ইমদাদুল হক, পাইকগাছা (খুলনা)।।
তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে পাইকগাছায় তরুণ, যুব ও স্বেচ্ছাসেবীদের অংশগ্রহণে পরিচ্ছন্নতা অভিযান ও মশা নিধক কার্যক্রম শেষে “তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে পাইকগাছা পৌরসভার আয়োজন ও বাস্তবায়নে কর্মসূচির শুরুতেই পৌরসভা চত্বরে পৌরসভার কর্মরত পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে পরিচ্ছন্ন সরঞ্জামাদি প্রদান করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। এরপর তরুণ, যুব ও স্বেচ্ছাসেবীদের অংশগ্রহণে পরিচ্ছন্নতা অভিযান ও মশা নিধক কার্যক্রম শুরু হয়। সকাল ১১টায় পৌরসভার সম্মেলন কক্ষে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। ৮নং ওয়ার্ড সদস্য ও উপজেলা প্রকৌশলী মো. শোয়েব শাফিন এর উপস্থাপনায় বক্তৃতা করেন, পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ লালু সরদার, উপজেলা শিক্ষা কর্মকর্তা ও ৬ ও ৯ ওয়ার্ড সদস্য বিদ্যুৎ রঞ্জন সাহা, সমাজসেবা কর্মকর্তা ও ৩, ৪ ওয়ার্ড সদস্য অনাথ কুমার বিশ্বাস, সহকারী অধ্যাপক মো. শহিদুল ইসলাম, ডা. ইব্রাহীম গাজী, প্রভাষক খান সেলিম, এসআই শামীম,সমন্বয়ক মোঃ আব্দুল কাদের নয়ন। এসময় পৌরসভার কমিউনিটি মোবিলাইজার মো. কাওছার আলী, প্রধান সহকারী শেখ জিয়াউর রহমান, জিএম রফিকুল ইসলাম, মোঃ সাইদুর রহমান, উত্তম কুমার ঘোষ, হেমেন্দ্র নাথ গাইন, মৃণাল কান্তি সানা, বিদ্যুৎ রায়, বিকাশ ঘোষ, মোঃ শাহিনুর হোসেন, তন্ময় মন্ডল, সমন্বয়ক মোঃ আব্দুল কাদের নয়ন, আসিব হাসান পরশ, মোঃ আল আমিন, হুসাইন আহম্মেদ ও মোঃ মেহেদী হাসান, সাংবাদিক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়, পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও ফসিয়ার রহমান মহিলা কলেজ এর শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
Category: দেশজুড়ে
-

তারুণ্যের উৎসব উপলক্ষ্যে পাইকগাছায় পরিচ্ছন্নতা অভিযান কর্মশালা অনুষ্ঠিত
-

ঢাকা ইডেন মহিলা কলেজ ছাত্রলীগ নেত্রী ভারতে যাওয়ার পথে বেনাপোলে আটক
আজিজুল ইসলাম, বেনাপোল: ঢাকা ইডেন মহিলা কলেজ, মহিলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সুস্মিতা পান্ডে (২৫) ও তার ভাই ছাত্রলীগের কর্মী সত্যজিৎ পান্ডে (২২) কে আটক করেছে বিজিবি ও ইমিগ্রেশন পুলিশ।
১৩ জানুয়ারি সকাল ১১ টার সময় ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সুস্মিতা পান্ডে ও তার ভাই সত্যজিৎ পান্ডে, বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে প্রবেশের সময় ইমিগ্রেশন পুলিশ কর্তৃক আটক হন। আটক সুস্মিতা পান্ডের পাসপোর্ট নম্বর A08093616 এবং মাগুরা জেলার সদর থানার শাদুয়াপাড়া গ্রামের বাসিন্দা।
সত্যজিৎ পান্ডে মাগুরা জেলা ছাত্রলীগের একজন কর্মী। তিনি চিকিৎসার জন্য ভারতে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। অ্যাটেনডেন্স ভিসায় ভারত গমনের উদ্দেশ্যে তারা বেনাপোল ইমিগ্রেশনে এলে বিজিবি ও ইমিগ্রেশন পুলিশ তাদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।
পরে বিকাল ৪টার সময় তাদের ঢাকা নিউমার্কেট থানার মামলা নং-১৭, তারিখ: ২৮-১১-২০২৪ অনুযায়ী আটক দেখানো হয়। বেনাপোল পোর্ট থানা কর্তৃপক্ষের সহায়তায় তাদের ঢাকা নিউমার্কেট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
এমনি একটি ঘটনার ফলে শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে বেশ আলোড়ন সৃষ্টি হয়েছে।
-

