Category: দেশজুড়ে

  • নলছিটি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ওয়াসিম গ্রেফতার

    নলছিটি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ওয়াসিম গ্রেফতার

    ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    ঝালকাঠির নলছিটি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো.ওয়াসিম হাওলাদারকে গ্রেফতার করেছে পুলিশ।
    বৃহস্পতিবার (  ১২ ডিসেম্বর) দুপুর সড়ে ১২ টার দিকে নলছিটি শহর থেকে তাকে গ্রেফতার করে নলছিটি থানা পুলিশ। গত ১৫ আগস্ট (২০২৪)ঝালকাঠি সদর থানায় বিস্ফোরক আইনে দায়ের হওয়া একটি মামলায়(মামলা নং-০৪) তাকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন  নলছিটি থানার ওসি মো.আব্দুস সালাম।
    ওয়াসিম হাওলাদার নলছিটি পৌরসভার পূর্ব মালিপুর গ্রামের মো. হানিফ হাওলাদার ছেলে।
    নলছিটি থানার ওসি মো.আব্দুস সালাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান,  ঝালকাঠি সদর থানায় দায়ের হওয়া একটি মামলায় তাকে গ্রেফতার করে ঝালকাঠি পাঠানো হয়েছে।

  • ঝিকরগাছায় ট্রেনের ধাক্কায় মাদরাসা ছাত্রের মৃ-ত্যু

    ঝিকরগাছায় ট্রেনের ধাক্কায় মাদরাসা ছাত্রের মৃ-ত্যু

    আজিজুল ইসলামঃ যশোরের ঝিকরগাছার ট্রেনের ধাক্কায় ওয়াশিফ নামে ১৫ বছর বয়সী এক কিশোর নিহত হয়েছেন। ঘটনাটি ঘটে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে কাউরিয়া রেলক্রসিং এলাকায়। সে ঝিকরগাছা উপজেলার কাউরিয়া গ্রামের মিজানুর রহমানের ছেলে ও বেজিয়াতলা আলিম মাদরাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী। প্রত্যক্ষদর্শীরা জানান, অসতর্কতা বশত ওয়াশিফ চলন্ত ট্রেনের কাছাকাছি চলে আসলে ট্রেনের প্রচন্ড ধাক্কায় সে পাশে ছিটকে পড়ে। আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় রেফার্ড করেছেন। চিকিৎসাধীন অবস্থায় সে মৃত্যু বরণ করেন।

  • পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ভর্তি লটারি অনুষ্ঠিত

    পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ভর্তি লটারি অনুষ্ঠিত

     পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধিঃ

    পুঠিয়া উপজেলার সুনামধন্য এবং দৃষ্টি নন্দন শিক্ষা প্রতিষ্ঠান পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের এর ৬ষ্ঠ শ্রেণীর ৫৪তম ব্যাচের ভর্তির লটারি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) উক্ত বিদ্যালয়ের আইসিটি হল রুমে এ লটারী অনুষ্ঠিত হয়।

    বিদ্যালয়ে ভর্তি ইচ্ছুক চার উপজেলার মোট ১৮৭  জন শিক্ষার্থী ফরম তুলে। তাদের মধ্যে লটারির মাধ্যমে ১৫০ জন প্রথমে নেওয়া হয়, অপেক্ষা মান রয়েছে ১১ জন শিক্ষার্থী। উক্ত লটারিতে উপস্থিত ছিলেন একাডেমিক সুপার ভাইজার আশরাফুল হক, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম মিন্টুসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও অভিবাবকগণেরা।

    বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বলেন,  এবার আমাদের বিদ্যালয় থেকে এসএসসিতে ১২৭৬ নম্বর পেয়ে মেধা তালিকা ও টেলেন্ট পুলে ৩ জন বোর্ড বৃত্তি পায়েছে। স্কুলের পরিবেশ শিক্ষক শিক্ষিকাদের আন্তরিক পাঠদান, অভিভাবকদের সহযোগিতা এবং শিক্ষার্থীদের মনোযোগ সহকারে লেখা পড়ার জন্যই পুঠিয়া বালিকা বিদ্যালয়টি এগিয়ে যাচ্ছে।

