Category: দেশজুড়ে

  • নারীদের স্বাস্থ্য সচেতনতা ও টেকসই উন্নয়নে টিম চিহ্নের ব্যতিক্রমী উদ্যোগ

    নারীদের স্বাস্থ্য সচেতনতা ও টেকসই উন্নয়নে টিম চিহ্নের ব্যতিক্রমী উদ্যোগ

    খাইরুল ইসলাম মুন্না

    বরিশালের রাজ্জাক স্মৃতি কলোনির নারীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে এবং পরিবেশবান্ধব প্যাড উৎপাদনের মাধ্যমে টেকসই উন্নয়নের লক্ষ্যে কাজ করছে টিম চিহ্ন। মাসিক স্বাস্থ্য সচেতনতা থেকে শুরু করে মানসিক স্বাস্থ্য সেবা এবং পুনর্ব্যবহারযোগ্য প্যাড তৈরির উদ্যোগ—সবকিছুই তাদের প্রচেষ্টাকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে।

    প্রায় ৬০ জন নারীর সাথে আয়োজিত সেশনে নারীরা তাদের স্বাস্থ্য সমস্যা নিয়ে কথা বলেন, মাসিক চক্র সম্পর্কে জানেন এবং মানসিক স্বাস্থ্য সচেতনতার মাধ্যমে তাদের দ্বিধা দূর করতে সক্ষম হন। এছাড়াও, চিকিৎসা সেবার জন্য একটি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়, যেখানে বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়। প্যাডের পরিবেশবান্ধব উৎপাদনে স্থানীয় নারীদের প্রশিক্ষণ দেওয়া হয়, যা তাদের জন্য দীর্ঘমেয়াদি সমাধান হিসেবে কাজ করছে।

    টিম চিহ্নের কো-ফাউন্ডার সাজিদ আরমান সজীব বলেন, “টিম চিহ্নের মাধ্যমে আমি সমন্বয়, সহমর্মিতা, এবং মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনার ক্ষমতা উপলব্ধি করেছি, যা আমাকে নতুনভাবে ভাবতে ও কাজ করতে অনুপ্রাণিত করেছে।”

    টিম চিহ্নের কো-ফাউন্ডার ও ইনিশিয়েটিভ লিডার আফরোজা সুরভী বলেন, “আমরা যখন কাজ শুরু করি, প্রতিদিন লক্ষ্য করি যে, স্বাস্থ্য নিয়ে তারা অনেক বেশি অসচেতন। অপরদিকে, তাদের স্বাস্থ্য সুরক্ষার জন্য নেই কোন ব্যবস্থাও। আমরা এই বিষয়গুলো নিয়েই কাজ করছি। পরবর্তীতে আমরা তাদের জন্য একটি টেকসই উন্নয়নে কাজ করব।”

    টিম চিহ্নের এই উদ্যোগ কেবল অস্থায়ী সমাধান নয়, বরং এটি দীর্ঘমেয়াদি পরিবর্তনের পথ দেখাচ্ছে। স্থানীয় নারীদের ক্ষমতায়ন এবং টেকসই স্বাস্থ্য সচেতনতার এই পদক্ষেপ সমাজে একটি নতুন উদাহরণ তৈরি করতে চলেছে।

