Category: দেশজুড়ে

  • ময়মনসিংহে মাজারের ওরস অনুষ্ঠান ঘিরে দুপক্ষের মাঝে টান-টান  উত্তেজনা,চরম আতঙ্কে ভক্তরা

    ময়মনসিংহে মাজারের ওরস অনুষ্ঠান ঘিরে দুপক্ষের মাঝে টান-টান উত্তেজনা,চরম আতঙ্কে ভক্তরা

    আরিফ রব্বানী,
    নিজস্ব প্রতিবেদক

    ময়মনসিংহের হজরত শাহ নেওয়াজ আলী ফকির (র.)-এর মাজারে ওরস উপলক্ষে তোরণ বানানো হয়েছে। রোববার সদর উপজেলার পাথালিয়া গ্রামের আউলিয়া বাজারে ময়মনসিংহের হজরত শাহ নেওয়াজ আলী ফকির (র.)-এর মাজারে ওরস উপলক্ষে তোরণ বানানো হয়েছে।

    ময়মনসিংহ সদর উপজেলার ১২ নং ভাবখালী ইউনিয়নের চকবন পাথালিয়া গ্রামের আউলিয়া বাজারে হজরত শাহ নেওয়াজ আলী ফকির (র.)-এর মাজারের বার্ষিক ওরস মাহফিলকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনাসহ ভক্ত আশেকানদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। গত ৫০ বছর ধরে ৩দিন ব্যাপী এই মাঝারটি শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হলেও এবছর স্থাবীয় মুসল্লীদের তোপের মুখে মাজারের ৫০তম ওরস অনুষ্ঠানকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়েছে।ইতিমধ্যে গত শুক্রবার ওরসে গান,বাজনা,গাজার আসর বিভিন্ন অসামাজিক কার্যকলাপের অভিযোগ তুলে মানববন্ধন করেছে
    স্থানীয় মুসল্লিদের একটি পক্ষ। তারা ওরশের আয়োজন প্রতিহতের ঘোষণা ও থানায় অভিযোগ দিয়েছে। এর মধ্যেই চলছে তিন দিনব্যাপী ওরস উদ্‌যাপনের প্রস্তুতি।

    সুত্র মতে-ময়মনসিংহ শহর থেকে প্রায় ১৬ কিলোমিটার দূরে সদর উপজেলার ভাবখালী ইউনিয়নের চকবন পাথালিয়া গ্রামের আউলিয়া বাজারে হজরত শাহ নেওয়াজ আলী ফকির (র.)-এর মাজারে ওই ওরসের আয়োজন চলছে। প্রতিবারই নিয়মিত তিনব্যাপী ওরশ মাহফিল হয়। এবারও এখানে ২৯ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত ৫০তম বার্ষিক ওরস অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

    স্থানীয় সূত্রে জানা গেছে, ১৯ জানুয়ারি স্থানীয় কিছু কওমি মাদ্রাসার শিক্ষক ও মসজিদের ইমামেরা
    ওরসের নামে বিদাত ও শিরক করা হয় বলে দাবি করে মাজারের লোকজনকে গিয়ে ওরস বন্ধ করার দাবি জানান। এ সময় মাজারের লোকজন তাঁদের কাছে গান–বাজনা বন্ধ রাখার প্রতিশ্রুতি দেন। এর মধ্যে স্থানীয় ভাবখালী বাজারে ইত্তেফাকুল উলামা ও ভাবখালী ঐক্য উলামা পরিষদের ব্যানারে গত শুক্রবার বিকেলে মানববন্ধন করেন মুসল্লিরা। ওরশ বন্ধের দাবিতে তাঁরা থানায় একটি আবেদনও করেন।

    রবিবার বিকাল ৪টার দিকে মাজার এলাকায় গিয়ে দেখা যায়, পাশের জমিতে দোকানপাট ও নাগরদোলা বসানোর প্রস্তুতি চলছে। মাজারের সামনে বড় একটি তোরণ করা হয়েছে। মাজারের কিছু স্থানে রং করাও হয়েছে। মাজারের ভেতরে কোরআন তিলাওয়াত করছেন একজন ভক্ত। মাজারের পাশে জামে মসজিদ এবং সামনে একটি ইবতেদায়ি মাদ্রাসা।

    ঢাকা থেকে আসা একজন ভক্ত বলেন, ‘৪০ বছর ধরে এই মাজারের মাহফিলে আসি; কিন্তু এবারের মতো পরিস্থিতি আর কখনো হয়নি। এখানে অন্যায় কিছু হয় না। কিন্তু অহেতুক ওরশ বন্ধের দাবি করছে একটি পক্ষ।’

