Category: দেশজুড়ে

  • সুজানগরে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন

    সুজানগরে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন

    এম এ আলিম রিপনঃ পাবনার সুজানগরে রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের মাধ্যমে বোরো (উফশী) ধানের সমলয়ে চাষাবাদে চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা  কর্মসূচির আওতায় সুজানগর পৌরসভার বলরামপুর মাঠে   মঙ্গলবার এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। পরে  উপজেলা  কৃষি সম্প্রসারণ  অধিদপ্তরের  আয়োজনে স্থানীয় সুধীজন ও কৃষক-কৃষাণীদের নিয়ে অনুষ্ঠিত আলোচনা সভায়  প্রধান অতিথির বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি পাবনার উপ-পরিচালক কৃষিবিদ ড.মোঃ জামাল উদ্দিন । সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাফিউল ইসলাম। অনুষ্ঠানে অতিরিক্ত কৃষি অফিসার মোহাম্মদ ফারুক হোসেন চৌধুরী, কৃষি  প্রকৌশলী সুমন চন্দ্র কুন্ডু, উপ সহকারী কৃষি অফিসার পার্থ প্রতিম রায়সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি পাবনার উপ-পরিচালক কৃষিবিদ ড.মোঃ জামাল উদ্দিন বলেন, রাইস প্লান্টার পদ্ধতি শ্রম,সময়,অর্থ সাশ্রয়ের একটি আধুনিক পদ্ধতি । যা কৃষিকে যান্ত্রিকিরণের একটি সময়োপযুগী মাধ্যম। এতে ফসলের মাঠের আন্ত:পরিচর্যা,চারার গুনগত মান ঠিক থাকে। ফলন বৃদ্ধি হয়। কৃষকের উন্নয়নের জন্য সরকার কৃষি প্রণোদনা সহায়তার আওতায় কৃষি যন্ত্র বিতরণ, সুলভ মূল্যে কৃষি উপকরণ প্রদানসহ নানাবিধ সুবিধা প্রদান করে যাচ্ছে উল্লেখ করে তিনি আরো বলেন  ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ১বিঘা জমি চারা রোপন করতে সময় লাগে ১ ঘন্টা এবং খরচ হয় মাত্র ৪০০ টাকা। যেখানে শ্রমিক দিয়ে রোপন করলে খরচ হয় ১৫০০-২০০০ টাকা। তাই ট্রান্সপ্লান্টারে রোপন করলে শ্রম, সময় ও অর্থ কম লাগে বা সাশ্রয় হয় বিধায় উপস্থিত কৃষকগণকে এ ভাবে সমলয় ভিত্তিতে চাষাবদ করার অনুরোধ জানান। 

    স্থানীয় কৃষকেরা বলেন, আগে রাইস ট্রান্সপ্লান্টার যান্ত্রিকীকরণ পদ্ধতিতে ধানের চারা রোপণ করার কোনো ধারণা ছিল না।বর্তমান কৃষি কর্মকর্তার পরামর্শে ওসহায়তায় আমরা এ বছর প্রথমবারের মতো কয়েক বিঘা জমি বোরো আবাদের আওতায় আনবো। ফসল উৎপাদনে প্রযুক্তির ব্যবহার ও উন্নত জাত ব্যবহারের পরামর্শ দিচ্ছে কৃষি অফিস। তাদের পরামর্শে স্বল্প সময়ে অধিক উৎপাদনে প্রযুক্তির ব্যবহারে ঝুঁকছেন চাষীরা। এখন শ্রমিকদের অপেক্ষায় দিন গুণতে হয় না বলেও  জানান তারা।

    সুজানগর প্রতিনিধি।।

  • রংপুর ও গাইবান্ধা জেলায় বিএসটিআই’র সার্ভিল্যান্স অভিযান পরিচালনা এবং ২টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের

    রংপুর ও গাইবান্ধা জেলায় বিএসটিআই’র সার্ভিল্যান্স অভিযান পরিচালনা এবং ২টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের

