Category: দেশজুড়ে

  • ঝিকরগাছায় মসজিদ ও এতিমখানার ভিত্তিপ্রস্তর স্থাপন

    ঝিকরগাছায় মসজিদ ও এতিমখানার ভিত্তিপ্রস্তর স্থাপন

    আজিজুল ইসলামঃ
    যশোরের ঝিকরগাছায় হযরত শাহজালাল (রহঃ) ইসমাঈল মুন্সী জামে মসজিদ, বালক বালিকা মডেল মাদ্রাসা ও এতিমখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। 

     

    রবিবার দুপুরে  ঝিকরগাছার রঘুনাথপুর গ্রামে হযরত শাহজালাল (রহঃ) ইসমাঈল মুন্সী জামে মসজিদ, বালক বালিকা মডেল মাদ্রাসা ও এতিমখানার প্রধান উপদেষ্টা আলাউদ্দীন নান্নু মুন্সী উদ্বোধন করেন।

    প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক দেশ সেরা উদ্ভাবক মিজানুর রহমানের সভাপতিত্বে ও মুন্সী মেহেদী হাসানের পরিচালনায় এসয়ম অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জমি দাতা ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ইসমাইল মুন্সী।

    হযরত শাহজালাল (রহঃ) ইসমাঈল মুন্সী জামে মসজিদ, বালক বালিকা মডেল মাদ্রাসা ও এতিমখানার সার্বিক সহযোগিতায় রয়েছেন সিলেটের মরহুম মনোহর আলী মাস্টারের পাখি বাড়ি।

  • সড়ক দূর্ঘটনায় আহত  পাথরঘাটা সদর  ইউপি চেয়ারম্যান  ও বিএনপি নেতা সগীরকে ঢাকায় স্থানান্তর

    সড়ক দূর্ঘটনায় আহত পাথরঘাটা সদর ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা সগীরকে ঢাকায় স্থানান্তর

    পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি : ৮ ডিসেম্বর রবিবার সন্ধ্যা ৬টায় পাথরঘাটা সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইউনিয়ন বিএনপির আহবায়ক মোঃ সগির আলম(৫৫) বিআরটিসি বাস ও মোটরবাইকের সংঘে ধাক্কা লেগে মারাত্মক আহত হন। তাৎক্ষণিক তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তর করেন। খোজ নিয়ে জানা যায়, ঘটনার সময় সগির বাসা থেকে তার মোটরবাইযোগে পাথরঘাটা শহরে আসছিলেন। সন্ধয়া ৬টার দিকে শহরের থানার সমনের সড়কে আাসলে বিপরীত দিক থেকে আসা একটি বিআরটিসি বাসের সঙ্গে তার বাইকের ধাক্কা লাগে।এবং বাইকসহ সগির রাস্তায় লুটিয়ে পরেন#

    অমল তালুকদার ।।

  • বাগআঁচড়ায় দুই মাথা বিশিষ্ট  শিশুর জন্ম

    বাগআঁচড়ায় দুই মাথা বিশিষ্ট শিশুর জন্ম

    আজিজুল ইসলামঃ যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় একটি বেসরকারি হাসপাতালে দুই মাথা বিশিষ্ট এক ছেলে শিশুর জন্ম হয়েছে।

    অস্ত্রোপচারের মাধ্যমে জন্ম নেওয়া শিশুটির মা সুস্থ আছেন। তবে জন্মের পর শিশুটি অসুস্থ থাকায় উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে শিশুটিকে ভর্তি করা হলে সেখানে তার মৃত্যু হয়।

    সোমবার রাত ১১.৩০ মিনিটে বাগআঁচড়া নার্সিং হোমে ডাক্তার এবিএম আক্তার মারুফের তত্বাবধানে সিজারিয়ানের মাধ্যমে বাচ্চাটির জন্ম হয়। শিশুটির বাবা নূরুন নবী উপজেলার কায়বা গ্রামের বাসিন্দা। তার স্ত্রীর নাম রত্না খাতুন।