উজিরপুরে জাতীয় ফুটবল টুর্নামেন্ট খেলার উদ্ভোধন
খেলা সকল অপরাধ থেকে দুরে রাখে,শরীর ওমন ভালো থাকে – অতিরিক্ত সচিব, এনডিসি মুহম্মদ হিরুজ্জামান।
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে তারুণ্যের উৎসব উৎযাপন উপলক্ষে জাতীয় ফুটবল টুর্নামেন্ট বালক অনুর্ধ ১৭ খেলার উদ্ভোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এনডিসি মুহম্মদ হিরুজ্জামান বলেন প্রতিটি খেলায় মানুষকে সকল অপরাধ থেকে দুরে রাখে এবং শরীর ও মন সুস্থ্য রাখে।” এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ১৩ জানুয়ারী সোমবার বিকাল ৪ টায় উজিরপুর সরকারি ডব্লিউ বি ইউনিয়ন মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ উপলক্ষে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন।বরিশালের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা মাজিস্ট্রেট মোহাম্মদ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা। সহকারী কমিশনার (ভুমি) হাসনাত জাহান খাঁনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোঃ শামিম আহম্মেদ,উজিরপুর উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ হুমায়ুন খান, পৌর বিএনপির আহবায়ক শহিদুল ইসলাম খান, উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আব্দুল খালেক, উজিরপুর বিএনখান ডিগ্রি কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম,সরকারি শিকারপুর শেরেবাংলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আনিচুর রহমান,সরকারি উজিরপুর বারোপাইকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহেআলম প্রমুখ। উদ্ভোধনী খেলায় উজিরপুর পৌরসভা একাদশ বনাম শোলক ইউনিয়ন একাদশকে ৪-৫ গোলে পরাজিত করে পৌরসভা একাদশ বিজয় লাভ করে।খেলায় মোট ১০ টি দল অংশ গ্রহণ করবে।
-

পঞ্চগড়ে আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
মোঃ বাবুল হোসেন. পঞ্চগড়:
“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” স্লোগানে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে পঞ্চগড় সদর উপজেলা প্রশাসন এর আয়োজনে উপজেলা পরিষদ এর হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন এর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন সদর থানার অফিসার ইনচার্জ এস এম মাসুদ পারভেজ, উপজেলা কৃষি অফিসার আসাদুন্নবী, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা.মরিয়ম রহমান, উপজেলা প্রকৌশলী রমজান আলী, মৎস্য কর্মকর্তা প্রমূখ।
বক্তারা বলেন,আজকের তরুণরাই আগামী দিনের ভবিষ্যৎ। বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। এ সময় সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সুন্দর দেশ গড়ার প্রত্যায় ঘোষণা করা হয়।
কর্মশালা শেষে কুইজ প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে এবং তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন সহ উপস্থিত অতিথিবৃন্দ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লুৎফুল কবির মোহাম্মদ কামরুল হাসান এর সঞ্চালনায় কর্মশালায় বীরমুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, ব্যবসায়ী ও সংবাদকর্মীরা অংশ নেয়।
কর্মশালায় দশটি গ্রুপে ভাগ করে উপজেলার বিভিন্ন সমস্যা, সমাধান ও সম্ভবনা নিয়ে আলোচনা হয়।
-

তানোরে হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে আলুচাষি ও ব্যবসায়ীদের
আলিফ হোসেন।।
তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ
হিমাগারে (কোল্ডস্টোর) প্রতি কেজি আলু রাখার ভাড়া বৃদ্ধি করে ৮ টাকা করার প্রতিবাদে রাজশাহীর তানোর উপজেলায় প্রতিবাদ সমাবেশ করেছেন আলুচাষি ও ব্যবসায়ীগণ। গত ১২ জানুয়ারী রোববার তানোর পৌর শহরের গোল্লাপাড়া ফুটবল মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে তানোর, মোহনপুর ও পবা উপজেলার আলু চাষি এবং ব্যবসায়ীগণ অংশ নেন। প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও তানোর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজান। সভাপতিত্ব করেন, আলু ব্যবসায়ী ও পৌর বিএনপির আহবায়ক একরাম আলী মোল্লা।সাংবাদিক এম রায়হান আলীর সঞ্চালনায় বক্তব্য দেন, জেলা আলু ব্যবসায়ী সমিতির সভাপতি নুরুল ইসলাম, চাষি ও ব্যবসায়ী ইমরান আলী, তোফাজ্জল হোসেন তোফা, আলতাফ হোসেন, তানোর আলু চাষি সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মতিন প্রমুখ। সাবেক পৌর মেয়র মিজানুর রহমান বলেন, কোনো আলোচনা ছাড়াই হিমাগারের ভাড়া দ্বিগুণ করার কোনো যৌক্তিকতা নেই। আলোচনার মাধ্যমে মালিকপক্ষকে সমস্যার সমাধান করতে হবে। অন্যথায় আন্দোলন করে দাবি আদায় করা হবে। জেলার হিমাগার গুলোয় প্রতি কেজি আলু রাখার ভাড়া ৮ টাকা করার প্রতিবাদে গত ২৬ ডিসেম্বর তানোরের গোল্লাপাড়া মাঠে প্রতিবাদ সমাবেশ শেষে স্মারকলিপি দেওয়া হয়। ১০ জানুয়ারি পর্যন্ত সমস্যা সমাধানে হিমাগার মালিকপক্ষকে সময় দিয়েছিলেন চাষি ও ব্যবসায়ীরা। তবে সমস্যার সমাধান হয়নি। ভাড়া বৃদ্ধির বিষয়ে কথা বলতে বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের জেলা শাখার একাধিক নেতার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তবে তারা এ নিয়ে মন্তব্য করতে রাজি হননি।# -