    প্রেস বিজ্ঞপ্তি

    ২৮ জানুয়ারী ২০২৫ খ্রি. তারিখে, বিএসটিআই বিভাগীয় কার্যালয় রংপুরের আওতাধীন রংপুর ও গাইবান্ধা জেলার অবৈধ প্রতিষ্ঠানে সার্ভিল্যান অভিযান পরিচালনা করা হয়। বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুরের সহকারী পরিচালক (সিএম) প্রকৌঃ মোঃ জাহিদুর রহমান এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আরও উপস্থিত ছিলেন বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুরের ফিল্ড অফিসার (সিএম), প্রকৌঃ মোঃ তাওহিদ আল-আমিন।

    যে সকল প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়েরর জন্য আলামত জব্দ করা হয়েছে সে প্রতিষ্ঠানগুলো হলো:

    ১। এম এস ব্রিকস ফিল্ড, একবারপুর, মধ্যপাড়া, পীরগঞ্জ রংপুর। 

    ২। এস এম ব্রিকস, খোর্দ্দ রসসুলপুর, বড়জামালপুর, সাদুল্লাপুর, গাইবান্ধা। 

    ৩। মেসার্স শিখা ব্রিকস, খোর্দ্দ রসসুলপুর, বড়জামালপুর, সাদুল্লাপুর, গাইবান্ধা। 

    ৪। এ আর এস ব্রিকস, খোর্দ্দ রসসুলপুর, সাদুল্লাপুর, গাইবান্ধা। 

    ৫। এ এস বি ব্রিকস, সাহার বাজার, খামার বল্লমঝাড়, সদর, গাইবান্ধা। 

    ৬। কে এ ব্রিকস, কাজলের ঢোপ, সাদুল্লাপুর রোড, সদর, গাইবান্ধা। 

    ৭। এস এন্ড এস ব্রিকস, খোলাবাড়ি, বল্লমঝাড়, সদর, গাইবান্ধা। 

    ৮। এইচ বি সি ব্রিকস, সাহারভিটা, খোলাহাটি, সদর, গাইবান্ধা। 

    ৮। রুসদা ব্রিকস, পূর্ব ছাপড়হাটী, সুন্দরগঞ্জ, গাইবান্ধা। 

    ৯। রুসদা ব্রিকস-১, বোয়ালীর পূর্ব পাশের্ব, নতুন দুলাল, সুন্দরগঞ্জ, গাইবান্ধা। 

    ১০। মেসার্স দেওয়ান ব্রিকস, সতীরজান, ধুবনীবাজার, সুন্দরগঞ্জ, গাইবান্ধা। 

    ১১। মেসার্স জে এস ব্রিকস, মজুমদার হাট, সুন্দরগঞ্জ, গাইবান্ধা। 

    ১২। এম এস ব্রিকস, পাঁচগাছী, মজুমদারহাট, সুন্দরগঞ্জ, গাইবান্ধা। 

    ১৩। সোনালী ব্রিকস, কে কৈ কাশদহ, বাজার পাড়া, সুন্দরগঞ্জ, গাইবান্ধা। 

    ১৪। থ্রি এস ব্রিকস, শোভাগঞ্জ, সুন্দরগঞ্জ, গাইবান্ধা। 

    ১৫। মেসার্স এম আর ব্রিকস, পশ্চিম ছাপড়হাটি, মন্ডলের হাট, সুন্দরগঞ্জ, গাইবান্ধা। 

    ১৬। এস এস ব্রিকস, থানসিংহপুর, সদর, গাইবান্ধা। 

    ১৭। এস এস ব্রিকস, হরিণাবাড়ি, পলাশবাড়ী, গাইবান্ধা। 

    ১৮। এ বি ডি ব্রিকস, নশরতপুর, সদর, গাইবান্ধা। 

    ১৯। ফ্রেন্ডস ব্রিকস, নশরতপুর, সদর, গাইবান্ধা।

    ২০। মেসার্স জেড এ ব্রিকস, নশরতপুর, সদর, গাইবান্ধা।

    ২১। বি এম কে ব্রিকস-১, ত্রিমোহনী, ফুলবাড়ি, সদর, গাইবান্ধা।

    ২২। বি এম কে ব্রিকস-২, টেপা পদুমশহর, সাঘাটা, গাইবান্ধা। 

    ২৩। এম এম আর ব্রিকস, রিফাইতপুর, বদিয়াখালী, সদর, গাইবান্ধা। 

    যে ০২টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে সে প্রতিষ্ঠানগুলো হলো:

