Category: দেশজুড়ে

  • বানারীপাড়ায় একই দিনে চারজনের মৃ-ত্যুতে শোকে স্তব্ধ

    বানারীপাড়ায় একই দিনে চারজনের মৃ-ত্যুতে শোকে স্তব্ধ

    বিশেষ প্রতিনিধি :

    বরিশালের বানারীপাড়া একই দিনে চারজনের মৃত্যুতে শোকে স্তব্ধ। খবর সুত্রে জানা গেছে বন্দর বাজারের ঔষধ ব্যবসায়ী মাতৃ ঔষধালয়ের স্বতাধিকারী মোঃ আব্দুল হাই ১৭ই ডিসেম্বর সকাল ৭.৩০ মিনিটের সময় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

    একই দিনে পৌরসভার ৬ নং ওয়ার্ডের মরহুম আলী হোসাইন হাজারীর বড় ছেলে এবং মোঃ মিঠু হাজারীর বড় ভাই মোঃ জাহিদুল ইসলাম মিলন হাজারি আনুমানিক দুপুর ১২.৩০ মিনিটের সময় নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন।

    অন্যদিকে যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক লস্কর আল মামুন পিতা বীর মুক্তিযোদ্ধা জনাব আ: মান্নান লস্কর আজ দুপুর ১টা ৩ মিনিটের সময় ঢাকা ইউনাইটেড হাসপাতালে আই.সি.ইউ তে চিকিতসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন…ইন্না…..রাজিউন।

    অপর দিকে বানারীপাড়া সদর ইউনিয়নের ইউপি সদস্য ও মৎস আড়ৎদার সুধীর রায়ের ছেলে সুশান্ত রায় মাছরং ব্রীজে সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছেন।

    এই চারজনের মৃত্যুতে এলাকার সব মহলে শোকের ছায়া নেমে এসেছে শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গেছে যার যার ধর্মীয় রীতিনীতি অনুযায়ী দাফন ও সমাধীস্ত করা হয়েছে। এই চার জনের মৃত্যুতে এলাকার সকল শ্রেনীর মানুষ শোক প্রকাশ করেন।

  • সুজানগরে ভোক্তা অধিকারের অভিযান, ৬ ব্যবসায়ীকে জরিমানা

    সুজানগরে ভোক্তা অধিকারের অভিযান, ৬ ব্যবসায়ীকে জরিমানা

    এম এ আলিম রিপনঃ পাবনার সুজানগরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়েছে। এতে ছয় ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে ৩২ হাজার টাকা জরিমানা করা হয়। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ তদারকি কার্যক্রম চলে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনা কার্যালয়ের সহকারি পরিচালক মাহমুদ হাসান রনি জানান, আলু,সয়াবিন তেলসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে তদারক অভিযান করা হয়। এ সময় ৬ প্রতিষ্ঠানে মূল্যতালিকা প্রদর্শন না করা, মূল্যবিহীন পণ্য বিক্রি ,দাম বেশি রাখাসহ বিভিন্ন অনিয়ম পাওয়া যায়। এসব অপরাধে সুজানগর পৌর বাজারের ৬ প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা করা হয়।এ ছাড়া সবজি বাজার, মুদি দোকান, আলু পেঁয়াজের অন্যান্য আড়ৎসহ আরও কিছু প্রতিষ্ঠানে তদারক করা হয়।  এসময় সব ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং সবাইকে ন্যায্যমূল্যে পণ্য কেনাবেচা, ভাউচার সংরক্ষণ ও মূল্যতালিকা প্রদর্শন করতে বলা হয়। 