    নুরুননবী জানান, তারা জানতেন তার স্ত্রীর জমজ সন্তান হবে। সোমবার রাত ৮ টার দিকে তার স্ত্রীর প্রসববেদনা উঠলে বাগআঁচড়া নার্সিং হোমে নিয়ে ভর্তি করা হলে অস্ত্রোপচারের মাধ্যমে দুই মাথাওয়ালা এক ছেলে শিশুর জন্ম হয়। দুটি মাথা বাদে শিশুটির দুটি হাত, দুটি পাসহ অন্য অঙ্গ-প্রত্যঙ্গ স্বাভাবিক ছিলো। জন্মের পর রাতেই শিশুটিকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছিলো। সেখানে কর্মরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে ঢাকায় পাঠানোর পরামর্শ দিয়েছিলেন। কিন্তু ওখানে ভর্তির ২ ঘন্টা পর শিশুটি মারা যায়।

    বাগআঁচড়া নার্সিং হোমের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার বেলায়েত হোসেন জানান, কনজয়েনড টুইনের কারণে এমন বাচ্চা ভূমিষ্ঠ হয়। মায়ের পেটে ভ্রূণ অনেক সময় আলাদা না হওয়ার কারণে গর্ভে দেহ এক থাকলেও মাথা আলাদা হয়। এই বাচ্চাগুলো পেটের মধ্যেও অনেক সময় মৃত্যু হতে পারে এবং জন্মের পর ও মৃত্যু হতে পারে বলে তিনি জানান।

  • সাতক্ষীরায় শহীদ পরিবারের সদস্যদের মাঝে জামায়াতের আর্থিক সহায়তা

    সাতক্ষীরায় শহীদ পরিবারের সদস্যদের মাঝে জামায়াতের আর্থিক সহায়তা

    মো: আজিজুল ইসলাম ইমরান :
    ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের মাঝে উপহার প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখা। ৯ ডিসেম্বর সোমবার বিকাল ৪ টায় সাতক্ষীরা আলআমিন ট্রাস্টের কাজী শামসুর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জামায়াতের কেন্দ্রীয় শূরা সদস্য ও সাতক্ষীরা জামায়াতের সাবেক আমীর মুহাদ্দিস রবিউল বাশার।
    সাতক্ষীরা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুলের সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা আজিজুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে ফরিদপুর জামায়াতের আমীর মাওলানা বদরুদ্দিন, সাতক্ষীরা জামায়াতের নায়েবে আমীর শেখ নুরুল হুদা, ডা.মাহমুদুল হক, সহকারী সেক্রেটারী অধ্যাপক ওমর ফারুক, অধ্যাপক ওবায়দুল্লাহ, শহর ছাত্রশিবিরের সভাপতি আল মামুন, জেলা সভাপতি ইমামুল ইসলাম সহ কর্মপররিষদ সদস্যবৃন্দ।
    অনুষ্ঠানে শহীদ আসিবের পরিবারসহ ৪৮ জন শহীদ পরিবারের মাঝে জামায়াতের আমীর ডা. শফিকুর রহমানের পাঠানো আর্থিক সহযোগীতার চেক তুলে দেন সাতক্ষীরা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল।

    প্রধান অতিথির বক্তব্যে মুহাদ্দিস রবিউল বাশার বলেন, ‘দীর্ঘ ১৮ বছর পর আমরা অধিকার ফিরে পেয়েছি। হাসিনা সরকার যদি এখনো ক্ষমতায় থাকতো তাহলে গ্রামগঞ্জে, রাস্তাঘাটে ও পাড়া মহল্লায় লাশ আর লাশ দেখতে পেতাম। এই জালিম স্বৈরাচারী হাসিনা চুড়ান্ত পরিনতি বুঝতে পেরে পালিয়ে গেছে। আমরা ছাত্রজনতার আন্দোলনের মাধ্যমে এই সুন্দর পরিবেশ ফিরে পেয়েছি।

    তিনি বলেন, ‘২০০৬ সালের ২৮ অক্টোবর সারা দেশে লগি বৈঠা দিয়ে আওয়ামী লীগ যে তান্ডব চালিয়েছিলো তা পৃথিবীর ইতিহাসে কোন হায়ওয়ান জানোয়ারও এই আরচন করতে পারে না। তারা সেদিন লগি বৈঠা দিয়ে মানুষ হত্যা করে লাশের উপর নৃত্য করেছিলো। এছাড়া তারা বিডিআর এর ৬৪ জন চৌকস সেনা অফিসারকে পরিকল্পিতভাবে ঠান্ডা মাথায় হত্যা করেছিলো। শাপলা চত্তরে হেফাজতের শান্তিপূর্ণ সমাবেশে নির্মমভাবে হামলা ও গুলি চালিয়ে ছিলো। কত লোক সেখানে মারা গিয়েছে তা আজ পর্যন্ত উদঘাটন করতে পারেনি। দিগন্ত টিভির কাছে সেই তথ্য ছিলো বলে তারা সেদিন দিগন্ত টিভিও বন্ধ করে দিয়েছিলো।