  • নলছিটিতে জিয়া সাইবার ফোর্সের উপজেলা ও পৌর কমিটি গঠন

    ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    ঝালকাঠির নলছিটিতে জাতীয়তাবাদী দল বিএনপির স্বেচ্ছাসেবী অনলাইন সংগঠন জিয়া সাইবার ফোর্সের নলছিটি উপজেলা ও পৌর কমিটি গঠন করা হয়েছে। জেলা শাখার আহবায়ক মোঃ মাহমুদুল হাসান আদিল ও সদস্য সচিব এনামুল হক লিটন স্বাক্ষরিত সংগঠনের প্যাডে সোমবার(১৩জানুয়ারী) এ তথ্য জানানো হয়েছে। উপজেলা কমিটিতে হাসিবুল হাসান সবুজকে আহবায়ক ও বেলায়েত হোসেন নান্নু কে সদস্য সচিব করে ২২ সদস্য বিশিষ্ট ও এফ এইচ রিভানকে আহবায়ক ও মোঃ লিমন হোসেন কে সদস্য সচিব করে ২১সদস্য বিশিষ্ট পৌর কমিটি গঠন করা হয়েছে।
    উপজেলা কমিটিতে যুগ্ন আহবায়ক হিসেবে আছেন মোঃ আকতারুজ্জামান মোহন,এইচ এম বাপ্পি,মোঃ রিয়াজ হোসেন,মোঃ মনির হোসেন,এমডি মুরাদ খান,মেহেদি হাসান আরিফ,এইচ এম মিন্টু,দুর্লভ দাস,উজ্জল বনিক ও মোঃ নয়ন হোসেন।
    পৌর কমিটিতে যুগ্ন আহবায়ক হিসেবে আছেন মেহেদী হাসান সৈকত,তাইসুর খান বাপ্পি,আল আমিন গাজী,মোঃ শাকিল খলিফা,রাকিব আহমেদ,খাব্বাব আল আরাত,মোঃ রায়হান খান,মৃদুল খান,মোঃ বাপ্পি সিকদার ও মোঃ সিয়াম।
    কমিটির সদস্যদের আগামী ৯০দিনের মধ্যে পূর্নাঙ্গ কমিটি করার জন্য অনুরোধ জানানো হয়েছে। এসময় নতুন কমিটির সদস্যরা বলেন, জিয়া সাইবার ফোর্স জাতীয়তাবাদী চেতনা লালন করে। অনলাইনে জাতীয়তাবাদী শক্তিকে আরও বেগবান করতে নলছিটি উপজেলা ও পৌর জিয়া সাইবার ফোর্স কমিটি সদা কাজ করে যাবে।

  • থানচিতে মোবাইল কোর্ট পরিচালনা করে এসবিএম ইট ভাটাকে জরিমানা

    থানচিতে মোবাইল কোর্ট পরিচালনা করে এসবিএম ইট ভাটাকে জরিমানা

    থানচি (বান্দরবান) প্রতিনিধি: মথি ত্রিপুরা।

    বান্দরবানের থানচিতে মংগক হেডম্যান পাড়া সংলগ্ন এসবিএম ইট ভাটাকে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা করা হয়েছে।

    মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রাকিব হাসান চৌধুরী নেতৃত্বে মংগক হেডম্যান পাড়া সংলগ্ন এসবিএম ইট ভাটাকে
    ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এর ১৬ ও ১৮ ধারায় অবৈধভাবে ইটভাটা প্রস্তুত ও ভাটা স্থাপনের অপরাধে জরিমানা করা হয়।  

    এসময় এসবিএম ইট ভাটা পরিচালনাকারী মোহাম্মদ আবদুল জব্বার (৪৫) কে অবৈধভাবে তার এসবিএম নামে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন অপরাধ প্রমাণিত হওয়াই নগদ ১ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়। সাথে ইট পুড়ানো চুঙ্গি নামিয়ে পানি দিয়ে নষ্ট করে দেয়া হয়।

  • সার ও বীজের কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের  ডিলারশিপ বাতিল হয়ে যাবে-স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা

    সার ও বীজের কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের ডিলারশিপ বাতিল হয়ে যাবে-স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, দেশে সারের কোনো সংকট নেই। সিন্ডিকেটসহ যেকোনো প্রকার অসাধু উপায়ে কেউ যদি সারের কৃত্রিম সংকট সৃষ্টি করার চেষ্টা করে তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের প্রতি কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। আর তা নিশ্চিতে ময়মনসিংহের বিভাগীয় ও জেলা প্রশাসনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিও তিনি নির্দেশ প্রদান করেন। সার ও বীজের কৃত্রিম সংকট সৃষ্টিতে যদি কোনো ডিলার জড়িত থাকে, তবে তার ডিলারশিপ বাতিল হয়ে যাবে। কৃষকরা অবশ্যই ন্যায্যমূল্যে সার ও বীজ পাবে।

    মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে
    সশস্ত্র বাহিনী, ময়মনসিংহ রেঞ্জের আওতাধীন সকল পুলিশ ইউনিট, র‌্যাব, বিজিবি, আনসার, কারা অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর ও সংস্থার ময়মনসিংহ অঞ্চলের কর্মকর্তাদের সাথে
    মতবিনিময় সভাশেষে সাংবাদিকদের সাথে ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি।