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।

  • সুজানগর উপজেলা প্রশাসনের উদ্যোগে বিজয় মেলা

    সুজানগর উপজেলা প্রশাসনের উদ্যোগে বিজয় মেলা

    এম এ আলিম রিপনঃ বিজয়ের ৫৩বছর পূর্তিতে বিজয় মেলার আয়োজন করেছে সুজানগর  উপজেলা প্রশাসন। সোমবার সকালে উপজেলা পরিষদ  চত্বরে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ বলেন, আমরা শুধু কর্মের মধ্যে থাকবো না। আমাদের যে নিজস্ব কৃষ্টি, কালচার রয়েছে এই সংস্কৃতির বহি:প্রকাশ মেলার মাধ্যমে হয়ে থাকে। সেক্ষেত্রে আমাদের কৃষ্টি, কালচার সবকিছুকে মেলার মাধ্যমে তুলে ধরতে হবে।অনুষ্ঠানে ইউএনও পত্নী , উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাফিউল ইসলাম,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান, নাজিরগঞ্জ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নাদের হোসেন, সুজানগর মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক জহুর আহম্মদ সরকার নিক্সন, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।মেলায় নারী উদ্যোক্তাদের  স্টলে হস্তশিল্প, উপজেলার গাজনার বিলের শুঁটকি,নানা রকম পিঠা সামগ্রীসহ হরেক রকম পণ্যের সমাহার ক্রেতাদের নজর কাড়ে। পরে মেলার সমাপনী অনুষ্ঠানে  মেলায় অংশগ্রহণকারী উদ্যোক্তাদের মাঝে ও মহান বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ

    সুজানগর(পাবনা)প্রতিনিধি।।।

  • নেছারাবাদে বিজয় দিবস উপলে মাদ্রাসার র‌্যালি ও আলোচনা সভা

    নেছারাবাদে বিজয় দিবস উপলে মাদ্রাসার র‌্যালি ও আলোচনা সভা

    আনোয়ার হোসেন,
    নেছারাবাদ (পিরোজপুর) সংবাদদাতা ঃ

    নেছারাবাদে মহান বিজয় দিবস উপলে বিন্না হাফেজিয়া ফোরকানিয়া নূরানী মাদ্রাসার আয়োজনে এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভায় আয়োজন করা হয়। সোমবার (১৬ ডিসেম্বর) সকালে র‌্যালিটি বিন্না বাজারের প্রধান প্রাধন প্রদক্ষিন শেষে মাদ্রাসা প্রাঙ্গনে এসে শেষ হয়। র‌্যালিতে মাদ্রাসার কচিকাঁচা ছাত্র-ছাত্রী ও শিক্ষকবৃন্দরা উৎসাহ নিয়ে অংশগ্রহণ করে। বিন্না হাফেজিয়া ফোরকানিয়া নূরানী মাদ্রাসার মুহতামীম হাফেজ আব্দুল আজিজ এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন মাদ্রাসার কার্যকরী কমিটির সদস্য মোঃ মুহিবুল্লাহ. শিক্ষক মোঃ জাহাঙ্গির হোসেন, মোঃ এনামুল হক প্রমুখ। আলোচনা সভায় বক্তারা ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বিজয় দিবসের তাৎপর্য তুলে ধেেরন। মহান মুক্তিযুদ্ধে জাতির ত্যাগ ও বীরত্বগাথা এ বিজয় অর্জন হয়েছে। দেশপ্রেম ও নৈতিকতার আলোয় আলোকিত হয়ে দেশের কল্যাণে কাজ করার আহবান জানান। আলোচনা সভা শেষে দেশ ও জাতীর কল্যানের জন্য দোয়া মোনাজাত করা হয়।