    ১। মেসার্স বি ই বি ব্রিকস-১, রসুলপুর, ধাপেরহাট, পীরগঞ্জ, রংপুর; ব্যান্ড: বিইবি, মামলা নং- ৫৭/২৫

    ২। মেসার্স বি ই বি ব্রিকস-২, চকশোলাগাড়ী, লালদিঘী, পীরগঞ্জ, রংপুর; ব্যান্ড: বিইবি, মামলা নং- ৫৮/২৫

    জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • নেছারাবাদে ধারাবাহিক চুরির ঘটনায় দশ দিনের মাথায় চোর ধরা পড়লো ব্যবসায়ীদের হাতে

    নেছারাবাদে ধারাবাহিক চুরির ঘটনায় দশ দিনের মাথায় চোর ধরা পড়লো ব্যবসায়ীদের হাতে

    আনোয়ার হোসেন,
    নেছারাবাদ উপজেলা প্রতিনিধি //

    নেছারাবাদে দোকান গুলোতে ধারাবাহিক চুরির ঘটনায় উদ্বিগ্ন ছিলো ব্যাবসায়ীরা। তারা ব্যবসা প্রতিষ্ঠানে সজাগ দৃষ্টি রাখার কারনে অবশেষে চোরকে হাতানতে ধরতে সক্ষম হয়েছে ব্যবসায়ীরা। রাত একটার দিকে ইভা নার্সারীর পাশে একটি দোকানে চুরি করতে গিয়ে জিসান নামে এক চোর ধরা পড়ে ব্যবসায়ী ও স্থানীয় জনতার হাতে। প্রাথমিক তদন্তে তার নামে একাধিক চুরির মামলা রয়েছে। থানায় তার নামে একটি চুরির মামলা রুজ করে পিরোজপুরে পাঠানো হয়েছে।

    মঙ্গলবার রাত দেড়টার দিকে উত্তর ছারছিনা ইভা নার্সারীর পাশে রহমতুল্লাহ স্টোরে চুরি করার সময় দোকানদার টের পেয়ে ডাক চিৎকার দিলে স্থানীয় লোকজন এসে জিসানকে হাতেনাতে ধরে ফেলে এর পূর্বে ছারছিনা লোড় পয়েন্ট হাসানের পেট্রোল এর দোকানে চুরি করে। ব্যবসায়ীরা পুলিশকে খবর দিলে পুলিশ এসে তাকে থানায় নিয়ে জিগ্যেসাবাদে সব স্বীকার করে। এর পূর্বের জগন্নাথকাঠি বাজারে চুরির ঘটনায় সে জড়িত থাকার কথা স্বীকার করে। জিসান বানারীপাড়া শেরেবাংলা ইউনিয়নের বৌশের চর এলাকায় বাবুল ফরাজির বড় ছেলে। তারা দীর্ঘ দিন ধরে ঢাকায় থাকেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক চুরির মামলা রয়েছে বলে জানা গেছে।

    তার পরিবারের যোগাযোগ করলে জিসানের মা জানান, আমার ছেলে হয়তো সঙ্গদোষে খারাপ হয়ে গেছে। ও ঢাকা একটি গার্মেন্টসের অপারেটর ছিলো ওর স্ত্রী অসুস্থ থাকায় তিন ধরে সে বাড়িতে থাকে। কি কারনে চুরি করেছে কিছু বলতে পারবো না।

    নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ বনি আমিন বলেন, উত্তর ছারছিনা একটি দোকানে চুরি করার সময় দোকানদার ও স্থানীয় জনতা তাকে ধরে ফেলেন। তাকে প্রাথমিক জিগ্যেসাবাদে সব কিছু স্বীকার করেছে। তার কাছ থেকে চুরি করা তিন জাহার ৫শত টাকা,টিনের চালা খোলার একটি স্ক্রু ড্রাইভার,উদ্ধার করা হয়েছে। তাছাড়া পূর্বের চুরির কথা স্বীকার করেছে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তার নিয়মিত চুরির মামলা রুজকরে কোর্টে পাঠানো হয়েছে।

  • নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার

    নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:

    নড়াইলের লোহাগড়া থানা পুলিশের অভিযানে কর্তৃক বাইশ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার। ইয়াবা ট্যাবলেট ব্যবসায়ের সাথে জড়িত রাসেল মোল্যা (২৯) নামের একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলার লোহাগড়া থানা পুলিশ। গ্রেফতারকৃত রাসেল মোল্যা(২৯) লোহাগড়া থানাধীন মোচড়া(উত্তরপাড়া) গ্রামের মোঃ এসকেন মোল্যার ছেলে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, সোমবার (২৭ জানুয়ারি) লোহাগড়া থানা পৌরসভাধীন পোদ্দারপাড়ার মুছা সরদারের বাড়ির সামনে ইটের সলিং রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আশিকুর রহমানের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ আব্দুস সালাম, এএসআই (নিঃ) মোঃ রুহুল আমিন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে রাসেল মোল্যা (২৯) কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামির নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য বাইশ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলা পুলিশ সুপার কাজী এহসানুল কবীর’র নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

  • নড়াইলে ভোক্তা অধিকার’র অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৩৪ হাজার টাকা জরিমানা

    নড়াইলে ভোক্তা অধিকার’র অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৩৪ হাজার টাকা জরিমানা

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে//

    নড়াইলে ভোক্তা অধিকার’র অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৩৪ হাজার টাকা জরিমানা।
    নড়াইলে ২ প্রতিষ্ঠানকে ৩৪ হাজার টাকা জরিমানা
    নড়াইল সদর উপজেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে ২টি প্রতিষ্ঠানকে ৩৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, সোমবার (২৭ জানুয়ারি) জেলার ভওয়াখালী এলাকায় নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখতে এবং ভোক্তা অধিকার নিশ্চিত করতে এ অভিযান চালানো হয়।
    অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতের নড়াইলের সহকারি পরিচালক শামীম হাসান।
    সংশ্লিষ্ট সূত্রে গেছে, সরকার ঘোষিত নীতিমালায় অনুযায়ী মিল গেট থেকে উৎপাদিত চাউলের বস্তার গায়ে এমআরপি দেয়ার কথা থাকলেও মেসার্স মোল্যা ট্রেডার্স ও রাইস মিলে উৎপাদিত চাউলের বস্তায় তা দেওয়া হচ্ছে না। বরং অন্য মিলের বস্তা এনে প্রক্রিয়াজাতকরণ করা হচ্ছে। এছাড়া উৎপাদিত চাউলের বস্তা প্রতি প্রায় ২৫০ থেকে ৩০০ গ্রাম কম ওজনে বস্তা বাজারজাত করা হচ্ছে।
    অন্যদিকে সাফা বিশুদ্ধ পানি নামের একটি প্রতিষ্ঠানের নেই বিএসটিআই-এর অনুমোদন, নেই বুয়েট ল্যাবেরও অনুমোদন। এছাড়া এই প্রতিষ্ঠানের সরবরাহকৃত পানির জারে নেই এমআরপি। এসব অপরাধে ভোক্তা অভিযানে ভোক্তা আইনের ৩৮ ও ৪৪ ধারায় মেসার্স মোল্যা ট্রেডার্স ও রাইস মিলের মালিক আমিনুর রহমান মিঠুকে ৩০ হাজার টাকা এবং ভোক্তা আইনের ৩৭ ধারায় সাফা বিশুদ্ধ পানি সরবরাহকারি মালিক মো. মোতালেবকে ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
    উপস্থিত ছিলেন, এছাড়া পুলিশ সদস্যরা সার্বিক সহযোগিতা করেন। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

  • পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মাদক চোরাকারবারী বন্ধের দাবীতে যুবদল ছাত্রদলের বিক্ষোভ

    পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মাদক চোরাকারবারী বন্ধের দাবীতে যুবদল ছাত্রদলের বিক্ষোভ

    মুহম্মদ তরিকুল ইসলাম,তেতুলিয়া প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মাদক দ্রব্য চোরাচালান বন্ধের দাবীতে উপজেলা যুব ও ছাত্রদল যৌথভাবে বিক্ষোভ মিছিল সহ উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) বরাবরে স্মারকলিপি প্রদান করেছে।

    সোমবার (২৭ জানুয়ারি) বিকাল ৫ টায় উপজেলা যুব দলের সদস্য সচিব জাকির হোসেন এর নেতৃত্বে মাদক দ্রব্য সহ সকল প্রকার চোরাচালান বন্ধের দাবীতে একটি বিক্ষোভ মিছিল চৌরাস্তা বাজার থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর স্মারক লিপি প্রদান করে। এসময় উপজেলা ছাত্রদলের আহবায়ক নুরুজ্জামান দুলাল, সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক সবুজ ও যুবদলের যুগ্ম-আহবায়ক হামিদুল হক লাবু, উপজেলা ওলামা দলের আহবায়ক সোহরাব আলী প্রমূখ উপস্থিত ছিলেন।