    মতবিনিময় সভায় আলোচনাকালে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে চুরি, ছিনতাই, চাঁদাবাজি কঠোরহস্তে দমন করতে হবে। মাদক বর্তমান সমাজে একটি বড় সমস্যা। মাদক নিয়ন্ত্রণে আইনের কঠোর প্রয়োগ কাম্য। দুর্নীতি করলে কাউকে ছাড় দেয়া হবে না। দেশে ধর্মীয় সংখ্যালঘুদের সর্বোচ্চ নিরাপত্তা দেয়া হচ্ছে। এরপরেও এ ব্যাপারে কোনো ধরনের অভিযোগ এলে তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করতে হবে। ধর্মীয় বিষয়কে সামনে এনে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইলে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। তবে কোনো নির্দোষ ব্যক্তি যেন এক্ষেত্রে হয়রানির শিকার না হন সেদিকে সতর্ক থাকতে হবে। ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের মাধ্যমে সৃষ্ট গুজব প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীকে সচেষ্ট হওয়ার পাশাপাশি এক্ষেত্রে জনসচেতনতা সৃষ্টিতেও কার্যকর ভূমিকা গ্রহণ জরুরী।

    তিনি বলেন, ময়মনসিংহ শহরের যানজটের বিষয়টি তিনি অবগত হয়েছেন। নগরীর যানজট কমিয়ে আনতে ভবিষ্যতে প্রজেক্ট পাসের আগে নগরীর রাস্তাসমূহের সীমাবদ্ধতার বিষয়গুলো মাথায় রাখতে হবে। ফ্লাইওভার নির্মাণ করা যায় কিনা, উপদেষ্টা সে ব্যাপারে আলোকপাত করেন।

    স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা বলেন, কৃষকরা যেন সময়মতো সার, বীজ ঠিকভাবে পায়, সংশ্লিষ্ট কৃষি অফিসকে তা নিশ্চিত করতে হবে। কৃষক যেন ন্যায্যমূল্য পায়, ভোক্তা যেন সঠিকমূল্যে কৃষিপণ্য পায়, মধ্যস্বত্বভোগীরা যেন ফায়দা না লুটতে পারে, তা নিশ্চিতে কাজ করতে হবে। স্টোরেজের ঘাটতি পূরণে স্থানীয় পর্যায়ে বিভিন্ন খাদ্যপণ্যের জন্য ছোট ছোট স্টোরেজ নির্মাণের ব্যাপারে ব্যবস্থাগ্রহণে গুরুত্বারোপ করেন। বিভিন্ন অঞ্চলে মাটির উর্বরতা বৃদ্ধিতে কৃষি সংশ্লিষ্ট দপ্তরকেই উদ্যোগ গ্রহণ করতে হবে এবং এ ব্যাপারে সরকারও সার্বিক সহযোগিতা করবে।

    মতবিনিময় সভায় অংশগ্রহণকারী কর্মকর্তাগণ নিজ নিজ দপ্তরের কার্যক্রম সম্পর্কে উপদেষ্টাকে অবগত করেন। এ সময় তিনি সমস্যা সমাধানে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। সভায় ময়মনসিংহ বিভাগীয় কমিশনারসহ ময়মনসিংহ অঞ্চলের সভা সংশ্লিষ্ট দপ্তরসমূহের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

  • জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের ছুরিকাঘাতে বিএনপি নেতা নিহত

    জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের ছুরিকাঘাতে বিএনপি নেতা নিহত

    পোরশা থানা প্রতিনিধিঃ- মোঃ তোফাজ্জল হোসেন
    নওগাঁ পোরশায় জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মাইদুর রহমান নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। এ সময় নিহতের ভাই হামিদুল গুরুতর আহত হয়েছেন।

    মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে উপজেলার নিতপুর বালাশহীদ এলাকার দক্ষিণ মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।
    নিহত বিএনপি নেতা মাইদুর রহমান নিতপুর ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) ও পূর্ব দিয়াড়াপাড়া আজাদের ছেলে।

    স্থানীয়রা জানান, উপজেলার নিতপুর ইউপির বালাশহীদ মৌজার দক্ষিণে রনশদা এলাকায় জমি নিয়ে গোপিনাতপুর গ্রামে মৃত্যু জিল্লু রহমানের ছেলে আব্দুর রহিম, রহিমের ছেলে ইসমাইল ও বারকুল্লার সঙ্গে বিরোধ চলছিল বিএনপি নেতা মাইদুর রহমানের। মঙ্গলবার দুপুরে বিবদমান জমি মাপের সময় রহিম ও তার ছেলের সঙ্গে মাইদুর রহমানের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মাইদুরকে ছুরিকাঘাত করা হয়। ছুরির আঘাত করে তারা পালিয়ে যায় এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
    পোরশা থানার ওসি শাহীন রেজা দৈনিক তালাশ টাইমস্ কে বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রক্রিয়া চলছে। আসামিরা পলাতক থাকায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। পুলিশ আসামিদের আটক করতে সর্বোচ্চ চেষ্টা করছে।