নড়াইলে পৃথক অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ৩
উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:
নড়াইলের লোহাগড়া থানা ও ডিবি পুলিশের পৃথক অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ তিনজন গ্রেফতার। সবুজ বিশ্বাস (২৮) নামের একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলার লোহাগড়া থানা পুলিশ। গ্রেফতারকৃত সবুজ বিশ্বাস (২৮) কাশিয়ানি থানাধীন শংকরপাশা (রাতইল) গ্রামের শহীদ বিশ্বাসের ছেলে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, রবিবার (১২ জানুয়ারি) রাতে লোহাগড়া থানাধীন লোহাগড়া পৌরসভাস্হ ৪ নং ওয়ার্ডের মদিনাপাড়া সাকিনস্হ লতিফা বেগম ম্যানশন নামক ভবনের সামনে লোহাগড়া টু কালনাগামী পাকা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আশিকুর রহমানের তত্ত্বাবধানে এসআই (নিঃ) তারেক হোসেন, এসআই (নিঃ) সুমন হাওলাদার ও এএসআই (নিঃ) ইলিয়াস বেপারী সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে সবুজ বিশ্বাস (২৮) কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামির নিকট থেকে পঁয়ত্রিশ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, অপরদিকে নড়াইল ডিবি পঞ্চাশ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার মোঃ পারভেজ জমাদ্দার (২৪) ও মোঃ মুরসালিম (২১) নামের দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ পারভেজ জমাদ্দার(২৪) নড়াইল জেলার সদর থানাধীন দিঘলিয়া গ্রামের ফারুক জমাদ্দারের ছেলে ও মোঃ মুরসালিম (২১) একই থানার রায়খালী গ্রামের মৃত সবুর মোল্যার ছেলে। রবিবার (১২ জানুয়ারি) নড়াইল জেলার সদর থানা পৌরসভাধীন ১ নং মাইজপাড়া ইউনিয়নের বোড়ামারা গ্রামস্থ গজালবাড়িয়া নির্মাণাধীন নতুন ব্রিজের পূর্ব পাশে ইটের রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ শাহাদারা খান (পিপিএম) এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) অহিদুর রহমান, এএসআই (নিঃ) নাহিদ নিয়াজ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ পারভেজ জমাদ্দার (২৪) ও মোঃ মুরসালিম (২১) কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামির নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য পঞ্চাশ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলার পুলিশ সুপার কাজী এহসানুল কবীর’র নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।
-

