Category: দেশজুড়ে

  • চারঘাট উন্নয়ন ফোরাম শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

    চারঘাট উন্নয়ন ফোরাম শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

    চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ

    রাজশাহীর চারঘাট উন্নয়ন ফোরামের উদ্দ্যেগে বুধবার (৭ জানুয়ারী) বিকাল ৪ টায় উপজেলার বামনদিঘী উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে বামনদিঘী গ্রামের ৪৬ টি অসহায় পরিবারের মাঝে কম্বল দেয়া হয়।

    অতিরিক্ত শীতে গ্রামের দরিদ্র মানুষেরা পরিবার নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। চারঘাট উন্নয়ন ফোরাম বিষয়টি অবগত হওয়ার পর গত ২৯শে ডিসেম্বর হতে চারঘাট উপজেলার প্রায় ৬০০ পরিবারের মাঝে শীতবস্ত্র উপহার দিয়েছে।

    এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চারঘাট উন্নয়ন ফোরামের উপদেষ্টা, চারঘাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ নাজমুল হক।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চারঘাট উন্নয়ন ফোরামের চেয়ারম্যান সুফেল রানা।

    চারঘাট উন্নয়ন ফোরামের উপদেষ্টা হিসেবে আরো উপস্থিত ছিলেন, জনাব আব্দুল্লাহ আল মামুন, দুরুল হুদা, শামসুজ্জামান লাল, শরিফুল ইসলাম, সেলিম রেজা সহ স্থানীয় চারঘাট উন্নয়ন ফোরামের সদস্যবৃন্দ।

    মোঃ মোজাম্মেল হক
    চারঘাট, রাজশাহী।

  • কুমিল্লা পেশাজীবী সাংবাদিক সোসাইটি’র নতুন কমিটি গঠন

    কুমিল্লা পেশাজীবী সাংবাদিক সোসাইটি’র নতুন কমিটি গঠন

    মোঃতরিকুল ইসলাম তরুন কুমিল্লা থেকে,

    কুমিল্লা জেলা কর্মরত সাংবাদিকদের সংগঠন”কুমিল্লা পেশাজীবী সাংবাদিক সোসাইটি’র নতুন কমিটি গঠন করা হয়েছে।
    মঙ্গলবার (৭ জানুয়ারি) বেলা ১১ টায় কুমিল্লা নিউ মার্কেট নিজস্ব কার্যালয়ে এক সাধারণ সভার মাধ্যমে ২০২৩-২৪ ইং সেশনের কমিটি সাধারণত সভায় সবার সম্মতি ক্রমে সংগঠনের উপদেষ্টা ওমর ফারুকী তাপস বিলুপ্ত ঘোষণা করেন।