  • জমি নিয়ে বিরোধ ধাক্কাধাক্কিতে প্রাণ গেল হতদারিদ্র কৃষকের

    জমি নিয়ে বিরোধ ধাক্কাধাক্কিতে প্রাণ গেল হতদারিদ্র কৃষকের

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলা সিঙ্গা গ্রামে জমিজমা নিয়ে বিরোধে প্রতিপক্ষের কিলঘুষিতে রাহাজ উদ্দিন (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে তাঁর প্রতিবেশির সঙ্গে ধাক্কাধাক্কির এক পর্যায়ে রাহাজ উদ্দীনের মৃত্যু হয়। তিনি উপজেলার ওই গ্রামের তাহাজ উদ্দিনের ছেলে। এ ঘটনায় একই গ্রামের মেহের আলীর ছেলে স্বপনের নামে হরিণাকুন্ডু থানায় হত্যা মামলার আবেদন করেছেন নিহতের ছেলে পলাশ হোসেন। স্থানীয়রা জানান, প্রতিবেশি স্বপনের সঙ্গে এক শতকেরও কম জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল রাহাজের। এ নিয়ে সিঙ্গা গ্রামের বাজারে রাহাজ ও স্বপনের মধ্যে বাকবিতন্ডা হয়। এ সময় স্বপন তাকে কিলঘুষি মারতে থাকে। পরে মাটিয়ে লুটিয়ে পড়েন রাহাজ উদ্দিন। কিছুক্ষণ পরই তার মৃত্যু ঘটে। স্থানীয় ইউপি সদস্য গোলাম রহমান জানান, সকালে বাজারে দু’জনের মধ্যে বাকবিতন্ডা ও ধাক্কাধাক্কি হয়। শুনেছি স্বপন তার গলাই গামছা দিয়ে টেনে নিয়ে বেড়ায়। পরে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে রাহাজ উদ্দিনকে বাড়িতে নিয়ে যাওয়ার উদ্দেশ্য রওনা হয়। এ সময় তিনি মাটিয়ে লুটিয়ে পড়েন। নিহতের ছেলে পলাশ অভিযোগ করেন, মঙ্গলবার সকালে আমার পিতাকে মারধর করে স্বপন। তাকে গলাই গামছা পেঁচিয়ে টানাহেঁচড়া করে। ফলে ঘটনাস্থলেই পিতা মারা গেছেন। তাকে হত্যা করা হয়েছে। হরিণাকুন্ডু থানার ওসি এম এ রউফ খান বলেন, ধাক্কাধাক্কির এক পর্যায়ে রাহাজ হৃদযন্ত্রের ক্রিয়া হয়ে মারা যেতে পারেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ নির্নয়ে তদন্ত চলছে। রিপোর্ট হাতে পেলে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে তিনি জানান।

    আতিকুর রহমান
    ঝিনাইদহ।।

  • পাইকগাছায় ই- ট্রেসিবিলিটি’র গুরুত্ব ও বাস্তবায়ন কৌশল শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

    পাইকগাছায় ই- ট্রেসিবিলিটি’র গুরুত্ব ও বাস্তবায়ন কৌশল শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

    পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি।।
    পাইকগাছায় আধুনিক যান্ত্রিকীকরণের মাধ্যমে অল্প জায়গায় অধিক ঘনত্বে বেশি চিংড়ি উৎপাদন এবং ই- ট্রেসিবিলিটির গুরুত্ব ও বাস্তবায়ন শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। খুলনা বিভাগীয় মৎস্য অধিদপ্তরের সহযোগিতায় মঙ্গলবার সকালে লোনাপানি মৎস্য গবেষণা কেন্দ্রের অডিটোরিয়ামে বাণিজ্য মন্ত্রণালয়ের বিজনেস প্রশোমন কাউন্সিল এবং ফিস ফার্ম ওনার্স এসোসিয়েশন বাংলাদেশ ( ফোয়াব ) দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। ফোয়াব এর সভাপতি মোল্লা শামছুর রহমান শাহীন এর সভাপতিত্বে ও মনিরুজ্জামান এর সঞ্চালনায় অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট লোনাপানি কেন্দ্রের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ লতিফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা চিংড়ি চাষি সমিতির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া রিপন, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সাবেক সভাপতি এডভোকেট মোর্তজা জামান আলমগীর রুলু। বক্তব্য রাখেন মৎস্য চাষি সাজ্জাদ আলী সরদার, মনোহর চন্দ্র সানা, সুনীল মন্ডল, আলহাজ্ব মাহবুবর রহমান, বেনজির আহমেদ লাল, ইলিয়াস হোসেন, সঞ্জীব সরকার, জামিলুর রহমান রানা ও নুরুজ্জামান।