  • সাভার প্রেসক্লাব নির্বাচনে সভাপতি নাজমুল হুদা সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া

    সাভার প্রেসক্লাব নির্বাচনে সভাপতি নাজমুল হুদা সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া

    হেলাল শেখঃ ঢাকা: সাভার প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। সভাপতি হয়েছেন নাজমুল হুদা ও সাধারণ সম্পাদক হয়েছেন জিয়াউর রহমান।

    মঙ্গলবার (১৪ জানুয়ারি ২০২৫ইং) সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় ফালাফল ঘোষণা করে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার ছিলেন সিনিয়র সাংবাদিক বরুণ ভৌমিক নয়ন, কমিশনে দায়িত্ব পালন করেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ফিরোজ মাহমুদ ও সিনিয়র সাংবাদিক অরুপ রায়। তাদের সহায়তা করেন দৈনিক ইনকিলাব ও বিডিনিউজের সেলিম আহমেদ।
    নানা জটিলতা কাটিয়ে প্রায় ৭বছর পর মঙ্গলবার দিনভর উৎসব মুখর পরিবেশে নির্বাচনে ৫৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রেসক্লাবের সামনে অবস্থান করে ভোট উৎসব উপভোগ করেন।

    নির্বাচনে সভাপতি পদে নিউজ টুয়েন্টিফোর ও বাংলাদেশ প্রতিদিন নাজমূল হুদা ২৬ ভোট, দৈনিক ফুলকীর নাজমুস সাকিব ২০ ভোট ও দৈনিক যুগান্তরের মতিউর রহমান ৭ ভোট পেয়েছেন। সহসভাপতি পদে আজকালের খবরের আরিফুর রহমান ৩৭ ভোট, মানবজমিনের হাফিজ উদ্দিন ২৫ ভোট ও এটিএনবাংলার শেখ বাশার ১৮ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে আরটিভির জিয়াউর রহমান ৩৪ ভোট ও বৈশাখী টিভির আব্দুল হালিম ১৯ ভোট পেয়েছেন। যুগ্ম সম্পাদক পদে বাংলাট্রিবিউনের নাদিম হোসেন ২২ ভোট, বাসসের রুপোকুর রহমান ১৩ ভোট, দৈনিক এশিয়ার চন্দন কুমার রায় ১০ ভোট ও তৌকির আহমেদ ৫ ভোট পেয়েছেন। অর্থ সম্পাদক পদে করতোয়ার এসএম সবুজ ২৯ ভোট ও মাছরাঙাটিভির সৈয়দ হাসিবুন নবী ২৩ ভোট পেয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে নিউজ গার্ডেনের ওমর ফারুক ২৮ ভোট ও খবরপত্রের রওশন আলী ২২ ভোট পেয়েছেন। দপ্তর সম্পাদক পদে ফুলকীর এমদাদ হোসেন ২৯ ও দেশ রুপান্তরের ওমর ফারুক ২৪ ভোট পেয়েছেন। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ঢাকাপোষ্টের লোটন আচার্য্য ৪২ ভোট (সর্বোচ্চ) ও এস এ দুলাল ১২ ভোট পেয়েছেন। পাঠাগার সম্পাদক পদে নয়াদিগন্তের আমান উল্লাহ পাটোয়ারী ৩৯ ভোট ও এশিয়ান টিভির ফাহাদ ই আজম ১৩ ভোট পেয়েছেন। কার্যনির্বাহী সদস্য পদে সমকালের গোবিন্দ আচার্য্য ৩৫ ভোট, জিটিভি ও ভোরের কাগজের আজিম উদ্দিন ২৯ ভোট, ডেইলি স্টারের আখলাকুর আকাশ ২০ ভোট ও গনকন্ঠের কাজী রেজাউল করিম বিপ্লব ১৮ ভোট পেয়েছেন।

    উক্ত নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন মিডিয়ায় অভিনন্দন ও শুভেচ্ছা জানান নানা পেশার মানুষ।