    মাজার কমিটির সদস্য স্থানীয় মনির উদ্দিন জানান, ওরশ উদ্‌যাপনে জেলা ও পুলিশ প্রশাসনের কাছে ৫ জানুয়ারি লিখিতভাবে আবেদন করা হয়। এত বছর ওরশ উদ্‌যাপনে কোনো বাধা আসেনি; কিন্তু এবার স্থানীয় কয়েকজন হুজুর এটি বন্ধ রাখতে বলছেন। মাজার ভাঙার হুমকি দিচ্ছেন। এরপরও তাঁরা যেকোনো মূল্যে ওরশ করবেন বলেও জানান।

    মাজার কমিটির সাধারণ সম্পাদক আবুল কালাম ফকির সাংবাদিকদের বলেন, ‘৫০ বছর ধরে ওরসটি চলছে। দেশজুড়ে ওরশ হলেও আমাদের নিরীহ পেয়ে ওরশ বন্ধের পাঁয়তারা করছেন হুজুররা।’

    উত্তেজনার মধ্যে রবিবার বেলা সাড়ে ১১টার দিকে দুই পক্ষকে নিয়ে বৈঠকে বসেন কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম খান। মাজার কমিটির লোকজন এবং ইত্তেফাকুল উলামার লোকজন ওই বৈঠকে ছিলেন। বৈঠকে ওরশের নামে বাজার, গান–বাজনা ও অশ্লীলতা হবে না বলে আশ্বাস দেন মাজারের লোকজন।

    ইত্তেফাকুল উলামার ভাবখালী ইউনিয়নের জ্যেষ্ঠ সহ-সভাপতি মোবারক হোসেন বলেন, মাজারের ওরশের নামে সেখানে অসামাজিক কার্যকলাপ হয়। সেখানে মাদক, জুয়া ও গান–বাজনা হোক তাঁরা চান না। স্থানীয়ভাবে প্রথমে তাঁদের বোঝানোর পর প্রশাসনের দ্বারস্থ হন। পুলিশ জানিয়েছে, কোনা গান–বাজনা, অশ্লীলতা চলবে না। কোনো দোকানপাট বসবে না। শুধু জিকির ও কোরআন তিলাওয়াত করতে পারবে। যদি এর ব্যত্যয় হয় বিষয়টি প্রশাসন দেখবে।

    এদিকে সোমবার (২৭জানুয়ারি) বিকাল ৪টায় প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করে মাজার বন্ধের পায়তারার প্রতিবাদ জানিয়েছে মাজার ভক্ত আশেকানরা।প্রতিবাদ বক্তব্যে তারা বলেন শাহ নেওয়াজ আলী ফকির ভাবখালী ইউনিয়নের গর্ব। মাজার ভাবখালী ইউনিয়নের ঐতিহ্য। এই ঐতিহ্য গত ৪৯ বছর ধরে চলছে, কারো কোন সমস্যা হয়নি,হঠাৎ কিছু উগ্রবাদীরা আমাদের এলাকার এই ঐতিহ্যকে ধ্বংশ করতে ওরশ মাহফিল বানচাল ও মাজার ভাংচুর লুটপাট করার পায়তারা চলছে অভিযোগ করে উগ্রবাদী ও ষড়যন্ত্রকারীদের হুমকি রুখে দিয়ে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুতে সকলের প্রতি আহবান জানান। দুপক্ষের এই পাল্টা পাল্টি প্রতিবাদ কর্মসূচিতে টান-টান উত্তেজনা বিরাজ করছে।

    স্থানীয়রা বলছেন- হজরত শাহ নেওয়াজ আলী ফকির (র.) ভাবখালী ইউনিয়নের একজন খ্যাতনামা ধার্মিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন। তিনি আধ্যাত্মিক শিক্ষায় দীক্ষিত ছিলেন। অনেকেই মনের ইচ্ছা পুরণে তার মাজারে মানত থাকেন। প্রতিবছর এসব মানত নিয়ে অনেক ভক্ত আশেকানরা মাজারে আসেন। ছোট-বড় মানুষের আগমনে গণজামায়েত হওয়ার কারণে বিভিন্ন স্থান থেকে ব্যবসায়ীরা এসে দোকান বসানোর ফলে মেলার আয়োজন হয়।রং বেরং এর আয়োজনে বর্তমানে এটি একটি বিনোদনের অংশ হিসাবে পরিণত হয়ে পড়েছে। এটা একটা ঐতিহ্য, যা গত ৪৯ বছর ধরে চলছে। মাজারে মসজিদ রয়েছে। সেখানে পাঁচ ওয়াক্ত নামাজও আদায় করা হয়। এখানে কোন গাঁজার আড্ডা,অসামাজিক বা অবৈধ কার্যক্রম কেহ করেনা,করার চেষ্টা করলেও স্থানীয়রা তা দমন করে। নামাজের সময় এসব বিনোদনমোলক অনুষ্ঠান বন্ধ থাকে। বিগত দিনে মাজারের এসব বিনোদনে কারো কোন সমস্যা হয়নি। হঠাৎ আওয়ামী সরকারের পতনের পর কিছু উলামায়ে কেমরাগণ মাজার বন্ধ করতে উঠে পরে লেগেছে। স্থানীয়দের প্রশ্ন বিগত দিনেও আলেম ওলামারা ছিলো,তারা কখনো এবিষয়ে কোন প্রতিবাদ করেন নি বরং ইউনিয়নের এই ঐতিহ্যকে ধরে রাখতে সকলে মিলে মিশে এটি পরিচালনা করা হয়েছে। তবে এবার কেনো মাজার বন্ধ করতে এত তৎপরতা চালানো হচ্ছে? এমন প্রশ্ন সমালোচনা চলছে বিভিন্ন পেশাশ্রেণীর মানুষের মাঝে।

    ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মো. শফিকুল ইসলাম খান জানান, ওরস ঘিরে উত্তেজনা তৈরি হলে দুই পক্ষকে নিয়ে রবিবার থানায় আলোচনা হয়। গান–বাজনা, জুয়া না হলে হুজুরদের কোনো আপত্তি নেই। গান–বাজনা ও অসামাজিক কার্যকলাপ করবে না বলে মাজারের লোকজন প্রতিশ্রুতি দিয়েছে। কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে পুলিশের নজরদারি থাকবে বলেও জানান তিনি।

    তবে গত ৪৯ বছরে এমন পরিস্থিতি কখনো হয়নি, এবার ওরশকে কেন্দ্র করে এই উত্তেজনা মোখর পরিস্থিতি মাজারের ভক্ত আশেকানদের মাঝে চরম আতঙ্কের সৃষ্টি হয়েছে এমনটাও দাবী উঠেছে স্থানীয় মহলের মাঝে।

  • নানা আয়োজনে নলছিটিতে বিডি ক্লিনের সদস্য সম্মেলন অনুষ্ঠিত

    নানা আয়োজনে নলছিটিতে বিডি ক্লিনের সদস্য সম্মেলন অনুষ্ঠিত

    ঝালকাঠি প্রতিনিধি : মোঃ নাঈম মল্লিক

    ঝালকাঠির নলছিটিতে
    পরিচ্ছন্নতায় দেশব্যাপী পরিচিত সেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
    “এই শহর আমার,এই দেশ আমার,পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমার।আসুন সবাই প্রতিজ্ঞা করি একটি ময়লাও যত্রতত্র নয়” এই স্লোগান নিয়ে ২৭ জানুয়ারি সোমবার সকাল দশটায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
    এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:নজরুল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো:আব্দুস সালাম,উপজেলা নির্বাহী কর্মকর্তার সহধর্মিণী ফারহানা খান মিথিলা,উপজেলা বন কর্মকর্তা মো:শহিদ উদ্দীন,উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা নাছরিন আক্তার,উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোফাজ্জল হোসেন চৌধুরী,বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলী খলিফা,নলছিটি পৌরসভার নির্বাহী ইঞ্জিনিয়ার আবুল হোসেন,বিডি ক্লিন নলছিটির উপদেষ্টা শাহদাত ফকির,সমাজসেবক নাসিম হোসেন,মেহেদী হাসান সমর,যুব উদ্যোক্তা আখতারুজ্জামান,মো:রিয়াদ তালুকদার,স্থানীয় সমাজকর্মী বালী তাইফুর রহমান তূর্য সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিডি ক্লিনের সদস্যরা।
    বিডি ক্লিন নলছিটির সমন্বয়ক মো:আতিক খান এবং সদস্য সুমি আক্তারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন নলছিটি বিডি ক্লিনের উপ সমন্বয়ক মারজান খান,শুভেচ্ছা বক্তব্য রাখেন স্থানীয় সমাজকর্মী বালী তূর্য বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো:আব্দুস সালাম,উপজেলা নির্বাহী কর্মকর্তার সহধর্মিণী ফারহানা খান মিথিলা সহ অন্যান্য অতিথিবৃন্দ।
    প্রধান অতিথি হিসেবে দিক নির্দেশনামূলক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:নজরুল ইসলাম।
    বক্তব্য শেষে সম্মিলিত নৃত্য ও বিডি ক্লিনের বিশেষ ডকুমেন্টরি প্রদর্শনী,সংগীত পরিবেশন,প্রীতি ক্রিকেট ম্যাচ সহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিকেল পাচটায় দিন ব্যাপী এ অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হয়।