ভজনপুর ইউনিয়ন ভূমি অফিস পঞ্চগড়ে তদন্ত আদেশের কপি ফাইলে ফেলে রেখে তদন্ত করেননি ইদ্রিস আলী
মুহম্মদ তরিকুল ইসলাম, তেতুলিয়া প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা সহকারী কমিশনার(ভূমি) কর্তৃক তদন্ত আদেশের এক মাস হলেও তদন্ত আদেশ কপি ফাইলে ফেলে রেখে তদন্ত করেননি ভজনপুর ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ইদ্রিস আলী। রোববার (১২ জানুয়ারি) ইউনিয়ন ভূমি অফিসে সরেজমিনে গিয়ে এই ঘটনাটির তথ্য জানা যায়।
উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, গত বছরের ২৪ অক্টোবর উপজেলার ভজনপুর ইউনিয়নের ভজনপুর গ্রামের মৃত জয়নুল হকের ছেলে হাসিবুল ইসলাম জমাজমি ও রাস্তার গাছ কাটার বিষয়ে একটি অভিযোগ দাখিল করেন। গত বছরের ওই মাসের ২৯ তারিখ পত্র প্রাপ্তি নম্বর ১৪৫০ এন্ট্রি করা হয়। এরপর ১ মাস ১২ দিন অভিযোগ পত্রটি ফাইলে ফেলে রাখা হয়। পরে গত বছরের ১১ ডিসেম্বর প্রাক্তন সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুল হাসান ভজনপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ইদ্রিস আলীকে সরেজমিন তদন্তপূর্বক বিধিমতে জরুরীভিত্তিতে সুস্পষ্ট মতামতসহ তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিলে তদন্ত করা হয়নি।
উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার আবু সোয়েব বলেন, জমাজমি ও রাস্তার গাছ কাটার অভিযোগের বিষয়ে তদন্ত করার নির্দেশনা পত্রটি ইউনিয়ন ভূমি অফিসে পাঠিয়ে দেওয়া হয়েছে। এখন পর্যন্ত ইউনিয়ন ভূমি অফিস থেকে তদন্ত প্রতিবেদন পাওয়া যায়নি। আপনি (সাংবাদিক সাহেব) ইউনিয়ন ভূমি অফিসে খোঁজ নিতে পারেন।
ইউনিয়ন ভূমি অফিসে সরেজমিনে গিয়ে অফিস সহায়ক রিয়াজুল ইসলামের কাছ থেকে জানা যায়, তিনি উপজেলা ভূমি অফিসের চেইনম্যান রফিকুল ইসলামের কাছ থেকে তদন্ত করার নির্দেশনা পত্রটি রিসিভ করে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ইদ্রিস আলীর টেবিলে দেন।
উপজেলা ভূমি অফিসের চেইনম্যান রফিকুল ইসলামকে মুঠোফোনে কল দিলে তিনি বলেন, এক মাসের বেশি হল তহশীল অফিসে আমার নিজের হাতেই দিয়েছি। সম্ভবত এক মাসের বেশি হবে গত মাসে দেওয়া হয়েছে আমার কাছে রিসিভ কপি আছে। কতদিন হলো অফিসে দেওয়ার পুনরায় জিজ্ঞেস করলে তিনি বলেন, তহশিল অফিসে পৌঁছায় দিয়েছি, সেটি আমি বলতে পারবো না, কতদিন হলো দেখতে হবে, না দেখে বলা যাবেনা।
অভিযোগকারী হাসিবুল ইসলাম বলেন, তিনি কোনো তদন্তের নোটিশ পাননি। প্রায় তিন মাস হয়ে যাচ্ছে এখন পর্যন্ত দরখাস্তটির ফলাফল পাচ্ছেন না। তদন্তের আদেশ ইউপি ভূমি অফিসে আসলে তিনি এ বিষয়ে অবগত নন। এটি তহশিলদারের গাফিলতি অভিযোগ করেন।
এ বিষয়ে ভজনপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ইদ্রিস আলী মুঠোফোনে বলেন, আমি এখন বলতে পারবো না আমি এখন তিরনইতে আছি। আপনি এ বিষয়ে জানেন কিনা জিজ্ঞাসায় তিনি বলেন, ‘আমি এত কিছু বলতে পারবো না, আমার অনেক কপি পত্র আছে না আছে কিছু বলতে পারবো না। এটা আসছে কিনা এটাও আমি বলতে পারবো না, আমার এখানে আসছে কিন তাও আমি বলতে পারবো না।’ এমনটি বলে কোনো রকম কথা বলার সুযোগ না দিয়ে তাৎক্ষণিক মুঠোফোনে কথা বলা বিচ্ছিন্ন করে দেয়।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফজলে রাব্বি বলেন, আপনার মাধ্যমে বিষয়টি অবগত হলাম। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
মুহম্মদ তরিকুল ইসলাম।
-

কেশবপুরে তারুণ্যের উৎসব ও বিজ্ঞান মেলার উদ্বোধন
কেশবপুর প্রতিনিধিঃ কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব এবং ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা উদ্বোধন করা হয়েছে। ১৩ জানুয়ারি সকালে উপজেলা পরিষদ চত্বরে ফিতা কেটে, বেলুন ও কবুতর উড়িয়া উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন। উদ্বোধনী দিনে বর্ণাঢ্য র্যালি, সেমিনার ও শিশুদের বিভিন্ন প্রকার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ শরীফ নেওয়াজের সভাপতিত্বে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত তারুণ্যের ভাবনায় নতুন বাংলাদেশ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপি’র সভাপতি সাবেক মেয়র আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস ও পৌর জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক জাকির হোসেন। আরো বক্তব্য রাখেন কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুস সালাম ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা সমন্বয়ক সম্রাট হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা শিশু বিষয়ক অফিসার বিমল কুমার কুন্ডুর।
মোঃ জাকির হোসেন
কেশবপুর,যশোর। -