    তিনি আরও বলেন, আমাদের স্কুলে মোট ৫৮৩ জন শিক্ষার্থী পাঠদানরত আছে। বিদ্যালয়ে বর্তমানে পাঠদান দেবার মতো মানসম্পন্ন বিল্ডিংয়ের অভাব রয়েছে। সরকারি ভাবে ভবন নির্মাণ এর জন্য বরাদ্দ দিলে শিক্ষার্থীরা আরো উন্নত পরিবেশে পাঠদানের মাধ্যমে ভালো ফলাফল করতে পারতো বলে এ শিক্ষক জানান।#

    মাজেদুর রহমান (মজদার) 
    পুঠিয়া, রাজশাহী। 

  • প্রবীণ ও প্রতিবন্ধীদের উন্নয়নে কারিতাসের মতবিনিময় ও সহায়তা প্রদান

    প্রবীণ ও প্রতিবন্ধীদের উন্নয়নে কারিতাসের মতবিনিময় ও সহায়তা প্রদান

    জাকিরুল ইসলাম
    বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:

    প্রতিবন্ধী ও প্রবীণ ব্যক্তিদের উন্নয়নের জন্য উপজেলা পর্যায়ের নীতি নির্ধারকদের সঙ্গে কারিতাস দিনাজপুর অঞ্চলের বাংলাদেশ প্রবীণ, প্রতিবন্ধী ও মাদকসেবী ব্যক্তিদের সমন্বিত উন্নয়ন প্রকল্পের আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রকল্পের সকল ক্লাব প্রতিনিধি ও নারী প্রতিবন্ধী ফোরামের সদস্যরা অংশগ্রহণ করেন।

    কারিতাস দিনাজপুর অঞ্চলের জুনিয়র প্রোগ্রাম অফিসার বিনয় কুজুর সার্বিক ব্যবস্থাপনায় উক্ত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ বিপুল কুমার চক্রবর্তী, সমাজসেবা কর্মকর্তা আবদুল আউয়াল, মহিলা বিষয়ক কর্মকর্তা মোশাররত জাহান, সাংবাদিক সামিউল আলম, কারিতাস প্রকল্পের ক্লাব প্রতিনিধিগণ সহ আরো অনেকে।

    এ সময় কারিতাসের সেচ্ছাসেবী অঞ্জলী, এনজিও প্রতিনিধিগণ, প্রকল্পের ক্লাব সদস্যগণ উপস্থিত ছিলেন। মতবিনিময় শেষে ২ জনকে মাঝে হুইল চেয়ার, ১০ জনকে ক্রাচ, আইজিআর এর ৮ জনকে ৯ হাজার ৫০০ টাকা ও শিক্ষা সহায়তার ১০ জনকে ২ হাজার টাকা করে প্রদান করা হয়।

    মোঃ জাকিরুল ইসলাম
    বিরামপুর, দিনাজপুর।

  • মসজিদ থেকে ডেকে এনে দুই বৃদ্ধসহ ৬জনকে মারধর করার অভিযোগ

    মসজিদ থেকে ডেকে এনে দুই বৃদ্ধসহ ৬জনকে মারধর করার অভিযোগ

    আরিফুর রহমান,

    মাদারীপুর প্রতিনিধি

    মাদারীপুর সদর উপজেলায় একটি মসজিদ থেকে ডেকে এনে দুই বৃদ্ধকে মারধর করার অভিযোগ উঠেছে দবির মাতুব্বর ও ইকবাল মাতুব্বরসহ তাদের সহযোগিদের বিরুদ্ধে। এসময় তাদেরকে বাঁচাতে এসে আহত হয়েছেন আরো ছয় জন।বর্তমানে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন চার জন।
    মঙ্গলবার বিকালে সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের জাফরাবাজ এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার রাতে সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ে করছেন।
    আহতরা হলেন, মৃত্যু রশিদ আকনের ছেলে মন্নান আকন(৫৭),রকমান আকন(৫৫),বাচ্চু হাওলাদারের ছেলে ইব্রাহিম হাওলাদার, মিন্টু বেপারি, সজিব, হাসান।

