Category: দেশজুড়ে

  • পাইকগাছায় আবহাওয়া জনিত কারণে গাছিরা  দেরিতে খেজুর গাছ পরিচর্যা শুরু করেছে

    পাইকগাছায় আবহাওয়া জনিত কারণে গাছিরা দেরিতে খেজুর গাছ পরিচর্যা শুরু করেছে

    ইমদাদুল হক, পাইকগাছা (খুলনা)।।
    জলবায়ু পরিবর্তন ও অতিরিক্ত বৃস্টির কারণে পাইকগাছাসহ দক্ষিণাঞ্চলে খেজুর গাছ থেকে রস আহরণে গাছের পরিচর্চা দেরিতে শুরু হয়েছে। সে কারণে প্রায় এক মাস পরে উপজেলার গাছিরা খেজুর গাছ পরিচর্চা শুরু করছেন। তাই এখন খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত হয়ে পড়েছে পাইকগাছার গাছিরা। কালের বিবর্তনে উপকূলীয় এলকা থেকে হারিয়ে যাচ্ছে খেজুর গাছ। গাছ আর গাছির অভাবে বাংলার ঐতিহ্যবাহী সুস্বাদু খেজুরের রস স্বাদ থেকে অনেকেই বঞ্চিত হচ্ছে।
    শীত মৌসুম এলেই পা্ইকগাছা উপজেলার সর্বত্র শীত উদযাপনে খেজুরের রসের মুখরোচক উপাদান তৈরি করা হয়। রসের চাহিদা থাকে প্রচুর। খেজুরের রস আহরণ ও গুড় তৈরিতে ব্যস্ত হয়ে পড়েন এ এলাকার গাছিরা। যারা খেজুরের রস সংগ্রহের জন্য বিশেষভাবে গাছ কাটায় পারদর্শী স্থানীয় ভাষায় তাদেরকে গাছি বলা হয়। এ গাছিরা হাতে দা নিয়ে ও কোমরে দড়ি বেঁধে নিপুণ হাতে গাছ চাঁচা-ছোলা ও নল বসানোর কাজ শুরু করেছেন। তবে গাছের এক পাশের বাকল তুলে চেচে রাখায় মাথির নরম কান্ডে ছিদ্র করে গাছ নষ্ট করে দেয় পিপড়া ও কাঠবিড়ালি। এর ফলে এসব গাছ থেকে রস কম পাওয়া যায়।
    শীতের দিন মানেই গ্রামাঞ্চলে খেজুর রস ও নলেন গুড়ের মৌ মৌ গন্ধ। শীতের সকালে খেজুরের তাজা রস যে কতটা তৃপ্তিকর তা বলে বোঝানো যায় না। আর খেজুর রসের পিঠা এবং পায়েস তো খুবই মজাদার। এ কারণে শীত মৌসুমের শুরুতেই গ্রামাঞ্চলে খেজুর রসের ক্ষীর, পায়েস ও পিঠে খাওয়ার ধুম পড়ে যায়। প্রতিদিনই কোনো না কোনো বাড়িতে খেজুর রসের তৈরি খাদ্যের আয়োজন চলে। শীতের সকালে বাড়ির উঠানে বসে সূর্যের তাপ নিতে নিতে খেজুরের মিষ্টি রস যে পান করেছে, তার স্বাদ কোনো দিন সে ভুলতে পারবে না। শুধু খেজুরের রসই নয় এর থেকে তৈরি হয় সুস্বাদু পাটালি গুড়। খেজুর গুড় বাঙালির সংস্কৃতির একটা অঙ্গ। নলেন গুড় ছাড়া আমাদের শীতকালীন উৎসব ভাবাই যায় না।
    উপজেলার ১০ টি ইউনিয়নের মাঠের ক্ষেতের আইলে, রাস্তার পাশে, পুকুর পাড়ে-অযত্নে-অবহেলায় বেড়ে উঠেছে খেজুরের গাছ। যাহা অর্থনীতিতে আশীর্বাদ স্বরুপ। শীত মৌসুমে রস-গুড় উৎপাদন করে প্রায় ৪ থেকে ৫ মাস স্বাচ্ছন্দ্যে জীবন-জীবিকা নির্বাহ করে এই উপজেলার শতাধিক পরিবার।
    পাইকগাছা খেজুরের রস, গুড় ও পাটালি উৎপাদনে বেশ প্রসিদ্ধ। এ উপজেলায় যে রস, গুড় ও পাটালি তৈরি হয়, তা নিয়ে শীত মৌসুমে রীতিমতো কাড়াকাড়ি শুরু হয়। সবাই ভেজাল মুক্ত গুড় পেতে চায়। শীত মৌসুম খেজুরের রস দিয়ে গ্রামীণ জনপদে শুরু হয় শীতের আমেজ। শীত যত বাড়বে খেজুরের রসের স্বাদ তত বাড়বে। সুস্বাদু পিঠা ও পায়েস তৈরিতে আবহমান কাল থেকে গ্রাম বাংলার ঘরে ঘরে খেজুরের গুড় ওতপ্রোতভাবে জড়িত। উপজেলার তকিয়া গ্রামের গাছি আব্দুল মজিদ জানান, চলতি মৌসুমে প্রায় একশত গাছ থেকে খেজুরের রস আহরণ করবেন। খেজুর গাছের রস, গুড়-পাটালি বিক্রয় করে খরচ বাদে প্রায় ৭০ হাজার টাকা লাভের আশা করছেন তিনি।উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ একরামুল ইসলাম জানান, উপকূল এলাকার এ উপজেলার বিভিন্ন এলাকায় খেজুর গাছ রয়েছে। খেজুর গাছের জন্য বাড়তি কোনো পরিচর্যার প্রয়োজন হয় না। ক্ষেতের আইলে ও পরিত্যক্ত জমিতে বাণিজ্যিক ভিত্তিতে খেজুর বাগান গড়ে তোলা হলে কৃষকেরা গুড় উৎপাদন করে আরো বেশি লাভবান হবে।