  • ধামইরহাটে পৌরসভার উদ্যোগে ৪ শতাধিক পরিবারে কম্বল বিতরণ

    ধামইরহাটে পৌরসভার উদ্যোগে ৪ শতাধিক পরিবারে কম্বল বিতরণ

    আবুল বয়ান, ধামইরহাট নওগাঁ প্রতিনিধি : 

    নওগাঁর ধামইরহাটে পৌরসভার উদ্যোগে ৪ শতাধিক পরিবারে কম্বল বিতরণ করা হয়েছে। ২৭ জানুয়ারি বিকেল ৩ টায় পৌর কার্যালয়ের সামনে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান উপস্থিত থেকে নিজ হাতে ৪ শত ১০ টি পরিবারের শীতার্তদের মাঝে এসব কম্বল বিতরণ করেন। বিতরণকালে পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা সজল কুমার মন্ডল, পৌর বিএনপির আহবায়ক নুরুল ইসলাম, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ আনারুল ইসলাম, পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য শাহিনা ইয়াসমিন, পৌরসভার ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রউফ, এনামুল হক টাইগার প্রমুখ। এ সময় রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ, স্থানীয় গণমাধ্যমকর্মী ও ছাত্র প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

    আবুল বয়ান ।।

  • সুন্দরগঞ্জে নিখোঁজের ৪ দিন পর প্রতিবন্ধীর লা-শ উদ্ধার

    সুন্দরগঞ্জে নিখোঁজের ৪ দিন পর প্রতিবন্ধীর লা-শ উদ্ধার

    মোঃ আনিসুর রহমান আগুন,গাইবান্ধা থেকেঃ

    গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশ নিখোঁজের ৪ দিন পর সবুজ মিয়া (৩৫) নামের এক যুবকের ভাসমান লাশ পুকুর থেকে উদ্ধার করেছেন।

    জানা গেছে, সোমবার সকালে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মনিরাম কাজি গ্রামে লাশ উদ্ধারের ঘটনাটি ঘটে। যুবক সবুজ মিয়া ওই গ্ৰামের জহুরুল ইসলামের ছেলে। সবুজ মিয়া একজন শারীরিক প্রতিবন্ধী। ৪ দিন থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এনিয়ে পরিবারের লোকজন মাইকিং করাসহ অনেক খোঁজাখুঁজির করার পরেও তার সন্ধান মেলেনি। এমতবস্থায় সোমবার  সকালে ওই গ্রামের আব্দুর রাজ্জাক মিয়ার পুকুরে তার ভাসমান লাশ দেখতে পায় স্থানীয় লোকজন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।

    ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান ,বংশগত ভাবে তার পরিবারের কয়েকজন জন প্রতিবন্ধী। এর আগে যুবক সবুজ মিয়ার মা আগুনে পুড়ে মারা গেছেন।

    এব্যাপারে থানা অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হাকিম আজাদের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, এ নিয়ে পরিবারের লোকজনের কোন অভিযোগ নেই। তারপরও ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।

  • চারঘাটে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধন 

    চারঘাটে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধন 

    চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ

    রাজশাহীর চারঘাটে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ৯ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। 

    সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্টপোষকতায় উপজেলা পরিষদ চত্ত্বরে ৩ দিন ব্যাপী আয়োজিত মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস।

    উপজেলা একাডেমিক সুপারভাইজার রাহিদুল ইসলামের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুন ফেরদৌস এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন হাসান, উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা সরকার এনায়েত কবির, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান,
    উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সোহেল হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা: তৌফিক রেজা, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থীগন।

    সবশেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত ১৪ টি স্টল পরিদর্শন করেন।

    মোঃ মোজাম্মেল হক
    চারঘাট, রাজশাহী। 

  • রোটারি ক্লাব অব চট্টগ্রাম লেক ভিউয়ে রিপসা টিম-ডি-৬৫ অফিসিয়াল ক্লাব ভিজিট ও ফ্যামিলি নাইট অনুষ্ঠিত

    রোটারি ক্লাব অব চট্টগ্রাম লেক ভিউয়ে রিপসা টিম-ডি-৬৫ অফিসিয়াল ক্লাব ভিজিট ও ফ্যামিলি নাইট অনুষ্ঠিত

