Category: দেশজুড়ে

  • নলছিটিতে তারুণ্যের উৎসব,অনুর্ধ ১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

    নলছিটিতে তারুণ্যের উৎসব,অনুর্ধ ১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

    ঝালকাঠি প্রতিনিধি : মোঃ নাঈম মল্লিক

    ঝালকাঠির নলছিটিতে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ ১৭ উদ্বোধন করা হয়েছে।
    ১৫ জানুয়ারি বুধবার সকাল দশটায় উপজেলার চায়না মাঠে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে খেলার উদ্বোধন করেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো নজরুল ইসলাম।
    এসময় আরও উপস্থিত ছিলেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো আব্দুস সালাম,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো ওবায়দুল ইসলাম,যুব উন্নয়ন কর্মকর্তা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আওলাদ হোসেন,পৌর নির্বাহী ইঞ্জিনিয়ার আবুল হোসেন,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শিরিন আকতার,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ারুল আজীম,সেকেন্ডারি একাডেমিক সুপারভাইজার বদরুল আমীন সহ অন্যান্য সরকারি কর্মকর্তা,শিক্ষক,ছাত্র ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
    এসময় উপজেলার আটটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা শিক্ষার্থীদের মধ্যে চারটি ম্যাচ অনুষ্ঠিত হয়।নক আউট পদ্ধতির খেলায় এখান থেকে বিজয়ী টিমকে বাছাই করে জেলা ও জেলা থেকে জাতীয় পর্যায়ে খেলার জন্য পাঠানো হবে বলে জানা গেছে।
    এদিন সকাল ১০ টায় জাতীয় সংগীত,জাতীয় পতাকা উত্তোলন,বেলুন উড়িয়ে উদ্বোধনের পরে ডিস্প্লে প্রদশর্ন করে নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয় এবং বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে খেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো নজরুল ইসলাম,অনুষ্ঠান সঞ্চালনা করেন মো:আমির হোসেন।

  • মোরেলগঞ্জে শিশুশ্রম নিরসনে ঐক্যবদ্ধ উদ্যোগ: বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত

    মোরেলগঞ্জে শিশুশ্রম নিরসনে ঐক্যবদ্ধ উদ্যোগ: বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত

    শেখ সাইফুল ইসলাম কবির. বিশেষ প্রতিনিধি:
    বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় শিশুশ্রম নিরসনের লক্ষ্যে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ মোরেলগঞ্জ এপি শাখার উদ্যোগে আয়োজিত এই সভায় স্থানীয় প্রশাসন, সাংবাদিক, স্বেচ্ছাসেবী সংগঠন এবং সমাজের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।সভায় উপজেলার ৮৩ জন শিশুশ্রমিকের একটি তালিকা উপস্থাপন করা হয়, যারা বিভিন্ন কলকারখানা ও ব্যবসায় প্রতিষ্ঠানে কর্মরত। আলোচনায় শিশুদের অধিকার সুরক্ষা ও শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করা হয়।
    সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ নাজমুল ইসলাম। তিনি বলেন, “শিশুশ্রম আমাদের জাতীয় উন্নয়নের বড় প্রতিবন্ধক। এটি শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে বাধা সৃষ্টি করছে। এই সমস্যা সমাধানে স্থানীয় প্রশাসন, এনজিও এবং সমাজের সকল স্তরের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।এসময় সভায় গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিয়ে বক্তব্য দেন,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এইচ এম শহিদুল ইসলাম,সিনিয়র সাংবাদিক মশিউর রহমান মাসুম, এবং এস টিভির সাংবাদিক এম শামীম আহসান মল্লিক । বক্তারা শিশুশ্রম প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, শিক্ষার সুযোগ সম্প্রসারণ, এবং কার্যকর আইন বাস্তবায়নের প্রয়োজনীয়তার ওপর আলোকপাত করেন।এসময় ইউএনও মোঃ নাজমুল ইসলাম ভুক্তভোগী শিশু ও তাদের অভিভাবকদের সমস্যার কথা শুনে তাদের পুনর্বাসনের জন্য বিশেষ কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি দেন। তিনি আরও জানান, উপজেলায় একটি শিশু কল্যাণ বোর্ড গঠন করে শিশুশ্রম প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের প্রোগ্রাম অফিসার মিলিতা সরকারের সঞ্চালনায় সভাটি শেষ হয়। সভায় অংশগ্রহণকারীরা আশাবাদ ব্যক্ত করেন যে, সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে মোরেলগঞ্জ উপজেলায় শিশুশ্রম নির্মূল করা সম্ভব হবে।