    পরবর্তী তে একই দিন দুপুরে কুমিল্লা পেশাজীবী সাংবাদিক সোসাইটি’র সাবেক উপদেষ্টা ও কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুক, সংগঠনের সাবেক সভাপতি আজিজুল হকসহ সংগঠনের অন্যান্য সদস্য দের উপস্থিতে এবং উপদেষ্টা ওমর ফারুকী তাপসের পরিচালনায় সরাসরি নির্বাচনের মাধ্যমে মোঃ বাবর হোসেনকে সভাপতি ও জুয়েল রানা মজুমদারকে সাধারণ সম্পাদক এবং মোঃ মনির হোসেন কে সাংগঠনিক সম্পাদক করে ২০২৫-২৬ইং সেশনের ৪১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে।
    অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি মো: আব্দুল আউয়াল সরকার, সহ-সভাপতি মো: নেকবর হোসেন, রবিউল বাশার খান, তোহিদ হোসেন সরকার, সহ-সাধারণ সম্পাদক ফেরদৌস মাহমুদ মিঠু, সৌরভ মাহমুদ হারুন, সহ-সাংগঠনিক সম্পাদক গাজী রুবেল, অর্থ সম্পাদক মো: শরিফুল ইসলাম সুমন, দপ্তর সম্পাদক মো: শাহিন মিয়া, প্রচার সম্পাদক জহিরুল ইসলাম মারুফ, সহ-প্রচার সম্পাদক মাসুম বিল্লাহ তুহিন, সমাজ কল্যাণ সম্পাদক নারায়ণ কুন্ড, ক্রীড়া সম্পাদক আরিফুল ইসলাম, সহ ক্রীড়া সম্পাদক শাহাদাৎ কামাল শাকিল, মহিলা বিষয়ক সম্পাদক আয়শা আক্তার,
    তথ্য ও প্রযুক্তি সম্পাদক সাফায়ত হোসেন মারুফ, প্রশিক্ষণ সম্পাদক ওমর শারিদ বিধান, নির্বাহী সদস্য আবুল কালাম মজুমদার, রিয়াজ মোর্শেদ মাসুদ, মো: আব্দুল মতিন, খন্দকার হুমায়ন কবির, অরুন কৃষ্ণ পাল, মো: জসিম উদ্দিন, মো: সাইদুর রহমান সোহাগ, আলমগীর হোসেন বাচ্চু, মো: শাহাদাত হোসাইন, সাধারণ সদস্য মো: মোস্তাফিজুর রহমান সুজন, দীপক বদ্বন, মো: আবু বকর সিদ্দিক, মো: মজিবুর রহমান চৌধুরী, আলমগীর হোসেন, মো: মনির হোসেন, মো: সালাহউদ্দিন বাদল, মো: আলমগীর হোসেন, মো: মাহবুবুল আলম রুমি, মো: নেয়ামত উল্লাহ্। পরে আনন্দ মুখর পরিবেশে দুপুরের খাবার উপস্থিত নেতৃবৃন্দের ও সদস্যদের মধ্যে

  • তারাকান্দায় শীত বস্ত্র বিতরণ ও সেনাবাহিনীর কার্যক্রম পরিদর্শন সেনাপ্রধানের

    তারাকান্দায় শীত বস্ত্র বিতরণ ও সেনাবাহিনীর কার্যক্রম পরিদর্শন সেনাপ্রধানের

    আরিফ রববানী ময়মনসিংহ
    ময়মনসিংহের তারাকান্দায় অসহায় দুস্থ মানুষদের মাঝে শীত বস্ত্র বিতরণ ও সেনাবাহিনীর কার্যক্রম পরিদর্শন করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার -উজ-জামান।

    মঙ্গলবার (৭জানুয়ারি) উপজেলার কাকনি ইউনিয়নে শিমুলিয়া এলাকায় বাংলাদেশ সেনাবাহিনী সকল ফরমেশন “ইন এইচ টু সিভিল পাওয়ার” এ মোতায়েন থাকার পাশাপাশি বাৎসরিক যৌথ প্রশিক্ষণ চলাকালীন ৭৭ পদাতিক ব্রিগেডের সার্বিক ব্যবস্থাপনায় ব্রিগেড সংরক্ষিত দল এর কার্যক্রম পরিচালনা করেন সেনা প্রধান।

    এসময় বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার -উজ-জামান বাৎসরিক যৌথ প্রশিক্ষণ চলাকালীন ৭৭ পদাতিক ব্রিগেডের সার্বিক ব্যবস্থাপনায় ব্রিগেড সংরক্ষিত দল এর কার্যক্রমে
    মোতায়েন করা সেনাসদস্যদের কার্যক্রম সরেজমিন দেখেন। পাশাপাশি তিনি কর্তব্যরত সেনাসদস্যদের সঙ্গে মতবিনিময় করেন ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। এ সময় সেনাবাহিনীর সদর দপ্তর এর মাস্টার জেনারেল অফ অর্ডন্যান্স,

    জেনারেল অফিসার কমান্ডিং ১৯ পদাতিক ডিভিশন এবং এরিয়া কমান্ডার ঘাটাইল এরিয়া, কমান্ডার ৭৭ পদাতিক ব্রিগেডসহ ঘাটাইল অঞ্চলের অন্যান্য সামরিক কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।

    বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে ১৯ পদাতিক ডিভিশন এ ধরনের জনসেবামূলক কর্মকান্ড অব্যাহত রাখবেন বলে সেনাবাহিনীর প্রধান আশাবাদ ব্যক্ত করেন।

