এস মশিউর,
হবিগঞ্জ প্রতিনিধি। । হবিগঞ্জের
বাহুবল উপজেলার নতুন বাজার শাহজালাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব আলীর বিরুদ্ধে সার্টিফিকেট বানিজ্য সহ ব্যাপক অনিয়ম- দূর্নীতির অভিযোগ উঠেছে। বিগত সরকারের সময়ে দলীয় প্রভাব দেখিয়ে উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের যাবতীয় আয়-ব্যয়ের অর্থকড়ি মনগড়াভাবে পকেটস্থ করেন। প্রধান শিক্ষক নিজেকে মন্ত্রী এমপির আত্মীয় পরিচয়ে একক আধিপত্য গড়ে তুলে বছরের পর বছর ধরে চালিয়ে যাচ্ছেন দূর্নীতি। অভিভাবক সহ এলাকাবাসীর মধ্যে তার অনিয়ম- দূর্নীতি এবং আত্মসাত নিয়ে প্রতিক্রিয়া থাকলেও পকেট কমিটির কারণে বরাবরই পার পেয়ে যান দূর্নীতিবাজ প্রধান শিক্ষক আইয়ুব আলী। আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত আইয়ুব আলী জুলাই বিল্পবের পর বেশ কিছু ছিলেন আড়ালে। ৫ আগস্ট নতুন বাংলাদেশের অভ্যুদয় ঘটলেও দূর্নীতির মহানায়ক আইয়ুব আলী এখনো বহাল তবিয়তে।
অনুসন্ধানে জানা গেছে, সরকারী ও বেসরকারী অনুদান, ছাত্রী- ছাত্রীদের বেতন, পরিক্ষার ফি, উপবৃত্তি ও উপবৃত্তির ভর্তুকি টাকা এবং সার্টিফিকেট বিক্রি করে অর্জিত টাকার যথাযথ কোন হিসাব নেই। সবই চলছে প্রধান শিক্ষকের মর্জিমাফিক। মোটা অংকের টাকার বিনিময়ে অষ্টম শ্রেণি পাশ জাল সার্টিফিকেট বিক্রি করে তিনি আজ কোটিপতি। শুধু একটি সার্টিপিকেট বিক্রি করেই কামিয়েছেন ২০ হাজার টাকা। উৎকুচের এ টাকার একটি ভাগ পকেটস্থ হয়েছে সাবেক এক ইউপি চেয়ারম্যানের। যাকে জাল সার্টিফিকেট দেয়া হয়েছে সে ওই সার্টিফিকেট দিয়ে চতুর্থ শ্রেণির কর্মচারী পদে চাকরি নিয়েছে আরেকটি স্কুলে।
সূত্র মতে, সাবেক ওই ইউপি চেয়ারম্যান আওয়ামী রাজনীতির সাথে জড়িত থাকায় বিদ্যালয়ের ফান্ডের একটি অংশ তার নিয়মিত তার পকেটস্থ হতো।
চাকরির প্রাক্কালে প্রধান শিক্ষকের পরিবারে তার আর্থিক অবস্থা তেমন সচ্ছল না থাকলেও এ শিক্ষা প্রতিষ্ঠানে চাকুরির সুবাদে এখন তিনি কোটিপতি। ব্যাংক ব্যালেন্স ছাড়াও রয়েছে নিজস্ব বাসাবাড়ি। এখানে চাকুরী করে নিজের সন্তানকে উচ্চ শিক্ষার্থে পাঠিয়েছেন সুদুর ইউরোপে। বিলাসী জীবন যাপনে যা করার সবই করেন এই স্কুল শিক্ষক। অভিযোগ রয়েছে, ২০১৫ সালে সরকারিভাবে সারা দেশে বিদ্যুতায়নের কার্যক্রম শুরু হলে আইয়ুব আলী একটি সংবদ্ধ সিন্ডিকেট গড়ে তুলেন। এ সিন্ডিকেটের মাধ্যমে বিভিন্ন গ্রামের লোকজনকে নানা প্রলোভন দেখিয়ে হাজার হাজার টাকা হাতিয়ে নেন। এসময় তিনি নিজেকে তৎকালীন সমাজ কল্যান মন্ত্রী প্রয়াত এনামুল হক মোস্তফা শহীদ এমপির নিকটাত্মীয় পরিচয়ে হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতিতে অধিপত্য কায়েম করেন। এসময় তার অন্যতম সহযোগী হিসেবে আবির্ভূত হন মোহাম্মদ আলী সরকার ওরফে আক্তার নামের পল্লী বিদ্যুৎ সমিতির এক ইলেক্ট্রশিয়ান।
এদিকে জুলাই বিপ্লবের পর প্রধান শিক্ষক আইয়ুব আলী বেশ কিছু দিন বিদ্যালয় ছেড়ে নিজেকে আড়ালে রাখেন। জানা গেছে, স্থানীয় পর্যায়ে লবিং করার প্রায় সপ্তাহ তিনেক পর বিদ্যালয়ে কর্মক্ষেত্রে যোগদান করেন। বিগত সময়ে তার বিরুদ্ধে অনেক অভিযোগ দায়ের করা হয়েছিল উপজেলা নির্বাহী অফিসার সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবরে। কিন্তু আওয়ামী লীগের কতিপয় নেতাদের হস্তক্ষেপে এসব অভিযোগের কোন সুরাহা হয়নি। বরং অভিযোগকারীদেরকেও উল্টো হেনস্তা করার ঘটনা সংঘটিত হয় তৎকালীন সময়ে।
Category: দেশজুড়ে
-

বাহুবলে শাহজালাল হাইস্কুলের প্রধান শিক্ষক আইয়ুব আলী বহাল তবিয়তে