    ইমদাদুল হক,
    পাইকগাছা, খুলনা।।

  • একজন সৎ,দক্ষ ও জনবান্ধব সরকারী কর্মকর্তা কিশোরগঞ্জের অতিঃ জেলা ম্যাজিস্ট্রেট মিজাবে রহমত

    একজন সৎ,দক্ষ ও জনবান্ধব সরকারী কর্মকর্তা কিশোরগঞ্জের অতিঃ জেলা ম্যাজিস্ট্রেট মিজাবে রহমত

    স্টাফ রিপোর্টারঃ

    দুর্ণীতি,অনিয়ম-অন্যায়,ভেজালের বিরুদ্ধে প্রতিবাদী কন্ঠস্বর কিশোরগঞ্জের  অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিজাবে রহমত। যিনি কিশোরগঞ্জ জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক, উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা শাখার অতিরিক্ত দায়িত্বেও আছেন। 

    গত ২০২৪ সালের ২১মার্চ জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারীকৃত এক প্রজ্ঞাপনে তাকে কিশোরগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসাবে পদন্নোতি দেওয়া হয়। এর আগে তিনি শেরপুর জেলার সদর উপজেলা ও ময়মনসিংহের তারাকান্দা  উপজেলা  নির্বাহী অফিসার হিসাবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন। কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক হিসাবে দায়িত্ব পালনকালে তার কাজের দক্ষতা, সততায় ও কর্তব্যপরায়নে ইতিমধ্যে জেলার সর্বস্তরের মনে জায়গা করে নিয়েছেন । সেই সুনামের অধিকারী হিসাবে তাকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) হিসাবে পদায়ন করা হয়।  যোগদানের পর থেকে কিশোরগঞ্জ  জেলা প্রশাসক ফৌজিয়া খানের