  • টুরিস্ট পুলিশ সুপার মোঃ নাইমুল হক পিপিএম এর বৈঠক Remark-Harlen গ্রুপের সাথে

    টুরিস্ট পুলিশ সুপার মোঃ নাইমুল হক পিপিএম এর বৈঠক Remark-Harlen গ্রুপের সাথে

    বি এম মনির হোসেন সিনিয়র স্টাফ রিপোর্টারঃ-

    আজ বিকেল ৩ ঘটিকায় র‍্যামার্ক-হারলেন গ্রুপের গুলশান হেড অফিসে বাংলাদেশে পর্যটনের বিকাশ এবং করণীয় সম্পর্কে টুরিস্ট পুলিশ সুপার জনাব মোঃ নাইমুল হক পিপিএম এবং রেমার্ক-হারলেন গ্রুপের চেয়ারম্যান ও ওয়ালটন গ্রুপের ভাইস প্রেসিডেন্ট জনাব এস.এম.আশরাফুল আলম এবং রিমার্ক-হারলেন গ্রুপের ডিরেক্টর চিত্রনায়ক শাকিব খানের সাথে এক বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় টুরিস্ট পুলিশের আরো অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে বাংলাদেশে পর্যটন শিল্পের বিকাশে টুরিস্ট পুলিশের সাথে Remark-Harlen গ্রুপ বিভিন্ন বিষয়ে একসাথে কাজ করার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। এ নিয়ে খুব শীঘ্রই দুই পক্ষের মাঝে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করার কথা বলা হয়।চিত্রনায়ক শাকিব খান বলেন ” বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশেও পর্যটনের বিকাশের স্বার্থে পর্যটন স্পট গুলোর প্রচার-প্রচারণা এবং সুযোগ-সুবিধা বৃদ্ধি করতে হবে।সরকারকে এই বিষয়ে এখনই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।পাশাপাশি টুরিস্ট পুলিশের আরো সক্ষমতা বৃদ্ধির কথাও তিনি বলেন।”রিমার্ক-হারলেন গ্রুপের চেয়ারম্যান জনাব এস.এম আশরাফুল আলম বলেন “বাংলাদেশে পর্যটনের বিকাশে টুরিস্ট পুলিশ এবং রেমার্ক গ্রুপ একসাথে কাজ করবে। বিশেষ করে পর্যটন স্পট গুলোর প্রচার-প্রচারণায় রেমার্ক গ্রুপ আরো সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে। তিনি টুরিস্ট পুলিশের বর্তমান কর্মদক্ষতার প্রশংসা করেন।ঢাকা রিজিয়ন টুরিস্ট পুলিশ সুপার জনাব মোঃ নাইমুল হক পিপিএম বলেন “বাংলাদেশে পর্যটনের বিকাশের স্বার্থে সকলকেই এগিয়ে আসতে হবে। বিশেষ করে বড় বড় কোম্পানি যারা দেশের অর্থনীতিতে অবদান রেখে চলেছেন পর্যটনের বিকাশের স্বার্থে তাদেরকে ও অগ্রণী ভূমিকা পালন করতে হবে। বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি বর্তমানে অনেক দূর এগিয়েছে। বাংলাদেশের পর্যটন স্পটগুলো সিনেমার বিভিন্ন দৃশ্যায়নে ব্যবহার করলে ট্যুরিজমের অনেক নতুন নতুন দার উন্মোচন হবে।

