Category: দেশজুড়ে

  • রাতের আঁধারে নিয়োগ অবৈধ ১৩৭ ঝিনাইদহের মোবারকগঞ্জ চিনিকল ছাত্রলীগ যুবলীগ পুনর্ববাসন কেন্দ্র

    রাতের আঁধারে নিয়োগ অবৈধ ১৩৭ ঝিনাইদহের মোবারকগঞ্জ চিনিকল ছাত্রলীগ যুবলীগ পুনর্ববাসন কেন্দ্র

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    দক্ষিনাঞ্চলের ভারী শিল্প প্রতিষ্ঠান ঝিনাইদহের মোবারকগঞ্জ চিনিকলটি (মোচিক) এখন ছাত্রলীগ ও যুবলীগ পুনর্বাসন কেন্দ্রে পরিণত হয়েছে। আওয়ামীলীগ সরকারের সময় মোবারকগঞ্জ চিনি কলে অবৈধ ভাবে ১৩৭ জন ছাত্রলীগ ও যুবলীগ কর্মীকে দৈনিক হাজিরায় শ্রমিক হিসেবে নিয়োগ দান করা হয়েছে। অভিযোগ উঠেছে বর্তমান ব্যবস্থাপনা পরিচালক সাইফুল আলম ও আ’লীগের সাবেক এমপি আনারের ঘনিষ্ঠ বন্ধু গোলাম রসুল প্রায় সাড়ে ৫ কোটি টাকা ঘুষ নিয়ে অনভিজ্ঞ এ সব দলীয় ক্যাডারদের শ্রমিক হিসেবে কাজে লাগায়। তবে এসব শ্রমিক কর্মচারীদের কোন নিয়োগপত্র নেই বলে অভিযোগ। এদিকে টাকার বিনিময়ে অবৈধভাবে নিয়োগকৃত শ্রমিকদের আবারও কাজে লাগাতে মরিয়া হয়ে উঠেছে মিরটির এমডি সাইফুল ইসলাম। এ নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে মোবারকগঞ্জ চিনিকল এলাকায়। তথ্য নিয়ে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের আমলে ২০২৩-২০২৪ আখ মাড়াই মৌসুমে দৈনিক হাজিরার ভিত্তিতে মিলটির বিভিন্ন বিভাগে ১৩৭ জন শ্রমিক নিয়োগ দেওয়া হয়। ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার, মিলের এমডি সাইফুল আলম ও মোবারকগঞ্জ চিনিকল শ্রমিক ইউনিয়নের সভাপতি গোলাম রসুল মাথ প্রতি চার লাখ টাকা করে নিয়ে শ্রমিকের তালিকা চিনিকল কর্তপক্ষের কাছে প্রদান করেন। এসব শ্রমিকের মধ্যে ছাত্রলীগের সাবেক সভাপতি নাজমুল হোসেন, সহ-সভাপতি মিরাজুল ইসলাম ও কালীগঞ্জ পৌরসভার কাউন্সিলর সজলসহ অধিকাংশই ছাত্রলীগ যুবলীগের রাজনীতির সাথে জড়িত। ৫ আগস্ট হাসিনার পতন ঘটলে আত্মগোপনে চলে যায় শ্রমিক ইউনিয়নের দুর্নীতিবাজ সভাপতি গোলাম রসুলসহ অবৈধভাবে নিয়োগকৃত অনেক শ্রমিক। আগামী ১৩ ডিসেম্বর মোবারকগঞ্জ সুগার মিলের ২০২৪-২০২৫ অর্থ বছরের আখ মাড়াই মৌসুম উদ্বোধনের আগেই। কথিক জনবল সংকটের কথা বলে পলাতক যুবলীগ ছাত্রলীগ নেতাকর্মীদের কাজে নেওয়ার তৎপরতা চালাচ্ছেন মোচিকের এমপি সাইফুল আলম। সোমবার (৯ ডিসেম্বর) এসব শ্রমিকরা ব্যবস্থাপনা পরিচালককে চাপ দিয়ে কাজে যোগদানের চেষ্টা করলে সাধারণ শ্রমিকরা বিরোধিতা করে তাদের ধাওয়া করে। খবর পেয়ে যৌথবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। মিলটির সাধারণ শ্রমিক ইলিয়াস রহমান মিঠু জানান, বিগত সরকারের সময়ে একদম অবৈধভাবে ১৩৭ জন শ্রমিক নিয়োগ দেওয়া হয়। নূন্যতম এসকল শ্রমিকদের সাক্ষাৎকারও নেওয়া হয়নি। সাবেক এমপি আনার ও তার বন্ধু গোলাম রসুল টাকার বিনিময়ে এ সকল শ্রমিকদের নিয়োগ দেয় বলে তিনি অভিযোগ করেন। আর এই অনৈতিক কাজে সহায়তা করেন মিলটির ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম। শ্রমিক জবেদ আলী জানান, গত মৌসুমে নিয়োগ পাওয়া ১৩৭ জনের অধিকাংশই ছাত্রলীগ-যুবলীগের রাজনীতির সাথে জড়িত। তাদের আবারও কাজে লাগাতে চাইলে সাধারণ শ্রমিক তাদের প্রতিহত করবে। ফলে এ ঘটনা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারে পারে বলে তিনি আশংকা প্রকাশ করেন। এ ব্যাপারে সুগার মিলটির ব্যবস্থপনা পরিচালক সাইফুল আলম বলেন, টাকা নিয়ে শ্রমিক নিয়োগ করার বিষয়টি সঠিক না। যে ১৩৭ জন নিয়োগ দেওয়া হয়েছিল সেটি দৈনিক হাজিরায়। তাদের কোন নিয়োগই নাই। তাদের পুনরায় নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হয়নি। তবে তারা মিলের মধ্যে কাজের দাবীতে জড়ো হচ্ছে বলে জানতে পারছি।