    লিখিত অভিযোগ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, স্থানীয় একটি জমি নিয়ে দীর্ঘদিন মামলা চলছিল মন্নান আকন ও দবির মাতুব্বরদের সাথে।প্রায় ১৫ বছর পর আদালত রায় দেন মন্নান আকন ও তার ভাইদের পক্ষে।এরপরে তাদের উভয়ের জমির দীর্ঘদিনের যে সমস্যা ছিল তা সমাধানের জন্য স্থানীয় সালিশিদের ডাকেন উভয় পক্ষের লোকজনেরা।কিন্তু প্রতিপক্ষের লোকজনেরা সালিশিতে না বসে আদালতে রায় পাওয়া ক্ষিপ্ত হয়ে লোক ভাড়া মসজিদ থেকে ডেকে এনে তাদের ওপর হামলা করেন। পরে তাদের ডাক চিৎকারে স্থানীয় ছুটে আসলে অভিযুক্ত ব্যক্তিরা পালিয়ে যান। এ ঘটনায় দুই বৃদ্ধসহ আহত হয়েছেন আরো ছয় জন। এ ঘটনার সুষ্ঠু বিচারও চেয়েছেন তারা।

    স্থানীয় বেশ কয়েকজন জানান, দবির মাতুব্বর ও তার লোকজনেরা মন্নানদেরকে মেরেছে। আমরা তাদেরকে বাচাইছি। এভাবে আসল একজন মানুষকে মারা ঠিক হয়নি। আমরা এর বিচার চাই।

    ভুক্তভোগী মন্নান আকন জানান,আমি মসজিদে গেছি নামাজ পড়তে। পরে তারা আমাকে বলে কথা আছে শুনে যান। এ বলে ডেকে নিয়ে আমার উপর অতর্কিত হামলা করে। এদিকে আদাল জমি আমাদের দিয়েছে। তারপরও আমরা বলেছি আপনারা যদি আমাদের মধ্যে জমি পেয়ে থাকেন তাহলে দিবো।তারা সালিশিতে লোক ডেকেছে। তারাই সালিশিতে না এসে উল্টো লোক ভাড়া করে আমাদের মারধর করেছে।
    আমি এর বিচার চাই।

    এ ব্যাপারে অভিযুক্ত দবির মাতুব্বরের মুঠো ফোনে ফোন করলে সাংবাদিক পরিচয় দিলে পেলে তার মুঠোফোন বন্ধ করে রেখেছেন।

    মাদারীপুর সদর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আল মামুন বলেন,এ ঘটনা লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    মাদারীপুর প্রতিনিধি।।

  • তেঁতুলিয়া সীমান্তে নারীসহ আটক  

    তেঁতুলিয়া সীমান্তে নারীসহ আটক  

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড়

    অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে বিজিবির হাতে আটক ৫ বাংলাদেশি৷ 

    পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার শুকানী সীমান্তে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে নারীসহ ৫ জনকে আটক করেছে বিজিবি৷ বুধবার (১১ ডিসেম্বর) বিকেলে তেঁতুলিয়া উপজেলার শুকানী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ৭৪০ এর ৩ নম্বর সাব পিলার সংলগ্ন এলাকা দিয়ে তারা ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন বলে জানিয়েছে বিজিবি।

    বুধবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক শেখ মো. বদরুদ্দোজা এ খবর নিশ্চিত করেছেন। বিজ্ঞপ্তির বলা হয়, ভারতের অভ্যন্তরে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টাকালে ৫ বাংলাদেশি নাগরিককে আটক করেছে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটায়িলন।

  • সুজানগরে বর্ণাঢ্য আয়োজনে কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