  • সুজানগরে‌ অ-স্ত্রসহ কু-খ্যাত স-ন্ত্রাসী বাবু গ্রেপ্তার

    সুজানগরে‌ অ-স্ত্রসহ কু-খ্যাত স-ন্ত্রাসী বাবু গ্রেপ্তার

    সুজানগর(পাবনা)প্রতিনিধিঃ পাবনার সুজানগরে হত্যা,অস্ত্র, ডাকাতি,‌ চঁাদাবাজি সহ ১৭টি মামলার আসামী শীর্ষ সন্ত্রাসী কবির বাবু ওরফে কাঙ্গাল বাবুকে (৫০)  একটি একনালা বন্দুকসহ গ্রেফতার করা হয়েছে। সোমবার সকালে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুজানগর উপজেলার সাগরকান্দি ইউনিয়নের  চরকেষ্টপুর এলাকায় মেজর শফিকুল ইসলামের নেতৃত্বে সেনাবাহিনীর একটি অভিযানিক দল তাকে গ্রেফতার করে। সে সুজানগর উপজেলাধীন আমিনপুর থানার অন্তর্গত সাগরকান্দী ইউনিয়নের চরকেষ্টপুর গ্রামের আইজ‌ উদ্দিনের ছেলে। গ্রেফতারের পর তাকে  থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।আমিনপুর থানার অফিসার ইনচার্জ সৈয়দ আলমগীর ‌ জানান, কুখ্যাত সন্ত্রাসী কবির কাঙ্গাল ওরফে কাঙ্গাল বাবু একজন শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে পাবনা সদর,আমিনপুর,এবং রাজবাড়ী জেলার বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি, অস্ত্র, চঁাদাবাজিসহ ১৭টি মামলা রয়েছে।  গ্রেফতারকৃত সন্ত্রাসী কবির বাবুর  বিরুদ্ধে অস্ত্র মামলা রুজু পূর্বক আদালতে প্রেরণ করা হয়েছে। 

  • নড়াইলে ভ্যান চালক তামিম খাঁন হ-ত্যাকান্ডের রহস্য উন্মোচন, আসামি গ্রেফতার ও স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান

    নড়াইলে ভ্যান চালক তামিম খাঁন হ-ত্যাকান্ডের রহস্য উন্মোচন, আসামি গ্রেফতার ও স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে
    নড়াইলের লোহাগাড়া থানার ওসি আশিকুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে
    ভ্যান চালক তামিম খাঁন হত্যাকান্ডের রহস্য উন্মোচন, আসামি গ্রেফতার ও স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান। ভিকটিম তামিম খাঁন(১৬) ভ্যান চালিয়ে অর্থ উপার্জন করে সংসার চালাই। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে নড়াইল থেকে জানান, প্রতিদিনের ন্যায় গত ৩/১/২০২৫ তারিখ বিকাল অনুমান ৫.০০ সময় ভিকটিম বাড়ি থেকে ভ্যান চালানোর উদ্দেশ্যে বের হয় এবং পথিমধ্যে হাড়িগড়া গ্রামস্ত ডুমুর তলা স্ট্যান্ড হতে ভিকটিম তার চাচা মোঃ মমিন মোল্যাকে সাথে নিয়ে যাত্রীর উদ্দেশ্যে দাড়িয়ে থাকা অবস্থায় ধৃত ১নং আসামী আমিরুল হোসেন ভিকটিম নলদী এলাকায় মেয়ে দেখতে যাবে বলে ৩০০/-টাকা ভাড়ায় চুক্তি করে ভিকটিম তার চাচাসহ সিংগিয়া বাজারে নিয়ে যায়। সেখানে গিয়ে ১নং আসামী আমিরুল হোসেন দোকান থেকে সিগারেট কিনে পুনরায় ডুমুর তলা স্ট্যান্ডে ফিরে এসে ভিকটিম তার চাচা মমিন মোল্যাকে নামিয়ে দিয়ে শুধু ভিকটিম তার ভ্যান গাড়ী নিয়ে পূনরায় নলদীর দিকে চলে যায়। পরবর্তীতে ভিকটিম বাড়ীতে না আসায় রাত অনুমান ১১.৪৫ ঘটিকায় স্থানীয় ভাবে খোঁজ খবর নিতে থাকে। সারারাত খোঁজ খবর নিয়ে কোথাও কোন সন্ধান না পেয়ে ভিকটিমের পরিবার বাড়ীতে চলে আসে। পরবর্তীতে ভিকটিমের চাচা মমিন মোল্যা ভিকটিমের পরিবারকে জানায় যে, ১নং আসামী আমিরুল হোসেন ৩/০১/২০২৫ তারিখ বিকাল বেলা ভিকটিমকে তার ভ্যানগাড়ীসহ নলদী এলাকায় মেয়ে দেখার কথা বলে নিয়ে গেছে। তখন ভিকটিমের পরিবার উক্ত ঘটনা সম্পর্কে স্থানীয় লোকজন এবং পুলিশকে অবহিত করে স্থানীয় লোকজন ও নড়াইল সদর থানা পুলিশের সহায়তায় ১নং আসামীর বাড়ীতে ৪/০১/২০২৫ খ্রিঃ তারিখ রাত অনুমান ১০.০৫ ঘটিকায় উপস্থিত হয়ে তাকে স্থানীয় সাক্ষীদের সম্মুখে জিজ্ঞাসাবাদ করলে ১নং আসামী আমিরুল হোসেন জানায় সেসহ অন্যান্য আসামীরা মিলে ভিকটিমের ভ্যান গাড়াটি চুরি করার উদ্দেশ্যে তাকে হত্যা করে মৃতদেহ লোহাগড়া পৌরসভাধীন মশাখুনি গ্রামের জনৈক আইয়ুব হোসেন এর বাড়ির উত্তর পার্শ্বে খোকন মিয়ার পতিত প্লট জমির দক্ষিণ- পশ্চিম কোনে ঝোপের মধ্যে লুকিয়ে রেখেছে এবং তার ভ্যানগাড়ীটি লোহাগড়া থানাধীন ৩নং আসামী মোঃ সলেমান শেখ এর ঘবে আছে মর্মে জানালে বাদীসহ সাক্ষীরা পুলিশের সহায়তায় ০৫/০১/২০২৫ খ্রিঃ তারিখ সকাল অনুমান ১০.০৫ ঘটিকায় ঘটনাস্থলে হাজির হয়ে ভিকটিমের মৃতদেহ উদ্ধার করে।
    উক্ত ঘটনার প্রেক্ষিতে ভিকটিমের পিতা মোঃ রুবেল খাঁন নড়াইল লোহাগড়া থানায় একটি এজাহার দায়ের করে নড়াইল লোহাগড়া থানার মামলা নং-০৪, তারিখ- ০৫/০১/২০২৫ খ্রিঃ, জিআর-০৪/২৫ ধারা-৩৭৯/৩০২/২০১/৩৪ পেনাল কোড ১৮৬০ আইনে একটি হত্যা মামলা রুজু হয়। মামলা রুজু হওয়ার পর নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব কাজী এহসানুল কবীর মহোদয়ের নির্দেশে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই(নিরস্ত্র) মোঃ জাকির হোসেনসহ একাধিক টিম আসামি গ্রেফতার ও মামলার রহস্য উদঘাটনের জন্য মাঠে নামে।
    ঘটনায় আটককৃত ১নং আসামীকে থানা হেফাজতে জিজ্ঞাসাবাদ পূর্বক উল্লেখিত ২.৩ ও ৪ নং আসামীদেরকে ০৫/০১/২০২৫ খ্রিঃ তারিখ রাত অনুমান ২২.১৫ – ২৩.৪৫ ঘটিকার মধ্যে এবং ধৃত ৫নং আসামীকে স্থানীয় পুলিশের সহায়তায় ০৬/০৫/২০২৩ খ্রিঃ তারিখ রাত্র ০০. ৫৫ ঘটিকায় তাদের নিজ বাড়ী হতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী ১। মোঃ আমিরুল হোসেন(২৪), পিং- আমীর হোসেন, সাং- নয়াবাড়ি, থানা- নড়াইল সদর, ২। মোঃ সরোয়ার মোল্যা (৫২), পিং- নেহাল উদ্দিন মোল্যা, ৩। মোঃ সলেমান শেখ (২৫), পিং- ইমান শেখ, ৪। মোঃ ইসমাইল মোল্যা (২২), পিং- মোঃ সরোয়ার মোল্যা, সর্ব দাঃ নাওড়া, থানা- লোহাগড়া, ৫। মোঃ খবির মোল্যা (৪২), পিং- মৃত তোজামেলে মোল্যা, সাং- নয়াবাড়ী, থানা-নড়াইল সদর, সর্ব জেলা- নড়াইল’গনকে মামলার ঘটনা সংক্রান্তে জিজ্ঞাসাবাদ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতার করতে জেলা পুলিশের একাধিক টিম কাজ করছে।
    ধৃত ১নং আসামি মোঃ আমিরুল হোসেন অপরাধ স্বীকারপূর্বক বিজ্ঞ আদালতে ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারা মোতাবেক জবানবন্দি প্রদান করেছেন।