  • নাজিরগঞ্জ ইউনিয়ন বিএনপির নতুন আহ্বায়ক হারুন ও সদস্য সচিব নজরুল

    নাজিরগঞ্জ ইউনিয়ন বিএনপির নতুন আহ্বায়ক হারুন ও সদস্য সচিব নজরুল

    এম এ আলিম রিপনঃ পাবনার সুজানগর উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে হাজারী হারুন অর রশীদ আহ্বায়ক এবং নজরুল ইসলাম সরদারকে  সদস্য সচিব করা হয়েছে। এ ছাড়া আবুল হোসেন খঁান,আব্দুল ওহাব সিকদার, রোকনুজ্জামান রতন,আতিকুর রহমান ফরিদ,খলিলুর রহমান ও শামসুর রহমান নয়নকে যুগ্ন আহ্বায়ক এবং ডাঃ আব্দুস সালাম,ওমর আলী সরদার, আবুল কালাম মিয়া,রজব আলী মোল্লা, আখতার হোসেন সিকদার, শামীম মোল্লা, নজরুল ইসলাম শিকদার, আমজাদ হোসেন মেম্বার, সিদ্দিকুর রহমান, হুমায়ন কবির সরদার,জিলাল প্রামানিক ও বাদশা মোল্লাকে সদস্য করা হয়েছে। সোমবার (১৩জানুয়ারী)  সুজানগর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এবিএম তৌফিক হাসান ও উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ আব্দুর রউফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।নতুন কমিটির আহ্বায়ক হাজারী হারুন অর রশীদ ও সদস্য সচিব নজরুল ইসলাম সরদারকে বলেন, আমরা আহ্বায়ক কমিটির সদস্যরা সকল নেতাকর্মীদের এক করে আগামীতে নাজিরগঞ্জ ইউনিয়ন বিএনপির একটি সুন্দর কমিটি উপহার দেওয়ার  চেষ্টা করবো ইনশআল্লাহ।

    এম এ আলম রিপন

    সুজানগর প্রতিনিধি

  • পাইকগাছায় ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘ-র্ষ, নিহ-ত ২, আহত -১

    পাইকগাছায় ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘ-র্ষ, নিহ-ত ২, আহত -১

    পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি

    খুলনার পাইকগাছা উপজেলায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এতে একজন আহত হয়েছেন। আজ সোমবার (১৩ জানুয়ারী) বিকাল আনুমানিক সাড়ে চারটার দিকে উপজেলার গদাইপুর ফুটবল মাঠের সামনে মেইন রোডে সংঘর্ষ হয়।

    নিহতরা হলেন, উপজেলার আকড়ঘাটা গ্রামের আবুল শেখ এর ছেলে রুহুল আমিন ( ৩০) ও একই উপজেলার মালত গ্রামের কামরুল মোল্লার ছেলে ফিরোজ মোল্লা (৩০), আহত হয়েছেন মোঃ হুসাইন(২২), হরিনগর, আমাদী, কয়রা।

    প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানাগেছে, উপজেলার মালথ গ্রামের আবুল শেখের ছেলে রুহুল আমিন (৩০) একই গ্রামের কামরুল মোল্লার ছেলে ফিরোজ মোল্লা (৩১) পাইকগাছা মৎস আড়ৎ থেকে কাজ শেষ করে বাড়িতে আসছিলো। প্রতিমধ্যে গদাইপুর ফুটবল মাঠের পাশে আসলে খুলনার দিক থেকে আসা কয়রা উপজেলার হরিনগর গ্রামের সালাম গাজীর ছেলে হুসাইন গাজী (২৩) বিচালী বোঝায় নছিমন গাড়ী ক্রস করার সময় দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়রা এসে তাদের উদ্ধার করে পাইকগাছা হাসপাতালে নিয়ে যায়। রোগীদের অবস্থা আসংখ্যজনক হওয়ায় হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে খুমেক হাসপাতালে প্ররন করা হয় এবং পথিমধ্যে দুজনের মৃত্যু হয়।

    পাইকগাছা হাসপাতালের কর্তব্যরত চিকিৎক ইব্রাহিম খলিল গাজী জানান, মোটরসাইকেলে একসিডেন্টর তিন জন মারাত্বক আহত রোগী পথচারীরা হাসপাতালে ভর্তি করে। দুই জনের অবস্থা গুরুতর হওয়ায় খুমেক হাসপাতালে প্ররন করা হয়। পরে জানা যায় পথি মধ্যে তাদের মৃত্যু হয়েছে।