  • ফিটনেস লাইসেন্স বিহীন সিএনজিসহ সড়কে বিভিন্ন পরিবহনে ট্রাফিক পুলিশের অভিযান চালকদের হামলায় আহত-৩ পুলিশ

    ফিটনেস লাইসেন্স বিহীন সিএনজিসহ সড়কে বিভিন্ন পরিবহনে ট্রাফিক পুলিশের অভিযান চালকদের হামলায় আহত-৩ পুলিশ

    নাজিমুদ্দিন রানা: লক্ষ্মীপুর সদর উপজেলার বাগবাড়ি মেঘনা রোড় সড়কের মুখে বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে ট্রাফিক পুলিশের উপর সিএনজি চালকদের হামলায় পুলিশের সহকারী উপ-পরিদর্শক সবুজ মিয়া, ট্রাফিক পুলিশের কনস্টেবল ঝোটন ভট্টাচার্য, টারজান বড়ুয়া ও তাদের সাথে থাকা সিএনজি চালকসহ চার জন আহত হয়েছে। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে।

    পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,ফিটনেস ও লাইসেন্স বিহীন সিএনজিসহ সড়কে বিভিন্ন পরিবহন চলাচল করছে। অবৈধ এসব যানবাহনের বিরুদ্ধে বুধবার সকাল থেকে শহরের বাগবাড়ির মেঘনা সড়কে ট্রাফিক পুলিশ অভিযান শুরু করে। এ সময় কাগজপত্র না থাকায় কয়েকটি অবৈধ সিএনজি আটক করে ট্রাফিক পুলিশ।

    এঘটনার জেরধরে ট্রাফিক পুলিশের ওপর ক্ষিপ্ত হয়ে অতর্কিত হামলা চালায় সিএনজি চালকরা। এ সময় দুই পুলিশ কনস্টেবল দৌঁড়ে পাশের হাজি মার্কেটে আশ্রয় নেয়। অপর পুলিশের সহকারী উপ-পরিদর্শক সবুজ মিয়া দৌঁড়ে পালিয়ে যায়। পরে উত্তেজিত সিএনজি চালকরা লক্ষ্মীপুর-রামগঞ্জ সড়কে বিক্ষোভ করে।

    এতে এক ঘন্টা যানবাহন চলাচল বন্ধ হয়ে দীর্ঘ সময় ধরে যানজট সৃষ্টি হয়। পরে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনলে যান চলাচল স্বাভাবিক হয়।

    এদিকে সিএনজি চালকদের দাবী, দীর্ঘদিন ধরে সড়কে ট্রাফিক পুলিশ অভিযানের নামে সড়কে তাদের কাছ থেকে বিভিন্ন সয়ম গাড়ি আটকিয়ে টাকা আদায় করা হয়। আজকেও কোন অজুহাত ছাড়াই কয়েকটি সিএনজি আটক করে মামলা দেয় ট্রাফিক পুলিশ বলে দাবি সিএনজি চালকদের। এর জের ধরে এই ঘটনা ঘটে।
     

    লক্ষ্মীপুর ট্রাফিক পুলিশ পরিদর্শক (টিআই) প্রশান্ত কুমার দাস বলেন,ফিটনেস ও লাইসেন্স বিহীন পরিবহনের বিরুদ্ধে বুধবার সকাল থেকে অভিযান চালায় ট্রাফিক পুলিশ। এ সময় মেঘনা সড়কের মুখে অভিযান চালানোর সময় ট্রাফিক পুলিশের ওপর হামলা চালায় চালকরা।এতে তিন পুলিশ সদস্য আহত হয়। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে,সিএনজি চালকদের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের উপর হামলা করার বিষয়ে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে বলে জানান এ কর্মকর্তা।

