Category: দেশজুড়ে

  • ময়মনসিংহে যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনে বিজয় দিবস পালন করেছে সিটি করপোরেশন

    ময়মনসিংহে যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনে বিজয় দিবস পালন করেছে সিটি করপোরেশন

    স্টাফ রিপোর্টারঃ
    সারাদেশের ন্যায় ময়মনসিংহে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন করেছে ময়মনসিংহ সিটি করপোরেশন । সূর্যোদয়ের প্রাক্কালে ৩১ বার তোপধব্বনির মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়।

    সোমবার (১৬ ডিসেম্বর) সকালে ময়মনসিংহ পাটগুদাম ব্রীজ মোড় এলাকায় স্থাপিত স্বাধীনতার বিজয়স্তম্ভে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান সিটি করপোরেশনের প্রশাসক ও বিভাগীয় কমিশনার মোখতার আহমেদ। এছাড়াও জেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ অন্যান্য রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন গুলোও শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

    ময়মনসিংহ সিটি করপোরেশন দিবসটি পালন উপলক্ষে সকালে র্যালী, আলোচনা সভা ও নগর ভবনে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। বিকাল ৩টা ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন করা হলে খেলায় অংশ গ্রহণ করে জেলা প্রশাসন একাদশ বনাম সিটি করপোরেশন একাদশ।

    দুই দলের হাড্ডা হাড্ডি লড়াইয়ে প্রীতি ফুটবল ম্যাচটি ড্র করে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার ও সিটি করপোরেশনে দায়িত্ব প্রাপ্ত প্রশাসক মোখতার আহমেদ। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, স্বাধীনতার ডাকে সাড়া দিয়ে মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছেন। নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর বাংলাদেশ বিজয় লাভ করেছে। আজ বিজয় দিবস আমাদের আনন্দের দিন। তিনি আরো বলেন,তরুণদের মাদক থেকে রক্ষা করতে হলে খেলাধুলার কোন বিকল্প নাই। খেলায় অন্যান্যদের মাঝে অতিরিক্ত বিভাগীয় কমিশনার ইউছুফ আলী,
    জেলা প্রশাসক মফিদুল আলম,সিটি সচিব সুমনা আল মজীদ,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক),আজিম উদ্দীন,প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ আরিফুর রহমান,প্রধান প্রকৌশলী ( চঃদাঃ) মোঃ রফিকুল ইসলাম মিঞা,প্রধান রাজস্ব কর্মকর্তা সেঁজুতি ধর
    প্রধান সমাজকল্যাণ কর্মকর্তা শীতেষ চন্দ্র সরকার
    প্রধান ভান্ডার কর্মকর্তা আসাদুজ্জামান,প্রধান হিসাব রক্ষণ র্কমর্কতা (চঃদাঃ) অসীম কুমার সাহা সহ ময়মনসিংহ সিটি করপোরেশন ও জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

  • রাঙ্গাবালীতে বিজয় দিবসের র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

    রাঙ্গাবালীতে বিজয় দিবসের র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

    রফিকুল ইসলাম, রাঙ্গাবালী, পটুয়াখালী

    পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিএনপির উদ্যোগে আয়োজনে মহান বিজয় দিবসের র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ৯টায় উপজেলার চরমোন্তাজ আব্দুল সাত্তার স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে র‍্যালী ও পুষ্পস্তবক অর্পণ শেষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা বিএনপি ও ইউনিয়ন বিএনপির সকল পর্যায়ের অন্তত সহস্রাধিক নেতা কর্মীরা অংশ নেন।

    বিজয় দিবস উদযাপনের লক্ষ্যে সকাল ৮.৩০মিনিটে চরমোন্তাজ স্লুইজ বাজার থেকে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম ও সহ-সভাপতি মো: রুহুল আমীনের নেতৃত্বে বিজয় র‍্যালী বের করা হয়। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ শেষে র‍্যালীযোগে চরমোন্তাজ আব্দুল সাত্তার স্কুল এন্ড কলেজের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। পরে কলেজ প্রাঙ্গণে মহান মুক্তিযুদ্ধ ও শহীদের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