  • সময় টিভি’র সাংবাদিকের উপর স-ন্ত্রাসী হা-মলার প্রতিবাদ ঝিনাইদহে মানববন্ধন

    সময় টিভি’র সাংবাদিকের উপর স-ন্ত্রাসী হা-মলার প্রতিবাদ ঝিনাইদহে মানববন্ধন

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    নড়াইলে সময় টিভির প্রতিনিধি সৈয়দ সজিবুর রহমানের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও জড়িতদের গ্রেফতারের দাবীতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়। সোমবার দুপুরে ঝিনাইদহ শহরের পোস্ট অফিস মোড়ে ঝিনাইদহ প্রেসক্লাব ও ঝিনাইদহ টেলিভিশন সাংবাদিক ফোরাম যৌথভাবে এ কর্মসূচীর আয়োজন করে। কর্মসুচিতে ব্যানার ও ফেস্টুন নিয়ে সাংবাদিক ফোরাম, ঝিনাইদহ প্রেসক্লাবসহ জেলায় কর্মকর্তা প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা অংশ গ্রহন করেন। ঘন্টাব্যাপী চলা এই কর্মসূচীতে টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি শিপুল জামান’র সভাপতিত্বে কর্মসূচীতে বক্তব্য রাখেন ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল কাজল, সাবেক সভাপতি ও একুশে টেলিভিশনের ঝিনাইদহ প্রতিনিধি এম রায়হান, ইত্তেফাকের সিনিয়র সাংবাদিক বিমল কুমার সাহা, ইউএনবির আমিনুর রহমান টুকু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মানবজমিনের আমিনুল ইসলাম লিটন, চ্যানেল আই’র ঝিনাইদহ প্রতিনিধি শেখ সেলিম, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও এসএ টিভির ঝিনাইদহ প্রতিনিধি ফয়সাল আহমেদ’ বৈশাখী টেলিভিশনের ঝিনাইদহ প্রতিনিধি রফিকুল ইসলাম ও চ্যানেল টোয়েন্টিফো’র রিপোর্টার সাদ্দাম হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক রাজিব হাসান ও সময় টিভির রিপোর্টার লোটাস রহমান সোহাগ। ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল কাজল তার বক্তৃতায় দ্রæত সময়ের মধ্যে সজিবের উপর হামলাকারীদের গ্রেফতারের দাবী জানিয়ে বলেন, অপরাধীরা গ্রেফতার করা না হলে আগামীতে ঝিনাইদহের সাংবাদিকরা কঠোর কর্মসূচীর দিতে বাধ্য থাকবে। উল্লেখ্য গত ৩১ ডিসেম্বর রাত সাড়ে ১১টার দিকে নড়াইল শেখ রাসেল সেতুর ওপর অজ্ঞাত সন্ত্রাসীদের হামলার শিকার হন সাংবাদিক সৈয়দ সজিবুর রহমান। আশঙ্কাজনক অবস্থায় তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

    আতিকুর রহমান
    ঝিনাইদহ।

  • ঈদগাঁওতে ট্রাক ভর্তি গর্জন কাঠসহ সাইদুর রহমান আটক

    ঈদগাঁওতে ট্রাক ভর্তি গর্জন কাঠসহ সাইদুর রহমান আটক

    মোঃ কাউছার উদ্দীন শরীফ, ঈদগাঁওঃ

    কক্সবাজারের ঈদগাঁও উপজেলার নতুন অফিস বাজার এলাকায় ২৪১ ঘনফুট গর্জন কাঠসহ এক ব্যক্তি কে আটক করেছে বন বিভাগ।এসময় অবৈধভাবে কাঠ বহনের অভিযোগে একটি ট্রাক গাড়ি জব্দ করা হয়।

    রবিবার ৫ জানুয়ারী সকাল ৮ টার দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নের বর্ণিত এলাকার থেকে ট্রাক-ভর্তি এই কাঠগুলো উদ্ধার করে ফুলছড়ি রেঞ্জ কার্যালয়ে রাখা হয়েছে।কাঠ জব্দ করার ঘটনায় আদালতে একটি মামলা করা হয়েছে।উক্ত মামলায় আটক সাইদুর রহমান নামেক এক ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাটানো হয়।