  • ময়মনসিংহ সদরে ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন

    ময়মনসিংহ সদরে ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    : ”জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়” এই প্রতিপাদ্যের আলোকে ময়মনসিংহ সদর উপজেলায় ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন করা হয়েছে।

    ময়মনসিংহ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের পৃষ্ঠপোষকতায় সপ্তাহ ব্যাপি বিজ্ঞান মেলা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বুধবার (১৫ জানুয়ারী) উপজেলা পরিষদ মিলনায়তনে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম প্রিন্স।

    এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) সাঈদ মোহাম্মদ ইব্রাহিম, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, একাডেমিক সুপারভাইজার সহ উপজেলার বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।

    উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম প্রিন্স বলেন-আজকের তরুণ সমাজের মধ্যে লুকিয়ে রয়েছে এক অপার সম্ভাবনা। আমাদের ছেলে-মেয়েরা মেধা ও দক্ষতায় অন্য জাতির চেয়ে কোনো অংশেই পিছিয়ে নেই। সঠিক দিকনির্দেশনা ও পরিবেশ নিশ্চিত করতে পারলে বিজ্ঞান চিন্তায় উজ্জীবিত এই প্রজন্ম দেশকে নিয়ে যাবে অনন্য উচ্চতায়। এর মধ্য দিয়েই বাস্তবায়িত হব জুলাই গণঅভ্যুত্থানে ছাত্রজনতার আন্দোলনের স্বপ্নের বাংলা।

    বিজ্ঞান মেলা ও কুইজ প্রতিযোগিতায় সদর উপজেলার উক্ত মেলায় ১৩ টি স্টলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিজ্ঞান প্রজেক্টে স্ব স্ব উদ্ভাবনী কর্মকান্ড প্রদর্শন করে। উপজেলা নির্বাহী অফিসার ও অন্যান্য অতিথিগণ মেলার স্টল সমূহ ঘুরে ঘুরে দেখেন ও প্রদর্শিত উদ্ভাবনী উপকরণ দেখেন এবং কলা কৌশল ও উপকারিতা সম্পর্কে অবহিত হন।

  • বিশ্বম্ভরপুর থানা পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার

    বিশ্বম্ভরপুর থানা পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার

    কে এম শহীদুল সুনামগঞ্জ:
    বিশ্বম্ভরপুর থানার পুলিশের সফল অভিযানে ২১ বোতল বিদেশি মদসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তি কামাল হোসেন (৪২), যিনি বিশ্বম্ভরপুর থানার মাছিমপুর গ্রামের বাসিন্দা।
    মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাত সাড়ে ৭টায় দিকে গোপন সংবাদের ভিত্তিতে কামাল হোসেনের বাড়িতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন এসআই মজিবুর রহমান। তার সঙ্গে থানার অন্যান্য পুলিশ সদস্যরা অভিযানে অংশগ্রহণ করেন। অভিযানে কামাল হোসেনের কাছ থেকে Officer’s Choice ব্র্যান্ডের ২১ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
    গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিশ্বম্ভরপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।##

  • আড়ানী আইএফ আই সি ব্যাংকের উদ্দ্যোগে কম্বল বিতরণ

    আড়ানী আইএফ আই সি ব্যাংকের উদ্দ্যোগে কম্বল বিতরণ

    চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ

    ঘন কুয়াশা আর হাড় কাপানি শীতের ঠান্ডায় নাকাল জন জীবন। শীতের এই তীব্রতা বেশি কাবু করছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষদের। রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী বাজার উপশাখার আই এফ আই সি ব্যাংকের উদ্দ্যোগে দেশব্যাপী কম্বল বিতরণ করা হয়েছে। দেশের ১৪০০ অধিক শাখা উপশাখায় বিস্তর পরিসরে শীতবস্ত্র বিতরণ করা হয়।

    মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেলে আই এফ আই সি ব্যাংকের আড়ানী উপশাখার অফিসার ইন চার্জ জুনায়েদ হোসেনের তত্ত্বাবধানে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

    এ সময় উপস্থিত ছিলেন, ট্রাঞ্জেকশান সার্ভিস অফিসার ফজলে রাব্বি, মার্কেটিং এক্সিকিউটিভ সানাউল্লাহ সহ ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।

    মোঃ মোজাম্মেল হক
    চারঘাট, রাজশাহী।

  • মধুপুরে ফসলি জমি থেকে মাটি কাটার অপরাধে পঞ্চাশ হাজার টাকা জরিমানা

    মধুপুরে ফসলি জমি থেকে মাটি কাটার অপরাধে পঞ্চাশ হাজার টাকা জরিমানা

    আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ

    টাঙ্গাইলের মধুপুরে ফসলি জমি থেকে মাটি কাটার অপরাধে এক ব্যাক্তিকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
    মধুপুর পৌরসভাধীন কাইতকাই গ্রামে অবৈধভাবে মাটি কাঁটা বন্ধে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালত ।
    মঙ্গলবার (১৪ জানুয়ারী)বিকেলে মধুপুর পৌরসভার কাইতকাই মৌজায় মাটি কাটা বন্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় কৃষি জমি থেকে মাটি কাটার অপরাধে এক ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা (সংশোধন) আইন, ২০২৩ অনুসারে পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন মধুপুর সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া। উক্ত মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতায় ছিলেন মধুপুর থানা পুলিশের একটি চৌকস দল।
    জনস্বার্থে ও ফসলি জমি রক্ষার্থে এ ধরনের অভিযান ধারাবাহিক ভাবে চলবে বলে জানান এ-ই দুঃসাহসিক প্রশাসনিক নারী কর্মকর্তা।

  • পুরনো মামলার নথি তুলতে আর যেতে হবেনা দিনাজপুর

    পুরনো মামলার নথি তুলতে আর যেতে হবেনা দিনাজপুর

    মোঃ বাবুল হোসেন. পঞ্চগড় :

    পঞ্চগড় জেলা ঘোষণার পূর্বে এখানে মুনসেফ আদালত ছিলো। এই আদালতে নিষ্পত্তি হওয়া মামলার নথি জমা পড়তো দিনাজপুরের আদালতের মহাফেজখানায়। জেলা ভাগের পর সব কিছুই পৃথক হলেও নথিগুলো রয়ে যায় সেখানেই। আর এসব নথির প্রয়োজন হলে পঞ্চগড়ের মানুষকে ছুটতে হয় দিনাজপুরে, পোহাতে হয় দুর্ভোগ। তবে এখন থেকে এসব নথি মিলবে পঞ্চগড়েই।

    বুধবার (১৫ জানুয়ারি) সকালে পঞ্চগড় আদালত চত্বরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক গোলাম ফারুক আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানিয়েছেন। সম্প্রতি পঞ্চগড় মুনসেফ আদালতে বিভিন্ন সময়ে নিষ্পত্তি হওয়া প্রথম শ্রেণির মামলার ১৭৯৭ টি নথি দিনাজপুর আদালতের মহাফেজ খানা থেকে পঞ্চগড়ে আনা হয়েছে বলে জানান তিনি।

    এ সময় উপস্থিত ছিলেন- পঞ্চগড় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের বিচারক (জেলা ও দায়রা জজ) বিএম তারিকুল কবির, অতিরিক্ত জেলা ও দায়রা জজ রেজাউল বারী, নুরুজ্জামান, যুগ্ন জেলা ও দায়রা জজ মার্জিয়া খাতুন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জাহিদ হাসান, সহকারি জজ মাহমুদা খাতুন, আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আদম সুফি, আদালতের গভর্নমেন্ট প্লিডার (জিপি) আব্দুল বারী, স্পেশাল নারী শিশু ট্রাইব্যালের পিপি জাকির হোসেন, সাবেক পিপি আমিনুর রহমান, অতিরিক্ত জিপি এ্যাড. খয়রুল ইসলাম, অতিরিক্ত পিপি এ্যাড. ইয়াছিনুল হক দুলাল, এ্যাড. আব্দুল্লাহ আল মামুন, এ্যাড. মেহেদী হাসান মিলন প্রমূখ।