     নির্দেশনায়  তার  নেতৃত্বে মাদক,ইভটিজিং,বাল্য বিবাহ, অবৈধ ড্রেজার, জুয়া ও তামাকজাত দ্রব্যসহ সকল ধরনের ভেজাল,আইনবহির্ভূত কাজের প্রতিরোধ করার লক্ষে নিয়মিত অভিযান এবং জেলার বিভিন্ন সরকারী দপ্তর পরিদর্শনের মাধ্যমে সরকারী সকল সেবা কে জনকল্যাণে জনগণের দোড়গোড়ায় পৌছে দেওয়ার নিরলস প্রচেষ্টায় স্বল্প সময়েই তিনি একজন দায়িত্ববান সরকারী কর্মকর্তা হিসাবে সকলের মাঝে জায়গা করে নিয়েছেন। 

    অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিজাবে রহমত কিশোরগঞ্জ  জেলায় যোগদানের পর থেকে দায়িত্ব পালনে নিরলস ভূমিকা রেখে জেলা প্রশাসক ফৌজিয়া খানের  নেতৃত্বে সরকারের নির্দেশনা মোতাবেক জনসেবা  নিশ্চিত করণে,দ্রব্যমূল্যের উর্দ্ধগতি নিয়ন্ত্রণে,জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেটদের টিমকে বিভিন্ন স্থানে  যথাসময়ে মোবাইল কোর্ট পরিচালনার দায়িত্ব দেওয়ার মাধ্যমে প্রশাসনিক সেবা কে জনকল্যাণে জনগণের দোরগোড়ায় পৌছে দিতেও ব্যাপক ভূমিকা রেখে নিজেকে একজন সফল সরকারি কর্মকর্তা  হিসাবে আলোচনার স্থান করে নিয়েছেন। 

    নিজের আরাম আয়েশের  কথা না ভেবে একজন জনবান্ধব অফিসার হিসাবে যে কোন মানুষের সমস্যায় এগিয়ে আশার ফলে জেলার প্রতিটি মানুষ তাকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছেন। তিনি মানুষকে নোংরা মানসিকতা পরিহার করে দুর্ণীতি ও অন্যায়,ভেজালের  বিরুদ্ধে রুখে দাড়ানোর আহবান জানিয়ে নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছেন সমাজকে বদলানোর জন্য।

    সকালে বাসা থেকে বের হয়ে তিনি প্রতিদিন জেলার বিভিন্ন উপজেলায় বিভিন্ন ইউনিয়নের  গ্রামে গঞ্জে দৌড়াচ্ছেন জনগণের সমস্যা সমাধানে, অন্যায়ের সাথে কখনো আপোষ করেন না তিনি। শুধু মাত্র খাদ্যের ভেজাল নয় যেকোন অপরাধের বিরুদ্ধে তিনি প্রতিবাদী।

    যিনি সরকারের প্রতিটি সেবাকে জনকল্যাণে পৌছে দিতে প্রতিটি হাট,বাজার,অবৈধ প্রতিষ্ঠানে অভিযান অব্যাহত রাখায় জেলায় স্বচ্ছতা ফিরে আসছে।  অপরাধী যতবড় ক্ষমতাশালীই হউক জনস্বার্থে তিনি কখনও কোন কারণে অপরাধীর সাথে আপোষ করেন না। তিনি কিশোরগঞ্জ  জেলার একজন সৎ মেধাবী ও চৌকস অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হিসাবে স্বচ্চ ও দুর্ণীতিমুক্ত জনপ্রশাসনকে জনগণের দোড়গোড়ায় পৌছাতে কাজ করছেন। এতে একদিকে সাধারণ মানুষ যেমন ভেজাল মুক্ত হচ্ছে অপরদিকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানায় সরকারের রাজস্ব বৃদ্ধি পাচ্ছে। 

    পরিশ্রমী ও জনবান্ধব,অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী অতিরিক্ত এই জেলা অতিরিক্ত ম্যাজিস্ট্রেট ৩৩ ব্যচে উত্তীর্ণ হয়ে প্রশাসন ক্যাডার সার্ভিসে  যোগদান করেন।কিশোরগঞ্জে তার যোগদানের পর থেকে বিভিন্ন সেক্টরে স্বচ্ছতা ফিরে এসেছে বলে দাবী জেলাবাসীর। অন্যায় ও ভেজালের বিরুদ্ধে কঠোর হওয়ায় যে কেউ ভেজাল ব্যবসা ইচ্ছা করলেও শেষ পর্যন্ত অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নেতৃত্বাধীন অভিযান আতঙ্কে ভেজাল ও আইন বিরোধী  করার সাহস পায়না।