    সুজানগরে বর্ণাঢ্য আয়োজনে কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

    সুজানগর প্রতিনিধিঃ পাবনার সুজানগরে বিভিন্ন কর্মসূচি পালনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।বুধবার এ উপলক্ষ্যে আলোচনাসভা ও কেক কাটা হয়। উপজেলা কৃষকদলের আহ্বায়ক শাহজাহান শেখের সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুল মজিদ মন্ডলের সঞ্চালনায় প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এবিএম তৌফিক হাসান। বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক কামাল হোসেন বিশ্বাস ও সদস্য সচিব জসিম বিশ্বাস। অনুষ্ঠানে বিএনপি ও সহযোগীঅঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে জাহিদ বিশ্বাস,নজরুল, আলহাজ্ব তুষার,সেলিম, শেখ রুবেল, ফারুক,শেখ রিদয় ও মেহেদীসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে জাতীয়তাবাদী কৃষকদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন অতিথিবৃন্দ।আলোচনাসভায় বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের কৃষকের মুখে হাসি ফোঁটাতেই খাল খনন কর্মসূচি শুরু করেন। কৃষকদের সাথে মাঠে ময়দানের খাল খনন কর্মসূচিতে নিজ হাতে কোদাল নিয়ে খনন কাজ করেছেন।কৃষকদলের নেতাকর্মীদের কাজ হবে, কৃষকদের জন্য ন্যায্য মূল্যে সার, বীজ ও কীটনাশকের ব্যবস্থা করা। বর্তমানে কৃষকদের জীবনমান উন্নয়নে নানামুখী পদক্ষেপ নিতে হবে। কৃষি ঋণ, কৃষি প্রণোদনা, প্রশিক্ষণ, ফসল বীমাসহ বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কৃষকদের সহায়তা দিতে হবে।

    এম এ আলিম রিপন
    সুজানগর (পাবনা)প্রতিনিধি।।

  • নীলফামারী জেলায় বিএসটিআই’র মোবাইল কোর্ট অভিযানে  ১০,০০০ টাকা জরিমানা

    নীলফামারী জেলায় বিএসটিআই’র মোবাইল কোর্ট অভিযানে ১০,০০০ টাকা জরিমানা

    প্রেস বিজ্ঞপ্তি.

    বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এবং উপজেলা প্রশাসন, কিশোরগঞ্জ, নীলফামারী এর উদ্যোগে ১১ ডিসেম্বর, ২০২৪ তারিখে নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলায় একটি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। উক্ত মোবাইল কোর্ট অভিযানে মেসার্স মোজাম্মেল এন্ড সন্স ফিলিং স্টেশনের বিক্রয়কৃত জ্বালানি তেল পরিমাণে কম পাওয়া গেলে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ভবিষ্যৎ এ পরিমাপ সঠিক রাখার বিষয়ে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট প্রতিষ্ঠানের মালিককে সতর্ক করেন।

    উক্ত অভিযান পরিচালনা করেন কিশোরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মঈন খান এলিস। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় কার্যালয় রংপুরের ফিল্ড অফিসার (সিএম) প্রকৌঃ মোঃ তাওহিদ আল আমিন এবং পরিদর্শক (মেট্রোলজি) মোঃ নাসির উদ্দিন।

    জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • পলাশবাড়ীতে ইউপি চেয়ারম্যান কর্তৃক ভিডব্লিউবি কার্ড এর চাল তুলে আত্মসাতের অভিযোগ

    পলাশবাড়ীতে ইউপি চেয়ারম্যান কর্তৃক ভিডব্লিউবি কার্ড এর চাল তুলে আত্মসাতের অভিযোগ

    আমিরুল ইসলাম কবির,
    স্টাফ রিপোর্টার

    পলাশবাড়ী উপজেলার ৮নং মনোহরপুর ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামীলীগের ইউনিয়ন সাধারণ সম্পাদক আব্দুল ওহাব প্রধান রিপনের বিরুদ্ধে ভিডব্লিউবি’র অসংখ্য কার্ডধারী গরীব মহিলার কার্ড নিজের হেফাজতে রেখে ২১ মাসের ৩০ কেজি করে চাল তুলে আত্মসাতের ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত অভিযোগ।

    অভিযোগ সূত্রে ও সরেজমিনে প্রকাশ,পলাশবাড়ী উপজেলার ৮নং মনোহরপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল ওহাব প্রধান রিপন ভিডব্লিউবি এর গরীব সুবিধাভোগী মহিলাদের অসংখ্য কার্ড নিজের হেফাজতে রেখে ২১ মাসের ৩০ কেজি করে চাল তুলে আত্মসাৎ করেছেন। এসব অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে ওই ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. আব্দুল বারী মন্ডল ১১ই ডিসেম্বর বুধবার পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত অভিযোগ করেছেন।