    স্মারকলিপি প্রদান শেষে বিক্ষোভ মিছিল সহ চৌরাস্তা বাজারের তেঁতুলতলায় চোরা চালান বন্ধের দাবীতে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষকদলের আহবায়ক কামরুজ্জামান দুলাল, ৬ নং ইউনিয়ন যুবদলের আহবায়ক আবুল কালাম আজাদ প্রমূখ। বক্তরা অবিলম্বে উপজেলায় মাদক দ্রব্য সহ সকল চোরা চালান বন্ধে প্রশাসনের কোঠর নজরদারীর আহবান করেন। অন্যথায় আগামী দিনে আরও বৃহৎ কর্মসুচি দেওয়ার ঘোষণা দেন বিক্ষোভকারী নেতৃত্ব দাতারা।

    মুহম্মদ তরিকুল ইসলাম।।

  • দোয়ারাবাজারে  বাড়ীর সীমানাকে কেন্দ্র করে সংঘ-র্ষে আহত ৩

    দোয়ারাবাজারে বাড়ীর সীমানাকে কেন্দ্র করে সংঘ-র্ষে আহত ৩

    হারুন অর রশিদ,
    দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:: দোয়ারাবাজারে জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের ৩ জন আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। মঙ্গলাবার সকালে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের পুরান বাঁশতলা গ্রামে এ ঘটনা ঘটে।

    স্থানীয় সূত্রে জানা যায়, পুরান বাঁশতলা গ্রামের মৃত নবী হোসেনের পুত্র সমশের আলী ও মৃত মহব্বত গাজীর পুত্র সিরাজ গাজী ও মোস্তফা গাজীদের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ ও মামলা মোকদ্দমা চলে আসছে। এরই জেরে ওইদিন সকালে সিরাজ গাজী ড্রেন কাটতে গেলে দুই পক্ষের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ইটপাটকেলের আঘাতে আহত হন সমশের আলী (৫৫), তার স্ত্রী গোল নাহার (৪৫) ও মেয়ে মাহফুজা আক্তার (১৮)। আহত সমশের আলী ও গোল নাহার বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি রয়েছেন। এ ঘটনায় আহতদের পক্ষে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
    চিকিৎসাধীন সমশের আলী বলেন, পনেরো বছর ধরে আমার রেকডিয় জমি দিয়ে ড্রেন করে পানি সেচ করে আসছি। প্রতিপক্ষের লোকজন প্রভাবশালী হওয়ায় তাদের জমিতে মাটি ফেলা হচ্ছে না বলে মঙ্গলবার সকালে তারা লাঠিসোটা নিয়ে আমাদের উপর হামলা চালায় এবং বেধড়ক মারধর করে।
    মোস্তফা গাজী বলেন, তারা অন্যায়ভাবে আমাদের জমি কেটে ড্রেন করে। আমাদের জমির মাটি তাদের অংশে নিয়ে যায়। এতে বাধা দেওয়ায় মঙ্গলবার সকালে তারা আমাদের সংঘে সংঘর্ষে লিপ্ত হয়। এতে তারা দুইজন আহত হয়েছে।
    জানতে চাইলে দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হক বলেছেন, জমিজমার বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় আহতদের খোঁজখবর নিয়েছি। পুলিশ হাসপাতালে গিয়ে রোগীর অবস্থা দেখে এসেছে। আহত পক্ষ অভিযোগ দিলে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

  • বর্নাঢ‌্য আ‌য়োজ‌নে  পা‌লিত হ‌লো এমকে টে‌লি‌ভিশ‌নের  দশম প্রতিষ্ঠা বার্ষিকী

    বর্নাঢ‌্য আ‌য়োজ‌নে পা‌লিত হ‌লো এমকে টে‌লি‌ভিশ‌নের দশম প্রতিষ্ঠা বার্ষিকী

    আমিরুল ইসলাম কবির,
    স্টাফ রিপোর্টারঃ

    “নয় পে‌রি‌য়ে দ‌শে পদার্পন,সবার সা‌থে এম‌কে টে‌লি‌ভিশন” এই শ্লোগান‌কে সাম‌নে রে‌খে গাইবান্ধার পলাশবা‌ড়িীতে বর্নাঢ‌্য আ‌য়োজ‌নে পা‌লিত হ‌লো এম‌কে টেলিভিশনের দশম প্রতিষ্ঠা বার্ষিকী।