-

ময়মনসিংহ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী তারুণ্য উৎসব উদযাপন
আরিফ রববানী ময়মনসিংহ।।
এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’-এ প্রতিপাদ্যে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ময়মনসিংহের সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন ইভেন্টের ক্রীড়া প্রতিযোগিতা, পরিচ্ছন্নতা ও পরিবেশ দূষণ রোধসহ জনসচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি, প্রতিভা অন্বেষণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলা আয়োজন, এওয়ার্ড ও বৃত্তি প্রদান এবং বিভিন্ন বিষয়ভিত্তিক সভা, সেমিনার ও কর্মশালা মধ্য দিয়ে তারুণ্যের উৎসব শুরু হয়েছে।কর্মশালার অংশ হিসাবে বুধবার (১৫জানুয়ারী) দুপুরে ১২টায় উপজেলা প্রশাসনের আয়োজনে
অফিসার্স ক্লাব ব্যাডমিন্টন কোর্ট মাঠে আন্তঃ ইউনিয়ন ব্যাডমিন্টন টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন করা হয়েছে।যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বাস্তবায়নে ও উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে টুর্ণামেন্টের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম প্রিন্স।এ সময় তিনি বলেন, তরুণরাই আধুনিক বাংলাদেশ গড়ার কারিগর। আমরা তরুণদের অগ্রাহ্য-অবহেলা করতে পারি না। তাদের ওপরই ভরসা রাখতে চাই, যখন দেখি এই তরুণরাই দুর্গত মানুষের পাশে এসে দাঁড়াই, তখন আশান্বিত হই। আনন্দে চিৎকার দিয়ে বলি এই তরুণরাই পারবে। আমাদের রাজনীতি, আমাদের উন্নয়ন পরিকল্পনার কেন্দ্রে রাখতে হবে তরুণদের। কাজেই আমরা তারুণ্যের উৎসবে প্রতিজ্ঞা করতে চাই, তরুণদের মতেই আগামীর বাংলাদেশ গড়ে তুলবো।
ইউএনও বলেন আজকের এই কর্মশালায় আপনাদের উপস্থিতি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। “তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ” শীর্ষক এই কর্মশালাটি আমাদের তরুণ প্রজন্মের উদ্ভাবনী চিন্তা, সৃজনশীলতা এবং দেশপ্রেমকে উদ্বুদ্ধ করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। তিনি বলেন-আমরা জানি, তরুণরাই একটি জাতির চালিকাশক্তি। তাদের চিন্তা-ভাবনা, উদ্ভাবন এবং উদ্যোগই আগামীর বাংলাদেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাবে। আজকের এই কর্মশালার মাধ্যমে আমরা জানতে চাই, কীভাবে তারুণ্যের দৃষ্টিভঙ্গি দিয়ে একটি উন্নত, সুষ্ঠু এবং পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ে তোলা যায়। এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যে আমরা একত্রে শপথ নিতে চাই, আমাদের সকল কাজের মাধ্যমে শুধু নিজেদের নয়, বরং দেশের উন্নয়নে ভূমিকা রাখবো। এই কর্মশালায় আপনাদের মতামত এবং প্রস্তাবনা আমাদের জন্য অমূল্য।
আমাদের এই উদ্যোগে অংশগ্রহণের জন্য আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। আশা করি, আজকের আলোচনাগুলো আমাদের উন্নয়ন পরিকল্পনায় নতুন মাত্রা যোগ করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন অফিসার্স ক্লাব ময়মনসিংহ সদরের সাধারণ সম্পাদক ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল হক ফারুক রেজা,উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন,উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ও দাপুনিয়া ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত প্রশাসক মেহেদী হাসান প্রমুখ।
