ৩। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামী দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় তার ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে মাদকদ্রব্য হেরোইন ক্রয়-বিক্রয় করে আসছিল।

    ৪। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

    এ ধরণের মাদক উদ্ধার অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র‌্যাব-১২ বদ্ধপরিকর।

    র‌্যাব-১২ কে তথ্য দিন- মাদক, অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

  • নারীকে নামাজরত অবস্থায় দু-র্বৃত্তদের হ-ত্যা

    নারীকে নামাজরত অবস্থায় দু-র্বৃত্তদের হ-ত্যা

    মোহাম্মদ বাবুল হোসেন.পঞ্চগড় :

    পঞ্চগড়ের বোদায় অরিনা বেগম নামে এক নারীকে মাথায় আঘাত করে ও কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

    বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাত সাড়ে দশটায় বোদা উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের কালিয়াগঞ্জ এলাকায় ঘটনাটি ঘটে।

    খবর পেয়ে বোদা থানা পুলিশ মরদেহ উদ্ধার করে। শুক্রবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে বলে জানায় পুলিশ।

    পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে ওই এলাকার আবুল কালামের স্ত্রী অরিনা বেগম (৪৫) নিজ ঘরে এশার নামাজ আদায় করছিলেন। এ সময় ঘরে ঢুকে দুর্বৃত্তরা তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে একের পর এক আঘাত করে। পরে স্থানীয় বাজার থেকে বাড়ি থেকে ফিরে আবুল কালাম ঘরে স্ত্রীকে মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তার চিৎকারে স্থানীয়রা ছুটে আসেন।

    বোদা থানা পুলিশের ওসি আজিম উদ্দীন বলেন, ঘটনার পর এলাকায় গিয়েছিলাম। প্রাথমিক সুরতহালে নিহতের মাথায় ধারালো ও সূক্ষ্ম অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মরদেহ ময়নাতদন্তে পাঠিয়েছি। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।