    তিনি পলিথিন, তামাক,খাদ্যের ভেজাল,লাইসেন্স বিহীন ব্যবসাসহ বিভিন্ন বিষয়ে স্বচ্ছতার লক্ষ্যে সচেতনতামূলক ধারাবাহিক অভিযান পরিচালনা করে কিশোরগঞ্জ বাসীর মাঝে আরো ব্যাপক আলোচনার স্থান করে নিয়েছেন।বিভিন্ন হাট,বাজারে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করে জনগণের প্রকৃত সেবা নিশ্চিত  করতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিজাবে রহমত এর নেতৃত্বে নির্বাহী ম্যাজিস্ট্রেট গণের নিয়মিত পরদর্শন ও অভিযানে সাধারণ জনতার মাঝে স্বস্থি ফিরে এসেছে। 

    অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিজাবে রহমত 

    কিশোরগঞ্জে যোগদানের পুর্বে তিনি ময়মনসিংহ জেলা প্রশাসনে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, এনডিসি পদে অতঃপর তারাকান্দা উপজেলায় ইউএনও পদে পদন্নোতি পেয়ে   উপজেলার নির্বাহী অফিসার পদে সুনামের সাথে দায়িত্ব পালন করেন।

  • ইসলামী আন্দোলন বাংলাদেশের গণ সমাবেশ অনুষ্ঠিত

    ইসলামী আন্দোলন বাংলাদেশের গণ সমাবেশ অনুষ্ঠিত

    ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    ঝালকাঠির নলছিটিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ নলছিটি পৌর শাখার গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
    বৃহস্পতিবার বিকালে নলছিটি ইসলামীয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার মাঠে এ সমাবেশ আয়োজন করা হয়। এতে মাওলানা মামুন মৃধার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ডাঃ মাওলানা সিরাজুল ইসলাম সিরাজী। প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন ডাঃ মোহাম্মদ সাখাওয়াত হোসেন, মাওলানা মোঃ আব্দুল কুদ্দুস মল্লিক, মাওলানা মোঃ শাহজালাল হোসাইন জেহাদী।

    ছাত্র জনতার গণঅভ্যুত্থানে অর্জিত বিজয় রক্ষা দেশী বিরোধী সকল ষড়যন্ত্র, দুর্নীতি, চাদাবাজি,সন্ত্রাস সকল বৈষম্যের মোকাবেলা ও ভোটাধিকার রক্ষার্থে   পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবীসহ ৯ দফা দাবীর বাস্তবায়নের লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ নলছিটি ইসলামি আন্দোলন  পৌর শাখার আয়োজনে এ গনসমাবেশ  অনুষ্ঠিত হয়।

  • গৌরনদীর সরিকলে বিজয় দিবস উপলক্ষে পুর্ব চর-সরিকলে হিন্দু মুসলিম ঐক্য ও আলোচনা সভা অনুষ্ঠিত

    গৌরনদীর সরিকলে বিজয় দিবস উপলক্ষে পুর্ব চর-সরিকলে হিন্দু মুসলিম ঐক্য ও আলোচনা সভা অনুষ্ঠিত

    কে এম সোহেব জুয়েল ঃ গৌরনদীর সরিকল ইউনিয়নের পূর্বচরসরিকলে গতকাল ১৮ ডিসেম্বর বুধবার সন্ধায় হিন্দু মুসলিম ঐক্য নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এইচ এম জসিম উদ্দিনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন বিএনপির সরিকল ইউনিয়ন উপদেষ্টা আব্দুর রব হাওলাদার, এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর হোসেন মৃধা “আহ্বায়ক” শরিকল ইউনিয়ন বিএনপি, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মোস্তাফিজুর রহমান (বাসার) “সদস্য”সচিব সরিকল ইউনিয়ন বিএনপি।