    আলোচনা সভায় উপজেলা বিএনপির সহ-সভাপতি মো: রুহুল আমীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন রাঙ্গাবালী নৌ-পুলিশ ফাড়ির তদন্ত কর্মকর্তা মো রাসেদুল ইসলাম, চরমোন্তাজ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মাহাতাব হোসেন, চরমোন্তাজ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন, সহ-সভাপতি সরোয়ার হোসেন, আলী আহম্মদ, অলিউল ইসলাম, ইউনিয়ন যুবদল সভাপতি মোশারেফ হোসেন, সাধারণ সম্পাদক রাশেদ খান রিপন, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সোহেল মুন্সী, সদস্য সচিব সাকিব হাসান, ছাত্রদল সভাপতি মিঠু মাতবর, সেক্রেটারি তাহসিন আহমেদ মুসা সহ অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী বৃন্দ।

  • ময়মনসিংহে শহীদ মিনারে সদর উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ

    ময়মনসিংহে শহীদ মিনারে সদর উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ

    স্টাফ রিপোর্টারঃ
    মহান বিজয় দিবস ২০২৪ উপলক্ষে ময়মনসিংহের সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচির আলোকে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্যে দিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের সূচনা করা হয়।

    সোমবার (১৬ ডিসেম্বর) ভোরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম প্রিন্স ভোরে নগরী ব্রীজ মোড় এলাকায় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্যে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এসময় সদর উপজেলা কমিশনার(ভূমি) সাঈদ মোহাম্মদ ইব্রাহিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল হক ফারুক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাকসুদা খাতুন, উপজেলা শিক্ষা অফিসার মনিকা পারভীন, উপজেলা পরিসংখ্যান অফিসার ও দাপুনিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক মেহেদী হাসান, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ কামরুজ্জামান, উপজেলা মাধ্যমিক অফিসার ও সিরতা ইউনিয়ন পরিষদ এর দায়িত্ব প্রাপ্ত প্রশাসক মোঃ বেলায়েত হোসেন।

    ।উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম প্রিন্স বলেন,স্বাধীনতা বাংলাদেশের জাতীয় সম্পদ। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিজয়ের মধ্যে দিয়ে এ স্বাধীনতা অর্জন করে। তাই আমাদেরকে এ বিজয়কে স্মরণ করে একটি অর্থনৈতিক শক্তিশালী রাষ্ট্র গড়ে তুলতে হবে।
    এসময় বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিনিধি, রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ, বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ সকল শ্রেণী পেশার মানুষ শহীদ মিনার প্রাঙ্গনে পুষ্পস্তবক অর্পণ করে।

  • সুন্দরগঞ্জে বিএনপির মহান বিজয় দিবস পালন 

    সুন্দরগঞ্জে বিএনপির মহান বিজয় দিবস পালন 

    মোঃ আনিসুর রহমান আগুন, গাইবান্ধা থেকেঃ

    গাইবান্ধার সুন্দরগঞ্জে উপজেলা বিএনপি ও পৌর বিএনপি পৃথকভাবে ১৬ই ডিসেম্বর বিজয় দিবস-২০২৪ পালন করেছেন।

    সোমবার সকালে উপজেলা বিএনপির আয়োজনে ও পৌর বিএনপি’র উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পৃথকভাবে বিজয় দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে পৃথক পৃথক রেলী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে পুষ্প মাল্য  অর্পণ করা হয়।এতে বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির আহবায়ক মোঃ বাবুল আহমেদ, সদস্য সচিব মাহমুদুল ইসলাম প্রামাণিক, রামজীবন ইউনিয়ন বিএনপির সভাপতি আশেক আলী মাস্টার প্রমূখ।

    অপরদিকে একই ভাবে পুষ্পমাল্য অর্পণ শেষে শহীদ মিনার চত্বরে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক ইখতিয়ার উদ্দিন ভূইয়া নিপন, সদস্য সচিব মিজানুর রহমান লিপু, যুগ্ম আহবায়ক, ইফতেখার হোসেন পপেল, মোস্তাক আহমেদ, নাহমুদুল হক রাসেল, লিংকন, যবুদল আহবায়ক আনোয়ার হোসেন, সদস্য সচিব লিচু, সিনিয়র যুগ্ম আহবায়ক মোনা, রফিকুল ইসলাম, ছাত্রদল আহবায়ক আদনান আহমেদ রাজু, সদস্য সচিব রায়হান, ডি ডব্লিউ সরকারি কলেজ আহবায়ক রুবেল আহমেদ, শ্রমিক আহবায়ক আঞ্জু মিয়া প্রমূখ।