    আটক যুবক রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের আশকরখীল এলাকার মোঃ ইউনুস’র ছেলে সাইদুর রহমান।

    বিষয়টি দৈনিক কক্সবাজার সংবাদ কে নিশ্চিত করেন ফুলছড়ি বিট কর্মকর্তা ফজলুর কাদের চৌধুরী।

    জানা যায়,গোপন সংবাদের ভিক্তিতে চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়ক দিয়ে একটি ট্রাক ভর্তি কাঠ গুলো চকরিয়ার দিকে নিয়ে যাচ্ছে খবর পেয়ে ফুলছড়ি রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) শীতল পালের নির্দেশনায় ফুলছড়ি বিট কর্মকর্তা ফজলুর কাদের চৌধুরী, এফজি তহিদুল ইসলাম এফজি মোঃ হাচান, বাগান মালি হাচানসহ বন বিভাগের এক দল সদস্যরা উপরের বর্ণিত স্থানে অবস্থান করে।

    ট্রাক গাড়িটি বর্ণিত এলাকায় পৌঁছালে গাড়ীটি থামানোর জন্য বন বিভাগের সদস্যরা সংকেত দিলে গাড়ীর ড্রাইভার গাড়িটি না থামিয়ে চকরিয়ার দিকে চালাতে থাকে।বন বিভাগের সদস্যরা সরকারি গাড়ি যোগে পিছু পিছু ধাওয়া করে গাড়ীটি জব্দ করে।হাতেনাতে একজন কে আটক করে।

    এঘটনায় মামলা দায়ের করা হয়েছে। আটক যুবক কে আদালতের মাধ্যমে কারাগারে পাটানো হয়। আমাদের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ফুলছড়ি বিট কর্মকর্তা ফজলুর কাদের চৌধুরী।

    ফুলছড়ি রেঞ্জে কর্মরত সহকারী বন সংরক্ষক (এসিএফ) মোঃ রাশিক আহসান দৈনিক কক্সবাজার সংবাদ কে বলেন, গাছগুলো জব্দ করে রেঞ্জে আনা হয়েছে। এই গাছ কাটার পেছনে কারা রয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে, এসব গাছ কক্সবাজার উত্তর বন বিভাগ বা দক্ষিণ বন বিভাগের কোন এক স্থান থেকে কাটা হয়েছে।

    কক্সবাজার উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোঃ মারুফ হোসেন দৈনিক কক্সবাজার সংবাদ কে বলেন,২৪১ ঘনফুট গর্জন কাঠ উদ্ধার করা হয়েছে।এঘটনায় মামলা হয়েছে।

  • নড়াইলে মুরগি বোঝায় পিকআপ-ট্রাকের মুখোমুখি সংঘ-র্ষে দয়াল দাস নিহ-ত

    নড়াইলে মুরগি বোঝায় পিকআপ-ট্রাকের মুখোমুখি সংঘ-র্ষে দয়াল দাস নিহ-ত

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:

    নড়াইলে পিকআপ-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালক দয়াল দাস নিহত।
    নড়াইলে পিকআপ-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত
    সড়ক দুর্ঘটনায় পতিত পিকআপ ও ট্রাক, নিহত দয়াল দাস। নড়াইল সদর উপজেলায় পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দয়াল দাস (২৭) নামে এক পিকআপ চালক নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকচালক আশিকুর ও তার সহকারী আরিফ গুরুতর আহত হয়েছেন। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, সোমবার (৬ জানুয়ারি) ভোর সাড়ে ৬টার দিকে সদর উপজেলার যশোর-কালনা মহাসড়কের হাওয়াইখালি ব্রিজ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
    তুলরামপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
    নিহত দয়াল দাস যশোর জেলার কেশবপুর উপজেলার সুজাপুর গ্রামের নারান দাসের ছেলে। আহত ট্রাকচালক আশিকুর নড়াইল সদর উপজেলার দারিয়াপুর গ্রামের বাসিন্দা ও সহকারী আরিফ মোল্যা একই উপজেলার মুলদাইড় গ্রামের বাসিন্দা।
    পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার ভোর সাড়ে ৬টার দিকে নড়াইল সদর উপজেলার যশোর-কালনা মহাসড়কের হাওয়াইখালি ব্রিজ এলাকায় যশোরগামী মুরগিবহনকারী পিকআপের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ ও ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এ ঘটনায় পিকআপের চালক দয়াল দাসকে নড়াইল সদর হাসপাতেলে নেয়ার পথে মারা যান। অপর দিকে ট্রাকের চালক আশিকুর ও তার সহকারী আরিফ গুরুতর আহত হন। পরে ট্রাক চালক ও তার সহকারীকে নড়াইল সদর হাসপাতালে নেয়া হলে জরুরি বিভাগের দ্বায়িত্বরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য অন্যত্র নেয়ার পরামর্শ দেন। পরে ট্রাক চালককে ঢাকায় ও চালকের সহকারীকে খুলনায় নেওয়া হয়েছে বলে জানা গেছে।
    এ বিষয়ে তুলরামপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আহমেদ জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

  • চলতি মাসের মধ্যে সংস্কার কমিটির রিপোর্ট জমা- উপদেষ্টা আদিলুর

    চলতি মাসের মধ্যে সংস্কার কমিটির রিপোর্ট জমা- উপদেষ্টা আদিলুর

    লিটন মাহমুদ,
    মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ
    চলতি মাসের মধ্যে সংস্কার কমিটির রিপোর্ট জমা দেওয়ার পর সব রাজনৈতিক দলের পরামর্শ অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকার শিগগির সুনির্দিষ্ট নির্বাচনি টাইম ফ্রেম দেবে বলে জানিয়েছেন গৃহায়ণ গণপূর্ত ও শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।

    সোমবার (৬ জানুয়ারি) বিকেলে মুন্সিগঞ্জে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা জানান। এদিন প্রায় ৬৬ লাখ টাকা ব্যয়ে মুন্সিগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সাথে জেলা ও দায়রা জজ আদালত ভবনের জুলাই স্মৃতি সংযোগ করিডোর নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে শহীদ পরিবার আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেন উপদেষ্টা।
    উপদেষ্টা আদিলুর রহমান জানান, প্রধান উপদেষ্টা ইতোমধ্যে জাতীয় নির্বাচনের একটি সম্ভাব্য টাইম ফ্রেম ঘোষণা করেছেন। সেই অনুযায়ী চলতি মাসের মধ্যে সংস্কার কমিটির রিপোর্ট জমা দেওয়া হবে। তিনি জানান, সংস্কার কমিটিগুলোর প্রতিবেদন পাওয়ার পরে যত দ্রুত সম্ভব দেশের সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনায় বসবে অন্তর্বর্তীকালীন সরকার।

    এর আগে তিনি জুলাই স্মৃতি সংযোগ করিডোর নির্মাণ কাজের উদ্বোধন করেন। পরে স্থানীয় আইনজীবীদের সাথে নিয়ে শহীদদের স্মরণে আদালত প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন।

    এতে আরও উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, পুলিশ সুপার শামসুল আল সরকার, সিনিয়র জেলা ও দায়রা জজ কাজী আব্দুল হান্নান, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গাজী দেলোয়ার হোসেন, গণপূর্ত অধিদফতরের প্রধান প্রকৌশলী শামীম আক্তার, অ্যাডভোকেট আব্দুল হালিম, অ্যাডভোকেট তোতা মিয়া ও শহর বিএনপি সদস্য সচিব অ্যাডভোকেট মাহবুব আলম স্বপন, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট হালিম হোসেনসহ অন্যান্য আইনজীবীরা।

    প্রসঙ্গত, আদালত ভবনের জুলাই স্মৃতি সংযোগ করিডোরটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মুন্সিগঞ্জের শহীদ রিয়াজুল ফরাজী, শহীদ ফরিদ শেখ, মো. সজল মোল্লা, মানিক মিয়া শারিক চৌধুরী ও শহীদ ডিপজল সরদারের স্মৃতিচিহ্ন হিসেবে ইতিহাস বহন করবে।