    পাইকগাছা থানার অফিসার ইনচার্জ ( ওসি ) মোঃ সবজেল হোসেন বলেন, আসংখ্যা অবস্থায় তাদের খুলনায় নিয়ে গিয়েছিল সেটা আমি জানি কিন্ত মারা গেছে শুনছি।তবে কোন অভিযোগ পাইনি।অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা করা হবে। এরিপোর্ট লেখা পর্যন্ত লাশ থানায় আসেনি।

    ইমদাদুল হক, পাইকগাছা খুলনা।

  • ৫০ টাকার বৈদ্যুতিক বাল্বের দাম কিনেছেন ৭৫০ টাকায় অধ্যক্ষ হয়ে ভাগ্য বদলে যায় অনুতোষ কুমারের

    ৫০ টাকার বৈদ্যুতিক বাল্বের দাম কিনেছেন ৭৫০ টাকায় অধ্যক্ষ হয়ে ভাগ্য বদলে যায় অনুতোষ কুমারের

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহনের পর থেকেই অনুতোষ কুমারের ভাগ্য বদলে যায়। হাতে পান আলাদ্বীনের চেরাগ। আশ্চর্য়্য এই চেরাগ হাতে পেয়ে সহায় সম্পদে ফুলে ফেপে উঠতে থাকেন তিনি। ৫০ টাকার বৈদ্যুতিক বাল্ব ৭৫০ টাকা দেখিয়ে করেন ভাউচার জালিয়াতি। এ ভাবে সরকারী কলেজের ফান্ড তছরুপ করে নামে বেনামে অঢেল সম্পদের মালিক হন তিনি। কোটচাঁদপুর সরকারি খন্দকার মোশাররফ হোসেন কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালনের আগে তিনি ভাড়া বাসায় থাকলেও এখন তার ঝিনাইদহ শহরের একাধিক ফ্লাট ও চারতলা বাড়ির সন্ধান মিলেছে। অনুতোষের রাতারাতি এই ভাগ্য বদলের নেপথ্যে রয়েছে সরকারী কলেজ ফান্ডের টাকা তছরুপ। কোটচাঁদপুর কলেজ থেকে ঝিনাইদহ সরকারী নরুন্নেহার মহিলা কলেজে বদলী হয়ে এসেও তার দুর্নীতি থেমে নেই। আ’লীগ সরকারের আমলে অধ্যক্ষ অনুতোষের বিরুদ্ধে মাউশি ও শিক্ষা মন্ত্রনালয়ে লিখিত অভিযোগ জমা পড়লেও ইসকন সদস্য হওয়ার কারণে তাকে “দুধে ধুয়া তুলশি পাতা” হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। ফলে কোটি কোটি টাকার দুর্নীতি করেও এখনো তিনি দিব্যি চাকরী করে যাচ্ছেন। কোন তদন্তের মুখোমুখি হতে হয়নি তাকে। কোটচাঁদপুরের সরকারি খন্দকার মোশাররফ হোসেন কলেজের সাবেক অধ্যক্ষ অনুতোষ কুমারের বিরুদ্ধে নির্দ্রষ্টি ১৪টি খাতে দূর্নীতির অভিযোগ উঠেছে। সরকারি-বেসরকারি বরাদ্দের অর্থ আত্মসাৎ, প্রশাসনিক অনিয়ম, ক্রয় সংক্রান্ত অনিয়ম, ভুয়া ভাউচার তৈরী ও সরকারি সম্পদের অপব্যবহারের মতো গুরুতর অভিযোগ ওঠে। কিন্তু ফ্যাসিবাদের দোসর হওয়ার কারণে তিনি বারবার পার পেয়ে গেছেন। উঠেছে। বিষয়টি নিয়ে জেলা জুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। কোটচাঁদপুর উপজেলা কুশনা ইউনিয়নের অভিভাবক শামসুল আলম অভিযোগ করেন, অধ্যক্ষ অুনতোষ কুমার ২০১৯ সালের মে মাসে সরকারী কেএমএইচ ডিগ্রী কলেজে যোগদান করে চার বছর ছিলেন। এই সময়ের মধ্যে তিনি কলেজের বিজ্ঞান এবং গবেষণাগারের যন্ত্রপাতি, কম্পিউটার ক্রয় ও মেরামত, বইপত্র ও সাময়িকী, অফিস সরঞ্জমা, ব্যবহার্য দ্রব্যাদি, আপ্যায়ন ও মনোহরি দ্রব্যাদি