    আতিকুর রহমান
    ঝিনাইদহ।।

  • দেড়’শ যুবক যুবতীর কাছ থেকে ৪৬ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে চেয়ারম্যান মেহেদী আটক

    দেড়’শ যুবক যুবতীর কাছ থেকে ৪৬ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে চেয়ারম্যান মেহেদী আটক

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    চুয়াডাঙ্গায় ৭৪ লাখ টাকা হাতিয়ে পালানোর পর ঝিনাইদহে ঘাঁটি গেঁড়েছে “সমাধান ফাউন্ডেশন” নামে একটি প্রতারণা মুলক প্রতিষ্ঠান। ইতিমধ্যে ঝিনাইদহের ৬ উপজেলা থেকে প্রায় দেড়’শ যুবক যুবতীর কাছ থেকে সাড়ে ৩০ হাজার টাকা করে প্রায় ৪৬ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। মঙ্গলবার বিকালে অফিসটিতে হানা দেয় পুলিশ ও সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা। অভিযানের খবর আঁচ করতে পেরে অফিসের নিচে বিপুল অংকের টাকা নিয়ে দাড়িয়ে থাকা ঢাকা মে্েট্রা-গ-২৬-৭৫২৩ নাম্বারের একটি প্রাইভেট কার পালিয়ে যায়। সমাধান ফাউন্ডেশনের কথিত চেয়ারম্যান খন্দকার মেহেদী হাসানও পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। তবে পালিয়ে যেতে সক্ষম হয় সমাধান ফাউন্ডেশনের অর্গানাইজার ও টাকা আদায়কারী হরিণাকুন্ডু উপজেলার রথখোলা গ্রামের হায়দার হাসনাত। সরকারের একটি গোয়ন্দা বিভাগ সুত্রে জানা গেছে, প্রায় আড়াইমাস আগে ঝিনাইদহ শহরের ব্যাপারীপাড়া জোড়াপুকুর সড়কে নিঝুম টাওয়ারে অফিস খুলে শত শত যুবক যুবতীকে কাজের প্রলোভন দেখিয়ে রেজিষ্ট্রেশন করায় সমাধান ফাউন্ডেশনের কথিত চেয়ারম্যান কালীগঞ্জ উপজেলার বারোবাজার সংলগ্ন বাদেডিহী গ্রামের নজরুল ইসলামের ছেলে চিহ্নিত প্রতারক খন্দকার মেহেদী হাসান। এপর্যন্ত ৪৬৯ জনের রেজিষ্ট্রেশন করা হলেও দেড় শতাধীক যুবক যুবতী বিনা ¯িøপে লাখ লাখ টাকা জমা দিয়েছেন। এরমধ্যে দেড়’শ যুবক যুবতী প্রায় ৪৬ লাখ টাকা দিয়েছেন। সমাধান ফাউন্ডেশনের কথিত চেয়ারম্যান খন্দকার মেহেদী হাসান জানিয়েছেন, তারা যুবক যুবতীদের বিভিন্ন প্রডাক্ট এমনকি ব্যাংক থেকে ঋন নিতে সহায়তা করবেন। কিন্তু আশপাশ জেলায় খোঁজ নিয়ে জানা গেছে, সমাধান ফাউন্ডেশনের কথিত চেয়ারম্যান খন্দকার মেহেদী হাসান বংশগত ভাবেই দেশসেরা প্রতারক। সারা দেশে অফিস খুলে বেকার ও অসহায় যুবকদের ভুলভাল বুঝিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে ঢাকার উত্তরার ১০ নং সেক্টরে বিপুল বিত্ত বৈভব গড়ে তুলেছেন। প্রতারক মেহেদীর অফিসে রক্ষিত কাগজপত্র ঘেটে দেখা যায়, ঝিনাইদহের ৬ উপজেলায় ৪৬৯জন রেজিষ্ট্রেশন করেছেন। এরমধ্যে রেজিষ্ট্রার ৩৯ জনের নাম পাওয়া গেছে। অফিসটিতে গোয়েন্দারা বৈধ কোন কাগজপত্র পাননি। সব ভুয়া ও জাল কাগজ তৈরী করে “সমাধান ফাউন্ডেশন” গঠন করা হয়েছে। অফিসে রক্ষিত কাগজপত্র ঘেটে দেখা গেছে, এই প্রতিষ্ঠানের সঙ্গে আরো যে সব প্রতারকরা জড়িত তারা হলেন, সেক্রেটারি জেনারেল এনামুল হক, এক্সিকিউটিভ ডাইরেক্টর শহীদুল্লাহ, রজনী আক্তার, ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল্লাহ, একেএম সাহিদুর রহমান, বিল্লাল হোসেন, সোহেল আলী, এসএম আশরাফুল্লাহ ও মাহবুবুর রহমান। শহরের মহিষাকুন্ডু গ্রামের মিজানুর রহমান জানান, তিনি ও তার স্ত্রী তহমিনা খাতুন সমাধান ফাউন্ডেশনের কথিত চেয়ারম্যান খন্দকার মেহেদী হাসানের কাছে ৬১ হাজার, বারোবাজার এলাকার কাজল ৫ লাখ, হরিণাকুন্ডুর জোড়াপুকুর গ্রামের মাজেদা খাতুন ৩০ হাজার ৫০০, চটকাবাড়িয়া গ্রামের মিতা খাতুন ৩০ হাজার ৫০০ টাকা বিনা রশিদে টাকা দিয়েছেন। এছাড়া সদরের লেবুতলা গ্রামের সেলিনা খাতুন, হরিণাকুন্ডুর জোড়াপুকুর গ্রামের আফাজ, বড়ভাদড়া গ্রামের আল আমিন, অনিক, সদরের বড়গড়িয়ালা গ্রামের সোহেল রানা, শ্রীপুর গ্রামের হাসানুজ্জামান, বিল্লাল হোসেন ও কোটচাঁদপুরের দুর্বাকুন্ডু গ্রামের সাইফুজ্জামানসহ শত শত যুবক টাকা প্রদানের কথা স্বীকার করেন। তারা সমাধান ফাউন্ডেশনের কথিত চেয়ারম্যান খন্দকার মেহেদী হাসান ও জেলা চীফ অর্গানাইজার হায়দার হাসনাতের কাছে টাকা দিয়েছেন বলে জানান। এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, প্রতারক চক্রের খবর পেয়ে পুলিশ সেখানে যায় এবং ভুক্তভোগীর বক্তব্য রেকর্ড করে। অফিসটির কোন বৈধ কাগজপত্র না থাকায় খন্দকার মেহেদী হাসান নামে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। অভিযানের নেতৃত্ব দেওয়া ঝিনাইদহ সদর থানার এসআই আরিফ জানান, কাগজপত্র দেখে মনে হলো সংস্থাটি প্রতারণার সঙ্গে জড়িত। সমাধান ফাউন্ডেশনের চেয়ারম্যান খন্দকার মেহেদী হাসানের কথাবার্তা অসংলগ্ন। একেক সময় একেক তথ্য দিয়ে তিনি বিভ্রান্ত করছেন। এজন্য তাকে থানায় আনা হয়েছে। তিনি জানান, ভুক্তভোগীরা অভিযোগ দিলে পুলিশ পরবর্তী ব্যবস্থা গ্রহন করবে।