    তিনি আরো বলেন, ‘জুলাইয়ের ৩৬ দিন বাংলাদেশের ইতিহাসে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রজনতার উপর তা হায়েনার মতো স্বৈরাচারী সরকার ও তার পেটুয়া বাহিনী মানুষ হত্যা করার জন্য যে অভিযান চালিয়েছে তা বিশ্ববাসী দেখেছে। ১৬ শতাধিক মানুষ সারা দেশে তারা হত্যা করেছে। তাদের পৈশাচিকতায় ৩২ হাজারের উপরে মানুষ আহত হয়েছে। কেউ চোখ হারিয়েছে, অনেকে হাত ও পা হারিয়েছে। তারা যে গণহত্যা চালিয়েছে এবং বাংলাদেশে যে পরিমান ক্ষতি হয়েছে তা আগামী ৫০ বছরেও ক্ষতি কাটিয়ে উঠতে পারবে না। ২৮ অক্টোবর থেকে ৫ আগস্ট পর্যন্ত যারা জীবন দিয়েছে তারা জাতির শেষ্ঠ সন্তান। এরাই আমাদের প্রেরণার উৎস। আল্লাহ যেন তাদেরকে শহীদ হিসেবে কবুল করে নেন এবং শহীদদের পরিবারের সদস্যদেরকে সবর করার তৌফিক দেন এবং কুরআন সুন্নাহ্ ভিত্তিক একটি কল্যাণ রাষ্ট্র কায়েম করতে পারি সেই চেষ্টা আমাদেরকে চালিয়ে যেতে হবে।’
    তিনি বলেন, ‘২৮ অক্টোবর থেকে শুরু করে ৫ আগস্ট পর্যন্ত কত লোক তারা হত্যা করেছে গুম করেছে তার কোন হিসাব নেই। তারা ১৭ বছর ধরে নির্মম জুলুম নির্যাতন চালিছে জনগণের উপর। তারা বিগত ১৭ বছর ধরে জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্র শিবির, বিএনপি, ছাত্রদল সহ বিবিন্ন রাজনৈতিক দলের লোকদেরকে গুম ও হত্যা করেছে। তাদের সেই অপরাধের বিচার একদিন এদেশের জনগণ করবে। ’
    অনুষ্ঠানে শহীদদের পরিবারের সদস্যরা স্মৃতিচারণ মূলক বক্তব্য রাখেন। এ সময় তারা শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশ সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য জামাতে এবং ছাত্রশিবির এর সকল জনশক্তিকে আহ্বান জানান। ফ্যাসিবাদী স্বৈরাচারী খুনি শেখ হাসিনা যেন আর দেশে ফিরে আসতে না পারে সেই জন্য তারা দাবি জানান। এসময় শহীদ পরিবারের সদস্যদের কান্নায় আকাশ ভারি হয়ে ওঠে।
    অনুষ্ঠানে জামায়াত ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

  • থানচিতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন

    থানচিতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন

    থানচি (বান্দরবান) প্রতিনিধি।

    দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা, এই প্রতিপাদ্যের বান্দরবানের থানচিতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে এবং উপজেলা সভা কক্ষে উপজেলা প্রশাসন আয়োজনে, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি বাস্তবায়নে, দুর্নীতি দমন কমিশন সহযোগিতায়, আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে যথাযোগ্য মর্যাদায় মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সভাপতি মোঃ সেলিমুর রশীদ ভূঁইয়া সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রাকিব হাসান চৌধুরী।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, থানচি সরকারি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক নুর মোহাম্মদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, উপজেলা নির্বাচন অফিসার মোঃ আব্দুল হামিদ, পল্লী সঞ্চয় ব্যাংক ব্যবস্থাপক মোঃ জমির উদ্দিন, থানচি প্রেসক্লাব সভাপতি মংবোওয়াংচিং মারমা অনুপম ও উপজেলা শিক্ষা সহকারী শিক্ষা অফিসার মোঃ নাজিম উদ্দিন প্রমুখ।