দিনব্যাপী বিভিন্ন রকমের প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের সমাপ্তি শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার।
-

এ্যাডহক কমিটির বিরুদ্ধে মিছিল, মানববন্ধন, পরে শিক্ষা প্রতিষ্ঠানে তালা, অধ্যক্ষের সংবাদ সম্মেলন
রফিকুল ইসলাম,
রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি:পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ আব্দুল ছাত্তার স্কুল অ্যান্ড কলেজের নবগঠিত এডহক কমিটির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও প্রপাগাণ্ডা ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মো. রুহুল আমীন। বুধবার (১৫ জানুয়ারি) দুপুর ১:৩০ টায় নিজ অফিস কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
অধ্যক্ষ রুহুল আমীন জানান, বরিশাল শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত নিয়মতান্ত্রিক উপায়ে গঠিত এই কমিটির সভাপতি হিসেবে এডভোকেট মো. জসিম উদ্দিনকে নির্বাচিত করা হয়েছে। তবে চরমোন্তাজ ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম তার পছন্দের প্রার্থী সভাপতি না হওয়াতে বিভিন্নভাবে চাপ প্রয়োগ ও হুমকি দেন। কিন্তু আমি নিয়মবহির্ভূত ভাবে কমিটি প্রস্তাব করতে অস্বীকৃতি জানালে তিনি আমার উপর ক্ষুব্ধ হন এবং নবগঠিত এডহক কমিটি ও আমাকে জড়িয়ে মিথ্যা প্রপাগাণ্ডা ছড়ান। এর পাশাপাশি ভুল তথ্য দিয়ে দলীয় নেতাকর্মীদের ঢাল হিসেবে ব্যাবহার করে মিছিল ও মানববন্ধনে অংশ নিতে বাধ্য করেন।
তিনি অভিযোগ করেন, নজরুল ইসলাম গত ১১ জানুয়ারি স্থানীয় বিএনপি নেতাকর্মীদের ভুল বুঝিয়ে এবং তার ব্যক্তিগত অনুসারীদের নিয়ে কলেজ প্রাঙ্গণে মিছিল ও মানববন্ধন আয়োজন করেন। সেখানে কোন অবিভাবক ও ছাত্রছাত্রী ছিল না। মিছিলে আপত্তিজনক ভাষায় প্রতিষ্ঠানের অধ্যক্ষকে নিয়ে স্লোগান দেয়া হয়, যা শিক্ষাঙ্গনের পরিবেশ ও শিক্ষকসমাজের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়।
এছাড়াও ওইদিনই অত্র প্রতিষ্ঠানে দুর্বৃত্তরা তালা ঝুলিয়ে দেয়। পরে উক্ত প্রতিষ্ঠানের অফিস সহকারী মাঈনুদ্দিন বাদী হয়ে ঐদিনই চরমোন্তাজ পুলিশ তদন্ত কেন্দ্রে একটি লিখিত অভিযোগ করেন।অধ্যক্ষ আরও বলেন, “মানববন্ধনে নজরুল ইসলাম যেসব অভিযোগ করেছেন তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। কমিটি গঠন প্রক্রিয়ার সময় তিনি তার ব্যক্তিগত ক্ষমতা ব্যবহার করে তার পছন্দের প্রার্থীকে সভাপতি করার জন্য চাপ প্রয়োগ করেছিলেন এবং বিভিন্ন প্রলোভন দেখান। তাতে সম্মতি না দেয়ার কারনে অধ্যক্ষের বিরুদ্ধে মিথ্যাচারে লিপ্ত হয়।
এ বিষয়ে জানতে চাইলে চরমোন্তাজ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নজরুল ইসলাম বলেন, ‘আমার বিরুদ্ধে সংবাদ সম্মেলনে যে অভিযোগ দেয়া হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন। মানববন্ধন করেছে এলাকার ছাত্র-ছাত্রীদের অভিভাবক ও সুশীলসমাজ। এডহক কমিটির প্রস্তাব পাঠানোর আগে অধ্যক্ষ সবাইকে ডেকেছে এবং উপস্থিত সবার কথিত মতে একজনের নাম প্রস্তাব পাঠাবে, যেহেতু সভাপতি নির্বাচন করে সুপারিশ পাঠাবে ডিসি স্যার মহোদয়, বোর্ড থেকে সিদ্ধান্ত হবে। সেই আলোচনায় এলাকার মনোনীত প্রার্থী রাশেদ খান রিপন এর নাম প্রস্তাব করা হয় সভাপতি হিসেবে কিন্তু পরবর্তীতে দেখি যে এ্যাডভোকেট জসিম উদ্দিন এর নাম আসে এডহক কমিটিতে।
শিক্ষা প্রতিষ্ঠানে তালা দেয়ার বিষয়ে জানতে চাইলে রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমারত হোসেন বলেন, তালা দেয়ার বিষয়ে আমাকে জানানো হয়েছে এবং প্রতিষ্ঠান কতৃপক্ষকে তালা ভেঙে ভিতরে প্রবেশ করতে বলেছি।