  • পাইকগাছা উপজেলা সদরে জামায়াতের লিফলেট বিতরণ

    পাইকগাছা উপজেলা সদরে জামায়াতের লিফলেট বিতরণ

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
    পাইকগাছা উপজেলা সদরের গুরুত্বপূর্ণ স্থান সমূহে লিফলেট বিতরণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ। আগামী ২৬ ডিসেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমীর ডাঃ শফিকুর রহমানের পাইকগাছায় আগমন উপলক্ষে আয়োজিত জনসভা সফল করার লক্ষ্যে মঙ্গলবার সকালে এ লিফলেট বিতরণ করা হয়। মাওলানা আবুল কালাম আজাদ দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে জিরোপয়েন্ট, বাসস্ট্যান্ড ও বিভিন্ন যানবাহন সহ উপজেলা সদরের গুরুত্বপূর্ণ স্থান সমূহে লিফলেট বিতরণ করারা কেন্দ্রীয় আমীরের জনসভা সফল করতে সকলের প্রতি আহবান জানান। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা সাঈদুর , সাধারণ সম্পাদক মাওলানা আলতাফ হোসেন, জেলা নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আমিনুল ইসলাম, কাজী তমজিদ আলম, পৌর আমীর ডাঃ আসাদুল হক, উপজেলা সহ সেক্রেটারি মাওলানা বুলবুল আহমেদ, বায়তুল মাল সম্পাদক মাওলানা আব্দুল খালেক, মাওলানা কামাল হোসেন, এডভোকেট আব্দুল মজিদ, এডভোকেট মোর্তজা জামান আলমগীর রুলু, ও অধ্যাপক আব্দুল মোমিন সানা। উল্লেখ্য আগামী ২৬ ডিসেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমীর ডাঃ শফিকুর রহমানের আগমন উপলক্ষে গদাইপুর ফুটবল মাঠে এক বিশাল জনসভার আয়োজন করা হয়েছে। জনসভা সফল করতে ব্যাপক প্রচার প্রচারণা সহ বিভিন্ন কর্মসূচি অব্যাহত রয়েছে।

  • পাইকগাছায় নানা আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় উদযাপিত

    পাইকগাছায় নানা আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় উদযাপিত

    পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি।।
    পাইকগাছায় নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবস টি উপলক্ষে সোমবার প্রত্যুষে বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। শুরুতেই শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপর উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, পৌরসভা, থানা পুলিশ, জাতীয়তাবাদী দল বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠন, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট লোনাপানি কেন্দ্র, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পাইকগাছা সরকারি কলেজ, ফসিয়ার রহমান মহিলা কলেজ, পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়, পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, পাইকগাছা প্রেসক্লাব, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম, আইনজীবী সমিতি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, পানি উন্নয়ন বোর্ড, সোনালী ব্যাংক, বনানী সংঘ, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, শহীদ গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইউনিভার্সাল এডাস স্কুল, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতিসহ বিভিন্ন সরকারি, বেসরকারি, সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর সকাল সাড়ে ৯ টায় উপজেলা পরিষদ মাঠে বিজয় মেলা ( চারু কারু ও স্থানীয়ভাবে উৎপাদিত শিল্প পণ্যের) ‘র আয়োজন করা হয়। মেলায় বিভিন্ন প্রতিষ্ঠান স্টলের মাধ্যমে তাদের কার্যক্রম ও উৎপাদিত পন্য প্রদর্শন করে। সকাল ১০টায় চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান, ১১ টায় বীর মুক্তিযোদ্ধা, শহিদ পরিবার ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠান এবং বিকাল সাড়ে ৩ টায় সরকারি কলেজ মাঠে উপজেলা প্রশাসন ও পৌরসভা একাদশের মধ্যে প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর সভাপতিত্বে দিনব্যাপী নানা কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট লোনাপানি কেন্দ্রের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ লতিফুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি মোঃ ইফতেখারুল ইসলাম শামীম, থানার ওসি সবজেল হোসেন, সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সমরেশ রায়, উপজেলা বিএনপির সভাপতি ডাঃ মোঃ আব্দুল মজিদ, সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা এসএম এনামুল হক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার গাজী রুহুল আমিন, অধ্যক্ষ আবুল কালাম আজাদ, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম সিদ্দিকুর রহমান তালুকদার, আইনজীবী সমিতির সভাপতি জিএম আব্দুস সাত্তার, প্রেসক্লাবের সভাপতি এডভোকেট এফএমএ রাজ্জাক, অধ্যক্ষ ভারপ্রাপ্ত উৎপল কুমার বাইন, উপাধ্যক্ষ মিহির বরণ মন্ডল, পৌর নির্বাহী কর্মকর্তা লালু সরদার ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী আব্দুল কাদের নয়ন সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রতিষ্ঠান প্রধান ও গণমাধ্যম ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।