    এছাড়াও অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বিএনপি মোঃ রক্তনালী শিকদার,মোঃ দুলাল শিকদার, মোঃ সালাউদ্দিন নিপু,মোঃ মজিবর শিকদার,যুবদলের মোঃ মাইন উদ্দিন হাং,আমিনুল ইসলাম মুরাদ,অলিউল প্যাদা,মোঃরিয়াজ শিকদার, স্বেচ্ছাসেবক মেহেদী হাচান (জনি)ছাত্র দল আবির হোসেন সিয়াম,মোঃইমন, মোঃরায়হান মোঃরিয়াদ মোঃ ওয়াহিদুজ্জামান মোঃ তরুন প্যাদা প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন পুর্ব চর সরিকলের সনাতন ধর্মমম্বলীর বিশিষ্ট জন, বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

    এ সময় বক্তারা বলেন হিন্দু মুসলিম ভাই ভাই। এদের মধ্য কোন বিভেদ সৃষ্টি করা যাবেনা। কেউ যদি বিভেদ সৃষ্টি করার চিন্তে করেন তাকে কঠিন হস্তে দমন করবেন তারা। ধর্ম নিয়ে নিয়ে ভ্রাতিত্বের বন্ধনকে ছিন্ন করা যাবেনা। সভার উপরে মানবজাতি এ কথাটা স্মরন রাখতে হবে। মানব ধর্মই পরম ধর্ম। আমরা একে অন্যের পরিপুরক হয়ে কাজ করবো। এমনটাই ব্যাক্ত করেন তারা।

  • মোরেলগঞ্জ অস্বাস্থ্যকর পরিবেশে মাংস জবাই,জনস্বার্থে মোবাইল কোর্ট পরিচালিত

    মোরেলগঞ্জ অস্বাস্থ্যকর পরিবেশে মাংস জবাই,জনস্বার্থে মোবাইল কোর্ট পরিচালিত

    শেখ সাইফুল ইসলাম কবির বিশেষ প্রতিনিধি:

    বাগেরহাটের মোরেলগঞ্জে পশু জবাইকারীর লাইসেন্স না থাকা, বর্জ্য ব্যবস্থাপনা না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশে মাংস জবাই প্রভৃতি অপরাধে ৫জন মাংস জবাইকারী ও বিক্রেতাকে মোট ৩৯০০০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার ভোর থেকে মোরেলগঞ্জের বিভিন্ন যায়গায় এই অভিযান চালানো হয়।

    ভ্রাম্যমান আদালত জানায়, মোরেলগঞ্জ যারা গরু জবাই এবং বিক্রি করে তাদের নামে অস্বাস্থ্যকর পরিবেশে মাংস জবাই,সঠিক বর্জ্য ব্যবস্থাপনা না থাকার অভিযোগ আসে এবং অভিযোগের সূত্র ধরেই বৃহস্পতিবার ভোর ৬টায় পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন ২০১১ অনুযায়ী ৫ জন মাংস জবাইকারী ও বিক্রেতাকে মোট ঊনচল্লিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

    উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল ইসলাম মোবাইল কোট পরিচালনা করেন, এসময় তিনি বলেন এমন অভিযান চলমান থাকবে অবশ্যই সকল পশু জবাইকারীর লাইসেন্স থাকতে হবে,সঠিক বর্জ্য ব্যবস্থা থাকতে হবে এবং স্বাস্থ্যকর পরিবেশে মাংস বিক্রি করতে হবে। এমন অভিযান চলমান থাকবে বলেও তিনি যানান।

  • তৃতীয় বারের মতো জেলার শ্রেষ্ঠ ওসি শফিকুল ইসলাম খান

    তৃতীয় বারের মতো জেলার শ্রেষ্ঠ ওসি শফিকুল ইসলাম খান

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক অপরাধ সভায় জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শফিকুল ইসলাম খান।

    বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর ) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তাঁর হাতে পুরষ্কার তুলে দেন জেলার পুলিশ সুপার আজিজুল ইসলাম । নভেম্বর-২০২৪ মাসের কাজের স্বীকৃতি হিসেবে তাঁর কর্মস্থল কোতোয়ালি মডেল থানার ওসি হিসেবে তৃতীয় বারের মত এই স্বীকৃতি পেলেন তিনি।

    জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত করায় তিনি ধন্যবাদ জানিয়েছেন ময়মনসিংহ জেলা পুলিশ সুপার আজিজুল ইসলাম কে। তিনি বলেন, ধন্যবাদ জানাই ময়মনসিংহ জেলার সুযোগ্য পুলিশ সুপার আজিজুল ইসলাম স্যারকে। আমার কাজের মূল্যায়ন করে পূর্বের ন্যায় মাসিক অপরাধ পর্যালোচনা সভায় (নভেম্বর- ২০২৪) এ তৃতীয় বারের মতো আমাকে আবারো জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত করায় এবং সঠিক দিকনির্দেশনা দিয়ে মানুষের সেবায় কাজ করার সুযোগ প্রদানের জন্য।

    জানা যায়, ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানা এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক, বিট পুলিশিং কার্যক্রম জোরদার, গ্রেফতারি পরোয়ানা তামিল, স্পর্শকাতর মামলা সমূহের অগ্রগতিসহ গত নভেম্বর মাসের অভিন্ন মানদন্ডের আলোকে ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ থানা হিসেবে কোতোয়ালি থানাকে নির্বাচিত করা হয়।

    তিনি বলেন, আমার এই স্বীকৃতি আবারো আমার কোতোয়ালি মডেল থানার আপামর সকল জনগণসহ সকল অফিসার ও ফোর্সদেরকে উৎসর্গ করলাম।

  • দেশের ভাবমূর্তি নষ্ট করতে বিভিন্ন ফরমেটে ফিরে আসছে ফ্যাসিস্ট দোসররা- তারাকান্দায় জেলা প্রশাসক

    দেশের ভাবমূর্তি নষ্ট করতে বিভিন্ন ফরমেটে ফিরে আসছে ফ্যাসিস্ট দোসররা- তারাকান্দায় জেলা প্রশাসক

    ময়মনসিংহ প্রতিনিধি।।
    ময়মনসিংহের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা মেজিস্ট্রেট মফিদুল আলম বলেছেন-ফ্যাসিস্ট দোসররা বিভিন্ন রুপে আবির্ভাব হচ্ছে এই দেশকে অস্থিতিশীল করে তুলতে, কখনো মুক্তিযোদ্ধা রূপে, কখনো আনসার রূপে। দেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য,বিভিন্ন ফরমেটে ফিরে আসছে। তাই সকলকে সতর্ক থাকতে হবে ও কার্যক্রমে প্রশাসনকে সবাই সহযোগিতা করতে হবে।

    বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে তারাকান্দা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে রাজনৈতিক ও সুশীল নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জেলা প্রশাসক মফিদুল আলম।

    তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজনীন সুলতানা এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার ও উপজেলা জামায়াতে আমির মো: আব্দুল হান্নান,ছাত্র সমন্বয়কদের পক্ষে আব্দুস সোবহান প্রমূখ ।
    এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা তামান্না হোরায়রা,উপজেলা কৃষি কর্মকর্তা অরুনিমা কাঞ্চি সুপ্রভা শাওনসহ অন্যান্য কর্মকর্তা বৃন্দ প্রমুখ। মতবিনিময় সভার আগে জেলা প্রশাসক মফিদুল আলম উপজেলা পরিষদ চত্ত্বরে নির্মানাধীন জামে মসজিদের ছাদ ঢালাই কাজ এর উদ্বোধন ও তারাকান্দা থানা এবং ভূমি অফিস পরিদর্শন করেন।
    জেলা প্রশাসক মফিদুল আলম তারাকান্দায় আগমন উপলক্ষে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার নেতৃত্বে তারাকান্দা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ফুলের তোরা দিয়ে শুভেচ্ছা জানান।

  • কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলায় বিএসটিআই এর মোবাইল কোর্ট অভিযানে দশ হাজার টাকা জরিমানা  

    কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলায় বিএসটিআই এর মোবাইল কোর্ট অভিযানে দশ হাজার টাকা জরিমানা  

    প্রেস বিজ্ঞপ্তি

    বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এবং নাগেশ্বরী উপজেলা প্রশাসন এর যৌথ উদ্যোগে ১৮.১২.২০২৪ ইং তারিখে নাগেশ্বরী উপজেলায় একটি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। 

    উক্ত মোবাইল কোর্ট অভিযানে উপজেলার বাজার রোডে অবস্থিত মেসার্স মেহেদী অয়েল মিল নামক প্রতিষ্ঠানে সরিষার তেল পণ্যের সিএম না থাকায় এবং পণ্যটি সকল তথ্যসহ বোতলজাত করে বিক্রয় না করায় ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ১০,০০০/- জরিমানা আদায় করা হয়। 

    উক্ত অভিযানে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন নাগেশ্বরী উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মাহমুদুল হাসান। প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিএসটিআই বিভাগীয় কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) জনাব খন্দকার মোঃ জামিনুর রহমান ও পরিদর্শক (মেট্রোলজি) জনাব মোঃ আলমাস মিয়া।

    জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • সুজানগরে সামাজিক নিরাপত্তা কর্মসূচির সেবা গ্রহীতাদের সমস্যা উত্তরণে সেমিনার

    সুজানগরে সামাজিক নিরাপত্তা কর্মসূচির সেবা গ্রহীতাদের সমস্যা উত্তরণে সেমিনার

    এম এ আলিম রিপন ঃ পাবনার সুজনগরে সামাজিক নিরাপত্তা কর্মসূচির সেবা গ্রহীতাদের সমস্যা ও সমস্যা উত্তরণে করণীয় শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর  রাশেদুজ্জামান রাশেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন পাবনা জেলা সমাজসেবা অফিসের উপ-পরিচালক মোঃ রাশেদুল কবীর। অন্যদের মাঝে বক্তব্য রাখেন পাবনা জেলা সমাজসেবা অফিসের সহকারী পরিচালক আফাজ উদ্দিন, সহকারী পরিচালক (প্রশাসন) জহিরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ শফিকুল কাউসার ও জেলা সমাজসেবা অফিসের প্রবেশন অফিসার হাফিজ আহমেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জিল্লুর রহমান। সেমিনারে বিভিন্ন ইউনিয়ন পরিষদের সচিব ও মসজিদের ইমামসহ আমন্ত্রিত অন্যান্য ব্যক্তিবর্গ অংশ নেন। সেমিনারে বক্তারা বলেন, দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠি সমাজের মূল  স্রোতধারায়  ফিরিয়ে আনার জন্য সরকার সমাজ সেবা অধিদপ্তরের মাধ্যমে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। যা সামাজিক নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে থাকে।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।

  • শ্রমিক কল্যাণ ফেডারেশন সুজানগর উপজেলা ও পৌর শাখার নতুন সভাপতি নির্বাচিত

    শ্রমিক কল্যাণ ফেডারেশন সুজানগর উপজেলা ও পৌর শাখার নতুন সভাপতি নির্বাচিত

    এম এ আলিম রিপন ঃ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সুজানগর উপজেলার রস্তম আলী মোল্লা নতুন সভাপতি ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সুজানগর পৌর শাখার তারিকুল ইসলাম নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন। ২০২৫-২০২৬ সেশনের জন্য তারা উপজেলা ও পৌর শাখার নতুন সভাপতি নির্বাচিত হন। এক প্রতিক্রিয়ায় নব নির্বাচিত বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সুজানগর উপজেলা শাখার সভাপতি রস্তম আলী মোল্লা ও নব নির্বাচিত বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সুজানগর পৌর শাখার সভাপতি তারিকুল ইসলাম জানান, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় তারা যেন তাদের উপর অর্পিত  দায়িত্ব সততা,আন্তরিকতা ও নিষ্ঠার সাথে পালন করতে পারেন এজন্য সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেন। 

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।।