    আতিকুর রহমান
    ঝিনাইদহ।।

  • রাজধানী মিরপুর দারুস সালাম ১২ নং ওয়ার্ডের যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

    রাজধানী মিরপুর দারুস সালাম ১২ নং ওয়ার্ডের যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

    সুমন খান:

    রাজধানীর মিরপুর দারুসসালাম থানার ১২ নং ওয়ার্ড যুবদলের আয়োজনে দলের সাংগঠনিক কার্যক্রম গতিশীর করার লক্ষ্যে এক বিশাল কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুর ১২ ঘটিকায় আনসার ক্যাম্প ওয়াকাফ মাঠে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।

    এ কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ,শরিফ উদ্দিন জুয়েল আহ্বায়ক, ঢাকা মহানগর উত্তর, যুবদল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাজ্জাদুল মিরাজ সদস্য সচিব। ঢাকা মহানগর উত্তর, যুবদল। বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, মনিরুল ইসলাম স্বপন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, ঢাঃ মঃ উঃ, যুবদল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তসলিম আহসান মাসুম, যুগ্ম আহ্বায়ক, ঢাঃ মঃ উঃ, যুবদল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আবুল হাসান টিটু, যুগ্ম আহ্বায়ক, ঢাঃ মঃ উঃ, যুবদল। সভাপতিত্ব করবেন, মনিরুল ইসলাম মনির সাবেক সাধারণ সম্পাদক, দারুসসালাম থানা, যুবদল। সঞ্চালনা করেন, শেখ মর্তুজা আলী মিলন সাবেক সাংগঠনিক সম্পাদক, দারুসসালাম থানা, যুবদল।

    এ সময় বক্তারা বলেন, দলের মধ্যে যাতে কোন অনুপ্রবেশকারী হাইব্রিড নেতা কর্মী প্রবেশ করতে না পারে ! এদিকে লক্ষ্য রাখতে হবে এবং সবাইকে সচেতন থাকতে হবে। দেশ শুধু আমার না সবার এ দেশ বাংলাদেশ।

    কোন অবস্থাতেই কোথাও চাঁদাবাজি না করে। চাঁদাবাজ ও নৈরাজ্য সৃষ্টিকারী দলের যেই হোকনা কেন তাদের কোন ক্রমেই ছাড় দেওয়া হবেনা। এছাড়া বক্তব্যে আরও বলা হয় কোন অনুপ্রবেশকারী যেন দলের ভিতর ঢুকতে না পারে এবং দলের ভিতর কোন রকম কোন্দল বা নৈরাজ্য সৃষ্টি না করতে পারে সেদিকে সবার সচেতন থাকতে হবে। সবশেষে বক্তারা জনাব তারেক জিয়ার ৩১ দাফার বিভিন্ন দিক তুলে ধরেন এবং এর গুরুত্ব জনগণের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য সকল কর্মীদের নির্দেশ দেন।

  • কালীগঞ্জে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

    কালীগঞ্জে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

    মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।

    লালমনিরহাটের কালীগঞ্জে  বিশেষ অভিযান চালিয়ে  ৯৬বোতল মাদকদ্রব্য ফেন্সিডিলসহ ০১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করে পুলিশ।জেলার পুলিশ সুপার মোঃতরিকুল ইসলাম, এর দিকনির্দেশনায় কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ, সেলিম মালিক এর নেতৃত্বে এসআই/ এরশাদ হোসেন,এসআই/ নুরুল হক সরকার ও সঙ্গীও ফোর্স সহ থানার ০৫নং চন্দ্রপুর ইউনিয়নের লতাবর মৌজাস্থ জনৈক আব্দুল মজিদ (৫০) এর ভাই ভাই নার্সারীর সামনে কালভাটের উপর বিশেষ অভিযান চালিয়ে  একটি ব্যাটারি চালিত অটো ইজিবাইক তল্লাশী করে, ৯৬বোতল অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল  উদ্ধারসহ এক জনকে গ্রেফতার করেন।