  • র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর অভিযানে ৩৩৪ গ্রাম হেরোইনসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

    র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর অভিযানে ৩৩৪ গ্রাম হেরোইনসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

    প্রেস বিজ্ঞপ্তি

    র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর অভিযানে অভিনব কায়দায় মাদকদ্রব্য পরিবহনকালে ৩৩৪ গ্রাম হেরোইনসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

    র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

    ১। এরই ধারাবাহিকতায় মোহাম্মদ কামরুজ্জামান পিপিএম, অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর দিকনির্দেশনায় গত ১৬ ডিসেম্বর ২০২৪ খ্রি. রাত ০২.৩০ ঘটিকায় র‌্যাবের গোয়েন্দা শাখার সহযোগীতায় এবং র‌্যাব-১২’র সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল “পাকশী রেলওয়ে জেলার সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানাধীন বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে অভিনব কায়দায় (আসামির পরিহিত চামড়ার জুতার ভিতরে) সংরক্ষিত ৩৩৪ গ্রাম হেরোইনসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও তার সাথে থাকা হেরোইন ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহত ০১ টি মোবাইল ফোন ও নগদ ৩৮০/- টাকা জব্দ করা হয়।

    ২। গ্রেফতারকৃত আসামি মোঃ মোরছালিন (২১), পিতা-মোঃ ফরজেন আলী, সাং-বাজিতপুর (নতুনপাড়া), ইউনিয়ন-শেমপুর, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জ।

    ৩। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামি দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় তার ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে মাদকদ্রব্য হেরোইন ক্রয়-বিক্রয় করে আসছিল।

    ৪। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

    এ ধরণের মাদক উদ্ধার অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র‌্যাব-১২ বদ্ধপরিকর।

    র‌্যাব-১২ কে তথ্য দিন- মাদক, অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