  • থানচিত বিজয় দিবস পালন

    থানচিত বিজয় দিবস পালন

    থানচি (বান্দরবান) প্রতিনিধি।

    আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। বাঙালি জাতির ইতিহাসে সংগ্রাম, আত্মত্যাগ ও বীরত্বের এক গৌরবোজ্জ্বল স্মারক এই দিন। গণঅভ্যুত্থানের অর্জিত নতুন বাংলাদেশ প্রথম বিজয় দিবস উদযাপন উপলক্ষে বান্দরবানের থানচিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন করা হয়েছে।

    রবিবার ভোরে সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে একত্রিশ বার তোপধ্বনি শেষের প্রথমে উপজেলা প্রশাসন, পুলিশ, প্রেসক্লাব,  বিভিন্ন সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, বিএনপি ও অন্যান্য ব্যক্তিবর্গ কর্তৃক পুস্পস্তবক অর্পণ করার মাধ্যমে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

    সকাল ৭:৩০ টায় উপজেলা নির্বাহী অফিসার রাকিব হাসান চৌধুরী জাতীয় পতাকা উত্তোলন করার মাধ্যমে গণঅভ্যুত্থানের নতুন বাংলাদেশ বিনির্মাণের মহান বিজয় দিবস উদযাপনের আনুষ্ঠানিকতা শুরু হয়। এসময় পুলিশ, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যদের অংশগ্রহণে জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন করা হয়। উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, পুলিশ সদস্য, সাংবাদিক, বিভিন্ন সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, রাজনৈতিক নেতৃবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করন। মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন আয়োজনে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে।

    কর্মসূচির আওতায় উপজেলা অডিটরিয়াম কাম-মাল্টিপারপাস হল প্রাঙ্গণে চারু, কারু ও স্থানীয়ভাবে উৎপাদিত শিল্প পণ্যের আয়োজনে উদ্বোধন শেষে দিনব্যাপী বিজয় মেলা অনুষ্ঠিত হয়। বিজয় মেলায় এনজিও হিউমেনিটারিয়ান ফাউন্ডেশন, বিএনকেএস, এনডিপি, কারিতাস ও স্থানীয় মহিলা উদ্যোক্তা অংশগ্রহণ করেন। এরপরে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সম্মানজনক সংবর্ধনা জানানো হয়।

    পরবর্তীতে স্কুল-কলেজ ও মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। একই সাথে সন্ধ্যায় স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

  • চারঘাটে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

    চারঘাটে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

    চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ

    যথাযোগ্য মর্যাদায় সারাদেশের ন্যায় রাজশাহীর চারঘাটেও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালিত হয়েছে।

    সকালে সূর্যোদয়ের সাথে চারঘাটে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা শুরু হয়। প্রথম প্রহরে উপজেলা প্রশাসন, চারঘাট মডেল থানা, বিএনপি সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

    উপজেলা পরিষদ চত্ত্বরে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন ও বিজয় মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানা।

    সোমবার (১৬ ডিসেম্বর) বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হলরুমে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সম্মানে সংবর্ধনা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানা।

    এ উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফ হোসেন, মৎস্য কর্মকর্তা ওয়ালি উল্লাহ মোল্লা, চারঘাট মডেল থানার (ওসি) আফজাল হোসেন, ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল খালেক, চারঘাট উপজেলা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রফিকুল আলম বাবু, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মিজানুর আলমাছ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সরওয়ারদ্দিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন।

    মোঃ মোজাম্মেল হক
    চারঘাট, রাজশাহী।

  • সুন্দরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালিত

    সুন্দরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালিত

    মোঃ আনিসুর রহমান আগুন, গাইবান্ধা থেকেঃ

    গাইবান্ধার সদরগঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় ১৬ই ডিসেম্বর বিজয় দিবস পালিত হয়েছে। 

    সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালিত হয়। এ উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজির হোসেনের সভাপতিত্বে সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন,উপজেলা সহকারি কমিশনার( ভূমি) মাসুদুর রহমান, থানা অফিসার ইনচার্জ আব্দুল হাকিম আজাদ, পুলিশ পরিদর্শক (তদন্ত) সেলিম রেজা, উপজেলা বিএনপি’র আহবায়ক বাবুল আহমেদ, সদস্য সচিব মাহমুদুল ইসলাম প্রামানিক, উপজেলা জামাতের আমির শহিদুল ইসলাম মঞ্জু, সাবেক পৌর মেয়র নুরুন্নবী প্রামানিক সাজু, পৌর বিএনপি’র ভারপ্রাপ্ত আহ্বায়ক ইখতিয়ার  উদ্দিন ভূইয়া নিপন, ছাত্রদল নেতা আনোয়ার হোসেন,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলাম  প্রমুখ। এর আগে উপজেলা প্রশাসনসহ অতিথিবৃন্দু, ফিতা কেটে মেলা উদ্বোধন, জাতীয় পতাকা উত্তোলন ও বিজয় মেলা পরিদর্শন করেন।

  • বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে থানচিতে জনসমাবেশ

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে থানচিতে জনসমাবেশ

    থানচি (বান্দরবান) প্রতিনিধি।

    সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বান্দরবানের থানচিতে বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার দুপুরে থানচি বাজার প্রাঙ্গণে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা বিএনপির, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে বিএনপির সম্মিলিত নেতাকর্মীদের অংশগ্রহণে উপজেলা বিভিন্ন বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হয়।

    উপজেলা বিএনপির সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান ও বান্দরবান জেলা পরিষদের নব নিযুক্ত মৎস্য ও পর্যটন ব্যবস্থাপনা বিষয়ক সদস্য খামলাই ম্রো সভাপতিত্বে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হাকুরাম ত্রিপুরা সঞ্চালনায় জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, জাতীয় নির্বাহী কমিটি সদস্য ও সাবেক জেলা পরিষদের সফল চেয়ারম্যান, রাজ পুত্র সাচিংপ্রু জেরী।

    এসময় উপস্থিত ছিলেন, সাবেক জেলা যুবদলের সভাপতি মশিউর রহমান, সাবেক ছাত্র দলের সভাপতি ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহাঙ্গীর আলম, রোয়াংছড়ি উপজেলা
    সাবেক ভাইস-চেয়ারম্যান ও বিএনপি যুগ্ন সাধারণ সম্পাদক ক্যসানু মারমা, জেলা মহিলা বিএনপি সভানেত্রী মাক্যপ্রু মারমা, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি অমিত তংচংগ্যা, জেলা যুব দলের সহ সভাপতি হ্লাগ্যচিং মারমা, আলিকদম বিএনপি সাধারণ সম্পাদক ও হেডম্যান মংক্যনু মারমা, লামা বিএনপি সাধারণ সম্পাদক থোয়াইনুঅং মারমা, আলিকদম বিএনপি সহ-সভাপতি মঞ্জুরুল ইসলাম ও উপজেলা পর্যায়ে বিএনপির, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

    প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আওয়ামীলীগ ফ্যাসিস্ট শেখ হাসিনা নির্বাচন কাঠামোকে ধ্বংস করে অবৈধভাবে ক্ষমতায় টিকিয়ে রাখার প্রয়াস চালিয়েছিল এবং ১৬ বছর ধরে ক্ষমতায় ছিলেন। কিন্তু ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলেও দেশের সকল স্তরের দোসররা এখনো তথপর রয়েছে। তাই বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে থানচির সর্বস্তরের মানুষের কাছে আহ্বান জানান তিনি।

  • চাপারহাটে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

    চাপারহাটে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

    মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট :

    মহান বিজয় দিবস, বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখন্ডের নাম জানান দেয়ার দিন। রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে ৩০ লাখ শহীদ ও দু’লাখ মা-বোনের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয় স্বাধীনতা। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাক সেনাদের আত্মসমর্পণের মধ্য দিয়ে চূড়ান্ত বিজয় অর্জিত হয়। 

    লালমনিরহাটের চাপারহাটে নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মার্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। সমবার(১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথেই কালীগঞ্জ উপজেলার চাপারহাট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান কালীগঞ্জ উপজেলা বি এন পির আহবায়ক, চন্দ্রপর ইউনিয়নের তিনবারের সফল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, চন্দ্রপুর ইউনিয়ন পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ,চন্দ্রপুর যুবদল, সেচ্ছা সেবক দল,শ্রমিক দল,ছাত্র দল, চাপারহাট ব্যবসায়ী সংগঠন ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ। এসময় এক মিনিট নিরবতা পালন করে শহীদদের স্মরণ করা ও রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। 