    জানা গেছে, ১৯৪৭ সালে দেশ ভাগের পর থেকেই পুরো পঞ্চগড় ছিলো বৃহত্তর দিনাজপুর জেলার অংশ। ১৯৮৪ সালে জেলা ভাগের আগে পর্যন্ত সব কিছুই ছিলো দিনাজপুরের অধীনে। ফলে দেশ ভাগ থেকে জেলা ভাগ পর্যন্ত- এই দীর্ঘ সময়ের আদালত কেন্দ্রিক সব নথি রয়ে যায় দিনাজপুরেই। আর এসব নথির প্রয়োজন হলে বিরম্বনা বাড়ে সেবাগ্রহিতাদের। ছুটতে হয় দিনাজপুরে। এতে যেমন ভোগান্তি পোহাতে হয়, তেমনি হতে হয় হয়রানি। তবে এখন থেকে ভোগান্তি লাঘবের পাশাপাশি সেবাগ্রহিতাদের অর্থ ও সময় বাঁচবে বলছেন সংশ্লিষ্টরা।

    পঞ্চগড় জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আদম সুফি বলেন, বিভিন্ন সময় এই নথিগুলোর প্রয়োজন হয়। সাধারণ মানুষ এসব নথি উত্তোলনের জন্য এতদিন দিনাজপুর যেতেন। এতে ব্যাপক হয়রানি হতে হতো। অনেক ক্ষেত্রে অতিরিক্ত টাকাও গুনতে হতো। এখন থেকে ভোগান্তি কমবে। সময় ও অর্থ- দুটাই বাঁচবে। এসব নথি পঞ্চগড়ের মহাফেজ খানায় সংরক্ষিত আছে- বিষয়টি সাধারণ মানুষকে জানাতে হবে।

    গভর্নমেন্ট প্লিডার (জিপি) আব্দুল বারী বলেন, ১৯৮৪ সালে জেলা ভাগ হলে পঞ্চগড়ে স্বতন্ত্রভাবে আদালতের কার্যক্রম শুরু হয়। তাই এতদিন এখানকার মহাফেজ খানায় ১৯৮৪ সালের পরবর্তী সময়কার নিষ্পত্তি হওয়া মামলার নথি সংরক্ষিত ছিলো। এখন দিনাজপুর থেকে আগের নথিগুলো নিয়ে আসায় ১৯৪৮ সাল থেকে বর্তমান সময়ের তথা গত ৭৭ বছরের সব নথিই পাওয়া যাবে।

    জেলা ও দায়রা জজ আদালতের বিচারক গোলাম ফারুক বলেন, মামলা পরিচালনার সময় তৎকালীন সময়কার রায় এবং ডিক্রির নকল প্রয়োজন হয়। এজন্য সাধারণ মানুষ আদালতের কাছে সময় চায় এবং দিনাজপুরে গিয়ে নকলের আবেদন করে। কিন্তু বিভিন্ন জটিলতার কারণে দীর্ঘ সময়েও নকল আনতে পারেনা। এতে সাধারণ মানুষ যেমন ভোগান্তি পোহায়, তেমনি মামলা নিরসনে আদালতেরও সময় ক্ষেপন হয়। এই পরিস্থিতিতে আমরা উদ্যোগ নিয়ে নথিগুলো এখানে নিয়ে এসেছি।

  • তারেক রহমানের নির্দেশে তারাগঞ্জ বিএনপির শীতবস্ত্র বিতরণ

    তারেক রহমানের নির্দেশে তারাগঞ্জ বিএনপির শীতবস্ত্র বিতরণ

    খলিলুর রহমান খলিল, নিজস্ব প্রতিনিধিঃ
    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমানের নির্দেশনায় ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় তারাগঞ্জ উপজেলার ১নং আলমপুর ইউনিয়নের অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