    প্রেস বিজ্ঞপ্তি।।
    রোটারি ক্লাব অব চট্টগ্রাম লেক ভিউয়ের  ফ্যামিলি নাইট অনুষ্ঠিত হয়েছে। 
    ২৬ জানুয়ারি (রবিবার) রাতে নগরীর জি ই সি’র মোড়ে মেরিডিয়ান হোটেল এন্ড রেস্টুরেন্টে রিপসা টিম-ডি-৬৫ অফিসিয়াল ক্লাব ভিজিট ও ফ্যামিলি নাইট অনুষ্ঠানের আয়োজন করে।

    ক্লাবের সভাপতি রোটারিয়ান উত্তম কুমার ব্যানার্জী সভার সভাপতিত্ব করেন। তিনি  ক্লাবের বিগত দিনের যে সকল কর্মসূচী বাস্তবায়িত হয়েছে যেমন- দরিদ্র ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ, বৃক্ষরোপণ,ফ্রী চক্ষু ক্যাম্প,ফ্রী মেডিকেল ক্যাম্প,দরিদ্র ও কম শিক্ষিত ইলেকট্রিশিয়ানদের জন্য 
    ভোকেশনাল প্রশিক্ষন, বিগত বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্যে আর্থিক সহায়তা প্রদান ইত্যাদি উপস্থাপন করেন। সভাপতি চলমান কর্মসূচি এবং ভবিষ্যৎ কর্ম পরিকল্পনাও বর্ণনা করেন। 
    রিপসা টিম-ডি-৬৫ এর পরিদর্শক রোটারিয়ান মো. আজিজুল হক এবং রোটারিয়ান সালমা আর মনি চট্টগ্রাম লেক ভিউয়ের আরসি কে ক্লাব পারফরমেন্স এক্সিলেন্ট এ্যাওয়ার্ড প্রদান করেন এবং এই ক্লাবের উত্তরোত্তর উন্নতি ও সম্বৃদ্ধি কামনা করেন।
    এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট অতিথিবৃন্দের মধ্যে রিপসা ডেপুটি কোঅর্ডিনেটর রোটারিয়ান মনিরুজামান,রিপসা কোঅর্ডিনেটর,
     রোটারিয়ান ইব্রাহিম হাসান, রোটারিয়ান এডভোকেট আশীষ কুমার দত্ত, রেজাউল করিম।ক্লাবের সেক্রেটারি রোটারিয়ান সুবর্ণা ভট্টাচার্য্য সকল সদস্য এবং অতিথিদেরকে ফুল দিয়ে বরন করেন এবং সাদর অভ্যর্থনা জানান। আরও উপস্থিত ছিলেন রোটারিয়ান ডা. আলমগীর সোহেব, ফেরদৌস আরা বেগম, মো. তৌহিদ ইকবাল, ডা. প্রণব প্রাসাদ দাশ, মো. জসীম উদ্দীন, ইঞ্জিনিয়ার হায়াৎ চৌধুরী, মিসেস তানিস্রী, ইঞ্জিনিয়ার রুবেল, সুমন কল্যাণ বিশ্বাস, মো. আসাদুর রহমান রিপন, মো. আবুল হাশেম, সিলভিয়া হায়াৎ চৌধুরী, অনুপম চৌধুরী, প্রফেসর কৃষ্ণা বড়ুয়া প্রমুখ।

    ছবির ক্যাপশন- রোটারি ক্লাব অব চট্টগ্রামের ফ্যামিলি নাইট অনুষ্টানে অতিথিরা।।

  • ময়মনসিংহে “বিজয়ের উল্লাসে ,তারুণ্যের উচ্ছ্বাসে”শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

    ময়মনসিংহে “বিজয়ের উল্লাসে ,তারুণ্যের উচ্ছ্বাসে”শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    ময়মনসিংহে “বিজয়ের উল্লাসে, তারুণ্যের উচ্ছ্বাসে” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ জানুয়ারি (সোমবার) ময়মনসিংহ জেলা তথ্য অফিস, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আয়োজনে ময়মনসিংহ জেলা পরিষদ এর শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা তথ্য অফিস, ময়মনসিংহের পরিচালক মীর আকরাম উদ্দিন আহাম্মদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা পরিষেদর প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ কবির হোসেন সরদার।

    প্রধান অতিথি বলেন, আজকে আমাদের সামনে যারা উপস্থিত আছেন,আপনাদের উপর ভিত্তি করেই আমাদের আগামীর বাংলাদেশ গড়ে উঠবে। জাগ্রত তরুণরাই দেশটাকে পরিবর্তন করতে পারবে। বাংলাদেশ বিনির্মাণে আপনাদের সবসময়ই সক্রিয় ভূমিকা পালন করতে হবে। বিগত সময়েও দেখা গেছে দেশের যে কোন ক্রান্তিলগ্নে বা উন্নয়নের ক্ষেত্রে তরুণরাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