হযরত শাহসূফী মোখলেছুর রহমান শাহ আল-মাইজভান্ডারী (র:) এর পবিত্র বেলায়ত বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে আলোচনা সভা
পটিয়া সংবাদদাতা।।
আগামী ১৯ জানুয়ারি চট্টগ্রামের পটিয়ায় খলিফায়ে বাবা ভান্ডারী মোর্শেদেনা, ছৈয়দেনা হযরত শাহসূফী মোখলেছুর রহমান শাহ আল-মাইজভান্ডারী (র:) এর পবিত্র বেলায়ত বার্ষিক ওরশ শরীফ।শনিবার (১১ জানুয়ারি) রাতে বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে প্রস্তুতি সভা আলমদার পাড়া মোখলেছ ভান্ডার দরবার শরীফ মাঠে আশেকানে গাউছুল আজম মাইজভান্ডারী ও ওরশ পরিচালনা কমিটির উদ্যোগে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন ছৈয়দুল হক আলমদার।
রিজুয়ানুল হক আলমদারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার খন্দকার আনিস আহমদ, প্রধান বক্তা ছিলেন
মাষ্টার আবদুল গণি মাইজভান্ডারি,
মঞ্জুরুল আলম আলমদার, ,ওসমান আলমদার,
মো. বেলাল চৌধুরী, আবুল হোসেন, জয়নাল আবেদীন মনি,লেদু মিয়া বাদশা, মোরশেদ আলমদার প্রমূখ। সভায় আগামী ১৯ জানুয়ারি মোখলেছুর রহমান শাহ আল-মাইজভান্ডারী (র:) এর পবিত্র বেলায়ত বার্ষিক ওরশ শরীফ সুশৃঙ্খল ও সুন্দর পরিবেশে সুসম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করা হয়। সভায় এ উপলক্ষে বিভিন্ন উপ কমিটি গঠন করা হয়।ছবির ক্যাপশন- হযরত শাহসূফী মোখলেছুর রহমান শাহ আল-মাইজভান্ডারী (র:) এর পবিত্র বেলায়ত বার্ষিক ওরশ শরীফের আলোচনা সভায় বক্তব্য রাখছেন ওসমান আলমদার।
-

নলছিটির কুলকাঠিতে তারুণ্যের উৎসব উপলক্ষে কর্মশালা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
ঝালকাঠি প্রতিনিধি : মোঃ নাঈম মল্লিক
ঝালকাঠির নলছিটি উপজেলার কুলকাঠি ইউনিয়ন পরিষদের আয়োজনে আজ সোমবার ১৩ জানুয়ারি তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে কর্মশালার আয়োজন করা হয়।
এ উপলক্ষে সকাল দশটায় ইউনিয়ন পরিষদ চত্তরে ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় অর্ধশত শিক্ষার্থীরা নতুন দেশ গড়তে তারুণ্যের ভাবনা শীর্ষক আলোচনা ও কর্মশালায় অংশগ্রহণ করে।
এসময় শিক্ষার্থীরা বিভিন্ন গ্রুপে গ্রুপে নিনেদের মধ্যে বৈষম্য মুক্ত দেশ গড়তে বেশ কিছু প্রস্তাবনা তুলে ধরেন।এবং জুলাই গনহত্যার নির্মমতা চিত্রে ফুটিয়ে তোলেন।
কর্মশালা শেষে স্থানীয় সংগীত শিল্পী এবং শিক্ষার্থীরা দেশীয় লোকোসংগীত পরিবেশন করেন।
কুলকাঠি ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো ওবায়দুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মো নজরুল ইসলাম।এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ও ভৈরবপাশা ইউনিয়নের প্রশাসক অহিদুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও মোল্লারহাট ইউনিয়নের প্রশাসক মো:আল আমীন মোল্লা,নলছিটি পৌরসভার নির্বাহী কর্মকর্তা ইঞ্জিনিয়ার আবুল হোসেন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আওলাদ হোসেন সহ স্থানীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক,ছাত্র ও স্থানীয় জনসাধারণ।
সকাল দশটায় শুরু হওয়া এই কর্মশালা নানান আয়োজনের মধ্য দিয়ে দুপুর ২:৩০ মিনিটে সমাপ্তি ঘোষণা করা হয়।