-

আলোচিত সেই ক্যাডেট এসআই ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ
রাজশাহীর চারঘাটের বাংলাদেশ পুলিশ একাডেমি সারদাতে বুধবার (১৫ জানুয়ারি) সকাল ১০টায় প্রশিক্ষণরত ক্যাডেট উপপরিদর্শকদের (এসআই)
সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। এতে ৪০ তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর ব্যাচের ৪৮০ জনকে পাসিং আউট দেওয়া হয়। এর আগে অনিবার্য কারণে দুই দফায় তাঁদের সমাপনী কুচকাওয়াজ স্থগিত করা হয়েছিল। একই ব্যাচের ৩১২ জনকে বিভিন্ন অভিযোগে প্রথমে শোকজ ও পরে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অভিবাদন গ্রহণ করেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। এ ছাড়া তিনি কুচকাওয়াজ পরিদর্শন ও বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের মধ্যে পদক বিতরণ করেন। সহকারী পুলিশ সুপার রেজাউল করিম প্যারেড কমান্ডার হিসাবে দায়িত্ব পালন করেন।
প্রশিক্ষণার্থীদের মধ্যে বেস্ট একাডেমিক হিসেবে ক্যাডেট (এসআই) বদিউজ্জামান, বেস্ট ইন ফিল্ড এক্টিভিটিজ শিক্ষানবিশ ক্যাডেট (এসআই) নজরুল ইসলাম, বেস্ট শ্যুটার ও বেস্ট সুইমার হিসেবে শিক্ষানবিশ ক্যাডেট (এসআই) নয়ন কুমার ঢালী এবং সর্ব বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করায় শিক্ষানবিশ ক্যাডেট (এসআই) মোঃ আরিফুল ইসলামকে বেস্ট ক্যাডেট পদক প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ মহাপরিদর্শক শিক্ষানবিশ ক্যাডেটদের উদ্দেশ্যে বলেন, পরিবর্তিত সমাজের সারধী হিসাবে বদলে বদলে যাওয়া বাংলাদেশের অগ্রযাত্রায় জনসেবায় আপনারা গুরুত্বপূর্ণ অবদান রাখবেন। পুলিশের উপপরিদর্শক খুবই গুরুত্বপূর্ণ একটা পদ, কারণ ৯০ ভাগ ফৌজদারি অপরাধের তদন্ত আপনারা করে থাকেন। অপরাধ দমন, জনগণের সম্পত্তির নিরাপত্তা প্রদান ও শান্তিশৃঙ্খলা বজায় রাখা পুলিশের প্রধান দায়িত্ব। পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত করে একটি দল নিরপেক্ষ সংস্থায় উন্নয়ন করতে কাজ করে যাচ্ছে পুলিশ সংস্কার কমিশন। পুলিশের মনোবল পুনরুদ্ধার করে আইনশৃঙ্খলা বজায় রাখতে আমরা বদ্ধপরিকর।
পুলিশ একাডেমি সূত্রে জানা যায়, ২০২৩ সালের ৫ নভেম্বর একাডেমিতে ৮২৩ জন ক্যাডেট এসআইয়ের এক বছর মেয়াদী মৌলিক প্রশিক্ষণ শুরু হয়। প্রশিক্ষণ শুরুর পরই নানা অভিযোগে ডিসচার্জ হন ২২ জন। গেল বছরের ৪ নভেম্বর ৮০১ জনের প্রশিক্ষণ শেষ হওয়ার কথা ছিল। দুই দফা প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজের সময় নির্ধারণ হলের অনিবার্য কারণে তা স্থগিত হয়। এর মধ্যে নাস্তা না খেয়ে হইচই, ক্লাসে অমনোযোগী এবং বিশৃঙ্খলার অভিযোগে গত ২১ অক্টোবর ২৫২ জন, ৪ নভেম্বর ৫৮ জন, ১৮ নভেম্বর ৩ জন এবং সর্বশেষ ১ জানুয়ারি ৮ জনকে অব্যাহতি দেওয়া হয়।
এদিকে অব্যাহতি পাওয়া ৩২১ শিক্ষানবিশ উপপরিদর্শক (এসআই) চাকরি পুনর্বহালের দাবিতে গত দাবিতে ৫ ও ৬ জানুয়ারি সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। এরপর একই দাবিতে তারা গত সোমবার বিকাল থেকে সচিবালয়ের সামনে আমরণ অনশন বসেন। মঙ্গলবার দিবাগত রাত পৌনে একটার দিকে সচিবালয়ের সামনে থেকে তাঁদের সরিয়ে দেওয়া হয়েছে। পানি ঢেলে ছত্রভঙ্গ করে দিয়েছে বলে অভিযোগ করেছেন অনশনরত শিক্ষানবিশ এসআইরা। এদিকে অনেক চড়াই উৎরাই পেরিয়ে অবশেষে গতকাল বুধবার সকালে সমাপনী অনুষ্ঠানে অংশ গ্রহণ করে আশংকা মুক্ত হলেন ২২জন নারী সহ ৪৮০জন শিক্ষানবিশ ক্যাডেট এস আই।।