    অনু্ষ্ঠানে, ময়মনসিংহ জেলায় এইচপিভি টিকা প্রদান ক্যাম্পিংয়ে অংশগ্রহণকারী ১৩ উপজেলার মোট ১৩২ জন শিক্ষার্থী ভলেন্টিয়ারকে সার্টিফিকেট প্রদান করা হয়।

    সভাপতির বক্তব্যে ময়মনসিংহ জেলা তথ্য অফিসের পরিচালক মীর আকরাম উদ্দিন আহাম্মদ উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আপনারা যে কাজটির জন্য আজকে এখানে সম্মাননা পাচ্ছেন, সেই কাজটি করা খুব সহজ ছিল না। তবে আপনাদের তারুণ্যের শক্তির কারণেই এই চ্যালেঞ্জিং কাজটি খুব সহজেই সম্পন্ন করেছেন। তাই আমরা চাইবো,ভবিষ্যতেও দেশ ও সমাজের স্বার্থে আপনারা সকল প্রতিবন্ধকতা দূরে সরিয়ে কাজ করে যাবেন।

    অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ময়মনসিংহ জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক আফসানা ফেরদৌস মিষ্টি, ময়মনসিংহ ইউনিসেফ প্রতিনিধি আমানুল্লাহ, ময়মনসিংহ আনন্দমোহন কলেজ এর সহযোগী অধ্যাপক এ কে এম শামসুজ্জামানসহ প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমকর্মী।

  • উজিরপুরে শিশু অধিকার সুরক্ষায় সাংবাদিকদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা

    উজিরপুরে শিশু অধিকার সুরক্ষায় সাংবাদিকদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা

    মোঃ জুনায়েদ খান সিয়াম  উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার  উজিরপুর সিআরএসএস ও ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে শিশু অধিকার ও সুরক্ষায় সাংবাদিকদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০ টায় উজিরপুরে সিআরএসএস ও ওয়ার্ল্ড ভিশনের কার্যালয় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় উজিরপুর সাংবাদিক ইউনিয়ন ও প্রেসক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। ওয়ার্ল্ড ভিশনের এ্যাক্টিং সিনিয়র ম্যানেজার ও বরিশালের এসিও সিলভিয়া ডেইজির সঞ্চালনায় বক্তব্য রাখেন উজিপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রহিম সরদার, উজিরপুর উপজেলা ও পৌর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন শরীফ, উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান মাসুম, এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উজিরপুর সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক মুন্না, উজিরপুর প্রেসক্লাবের সদস্য মোঃ সুমন বালি, সাংবাদিক ইউনিয়নের দপ্তর সম্পাদক মোঃ জুনায়েদ খান সিয়াম, প্রেসক্লাবের সদস্য আসাদুজ্জামান সুমন, সাংবাদিক ইউনিয়নের সদস্য গোলাম মোস্তফা আকাশ ও প্রেসক্লাব সদস্য মোঃ সোহাগ। 

    এ সময় আরো উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের স্পন্সরশীপ অফিসার পলাশ রঞ্জন সরকার, সিআরএসএস এর অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম কোর্ডিনেটর রিগবী সেতু গোমেজ, মনিটরিং এন্ড ইভিউলেশন স্পেশালিস্ট অফিসার রাকিবুল ইসলাম, এ্যানি মিতা বৈরাগী,  জয়ধর,  সিনথিয়া তন্বী,  জেমস্ সানি বৈরাগী, কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার আবু রায়হান. এ্যাকাউন্ট এন্ড এডমিন অসিত দাস। এ সময় সঞ্চালক সিলভিয়া ডেইজি প্রতিষ্ঠানের বিগত অর্থ বছরে সম্পাদিত কর্মের সফলতার বিস্তারিত তথ্য উপস্থাপন করেন। একই সাথে ২০২৫ সালের কর্মপরিকল্পনার অংশ হিসেবে ক্ষুধা মুক্ত শিশু, অপুষ্টি মুক্ত শিশু,  বাল্যবিবাহ মুক্ত উপজেলা, জিরো শিশুশ্রম ও প্লাস্টিক মুক্ত সমাজ গড়তে সাংবাদিকদের ভূমিকা শীর্ষক মুক্ত আলোচনা কারা হয়।

  • ময়মনসিংহে ব্যাটারিচালিত অটোরিকশা চালাকদের ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা

    ময়মনসিংহে ব্যাটারিচালিত অটোরিকশা চালাকদের ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    নির্ধারিত সড়ক নয় সব সড়কে চলাচলের অনুমতির দাবিতে ঘেরাও কর্মসূচির আন্দোলনে ব্যর্থ ময়মনসিংহে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট পালন করছে ব্যাটারিচালিত অটোরিকশা চালকরা।এতে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন রোগী, শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ। সোমবার (২৭ জানুয়ারী)সকালে শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, সড়কে অটোরিকশা না থাকায় অনেক যাত্রী রিকশায় যাতায়াত করছেন। এ সুযোগে অনেক রিকশাচালক দ্বিগুণ ভাড়া নিচ্ছেন। এছাড়া অনেককে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে। কিছু কিছু সড়কে পুলিশের গাড়ী দিয়ে যাত্রীদের যাতায়াতের ব্যবস্থা করায় পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন যাত্রীরা।

    অনেকেই বলেন, ‘সকালে অটোরিকশা না পেয়ে দ্বিগুণ ভাড়ায় রিকশায় চড়ে কর্মস্থলে গিয়েছি। তবে এর সুষ্ঠু সমাধান হওয়া দরকার।’

    পায়ে হেঁটে পাটগুদাম ব্রিজ থেকে চরপাড়া মোড়ে যাচ্ছিলেন রফিকুল ইসলাম । তিনি বলেন, ‘অটোরিকশা চালকদের দাবি যৌক্তিক। তাদেরকে সব সড়কে গাড়ি চালানোর অনুমতি দিয়ে ট্রাফিক নিয়ন্ত্রণ সুশৃঙ্খলভাবে করতে হবে। সুষ্ঠুভাবে ট্রাফিক নিয়ন্ত্রণ করা গেলে যানজট নিয়ন্ত্রণে থাকবে। অটোরিকশা বন্ধ থাকায় রিকশাচালকরা ভাড়া বাড়িয়ে দিয়েছে। এতে পায়ে হেঁটে গন্তব্যে যাচ্ছি।’

    অটোরিকশাচালক আব্দুল হাকিম বলেন, ‘ধর্মঘটে আর্থিকভাবে ক্ষতি হচ্ছে। গাড়ি বন্ধ রাখায় পকেট ফাঁকা। আজ বাজার করতে পারব না। তবুও দাবি আদায়ের জন্য আন্দোলন করছি।’

    ময়মনসিংহ জেলা অটোবাইক মালিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. হোসাইন আহমেদ সুজন বলেন, ‘সব সড়কে গাড়ি চালানোর অনুমতি চেয়ে গত ১৯ জানুয়ারি কর্মবিরতির পালন করা হয়েছে। এদিন জেলা প্রশাসক ও সিটি করপোরেশন কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করা হয়। কিন্তু জেলা প্রশাসন তাদের সিদ্ধান্তে অটল থাকায় অনির্দিষ্টকালের জন্য সব ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধ রেখেছে চালক ও মালিকরা। আমাদের দাবি আদায় না হলে, আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।’

    ময়মনসিংহ সিটি করপোরেশনের সচিব ও ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা সুমনা আল মজীদ বলেন, ‘সম্প্রতি যানজট কমানোর জন্য শহরের নির্দিষ্ট ছয়টি সড়কে অটো চলাচল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সিটি করপোরেশন ও জেলা প্রশাসন। এতে চালকরা ক্ষুব্ধ হয়ে ওঠে। তারা জনসাধারণের দুর্ভোগের কথা চিন্তা না করে ধর্মঘট করছে। বিষয়টি আলোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।’

    এর আগে রবিবার সকাল থেকে নগরীতে অটোরিকশা চলাচল বন্ধ রেখে বিক্ষোভ করেন চালকরা। পরে সন্ধ্যায় বিক্ষোভ মিছিল নিয়ে ময়মনসিংহ রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে সমাবেশ করেন। সেখান থেকে অনির্দিষ্টকালের জন্য ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধের ঘোষণা দেওয়া হয়।

  • ঝালকাঠিতে মাদ্রাসা সভাপতির বিরুদ্ধে নিয়োগ বানিজ্যের অভিযোগ 

    ঝালকাঠিতে মাদ্রাসা সভাপতির বিরুদ্ধে নিয়োগ বানিজ্যের অভিযোগ 

    রিপোর্ট : ইমাম বিমান

    ঝালকাঠি জেলার সদর উপজেলাধীন বালিঘোনা আল মাহবুব তামিরে মিল্লাত দাখিল মাদ্রাসা সভাপতি সহ নিয়োগ কমিটির বিরুদ্ধে পরীক্ষায় অনিয়ম, দূর্নীতির মাধ্যমে নিয়োগ বানিজ্য করায় জেলা প্রশাসকের নিকট নিয়োগ পক্রিয়া স্থগিত করার আবেদন করেন পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীরা। গত ২৭জানুয়ারী সোমবার দুপুরে ঝালকাঠি জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করেন। 