    অভিযোগে আরো জানা যায়,ওই ইউনিয়নের সীমা বেগম,পিতা শাজাহান গ্রামের নাম উল্লেখ নেই,ক্রমিক নং-৬,ওয়ার্ত নং-৯,মিনা বেগম,পিতা-রশিদুল,গ্রামের নাম উল্লেখ নেই, ক্রমিক নং*১১,বিলকিছ বেগম, পিতা-শহিদুল,গ্রামের নাম উল্লেখ নেই,ক্রমিক নং-১৩,সাদা রানী বেগম,পিতা-ভোলা প্রধান,গ্রামের নাম উল্লেখ নেই,ক্রমিক নং-৩৬,জান্নাতি বেগম, পিতা-আমিনুল ইসলাম,গ্রামের নাম উল্লেখ নেই,ক্রমিক নং-৮১,মৌসুমী খাতুন,পিতা-হাসান সরকার, গ্রাম-মনোহরপুর,ক্রমিক নং-১৫৪,মাহামুদা বেগম, পিতা-আমিনুল ইসলাম,গ্রাম-নিমদাসের ভিটা,ক্রমিক নং-১৮৮,হাসিনা বেগম,পিতা-সুজন মিয়া, গ্রাম-মনোহরপুর,ক্রমিক নং-২৩৬,মনজু বেগম, পিতা-আশিকুর,গ্রাম-নিমদাসের ভিটা,ক্রমিক নং-২৪৭,ফুলমতি,পিতা-গোপাল চন্দ্র, গ্রাম-কুমেদপুর,ক্রমিক নং-২৬০,বাবলী বেগম, পিতা-রাজু মিয়া,গ্রাম-কুমেদপুর,ক্রমিক নং-২৫৯, তাহেরা খাতুন,পিতা-শহিদুল,গ্রাম-কুমেদপুর,ক্রমিক নং-২৬৩,পরিফুল বেগম,পিতা-মুসা মিয়া, গ্রাম-কুমেদপুর,ক্রমিক নং-২৫৬,মিনারা বেগম, পিতা-রেজাউল করিম,গ্রাম-কুমেদপুর,ক্রমিক নং-২৫৯, খালেদা বেগম,পিতা-সুজা মিয়া,গ্রাম-কুমেদপুর,ক্রমিক নং-২১৯,কহিনুর বেগম,পিতা-আব্দুল ওয়াদুদ, গ্রাম-মনোহরপুর,ক্রমিক নং-২২৯,কহিনুর, পিতা-মজিদুল হক,গ্রাম-মনোহরপুর,ক্রমিক নং-২৪০, সাহিনা বেগম,পিতা-সায়দার রহমান,গ্রাম-কুমেদপুর এইসব সুবিধাভোগী দুস্থ মহিলাদের ভিডব্লিউবি এর কর্ডগুলো চেয়ারম্যান নিজের হেফাজতে রেখে দীর্ঘ ২১ মাস যাবৎ ৩০ কেজি হারে চাল তুলে আত্মসাৎ করেছেন।

    এছাড়া,ওই ইউনিয়নের খামার বালুয়া গ্রামের ভোলা প্রধানের স্ত্রী সায়বানী বেগম ও একই গ্রামের হায়দার রহমানের স্ত্রী শরিফা বেগমের কার্ড দুটির চাল তুলে আত্মসাৎ করেছেন ওই দুর্নীতিবাজ চেয়ারম্যান। বিষয়টি ভুক্তভোগীরা জানতে পেরে,২২ মাসের চাল ও তাদের কার্ড ফেরতের জন্য একাধিকদিন চেয়ারম্যানের নিকট ধর্না দিলেও তাদের কার্ড হয়নি বলে তাদের ফেরত পাঠিয়ে দেন। কিন্তু ভুক্তভোগীদের চাপে এবং অবস্থা বেগতিক দেখে অবশেষে দুর্নীতিবাজ চেয়ারম্যান গত বুধবার তার নিজস্ব লোকের মাধ্যমে কার্ড দুটি তাদের বাড়ি পৌছে দেন।

    আর এসব দুর্নীতি করতে চেয়ারম্যান তার ভগ্নিপতি আমিনুল ইসলাম ও সহোদর ভাই ইমরুল কবির ও সাবেক ইউপি সদস্য শাহজাহান আলী চৌধুরী মাধ্যমে প্রতি মাসে চালগুলো তুলে নিয়ে আত্মসাৎ করেন বলে বিস্তর অভিযোগ রয়েছে। চলতি সালের নভেম্বর মাস পর্যন্ত ভিডব্লিউবি এর কার্ডধারীদের চাল বিতরণ করা হয়েছে মর্মে কার্ড গুলোতে চেয়ারম্যানের স্বাক্ষর রয়েছে।