মোঃ মোজাম্মেল হক
চারঘাট, রাজশাহী। -

সুজানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
এম এ আলিম রিপন ঃ সুজানগর উপজেলা দোকান কর্মচারী, রিকশা ভ্যান,তঁাত শ্রমিক এবং নির্মাণ শ্রমিক ট্রেড ইউনিয়নের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র(কম্বল) বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সুজানগর পৌর শহরের এসলাহুল মোসলেমীন পাবলিক লাইব্রেরীর হলরুমে উপজেলার অসহায় শীতার্ত শ্রমজীবিদের মধ্যে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সুজানগর উপজেলা শাখার সভাপতি মো. রোস্তম আলী মোল্লার সভাপতিত্বে ও সুজানগর উপজেলা তঁাত শ্রমিক ইউনিয়নের সভাপতি ওলিউল্লাহ বিশ্বাসের সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুজানগর উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পাবনা জেলা শাখার সহ সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সুজানগর উপজেলা শাখার উপদেষ্টা ফারক-ই আযম, পৌর শাখার উপদেষ্টা রফিকুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সুজানগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মু.ইসমাইল হোসেন খঁান ও পৌর শাখার সভাপতি তারিকুল ইসলাম। নেতৃবৃন্দ বলেন, সুজানগরে শীত বাড়ায় দুর্ভোগে পড়েছেন হতদরিদ্র অসহায় মানুষ। বিশেষ করে শ্রমজীবী মানুষদের দুর্দশা বহুলাংশে বেড়েছে। তারা হাড়ভাঙ্গা পরিশ্রম করেও পরিবারের মুখে ঠিকমতো আহার তুলে দিতে পারছেনা। শীত নিবারণ করবে কীভাবে। তাই আমাদেরকে সমাজের অসহায় হতদরিদ্র শ্রমিক জনগোষ্ঠীর পাশে দঁাড়াতে হবে। এই শীতে তাদের শীত নিবারণে সকলের সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই।
এম এ আলিম রিপন
সুজানগর প্রতিনিধি। -

উন্নত দেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে গড়ে তুলতে হবে- ইউএনও রাশেদুজ্জামান
এম এ আলিম রিপন : শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক ও প্রযুক্তিবান্ধব হিসেবে গড়ে তুলতে হবে বলে জানিয়েছেন সুজানগর উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ। মঙ্গলবার পাবনার সুজানগরে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৫ উদযাপন উপলক্ষ্যে দুইদিন ব্যাপী বিজ্ঞান মেলা, ৯ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ও ৯ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার উদ্বোধনকালে নতুন প্রজন্মকে বিজ্ঞানমনস্ক হিসেবে গড়ে ওঠার প্রতি গুরুত্বারোপ করে প্রধান অতিথির বক্তৃতায় শিক্ষার্থীদের উদ্দেশে ইউএনও আরো বলেন- তোমরাই দেশের ভবিষ্যৎ গড়বে, তাই তোমাদের বিজ্ঞানভিত্তিক জ্ঞানচর্চা করতে হবে। তা না হলে দেশ পিছিয়ে যাবে। তারুণ্যের শক্তি সবচেয়ে বড় শক্তি। আজ তোমরা যারা তরুণ, যারা আজ এ মেলায় অংশ নিয়েছ, তারাই আগামী দিনে দেশের হাল ধরবে । মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাসকে তীব্রভাবে নিরুৎসাহিত করে এবং দেশের ভবিষ্যৎ অগ্রযাত্রায় বিজ্ঞান এবং প্রযুক্তি কি ধরনের ভূমিকা রাখতে পারে তা তুলে ধরে তিনি বলেন, বিজ্ঞানকে অস্বীকার করা যাবে না, কেননা বিজ্ঞান ছাড়া আমরা চলতে পারব না। তাই আমাদের সবাইকে বিজ্ঞান সম্পর্কে জানতে হবে, বিজ্ঞানমনস্ক হতে হবে। বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে, আবিষ্কার করতে হবে। আমরা এখন ঘুমিয়ে স্বপ্ন দেখি না, জেগে স্বপ্ন দেখি। সেই স্বপ্ন একটি সুখী সমৃদ্ধ দেশের স্বপ্ন, ক্ষুধা ও দারিদ্রমুক্ত সোনার বাংলার স্বপ্ন।জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উপজেলা পরিষদ চত্বরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সোলায়মান হোসেনের সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মাঝে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মেহেদী হাসান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) গোলাম মোস্তফা, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাফিউল ইসলাম, একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেন ও পৌর বিএনপির আহ্বায়ক কামাল হোসেন বিশ্বাস, উদয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান। অনুষ্ঠানে নাজিরগঞ্জ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ নাদের হোসেন,ছাত্র প্রতিনিধি,মানিক,শেখ রাফি,নাবিলসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে অতিথিরা শিক্ষার্থীদের উদ্ভাবনী বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। মেলায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের উপজেলার ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীরা নিজেদের উদ্ভাবিত প্রযুক্তি প্রদর্শন করছে।
এম এ আলিম রিপন
সুজানগর প্রতিনিধি -

ঝিনাইদহের কোটচাঁদপুরে কাঠ রিফাইন কারখানার বয়লার বিস্ফো-রণে দুইজন
ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের কোটচাঁদপুরে কাঠ রিফাইন কারখানার বয়লার বিস্ফোরণে দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। মঙ্গলবার সন্ধার দিকে উপজেলার বলুহর বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, উপজেলার সিঙ্গিয়া গ্রামের ওমর আলীর ছেলে মিল্টন (২৬) ও একই গ্রামের ক্ষিতিশের ছেলে রাম কুমার (৫৫)।স্থানীয়রা জানায়, ওই এলাকার মিজানুর রহমানের কাঠ ডিজাইন কারখানার ব্রয়লারে কাঠ দিয়ে তাপ দেয়া হচ্ছিলো। হঠাৎ করেই এতে বিস্ফোরণ ঘটে।বিস্ফোরণে ওই কারখানার মিস্ত্রি মিল্টন ও রাম ঘটনাস্থলেই মারা যায়। আহত হয় আরও দুইজন।আহতদের উদ্ধার করে প্রথমে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে যশোরে পাঠানো হয়। কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, ঘটনার সংবাদ শুনে ঘটনাস্থলে এসেছি। দুইজন মারা গেছে আর দুইজন আহত হয়েছেন।আতিকুর রহমান
ঝিনাইদহ। -

তানোরে জামায়াতের রাজনীতিতে প্রাণচাঞ্চল্য
আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহীতে জামায়াতের কর্মীসম্মেলন ঘিরে তানোরে জামায়াতের নেতা ও কর্মী-সমর্থকদের মাঝে ব্যাপক প্রাণচাঞ্চল্যর সৃস্টি হয়েছে,নেতা ও কর্মী-সমর্থকদের মাঝে বিরাজ করছে উৎসাহ-উদ্দীপনা। সম্মেলন সফল করতে তৃনমুলের নেতাকর্মীরা ব্যাপক প্রচার-প্রচারণা শুরু করেছেন।
জানা গেছে, ছাত্র-জনতার গণবিপ্লবের ফলে অনুকূল পরিবেশ পরিস্থিতিতে দীর্ঘ প্রায় ১৭ বছর পর বৃহত পরিসরে কর্মী সম্মেলন করতে যাচ্ছে জামায়াতে ইসলামী রাজশাহী জেলা ও মহানগর শাখা। জেলার সবকটি উপজেলা ও পৌর কমিটি পূণর্গঠনের পর আগামি ১৮ জানুয়ারী ঐতিহাসিক মাদ্রাসা মাঠে কর্মী সম্মেলন করতে যাচ্ছে দলটি। তাদের টার্গেট প্রায় লক্ষাধিক লোক জমায়েত। সম্মেলনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে নতুন করে প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সম্মেলন সফল করতে মহানগর, উপজেলা, পৌরসভা থেকে শুরু করে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে চলছে দাওয়াতী কার্যক্রমের পাশাপাশি প্রচার-প্রচারণা।সুত্র জানায়, সর্বশেষ গত ২০০৮ সালে মাদ্রাসা মাঠে বৃহত পরিসরে রাজশাহীতে জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। এরপর প্রতিকুল পরিবেশ পরিস্থিতির কারণে তাদের পক্ষে প্রকাশ্যে বৃহত পরিসরে কর্মী সম্মেলন করা সম্ভব হয়নি।