    গ্রেফতারকৃত আসামী হলেন জাহাঙ্গীর হোসেন(২৮),লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের লতাবর গ্রামের আইয়ুব আলী, ছেলে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কালীগঞ্জ থানায় একটি মামলা হয়।  মামলা নং-১৪, ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারনির ১৩(গ)/৩৮ রুজু করা হয়। পরে গ্রেফতারকৃত  আসামী কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ, সেলিম মালিক,জানান গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রপুর ইউনিয়নের লতাবর গ্রামের ভাই ভাই নার্সারীর সামনে বিশেষ অভিযান চালিয়ে ৯৬বোতল অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল  উদ্ধারসহ এক জনকে গ্রেফতার করে পুলিশ।

    হাসমত উল্লাহ ।।

  • গুম হওয়া ব্যক্তিদের ফিরিয়ে দেওয়ার দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন

    গুম হওয়া ব্যক্তিদের ফিরিয়ে দেওয়ার দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন

    মোঃ বাবুল হোসেন. পঞ্চগড় : গুমের শিকার নেতাকর্মী ও নাগরিকদের মুক্তি এবং আওয়ামী লীগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্মম হত্যাকাণ্ড বা নির্যাতনের শিকার নেতাকর্মীদের নিপীড়নের ঘটনার বিচারের দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন করেছে মকবুলার রহমান সরকারি কলেজ শাখা ছাত্রদল।

    আজ মঙ্গলবার দুপুরে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজ গেটে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

    মকবুলার রহমান সরকারি কলেজ শাখা ছাত্রদলের নেতা মাহমুদুল হাসান ফুয়াদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন- জেলা ছাত্রদলের সভাপতি তারিকুজ্জামান তারেক, সিনিয়র সহ-সভাপতি জাহেদুল ইসলাম রাসেল, সাধারণ সম্পাদক রোকনুজ্জামান জাপান, সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা প্রমুখ।

    মানববন্ধনে বক্তারা বলেন, বিগত পনের বছরে স্বৈরাচার হাসিনার সময়ে ছাত্রদলের বহু নেতাকর্মী, বুদ্ধিজীবী ও সাংবাদিকসহ নিরপরাধ মানুষ খুন ও গুমের শিকার হয়েছেন। এ সময় আওয়ামী লীগ ও আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর নির্মম হত্যাকাণ্ড ও নির্যাতন শিকার হন তারা। গুম-খুনের সাথে যারা জড়িত ছিলো তাদের প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে।

  • দক্ষতা-মানবিক গুনাবলীর অবদানে বর্ষসেরা প্রশাসকের সম্মাননা পেলেন ইউএনও জুয়েল

    দক্ষতা-মানবিক গুনাবলীর অবদানে বর্ষসেরা প্রশাসকের সম্মাননা পেলেন ইউএনও জুয়েল

    আরিফ রব্বানী,
    ময়মনসিংহ প্রতিনিধি।।

    ময়মনসিংহের ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুয়েল আহমেদ । সততা, দক্ষতা ও মানবিক আচরণে পাল্টে দিয়েছেন উপজেলার বিভিন্ন দপ্তরের চিত্র। নানা কর্মগুণে উপজেলায় প্রশংসিত তিনি। সরকারের বিভিন্ন প্রকার উন্নয়ন বরাদ্দকে স্বচ্ছ ও দুর্নীতি মুক্ত পরিবেশে উপজেলার প্রতিটি নাগরিকের ঘরে-ঘরে পৌছে দিতে কাজ করেছেন ইউএনও জুয়েল আহমেদ।সেবার মান বাড়িয়েছেন উপজেলা প্রশাসনে। তার জনবান্ধব আচরণ, সেবা নিশ্চিত করণ, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা গ্রহণ, উদ্ভাবনী উদ্যোগ গ্রহণ ও মানবিক গুনাবলীর স্বীকৃতি স্বরূপ বর্ষসেরা দক্ষ প্রশাসক হিসেবে সম্মাননা পেলেন ময়মনসিংহের ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদ।

    গত ৯ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায়
    বর্ষসেরা দক্ষ প্রশাসক হিসেবে সম্মাননা তুলে দেন
    ত্রিশাল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি।

    ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা-গড়বে আগামীর শুদ্ধতা’স্লোগানকে ধারণ করে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে সোমবার (৯ ডিসেম্বর) সকালে পতাকা উত্তোলন, দুর্নীতি বিরোধী মানববন্ধন শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোখলেছুর রহমান সবুজ। এই সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদ।

    ত্রিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দুপ্রক সদস্য এইচ এম জোবায়ের হোসাইনের সঞ্চালায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মাহবুবুর রহমান, ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মনসুর আহমেদ, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মফিজুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আলী সিদ্দিকী, উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া রহমান প্রমূখ। পরে উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

    ইউএনও জুয়েল আহমেদ ৩৪ তম বিসিএস ব্যাচ এ উত্তীর্ণ একজন প্রশাসন কর্মকর্তা। গত ২০২৩ সালের ১৭ এপ্রিল তিনি ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার হিসাবে যোগদান করেন। তার যোগদানের পর থেকে উপজেলায় সকল পেশাশ্রেণীর মানুষের মাঝে প্রশাসনিক সেবায় আস্থা ফিরে আসে।
    এছাড়াও বিভিন্ন রাস্তাঘাট উন্নয়ন ও আলোকসজ্জা দিয়ে উপজেলাকে বেশ পরিবর্তন এনেছেনে এ উপজেলা নির্বাহী কর্মকর্তা। উপজেলার বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারী,জনপ্রতিনিধি,সুশীল সমাজ গণমাধ্যমকর্মীসহ সমাজের সচেতন ব্যক্তিদের নিয়ে উপজেলার বিভিন্ন এলাকার অবেহেলিত মানুষদের সহযোগিতা করে পাশে দাড়িয়েছেন তিনি।

  • চারঘাটে নবনিযুক্ত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মহোদয়ের সাথে সুধীজনদের মতবিনিময়

    চারঘাটে নবনিযুক্ত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মহোদয়ের সাথে সুধীজনদের মতবিনিময়

    চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ

    রাজশাহীর চারঘাটে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আফিয়া আখতার মহোদয়ের সাথে সকল কর্মকর্তা, প্রশাসক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, চেয়ারম্যান ও সাংবাদিকসহ গণ্যমান্য বাক্তিবর্গের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

    উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফ হোসেন এর সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আফিয়া আখতার।

    এ সময় জেলা প্রশাসক চারঘাট উপজেলার সুধীজনদের কাছ থেকে বিভিন্ন সমস্যার কথা শুনেন এবং পর্যায় ক্রমে তা সমাধান করা হবে বলে আশ্বস্ত করেন। এছাড়া মাদকের ব্যাপারে স্থানীয় প্রশাসনের নজরদারী বাড়াতে ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের স্বচ্ছতার সাথে কাজ করার নির্দেশ দেন।

    এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আল মামুন হাসান, মৎস্য কর্মকর্তা ওয়ালি উল্লাহ মোল্লা, উপজেলা প্রকৌশলী রতন ফৌজদার, নিমপাড়া ইউপি চেয়ারম্যান মিজানুলর রহমান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রফিকুল আলম বাবু, বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আলী, উপজেলা বিএনপি সভাপতি জাকিরুল ইসলাম বিকুল, উপজেলা জামায়াতের সেক্রেটারি আইয়ুব আলী, সমাজসেবা কর্মকর্তা রাসেদুজ্জামান, যুব উন্নয়ন কর্মকর্তা সরওয়ারদ্দিন, ডিজিএম রঞ্জন কুমার, চারঘাট মডেল থানার (ওসি) আফজাল হোসেন, চারঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক, দৈনিক সমকালের চারঘাট প্রতিনিধি আবুল কালাম আজাদ সনি সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণ্যমান্য বাক্তিবর্গগন।

    সবশেষে জেলা প্রশাসক উপজেলা পরিষদ চত্ত্বরে মহুয়া গাছ রোপণ করে। এবং উপজেলা পরিষদের অফিসার্স ক্লাব পরিদর্শন করেন।