    ২৮শে জানুয়ারী মঙ্গলবার দুপুর‌ে উপ‌জেলা প‌রিষদ হলরু‌মে এমকে টে‌লি‌ভিশ‌নের প্রতিনিধি ও গণমাধ্যম কর্মী মাসুদার রহমান মাসু‌দের উ‌দ্যো‌গে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনু‌ষ্ঠিত হয়।

    পলাশবাড়ী ম‌ডেল প্রেসক্লা‌বের সভাপ‌তি র‌বিউল হো‌সেন পাতার সভাপ‌তি‌ত্বে অনুষ্ঠা‌নে প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন,পলাশবা‌ড়ী উপ‌জেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আল ইয়াসা রহমান তাপাদার।

    বি‌শেষ অ‌তিথি হি‌সে‌বে ছিলেন, পলাশবা‌ড়ী আদর্শ ডিগ্রী ক‌লে‌জের অধ‌্যক্ষ গোলাম মোস্তফা,উপ‌জেলা জামায়া‌তে আ‌মির ও ১নং কিশোরগাড়ী ইউপি চেয়ারম্যান আবু বক্কর সি‌দ্দিক,উপ‌জেলা মাধ‌্যমিক শিক্ষা কর্মকর্তা ন‌কিবুল হাসান,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আঃ সামাদ মন্ডল,পলাশবাড়ী প্রেসক্লাব সাধারন সম্পাদক পাপুল মিয়া,পলাশবাড়ী রি‌পোটাস ইউ‌নি‌টির সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম।

    আ‌রো উপস্থিত ছিলেন,সংবাদকর্মী,কবি ও আবৃত্তি শিল্পী আমিরুল ইসলাম কবির, পলাশবা‌ড়ী খবর বাড়ী ২৪.কম এর সম্পাদক মুশ‌ফিকুর রহমান মিল্টন, সাংবা‌দিক ফেরদাউস মিয়া,এস আই হাবিব,ইমরাম সরকার, সাহারুল ইসলাম,সাগর আহ‌ম্মেদ, এ‌রিয়ান রা‌কিব প্রমুখ।

    এর আ‌গে স্বাগত বক্তব‌্য রা‌খেন,এম‌কে টে‌লি‌ভিশ‌নের পলাশবা‌ড়ী প্রতি‌নি‌ধি সাংবা‌দিক মাসুদার রহমান মাসুদ।

    অ‌তি‌থিবৃন্দরা এম‌কে টে‌লি‌ভিশ‌নের উত্ত‌রোত্তর উন্ন‌তি ও সাফলতা ‌কামনা ক‌রেন।।

  • ময়মনসিংহে বিভাগীয় পর্যায়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

    ময়মনসিংহে বিভাগীয় পর্যায়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

    মোঃ আরিফ রববানী ময়মনসিংহ ।।

    সমাজসেবা অধিদফতরাধীন ময়মনসিংহ বিভাগের বিভিন্ন প্রতিষ্ঠানের শিশুদের অংশগ্রহণে বিভাগীয় পর্যায়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) ময়মনসিংহ বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ময়মনসিংহ, শম্ভুগঞ্জ ,সরকারি শিশু পরিবার (বালক) মাঠে এ বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

    ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাপরিচালক সমাজসেবা অধিদপ্তর মোঃ সাইদুর রহমান খান।

    স্বাগত বক্তব্যে ময়মনসিংহ বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে সরকারি শিশু পরিবার পিতৃ-মাতৃহীন শিশুদের ভরণপোষণ, শিক্ষা, প্রশিক্ষণ এবং উপযুক্ত মর্যাদায় সমাজে পূর্ণবাসনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আজকের এই বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা তারই একটি ধারাবাহিক অংশ।

    প্রধান অতিথি বলেন, এই দিনটির জন্য আমরা সারা বছর অপেক্ষা করে থাকি। শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার গুরুত্ব অপরিসীম।

