Category: দেশজুড়ে

  • বর্ধিত ভ্যাট ও সম্পুরক শুল্ক প্রত্যাহারেরদাবিতে ঝিনাইদহে মানববন্ধন

    বর্ধিত ভ্যাট ও সম্পুরক শুল্ক প্রত্যাহারেরদাবিতে ঝিনাইদহে মানববন্ধন

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    বর্ধিত ভ্যাট ও সম্পূরক শুল্ক প্রত্যাহারের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে বাংলাদেশ হোটেল রেস্তোঁর মালিক সমিতি ঝিনাইদহ জেলা শাখা এই মানববন্ধন কর্মসুচি আয়োজন করে। আজ বৃহস্পতিবার বেলা ১১ টায় ঝিনাইদহ প্রেসক্লাব চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। মানববন্ধনে ঝিনাইদহ জেলার আড়াই’শ হোটেল, রেস্তোরাঁ, মিষ্টির দোকান ও ফাস্টফুডের দোকানের মালিক ও কর্মচারীরা অংশ গ্রহন করেন। মানববন্ধন শেষে এক প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, ঝিনাইদহ জেলা রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি আবিদুর রহমান লালু, সংগঠনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সৈয়দ আলী, এ কে আজাদ, সুব্রত ঘোষ, নাসির উদ্দীন, মেহেদী হাসান ও নিতাই ঘোষ প্রমুখ। বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, দেশের পরিবর্তিত পরিস্থিতির কারণে মানুষের আয় রোজগার কমে গিয়েছে। ফলে হোটেল রেস্তোরাঁ ব্যবসাও আগের মতো নেই। তার উপর নতুন প্রস্তাবিত বর্ধিত ১৫% ভ্যাট ও ১০% সম্পূরক শুল্ক ব্যবসায়ীদের জন্য চাপ সৃষ্টি করবে। ব্যবসায়ীরা হুশিয়ার উচ্চারণ করে বলেন, বর্ধিত ভ্যাট ও সম্পূরক শুল্ক প্রত্যাহার না করলে তারা ব্যবসা বন্ধ করে দিতে বাধ্য হবে।

    আতিকুর রহমান
    ঝিনাইদহ।

  • রাজশাহীতে জামায়াতের আমীরের আগমন উপলক্ষ্যে বানেশ্বরে বর্ণাঢ্য র‌্যালি ও পথসভা

    রাজশাহীতে জামায়াতের আমীরের আগমন উপলক্ষ্যে বানেশ্বরে বর্ণাঢ্য র‌্যালি ও পথসভা

    পুঠিয়া (রাজশাহী)প্রতিনিধিঃ
    আগামী ১৮ই জানুয়ারি ২০২৫ তারিখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এর আগমন ও রাজশাহী জেলা ও মহানগর জামায়াতের আয়োজিত কর্মী সম্মেলন সফল করার লক্ষ্যে এক বর্ণাঢ্য র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী বানেশ্বর ইউনিয়ন শাখার আয়োজনে বৃহস্প্রতিবার (১৬/০১/২০২৫ খ্রিঃ) ৪.৩০ ঘটিকায় রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার ঢাকা-রাজশাহী মহাসড়কে এক বর্ণাঢ্য র‌্যালি ও বানেশ্বর ট্রাফিক মোড় এলাকায় পথসভা অনুষ্ঠিত হয়।
    উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন, জামায়াতে ইসলামী পুঠিয়া উপজেলা শাখা যুগ্ন কর্ম পরিষদ সদস্য, মোঃ তাহের হুদা, ছাত্রশিবিরের পূর্বজেলা শাখার সভাপতি রুবেল, বেলপুকুর ইউপি জামায়াতের সেক্রেটারী নূরমোহাম্মদ, জামায়াতের বানেশ্বর ইউপি নায়েবে আমির আরিফুল হক, মোঃ কায়েস উদ্দিন, সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, বানেশ্বর ইউনিয়ন শাখা, মোঃ আবুল কালাম আজাদ কর্ম পরিষদ ও সূরা সদস্য জামায়াতে ইসলামী বানেশ্বর ইউনিয়ন শাখা প্রমূখ। এয়াড়াও উক্ত অনুষ্ঠানে বানেশ্বর ইউনিয়ন জামায়াতের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীগণ উপস্থিত ছিলেন।