    এসময় বক্তব্য রাখেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সদস্য যোহন ত্রিপুরা, মোঃ আব্দুল গণি ও অন্যান্য বক্তাগন। অতিথিদের বক্তব্যে বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের সময় দুর্নীতি শূন্য অবস্থান রয়েছে। এই ধারাবাহিকতা বজায় রাখতে আমি, আপনি, আমরা সবাই দুর্নীতি মুক্ত থাকবো। নিজের দায়িত্ব পালন করতে সচেষ্ট হবো, অন্যকে সহযোগীতা করবো। বাংলাদেশকে একটি স্বনির্ভর ও দুর্নীতির মুক্ত বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

  • থানচিতে রোকেয়া দিবসে সফল নারী  নির্বাচিত জয়িতাদের সংবর্ধনা

    থানচিতে রোকেয়া দিবসে সফল নারী  নির্বাচিত জয়িতাদের সংবর্ধনা

    থানচি (বান্দরবান) প্রতিনিধি।

    “নারী-কন্যার সুরক্ষা করি, সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানের থানচিতে বেগম রোকেয়া আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা ও নির্বাচিত জয়িতাদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজনে বেগম রোকেয়া আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা ও নির্বাচিত জয়িতাদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

    উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রাকিব হাসান চৌধুরী সভাপতিত্বে বেগম রোকেয়া আন্তর্জাতিক নারী প্রতিরোধ দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হচ্ছে। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সভাপতি মোঃ সেলিমুর রশীদ ভূঁইয়া, উপজেলা নির্বাচন অফিসার আব্দুল হামিদ, থানচি সরকারি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক নুর মোহাম্মদ, থানচি প্রেসক্লাব সভাপতি মংবোওয়াংচিং মারমা অনুপম, পল্লী সঞ্চয় ব্যাংক ব্যবস্থাপক মোঃ জমির উদ্দিন প্রমুখ।

    এসময় উপস্থিত অতিথিদের বক্তব্যে নারী নির্যাতন প্রতিরোধ সম্পর্কে আলোচনার করেন। বক্তারা বলেন, বাল্যবিবাহকে না বলতে হবে, নারীর সহিংসতা বন্ধ করতে হবে, যৌতুককে না বলতেই হবে। আমরা যদি সবাই মিলে আওয়াজ তুললে তবেই হবে নারী নির্যাতন ও ইভটিজিং বন্ধ। যৌন হয়রানি মুলক সকল প্রকার কাজ বন্ধ করতে হবে, বাল্যবিয়ে রুখতে হলে সবাইকে একসাথে আওয়াজ তুলতে হবে।

    পরিশেষে বেগম রোকেয়া আন্তর্জাতিক নারী প্রতিরোধ দিবস উদযাপন উপলক্ষে থানচি উপজেলায় নির্বাচিত “জয়িতা অন্বেষণে বাংলাদেশ” শীর্ষক কার্যক্রমের আওতায় জয়িতাদের সংবর্ধনা দেয়া হয়। এবছর অর্থনৈতিক ভাবে সফল নারী তেরেজা ত্রিপুরা ও সফল জননী অবদানের জন্য খ্যাইউপ্রু মারমাকে ক্রেস্ট দিয়ে সংবর্ধনা জানানো হয়।

  • রাজশাহীর চারঘাটে বেগম রোকেয়া দিবস উদযাপিত

    রাজশাহীর চারঘাটে বেগম রোকেয়া দিবস উদযাপিত

    চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ

    সারাদেশে ন্যায় রাজশাহীর চারঘাটেও বেগম রোকেয়া দিবস- ২০২৪ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

    দিবসটি উপলক্ষে সোমবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা হলরুমে “জয়িতা অন্মেষণে বাংলাদেশ” শীর্ষক কার্যক্রমের আওতায় শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

    উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সরওয়ারদ্দিন এর সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানা এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাম্মৎ রাশেদা পারভীন।

    এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা সরকার এনায়েত কবির, কৃষি কর্মকর্তা কৃষিবীদ আল মামুন হাসান, মৎস্য কর্মকর্তা ওয়ালি উল্লাহ মোল্লা, সমাজ সেবা কর্মকর্তা রাসেদুজ্জামান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সোহেল রানা, পল্লী বিদ্যুৎ এর ডিজিএম রঞ্জন কুমার, পল্লী উন্নয়ন কর্মকর্তা জহুরুল হক, চারঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন।

    সবশেষে  “জয়িতা অন্মেষণে বাংলাদেশ” শীর্ষক কার্যক্রমের আওতায় ৫ জন সফল নারীকে শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা প্রদান করা হয়।

    মোঃ মোজাম্মেল হক
    চারঘাট, রাজশাহী।

  • খোর্দ্দকোমরপুর বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের  প্রধান শিক্ষক ছাত্রীদের টিসি না দিয়ে হয়রানি

    খোর্দ্দকোমরপুর বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছাত্রীদের টিসি না দিয়ে হয়রানি

    আমিরুল ইসলাম কবির,
    স্টাফ রিপোর্টারঃ

    গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অলিউর রহমান বোরহান রহস্যজনক কারণে ৪জন ছাত্রীকে টিসি বা ৮ম শ্রেণির মূল রেজিষ্ট্রেশন কার্ড না দিয়ে দেড় বছর যাবত হয়রানি করছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা ভুক্তভোগীদের।

    অভিযোগে ও সরেজমিনে প্রকাশ,গাইবান্ধা সদর উপজেলার ৪নং সাহাপাড়া ইউনিয়নের বৌলেরপাড়া গ্রামের বাসিন্দা সুজন মিয়ার কন্যা মাফি আক্তার ও একই গ্রামের যথাক্রমে রফিকুল ইসলামের কন্যা রিয়া মনি,শরিফুল ইসলামের কন্যা সম্পা আক্তার ও রেজাউলের কন্যা রিমু আক্তার সাদুল্লাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে অধ্যায়ন করছিল। কিন্তু এ বিদ্যালয়ে লেখাপড়ার মান নিম্নমুখী হওয়ায় ওই চারজন ছাত্রী বৌলেরপাড়া বাজারে অবস্থিত নিউ পিস্ মিশন স্কুলে প্রায় দেড় বছর আগে নবম শ্রেণিতে ভর্তি হয়ে লেখা পড়া চালিয়ে যাচ্ছে।

    এদিকে খোর্দ্দকোমরপুর বহুমুখী বালিকা উচ্চ বিদয়ালয়ে ভর্তির সময় ওই চারজন ছাত্রীর মূল রেজিষ্ট্রেশন কার্ড জমা নেন প্রধান শিক্ষক অলিউর রহমান বোরহান। এখন অন্য স্কুল থেকে রেজিষ্ট্রেশন করতে হলে তাদের ৮ম শ্রেণির মূল রেজিষ্ট্রেশন কার্ড বা পূর্বের স্কুল ত্যাগের জন্য টিসি নিতে হবে। কিন্তু ওই প্রধান শিক্ষক অলিউর রহমান বোরহান ছাত্রী ও তাদের অভিভাবকদের ৮ম শ্রেণির মূল রেজিষ্ট্রেশন কার্ড বা টিসি আজ দেবো কাল দেবো বলে দেড় বছর হলো হয়রানি করছেন যা রহস্যজনক।

    এ ব্যাপারে অভিযুক্ত প্রধান শিক্ষক অলিউর রহমান বোরহান গণমাধ্যম কর্মীদের ক্যামেড়ার সামনে অজ্ঞাত কারণে কথা বলতে রাজি হননি।

    ভুক্তভোগী ছাত্রী ও তাদের অভিভাবকরা মূল রেজিষ্ট্রেশন কার্ড বা টিসি পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।।

  • কালীগঞ্জে ৪৫০বোতল ফেন্সিডিলসহ  খগেন চন্দ্র গ্রে-ফতার

    কালীগঞ্জে ৪৫০বোতল ফেন্সিডিলসহ  খগেন চন্দ্র গ্রে-ফতার

    মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।

    লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার গোড়ল পুলিশ তদন্ত কেন্দ্র পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৪৫০বোতল মাদকদ্রব্য ফেন্সিডিলসহ ০১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ও ৪জন পলাতক ।