    তিনি আরো বলেন, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুধু তাদের মানসিক বিকাশের জন্য নয় বরং তাদের নিজেদের প্রতি আত্মবিশ্বাস, নেতৃত্ব দেওয়া শক্তি এবং নিজেকে আরো সামনে এগিয়ে নেওয়ার যাওয়ার শক্তি বাড়ায়। তাই আমাদের প্রত্যাশা এই অনুষ্ঠানের প্রভাব তাদের ব্যক্তি জীবনে উন্নয়নের পাশাপাশি সামাজিক জীবনে এর প্রভাব প্রতিফলিত হোক।

    সভাপতির বক্তব্যে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার বলেন, সমাজসেবা অধিদপ্তর সারা দেশব্যাপী যে সেবামূলক কাজ করে যাচ্ছে, এ বার্ষিক ক্রীড়া ও সংস্কৃতি প্রতিযোগিতা এর একটি অংশবিশেষ। এছাড়াও সমাজে পিছিয়ে যাওয়া শিশুদের অধিকার সুরক্ষা, উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতকল্পে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে।

    তিনি আরো বলেন, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শিশুদের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সুন্দর হোক এবং শতবর্ষ যাবৎ চলতে থাকো এটাই আমার প্রত্যাশা।

    বক্তব্য শেষে, ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ,শেরপুর, জামালপুর ও নেত্রকোনা জেলার সরকারি শিশু পরিবার (বালক ও বালিকা) শিক্ষার্থীদের ডিসপ্লে এবং ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে প্রতিযোগিতায় বিজয়ীরা প্রধান অতিথির কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন।

    অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক লুৎফুন নাহার,অতিরিক্ত পরিচালক বিভাগীয় সমাজসেবা কার্যালয় দেবাশিস সরদার, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যম কর্মী।

  • প্রান্তিক জনগোষ্ঠী ও জলবায়ু পরিবর্তন পোস্টার প্রদর্শনীতে প্রথম হলেন বেতাগীর খাইরুল ইসলাম মুন্না  ‎

    প্রান্তিক জনগোষ্ঠী ও জলবায়ু পরিবর্তন পোস্টার প্রদর্শনীতে প্রথম হলেন বেতাগীর খাইরুল ইসলাম মুন্না ‎

    বেতাগী‎ (বরগুনা) প্রতিনিধি

    ‎বরগুনায় যুব ফোরাম ও নাগরিক প্ল্যাটফর্মের আয়োজিত যুব উৎসব ২০২৫ উপলক্ষে যুব সমাবেশ, আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

    ‎এ অনুষ্ঠানে ‘প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে যুবদের করণীয়’ ও জলবায়ু পরিবর্তনে অভিযোজন প্রক্রিয়ায় যুবদের ভূমিকা’ বিষয়ক পোস্টার প্রদর্শনী ২ টি বিষয় প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন বেতাগী উপজেলার যুব ফোরামের আহবায়ক ও যুব সংগঠক মোঃ খাইরুল ইসলাম মুন্না।

    ‎গত বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বরগুনা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয় যুব উৎসব। এ অনুষ্ঠানে বরগুনা সদর, পাথরঘাটা, বেতাগী সহ ৬টি উপজেলা অংশ গ্রহণ করে। এ যুব উৎসব বাস্তবায়নে সহায়তায় করেছে বরগুনা জেলা প্রশাসন ও রূপান্তর।

    ‎যুব উৎসব অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরগুনা জেলা প্রশাসক মোঃ শফিউল আলম। বিশেষ অতিথি, বরগুনা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক অনিমেষ বিশ্বাস, সুন্দরবন একাডেমির নির্বাহী পরিচালক জনাব অধ্যাপক আনোয়ারুল কাদির।

    ‎সভায় আরো উপস্থিত ছিলেন উপ-পরিচালক যুব উন্নয়ন কর্মকর্তা সাখাওয়াত হোসেন, জেলা নাগরিক প্লটফর্ম এর সভাপতি চিত্ত রঞ্জন শীল, বরগুনা প্রেসক্লাবের সভাপতি সোহেল হাফিজ, সিপিডিপির নির্বাহী পরিচালক জাকির হোসেন মিরাজ,লোকবেতার এর পরিচালক মহির হোসেন কালাম প্রমুখ।