    মাজেদুর রহমান (মাজদার)
    পুঠিয়া,রাজশাহী।

  • ময়মনসিংহে হেরিং বোন বন্ড (এইচবিবি) করণ প্রকল্পের লটারি অনুষ্ঠিত

    ময়মনসিংহে হেরিং বোন বন্ড (এইচবিবি) করণ প্রকল্পের লটারি অনুষ্ঠিত

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    ময়মনসিংহ সদরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বার্ষিক উন্নয়ন কর্মসূচীর আওতায় “গ্রামীণ রাস্তাসমূহ টেকসই করণের লক্ষ্যে হেরিং বোন বন্ড (এইচবিবি) করণ নির্মাণ প্রকল্পের আওতায় প্রাপ্ত দরপত্রসমূহ হতে দরদাতা নির্বাচনের লক্ষেংবার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় ২০২৪-২০২৫ অর্থ বছরে “গ্রামীণ মাটির রাস্তাসমূহ টেকসইকরণের লক্ষে হেরিং বোন বন্ড (এইচবিবি) করণ (২য় পর্যায়) (২য় সংশোধিত)” প্রকল্পের আওতায় গৃহীত রাস্তা সমূহের উন্মুক্ত লটারি সুষ্ঠু ভাবে অনুষ্ঠিত হয়েছে। এতে ৮৪ লক্ষ টাকা ব্যায়ে ময়মনসিংহ সদর উপজেলার কুষ্টিয়া ইউনিয়নের বাল্লাপাড়া পাকার মাথা হতে মুসুরবাড়ী রাস্তায় এইচবিবি করণ প্রকল্পের কাজের বিপরীতে ৩শত দরপত্রদাতারা সিডিউল ক্রয় করলে এতে বৈধ ২৯৮ জনের মাঝে লটারি অনুষ্ঠিত হয়।এতে মানহা মানসুরা এন্টারপ্রাইজ তারাকান্দা প্রথম স্থান ও ময়মনসিংহ সদরের মেসার্স খন্দকার ট্রেডার্স দ্বিতীয় স্থানে উত্তীর্ণ হন।

    বৃহস্পতিবার (১৬ জানুয়ার ) সকালে উপজেলা পরিষদ প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে ঠিকাদারদের উপস্থিতিতে এ লটারি অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম প্রিন্স, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল হক ফারুক , উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, ঠিকাদারবৃন্দ উপস্থিত ছিলেন।

  • পঞ্চগড়ে শহীদ সাগরের নামে সড়কের নামকরণ

    পঞ্চগড়ে শহীদ সাগরের নামে সড়কের নামকরণ

    মোঃ বাবুল হোসেন. পঞ্চগড়: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ সাগর ইসলামের নামে পঞ্চগড় সদরের একটি রাস্তার নামকরণ করা হয়েছে। উপজেলার চাকলাহাট ইউনিয়নের সাতমাইল থেকে ধামেরঘাট পর্যন্ত সড়কের নতুন নাম দেওয়া হয়েছে শহীদ সাগর স্মরণীয় রোড।

    বৃহস্পতিবার বিকেলে সাতমাইল মোড়ে নাম ফলকের উন্মোচন করেন পঞ্চগড় সদর উপজেলার নির্বাহী অফিসার জাকির হোসেন।

    পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ সাগর ইসলামসহ সারা দেশের সকল শহীদদের স্মরণে দোয়া অনুষ্ঠিত হয়।

    এসময় উপস্থিত ছিলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক ফজলে রাব্বি, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবু দাউদ প্রধান, চাকলাহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম, শহীদ সাগরের বাবা রবিউল ইসলাম, মা সকিনা খাতুনসহ তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

    উল্লেখ্য, গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকার মেরুল বাড্ডা এলাকায় পুলিশের গুলিতে শহীদ হন সাগর ইসলাম।

  • এনসিটিবি ঘেরাওয়ে কর্মসূচিতে  আদিবাসী শিক্ষার্থীদের উপর হামলার  প্রতিবাদে থানচিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

    এনসিটিবি ঘেরাওয়ে কর্মসূচিতে আদিবাসী শিক্ষার্থীদের উপর হামলার  প্রতিবাদে থানচিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