    মোঃ মোজাম্মেল হক
    চারঘাট, রাজশাহী। 

  • সুন্দরগঞ্জে সাহাবুল হ-ত্যা মামলায় ভাইরাল শ্যামল গ্রেফতার

    সুন্দরগঞ্জে সাহাবুল হ-ত্যা মামলায় ভাইরাল শ্যামল গ্রেফতার

    মোঃ আনিসুর রহমান আগুন, গাইবান্ধা থেকেঃ

    গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে জামাত সমর্থক শাহাবুল ইসলামকে হত্যা মামলায় সি ইউ নট ফর মাইন্ড খ্যাত ভাইরাল শ্যামল চন্দ্র (৩৮) কে গ্রেফতার করেছেন।

    মঙ্গলবার দুপুরে উপজেলার বামনডাঙ্গা স্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

    শ্যামল চন্দ্র ওই এলাকার নেপাল চন্দ্রের ছেলে। শ্যামল ১নং বামনডাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য। এছাড়াও স্যোশাল মিডিয়ায় সি ইউ নট ফর মাইন্ড চিল রে মামা চিল এই উক্তিটির মাধ্যমে ভাইরাল হয়েছিল সে।

    থানা পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে অভিযান চালিয়ে জামায়াত সমর্থক শাহাবুল হত্যা মামলার এজহার নামীয় আসামি শ্যামল চন্দ্রকে গ্রেফতার করেন।

    উল্লেখ্য, ২০১৪ সালের ৫ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে বামনডাঙ্গা মনমথ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে শাহাবুল ইসলাম নামের এক জামায়াত সমর্থককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় সাড়ে ১০ বছর পর নিহতের ছোট ভাই এসএম শাহজাহান কবির বাদী হয়ে চলতি বছরের ২২ অক্টোবর সাবেক এমপি মঞ্জুরুল ইসলাম লিটনের স্ত্রী ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দা খুরশিদ জাহান স্মৃতিকে প্রধান আসামি করে ৭৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৪০ হতে ৫০ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেন। 

     থানার ওসি তদন্ত মোঃ সেলিম রেজার সাথে মুঠোফোনে কথা হলে তিনি গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, যারা মামলায় জামিন হয়নি তাদের বিরুদ্ধে গ্রেফতারি অভিযান অব্যাহত থাকবে।

  • বরগুবার তালতলীতে দখলকৃত খালের লিজ বাতিল করে খননের দাবি

    বরগুবার তালতলীতে দখলকৃত খালের লিজ বাতিল করে খননের দাবি

    মংচিন থান তালতলী প্রতিনিধি।।
    বরগুনার তালতলীতে চলমান মোল্লারখালটি প্রভাবশালীরা লিজ নিয়ে দখল করার অভিযোগ পাওয়া গেছে। লিজ বাতিল করে খাল খননের দাবী জানিয়েছেন এলকাবাসী।
    সোমবার (০৯) ডিসেম্বর বেলা ০১ টার দিকে উপজেলা নির্বাহী অফিসারের কাছে একটি স্মারকলিপি দিয়েছে মোল্লারখাল পুনরুদ্ধার কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো.আ.মান্নান
    জানা গেছে, উপজেলার পচাকোড়ালিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের গুরুত্বপূর্ণ জলাশয় এ মোল্লার খালটির প্রায় আড়াই কিলোমিটার। এ জলাশয় দিয়ে প্রায় ৫’শ একর জমিতে ৩ ফসলী জমি চাষাবাদ করা হয়। তবে প্রভাবশালী মহল মোটা অংকের উৎকোচের বিনিময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের ম্যানেজ করে খালটি লিজ নিয়ে মাছ চাষ করেন। এ কারণে জলাশয় বদ্ধ হয়ে যাওয়ায় চাষাবাদে বিঘ্ন ঘটে। পানি প্রবাহ বন্ধ থাকায় ৩ ফসলী জমি বর্ষা মৌসুমে চাষাবাদ করা হলেও শুকনা মৌসুমে জমি চাষাবাদ করা সম্ভব হয়না। ফলে শুকনা মৌসুমে জমি অনাবাদী থাকে। এতে খালের দুই পাড়ের ৫ শতাধিক কৃষক ক্ষতিগ্রস্থ হচ্ছে। এই খালটি কিছু অংশ বর্তমানে সুন্দরবন কোয়ালিশন প্রকল্প নামের একটি খাল পুন:খনন করলেও বাকিটুকু দখল মুক্ত করে খনন করলে ঐ এলাকার ৫’শ একর জমির চাষাবাদসহ স্থানীয় কৃষকদের উৎপাদন বৃদ্ধি ও মানুষের জীবনযাত্রার সহজ হবে।
    মোল্লারখাল পুনরুদ্ধার কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো.আ.মান্নান বলেন, এই খালের পানিদ্বারা কৃষকরা শুকনো মৌসুমের রবিষস্য, মৌসুমি ফসল তরমুজ, মুগডাল, চিনা বাদাম, মিষ্টি আলুসহ বোরো-ইরি ধানের চাষাবাদ করেন। দ্রুত খালটি দখল মুক্ত করে দেওয়ার দাবি জানান ।