কেনায় বিপুল পরিমাণ টাকা পকেটস্থ করেন। এছাড়া শিক্ষা উপকরণ ক্রয়, আসবাবপত্র ক্রয় ও মেরামত, ক্রীড়া সামগ্রী ক্রয়, অনুষ্ঠান উদযাপন বিল ও ভ্রমণ ব্যয় বিলসহ ইন্টারনেট বিলের ভুয়া ভাউচার তৈরী করে লাখ লাখ টাকা হাতিয়ে নেন। মাসুম আহম্মেদ নামে এক শিক্ষার্থী অভিযোগ করেন, করোনাকালীন (২০২১-২২ অর্থবছর) এবং করোনা পরবর্তী শিক্ষা সফর না করেই জোরপূর্বক বিভাগীয় প্রধানের মাধ্যমে শিক্ষা সফরের টাকা উত্তোলন করে তা লোপাট করেন। কলেজের বিজ্ঞানাগারে এখন পর্যন্ত কোন যন্ত্রপাতি ও রাসায়নিক দ্রব্য নেই। অথচ এই খাতের পুরো টাকা মেরে দেওয়া হয়েছে। এছাড়া লাইব্রেরির বই, চেয়ার টেবিল, স্টিলের আলমারী, সাইন্সল্যাব এ্যাপারেটাস, বৈদ্যুতিক বাল্ব, ফ্যানসহ সার্চ লাইট না কিনে সরকারী তহবিল সাবাড় করে দেন অধ্যক্ষ অনুতোষ কুমার। শামসুল আলম আরো জানান, বাজারে একটি বৈদ্যুতিক বাল্বের দাম মাত্র ৫০ টাকা। কিন্তু সেই বৈদ্যুতিক বাল্বের দাম ভুয়া ভাউচার তৈরী করে প্রতি পিস বাল্বে দাম ৭৫০ টাকা দেখিয়েছেন। কথিত আছে শিক্ষা মন্ত্রণালয়ের অডিটে দূর্নীতির বিষয়টি ধরা পড়লেও অডিট খরচের কথা বলে সেই অভিযোগটি ৭ লাখ টাকার উৎকোচের মাধ্যমে রফাদফা করেছিলেন অনুতোষ কুমার। সরজমিন কলেজটি পরিদর্শনকালে দেখা গেছে, কলেজের সকল পরীক্ষা, ভর্তি, ম্যানেজমেন্ট ফি, ইনকোর্স পরীক্ষা ফি, ফরম ফিলাপের টাকা ফান্ড থেকে তুলে অধ্যক্ষ অনুতোষ আত্মসাৎ করেন। কলেজে রোভার স্কাউটসের কোন কর্মকান্ড না থাকা সত্তেও রোভার মুট এর নাম করে ভুয়া বিল করেছেন। তিনটি নিম্মমানের কেরাম বোর্ড কেনা দেখিয়েছেন ৬০ হাজার টাকা। মুজিব বর্ষে মাত্র দুইটি গাছের চারা লাগিয়ে ৩০ হাজার টাকা তুলে নিয়েছেন। প্রসাশনিক ভবন রং করা বাবদ সাড়ে তিন লাখ ও ফুল বাগান করার নামে দুই লাখ ৬০ হাজার টাকা তুলে নিয়েছেন। আর এই কাজটি করা হয়েছে প্রতিটি কাজে আহবায়ক কমিটি করে। পরবর্তীতে আহবায়ক কমিটির সদস্যদের চাপ দিয়ে ভুয়া বিল ভাউচারে সাক্ষর করে নিয়েছেন তিনি। অভিযোগ উঠেছে কলেজের লুটপাটের টাকায় ঝিনাইদহ শহরের চাকলাপাড়ায় প্লট ও শহরের মোদনমহন পাড়ায় বহুতল ভবনে আলিশান ফ্লাটসহ বহু সম্পত্তির মালিক বনে গেছেন অধ্যক্ষ অনুতোষ। বর্তমানে তিনি ঝিনাইদহ শহরে সরকারি নুরুন্নাহার মহিলা কলেজে কর্মরত আছেন। সেখানেও তিনি লাগামহীন দুর্নীতি ও ফান্ড তছরুপে জড়িত বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে অধ্যক্ষ অনুতোষ কুমার জানান, এসব অভিযোগ মিথ্যা ও বানোয়াট। একটি মহল আমার বিরুদ্ধে শিক্ষা মন্ত্রানলয়ে অভিযোগ করেছিলেন। অডিট টিম ৪ বছরের কেনাকাটার ভাউচার নিয়ে গেছেন। তারা কোন দুর্নীতি পায়নি। তবে শহরে তার ফ্ল্যাট ও প্লট রয়েছে। এগুলো তিনি পৈত্রিক সম্পত্তি বিক্রি করে কিনেছেন বলে অধ্যক্ষ অনুতোষ দাবী করেন।