    থানচি (বান্দরবান) প্রতিনিধি: মথি ত্রিপুরা।

    ২০২৫ শিক্ষাবর্ষে পাঠ্যপুস্তকে “আদিবাসী” শব্দ সংবলিত গ্রাফিতির ব্যবহারে দাবীতে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ভবন ঘেরাওয়ে শান্তিপূর্ণ কর্মসূচিতে উগ্র সাম্প্রদায়িক ও মৌলবাদী গোষ্ঠীর হামলার প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেফতার এবং যথাযথ বিচারের দাবিতে বান্দরবানের থানচিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার বিকাল ২ :০০ঘটিকায় সময়ে  সংক্ষুদ্ধ আদিবাসী ছাত্র জনতার আয়োজনে, পাঠ্যপুস্তকে “আদিবাসী” শব্দ সংবলিত গ্রাফিতির ব্যবহারে দাবীতে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ভবন ঘেরাওয়ে শান্তিপূর্ণ কর্মসূচিতে উগ্র সাম্প্রদায়িক ও মৌলবাদী গোষ্ঠীর হামলার প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেফতার এবং যথাযথ বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ আয়োজন করা হয়। মুক্ত মঞ্চ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে সদর বাজার প্রদক্ষিন শেষে সাঙ্গু ব্রিজ ত্রিমুখী রাস্তা প্রাঙ্গণে, থানচি উপজেলা ম্রো এসোসিয়েশন সভাপতি কানাই ম্রো সঞ্চালনায়, বাংলাদেশ মারমা স্টুডেন্ট কাউন্সিল থানচি উপজেলা শাখার সভাপতি ক্যহাইসিং মারমা সভাপতিত্বে সমাবেশটি অনুষ্ঠিত হয়।

    প্রতিবাদ সমাবেশে সংক্ষুদ্ধ আদিবাসী ছাত্র জনতার পক্ষে বক্তব্য রাখেন, আদিবাসী ছাত্র ও যুব সমাজ সমন্বয়ক মংমে মারমা, সাধারণ শিক্ষার্থী উক্যবু মারমা, থানচি খুমি ছাত্র এসোসিয়েশন সাধারণ সম্পাদক থংলে খুমি, থানচি ত্রিপুরা স্টুডেন্ট কাউন্সিল সভাপতি আসাবান ত্রিপুরা, ইউরোপিয়ান ইউনিভার্সিটি সাধারণ শিক্ষার্থী পায়া ম্রো, জয় মারমা, প্রদীপ ত্রিপুরা ও থানচি আদিবাসী ছাত্র ও যুব সমাজ সমন্বয়ক সিংয়াইমং মারমা প্রমুখ। এছাড়া বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী, যুব সমাজের নেতৃবৃন্দ ও এলাকার  বিভিন্ন পাড়া থেকে আগত জনসাধারণের উপস্থিত ছিলেন।

    এসময় বক্তব্য  রাখেন , পাঠ্যপুস্তকে আদিবাসী শব্দ সংবলিত গ্রাফিতির মুছে ফেলা হয়েছে, পুনরায় গ্রাফিতিটি পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা দাবী জানাচ্ছি। একই সাথে ঢাকায় এনসিটিবি ভবন ঘেরাওয়ে শান্তিপূর্ণ কর্মসূচিতে স্টুডেন্ট ফর সভরেন্টি নামক উগ্র সাম্প্রদায়িক ও মৌলবাদী সন্ত্রাসী গোষ্ঠীর চড়াও হয়ে হামলা চালালে প্রতিবাদকারী বেশকয়েকজন আহত হয়। হামলাকারীদের দ্রুত গ্রেফতার এবং যথাযথ বিচারের  ফাঁসি দাবি জানাচ্ছি। অন্যথায় পরবর্তীতে আরো কঠিন কর্মসূচি দেয়ার হুঁশিয়ারি সংক্ষুদ্ধ আদিবাসী ছাত্র জনতার প্রতিনিধিদের।

  • লক্ষ্মীপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘ-র্ষে সাবেক শিবির নেতা নিহ-ত

    লক্ষ্মীপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘ-র্ষে সাবেক শিবির নেতা নিহ-ত

    নাজিম উদ্দিন রানা:
    লক্ষ্মীপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ফয়সাল ফরাজী (৩০) নামে এক সাবেক শিবির নেতা নিহত হয়েছেন।বৃহস্পতিবার সন্ধ্যা লক্ষ্মীপুর-রামগতি সড়কের মিয়ার বেড়ী এলাকায় এদুর্ঘটনা ঘটে।

    নিহত ফয়সাল ফরাজী সদর উপজেলার বাংগা খাঁ ইউনিয়নের সাবেক শিবিরের
    সভাপতি দায়িত্বে ছিলেন সেই ওই এলাকার আবদুল্লাহ মিয়ার ছেলে।

    পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, ফয়সাল ফরাজী বেসরকারি এনজিও ব্র্যাক কমলনগর উপজেলার ফজুমিয়ারহাট শাখায় অফিসার পদে কর্মরত ছিলেন। জানা যায় অফিস শেষ করে বৃহস্পতিবার বিকেলে লক্ষ্মীপুরের বাড়ির উদ্দেশে মোটরসাইকেলযোগে বের হন। মোটরসাইকেলটি লক্ষ্মীপুর-রামগতি সড়কের মিয়ারবেড়ী এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে দ্রুতগতিতে ছেড়ে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মারা যান ফয়সাল।

    সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল মোন্নাফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘নিহতের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • ভালুকায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার  সমাপনী ও পুরস্কার বিতরণী

    ভালুকায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী

    আরিফ রববানী ঃ জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়” এই প্রতিপাদ্যের আলোকে ময়মনসিংহের ভালুকা উপজেলায় ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন করা হয়েছে।

    ভালুকা উপজেলা প্রশাসনের আয়োজনে, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের পৃষ্ঠপোষকতায় ২ দিন ব্যাপি বিজ্ঞান মেলা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ১৫জানুয়ারী বুধবার উপজেলা প্রশাসন মিলনায়তনে
    সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার হাসান আব্দুল্লাহ আল মাহমুদ।

    বুধবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে নতুন উদ্ভাবনে সেরাদের পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রায় ১৬ টি স্টলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিজ্ঞান প্রজেক্টে স্ব স্ব উদ্ভাবনী কর্মকান্ড প্রদর্শন করে। উপজেলা নির্বাহী অফিসার ও অন্যান্য অতিথিগণ মেলার স্টল সমূহ ঘুরে ঘুরে দেখেন ও প্রদর্শিত উদ্ভাবনী উপকরণ দেখেন এবং কলা কৌশল ও উপকারিতা সম্পর্কে অবহিত হন।

    উপজেলা নির্বাহী অফিসার হাসান আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, তরুণদের উদ্ভাবনে পাল্টে যাবে দেশ। বিশেষ করে তরুণ সমাজকে জ্ঞান চর্চায় উদ্বুদ্ধ এবং তাদের উদ্ভাবনী ক্ষমতা বিকশিত করার অপূর্ব সূযোগ এই মেলা। তরুণ সমাজকে অশ্লীলতা, মাদকাশক্তি, মোবাইল আসক্তিসহ সব ধরনের সামাজিক অপরাধ থেকে ফিরিয়ে এনে বিজ্ঞান চর্চায় মগ্ন রাখলে তাদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটবে এবং উদ্ভাবনের নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন ইউএনও। উল্লেখ্য এবারের প্রতিযোগিতায় ছিল বিজ্ঞান অলিম্পিয়াড, বিভিন্ন উদ্ভাবনী প্রকল্পের প্রদর্শনী।মেলায় উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান স্টল স্থাপন করে।
    ইউএনও বলেন- আমাদের ছেলে-মেয়েরা মেধা ও দক্ষতায় অন্য জাতির চেয়ে কোনো অংশেই পিছিয়ে নেই। সঠিক দিকনির্দেশনা ও পরিবেশ নিশ্চিত করতে পারলে বিজ্ঞান চিন্তায় উজ্জীবিত এই প্রজন্ম দেশকে নিয়ে যাবে অনন্য উচ্চতায়। এর মধ্য দিয়েই বাস্তবায়িত হব জুলাই গণঅভ্যুত্থানে ছাত্রজনতার আন্দোলনের স্বপ্নের বাংলা।

    মেলায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) , উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, একাডেমিক সুপারভাইজার সহ উপজেলার বিভিন্ন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

  • নলছিটিতে বাস চাপায় যুবকের মৃ-ত্যু

    নলছিটিতে বাস চাপায় যুবকের মৃ-ত্যু

    ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    ঝালকাঠির নলছিটিতে বাস চাপায় মো. রাকিব হাওলাদার(১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬জানুয়ারী) বিকেলে বরিশাল পটুয়াখালি মহাসড়কের নলছিটি উপজেলার জুরকাঠি এলাকায় এ দূর্ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. আব্দুস ছালাম।
    স্থানীয় ও পুলিশ সূত্র জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে বরিশাল পটুয়াখালি মহাসড়কের জুরকাঠি এলাকায় সড়ক পারাপারের সময় পটুয়াখালি থেকে আগত দোয়েল পরিবহন নামের একটি বাস পথচারী মো.রাকিব হাওলাদারকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শেবাচিমে নেয়ার পথে তার মৃত্যু হয়। নিহত রাকিব হাওলাদার দপদপিয়া ইউনিয়নের বীরনারায়ন এলাকার সেলিম হাওলাদারের পুত্র।
    নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. আব্দুস ছালাম জানান, মো. রাকিব হাওলাদারকে দোয়েল পরিবহনের দ্রুত গতির একটি বাস চাপা দিয়ে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে বরিশাল শেবাচিমে নেয়ার পথে মৃত্যু হয়। এ ঘটনায় পরবর্তী আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