    গতকাল মঙ্গলবার দুপুরে মরহুম মোজাহার আলী ও মরহুম রশিদা বেগম ফাউন্ডেশনের সৌজন্যে আলমপুর চাকলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৯০০ শীতার্ত অসহায় ব্যক্তির মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
    আলমপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব রাশেদ খাঁন মেননের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর জেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম।
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকু, রংপুর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মতিয়ার রহমান, তারাগঞ্জ থানা বিএনপির আহবায়ক এ্যাডভোকেট মাকদুম আলম, সদস্য সচিব মেহেদী হাসান শিপু, সিনিয়র যুগ্ন আহবায়ক সিরাজুল ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক নুরুজ্জামান প্রামানিক, সদস্য সচিব নুর হোসেন, উপজেলা ছাত্র দলের আহবায়ক ইয়াহিয়া কাজল, সদস্য সচিব আখতারুজ্জামান শুভ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক আব্দুর রউফ প্রামানিক, সদস্য সচিব রিয়াজুল ইসলাম রিয়াজ, থানা মহিলা দলের সভাপতি শেফালী বেগম, সাধারণ সম্পাদক আঁখি খাতুনসহ উপজেলা ও ইউনিয়ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী প্রমুখ।
    এ সময় প্রধান অতিথির বক্তব্যে রংপুর জেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম বলেন, বিএনপি গণমানুষের দল গণমানুষের দুঃসময়ে বিএনপি ছাড়া অন্য কোন দল পাশে থাকেন না, শত নির্যাতন-নিপীড়নের পরেও বিএনপির নেতাকর্মীরা দেশ ছেড়ে পালিয়ে যায়নি সব সময় দেশ ও মানুষের সেবায় নিয়োজিত ছিল আগামীতেও থাকবে ইনশাল্লাহ ।

  • পটিয়ায় এ, জে,ফাউন্ডেশনের উদ্যােগে কম্বল বিতরণ

    পটিয়ায় এ, জে,ফাউন্ডেশনের উদ্যােগে কম্বল বিতরণ

    প্রেস বিজ্ঞপ্তি।।
    পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়নে এ, জে,ফাউন্ডেশনের উদ্যােগে ১৫ই জানুয়ারী (বুধবার) বিকালে হাইদগাঁও ইউনিয়নে
    শাহ আকবরিয়া দাখিল মাদ্রাসা এতিমখানা ও হেফজখানায় এতিম ছাত্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন এ,জে,ফাউন্ডেশনের চেয়ারম্যান এম,মাইমুনুল ইসলাম মামুন, এ সময় উপস্থিত ছিলেন মাজারের খাদেম কাজী ফয়েজুল আকবর রোকন,দাখিল মাদ্রাসার সাধারণ সম্পাদক খায়ের আহমেদ, মাদ্রাসার সুপার মৌলানা মুঃ মুজিব হুজুর,বিএনপি নেতা নাসির উদ্দিন মুন্সি, কামাল উদ্দিন মহিউদ্দিন বজল আহাম্দ,ইসহাক আব্দুল ইউনুস ছাত্রনেতা রাকিব শাকিব সাগর নয়ন সাব্বির প্রমুখ নেতৃবৃন্দ। এসময় এ,জে,ফাউন্ডেশনের চেয়ারম্যান এম,মাইমুনুল ইসলাম মামুন বলেন, আল্লাহর সন্তুষ্টির আশায় এবং সমাজের প্রতি দায়বদ্ধতার অংশ হিসেবে আমি বিভিন্ন সময় বিভিন্ন কার্যক্রম গ্রহণ করছি। তারই অংশ হিসেবে আমরা শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছি। আগামীতেও আমাদের এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

    ছবির ক্যাপশন:-পটিয়ায় এ, জে,ফাউন্ডেশনের উদ্যােগে কম্বল বিতরণ করছেন অতিথিরা।