      জেলার পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম, দিক নির্দেশনায় কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সেলিম মালিক, এর নেতৃত্বে গোড়ল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মোস্তাকিম ইসালাম, সঙ্গীয় ফোর্স সহ থানার ০৬নং গোড়ল ইউপির ২ নং ওয়ার্ডের সেবকদাস মৌজাস্থ পলাতক আসামী মৃনাল চন্দ্র (৩৫),পিতা-মৃত অক্ষয় মোল্লার, বাড়িতে অভিযান চালিয়ে আঙ্গিনায় থাকা বাদাম গাছের পালার নিচে হইতে ৪৫০বোতল অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল সহ এক জনকে গ্রেফতার করেন গোড়ল তদন্ত কেন্দ্রের পুলিশ। এবং  পুলিশের উপস্থিতি টের পেয়ে ৪জন আসামী সুকৌশলে পালিয়ে যায়। 

    গ্রেফতারকৃত আসামী হলেন খগেন চন্দ্র রায় (৪০), জেলার কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের ২নং ওয়ার্ডের সেবকদাস গ্রামের অক্ষয় মোল্লা,ছেলে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী ও অন্যান্য পলাতক আসামীর বিরুদ্ধে কালীগঞ্জ থানায় একটি মামলা হয় মামলা নং-১১, ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারনির ১৪(গ)/৪১ রুজু করা হয়। গ্রেফতারকৃত আসামী কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

    কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সেলিম মালিক, জানান গোপন সংবাদের ভিত্তিতে গোড়ল ইউপির অন্তর্গত সেবকদাস এলাকা হইতে বিশেষ অভিযান চালিয়ে ৪৫০বোতল মাদকদ্রব্য ফেন্সিডিলসহ  ১জন মাদক ব্যবসায়ী কে গ্রেফকার করেন গোড়ল তদন্ত কেন্দ্র  পুলিশ। 

    হাসমত উল্লাহ।।

  • নড়াইলে পুলিশের কাছ থেকে হাতকড়া পরা অবস্থায় হ-ত্যা মামলার আসামি ছি-নতাই

    নড়াইলে পুলিশের কাছ থেকে হাতকড়া পরা অবস্থায় হ-ত্যা মামলার আসামি ছি-নতাই

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:

    নড়াইলে পুলিশের কাছ থেকে হাতকড়া পরা অবস্থায় হত্যা মামলার আসামি ছিনতাই।
    নড়াইলে পুলিশের কাছ থেকে আসামি ছিনতাই
    দুই সপ্তাহের ব্যবধানে নড়াইলের কালিয়া উপজেলায় ফের হাতকড়া পরা অবস্থায় ছাব্বির শেখ (২৫) নামে হত্যা মামলার এক আসামি পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্বজনদের বিরুদ্ধে। ছাব্বির কলেজ শিক্ষার্থী নাসিম শেখ হত্যাকাণ্ডের এজাহার নামীয় আসামি। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় কালিয়ায় উপজেলার চাঁদপুর এলাকায় এ ঘটনা ঘটে। ছাব্বির শেখ উপজেলার আলিম শেখের ছেলে। পুলিশ জানায়, শনিবার সন্ধ্যার দিকে কালিয়া থানা পুলিশের একটি দল চাঁদপুর এলাকা থেকে হত্যা মামলার অন্যতম আসামি ছাব্বির শেখকে হাতকড়া পরিয়ে গ্রেফতার করে থানায় নিয়ে যাচ্ছিল। এ সময় পুলিশের গতিরোধ করে আসামির স্বজনরা তাকে ছিনিয়ে নিয়ে যায়। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত তাকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
    এ বিষয়ে কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশিদুল ইসলাম বলেন, ছিনতাই হওয়া আসামি গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উল্লেখ্য, চলতি বছরের ২৬ সেপ্টেম্বর কালিয়া উপজেলার রঘুনাথপুর গ্রামের নাসিম শেখকে হত্যার দায়ে আটজনকে অভিযুক্ত করে তার মা তানিয়া সুলতানা জোনাকী আদালতে পিটিশন দাখিল করেন। চলতি মাসের ২ ডিসেম্বর আদালতের নির্দেশে কালিয়া থানা হত্যা মামলা রজু করেন।