    এ বিষয় অভিযোগ সূত্রে জানাযায়, সদরের বালিঘোনা আল মাহবুব তামিরে মিল্লাত দাখিল মাদ্রাসায় একাধিক পদে  নিয়োগের ক্ষেত্রে মাদ্রাসা কতৃপক্ষ গত ৭ অক্টোবর ২০২৪ ইং তারিখে দৈনিক শতকন্ঠ পত্রিকায় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেন। এক একটি পদের জন্য একাধিক ব্যক্তি আবেদন করলে তাদের আবেদনের প্রেক্ষিতে গত ২৫ জানুয়ারী ঝালাকাঠি ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা ভবনের একাধিক কক্ষে পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও সভাপতির মনোনীত প্রার্থী আসতে দেরি করায় সকাল ১০টার পরিবর্তে দেড় ঘন্টা পর সকাল সাড়ে ১১টায় পরীক্ষা শুরু করে।  পরীক্ষা শেষে একঘন্টা পর ফলাফল ঘোষনার কথা থাকলেও নিয়োগ কতৃপক্ষ ফলাফল ঘোষনা না করেই কতিপয় প্রার্থীদের মৌখিক পরীক্ষা গ্রহন করেন। নিয়োগ কতৃপক্ষ স্বজনপ্রীতি ও আর্থিক লেনদেনের মাধ্যমে তাদের পছন্দনীয় প্রার্থীদের নিয়োগ করার লক্ষে মৌখিক পরীক্ষার ফলাফলও ঘোষনা করেননি। প্রার্থীরা তাদের পরীক্ষার ফলাফল জানতে চাইলে নিয়োগ কতৃপক্ষ ঐ সময় ফলাফল ঘোষনা না করে তারা পরেরদিন ২৬ জানুয়ারী মাদ্রাসা নোটিশ বোডে টাঙ্গীয়ে দেয়ার কথা বলে পরীক্ষা কেন্দ্র ত্যাগ করেন। 

    এ বিষয় নিয়োগ পরীক্ষায় অংশগ্রহন করা প্রার্থী আফসানা মিমি জানান, পরীক্ষার দিন পরীক্ষা শেষে একঘন্টা পর ফলাফল ঘোষনা করার কথা থাকলেও নিয়োগ কতৃপক্ষ ঐদিন ফলাফল ঘোষনা না করে পরেরদিন মাদ্রাসা নোটিশ বোডে পরীক্ষার ফলাফলা দেয়া হবে বলে চলে যায়। পরেরদিন মাদ্রাসায় গিয়ে নোটিশ বোডে কোন ফলাফল দেখতে না পেয়ে পরীক্ষায় অংশগ্রহন কারীরা মাদ্রাসা ময়দানে সভাপতি, সুপার ও সহসুপারের পদত্যাগ চেয়ে বিক্ষোভ করে। বিক্ষোভ করেও কোন প্রতিকার না পেরে সকলে ঐক্যবদ্ধ হয়ে মাদ্রাসার  সভাপতি, মাদ্রাসা সুপার সহ নিয়োগবোর্ড থাকা কর্মকর্তাদের দূর্নীতি তদন্ত করে নিয়োগ বাতিল চেয়ে আবেদন করি।  

    এ বিষয় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায় গত ২৫ জানুয়ারি নিয়োগ পরীক্ষা শেষে ফলাফল ঘোষনা না করে পরীক্ষা কেন্দ্রের শিক্ষকদের একটি কক্ষে নিয়োগ কতৃপক্ষের মধ্যে থাকা মাদ্রাসা সভাপতি বোর্ড থেকে আসা একজন কর্মকর্তাকে টাকা দিচ্ছেন, অপর দিকে মাদ্রাসা সুপারকে অন্য আরেক জনকে ডেকে টাকা দিতে দেখা যায়।

    এ বিষয় মাদ্রাসা সুপার মো: তাজামুল হোসাইনের সাথে তার ব্যবহারিত মুঠোফোন নম্বরে (01720690……) একাধিক বার কল করা হলেও তার ফোনটি বন্ধ পাওয়া যায়। অপরদিকে এ বিষয় মাদ্রাসা সভাপতি মাওলানা মাহবুবের নিকট তার মুঠোফোনে জানতে চাওয়া হলে তিনি জানান, বিধি মোতাবেকই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। যারা সর্বোচ্চ নম্বর পেয়েছে তাদেরকেই নিয়োগ দেয়া হয়েছে। নিয়োগের ক্ষেত্রে যারা অকৃতকার্য হবেন সাধারনত তারাই অভিযোগ দেন।