  • বিচারের বাণী নিভৃতে কাঁদে’ তানোরে আদালতের আদেশ লঙ্ঘন করে বাড়ি নির্মাণ

    বিচারের বাণী নিভৃতে কাঁদে’ তানোরে আদালতের আদেশ লঙ্ঘন করে বাড়ি নির্মাণ

    আলিফ হোসেন,তানোরঃ
    রাজশাহীর তানোরে আদালতের দেয়া ১৪৪ ধারা আদেশ লঙ্ঘন করে বিরোধপুর্ণ সম্পত্তিতে রাঁতের আঁধারে বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে। তানোর পৌরসভার পালপাড়া মহল্লায় এই ঘটনা ঘটেছে। ভুক্তভোগীর অভিযোগ,তারা সনাতন ধর্মাবলম্বী তাই তাদের ওপর জোর খাটানো হচ্ছে। তিনি বলেন, উসমান আলী ও তার পুত্র বাবু দেশীয় অস্ত্র সজ্জিত বহিরাগত
    ভাড়াটিয়া বাহিনীর পাহারা বসিয়ে রাঁতের আঁধারে বাড়ি নির্মাণ কাজ শুরু করেছে। এ ঘটনায় বিবাদমান দু’পক্ষের মাঝে চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে।এদিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আদালতের দেয়া ১৪৪ ধারার নোটিশ প্রদান করলেও দখলবাজগণ তা আমলে নিচ্ছেন না। এতে চরম অসহায় হয়ে পড়েছে ভুক্তভোগী পরিবার।
    জানা গেছে, তানোর পৌরসভার জেল নম্বর ১৪৪,মৌজা তানোর,আরএস খতিয়ান নম্বর ৩৩৭, প্রস্তাবিত খতিয়ান নম্বর ১৬৫৯, শ্রেণী ভিটা ৯৩ শতকের কাত সাড়ে ২৪ শতক এবং ৩৩৮ নম্বর খতিয়ানের ১৭৬০ নম্বর দাগে সাড়ে ৫১শতক শ্রেণী ধানী জমির মুল মালিক নারায়ন চন্দ্র দাস। তার কাছ থেকে একই গ্রামের শ্রীমতি হারানী রানী দাস ক্রয় করেন। জাহার দলিল নম্বর ২১০৬৮, তারিখ ২১/০৪/১৯৭৫।
    ওয়ারিশ সুত্রে ওই জমির মালিক তাদের একমাত্র সন্তান নিমাই কান্ত দাস।এদিকে নিমাই কান্ত দাসের কাছ থেকে এই জমি ক্রয় করেন গোল্লাপাড়া মহল্লার মৃত করুনা কান্ত সাহার পুত্র বিশ্বনাথ চন্দ্র সাহা।যাহার দলিল নম্বর ৩৫৫০, তারিখ ২৯/০৮/২০২১। উক্ত জমি বিশ্বনাথ চন্দ্র সাহা খাজনা খারিজ ও হোল্ডিং খুলে ডিসিআর সম্পূর্ণ করে ভোগ দখল করে আসছেন।
    প্রত্যক্ষদর্শীরা জানান,গত ৬ ডিসেম্বর বিশ্বনাথ সাহার দখলীয় জমি জবরদখল করে, ভেকুঁ মেশিন দিয়ে মাটি কাটা শুরু করেন। পাশ্ববর্তী জমির মালিক ওসমান আলী ও তার পুত্র বাবু। এসময় বিশ্বনাথ সাহার বর্গাদার আবুল কালাম নিষেধ করতে গেলে তাকে মারপিট করে রক্তাক্ত করেছে প্রতিপক্ষ ওসমান আলী ও তার পুত্র বাবু।
    এ ঘটনায় বিশ্বনাথ চন্দ্র সাহা বিবাদীদের বিরুদ্ধে রাজশাহী জেলার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে ১৪৪ ধারা মামলা করেন। আদালত মামলা আমলে নিয়ে বিবাদীদের বিরুদ্ধে (নিষেধাজ্ঞা) ১৪৪ধারা জারি করে তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ব্যবস্থা নিতে নির্দেশ প্রদান করেন। কিন্তু বিবাদীগণ আদালতের নিষেধাজ্ঞা অমান্য ও পুলিশ প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে রাঁতের আঁধারে পাকা বাড়ি নির্মাণের কাজ শুরু করেছেন।
    এবিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ(ওসি)মিজানুর রহমান মিজান বলেন, আদালতের আদেশ জারির জন্য তানোর থানার এএসআই খাইরুল ইসলামকে দায়িত্ব দেয়া হয়েছে। এবিষয়ে তদন্তকারী কর্মকর্তা তানোর থানার এএসআই খাইরুল ইসলাম বলেন, আদালতের আদেশ জারি করে বিবাদীদেরকে কাজ বন্ধ রাখতে বলা হয়েছে। যদি কেউ আদারতের নিষেধাজ্ঞা অমান্য করে তাহলে তাদের বিরুদ্ধে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে।এবিষয়ে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও উসমান আলী ও তার পুত্র বাবুর কোনো বক্তব্য নেয়া সম্ভব হয়নি।#