    তালতলী উপজেলা নির্বাহী অফিসার উম্মে সালমা বলেন, মোল্লারখাল পুনরুদ্ধারের জন্য স্মারকলিপি পেয়েছি । লিজ বাতিল করে খাল পূণঃখননের ব্যবস্থা নেয়া হবে।

    মংচিন থান
    তালতলী প্রতিনিধি

  • সুজানগরে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

    সুজানগরে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

    সুজানগর(পাবনা)প্রতিনিধিঃ দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা:গড়বে আগামীর শুদ্ধতা স্লোগানে পাবনার সুজানগর উপজেলায় মানববন্ধন ও আলোচনা সভা সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে সোমবার (৯ ডিসেম্বর) আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৪ পালিত হয়েছে। এদিন সকালে উপজেলা পরিষদ চত্বরে দুর্নীতি দমন কমিশন,সমন্বিত জেলা কার্যালয়,পাবনা এবং উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সুজানগর পাবনার আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ, সুজানগর থানা অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা,উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মেহেদী হাসান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাফিউল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার জিল্লুর রহমান, উপজেলা মৎস্য অফিসার নূর কাজমীর জামান খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা,উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মশিউর রহমান, নাজিরগঞ্জ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নাদের হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার(ভারপ্রাপ্ত) আবুল কালাম আজাদ,সুজানগর মহিলা ডিগ্রি কলেজের অধ্যাপক এটিএম শামসুজ্জামান ডন, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন, বাংলাদেশ মসজিদ মিশন সুজানগর উপজেলা শাখার সভাপতি ও বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মো. রফিকুল ইসলাম, সুজানগর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক এম এ আলিম রিপন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য অধ্যাপক জাফরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ইয়াকুব, আলাউদ্দিন,ডাঃ সাইফুল্লাহ, গণমাধ্যম প্রতিনিধিদের মধ্যে এম মনিরুজ্জামান, মঞ্জু,বকুল, রফিকুল ইসলাম তুষার,ছাত্র প্রতিনিধি দীপ মাহমুদ, শেখ রাফি, তাসফিয়া, আশিক, মানিক,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন ।মানববন্ধন পরবর্তীতে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মশিউর রহমানের সভাপতিত্বে ও সুজানগর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক এম এ আলিম রিপনের সঞ্চালনায় অনুষ্ঠিত দুর্নীতি বিরোধী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ। বিশেষ অতিথি ছিলেন সুজানগর থানা অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা। অন্যদের মাঝে বক্তব্য দেন উপজেলা সমাজসেবা অফিসার জিল্লুর রহমান, নাজিরগঞ্জ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নাদের হোসেন, সুজানগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আবুল কালাম আজাদ,বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন,ছাত্র প্রতিনিধি তাসফিয়া প্রমুখ। সভায় বক্তারা বলেন, দুর্নীতি কমিয়ে আনতে সবাইকে স্ব-স্ব স্থানে থেকে সচেতন হয়ে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। নিজের বিবেককে জাগ্রত করে পরিবার থেকে শুদ্ধাচার কৌশলের চর্চা করতে হবে। দূর্নীতির কারণে বৈষম্যের সৃষ্টি হয়। পরিবার থেকে দূর্নীতি বিরোধী শপথ নিতে হবে- নিজে দূর্নীতি করবো না, অপরকে দূর্নীতি করতে দেব না। তাহলে দূর্নীতি অনেকাংশে হ্রাস পাবে। এবং পারিবারিক ও প্রাতিষ্ঠানিক ভাবে ছোট থেকে দুর্নীতির বিরুদ্ধে শিক্ষা দেওয়া ও দুর্নীতিকে না বলতে শেখানোর কথা তুলে ধরেন আলোচনা সভায় বক্তারা।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।