জানা যায়, আওয়ামী শাসনামলে দমন-পীড়ন ও নিপীড়ন মূলক মামলা ও পুলিশি হয়রানীতে কোণঠাসা ছিলেন দলের নেতাকর্মীরা। প্রশাসনিক অনুমতি না থাকায় এতোদিন প্রকাশ্যে তারা কোন কর্মসূচি বাস্তবায়ন করতে পারেনি। অনুমতি ছাড়া কর্মসূচি পালন করতে গেলেই পুলিশি হয়রানী ও মামলা মোকাদ্দমা ছিল নিত্যসঙ্গী। তবে সাংগঠনিকভাবে দলকে উজ্জীবিত রাখতে আভ্যন্তরীন কর্মসূচি চলমান ছিল বলে দলীয় সূত্র জানায়।
এদিকে গত ৫ আগস্টের ছাত্র-জনতার যুগপৎ অন্দোলনে গণঅভ্যুত্থানের পর রাজনৈতিক পট পরিবর্তন হওয়ায় জাতীয় রাজনীতির পাশাপাশি রাজশাহী জেলায় জামায়াতের কর্মতৎপরতা বৃদ্ধি পেয়েছে। দল গোছাতে জেলা কমিটি পূণর্গঠনের পরপরই উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। প্রতিটি ইউনিটের নেতাকর্মীরা এখন সক্রিয়ভাবে দলীয় কার্যক্রম বেগবান করতে মাঠ চষে বেড়াচ্ছেন।
জামায়াতের দলীয় সূত্র জানায়, অক্টোবরে থেকে ডিসেম্বরের মধ্যে জামায়াতের জেলা, উপজেলা ও পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি পুনর্গঠন করা হয়। জেলার সবকটি শাখা কমিটি গোছানোর পর জামায়াতের জেলা ও মহানগরে কর্মপরিষদের বৈঠক কর্মী সম্মেলনের সিদ্ধান্ত নেওয়া হয়।
রাজশাহী জেলা শাখার আয়োজনে আগামী ১৮ জানুয়ারী রাজশাহী ঐতিহাসিক মাদ্রাসা মাঠে কর্মীসম্মেলন অনুষ্ঠিত হবে। এই সম্মেলনে জেলার প্রতিটি ওয়ার্ড থেকে জামায়াতের বর্তমান ও সাবেক দায়িত্বশীল ছাড়াও সাধারণ সমর্থকরা যোগ দেবেন বলে জামায়াত আশাবাদি।
এছাড়া ছাত্র সংগঠন ইসলামি ছাত্র শিবির, শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতাকর্মীদের উপস্থিতি নিশ্চিত করবে দলটি। ইতিমধ্যে ১৮ জানুয়ারী এই সম্মেলনকে সফল করার লক্ষ্যে প্রচার মিছিল করেছেন দলের নেতাকর্মীরা। জেলার প্রতিটি উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে সাঁটানো হয়েছে কর্মীসম্মেলনের পোস্টার। এছাড়াও জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের ছবি সম্বলিত ফেস্টুন গ্রাম থেকে শহরের মোড়ে মোড়ে টানানো হয়েছে। উপজেলা ও জেলা শহরে চলছে কর্মী সম্মেলনের তোরণ নির্মাণের প্রস্তুতির কাজ।অন্যদিকে কর্মীসম্মেলনের পোস্টারে উল্লেখিত অতিথিদের মধ্যে রয়েছেন প্রধান অতিথি জামায়াতের কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমান, বিশেষ অতিথির মধ্যে রয়েছেন সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান, সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম, ঢাকা দক্ষিণের আমীর মু, নুরুল ইসলাম বুলবুল, রাজশাহী আঞ্চলিক পরিচালক ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যাপক শাহাব উদ্দিন, রাজশাহী জেলা আমির অধ্যাপক আব্দুল খালেক ও রাজশাহী মহানগরী আমীর ড,মাওলানা কেরামত আলী।
রাজশাহী জেলা জামায়াতের আমীর প্রফেসর আব্দুল খালেক বলেন, কর্মী সম্মেলনকে ঘিরে পুরো জেলায় কাজ করছেন আমাদের দায়িত্বশীলরা। আশা করছি দলের সর্বস্তরের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে যোগ দেবেন। তিনি সম্মেলনে প্রায় লক্ষাধিক নেতাকর্মী ও সমর্থক জমায়েত হবেন বলে আশা প্রকাশ করেন। এবিষয়ে জামায়াতের তানোর উপজেলা আমির মাওলানা আলমগীর হোসেন বলেন,কর্মীসম্মেলন সফল করার লক্ষ্য সামাজিক যোগাযোগ মাধ্যমসহ পোস্টার, ব্যানার, লিফলেট বিতরণ, উঠান বৈঠক ইত্যাদির মাধ্যমে ব্যাপক প্রচার-প্রচারণা করা হচ্ছে। তিনি বলেন, তারা আশাবাদি লক্ষাধিক মানুষের উপস্থিতি হবে। তিনি বলেন, এটা হবে স্মরণকালের সর্ববৃহৎ গণজমাযেত ইনশাল্লাহ।# -

শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন নজির হোসেন ফাউন্ডেশন
শেখ তৈয়ব আলী।
শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন ১৩ জানুয়ারি মঙ্গলবার নজির হোসেন ফাউন্ডেশন পুরাতন গল্লামারি রোড (হাজেরিয়া মেমোরিয়াল স্কুল ইউনিট ) মসজিদুল কোবা চত্বর ২৬ নং ওয়ার্ড খুলনা। কম্বল বিতরণ অনুষ্ঠানে খুলনা মহানগর বিএনপির সদস্য সেখ জামাল উদ্দিন প্রধান অতিথির বক্তব্য বলেন মানুষ মানুষের জন্য। ২৬ নং ওয়ার্ডের বিভিন্ন জায়গায় গরিব দুঃখী অসহায় মানুষ প্রচুর ঠান্ডার মাঝে কম্বল বিহীন কষ্ট পাচ্ছে সেই সকল অসহায় মানুষের মাঝে আজকে আমাদের এই কম্বল বিতরণ। সমাজের অর্থবিত্ত মানুষের প্রতি আহ্বান জানাচ্ছি আপনাদের সকলের সহযোগিতার হাত বাড়িয়ে দিন অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়ান কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনাডাঙ্গা থানা বিএনপি কমিটির সাংগঠনিক সম্পাদক জাকির ইকবাল বাপ্পি, মাহমুদ আলম মোড়ল বাবু সভাপতি ২৬ নং ওয়ার্ড বিএনপি আরিফুল ইসলাম বিপ্লব সাধারণ সম্পাদক ২৬ নং ওয়ার্ড বিএন এ জে কুদ্দুস, ইয়াসির শেখ, রনি, মুজাহিদ হোসেন, শুভ, মনির হোসেন সহ স্থানীয় বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
-

নারীদের স্বাস্থ্য সচেতনতা ও টেকসই উন্নয়নে টিম চিহ্নের ব্যতিক্রমী উদ্যোগ
খাইরুল ইসলাম মুন্না
বরিশালের রাজ্জাক স্মৃতি কলোনির নারীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে এবং পরিবেশবান্ধব প্যাড উৎপাদনের মাধ্যমে টেকসই উন্নয়নের লক্ষ্যে কাজ করছে টিম চিহ্ন। মাসিক স্বাস্থ্য সচেতনতা থেকে শুরু করে মানসিক স্বাস্থ্য সেবা এবং পুনর্ব্যবহারযোগ্য প্যাড তৈরির উদ্যোগ—সবকিছুই তাদের প্রচেষ্টাকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে।
প্রায় ৬০ জন নারীর সাথে আয়োজিত সেশনে নারীরা তাদের স্বাস্থ্য সমস্যা নিয়ে কথা বলেন, মাসিক চক্র সম্পর্কে জানেন এবং মানসিক স্বাস্থ্য সচেতনতার মাধ্যমে তাদের দ্বিধা দূর করতে সক্ষম হন। এছাড়াও, চিকিৎসা সেবার জন্য একটি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়, যেখানে বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়। প্যাডের পরিবেশবান্ধব উৎপাদনে স্থানীয় নারীদের প্রশিক্ষণ দেওয়া হয়, যা তাদের জন্য দীর্ঘমেয়াদি সমাধান হিসেবে কাজ করছে।
টিম চিহ্নের কো-ফাউন্ডার সাজিদ আরমান সজীব বলেন, “টিম চিহ্নের মাধ্যমে আমি সমন্বয়, সহমর্মিতা, এবং মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনার ক্ষমতা উপলব্ধি করেছি, যা আমাকে নতুনভাবে ভাবতে ও কাজ করতে অনুপ্রাণিত করেছে।”
টিম চিহ্নের কো-ফাউন্ডার ও ইনিশিয়েটিভ লিডার আফরোজা সুরভী বলেন, “আমরা যখন কাজ শুরু করি, প্রতিদিন লক্ষ্য করি যে, স্বাস্থ্য নিয়ে তারা অনেক বেশি অসচেতন। অপরদিকে, তাদের স্বাস্থ্য সুরক্ষার জন্য নেই কোন ব্যবস্থাও। আমরা এই বিষয়গুলো নিয়েই কাজ করছি। পরবর্তীতে আমরা তাদের জন্য একটি টেকসই উন্নয়নে কাজ করব।”
টিম চিহ্নের এই উদ্যোগ কেবল অস্থায়ী সমাধান নয়, বরং এটি দীর্ঘমেয়াদি পরিবর্তনের পথ দেখাচ্ছে। স্থানীয় নারীদের ক্ষমতায়ন এবং টেকসই স্বাস্থ্য সচেতনতার এই পদক্ষেপ সমাজে একটি নতুন উদাহরণ তৈরি করতে চলেছে।