    এর পর সকাল ৯ টায় চন্দ্রপুর ইউনিয়ন পরিষদ মাঠে জাতীয় পতাকা উত্তোলন, পায়রা অবমুক্ত করে মহান বিজয় দিবসের শুভ উদ্বোধন করা হয়। পরে সেখান থেকে একটি বন্যাঢ র ্যালী বের হয়ে চাপারহাটের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইউনিয়ন পরিষদে এসে শেষ হয়। পরে আলোচনা অনুষ্ঠান হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা কালীগঞ্জ উপজেলা বি এন পির আহবায়ক, চন্দ্রপর ইউনিয়নের তিনবারের সফল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম,চন্দ্রপুর ইউনিয়ন বি এন পির সভাপতি আক্কেল আলী মাষ্টার,  চাপারহাট মহিলা কলেজের অধ্যক্ষ ইমতিয়াজ আহমেদ, চাপারহাট বহু মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিতেন্দ্র নাথ সিংহ, চাপারহাট গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক মোফখায়রুল ইসলাম মিন্টু,চন্দ্রপুর ইউনিয়ন যুব দলের সভাপতি আব্দুর রাজ্জাক,সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। 

    হাসমত উল্লাহ ।।

  • ঝালকাঠিতে স্কুল পড়ুয়া ছাত্রীকে নিয়ে প্রাথমিক শিক্ষকের পলায়ন

    ঝালকাঠিতে স্কুল পড়ুয়া ছাত্রীকে নিয়ে প্রাথমিক শিক্ষকের পলায়ন

    রিপোর্ট : ইমাম বিমান

    ঝালকাঠিতে স্কুল পড়ুয়া এক ছাত্রীকে অপহর করে প্রায় পঞ্চাশার্ধ বয়সি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আত্মগোপনে রয়েছেন বলে জানা যায়। জেলার সদর উপজেলাধীন কাঁচাবালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক অঞ্জন কুমার আশ্চার্য্য (৫০) মাধ্যমিক পড়ুয়া (SSC পরীক্ষার্থী ২০২৫)এক স্কুল ছাত্রী ( ছদ্দ নাম শিখা ১৫ ) কে অপহরন করার অভিযোগ পাওয়া গেছে । 

    এ বিষয় অপহরিত ছাত্রীর মা জানান, আমার মেয়ে প্রতিদিন দুপুরে স্থানীয় এক শিক্ষকের কাছে প্রাইভেট পড়তে যায়। ১ঘন্টা

    প্রাইভেট পড়ে বিকেল ৩টায় বাসায় আসে। প্রতিদিনের মত

    গত ১২ ডিসেম্বর ২০২৪ বৃহস্পতিবার দুপুরে প্রাইভেট পড়তে যায়। এবং প্রাইভেট শেষে বিকেল ৩টায় বাড়ীতে আসার কথা থাকলেও সাড়ে তিনটার সময়েও সে বাড়ীতে না আসায় আমি তাকে খুজতে বের হই।  অনেক খুজাখুজির পর তাকে না পেয়ে আমার দেবর রাতে ঝালকাঠি সদর থানায় গিয়ে একটি সাধারণ ডায়রি দায়ের করে। 

    এ বিষয় ছাত্রীর চাচার কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, আমরা আমাদের মেয়েকে খুজে না পেয়ে ঝালকাঠি সদর থানায় একটি সাধারণ ডায়রি দায়ের করি ( যাহার নম্বর : ৯৮ ) সাধারণ ডায়রি দায়ের করার পরের দিন ১৩ ডিসেম্বর থানা থেকে পুলিশ তদন্তে আসে। কাচাবালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক অঞ্জন কুমার আশ্চার্য্য (৫০) আমাদের মেয়েকে অপহরন করে নিয়ে গেছে।  

    এ বিষয় স্থানীয় সূত্রে জানা যায়, কাচাবালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক অঞ্জনের পূর্বে একটি বিয়ে করে ছিলেন। তার চারিত্রিক সমস্যা থাকার কারনে ১ম স্ত্রী তাকে ছেড়ে বাবার বাড়ী চলে যায়। ৫০ বছর বয়সি একজন লোক কিভাবে একটি অপ্রাপ্ত বয়স্ক কিশোরী মেয়ে অপহরন করলো ?  শুধু তাই নয় ঐ ছাত্রীকে অঞ্জন বিয়ে করেছে যার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে দেখতে পাওয়া যায়। 

    এ বিষয় স্থানীয়রা জানান, সরকার যেখানে বাল্যবিয়ে প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে সেখানে কিভাবে একজন স্কুল শিক্ষক অপ্রাপ্তবয়স্ক কিশোরীকে বিয়ে করে তার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ভাইরাল হয়।প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক অঞ্জন সদর উপজেলাধীন বিরমহল গ্রামের কেষ্ট কুমার আশ্চার্য্যের ছেলে।