  • মাধবপুরে নবাগত এসিল্যান্ড যোগদান

    মাধবপুরে নবাগত এসিল্যান্ড যোগদান

    শেখ ইমন আহমেদ মাধবপুর(হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুর উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) মোঃ মুজিবুল ইসলাম নবাগত এসিল্যান্ড হিসাবে যোগ দিয়েছেন।
    সোমবার (১৩ জানুয়ারী ) এসিল্যন্ড হিসেবে দায়িত্ব গ্রহন করেন তিনি। তাঁর যোগদান উপলক্ষে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহিদ বিন কাশেম ফুল দিয়ে শুভেচ্ছা জানান।তিনি ৩৮তম বিসিএস ক্যাডার উত্তীর্ণ হন। এর আগে তিনি আজমিরীগঞ্জ উপজেলায় সহকারী কমিশনার ভূমি কার্যালয়ে এসিল্যান্ড হিসেবে দায়িত্ব পালন করে বর্তমানে মাধবপুর উপজেলায় এসিল্যান্ড হিসেবে দায়িত্ব গ্রহন করেন ।
    এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) মুজিবুল ইসলাম বলেন, সরকারি নিয়ম ও ধারাবাহিকতা অব্যাহত রেখে ভূমি অফিসকে দুর্নীতিমুক্ত, জবাবদিহিতামূলক সেবা নিশ্চিত করতে তিনি কাজ করে যাবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন।

  • বরিশালে নিখোঁজের পর শিশুর চাঞ্চল্যকর হত্যা

    বরিশালে নিখোঁজের পর শিশুর চাঞ্চল্যকর হত্যা

    কে এম সোয়েব জুয়েল।।
    বিশেষ প্রতিনিধি ঃ গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের মধ্য হোসনাবাদ গ্রামের মোঃ ইমরান শিকদারের পুত্র ছবির শিকদার- ৬ গতকাল বুধবার ১৫ জানুয়ারি দুপুরে অদৃশ্য কারনে নিখোঁজ হন। নিখোঁজ শিশুর খোঁজে মরিয়া উঠছিলেন তার পরিবারের লোকজন।

    নিখোঁজ শিশু ছবিরকে তার আত্বিয় স্বজন পারা প্রতিবেশির দ্বারেদ্বারে খুঁজে অক্লান্তর এক পর্যায় নিজ গ্রামের সন্নিকটে ১৬ জানুয়ারি বৃহস্পতিবার সকালে জঙ্গলে খুঁজে পায় নিস্পাপ শিশু ছবিরের শীতল মরদেহ। এই শিশুর চাঞ্চল্যকর হত্যাকান্ডে ভয়াবহতায় স্বজনদের আহাজারিতে আকাশ বাতাস যেন ভারি হয়ে উঠে।

    স্হানীয় কেউ কেউ জানিয়েছেন শিশু ছবিরেরর দাদা ডিপার্টমেন্টে চাকুরি থেকে সম্প্রতি অবসরে আসছেন, তারি ধারাবাহিকতায় ওই গ্রামের লোকমানের পুত্র নোমান ২৪ ও একই গ্রামের মুজাম্মেল হক মেম্বার শিশু ছবিরকে আটকে রেখে মুক্তিপন দাবি করছিল ছবিরের পরিবারের লোকজনের কাছে তাদের চাহিদা মত মুক্তিপন না পাওয়ায় অবুঝ শিশু ছবিরকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে।

    অপরদিকে সরিকল পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই মোঃ আজাদ হোসেন বলেন, পারিবারিক পূর্ব সত্রুতার জের ধরে এই হত্যা কান্ড হয় বলে প্রাথমিক ভাবে ধারণা করা হয়েছে। এবং সুরাতাল শেষে ময়না তদন্তে ছবিরের মরদেহ বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরনের কথাও জানান পুলিশ কর্মকর্তা এস আই মোঃ আজাদ হোসেন।

    এ ঘটনায় নোমান ও মুজাম্মেল হক মেম্বারকে আটক করেছে পুলিশ এমনটাই স্হানীয় একাধিক সুত্র জানিয়েছেন।

    ওই এলাকার মানুষের একটাই দাবি নিশ্পাপ শিশু ছবিরের হত্যা কান্ডের সাথে জড়িত বাকি আসামীদের অতিদ্রুত গ্রেফতার পূর্বক হত্যার প্রকৃত রহস্য উদঘাটন করে অপরাধীদের দৃষ্টান্ত মুলক শাস্তি দিতে প্রশাসনের সর্ব মহলে সু- দৃষ্টি কামনা করছেন তারা।