    আতিকুর রহমান
    ঝিনাইদহ।

  • পাইকগাছা- কপিলমুনি সড়কের দুই পাশে মাটি না দেওয়ায় যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে

    পাইকগাছা- কপিলমুনি সড়কের দুই পাশে মাটি না দেওয়ায় যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে

    ইমদাদুল হক, পাইকগাছা (খুলনা)।।

    পাইকগাছা আঠারো মাইল সড়কের দুই পাশে মাটি না দেওয়ায় মাটি থেকে রাস্তা এক দেড় ফুট উচু হওয়ায় সড়কে যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করছে। রাস্তা সংঙ্কার করা হলেও প্রায় এক বছর যাবত রাস্তার দুই পাশে মাটি দেওয়া হয়নি। তাছাড়া রাস্তার পাশে রক্ষাদেয়াল না থাকায় সরে যাচ্ছে মাটি। কিছু স্থানে মাটি সরে ভেঙে পড়ছে পিচঢালাই। ফলে পাইকগাছ আঠারো মাইল সড়কের পাইকগাছা উপজেলার মধ্যে কপিলমুনি- পাইকগাছার প্রায় ১০-১২ কিলোমিটার সড়কে এখন যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ভারি যানবাহনকে পাশ দিতে হালকা ও ছোট যানবাহন রাস্তার পাশ দিয়ে যেতে গিয়ে পাশে সমান মাটি না থাকায় পাশে উল্টে পড়ে দূর্ঘটনার শিকার হচ্ছে।

    সরেজমিনে দেখা গেছে, পাইকগাছা পৌরসভা,সরল, গোপালপুর, গদাইপুর, সিলেমানপুর, আগড়ঘাটা, মালত, হরিঢালী, কপিলমুনি এলাকায় সড়কের পাশের মাটি দেওয়া হযনি। এসব স্থানে পাশাপাশি দুটি গাড়ি চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
    যানবাহন চালকেরা জানান, সড়কের বেশ কয়েকটি স্থানে রাতে গাড়ি চালানোর সময় সতর্ক থাকতে হয়। অন্যথায় গাড়ি খাদে চলে যাওয়ার আশঙ্কা থাকে। এর মধ্যে গদাইপুর, মানিকতলা,আগড়ঘাটা, হাবিব নগর এলাকা বেশি ঝুঁকিপূর্ণ। এসব স্থানে প্রায় সময় দুর্ঘটনা ঘটছে। আবার পাশ কাটাতে গিয়ে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষও হয়েছে বেশ কয়েকবার।
    প্রতিদিন ৪০টির অধিক পাইকগাছা-ঢাকা পরিবহন, ট্রাক, কার্গোট্রাক, বাস পিকআপসহ ছোট ছেট হাজার হাজার যানবাহন চলাচল করে। এই সড়কে যানবাহন চলাচল বেড়ে গেছে। রাত-দিন সমান ব্যস্ত থাকে সড়ক। রাতে যাত্রীবাহী গাড়ি দুর্ঘটনার শিকার হয়। এ ছাড়া এ সড়কে পণ্যবাহী গাড়ির চলাচল কয়েক গুণ বেড়েছে। এসব পণ্যবাহী গাড়িও দুর্ঘটনার শিকার হচ্ছে।
    ব্যবসায়ী আলম বলেন, জেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ সড়ক এটি। সরকার প্রতিবছর পাইকগাছা থেকে ৭০ থেকে ৮০ কোটি টাকার বেশি রাজস্ব আয় করে আসছে। সে অনুপাতে এ সড়কের তেমন কোনো উন্নতি হচ্ছে না।আবুল হোসেন বলেন, ছয় মাসে দুর্ঘটনায় অনেক মানুষ হতাহত হয়েছে। সড়কটির পাশে ২০ থেকে ২৫টি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এসব শিক্ষাপ্রতিষ্ঠানের অনেক শিক্ষার্থী ঝুঁকি নিয়ে হেঁটে যাওয়া-আসা করে। অথচ সড়কের দুই পাশে হাঁটার কোনো জায়গা নেই।
    বর্তমানে সড়কটির বেশির ভাগ স্থানে দুই পাশে মাটি না থাকায় ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করে। এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী।

    ইমদাদুল হক,
    পাইকগাছা খুলনা।