    এ ব্যাপারে পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান এর যোগাযোগ করা হলে তিনি জানান,অভিযোগ পেয়েছি,তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

    অপরদিকে,গাইবান্ধা জেলা বিএনপির কর্মসংস্থান ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক এবং পলাশবাড়ী উপজেলা বিএনপির সহ সভাপতি মুকুল আহম্মেদ,৮নং মনোহরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুল লতিফ প্রধান,সাধারণ সম্পাদক ওসমান আলী প্রধান ও বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী শরিফুল ইসলাম মন্ডল বলেন, ভুক্তভোগীরা এসব চালগুলো যাতে ফেরত পায় এবং অনিয়ম দুর্নীতির সাথে জড়িত চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল ওহাব প্রধান রিপন সহ জড়িত দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ সহ সঠিক বিচারের জন্য সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেন।

    এ ব্যাপারে অভিযুক্ত চেয়ারম্যান আব্দুল ওহাব প্রধান রিপনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি এসব দুর্নীতির সাথে জড়িত নন বলে জানান,তবে ভুক্তভোগী ভিডব্লিউবি কার্ডধারীদের সাথে চেয়ারম্যান আপস মিমাংসা করেছেন বলে জানান।।

  • মোরেলগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধ আইন ও বিধিমালা বিষয়ে দুই দিনব্যাপী অবহিতকরন কর্মশালার উদ্বোধন

    মোরেলগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধ আইন ও বিধিমালা বিষয়ে দুই দিনব্যাপী অবহিতকরন কর্মশালার উদ্বোধন

    শেখ সাইফুল ইসলাম কবির বিশেষ প্রতিনিধি:
    বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ ও বাল্যবিবাহ নিরোধ বিধিমালা ২০১৮ বিষয়ক দুই দিনব্যাপী সচেতনতামূলক কর্মশালা শুরু হয়েছে। বুধবার (১১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় এ কর্মশালার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা বাল্যবিবাহ কমিটির সভাপতি মোঃ নাজমুল ইসলাম।ইউনিসেফ বাংলাদেশ এর অর্থায়নে এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক যৌথভাবে পরিচালিত উপজেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটি, হাব এবং পিয়ার লিডারদের নেতৃত্বে কিশোর কিশোরী ক্লাবের দায়িত্বে থাকা সিএফদের মাঝে শিশু বিকাশের “জীবনযাত্রা” মডিউল নিয়ে আলোচনা করা হয়। কর্মশালায় আরও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রমেন্দ্র নাথ বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ মুজাহিদুর রহমান, মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ রাকিবুল হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা গৌতম বিশ্বাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ বাকী বিল্লাহ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো.মোস্তাফিজুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইকতিয়ার উদ্দিন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সেতারের আলো, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আব্দুল হালিম, লতিফিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ ডাঃ মোঃ রুহুল আমিন, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ শহিদুল ইসলাম, এনজিও সংগঠন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এরিয়া ম্যানেজার তপন কুমার মন্ডলসহ উপজেলা কিশোর কিশোরী ক্লাবের আনিকা বুশরা, মো.নাজমুল।এছাড়াও উপজেলা নিকাহ রেজিস্ট্রার ও কাজী সমিতির সভাপতি মাওলানা আলতাফ হোসেন, হিন্দু বিবাহ নিবন্ধক শশঙ্কর চক্রবর্তী এ সময় উপস্থিত ছিলেন। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে পরিচালনা করেন প্রজেক্ট পার্টনার ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি ও শিশু অধিকার ফ্যাসিলিটেটর সুবীর কুমার সাহা এবং হার্মফুল প্র্যাকটিস প্রোগ্রাম কোঅর্ডিনেটর মোঃ মনিরুজ্জামান (এইচপিপিসি) ।উল্লেখ্য, প্রশিক্ষণটি পর্যায়ক্রমে ১২ তারিখ পর্যন্ত দুই দিন সকাল সাড়ে ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত চলবে।